Category: আন্তর্জাতিক

  • পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হামাস ও ইসরায়েল

    পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হামাস ও ইসরায়েল

    গত ৬ আগস্ট থেকে প্রায় প্রতিদিনই গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, গাজা উপত্যকা থেকে নিয়মিত ইসরায়েলের অভ্যন্তরে বিস্ফোরক ভর্তি বেলুন পাঠানো এবং রকেট হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি এসব বেলুনের কারণে গত কয়েক দিনে সেদেশে চারশ’র বেশি অগ্নিকাণ্ড হয়েছে। বাংলা ট্রিবিউন

    সীমান্তের এই উত্তেজনা নিরসনে দুই পক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে থাকে মিসরের একটি প্রতিনিধি দল। ওই আলোচনায় যুক্ত হন কাতারের দূত মোহাম্মদ আল এমাদি। তেল আবিবে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি হামাস নেতাদের সঙ্গে বৈঠক করেন।

    হামাসের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে বেলুন ও অন্যান্য হামলা সম্পূর্ণ বন্ধ করা হবে। বিনিময়ে ১৩ বছর ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় মঙ্গলবার থেকে তেল সরবরাহ পুনরায় শুরু হবে এবং বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটি পুনরায় সচল হবে। এছাড়া গাজার ৫০ শতাংশেরও বেশি বেকারত্ব নিরসনে আরও কিছু পদক্ষেপ নিতে সম্মত হয়েছে ইসরায়েল। তবে এসব পদক্ষেপ বাস্তবায়নে কোনও বিঘ্ন হলে আবারও উত্তেজনা বৃদ্ধির আশঙ্কার কথাও জানানো হয়েছে।

    তেল সমৃদ্ধ দেশ কাতারের মধ্যস্তায় ২০১৮ সালের নভেম্বরে প্রথম বারের মতো ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়। বেশ কয়েকবার এর মেয়াদ বাড়ানো হলেও পরে ইসরায়েলি আগ্রাসন তীব্র হয়ে উঠলে তা এক সময়ে অকার্যকর হয়ে পড়ে।

    উল্লেখ্য, এর আগে ২০০৮, ২০১২ ও ২০১৪ সালে ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে হামাস। আর নতুন আরেকটি যুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মধ্যস্ততাকারীরা।

  • করোনা আক্রান্তে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৫তম

    করোনা আক্রান্তে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৫তম

    করোনা সংক্রমণের ২৫ তম সপ্তাহ পার করেছে বাংলাদেশ। ইতিমধ্যে বিশ্বে আক্রান্ত বিবেচনায় বাংলাদেশের অবস্থান ১৫তম, এশিয়ায় তৃতীয়। তবে, সারাবিশ্বের মতোই বাংলাদেশেও সংক্রমণ এবং মৃত্যুহার কমছে-বাড়ছে। তাই, ভয় কাটিয়ে অনেকটা স্বাভাবিক জীবনযাত্রা।

    এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নয়। অনুমান করা যাচ্ছে না সংক্রমণের গতি-প্রকৃতি। তাই স্বাস্থবিধি মেনে চলার ওপর জোর দিতে হবে। নিয়ন্ত্রণ কার্যক্রম বাড়াতে হবে মাঠ পর্যায়ে। প্রকোপ ঠেকাতে সতর্কতা শিথিল না করার পরামর্শও তাদের।

    গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যু দশদিন পর ১৮ মার্চ। রোগীর সংখ্যা একশ’র ঘরে পৌঁছায় ৬ এপ্রিল, হাজার অতিক্রম করে ১৪ এপ্রিল। ১৮ জুন ১০৩ দিনের মাথায় যেখানে আক্রান্তের সংখ্যা লাখে পৌঁছায়, সেখানে দুই লাখে পৌঁছাতে সময় লাগে মাত্র ৩০ দিন। ফলে সংক্রমণ বাড়ার সাথে বেড়েছে পরীক্ষার পরিসর।

    জুলাইয়ে রোগীর সংখ্যা কিছুটা কমলেও করোনা পজিটিভ শনাক্তের হার ছিল ২০ শতাংশ। আগস্টের শুরুতে কমে আসে মৃত্যু সংখ্যা। এরপর আবার বাড়তে থাকে। যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

