Category: আন্তর্জাতিক

  • ইউক্রেনে সাত শতাধিক বেসামরিক নাগরিক নিহত

    ইউক্রেনে সাত শতাধিক বেসামরিক নাগরিক নিহত

    যুদ্ধে ইউক্রেনে ৫২ শিশুসহ সাতশ’র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। নিরাপত্তা পরিষদে জাতিসংঘের রাজনৈতিকবিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো এ তথ্য জানান। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    ডিকার্লো বলেন, হাসপাতাল ও স্কুলের মতো শত শত আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা এখন পর্যন্ত ৭২৬ জন নিহত এক হাজার ১৭৪ জন আহত হওয়ার খবর নথিভুক্ত করেছে। যার মধ্যে ৬৩ জন শিশু রয়েছে।

    গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দুপক্ষের মধ্যে সংঘাত এখনও চলছে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরেই সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫শ বেসামরিক লোক নিহত হয়েছে।

    ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। গত কয়েক সপ্তাহ ধরেই সেখানে গোলাবর্ষণ হচ্ছে। রুশ বাহিনী শহরটির দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তাদের গোলাবারুদের ঘাটতি রয়েছে বলে সেটা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছে ইউক্রেন।

    এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাতে এখন পর্যন্ত সাড়ে ১৩ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। তবে রাশিয়া বলছে, তাদের মাত্র ৪৯৮ সেনা নিহত হয়েছে।

  • করোনা শনাক্ত ৪৬ কোটি ছাড়ালো

    করোনা শনাক্ত ৪৬ কোটি ছাড়ালো

    করোনাভাইরাসে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৬৭ হাজার ৫৫৩ জনে এবং শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ কোটি ১ লাখ ৫০ হাজার ৬৮১ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৩৯ কোটি ৩২ লাখ ২৬ হাজার ৮০৪ জন।

    আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে আটটায় এসব তথ্য পাওয়া গেছে।

    ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি ৫৩৩ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। তবে সবচেয়ে বেশি ৩ লাখ ৯ হাজার ৭৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়।

    করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ২৬৪ জনের। এ সময়ে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৩২৬ জনের।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় ভিয়েতনামে ১ লাখ ৬১ হাজার ২৬২, জার্মানিতে ১ লাখ ১ হাজার ৮৭২, জাপানে ৫২ হাজার ২, নেদারল্যান্ডে ৪৫ হাজার ৮৯২, যুক্তরাজ্যে ৪৭ হাজার ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    অন্যদিকে এ সময়ে ব্রাজিলে ১৮৭, ফ্রান্সে ১৮৫, জার্মানিতে ১৩৬, তুরস্কে ১৩৩, ইতালিতে ১২৯, ইরানে ১১৪, দক্ষিণ কোরিয়ায় ২০০, ইন্দোনেশিয়ায় ২৭১, জাপানে ১২৫, চিলিতে ১২৬ এবং হংকংয়ে ২৮৬ জনের মৃত্যু হয়েছে।

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ জনের এবং করোনা শনাক্ত হয়েছে ২৩৯ জনের। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১২ জনে।

    ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর নানান ধাপে তা বাড়ে-কমে। বিশেষ করে করোনার ডেল্টা ধরনে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়। তবে চলতি বছরের শুরুর দিকে কিছুটা বাড়লেও এরপর থেকে করোনা নিম্নমুখী প্রবণতায় রয়েছে।

  • সংসারে বাচ্চা চাই না’, স্ত্রীর পেটে লাথি মেরে সন্তান নষ্ট!

    সংসারে বাচ্চা চাই না’, স্ত্রীর পেটে লাথি মেরে সন্তান নষ্ট!

    বিয়ের সময় স্বামীর দেওয়া শর্ত না রাখায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভে থাকা সন্তান নষ্টের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রোববার (১৩ মার্চ) রাতেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন স্ত্রী চায়না বিবি। এসময় স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তিনি।

    গত ৮ মার্চ ভারতের পূর্ব বর্ধমানের কালনার ধর্মডাঙা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বছরখানেক আগে হুগলির বলাগড় থানার আইদা গ্রামের বাসিন্দা চায়না বিবির সঙ্গে বিয়ে হয় কালনার ধর্মডাঙার যুবক কামালউদ্দিন মণ্ডলের।

    স্ত্রী চায়না জানান, বিয়ের পরই স্বামী কামালউদ্দিন তাকে শর্ত দেন, তার সঙ্গে সংসার করতে হলে সন্তান নেওয়া যাবে না। কিন্তু স্বামী-স্ত্রীর সহবাস বন্ধ ছিল না। অসতর্কতাবশত বিয়ের ছয় মাসের মাথায় স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আর তাতেই রেগে যান কামালউদ্দিন। গর্ভের সন্তানকে নষ্ট করে দিতে হবে বলে স্ত্রীকে জানান।

