Category: আন্তর্জাতিক

  • ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ, ভারত ও মিয়ানমার

    ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ, ভারত ও মিয়ানমার

    আজ সকাল সোয়া সাতটার দিকে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি ছিল রাজধানী ঢাকা থেকে ৩৩৪ কিলোমিটার দূরে মিয়ানমারের ফালাম শহরে। ভূমিকম্পটি ছিল ৪ দশমিক ৬ মাত্রার।

    ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল মিয়ানমারের ফালাম শহর। স্থানটি ভারতের মিজোরাম থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। এই শহর রাজধানী ঢাকা থেকে ৩৩৪ কিলোমিটার দূরে।

    আজ সোমবার সকাল ৭টা ১২ মিনিটে এ ভূমিকম্প হয়।

    ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

  • তুমি এতো ছটফট করো কেন: মমতাকে শেখ হাসিনা

    তুমি এতো ছটফট করো কেন: মমতাকে শেখ হাসিনা

    ইডেন গার্ডেনে ভারত ও বাংলাদেশের মধ্যে গোলাপি ক্রিকেট টেস্ট উপলক্ষেেএখন কলকাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘণ্টা বাজিয়ে টেস্টের উদ্বোধন করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
    এই রাজকীয় কর্মযজ্ঞ ঘিরে এদিন বেশ ব্যস্ততার মধ্যেই ছিলেন মমতা। আর সেটা লক্ষ্য করেই ইডেনে এসে মমতাকে দেখে এক সময় শেখ হাসিনা বলেই ফেললেন, তুমি এত ছটফট করো কেন? এক জায়গায় বসতে পারো না!

    এদিন ইডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টে ঘণ্টা বাজিয়ে সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শেখ হাসিনা। কাঁটায় কাঁটায় ঠিক পৌনে ১২টায় ইডেনে এসে মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে স্বাগত জানান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। মমতাকে দেখে এগিয়ে আসেন শচীন টেন্ডুলকারও। দীর্ঘক্ষণ কথা বলেন দুজন। তবে এদিন মধ্যাহ্নভোজনে নিজে কিছু খাননি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যত্ন করে খাওয়ান তিনি।

    মধ্যাহ্নভোজনের মাঝে দুই জনের মধ্যে টুকটাক আলাপচারিতাও হয়। সুত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনাকে স্বর্নচুরি, শাল ও আরও বেশ কয়েকটি জিনিস উপহার দেন। সর্বশেষ কলকাতার তাজ বেঙ্গলে মমতা হাসিনা বৈঠকে বসেছেন।

  • সৌদি থেকে ফিরলেন আরও ১২৫ বাংলাদেশি

    সৌদি থেকে ফিরলেন আরও ১২৫ বাংলাদেশি

    সৌদি আরব থেকে আরও ১২৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইনসের এসভি ৮০৪ বিমানযোগে দেশে ফেরেন কর্মীরা। এ নিয়ে নভেম্বর মাসের তিন সপ্তাহে মোট ২ হাজার ৬১৫ বাংলাদেশি দেশে ফিরলেন।

    বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০ মাসে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২১ হাজার বাংলাদেশি।

    নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে আফজাল (২৬) মাত্র আড়াই মাস আগে ৩ লাখ ৭০ হাজার টাকা খরচ করে সৌদি আরব গিয়েছিলেন। একদিন ঘর থেকে বেরিয়েছিলেন বাজার করার জন্য, কিন্তু পথ থেকে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে, যদিও আকামা বা কাজের অনুমতি ছিল তাঁর। আফজালের মতো ব্রাহ্মণবাড়িয়ার কামরুল ৪ লাখ ৬০ হাজার টাকা খরচ করে আড়াই মাস আগে সৌদি আরব গিয়েছিলেন। তাঁকেও দেশে ফিরতে হলো শূন্য হাতে।

    দুই বছর সেলুনে কাজ করেছেন কুমিল্লার নন্দন কুমার। কাজের অনুমতির মেয়াদ শেষ হওয়ার আগেই নিয়োগকর্তা কফিলকে সাড়ে ছয় হাজার রিয়াল দিয়েছিলেন। কিন্তু অনুমতির মেয়াদ আর বাড়েনি তাঁর। পুলিশের হাতে নন্দন গ্রেপ্তার হলে কফিলকে ফোন করেন তিনি। কিন্তু কফিল আর নন্দনের দায়িত্ব নেয়নি। এতে তাঁকেও শূন্য হাতে দেশে ফিরতে হলো।

