Category: আন্তর্জাতিক

  • উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার চেষ্টা চীনের!

    উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার চেষ্টা চীনের!

    উত্তর কোরিয়ায় পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে চায় চীন। দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চাপের মধ্যে চীনের প্রেসিডেন্টের একজন বিশেষ দূত সংলাপের লক্ষ্যে পিয়ংইয়ংয়ে যাচ্ছেন বলে জানা যায়।

    আগামী শুক্রবার পিয়ংইয়ং পৌঁছাবেন চীনের ওই দূত।

    আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে , উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, চীনসহ এশিয়া সফর করে যাওয়ার পর বেইজিংয়ের এই কূটনৈতিক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। তবে বেইজিংয়ের এই দূত পাঠানোতে পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি বিষয়ক উত্তেজনা থামবে কি-না, তা নিয়ে সন্দিহান পর্যবেক্ষকরা। বরং তারা মনে করেন, যুক্তরাষ্ট্রের হয়ে চাপ দিতে গেলে বেইজিংয়ের ওপর নাখোশ হতে পারে পিয়ংইয়ং।

    এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এশিয়া সফরকালে টুইট করে বিরোধীদের সমালোচনা করে জানান, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-কে ‘বেঁটে বা মোটা’ বলতে চান না তিনি। কিম তাকে ‘বুড়ো’ বলে অপমান করলেও ট্রাম্প তাকে কখনোই ‘বেঁটে বা মোটা’ বলবেন না। যদিও মার্কিন প্রেসিডেন্ট এভাবেই ঘুরিয়ে-ফিরিয়ে অপমানমূলক প্রত্যুত্তর দিলেন কিমকে। মার্কিন প্রেসিডেন্টের এমন প্রত্যুত্তরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, ট্রাম্পের মৃত্যুদণ্ড হওয়া উচিত। ট্রাম্প ‘কাপুরুষ’, তিনি আন্তঃকোরীয় সীমান্ত সফর বাতিল করেছেন।

  • ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করা নিষিদ্ধ : গ্রান্ড মুফতি

    ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করা নিষিদ্ধ : গ্রান্ড মুফতি

    সৌদি আরবের গ্রান্ড মুফতি আবদুল আজিজ আল শেখ বলেন, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করা নিষিদ্ধ। কোনো ইসরাইলিকে হত্যা করাও নিষিদ্ধ।

    যেহেতু হামাস এসব করছে, সেকারণে হামাস একটি সন্ত্রাসী সংগঠন।

    সম্প্রতি একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে সৌদি মুফতি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে এসব কথা বলেন। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ‘হামাস’কে সন্ত্রাসী সংগঠন বলায় আবদুল আজিজ আল শেখকে ইসরাইলে দাওয়াত দিয়েছে দেশটির এক মন্ত্রী।

    আবদুল আজিজ আল শেখের ভূয়সী প্রশংসা করে ইসরাইলি যোগাযোগ মন্ত্রী আয়ুব কারা এক টুইট বার্তায় বলেন, আমরা আবদুল আজিজ আল শেখকে অভিনন্দন জানাই। তিনি যে ফতোয়া দিয়েছেন, ‘ইসরাইলিদের বিরুদ্ধে যুদ্ধ এবং হত্যা নিষিদ্ধ’ এজন্য তাকে অভিনন্দন।

    তিনি আরও বলেন, একই সঙ্গে আমরা গ্রান্ড মুফতিকে ইসরাইল ভ্রমণের আমন্ত্রণ জানাচ্ছি। তাকে আমাদের দেশে সর্বোচ্চ সম্মানিত করা হবে।

  • জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী

    জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী

    আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে রাজনৈতিক সঙ্কট ঘনীভূত হওয়ার পর অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে ঘিরে থাকা সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টিকারী ‘অপরাধীদের’ দমনের লক্ষে মঙ্গলবার ক্ষমতা দখল করে তারা।

    তবে ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট মুগাবে ও তার পরিবার ‘সুস্থ ও নিরাপদে’ আছেন বলে জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

    সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, সেনবাহিনী দেশটির অর্থমন্ত্রী ইগনাটিয়াস চোমবোকে আটক করেছে, যিনি মুগাবের স্ত্রী গ্রেস মুগাবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির তথাকথিত ‘জি -৪০’ গোষ্ঠীর শীর্ষ স্থানীয় নেতা ছিলেন, যিনি মুগাবেকে সফল করার চেষ্টা করছেন।