    চায়না বলেন, স্বামী ছাড়াও শ্বশুরবাড়ির আরও দুই সদস্য তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। অত্যাচার সহ্য করেও গর্ভের সন্তানকে নষ্ট করতে চাইনি। এতে কামালউদ্দিন ক্ষিপ্ত হয়ে ৮ মার্চ আমার পেটে সজোরে লাথি মারে। এসময় পেটে যন্ত্রণা ও রক্তক্ষরণ শুরু হলে জ্ঞান হারিয়ে ফেলেন।

    পরে কামালউদ্দিন ও তার বাড়ির অন্য সদস্যরা চায়নাকে হাসপাতালে ভর্তি করে পালিয়ে যান। খবর পেয়ে চায়নার বাবার বাড়ির লোকজন হাসপাতাল ছুটে আসে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।

    চায়নার ভাই শেখ বাপ্পি বলেন, চিকিৎসকরা অনেক চেষ্টা করে আমার বোনের গর্ভে থাকা মৃত চার মাসের সন্তানকে বের করেছেন। কোনো রকম প্রাণে বাঁচেন চায়না।

    এ বিষয়ে পুলিশ জানায়, চায়নার করা অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের সন্ধানে অভিযান চলছে।

  • এবার ভারতফেরত যাত্রীদেরও লাগবে না টেস্টের সনদ, তবে.

    এবার ভারতফেরত যাত্রীদেরও লাগবে না টেস্টের সনদ, তবে.

    ভারতফেরত যাত্রীদের বাংলাদেশ সরকার অনুমোদিত কোভিড-১৯ টিকার দুই ডোজ বা জনসন অ্যান্ড জনসন কোম্পানির একটি ডোজ দেওয়া থাকলে আর নেগেটিভ সনদ লাগবে না। তবে কিউআর কোডসহ টিকার সনদ সঙ্গে থাকতে হবে।

    সোমবার (১৪ মার্চ) বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগে দায়িত্বরত চিকিৎসক জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর সিডিসি’র পরিচালক স্বাক্ষরিত একটি পত্র আমরা পেয়েছি। যা ১৪ মার্চ থেকে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    বেনাপোল স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যেকোনো টিকার দুইটি ডোজ বা জনসন অ্যান্ড জনসন এর একটি ডোজ গ্রহণকারী যাত্রী ভারত থেকে ফেরত আসলে তার আরটি পিসিআরের ৭২ ঘণ্টার করোনার সনদ প্রয়োজন হবে না। তবে যারা এর আওতার বাইরে থাকবেন তাদের ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ বাধ্যতামূলক।

    অপরদিকে যে সমস্ত পাসপোর্টযাত্রী ভারতসহ পৃথিবীর যেকোনো দেশে গমনের পূর্বে যে দেশে ভ্রমণ করবেন সে দেশের স্বাস্থ্যবিধি অনুযায়ী আরটি-পিসিআর টেস্ট প্রযোজ্য হবে। ওই সমস্ত যাত্রীদের যাদের বুস্টার ডোজ অর্থ্যাৎ তৃতীয় ডোজ সম্পন্ন করা আছে তাদের জন্য করোনা টেস্টের সনদ লাগবে না। কিন্তু যে সমস্ত যাত্রীদের শরীরে উপসর্গ থাকবে তাদেরকে বাধ্যতামূলক আইসোলেশনে রেখে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্ট করতে হবে। এছাড়া ১২ বছরের কম বয়সী যাত্রীর আরটি-পিসিআর ভিত্তিক নেভেটিভ কোভিড-১৯ সনদ বাধ্যতামূলক নয় বলেও চিঠিতে উল্লেখ করা আছে

    বেনাপেল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি যাত্রী যাদের সরকার কর্তৃক অনুমোদিত করোনার দুইটি টিকার ডোজ বা জনসন এন্ড জনসন’র একটি টিকা দেওয়া আছে তাদের ৭২ ঘণ্টার আরটি-পিসিআরের নেগেটিভ সনদ লাগবে না। এটি সোমবার সকাল থেকে কার্যকর হয়েছে।

    এর আগে বুস্টার ডোজ দেওয়া থাকলে বেনাপোল দিয়ে ভারতে যেতে ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ লাগবে না বলে জানানো হয়।

  • বিকেলে ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

    বিকেলে ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

    সংক্ষিপ্ত এক সফরে ঢাকা আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।

    তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন। সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রিন্স ফয়সাল। এসময় বিনিয়োগের বিষয়টি আগ্রহে থাকবে ঢাকার।