    একই পরিস্থিতির শিকার হয়ে দেশে ফিরতে হলো ব্রাহ্মণবাড়িয়ার মন্টু মিয়া, সাইদুল ইসলাম, নরসিংদির নাইম, হবিগঞ্জের ফারুক হোসেন ও ঢাকার সাইফুল ইসলামকে। দেশে ফেরা এই কর্মীদের অনেকেরই অভিযোগ, আকামা বা কাজের অনুমতি তৈরির জন্য কফিলকে টাকা দেওয়া হলেও কফিল আকামা তা করে দেননি। পুলিশের হাতে গ্রেপ্তারের পর কফিলের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি গ্রেপ্তার হওয়া কর্মীদের দায়-দায়িত্ব নেননি। বরং তিনি প্রশাসনকে এদের ভিসা বাতিল করে দেশে পাঠিয়ে দিতে বলেছেন।

    ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, ‘চলতি বছর এখন পর্যন্ত ২২ হাজার বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। চলতি মাসের তিন সপ্তাহে ফিরলেন ২ হাজার ৬১৫ জন। প্রায় সবাই খালি হাতে ফিরেছেন। যারা কয়েক মাস আগে গিয়েছিলেন, তাদের কেউই খরচের টাকা তুলতে পারেননি। তারা সবাই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন’। তিনি বলেন, ‘আমরা আশা করছি, তিন দিন পর সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের যে যৌথ বৈঠক হবে, সেখানে নারী কর্মীদের পাশাপাশি পুরুষদের বিষয়টি নিয়েও আলোচনা হবে’। বিশেষ করে বিনা মূল্যে ভিসার নামে প্রতারণা বন্ধ করতে কাজ করতে হবে দুই দেশকে।

  • কাল রাতে আকাশপথে আসছে পেঁয়াজের প্রথম চালান

    কাল রাতে আকাশপথে আসছে পেঁয়াজের প্রথম চালান

    পেঁয়াজের প্রথম চালান আগামীকাল বুধবার রাতে আকাশপথে মিসর থেকে আসবে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিয়া এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজে প্রথম এই চালানটি এসে পৌঁছাবে। পরদিন বিসমিল্লাহ এয়ারলাইনসের পণ্যবাহী উড়োজাহাজে দ্বিতীয় চালান আসবে। আগামী শুক্রবার তৃতীয় চালান আসবে সৌদিয়া এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজে। এস আলম গ্রুপ সূত্রে এ তথ্য জানা গেছে।

    গ্রুপটি জানায়, আজ মঙ্গলবার আকাশপথে প্রথম চালান আসার কথা ছিল। কিন্তু প্রক্রিয়া শেষ করতে দেরি হওয়ায় আজ আসছে না। আকাশপথে মিসরের কায়রো বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম চালান পৌঁছাবে। রাত ১২টার দিকে এই চালান পৌঁছাবে। পণ্যবাহী উড়োজাহাজের শিডিউল পেতে দেরি হওয়ায় দ্রুত সংকট মেটাতে প্রথম চালান যাত্রীবাহী উড়োজাহাজে আনা হচ্ছে

    ফাইল ছবিফাইল ছবিপেঁয়াজের প্রথম চালান আগামীকাল বুধবার রাতে আকাশপথে মিসর থেকে আসবে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিয়া এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজে প্রথম এই চালানটি এসে পৌঁছাবে। পরদিন বিসমিল্লাহ এয়ারলাইনসের পণ্যবাহী উড়োজাহাজে দ্বিতীয় চালান আসবে। আগামী শুক্রবার তৃতীয় চালান আসবে সৌদিয়া এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজে। এস আলম গ্রুপ সূত্রে এ তথ্য জানা গেছে।

    গ্রুপটি জানায়, আজ মঙ্গলবার আকাশপথে প্রথম চালান আসার কথা ছিল। কিন্তু প্রক্রিয়া শেষ করতে দেরি হওয়ায় আজ আসছে না। আকাশপথে মিসরের কায়রো বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম চালান পৌঁছাবে। রাত ১২টার দিকে এই চালান পৌঁছাবে। পণ্যবাহী উড়োজাহাজের শিডিউল পেতে দেরি হওয়ায় দ্রুত সংকট মেটাতে প্রথম চালান যাত্রীবাহী উড়োজাহাজে আনা হচ্ছে।

    এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ তিন দিন আগে মিসর থেকে সমুদ্রপথে পেঁয়াজের চালান চট্টগ্রাম বন্দরে না পৌঁছানো পর্যন্ত আকাশপথে ধারাবাহিকভাবে পেঁয়াজের চালান আনা হবে। এসব পেঁয়াজ সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) হস্তান্তর করা হবে।

    আকাশপথে পেঁয়াজের প্রথম চালান আনার জন্য উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র থেকে প্রাথমিকভাবে ২৭৫ টন পেঁয়াজের অনুমতি নিয়েছে এস আলম গ্রুপ। গত রোববার চালানটির অনুমোদন নেওয়া হয়। আকাশপথ ছাড়াও সমুদ্রপথে মিসর থেকে ৫৫ হাজার টন পেঁয়াজ আমদানির জন্য গত ৩০ অক্টোবর উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র থেকে অনুমোদন নিয়েছিল গ্রুপটি। সমুদ্রপথে পেঁয়াজের চালান আসতে দেরি হওয়ায় আকাশপথেও আমদানির সিদ্ধান্ত নিয়েছে গ্রুপটি।

    ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন আজ মঙ্গলবার , আকাশপথে পেঁয়াজের চালান আসামাত্রই তা দ্রুত শুল্কায়ন করে ছাড় করানো হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া আছে।

    পেঁয়াজের চালান খালাসের আগে উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র থেকে পোকামাকড়মুক্ত থাকার ছাড়পত্র নিতে হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক রতন কান্তি সরকার , ছাড়পত্র যাতে দ্রুত দেওয়া হয়, সে জন্য প্রস্তুত আছেন তাঁরা।

  • কোন দেশে পেঁয়াজের দাম কত?

    কোন দেশে পেঁয়াজের দাম কত?

    এই মুহূর্তে বিশ্বের যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে পেঁয়াজের দাম সর্বোচ্চ। এমনকি আফ্রিকার দেশ উগান্ডা, সুদানেও বাংলাদেশের চেয়ে অনেক কম দামে পেঁয়াজ মিলছে বাজারে।

    শুক্রবার বাংলাদেশের খুচরা বাজারে পেঁয়াজের দাম যখন কেজিপ্রতি ৩০০ টাকায় দাঁড়িয়েছে, তখন লন্ডনের বাজারে পেঁয়াজের খুচরা মূল্য প্রতি কেজি বাংলাদেশি টাকায় ৫৫ টাকা।

    তবে বড় বড় চেইনশপে ২৫ কেজি পেঁয়াজের বস্তার দাম ছিল ৮ পাউন্ড। সে হিসাবে এক কেজির মূল্য ৩২ পেন্স, যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি ৩৫ টাকা করে পড়ছে।

    যেন বিনামূল্যে পেঁয়াজ দিচ্ছে জার্মানির বার্লিন শহর। বার্লিনে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ৯ টাকায়! জানা যায়, এই সময়ে সেখানে ৫০ শতাংশ ছাড়ে মুদি আইটেম বিক্রি হচ্ছে। তাই এখন এক কেজি পেঁয়াজের দাম সেখানে ৯ টাকা ২০ পয়সা!

    ইতালির ভেনিসে পেঁয়াজের দাম বাংলাদেশি টাকায় ৯৫ টাকা। রোমেও প্রায় একই দামে বিক্রি হচ্ছে।

    স্পেনে বাংলাদেশি মুদ্রায় ৭০ টাকা করে এক কেজি পেঁয়াজ কেনা যাচ্ছে।

    এত গেল ইউরোপের কথা। সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামে অবস্থানরত অনেকে জানিয়েছে, সেখানে পেঁয়াজের দাম প্রতি কেজি বাংলাদেশি মুদ্রায় ৩৫ টাকা।

    বাহরাইনে পেঁয়াজের কেজি এখন চলছে ৫০ টাকা। বাইরাইনের খুচরা বাজারে দুই কেজি পেঁয়াজ ৫০০ পিলস, বাংলা টাকায় দুই কেজির মূল্য ১০০ টাকা।

    কুয়েত সিটিতে পেঁয়াজ প্রতি কেজি ১৫০ পয়সা অর্থাৎ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

    আর ওমানের মুদ্রায় প্রতি কেজি পেঁয়াজ ২.৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৫০ টাকা।

    লেবাননে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বাংলাদেশি মুদ্রায় ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