    সেনাপ্রধান জেনারেল কনস্ট্যানটিনো চিয়েঙ্গার হস্তক্ষেপের ভয় দেখানোর ২৪ ঘণ্টা পর এই অভ্যুত্থানের ঘটনা ঘটে। রাজধানী হারারেতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

    রয়টার্সের খবরে বলা হয়, কয়েক মাস আগেও প্রেসিডেন্ট মুগাবের দীর্ঘদিনের পৃষ্ঠপোষক ছিলেন এমারসন নানগাগওয়া, যিনি দ্য ক্রোকাডাইল নামে পরিচিত। কিন্তু গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট থেকে তাকে বরখাস্ত করলে চলমান এই সঙ্কটের সূচনা হয়। নানগাগওয়াকে এতদিন মুগাবের উত্তরসূরী ভাবা হলেও সম্প্রতি তার জায়গায় ৫২ বছর বয়সী ফার্স্ট লেডি গ্রেস মুগাবের নাম সামনে চলে আসে। এরপর দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে জানু-পিএফ পার্টি।

    তখনই সেনাবাহিনীর প্রধান এই সংকট সমাধানে এগিয়ে আসার কথা জানান।

  • টুইন টাওয়া‌রের নি‌চে য‌ত কষ্ট

    টুইন টাওয়া‌রের নি‌চে য‌ত কষ্ট

    শত শত পু‌লিশ এসে শুরু কর‌লো সাঁড়া‌শি অ‌ভিযান। পাস‌পোর্ট কাগজপত্র ওয়ার্ক পার‌মিট সব তল্লা‌শি।

    গ্রেফতার করা হ‌লো চারশও বে‌শি প্রবাসী শ্র‌মিক‌কে। অ‌ভিযান শেষ হওয়ার প‌রেও বহুক্ষণ অাতঙ্ক থাক‌লো বাংলা‌দে‌শি‌দের ম‌ধ্যে।

    মাল‌য়ে‌শিয়ার রাজধানী কুয়ালালামপু‌রের বু‌কিত বিনতাং‌য়ের যে হো‌টে‌লে অামা‌দের প্রোগ্রাম চল‌ছে তার খুব কা‌ছেই জালান অালোর ও জালান ছাংখা‌তে এই অ‌ভিযান চ‌লে। পর্যটন এলাকা জালান আলো এবং জালান ছাংকাতের রেস্তোরাঁগুলোতে যারা কাজ করেন তাদের অধিকাংশেরও বেশি শ্রমিক বাংলাদেশি। তা‌দের ধর‌তেই এই অ‌ভিযান। জালান মা‌নে সড়ক। অামা‌দের হো‌টেল থে‌কে এই দুই সড়ক ক‌য়েক মি‌নি‌টের দূরত্ব। অা‌মি সন্ধ্যায় বের হ‌য়ে দে‌খি তখ‌নো এই এলাকায় পু‌লি‌শের অানা‌গোনা।

    অামার সা‌থে দেখা কর‌তে অাসা এখানকার এক‌টি বিশ্ব‌বিদ্যাল‌য়ের ছাত্র অাবু সা‌লেহ পুলি‌শের গ‌তি‌বিধি দেখা‌তে দেখা‌তে বল‌লো, বু‌কিত বিনতাং পর্যটন এলাকা।

    অা‌গে পু‌লিশ এসব এলাকায় অ‌ভিযান চালাতো না। কিন্তু এখন কোথাও ছাড় দি‌চ্ছে না। এতো বাংলা‌দে‌শি অ‌বৈধভা‌বে কেন অাস‌ছে অামার এমন প্রশ্ন শু‌নে সা‌লেহ বল‌লো ভাইয়া অাপ‌নি তো সবই জা‌নেন।

    দে‌শে কা‌জের খুব অভাব। অাবার বি‌দে‌শে যা‌বেন বে‌শিরভাগ বাজার বন্ধ। কিন্তু খুব সহ‌জে অাসা যায় মাল‌য়ে‌শিয়ায়। ত‌বে মাল‌য়ে‌শিয়ার কাজ ১০ সি‌ন্ডি‌কে‌টের হা‌তে। তা‌দের মাধ্য‌মে এলে তিন থে‌কে সা‌ড়ে তিন লাখ টাকা লা‌গে। কিন্তু কেউ য‌দি ছাত্র বা পর্যটক সে‌জে কাজ করতে অা‌সে দেড় লাখ টাকায় সব হয়ে যায়। ফ‌লে অ‌নে‌কেই এই পথ ধ‌রে এখা‌নে অা‌সে। কিন্তু অ‌বৈধ থা‌কে ব‌লে পু‌লি‌শের অ‌ভিযা‌নে ধরা প‌ড়ে। অার মাল‌য়ে‌শিয়ার পু‌লিশ বাংলা‌দে‌শি‌দের সা‌থে কী বা‌জে ব্যবহার যে ক‌রে!