    এছাড়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ‘রাজনৈতিক পরামর্শ’ নিয়ে আলোচনা হবে। আলোচনা শেষে আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন দুই মন্ত্রী।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানান। তিনি জানান, বুধবার (১৬ মার্চ) সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বলেন, বেশ কয়েকটি বড় আকারের বিনিয়োগ প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এছাড়া বাণিজ্য বৃদ্ধির বিষয়েও আলোচনা করতে চায় বাংলাদেশ।

    এরই মধ্যে বাংলাদেশে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ নিশ্চিত করেছে সৌদি আরবের এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুলাইহান এমনটি জানিয়েছেন।

    এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে বেশ কয়েকটি সহযোগিতার নথিতে সই হতে পারে। সফর শেষে বুধবার বিকেলে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর।

  • রুশ সেনারা বিভ্রান্ত: জেলেনস্কি

    রুশ সেনারা বিভ্রান্ত: জেলেনস্কি

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে রুশ সেনারা এই মুহূর্তে বিভ্রান্ত। তারা ইউক্রেনের কাছ থেকে এমন প্রতিরোধ প্রত্যাশা করেনি। তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে এবং যুদ্ধাস্ত্র বর্জন করছে বলেও দাবি করেন তিনি। ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে এসব কথা বলেন জেলেনস্কি। খবর বিবিসির।

    ভিডিওবার্তায় তিনি বলেন, আমরা রাশিয়ার সেনাবাহিনীর অস্ত্র বিজয়ের স্মারক হিসেবে গ্রহণ করছি এবং ইউক্রেনকে রক্ষা করার জন্য সেগুলো ব্যবহার করছি। প্রকৃতপক্ষে রুশ সৈন্যরাই এই মুহূর্তে আমাদেরকে যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করছে, যা তারা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি।

    এ সময় তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চলবে। শান্তি আলোচনা বেশ ভালোভাবেই এগুচ্ছে বলে তাকে জানানো হয়েছে। সোমবার (১৪ মার্চ) দুই পক্ষের চতুর্থ দফার ভার্চ্যুয়াল বৈঠক কারিগরি ত্রুটির কারণে মাঝপথে বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (১৫ মার্চ) তুরস্কে ফের দুই পক্ষের আলোচনা শুরুর কথা রয়েছে।

    জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সৈন্যরা সোমবার (১৪ মার্চ) লুহানস্ক এবং কিয়েভ অঞ্চল থেকে ৩ হাজার ৮০৬ জনকে পালিয়ে যেতে সহায়তা করেছে। এদিকে ১০০ টন সরবরাহের একটি বহর এখনও বার্ডিয়ানস্কে আটকে আছে। এটি অবরুদ্ধ বন্দর নগরী মারিউপোলে পৌঁছাতে পারছে না বলেও জানান তিনি।

    ভিডিওতে যুদ্ধের প্রতিবাদ ও যুদ্ধ নিয়ে সঠিক তথ্য প্রচার করায় রাশিয়ান বেসামরিক নাগরিকদের ধন্যবাদ জানান জেলেনস্কি।

    স্থানীয় সময় সোমবার সকালে রাশিয়ার সম্প্রচার মাধ্যম ‘চ্যানেল ওয়ান’ এ সংবাদ সম্প্রচারকালে পেছনে একজনকে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। জেলেনস্কি ওই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন।

  • পশ্চিম ইউক্রেনে সামরিক ঘাঁটিতে হামলায় নিহত ৯

    পশ্চিম ইউক্রেনে সামরিক ঘাঁটিতে হামলায় নিহত ৯

    ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫৭ জন। লিয়েভ শহরের আঞ্চলিক গভর্নর মাকসিম কোজিতস্কি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

    এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামরিক ঘাঁটিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ। কোজিতস্কি জানান, ইয়াভোরিভ সামরিক স্থাপণায় ৩০টির বেশি রকেট দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে দেখা গেছে।

    এদিকে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন। ইউক্রেনের প্রায় প্রতিটি অঞ্চলে স্থানীয় সময় শনিবার (১২ মার্চ) বিমান হামলার সতর্ক সংকেত পাওয়া গেছে। খারকিভ, চেহেরনিভ, সুমি ও মারিউপোলের মতো শহর ঘিরে রেখেছে রুশ বাহিনী।

