Category: আন্তর্জাতিক

  • করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃত্যু ছাড়াল ৬০ লাখ ৫১ হাজার

    করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃত্যু ছাড়াল ৬০ লাখ ৫১ হাজার

    শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ২৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ৪৯ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৫১ হাজার ৭৯ জন।

    এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১১ লাখ ৮ হাজার ৭৮৬ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯১ হাজার ২৬০ জনের।
    আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৭২৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৭৪৫ জনের।

    আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৪৯ হাজার ৯০৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ১৪৭ জনের।

    ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

    শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ২৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ৪৯ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৫১ হাজার ৭৯ জন।

    এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১১ লাখ ৮ হাজার ৭৮৬ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯১ হাজার ২৬০ জনের।
    আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৭২৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৭৪৫ জনের।

    আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৪৯ হাজার ৯০৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ১৪৭ জনের।

    ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

    গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৭ লাখ ৯০ হাজার ৫৮৩ জন। এ সময় মারা গেছেন আরও ৬ হাজার ৬২১ জন। এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ৯৬ হাজার ৮৪২ জন। এ সময় মারা গিয়েছিলেন ৬ হাজার ৭০৮ জন।

    শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ২৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ৪৯ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৫১ হাজার ৭৯ জন।

    এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১১ লাখ ৮ হাজার ৭৮৬ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯১ হাজার ২৬০ জনের।
    আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৭২৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৭৪৫ জনের।

    আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৪৯ হাজার ৯০৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ১৪৭ জনের।

    ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

  • খারকিভে রাশিয়ার গোলায় নিহত ৪: ইউক্রেন

    খারকিভে রাশিয়ার গোলায় নিহত ৪: ইউক্রেন

    ইউক্রেনের খারকিভ শহরের কাছে একটি আবাসিক ভবনে রাশিয়ার গোলা বর্ষণে  দুই শিশুসহ চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস (এসইএস)। 

    বুধবার রাতে ইউক্রেনের দক্ষিণ-পূর্ব স্লোবোঝানস্ক গ্রামে এই গোলা বর্ষণ করে রাশিয়া। এ ছাড়া এই ঘটনায় গুরুতর আহত পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের। 

    এসইএস জানিয়েছে, উদ্ধারকারীরা ভবনের ধ্বংসস্তুপ থেকে বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধারে অভিযান চালাবে। এ ছাড়া খারকিভের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি শপিং মলে রাশিয়ার বোমায় হামলায় আগুন ধরে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

    উল্লেখ্য, বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৫ তম দিন চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

  • রুশ বোমা হামলায় ইউক্রেনের অভিনেতা নিহত

    রুশ বোমা হামলায় ইউক্রেনের অভিনেতা নিহত

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেন দিন দিন আরও ভয়াবহ রূপ ধারণ করছে। এবার রুশ বোমা হামলায় নিহত হয়েছেন প্রতিভাবান ইউক্রেনিয়ান অভিনেতা ও টিভি উপস্থাপক পাশা লি। তার বয়স হয়েছিল ৩৩ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের ১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ইরপিন শহরের এই ঘটনা ঘটেছে।

    পাশা লি ইউক্রেনের ইরপিন অঞ্চলের বাসিন্দা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি।


    গত ৪ মার্চ ইনস্টাগ্রামে এক সহকর্মীর সঙ্গে তোলা নিজের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘রুশদের অবিরত বোমাবর্ষণের পরও আমাদের মুখে হাসি আছে। কারণ, সব ঠিক করে ফেলবো এবং ইউক্রেন ভালো থাকবে। আমরা কাজ করছি।’ সেটাই সামাজিক যোগাযোগমাধ্যমে তার জীবনের শেষ পোস্ট হয়ে থাকল।

    ১৯৮৮ সালে ক্রিমিয়ায় জন্মগ্রহণ করেন পালা লি। সম্প্রতি ইউক্রেনিয়ান চ্যানেল ডোম টিভির একটি অনুষ্ঠান সঞ্চালনা শুরু করেছিলেন তিনি। ২০১৪ সালে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখল হয়ে যাওয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দর্শকদের লক্ষ্য করে এটি সাজানো হয়েছে। প্রতিভা অন্বেষণের টিভি অনুষ্ঠান ‘স্টার ফ্যাক্টরি’ এবং ‘এক্স-ফ্যাক্টর’-এও অংশ নিয়েছেন একসময় পাভলো লি নামে পরিচিত পাশা লি।