    কাতারে ২ রিয়াল, যা মুদ্রায় টাকায় ৪৬.৫৫ টাকা।

    দুবাইতে ৪৭ টাকায় এক কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে।

    চীনের বেইজিংয়ে প্রতি কেজি পেঁয়াজ ৪ আরএমবি ( বাংলায় ৩৫ টাকা) দরে বিক্রি হচ্ছে।

    দক্ষিণ কোরিয়ায় ৪৭ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ।

    মালয়েশিয়ায় এখন পাইকারি বাজারে পেঁয়াজের দর ৩০ টাকা, খুচরা ৬০-৭০ টাকা।

    পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন প্রদেশে ১২ রুপিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। মালদ্বীপে পেঁয়াজের দাম একটু বেশি। প্রতি কেজি ২২ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১২১ টাকায় বিক্রি হচ্ছে।

    সিঙ্গাপুরে ৫ কেজি ৪.৫০ ডলার বাংলায় প্রায় ৩৬৩ টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি কেজির মূল্য ৭২.৬০ টাকা।

    উগান্ডায় পেঁয়াজের কেজি ৬০ টাকা।

    ব্রাজিলে বাংলাদেশি মুদ্রায় ৫০ টাকা কেজি পেঁয়াজ।

    মিসরে পেঁয়াজের কেজি ২৫-৩০ টাকা।

    জাপানে বাংলাদেশি মুদ্রা ২৪২ টাকা

    দক্ষিণ কোরিয়াতে ২৩৭ টাকা

    আমেরিকায় ২১৬ টাকা

  • নিউজ লাইভ করার সময় সুন্দরী রিপোর্টারকে চুমু

    নিউজ লাইভ করার সময় সুন্দরী রিপোর্টারকে চুমু

    লেবাননের সরকার বিরোধী বিক্ষোভের লাইভ নিউজ প্রচার করছিলেন ‘স্কাই নিউজ আরাবিয়া’ চ্যানেলের এক রিপোর্টার। এসময় এক বিক্ষোভকারী টুক করে ওই রিপোর্টারের গালে চুমু খান। এতে খুব রেগে যান ওই রিপোর্টার। তবে ওই ব্যক্তি নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করায় তার রাগ কমেছে বলে জানা গেছে।

    সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজ জানায়, গত সোমবার লেবাননের রিয়াদ সোলোহ স্কয়ার থেকে বিক্ষোভের সংবাদ সরাসরি প্রচার করছিলেন সে দেশের জনপ্রিয় রিপোর্টার তারিনে এল হেলউই। এসময় এক পুরুষ বিক্ষোভকারী হঠাৎ তার গালে চুমু খান।

    ঘটনার আকস্মিকতায় প্রথমে খানিকটা ঘাবড়ে গেলেও কৌশলের সঙ্গে দ্রুত তিনি ঘটনাটি নিয়ন্ত্রণ করেন। ভিডিওতে দেখা যায়, চুমুর ঘটনায় ওই নারী রিপোর্টার কয়েক সেকেন্ডের জন্য থমকে যান। পরে বিব্রতভঙ্গীতে হেসে সংবাদ লাইভ করার কাজে মনোযোগ দেন।

    এই ভিডিও ইতিমধ্যে লেবাননের সামজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ শুরু হয়েছে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ বিষয়টিকে ‘নিষ্পাপ’ ও ‘মজার’ বলে উল্লেখ করলেও বেশিরভাগই এতে বিরক্তি প্রকাশ করেছেন। কেউ কেউ আবার এই চুমুর ঘটনাকে হয়রানি হিসাবেও দেখছেন।

    লেবাননের বিখ্যাত টিভি উপস্থাপক নেশান নিজের টুইটারে ভিডিওটি আপ করেছেন। আর সেখানে তিনি একে ‘বিপ্লবী চুম্বন’ হিসাবে উল্লেখ করেছেন। তার এই টুইট পরে রিটুইট করেন মানবাধিকার কর্মী জর্জ আজ্জি। যদিও উপস্থাপক নেশানের মতো তিনি এই চুমুর মধ্যে মজার কিছু দেখতে পাননি।

    এ নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন রিপোর্টার তারিনে-ও। তার মতে, এ ধরনের ঘটনা কিছুতেই মেনে নেয়া যায় না।