    এক দশ‌কের বে‌শি সময় ধ‌রে এখা‌নে অা‌ছে অা‌রেক বাংলা‌দেশি ছোট ভাই অাশরাফুল। অাই‌টির সা‌থে যুক্ত টুকটাক সাংবা‌দিকতাও ক‌রে। অামরা যে দোকা‌নে ব‌সে চা খা‌চ্ছিলাম ফোন দি‌য়ে সেখা‌নে চ‌লে এলো। অামি ওই দোকা‌নে কাজ করা ইউসুফ‌কে বললাম অামা‌দের চা দিও। ইউসু‌ফের ম‌তো অ‌নেক বাংলা‌দে‌শি এখা‌নে কাজ ক‌রে। তাদের অনে‌কেই অ‌বৈধভা‌বে এসে‌ছে। অাবার অনে‌কে বৈধভা‌বে এলেও নির্ধা‌রিত সম‌য়ে খর‌চের টাকা তুল‌তে পা‌রে‌নি ব‌লে অ‌তি‌রিক্ত সময় থে‌কে গে‌ছে। এখন অাবার তারা অ‌বৈধ।

    অাশরাফুল বল‌লো, মাল‌য়ে‌শিয়ায় অ‌বৈধ বাংলা‌দে‌শি যে কতো তার কোন হি‌সে‌ব নেই। ফ‌লে কোথাও অ‌ভিযান চলা মা‌নে শত শত বাংলা‌দে‌শি অাটক। এদের দ্রুত সম‌য়ে দে‌শে ফেরত পা‌ঠি‌য়ে দেওয়ার কথা থাক‌লেও পাঠায় না। ফ‌লে দি‌নের পর দিন তাদের জে‌লে থাক‌তে হয়। অার মাল‌য়ে‌শিয়ার পু‌লিশ বাংলা‌দে‌শি‌ পে‌লে বাংলা ব‌লে যে গা‌লি দেয় সেই কথাগু‌লো বারবার বল‌ছি‌লে।

    কয়েকজন আফসোস করে বলছিল টাকার অভাবে কতো প্রবাসী দেশে ফিরতে পারে না, কতজনের লাশ পাঠাতে সমস্যা হয় আর আমাদের নেতারা এলে তার জন্য লাখ টাকা খরচ করে নানা আয়োজন চলে।

    বাংলা‌দেশি‌দের সা‌থে অালাপকা‌লে তারা সবাই দেশ নি‌য়ে, গুম হত্যা নি‌য়ে হতাশার কথা বল‌লেন। পাশাপা‌শি অাগামী নির্বাচন নি‌য়ে দু‌শ্চিন্তার কথা বল‌লেন। প্রবা‌সের রাজনী‌তি, সাংবাদিকতা সব কীভা‌বে নষ্ট হ‌চ্ছে সেসব কথা বল‌লেন। জানা‌লেন, এসব রাজনী‌তির কার‌ণে পাল্টাপা‌ল্টি রেস্টু‌রেন্ট থে‌কে শুরু ক‌রে নানা অপ্রী‌তিকর ঘটনা ঘট‌ছে। হোয়াটস অ্যা‌পে নানা গ্রুপ জন্ম নি‌চ্ছে।

    এ‌তক্ষণ যেসব কথা হ‌লো ‌সেই রাজনী‌তি, দালাল, অ‌বৈধ বাংলা‌দে‌শি, দূতাবা‌সের বিরু‌দ্ধে অব‌হেলার অ‌ভি‌যোগ সবই অামার জানা। সাংবা‌দিক হি‌সেবে এসব নি‌য়ে অ‌নেক নিউজ ক‌রে‌ছি। অার শুধু মাল‌য়ে‌শিয়া ৯ বি‌দে‌শের সব জায়গায় অামা‌দের লোকজন এই রাজনী‌তি ক‌রে। ত‌বে হোয়াটস অ্যা‌পের গ্রুপটা ঠিক বুঝলাম না। প‌রে সাংবা‌দিক Rafiq ভাই জানা‌লেন, এখা‌নে বাঙা‌লি‌দের ব্যবসা বা‌ণিজ্য, দোকান, অর্ডার অ‌নেক কিছুই হোয়াটস অ্যা‌পে হয়। সেখা‌নে রাজনৈতিক দলগু‌লোর নানা গ্রুপ। সব বার্তা হোয়াটস অ্যা‌পে যায়। হোয়াটস অ্যা‌পে মারামা‌রিও না‌কি হয়।