    উল্লেখ্য, ‘দ্য পিট’ (২০০৬), ‘সেলফি পার্টি’ (২০১৬), ‘মিটিং অব ক্লাসমেটস’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে দেখা গেছে পাশা লি’কে। হলিউডের ‘দ্য লায়ন কিং’ এবং ‘দ্য হবিট’-এর ইউক্রেনীয় সংস্করণে অভিনয় করেছেন এই অভিনেতা।

  • মোদিকে শেখ হাসিনার ধন্যবাদ

    মোদিকে শেখ হাসিনার ধন্যবাদ

    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ৯ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক টুইট বার্তায় বুধবার মোদিকে তিনি ধন্যবাদ জানান। ভারতের বার্তা সংস্থা এএনআই এ খবর দিয়েছে।

    টুইটে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। অপারেশন গঙ্গার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ৯ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করায় তাকে ধন্যবাদ জানান হাসিনা।

    রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের বিধ্বস্ত বিভিন্ন শহর থেকে গত কয়েক দিনে কয়েক হাজার ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এ সময় নেপাল, পাকিস্তান, তিউনিশিয়া এবং দক্ষিণ এশিয়ার প্রতিবেশী অন্যান্য দেশের নাগরিকদেরও উদ্ধার করে ভারত।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলো চাইলে তাদের নাগরিকদের ইউক্রেন থেকে উদ্ধারে নয়াদিল্লি­ সহায়তা করবে বলে প্রস্তাব দেন। তার এই প্রস্তাবের পর পাকিস্তানের কয়েকজন নাগরিককে উদ্ধার করা হয়। পরে ইসলামাবাদও ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।

  • যুদ্ধের দামামায় সংকটে পড়তে পারে বাংলাদেশের পোশাকখাত

    যুদ্ধের দামামায় সংকটে পড়তে পারে বাংলাদেশের পোশাকখাত

    **রাশিয়ায় ২০২০-২১ অর্থবছরে ৫৯ কোটি ৩০ লাখ ডলারের পোশাক রপ্তানি
    **চলতি অর্থবছরের সাত মাসে রপ্তানি ৪৫ কোটি ডলারের পোশাক
    **ইউক্রেনে ২০২০-২১ অর্থবছরে এক কোটি ১৭ লাখ ডলারের পোশাক রপ্তানি
    **এই অর্থবছরের সাত মাসে রপ্তানি ৭৯ লাখ ডলারের পোশাক

    করোনা মহামারির মধ্যে পোশাক কারখানা খোলা রাখার সাহসী সিদ্ধান্তে এ খাতে বড় প্রবৃদ্ধি দেখেছেন রপ্তানিকারকরা। গত বছর ভিয়েতনামকে পেছনে ফেলে দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ।

    রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছরে তিন হাজার ১৪৫ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ।

    চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম আট মাসে (জুন-ফেব্রুয়ারি) দুই হাজার ৭৫০ কোটি (২৭ দশমিক ৫০ বিলিয়ন) ডলারের পোশাক রপ্তানি করা হয়েছে, যা মোট রপ্তানির আয়ের ৮১ দশমিক ২৫ শতাংশ। এ সময়ে মোট তিন হাজার ৩৮৪ কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ।

    অর্থের এই অংকই বলে দিচ্ছে, করোনা সংক্রমণের মধ্যেও পোশাক রপ্তানির প্রবৃদ্ধিতে সুবিধাজনক অবস্থানেই ছিলেন রপ্তানিকারকরা।

    কিন্তু চলতি বছর নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সম্প্রতি বেধে যাওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চিন্তার ভাঁজ ফেলেছে রপ্তানিকারকদের কপালে। তারা এ দুই ইস্যুর কারণে বড় সংকটে পড়ার আশঙ্কা করছেন।


    প্রথম ধাক্কা জ্বালানির মূল্যবৃদ্ধি
    বিশ্ববাজারে দাম বাড়ার অজুহাতে গত নভেম্বরে দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২৩ শতাংশ বা ১৫ টাকা বাড়িয়ে দেয় সরকার। এরপর ফেব্রুয়ারি ও মার্চে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দুই দফায় (যথাক্রমে ৬২ ও ১৫১ টাকা করে) মোট ২১৩ টাকা দাম বাড়ানো হয়।