    দেশে এখন পর্যন্ত করোনার প্রাণহানি ঘটেছে ৪ হাজার ২৮১ জনের। আক্রান্ত ৩ লাখ প্রায় ১৩ হাজার।

    ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, করোনা সংক্রমণের দিক দিয়ে এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। সক্রিয় করোনা রোগীর বৈশ্বিক তালিকায় বাংলাদেশ নবম। এসব পরিসংখ্যান সত্ত্বেও, করোনা সংক্রমণ পরিস্থিতির প্রকৃত অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না বলে জানান বিশেষজ্ঞরা।

    জানতে চাইলে চিকিৎসা বিজ্ঞানি অধ্যাপক ডা. লিয়াকত আলী বলেন, ‘দেশে সংক্রমণের সঠিক তথ্যই আমরা জানিনা। সামান্য কিছু নমুনা পরীক্ষা করছি, তারপর বলছি এতজন আক্রান্ত। এর মাধ্যমে সঠিক তথ্য উঠে আসছে না। ফলে, বাংলাদেশ করোনার প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না।’

    এশিয়ার দেশগুলোর মধ্য ভারত ছাড়াও বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং নেপালে রোগী বাড়ছে। তবে বাংলাদেশে সংক্রমণের গতি ততটা তীব্র নয়। আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, ‘প্রথম থেকে বাংলাদেশে ধীরগতির সংক্রমণ চলছে। দেশে যে হারে এখনও শনাক্ত ও প্রাণহানি ঘটছে তা বিপদসীমার ওপরে। সামান্য কম হলেও আশ্বস্ত হওয়ার কোন কারণ নেই, যেকোন সময় সংক্রমণ ঊর্ধ্বমুখী হতে পারে। তাই, শনাক্তের হার অন্তত ৫ শতাংশে নামিয়ে আনতে হবে।’

    তিনি বলেন, ‘বাংলাদেশসহ এশিয়ার অধিকাংশ দেশ সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে এসে সবকিছু বন্ধ করে দিয়েছি। এতে ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়েছে।’

    ২৬ মার্চ থেকে লকডাউনসহ নানা পদক্ষেপ নেয়ায় উচ্চ হারে সংক্রমণ ছড়ায়নি। গবেষকরা বলছেন, বাংলাদেশের সংক্রমণ প্রবণতা হলো, আজ বাড়লে কাল কমে। তাই ভবিষ্যৎ অনুমান করা কঠিন।

    গণপরিবহন স্বাভাবিক, দোকানপাট খোলা, অফিস চলছে যথা নিয়মে।, একারণে মানুষ এখন আর করোনাকে ভয় পায় না। ফলে স্বাস্থবিধির প্রতিও যত্নশীল নয়। এমন পরিস্থিতিতে মাঠ পর্যায়ে পরীক্ষাসহ করোনা নিয়ন্ত্রণ কার্যক্রম বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

  • ব্ল্যাক প্যান্থার’ সুপারহিরো আর নেই

    ব্ল্যাক প্যান্থার’ সুপারহিরো আর নেই

    আমেরিকান অভিনেতা চ্যাডউইক বোজম্যান আর নেই। ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর।
    মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপারহিরো ব্ল্যাক প্যান্থার চরিত্রে বড় পর্দায় অশুভ শক্তিকে শায়েস্তা করেছেন চ্যাডউইক। কিন্তু বাস্তবে হেরে গেলেন ক্যানসারের কাছে। তার মৃত্যুর সময় পাশে ছিল স্ত্রী ও পরিবার।

    চার বছর ধরে কোলন ক্যানসারের সঙ্গে লড়ছিলেন চ্যাডউইক বোজম্যান। শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা ১১ মিনিটে তার টুইটার অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘একজন সত্যিকারের লড়াকু ছিলেন তিনি। ক্যানসারের সঙ্গে লড়তে লড়তে চলচ্চিত্রে কাজ করেছেন, যেগুলো দর্শকদের ভালো লেগেছে। ‘মার্শাল’ থেকে শুরু করে ‘ডা ফাইভ ব্লাডস’, ‘ব্ল্যাক বটম’সহ আরও কিছু ছবির শুটিং হয়েছে অসংখ্য অস্ত্রোপচার ও কেমোথেরাপির মাঝে। ‘ব্ল্যাক প্যান্থার’ ছবিতে রাজা টি’শালা চরিত্রটি ফুটিয়ে তুলতে পারা ছিল তার ক্যারিয়ারের জন্য সম্মানের।’’