    অা‌মি শু‌নে হাস‌বো না কাঁদ‌বো বুঝ‌তে পা‌রি না। তার সা‌থে চায়না মা‌র্কে‌টে ঘুর‌তে ঘুর‌তে একেকজন বাঙা‌লির কষ্টগাঁথা দে‌খি। কোন একজন পর্যটক অাস‌ছে তারা ডেকে ডে‌কে তা‌দের দোকা‌নে অানার চেষ্টা কর‌ছে। চায়না মা‌র্কে‌টের এসব দোকা‌নে ব্যাগ, জু‌তা থে‌কে শুরু ক‌রে এমন কিছু নেই যা পাওয়া যায় না। ত‌বে সবই অ‌রি‌জিনাল ব্র্যা‌ন্ডের ক‌পি। দা‌মে সস্তা ব‌লে প্রচুর লোকজন অা‌সে। তবে এসব দোকা‌নে যারা কাজ ক‌রে তারা সবাই হাড়ভাঙ্গা প‌রিশ্রম ক‌রে। এরপর গাদাগা‌দি ক‌রে থা‌কে, ঘুমায়। বহু কষ্ট ক‌ে‌রে দে‌শে টাকা পাঠায় তারা। ক্রি‌কেট খেলা হ‌লে দল‌বে‌ধে যায় দেখ‌তে।

    অভিবাসন বিষয়ক দুই দিনের যে সম্মেলনে এসেছি সেখা‌নে এই প্রবাসীদের অসুস্থতা, মৃত্যু, কর্ম‌ক্ষে‌ত্রে নিরাপত্তা নানা বিষয় নি‌য়ে অা‌লোচনা হ‌চ্ছিল। ম‌নে ম‌নে ভাব‌ছিলাম অাদর্শ অবস্থা থে‌কে ক‌তটা দূ‌রে অা‌ছি। মন খারাপ থে‌কে বের হ‌তে রাস্তায় বে‌রি‌য়ে ফুটপা‌তে এক কি‌শো‌রির গান শুন‌ছিলাম। তার সা‌থে যারা বাজা‌চ্ছিল সবাই অন্ধ।
    রাতে রুমে ফি‌রে নে‌টে ঢুক‌তেই বি‌কে‌লের অ‌ভিযা‌নের নিউজটা দেখলাম।

    শি‌রোনাম ‘440 illegal immigrants rounded up in Jalan Alor and Jalan Changkat। ‘ সংবা‌দে মালয়েশিয়ার অভিবাসন পুলিশ বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী অভিযানের বর্ণনা দি‌য়ে‌ছেন।

    তি‌নি জা‌নি‌য়ে‌ছেন, পু‌লিশ বি‌কে‌লে এই অ‌ভিযান চালায়। অ‌ভিযান চলাকা‌লে অন্তত ১০০০ জন‌কে তল্লা‌শি করা হয়। ২৬৭ জন পু‌লিশ অ‌ভিযা‌নে অংশ নেয়। বৈধ কাগজ দেখাতে না পারায় তারা ৪৪০ জনকে আটক ক‌রে। এদের বে‌শিরভাগই বাংলা‌দে‌শি। এছাড়া ভি‌য়েতনাম ও ইন্দোন‌শিয়ার কিছু অা‌ছে।

    ‌নিউজটা পড়‌তে পড়‌তে অসহায় বাংলা‌দে‌শি‌দের অসহায় মুখগু‌লো দেখ‌তে দেখ‌তে মনটা ভীষণ খারাপ হ‌য়ে যায়। রু‌মের পর্দা স‌রি‌য়ে বাই‌রে তাকা‌তেই টুইন টাওয়া‌রের অা‌লো চো‌খে পড়‌ছি‌ল। সেই অা‌লো দেখ‌তে দেখ‌তে ম‌নে হ‌চ্ছি‌ল ক‌তো ক‌তো প্রবাসী বাংলা‌দে‌শির কষ্ট অার শ্রম অা‌ছে এই শহ‌রে তার হি‌সেব কখ‌নো কী কেউ ক‌রে‌ছে!