    ফলে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও পরিবহন খরচ কয়েকগুণ বেড়ে যায়। তার আগে থেকে বিশ্ববাজারে জাহাজ ও কনটেইনার ভাড়া বাড়তি ছিল। এর মধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খরচও বেড়ে গিয়ে চাপে ফেলেছে রপ্তানিকারকদের।

    এ বিষয়ে নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ায় পোশাকখাতের অগ্রগতি ব্যাহত হবে।

    জ্বালানি তেলের দাম বাড়ানোয় আমরা ভর্তুকির দাবি জানিয়েছিলাম। অন্তত এক বছর ভর্তুকি দেওয়ার ক্ষমতা সরকারের আছে।

    জ্বালানি তেলের দাম বাড়ায় সব সেক্টরে অরাজকতা সৃষ্টি হয়েছে। যে যেভাবে পারছে জিনিসপত্রের দাম বাড়ানোর পাঁয়তারা করছে। তাই সাধারণ মানুষের পাশাপাশি শিল্প কারখানার মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

    আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে উল্লেখ করে মোহাম্মদ হাতেম বলেন, ‘ফের দাম বাড়লে বাধাগ্রস্ত হবে রপ্তানি, ক্ষতিগ্রস্ত হবেন শিল্প মালিকরা।

    তাছাড়া সব কিছুর খরচ বেড়ে গেলে আমরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারবো না। প্রতিযোগিতা না করতে পারলে রপ্তানিতে পিছিয়ে যাবো।’

    ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
    কনটেইনার সংকটের মধ্যে দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি যখন পরিবহন খরচ আরও বাড়িয়ে পোশাকখাতকে চাপে ফেলেছে, তার মধ্যে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে আঘাত করেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আগে থেকে বাকযুদ্ধ ও হুমকি-পাল্টা হুমকির পর গত ২৪ ফেব্রুয়ারি ভোরে তিন দিক থেকে প্রতিবেশী দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে মহাশক্তিধর রাশিয়া।

    পশ্চিমাদের বন্ধু ইউক্রেনে রাশিয়া এভাবে যুদ্ধ শুরু করায় তাদের কোণঠাসা করতে ‘নিষেধাজ্ঞা’ নামক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় মিত্ররা। এরই ধারাবাহিকতায় আর্থিক লেনদেনের ব্যাপারে বার্তা আদানপ্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘সুইফট’ থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো।


    সম্প্রতি সুইফট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, ‘ইউরোপীয় ইউনিয়ন তাদের সহযোগী দেশ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে পরামর্শ করে একটি কূটনৈতিক সিদ্ধান্তে পৌঁছেছে। যুদ্ধের পরিস্থিতি শান্ত করতে রাশিয়াকে সুইফট থেকে নিষিদ্ধ করা হয়েছে। সুইফট এ সিদ্ধান্তের সঙ্গে একমত।’

    সংস্থাটির এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা। তারা বলছেন, সুইফটের এ সিদ্ধান্তে রাশিয়ায় রপ্তানি বাধাগ্রস্ত হবে।

    ওই সিদ্ধান্তের পর এক বিবৃতি দেয় বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। তাদের তরফ থেকে বলা হয়, ‘চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে পোশাকশিল্পে উদ্বেগের সঞ্চার করেছে।

    বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য একটি সম্ভাবনাময় এবং উদীয়মান বাজার রাশিয়ার ওপর বেশ কয়েকটি দেশ ব্যাপক পরিধিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

    বিশেষ করে সুইফট আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমে রাশিয়ান ব্যাংকগুলোর অ্যাকসেস বন্ধ করে দেওয়ায় আমাদের বাণিজ্যে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।’

    বিবৃতিতে বিজিএমইএ মহাসচিব ফয়জুর রহমান বলেন, ‘পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা। রাশিয়ান ক্রেতাদের তথ্যাদি, বকেয়া পেমেন্ট এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বিবরণ আমাদের কাছে পাঠানোর পরামর্শ দিয়েছি।

    আমাদের সদস্য ও রপ্তানিকারকদের বলেছি, তারা যেন কালবিলম্ব না করে তাদের ক্রেতা ও লিয়েন ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়।’

    এ বিষয়ে বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘যুদ্ধ বা দুর্যোগ বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের সমস্যা তৈরি করে। এবারও তার ব্যতিক্রম হবে না। যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে।