    বোজম্যান নিজের অসুস্থতা ও চিকিৎসা নিয়ে জনসমক্ষে কখনও মুখ খোলেননি। তবে এ বছরের শুরুর দিকে অন্তর্জালে ছড়িয়ে পড়া তার ওজন কমে যাওয়া একটি ছবি দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

    চ্যাডউইক বোজম্যানের মৃত্যুতে শোকে মুহ্যমান হলিউড। ‘অ্যাভেঞ্জার্স’ তারকারা টুইটারে শোক জানিয়েছেন। ডোয়াইন জনসন প্রয়াত তারকার প্রতিভার গুনগান গেয়েছেন।

    যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় জন্মগ্রহণ করেন চ্যাডউইক বোজম্যান। মা ছিলেন নার্স। বাবা গৃহসজ্জা সামগ্রীর ব্যবসা করতেন। ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটিতে স্নাতক সম্পন্ন করেন তিনি।

    ২০১৩ সালে ‘ফোরটি টু’ চলচ্চিত্রে বাস্কেটবল কিংবদন্তি জ্যাকি রবিনসন চরিত্রে অভিনয় করে খ্যাতি পান চ্যাডউইক বোজম্যান। এর এক বছর পর ‘গেট অন আপ’ ছবিতে সৌল গায়ক জেমস ব্রাউনের ভূমিকায় তার অভিনয় প্রশংসিত হয়। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্ল্যাক প্যান্থার’-এর জন্য দর্শকদের হৃদয়ে বেঁচে থাকবেন তিনি।

    সূত্র: বিবিসি

  • সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এক কোটি ৬৩ লাখ

    সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এক কোটি ৬৩ লাখ

    চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব চলছেই। প্রতিনিয়ত অদৃশ্য এই ভাইরাসটি কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ। তবে করোনায় সংক্রমিতদের মধ্যে বেশিরভাগ মানুষই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

    করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার (২৫ আগস্ট) এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট এক কোটি ৬৩ লাখ ৫৯ হাজার ৪৩ জন। এছাড়া বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৮ লাখ ৯ হাজার ২৪১ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৫ জন।

    করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ১৫ হাজার ৬৩০ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৮১ হাজার ১১৪ জন।

    দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৬ লাখ ২৭ হাজার ২১৭ জন। মৃত্যু হয়েছে এক লাখ ১৫ হাজার ৪৫১ জন।

    তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৬৪ হাজার ৮৮১ জন। এর মধ্যে মারা গেছেন ৫৮ হাজার ৫৪৬ জন।

    চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৬১ হাজার ৪৯৩ জন। এর মধ্যে মারা গেছেন ১৬ হাজার ৪৪৮ জন।

    সংক্রমণে ৫ম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১১ হাজার ৪৫০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ হাজার ১৫৯ জনের।

    প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৮২ হাজার ৮৭৫ জন।

  • সুস্থ হয়ে ফিরলেন প্রায় এক কোটি ৪২ লাখ

    সুস্থ হয়ে ফিরলেন প্রায় এক কোটি ৪২ লাখ

    চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব চলছেই। প্রতিনিয়ত অদৃশ্য এই ভাইরাসটি কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ। সংক্রমণের তালিকাতেও যোগ হচ্ছে লাখ লাখ মানুষের নাম। তবে করোনায় সংক্রমিতের মধ্যে বেশিরভাগ মানুষই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

    করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শনিবার (১৫ আগস্ট) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক কোটি ৪১ লাখ ৪৫ হাজার ৮৩৪ জন। এছাড়া সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৬৮৬ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৩৫৩ জন।

    করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৫৪ লাখ ৭৬ হাজার ২৬৬। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৫৩৫ জন।

    দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৩২ লাখ ৭৮ হাজার ৮৯৫ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৬ হাজার ৫৭১ জন।

    তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ২৫ লাখ ২৫ হাজার ২২২। এর মধ্যে মারা গেছেন ৪৯ হাজার ১৩৪ জন।

    চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ১২ হাজার ৮২৩ জন। এর মধ্যে মারা গেছে ১৫ হাজার ৪৯৮ জন।

    সংক্রমণে ৫ম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ১৪০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৫৬ জনের।