    টুইন টাওয়া‌রের ম‌তো উচু নয় ব‌লে, মা‌টির সা‌থে থা‌কে ব‌লে এদের কথা কেউ ভা‌বে না। অার মাল‌য়ে‌শিয়ার পু‌লিশ না হয় বাংলা ব‌লে অামা‌দের গাল দেয়, এসব শ্র‌মি‌কের নিজ দেশ অামা‌দের বাংলা‌দেশই বা কত‌টো তা‌দের মর্যাদা দেয়। আমি সব সময় বলি একটা দেশ তার নাগরিকদের সম্মান না দিলে অন্য দেশও দেবে না। কই ভারতীয়দের সাথে তো কেউ এমন করার সাহস পায় না।

    বহু বছর অা‌গে করা একটা নিউ‌জের শি‌রোনাম ম‌নে পড়‌লো। প্রবাসীরা রাষ্ট্র‌কে শুধু দি‌চ্ছেন, পা‌চ্ছেন না কিছুই।

    লেখক: হেড অব মাইগ্রেশন, ব্র্যাক। (ফেসবুক থেকে সংগৃহীত)

  • প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীকে পুড়িয়ে মারল যুবক

    প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীকে পুড়িয়ে মারল যুবক

    প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারল এক বখাটে যুবক। চেন্নাইয়ের আড়মবক্কম এলাকার সরস্বতীনগরে এই ঘটনা ঘটে।

    দীর্ঘদিন ধরে ২২ বছরের ওই তরুণীকে উত্ত্যক্ত করত আকাশ। কলেজ ড্রপ আউট আকাশের প্রস্তাবে রাজি হননি তরুণী। সম্প্রতি আকাশ জানতে পারে ওই তরুণীর বিয়ে ঠিক করেছে তার পরিবার।

    এরপরই সোমবার কেরোসিন নিয়ে ওই তরুণীর বাড়িতে যায় আকাশ। তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা আকাশকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তরুণীকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন তার মা ও বোন।

  • ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছেন ইসরাইলিরা

    ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছেন ইসরাইলিরা

    ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছেন ইসরাইলের নাগরিকরা। সোমবার ইসরাইলের আইনমন্ত্রী আয়ালেত শাকেদ স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    খবর ডেইলি সাবাহার।

    আয়ালেত শাকেদ গণমাধ্যমকে বলেন, দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্র ইসরাইলি নাগরিকদের প্রবেশে ভিসার শর্ত বাতিল করবে।

    এর আগে তিনি এক টুইট বার্তায় বলেন,  ইসরাইলি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আর ভিসার প্রয়োজন হবে না। ইসরাইলি নাগরিকদের তথ্যের গোপনীয়তা সংরক্ষণে এটি করা হচ্ছে।

    প্রসঙ্গত, ইসরাইলের নাগরিকদের পাসপোর্টে বায়োমেট্রিক তথ্য রয়েছে। এসব তথ্য অন্য কোনো দেশ বা সংস্থা জানুক তা তারা চায় না। এ কারণে তারা ভিসা লাগানোর জন্য এ পাসপোর্ট ব্যবহার করতে চায় না। নাগরিকদের ওইসব তথ্য গুরুতর কোনো অনুসন্ধানের কাজে ছাড়া ব্যবহার করা হয় না।

    এটি দেশটির সংসদে অনুমোদিত।

  • জাভা সুন্দরী হলেন ‘মিস ইন্টারন্যাশনাল’

    জাভা সুন্দরী হলেন ‘মিস ইন্টারন্যাশনাল’

    ৬৮ জন প্রতিযোগীকে হারিয়ে ২০১৭ সালের মিস ইন্টারন্যাশনাল নির্বাচিত হয়েছেন ইন্দোনেশিয়ার সুন্দরী কেভিন লিলিয়ানা। মঙ্গলবার টোকিওতে প্রতিযোগিতার চূড়ান্তে পর্বে তার মাথায় মুকুট পরিয়ে দেন ২০১৬ সালের মিস ইন্টারন্যাশনাল ফিলিপাইনের কাইলি ভারসোজা।

     

    জাকার্তা পোস্টের খবর, ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা দ্বীপের ২১ বছরের এই সুন্দরী একই সঙ্গে এবারের আসরের মিস বেস্ট ড্রেসারের পুরস্কারও জিতে নিয়েছেন।