    দেশের আমদানি-রপ্তানিতেও প্রভাব পড়বে। আগেই জাহাজ ও কনটেইনার ভাড়া বেড়েছে, এর মধ্যে যদি আবার দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানির দাম বাড়ে, দেখা যাবে সব সেক্টরই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

    বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হচ্ছিল, তবে যুদ্ধে সবকিছু ওলটপালট হয়ে গেছে। যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেল-গ্যাসের দামও বেড়ে যাচ্ছে। ফলে ফের জাহাজভাড়া বাড়লে দেশের আমদানি ও রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে।’


    যুদ্ধ দীর্ঘায়িত হলে রপ্তানি সীমিত হওয়ার শঙ্কা
    ইপিবির তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছরে রাশিয়ায় ৫৯ কোটি ৩০ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা দেশীয় মুদ্রায় পাঁচ হাজার ৭৪ কোটি টাকার সমান। অন্যদিকে, একই সময়ে ইউক্রেনে রপ্তানি হয়েছে এক কোটি ১৭ লাখ ডলারের বা ১০০ কোটি টাকার তৈরি পোশাক।

    চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রাশিয়ায় ৪৫ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। অন্যদিকে, একই সময়ে ইউক্রেনে রপ্তানি হয়েছে ৭৯ লাখ ডলারের পোশাক।

    যুদ্ধের কারণে এ দুই দেশেই ব্যবসা কমে যাওয়ার আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। তারা বলছেন, যুদ্ধাঞ্চল ইউক্রেনে যেমন রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে, তেমনি অর্থ লেনদেনের জটিলতায় এখন রাশিয়ায়ও রপ্তানি সীমিত হয়ে আসবে।

    তাছাড়া করোনা-পরবর্তী সময়ে রাশিয়ার বাজারে নতুন পণ্য রপ্তানির যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সুযোগ অনিশ্চয়তায় পড়বে। পোশাকসহ যেসব পণ্য রপ্তানি হচ্ছে দীর্ঘদিন ধরে, সেগুলোর রপ্তানিও সীমিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    অবশ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, রাশিয়ায় রপ্তানির অর্থের বড় অংশই তৃতীয় দেশ সিঙ্গাপুরের মাধ্যমে আসে। ফলে সেভাবে শঙ্কার কিছু নেই বলে তারা মনে করেন।

    বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘রাশিয়ায় আমাদের যেসব পোশাকপণ্য যায় তার সিংহভাগ বা ৮০ শতাংশ যায় থার্ড কান্ট্রি কন্ট্রাক্টের মাধ্যমে (তৃতীয় কোনো দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে)। থার্ড কান্ট্রি থেকে পেমেন্ট আসায় কোনো সমস্যা হওয়ার কথা নয়।

    কিন্তু ২০ শতাংশ পোশাক সরাসরি রাশিয়ান কাস্টমারদের কাছে রপ্তানি করা হয়, যা এ মুহূর্তে বাধাগ্রস্ত হচ্ছে। কেননা তাদের পেমেন্ট পাঠানোর সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে।

    ফলে রাশিয়ান কাস্টমাররা আমাদের পেমেন্ট দিতে পারছেন না। তাই পণ্য পাঠিয়ে পেমেন্ট অনিশ্চিয়তার মধ্যে পড়ে যাচ্ছে। এ কারণে আমরা ব্যবসায়ীদের সতর্ক করছি সরাসরি রাশিয়ানদের সঙ্গে আপাতত ব্যবসা না করতে।’

    যুদ্ধ থেমে যাওয়ার আশায় অর্থমন্ত্রী
    রাশিয়াকে সুইফট সিস্টেম থেকে বাদ দেওয়ায় তাদের সঙ্গে লেনদেনের বিষয়ে গত বৃহস্পতিবার (৩ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সুইফট রাশিয়ার সঙ্গে ডিসকন্টিনিউ করার সিদ্ধান্ত নিয়েছে।

    যদি সুইফটের কারণে কোনো পেমেন্ট না করা যায়, তাহলে অন্যরকম ব্যবস্থা নিতে হবে। আমরা চাই বিশ্বমানবতার স্বার্থে এই যুদ্ধ বন্ধ হোক। বিশ্বের মানুষ যেন শান্তি পায়, এটা আমার প্রত্যাশা।’

    বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, এটা নিয়ে এখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটা নিয়ে গত বৃহস্পতিবারও একটা সভা হয়েছে।