    প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ৮৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৯১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন।

  • যোগ্য নেতৃত্বের অভাবেই ধুকছে আমেরিকা: কমলা হ্যারিস

    যোগ্য নেতৃত্বের অভাবেই ধুকছে আমেরিকা: কমলা হ্যারিস

    ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন সদ্য রানিংমেট করা কমলা হ্যারিসকে নিয়ে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। বুধবারের নির্বাচনী প্রচারণায় তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়েছেন। এদিন কমলা বলেছেন, ‘যোগ্য ও যথাযথ নেতৃত্বের অভাবে আমেরিকা কাঁদছে’।

    যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম এশিয়ান-আমেরিকান কিংবা কৃষ্ণাঙ্গ রাজনীতিবিদ হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনের টিকিট পেয়েছেন ৫৫ বছর বয়সী এই নারী। প্রায় এক মাসের বিচার-বিশ্লেষণ শেষে মঙ্গলবার কমলাকে ‘রানিংমেট’ হিসেবে ঘোষণা করেন বাইডেন।

    বুধবারই বাইডেনের সঙ্গে নির্বাচনী প্রচারণায় নামেন কমলা। সেখানে করোনা মহামারি মোকাবিলায় ট্রাম্পের নেতৃত্বের অযোগ্যতার প্রশ্ন তোলেন তিনি। কমলা বলেন, ভাইরাসটি প্রায় প্রতিটি দেশেই প্রভাব ফেলেছে। তবে যে কোনও উন্নত দেশের চেয়ে আমেরিকার যে বাজে পরিস্থিতি হয়েছে তার কারণ রয়েছে।

    ‘এটি ট্রাম্পের ব্যর্থতা, শুরুতে তিনি এটিকে (করোনা ভাইরাস) গুরুত্ব দেননি। করোনা পরীক্ষা, সামাজিক দূরত্ব অনুসরণ ও মাস্ক পরা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেন। তিনি এমন উদ্ভট যে, তার বিশ্বাস তিনি বিশেষজ্ঞদের থেকেও ভাল জানেন’, বলেন হ্যারিস।

    ভারতীয়-আফ্রিকান বংশোদ্ভূত এ রাজনীতিবিদ বলেন, শতাব্দীর সবচেয়ে জনস্বাস্থ্য সংকটে রয়েছে আমেরিকা। মহামারি নিয়ে প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) অব্যবস্থাপনা বড় ধরনের অর্থনৈতিক সংকটে ডুবিয়েছে।

    তিনি বলেন, ‘নতুন নেতৃত্বের জন্য কান্না করছে আমেরিকা। যদিও আমাদের একজন প্রেসিডেন্ট আছে, কিন্তু তিনি নিজেকে নিয়েই ভাবেন বেশি, মানুষদের নিয়ে নয়-যারা তাকে নির্বাচিত করেছিল।’

    বাইডেন সম্পর্কে কমলা বলেন, ‘তিনি (বাইডেন) এমন একজন, যিনি কখনো বলেন না যে, কেন এমনটা আমার সঙ্গে হচ্ছে। বরং তিনি জিজ্ঞাসা করেন, আমি আরও ভাল করতে কী করতে পারি। আরেকজনের প্রতি তার এমন সহানুভূতি ও দায়িত্ববোধ-যার কারণে তার রানিংমেট হতে পেরে আমি গর্বিত।’

    এর আগে ৫৫ বছর বয়সী কমলাকে রানিংমেট নির্বাচিত করে তাকে ‘অকুতোভয় যোদ্ধা’ আখ্যা দেন বাইডেন। এক টুইটে এই ডেমোক্র্যাট প্রার্থী লিখেছেন, ‘আমার রানিংমেট হিসেবে অকুতোভয় যোদ্ধা কমলা হ্যারিসকে নিয়ে নির্বাচনের ঘোষণা দিতে পেরে আমি সম্মানিত।’ খবর ফার্স্টপোস্ট।

