Category: আন্তর্জাতিক

  • গঙ্গায় প্রতিমা বিসর্জন নিষিদ্ধ

    গঙ্গায় প্রতিমা বিসর্জন নিষিদ্ধ

    আন্তর্জাতিক ডেস্ক :

    গঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। পরিবেশ সুরক্ষিত রাখতে দশেরা, দীপাবলি, ছট ও সরস্বতী পূজায় এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। কেন্দ্রীয় সরকার ইতোমধ্যেই পশ্চিমবঙ্গসহ ১১টি রাজ্যকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

    ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় সরকার জারিকতৃ এই নির্দেশনায় বলা হয়েছে, গঙ্গা কিংবা তার কোনো শাখা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া যাবে না। নির্দেশ অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।

    গতকাল থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। তাই কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তে চিন্তায় পড়েছেন দুর্গাপূজার আয়োজকরা। তবে সরকারি নির্দেশনার কোথায় দুর্গাপূজার কথা উল্লেখ নেই। তবে দশেরার কথা উল্লেখ থাকায় সংশয় দেখা দিয়েছে তাদের মধ্যে।

    পনেরো দফা দাবি সংবলিত নির্দেশনাটি পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, রাজস্থানের রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, তিনি এমন কোনো চিঠি পাননি।

    গঙ্গায় প্রতিমা বিসর্জন ঠেকানোর পদেক্ষেপ হিসেবে এই নির্দেশনা যাতে কঠোরভাবে বাস্তবায়িত করতে সরকার নজর রাখছে। বিষয়টি নিয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা নিয়ে পূজা শেষের পর সাত দিনেরে মধ্যে রিপোর্ট দিতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে। নজরদারির জন্য জেলা প্রশাসকদেরও নির্দেশ দেয়া হয়েছে।

    চলতি বছরের শুরুতে ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (জিএসআই) কর্মকর্তা কৈলাস চন্দ্র জানান, দূষিত পানির পাশাপাশি গঙ্গা দূষণের অন্যতম কারণ প্লাস্টিক। তাই গঙ্গার প্রাণী ও উদ্ভিদ জগতে ব্যাপক পরিবর্তন এসেছে। যার কারণে ডলফিন, শুশুক, কচ্ছপসহ বিভিন্ন মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব বিপন্নপ্রায়।

  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে বরিশাল থেকে ভারতে যাবে ইলিশ

    শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে বরিশাল থেকে ভারতে যাবে ইলিশ

    স্টাফ রিপোর্টার//স্বর্না বিস্বাস:

    শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ইলিশ পাঠানোর ঘোষনায় বরিশালেও মৎস ব্যবসায়ীরা নরেচরে বসেছেন। তারা এরইমধ্যে স্থানীয়ভাবে ইলিশ সংগ্রহ শুরু করেছেন। ফলে বরিশাল নগরের পোর্টরোডস্থ একমাত্র বেসরকারি মৎস অবতরণ কেন্দ্রটিতে ব্যস্ত সময় পার করছেন মৎস ব্যবসায়ীরা।

    রোববার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ভারতে ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সংশ্লিষ্ট দফতরের নির্দেশনা পাওয়ার পর বরিশাল থেকেও ইলিশ মাছ সংগ্রহ চলছে। এ বিষয়ে জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বলেন, ভারতে ইলিশ পাঠানোর ঘোষনার পর বরিশালেও সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

    ভারতে এলসি (৬০০-৯০০ গ্রাম) সাইজের ইলিশের চাহিদা বেশি থাকায়, ব্যবসায়ীরা এ সাইজের মাছের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে ইলিশ সংগ্রহের অঞ্চল ভিত্তিক কোন নির্দিষ্ট টার্গেট নেই বলে জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে ইলিশ মাছ সংগ্রহ করে ভারতে পাঠানো হবে, সেজন্য যেখান থেকে যে পরিমান মাছ সংগ্রহ হচ্ছে তাই কেন্দ্রে পাঠানো হবে। টার্গেট পূরণ হলে সেখান থেকেই পরবর্তী নির্দেশনা জানতে পারবেন ব্যবসায়ীরা।