    এবারের আসরে প্রথম রানার-আপ হয়েছেন কারাকাওয়ের চ্যানেলি মারিয়া, দ্বিতীয় ভেনেজুয়েলা ডায়ানা গারশিয়া, তৃতীয় অস্ট্রেলিয়ার অ্যাম্বার দেউ এবং চতুর্থ রানার-আপ হয়েছেন মিস জাপান নাতসুকি সুতসুই।

  • সিরিয়ায় বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩

    সিরিয়ায় বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩

    সিরিয়ায় বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।

    গতকাল সোমবার দেশের উত্তরাঞ্চলীয় একটি মার্কেটে ভয়াবহ এ হামলা চালানো হয়েছে। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

    ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আতারেবে অবস্থিত একটি মার্কেটে কমপক্ষে তিন দফা হামলা চালানো হয়েছে। আর এসব হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে ৫ শিশু এবং তিনজন নারীও ছিল।

    মানবাধিকার সংস্থাটি আরো জানায়, এ হামলায় এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।

    এদিকে এক টুইটবার্তায় স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, এ হামলায় মার্কেটের প্রায় ১০০ দোকান ধ্বংস হয়েছে।

    বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়, বিমান হামলা কারা চালিয়েছে সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি মার্কেটে হামলা চালানো হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

    উল্লেখ্য, ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত চার লাখেরও বেশি সিরীয় নাগরিক মারা গেছেন।

  • মোদির ঘুম কেড়ে নেওয়া সেই নেতার অশ্লীল ভিডিও ফাঁস!

    মোদির ঘুম কেড়ে নেওয়া সেই নেতার অশ্লীল ভিডিও ফাঁস!

    আবারও শিরোনামে পটেল আন্দোলনের নেতা হার্দিক পটেল। এবার ভাইরাল হয়েছে হার্দিকের অশ্লীল ভিডিও।

    গুজরাট নির্বাচনের ঠিক আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। হার্দিক পটেলের অভিযোগ, তাকে নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি।

    অশ্লীল ভিডিও প্রসঙ্গে হার্দিক পটেল বলেছিলেন, সামনেই গুজরাটের ভোট। তাই বিজেপি তার অপবাদ দেওয়ার জন্য শেষ অস্ত্র হিসেবে এই অশ্লীল ভিডিও ব্যবহার করছে। ভাইরাল হওয়া ১০ মিনিটের ওই ভিডিওতে, হার্দিক পটেলকে একটি মেয়ের সঙ্গে দেখা যাচ্ছে। মেয়ের মুখ দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ঘরের আলো নিভিয়ে দেওয়া হল।

    এই ভিডিও ছড়িয়ে পড়ার পর, হার্দিক পটেল ট্যুইট করেন, ‘নোংরা রাজনীতি শুরু হল। অপবাদ দিতে পারেন, তবে কোনও ফারাক পড়বে না।

    গুজরাটের নারীদের অপমান করা হল।

  • রাখাইনে অভিযানের দায়িত্বে থাকা সেনাপ্রধানকে প্রত্যাহার

    রাখাইনে অভিযানের দায়িত্বে থাকা সেনাপ্রধানকে প্রত্যাহার

    রাখাইন রাজ্যে অভিযানের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল মাউং সোয়েকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার তাকে প্রত্যাহারের ঘোষণা দেয় মিয়ানমারের সেনাবাহিনী।

    বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সোমবার সেনাবাহিনীর গণমাধ্যম বিষয়ক এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

    গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মিয়ানমার সফরের পর পরই এ ঘোষণা এলো।

    সোয়ের স্থালাভিষিক্ত হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল সোয়ি তিন্ত নেইং, যিনি এত দিন সেনাবাহিনীর লজিস্টিক ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তবে ওয়েস্টার্ন কমান্ডের প্রধানকে প্রত্যাহারের কোনো কারণ দেখানো হয়নি।

    দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মেজর জেনারেল আয়ে লুইন জানান, তাকে ঠিক কী কারণে সরানো হয়েছে তা জানি না। তাকে নতুন কোনো স্থানে এখনও পদায়ন করা হয়নি।

    মাউং সোয়ে দায়িত্বে থাকাকালে গত ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর হত্যা, ধর্ষণ, দমন-পীড়ন অভিযান শুরু করেন। যা এখনও অব্যাহত আছে।