  • হজ করতে চার বছর হেঁটে-সাইকেলে মক্কায়

    হজ করতে চার বছর হেঁটে-সাইকেলে মক্কায়

    চার বছর ধরে পায়ে হেঁটে ও সাইকেল চালিয়ে অবশেষে পবিত্র হজে অংশ নিতে সৌদি আরবের মক্কায় এসে পৌঁছেছেন মরোক্কান তরুণ গোলাম ইয়াসিন। দীর্ঘ এই পথে তাকে পাড়ি দিতে হয়েছে ২৮টি দেশ। আরব নিউজের এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে গোলাম ইয়াসিন জানান, ২০১৭ সালে তিনি হজের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বের হন। চার বছর ধরে তিনি হেঁটে ও সাইকেল চালিয়ে অবশেষে সাত মাস আগে সৌদি আরব এসে পৌঁছান তিনি। তবে করোনাভাইরাসের কারণে এবার হজে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন না ইয়াসিন।

    ইয়াসিনের এই সংবাদ শোনার পর তিনি যেখানে অবস্থান করছেন সেই আভা এলাকায় গিয়ে তার সঙ্গে দেখা করেছেন সৌদির মিডিয়া ব্যক্তিত্ব আবদুর রহমান আল মুতায়েরি। এসময় তিনি মরোক্কান তরুণকে শুভেচ্ছা জানান।

    গোলাম ইয়াসিনকে নিজেদের অতিথি হিসেবে বর্ণনা করে মুতায়েরি বলেন, ‘আপনার মতো সাহসী তরুণের সঙ্গে দেখা করতে পেরে আমরা আনন্দিত।’

    ২০১৭ সালের জানুয়ারিতে এই ভ্রমণ শুরু করেন গোলাম ইয়াসিন। সৌদিতে আসার সময় তার সাইকেলে ছিল ২৬ কেজি ওজনের একটি ব্যাগ, এর মধ্যেই তিনি তার রান্না ও রাত কাটানোর তাঁবু বহন করে চলতেন।

    বহু আশা করে হজ করতে এসেও করোনার কারণে এ বছর হজ করার সুযোগ পাননি ইয়াসিন। তবে হতোদ্যম হয়ে পড়েননি এই তরুণ। সৌদির আভা এলাকায় তাঁবু টাঙিয়ে রাতযাপন করতেন তিনি।

    পায়ে হেঁটে প্রিয় নবী হযরত মোহাম্মদের (সা.) স্মৃতিবিজড়িত পবিত্র মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানগুলোও ইতোমধ্যে ঘুরে দেখেছেন ইয়াসিন। সাংবাদিকদের কাছে তিনি জানান, এতেই তার পথের ক্লান্তি দূর হয়ে গেছে। সেই সাথে সৌদি আরবের মানুষের আতিথেয়তায় নিজের মুগ্ধতার কথাও জানান ইবনে বতুতার দেশের তরুণ এই পরিব্রাজক।

  • ঈদে গণজমায়েতে নিষেধাজ্ঞার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

    ঈদে গণজমায়েতে নিষেধাজ্ঞার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

    করোনা মহামারির মধ্যে ঈদ-উল-আজহায় পশু কোরবানী এবং মাংস বিতরণের সময় জনসমাগম বেশি হওয়ার কারণে সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    আর এজন্য মুসলিম প্রধান দেশগুলোকে আরও বেশি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। বুধবার সংস্থাটির আঞ্চলিক পরিচালক আহমেদ আল মানধারী এ মন্তব্য করেন।

    মুসলিম প্রধান দেশগুলোর সরকারকে ঈদুল আজহায় গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি। বিশ্বজুড়ে করোনায় ১৭ কোটি ১৭ লাখ ৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

    আর মারা গেছেন ৬ লাখ ৭০ হাজার মানুষ। বিশ্বে গত ১ দিনে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ব্রাজিলে। দেশটিতে একদিনে ৭০ হাজারের বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন, মারা গেছেন ১৫শ’র বেশি মানুষ।

    বুধবার শনাক্ত ও মৃত্যু দুদিকেই রেকর্ড গড়েছে দেশটি। যুক্তরাষ্ট্রেও গত একদিনে অন্তত ৬৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে। দেশটিতে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে।

  • সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য সতর্ক বার্তা

    সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য সতর্ক বার্তা

    সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের জন্য সতর্ক বার্তা দিয়েছে দেশটির সরকার। যে সকল অভিবাসী সৌদি আরবে বিভিন্ন নামে বেনামে রাজনৈতিক অরাজনৈতিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত তাদের জন্যই এ সতর্ক বার্তা দেয়া হয়েছে। এ ব্যাপারে সকল বাংলাদেশিকে সৌদি আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

    এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সৌদি আরব প্রবাসী সকল বাংলাদেশি অভিবাসীদের জানানো যাচ্ছে, কতিপয় অভিবাসী বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবে বিভিন্ন নামে বাংলাদেশ ভিত্তিক রাজনৈতিক, অরাজনৈতিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকার ও কার্যক্রম পরিচালনার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে।

    এরুপ অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সৌদি সরকারের কঠোর মনোভাবের বিষয়টি অবহিত করার জন্য গত ২৬ জুলাই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী রাষ্ট্রদূত তামিম বিন মাজেদ আল দোসারির নেতৃত্বে Ministry of Interior, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ও অন্যান্য নিরাপত্তা এজেন্সির প্রতিনিধিদলের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি বাংলাদেশের রাষ্ট্রদূতকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানায়। এ বৈঠকে জানানো হয়, বাংলাদেশ কমিউনিটির কিছু সদস্য তাদের ইকামায় বর্ণিত পেশার বাইরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক বা এ ধরণের অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করছেন যা সম্পূর্ণ বেআইনি।

    এ পরিপ্রেক্ষিতে তিনি সতর্ক করেন, সৌদি আরবে যে সকল বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন তার বাইরে এখানে কোনপ্রকার রাজনৈতিক, সামাজিক বা এ ধরনের অন্য যেকোন সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার বা কোন কর্মকাণ্ড পরিচালনা করার অথবা কোন সাংবাদিক সম্মেলন করার কোনও সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড সৌদি আরবের আইনে গুরুতর অপরাধ বলে বিবেচিত।

    সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এরপরও কোন ব্যক্তি এসব কর্মকাণ্ডে জড়িত হলে বা পরিচালনা করলে তা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে। এমনকি এ অপরাধ প্রমাণিত হলে তাকে জেল জরিমানার সম্মুখীন হওয়াসহ দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে।

    বৈঠকে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটকে কমিউনিটির কোন ধরণের সংগঠনকে কোন প্রকার স্বীকৃতি, অনুমোদন, আশ্রয়, প্রশ্রয় প্রদান করা থেকে সম্পূর্ণ রুপে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

    সৌদি সরকার জানায়, এখানে অন্য পেশায় নিয়োজিত থেকে সৌদি তথ্য মন্ত্রণালয়ের অনুমতি বা প্রেস ভিসা ব্যতিরেকে যে সকল বাংলাদেশি নাগরিকগণ সাংবাদিকতা করছেন বা সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন এবং ঢাকায় সংবাদ প্রেরণ করছেন তা সম্পূর্ণ বেআইনি এবং গুরুতর দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রেও এসব অপরাধের জন্য জেল জরিমানাসহ দেশে প্রত্যাবর্তনের সম্মুখীন করা হবে বলে জানানো হয়।

    এ পরিপ্রেক্ষিতে এ সকল বিষয় সমূহ যথাযথভাবে মেনে চলার লক্ষ্যে সকল বাংলাদেশি অভিবাসীদের অবহিত করার বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ প্রদান করেছে। বর্ণিত বিষয়ে কেউ অপরাধ করলে দূতাবাস বা কনস্যুলেট তার কোনরূপ দায়ভার গ্রহণ করবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    এমতাবস্থায়, সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিদেশে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য বর্ণিত বিষয়ে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য সকল প্রবাসী বাংলাদেশির কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

  • অবৈধভাবে হজে যাওয়া ২৪৪ জন গ্রেপ্তার

    অবৈধভাবে হজে যাওয়া ২৪৪ জন গ্রেপ্তার

    করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুধুমাত্র সৌদিতে অবস্থানরত এক হাজার মুসলমানকে নিয়ে আজ বুধবার হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এদিকে সৌদি আরবে অবৈধভাবে হজ পালন করতে যাওয়া ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তাকর্মীরা।

    দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, পবিত্র কাবা শরিফ থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে ২৫ হাজার মানুষের জন্য তাঁবু টাঙানো হলেও করোনাভাইরাসের কারণে বাইরের দেশ থেকে কাউকে হজে আসার অনুমতি দেয়া হয়নি। এ কারণে অন্য দেশ থেকে আসা পর্যটকরা হজে অংশ নিতে এলেই গ্রেপ্তার করা হচ্ছে।