  • ইউক্রেনের দুই শহরে যুদ্ধবিরতি ঘোষণা

    ইউক্রেনের দুই শহরে যুদ্ধবিরতি ঘোষণা

    ইউক্রেনের দুটি শহর মারিয়োপল ও ভলনোভাখায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বেসামরিক লোকজন যেন নিরাপদে সরে যেতে পারে সেজন্যই এ ঘোষণা।

    শনিবার (০৫ মার্চ) বিষয়টি ‘মানবিক করিডোর’ হিসেবে বর্ণনা করে সাড়ে পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতির কথা জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়াও এ বিষয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমঝোতা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

    বিবৃতিতে বলা হয়, শনিবার, মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১টা) এই বিরতি কার্যকর হবে। তবে এ বিষয়ে এখনো ইউক্রেনের দিক থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

    এর আগে শহর অবরুদ্ধ করে রাখার পরিপ্রেক্ষিতে মারিওপলের মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি ‘মানবিক করিডোর’ ঘোষণা করার আহ্বান জানিয়েছিলেন।

    এ নিয়ে যুদ্ধের দশম দিনে এসে সাময়িক বিরতি ঘোষণা করা হল রাশিয়ার পক্ষ থেকে। চলতি সপ্তাহে বেলারুশে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের পরে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরের বেসামরিক বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে একমত হয়েছিল মস্কো। তারই ভিত্তিতে এই ঘোষণা বলে মনে করা হচ্ছে।

  • বিশ্বে করোনায় বেড়েছে শনাক্ত, মৃত্যু ছাড়াল ৫৬ লাখ

    বিশ্বে করোনায় বেড়েছে শনাক্ত, মৃত্যু ছাড়াল ৫৬ লাখ

    বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৪০২ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে সাড়ে তিন হাজারের বেশি। ফলে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৩৩ হাজার ১৫৮ জনে।

    একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরো ৩২ লাখ ১৭ হাজার ৭৫৭ জন। আগের দিনের তুলনায় দৈনিক শনাক্ত বেড়েছে ১২ লাখের বেশি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৫৫৮ জনে।

  • পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল

    পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল

    আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশন আয়োজন করেছে পাকিস্তানে। আর এর জের ধরে দীর্ঘ নয় বছর পর বাংলাদেশ থেকে পাকিস্তান যাচ্ছে মন্ত্রী পর্যায়ের একটি প্রতিনিধি দল ।

    আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর এতে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ১৮ ডিসেম্বর সিনিয়র অফিসিয়াল বৈঠকে উপস্থিত থাকবেন পররাষ্ট্র সচিব । এর পরদিন মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উল্লেখ করেন, ‘আমি ১৮ ডিসেম্বর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৯ ডিসেম্বর বৈঠকে অংশগ্রহণ করবেন।’ ওআইসি’র অনুষ্ঠানের বাইরে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনও বৈঠক হবে কিনা জানতে চাইলে সচিব বলেন, ‘না, সেরকম কোনও কিছু হচ্ছে না।’

    ২০১২ সালে ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নিতে পাকিস্তান সফর করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তারও আগে ২০১০ সালে দ্বিপক্ষীয় পঞ্চম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে পাকিস্তান যান তৎকালীন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।

    ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায় এবং একাধিক যুদ্ধাপরাধীর অপরাধ প্রমাণিত হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর করে। এর বিরুদ্ধে পাকিস্তান সরকার এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক সংসদ বিবৃতি দিলে তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ। তবে  বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার প্রসঙ্গ ওঠায় আলোচনা বেশিদূর এগোয়নি।

    পাকিস্তানে ইমরান খান ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০১৯ ও ২০২০ সালে দুই দফা টেলিফোন করেন। চলতি বছরের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ অনুষ্ঠানে ইমরান খানের একটি শুভেচ্ছা বক্তব্য পড়ে শোনানো হয়।

  • লাল সবুজে সাজল টাওয়ার ব্রিজ, বলছে ৫০ বছরের অগ্রযাত্রার কথা

    লাল সবুজে সাজল টাওয়ার ব্রিজ, বলছে ৫০ বছরের অগ্রযাত্রার কথা

    লাল সবুজে সেজেছে ব্রিটেনের সবচেয়ে আইকনিক স্থাপনা ‘টাওয়ার ব্রিজ’। বলছে বাংলাদেশের ৫০ বছরের অগ্রযাত্রার কথা! বাংলাদেশের ইতিহাসের বাঁক বদলের কিছু চরিত্র যেমন- কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, প্রীতিলতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূপক উপস্থিতির দেখা মিলল সেখানে।