    এদিকে পোর্টরোডে ঘুরে জানাগেছে, শনিবার থেকে সাগর ও বিভিন্ন স্থানীয় নদীর এলসি (৬০০-৯০০ গ্রাম) সাইজের ইলিশগুলো আলাদাভাবে সংরক্ষন অর্থাৎ এক্সপোর্ট কোয়ালিটির প্যাকিং এর কাজ চলছে।।

  • যুবককে গণধর্ষণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

    যুবককে গণধর্ষণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

    অনলাইন ডেস্ক ::

    ভারতের বাণিজ্যিক নগরী খ্যাত মুম্বাই শহরে ৩৬ বছরের এক যুবক গণধর্ষণের শিকার হয়েছেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার পাশবিক এই ঘটনা ঘটেছে মুম্বাইয়ের ভাসি এলাকায়।

    দেশটির একটি দৈনিক বলছে, মুম্বাইয়ের ভাসি এলাকার এক যুবক অফিস শেষ করে সোমবার বাসায় ফিরছিলেন। ফেরার পথে রাস্তার ধারে একটি দোকানে সিগারেট কিনতে যান তিনি। জায়গাটি ছিল নির্জন। এ সময় তাকে পাঁচ মাদকাসক্ত অপহরণ করে একটু দূরে জঙ্গলে নিয়ে যায়। অপহরণকারীরা তাকে মারধরের পর যৌন নির্যাতন করে।

    ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্থানীয় বাসিন্দারা ক্ষত-বিক্ষত অবস্থায় ওই যুবককে রাস্তা থেকে উদ্ধার করে। যুবকের গোপনাঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেন। এ ঘটনার পর আহত ওই যুবকের এক আত্মীয় স্থানীয় থানায় এফআইআর দায়ের করেছেন।

    মুম্বাই পুলিশ বলছে, নির্যাতিত যুবকের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজন যৌন নিপীড়কদের শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে, ওই পাঁচ যুবক মাদকাসক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। অপহরণকারীদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

  • নাসায় প্রথম বাংলাদেশি নারী সিলেটের মাহজাবীন

    নাসায় প্রথম বাংলাদেশি নারী সিলেটের মাহজাবীন

    প্রথম বাংলাদেশি নারী হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় নিয়োগ পেলেন সিলেটের মেয়ে মাহজাবীন হক। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন।

    মাহজাবীন হক যুক্তরাষ্ট্রের ওয়েইন স্টেইট ইউনিভার্সিটি অধ্যয়নকালে দুই দফায় টেক্সাসের হিউস্টনে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারে ইন্টার্নশীপ করেছেন। প্রথম দফায় তিনি ডাটা এনালিস্ট এবং দ্বিতীয় দফায় সফটওয়্যার ডেভেলপার হিসেবে মিশন কন্ট্রোলে কাজ করেন।

    মাহজাবীন হক জানান, দু দফায় ৮ মাস দুটি গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেন তিনি। এই কাজের মাধ্যমে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। নাসা অ্যামাজনসহ বিশ্বের অনেক খ্যাতনামা কোম্পানী থেকে তিনি চাকরির প্রস্তাব পেয়েছেন। এর মধ্যে তিনি নাসাকেই বেছে নিয়েছেন।

    তিনি এ বছরই মিশিগান রাজ্যের ওয়েন স্টেইট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রী সম্পন্ন করেন।

    মাহজাবীন হকের পিতা সৈয়দ এনামুল হক পূবালী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তাদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কদমরসুল গ্রামে।

    পেইন্টিং ও ডিজাইনে পারদর্শী মাহজাবীন হক ২০০৯ সালে পিতা-মাতার সাথে যুক্তরাষ্ট্রে যান। কর্মসূত্রে পিতা সৈয়দ এনামুল হক সিলেটে অবস্থান করলেও তার সাথে আছেন মা ফেরদৌসী চৌধুরী ও একমাত্র ভাই সৈয়দ সামিউল হক। সৈয়দ সামিউল হক ইউএস আর্মিতে কর্মরত। তারা সিলেট নগরীর কাজীটুলাস্থ হক ভবনের স্থায়ী বাসিন্দা।