    এ সম্পর্কে গালফ নিউজকে তিনি বলেন, ‘আমি তখন বিক্ষোভের লাইভ নিউজ প্রচারে ব্যস্ত ছিলাম। তাই আমি তাকে দেখতে পাইনি। আমি একজন প্রফেশনাল সাংবাদিক। তাই ওই ঘটনার পরও লাইভ চালিয়ে গেছি। যদিও তখন আমার গলা কাঁপছিলো। নিজেকে স্থির রাখতে আমি ক্যামেরার দিকে তাকিয়েছিলাম। কিন্তু এ ধরনের ঘটনা মেনে নেয়া যায় না।’

    ইতিমধ্যে রিপোর্টারকে প্রকাশ্যে চুমু খাওয়ার জন্য ফেসবুকে দুঃখ প্রকাশ করেছেন ওই বিক্ষোভকারী। এতে তারিনের রাগ কিছুটা কমেছে বলে জানা গেছে।

    প্রসঙ্গত, লেবাননে সরকার পতনের দাবিতে গত ১৭ অক্টোবর থেকে দেশ জুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। সে দেশের সংবাদ মাধ্যমগুলো এই বিক্ষোভের ওপর নিয়মিত সংবাদ প্রচার করছে। আর নিউজ সংগ্রহ করার সময় বিক্ষোভকারীদের প্রায়ই বিভিন্ন টিভি রিপোর্টারদের সঙ্গে সেলফি ও ভিডিও তুলতে দেখা যায়।

  • ধেয়ে আসছে বুলবুলের চেয়েও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নাকরি’

    ধেয়ে আসছে বুলবুলের চেয়েও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নাকরি’

    আন্তর্জাতিক ডেস্ক ::

    এইতো কয়দিন আগেই ঘূর্ণিঝড় বুলবুল সবকিছু তছনছ করে দিয়েছে বাংলাদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল। এখনও সেই আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। সেই আতঙ্ক কাটতে না কাটতেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নাকরি’। দক্ষিণ চীন সাগরে তৈরি ‘নাকরি’ বুলবুলের চেয়েও বেশি শক্তিশালী বলে জানা গেছে।

    এর উৎসস্থল ছিল দক্ষিণ চীন সাগর। মাতমো থেকেই ছিটকে গিয়ে তৈরি হয়েছিল বুলবুল। সেই বুলবুলের দাপটে দুই বাংলায় অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। সেই ঘা না শুকাতেই নাকরির দাপটে কি হবে তাই ভাবাচ্ছে জনগণকে।

    জানা গেছে, আপাতত ধীরে ধীরে ভিয়েতনামের ভূমি লক্ষ্য করে এগোচ্ছে এই ঝড়। সেখানে বৃষ্টিপাত ঘটিয়ে মিয়ানমারের দক্ষিণ অংশে এসে পৌঁছাবে। তারপরেই প্রায় সমস্ত শক্তি ক্ষয় করে বঙ্গোপসাগরের ওপরে আসবে।

    এরপর এই ঘূর্ণিঝড় ঠিক কোনদিকে যাবে সেটা বোঝা যাচ্ছে না এখনই। বঙ্গোপসাগর থেকে ফের একবার শক্তি সঞ্চয় করতে পারে এই ঘূর্নাবর্ত। তারপরে এই ঘূর্ণাবর্ত ঠিক কোনদিকে যাবে, তার নিশ্চয়তা নেই। দুই বাংলাতেও আঁছড়ে পড়তে পারে। আবার তা না হয়ে ‘নাকরি’র মুখোমুখি হতে পারে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাও।

  • পদত্যাগের দাবি নাকচ ইমরান খানের, সংবিধান রক্ষা করবে সেনাবাহিনী

    পদত্যাগের দাবি নাকচ ইমরান খানের, সংবিধান রক্ষা করবে সেনাবাহিনী

    বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলামের আন্দোলনের মুখে পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

    ইমরান খান বলেছেন, কিছু সরকার বিরোধীর বিক্ষোভের কারণে তার নেতৃত্বাধীন সাংবিধানিক বৈধ সরকারের পতন হবে না।
    তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সরকার বিরোধী বিক্ষোভ ও ধর্মঘটের প্রতি ইঙ্গিত করে আরও বলেছেন, প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও তার সরকার দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাবে।

    ইমরান খান বলেন, বিরোধী দলগুলোর সঙ্গে তার সরকার বেশ কিছু বিষয়ে সমঝোতা করেছে। কিন্তু এসব দল যদি সে সমঝোতা মেনে না চলে বা সংবিধান লঙ্ঘন করে কিংবা জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    পাক প্রধানমন্ত্রী তার দেশকে গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন হিসেবে আখ্যায়িত করে বলেন, বিরোধীরা যত খুশি আন্দোলন করতে পারে কিন্তু আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।

    মওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম ফজল শাখা ইমরান খান সরকারের পদত্যাগের দাবিতে শুক্রবার থেকে রাজধানী ইসলামাবাদে সরকার বিরোধী অবস্থান ধর্মঘট করে যাচ্ছে। তবে অন্য কোনও রাজনৈতিক দল এই ধর্মঘটে যোগ দেয়নি।

    এদিকে, আন্দোলনের মুখে পাকিস্তানের সেনাবাহিনী ইমরান খান সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। পাক সেনা মুখপাত্র লে. জেনারেল আসিফ গফুর শনিবার রাওয়ালপিন্ডিতে বলেছেন, সেনাবাহিনী পাকিস্তানের সংবিধান সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তারা বিরোধীদের আন্দোলনের মুখে সাংবিধানিকভাবে নির্বাচিত ইমরান খান সরকারকে সমর্থন দিয়ে যাবে।

    জেনারেল গফুর বলেন, সেনাবাহিনী তার নিরপেক্ষতা বজায় রাখবে এবং সংবিধান মেনে চলবে।

  • বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ হচ্ছে ফিলিস্তিনে

    বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ হচ্ছে ফিলিস্তিনে

    বাংলার মুখ ডেস্ক:

    প্রাচীন ঐতিহ্যবাহী শহর হেভরনের একটি রাস্তার নাম বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন সরকার।

    শনিবার আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি এই তথ্য জানান। রাস্তাটির নামফলক উন্মেচন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিন সফরের আমন্ত্রণ জানিয়েছেন মালকি।

    ১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে আজারবাইজান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক বিষয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও ছিলেন।

    পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, রিয়াদ মালকি জানিয়েছেন ফিলিস্তিন সরকার হেভরনে একটা রাস্তা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নামকরণ করবে। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিন সফরের আমন্ত্রণও জানানো হয়েছে বলে জানান শহীদুল হক।

    পররাষ্ট্র সচিব বলেন, ফিলিস্তিন ইস্যুটা সব সময় বিশ্ব দরবারে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন রিয়াদ মালকি।

    বাংলাদেশের সাথে বাণিজ্য, কুটনৈতিক সম্পর্ক, উন্নয়নের জন্য ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন বলেও জানিয়েছেন শহীদুল হক।

  • বাংলাদেশ এখন বিশ্ব ফুটবলের রাজধানী: ফিফা সভাপতি

    বাংলাদেশ এখন বিশ্ব ফুটবলের রাজধানী: ফিফা সভাপতি

    অনলাইন ডেস্ক:

    ঢাকায় পৌঁছালেন বিশ্ব ফুটবল সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে বাংলাদেশে পা রেখেছেন তিনি। বিমানবন্দরে নেমে বললেন, সবাইকে শুভ সকাল। প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে আমি খুবই আনন্দিত। দেখুন বাংলাদেশ এখন বিশ্ব ফুটবলের রাজধানী, কারণটা খুবই পরিষ্কার ফিফা সভাপতি এখন ঢাকায়। এ সফরটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

    বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও ফিফার কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণের প্রশংসা করে ইনফান্তিনো জানান, এ সফরে এশিয়া অঞ্চলের ফুটবল উন্নয়নের পাশাপাশি ফুটবলের ইতিবাচক নানা দিক নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। খেলাধুলার দিক দিয়ে বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাচ্ছে। এখানকার মানুষ বেশ ক্রীড়াপ্রেমী। আশা করছি এশিয়া অঞ্চলের ফুটবল উন্নয়নের বাফুফের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে।

    আজ (বৃহস্পতিবার) সকালে সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর যাবেন বাফুফে ভবন পরিদর্শনে। সেখানে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সভা করবেন। এরপর দুপুরে একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হবেন। বিকেল ৫টায় ঢাকা ছাড়বেন ইনফান্তিনো। বাংলাদেশ থেকে লাওসের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

    এর আগে ১৯৮০ সালে জোয়া হ্যাভিলেঞ্জ ফিফার প্রথম সভাপতি হিসেবে বাংলাদেশে আসেন। এরপর ২০০৬ ও ২০১২ সালে ঢাকা সফরে এসেছিলেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। এবার ফিফার সভাপতি হিসেবে চতুর্থবারের মতো বাংলাদেশে এলেন জিয়ান্নি ইনফান্তিনো।