    ২৪৪ মিটার দৈর্ঘ্য ও ৪২ মিটার উচ্চতার ১৩৫ বছরের পুরোনো এই ব্রিজ ১৬ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশের পতাকার রঙ লাল সবুজে আলোকিত হয়ে উঠে। তখন ব্রিটিশ বাংলাদেশি শিল্পী রুবাইয়াৎ সেখানে গেয়ে উঠেন বাংলার গান।


    ‘টাওয়ার ব্রিজ’ লাল-সবুজে সাজানোর এ উদ্যোগ নেন সিটি অব লন্ডনের ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলার চলচ্চিত্র নির্মাতা মনসুর আলী। তিনি বলেন, শেকড়ের টান থেকেই এই উদ্যোগ নিয়েছি। এই আইকনিক স্থাপনায় বাংলাদেশের অগ্রযাত্রার প্রতিচ্ছবি ফুটে উঠেছে লাল সবুজের মধ্য দিয়ে।

    প্রতিদিন এই টাওয়ার ব্রিজ ভ্রমণ ও ব্যবহার করে থাকেন ৪০ হাজারের বেশি মানুষ। অসাধারণ এ মূহূর্তের সাক্ষী ছিলেন বেশ কয়েকজন ভীনদেশি। তাদের মধ্যে বেশ কয়েকজন সিটি অব কাউন্সিলের সাবেক লর্ড মেয়র স্যার ডেভিড ওটন, সিটি অব লন্ডনের চিফ কমনার ব্রায়ান মুনি।

    উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রের সফল মানুষেরা। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন বলেন, এ উদ্যোগ আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের অর্জন।


    চ্যানেল এস টেলিভিশনের প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলীল বলেন, এই লাল সবুজ আমাদের লাখ লাখ শহীদের কথা বলে, সেইসঙ্গে বলে আমাদের গত ৫০ বছরের উন্নয়নের অগ্রযাত্রার কথা।


    মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমীন রুহী বলেন, আমরা যারা বাংলাদেশে বড় হয়ে এসেছি তাদের জন্য ব্রিটেনের এরকম স্থাপনায় বাংলাদেশের লাল সবুজের পতাকা সেটা বিশাল গর্বের ব্যাপার। গত ৫০ বছর আমাদের অগ্রযাত্রা আর অর্জনের ছিল, যা আগামী শত শত বছর ধরে এগিয়ে যাবে। সেই এগিয়ে যাওয়ার গল্প শুরু হলো আজ এই টাওয়ার ব্রিজ থেকে।

    এ আয়োজনে বাংলাদেশের ইতিহাসের বাঁক বদলের সঙ্গে জড়িত কিছু চরিত্র যেমন কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, প্রীতিলতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূপক উপস্থিতি ছিল।

    ব্রিটেনের সবচেয়ে এই আইকনিক স্থাপনা দেখার জন্য বছরে ৩০ লাখ পর্যটক ভিজিট করেন। সেই টাওয়ার ব্রিজ বাংলাদেশের পতাকার রঙে আলোকিত, যা সারা বাংলাদেশিদের জন্য গৌরবের।

  • জাপানে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ২৭

    জাপানে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ২৭

    জাপানের ওসাকা শহরের একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    বিবিসি জানায়, ৮ তলা ভবনটির চতুর্থ তলায় আগুন লাগার কারণ অনুসন্ধান করছে পুলিশ। শহরের দমকল বিভাগের একজন কর্মকর্তা জানান, এই অগ্নিকাণ্ডে কার্ডিওপালমোনারি অ্যারেস্টে আক্রান্ত ২৭ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন।


    রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের ভিডিওতে ভবনটির চতুর্থ তলার জানালা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে, যেখানে একটি সাইকিয়াট্রি ক্লিনিক রয়েছে।


    সকাল ১০টার দিকে ক্লিনিকটি খোলার পরপরই আগুন লাগে এবং এর ৩০ মিনিট পরই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

    এর আগে, ২০১৯ সালে কিয়োটো শহরের একটি অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকাণ্ডে ৩০ জনের বেশি নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়েছিলেন।