    বোমা হামলার খবরও মিলছে। স্থানীয়রা বলছেন, কিছু সময় পরপর শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। রাজধানী কিয়েভের কাছে দুপক্ষের ব্যাপক লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে। কিয়েভে রাশিয়ার সর্বাত্মক হামলার আশঙ্কাও রয়েছে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার অভিযান শুরুর পর এ পর্যন্ত ১৩শ ইউক্রেনীয় সেনা মারা গেছে। কিয়েভে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রুশ সৈন্যদের প্রাণহানি হয়েছে এর চেয়ে দশ গুণ বেশি। তিনি বলেন, শত শত রুশ সৈন্য আত্মসমর্পণ করেছে। যদিও তার দাবি কতটা সত্য তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

    রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা।

  • ইউক্রেনের বাংকারে আটকা দুই বাংলাদেশি

    ইউক্রেনের বাংকারে আটকা দুই বাংলাদেশি

    ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর মারিউপোলের একটি বাংকারে আটকা পড়েছেন দুই বাংলাদেশি শিক্ষার্থী। যুদ্ধের কারণে তারা সেখান থেকে বের হতে পারছেন না।

    শনিবার (১২ মার্চ) জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে জানানো হয়, আটকে পড়া শিক্ষার্থীরা হলেন- মাহমুদুল হাসান দোলন ও মেহেদি হাসান। এক মাস আগে তারা স্টুডেন্ট ভিসায় ইউক্রেনে গিয়েছিলেন।

    দোলনের ভগ্নিপতি পোল্যান্ড প্রবাসী মাসুদুর রহমান তুহিন টেলিফোনে বলেন, গত শনিবারের পর থেকে দোলনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গত শনিবার শেষকথা হয়েছে। সে সময় পাঁচ ঘণ্টার ‘হিউম্যান করিডর’ দেওয়া হয়েছিল। তখন দোলন ও মেহেদিসহ ৪০ জন সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু মাঝপথে ইউক্রেনের সেনারা তাদের গাড়ি ঘুরিয়ে দেয়। কারণ তখন রাশিয়া সেখানে বোমাবর্ষণ করছিল। আমরাও ফোনে বোমাবর্ষণের আওয়াজ পেয়েছি।

    এ বিষয়ে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বলেন, এরই মধ্যে নয়জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ দুই বাংলাদেশিকেও উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

    রাষ্ট্রদূত বলেন, সমস্যা হলো, ওদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না গত পাঁচ-ছয়দিন ধরে। এই দুই বাংলাদেশিকে তাদের ‘লোকেশন’ ধরে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আমরা অপেক্ষা করছি হিউম্যান করিডরের জন্য।

    এদিকে দোলন ও মেহেদির পরিবারের পক্ষ থেকে দুই বাংলাদেশিকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

  • ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ, কিয়েভ ছাড়ছে মানুষ

    ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ, কিয়েভ ছাড়ছে মানুষ

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার অভিযান শুরুর পর এ পর্যন্ত ১৩শ ইউক্রেনিয়ান সৈন্য মারা গেছে। কিয়েভে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রুশ সৈন্যদের প্রাণহানি হয়েছে এর দশ গুণ বেশি। তিনি বলেন, শত শত রুশ সৈন্য আত্মসমর্পণ করেছে। যদিও তার দাবি কতটা সত্য তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

    রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা।

  • কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬১

    কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬১

    আফ্রিকার কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নারী-শিশুসহ অন্তত ৬১ জন নিহত হয়েছেন। দেশটির রেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে এ তথ্য।

    ট্রেন অপারেটর অবকাঠামোর পরিচালক মার্ক মায়োঙ্গা এনদাম্বো স্থানীয় সময় শনিবার (১২ মার্চ) জানান, দুর্ঘটনায় ৬১ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী-শিশুও রয়েছে। আহত আরও ৫২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

    প্রাদেশিক গভর্নর স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনায় ট্রেনের কিছু বগি খাদে পড়ে যায়। অনেকেই সেখানে আটকা পড়েন।

    জানা গেছে, ট্রেনটি ১৫টি ওয়াগন দিয়ে তৈরি। যার মধ্যে ১২টি খালি ছিল। ট্রেনটি লুয়েন থেকে টেনকে শহরের দিকে যাচ্ছিলো। বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বুয়োফওয়ে গ্রামে প্রবেশ করলে ট্রেনটি লাইনচ্যুত হয়। ফলে ১৫টি ওয়াগনের মধ্যে ৭টিই খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে

    কঙ্গোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী এবং মালামাল বহন করার কারণে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। গতবছর অক্টোবরেও একই প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৯ জন নিহত হন। ২০১৯ সালেও দেশটির কাসাই প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত হন ২৪ জন এবং আহত হন ৩১ জন।