  • আমরা বাংলাদেশকে সাধুবাদ জানাই: মাহাথির

    আমরা বাংলাদেশকে সাধুবাদ জানাই: মাহাথির

    মিয়ানমারে নির্যাতনের মুখে পালিয়ে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে সাধুবাদ জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

    মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে ওআইসি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন কর্তৃক আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: উত্তরণের উপায়’ শীর্ষক উচ্চ পর্যায়ের এক সভায় তিনি এ কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে এটিই মাহাথিরের প্রথম ভাষণ।

    ড. মাহাথির মোহাম্মদ বলেন, এই নির্যাতনের মুখে রোহিঙ্গারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। যাদের অধিকাংশ আশ্রয় নিয়েছে বাংলাদেশের কক্সবাজারে। সেখানে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে। যার জন্য আমরা বাংলাদেশটি সাধুবাদ জানাই। মালয়েশিয়াও যতটুকু সম্ভব করার চেষ্টা করেছে।

    মালয়েশিয়া এক লাখ নিবন্ধিত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে জানিয়ে মাহাথির বলেন, মালয়েশিয়ায় অনিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা আরও বেশি। তবে, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গাদের তুলনায় এ সংখ্যা একেবারেই কম।

    মাহাথির বলেন, মিয়ানমার বলছে, সন্ত্রাসী হুমকি মোকাবিলায় তারা রাখাইনে অভিযান চালিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, সেখানে যা ঘটেছে তা গণহত্যা। আসুন আমরা কোদালকে কোদাল বলতে শিখি।

    সভায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আসুন সোজাসাপ্টা কথা বলি। রাখাইনে অসংখ্য মানুষ অবর্ণনীয় নৃশংসতার শিকার হয়েছে। সেখানে গণহত্যা, পদ্ধতিগত ধর্ষণসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

    তিনি বলেন, শরণার্থীরা যত দিন শিবিরে থাকবে ততই তারা আরও হতাশ ও মরিয়া হয়ে উঠবে। এ ধরনের ক্ষেত্রে যা হয়, সেটি হচ্ছে শরণার্থীরা অন্য ধরনের শোষণের ঝুঁকির মধ্যে পড়ে যায়। তারা মানবপাচার এবং যৌন দাসত্বের মতো ঘটনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তারা কেবল সামনে একটি হিমশীতল ভবিষ্যৎ দেখতে পায়।

    মিয়ানমারে পরিস্থিতি মোটেও ভালো না উল্লেখ করে মাহাথির বলেন, রাখাইনে রয়ে যাওয়া রোহিঙ্গারা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। তাদের স্থান হয়েছে অভ্যন্তরীণ ক্যাম্পে। বিশ্ব এসব কুখ্যাত বন্দিশিবির সম্পর্কে জানতে পারলে মিয়ানমার কর্তৃপক্ষ তা অস্বীকার করে। তারা সেখানে জাতিসংঘের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীদের প্রবেশ করতে দেয়নি।

    মাহাথির মোহাম্মদ বলেন, যদি মিয়ানমারের লুকানোর কিছু না থাকে, তবে সেখানকার পরিস্থিতি দেখাতে এত বাধা কেন? জাতিসংঘ প্র্রতিনিধিসহ সাহায্যকারী কর্মীদের সেখানে পরিদর্শন ও সেখানকার ক্যাম্পে যারা আছে তাদের সহায়তার সুযোগ দিক।

    রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থ হওয়ার জন্য মিয়ানমারকে দায়ী করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তাদের উচিত এ সংকট সমাধান করা। প্রত্যাবর্তন প্রথমেই প্রাধান্য পাওয়া উচিত। এর আগে রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার দু’টি প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।

  • নিউইয়র্কে হাসিনা-ট্রাম্প আন্তরিক কথোপকথন: গুরুত্বপূর্ণ ফাইল হস্তান্তর

    নিউইয়র্কে হাসিনা-ট্রাম্প আন্তরিক কথোপকথন: গুরুত্বপূর্ণ ফাইল হস্তান্তর

    অনলাইন ডেস্ক ::

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মধ্যাহ্নভোজে দুই নেতার মধ্যে দুই দফা বেশ কিছুক্ষণ কথা হয়।

    বেলা সোয়া ১টার দিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি পরে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোজসভায় যোগ দেন। এর কিছুক্ষণ পরই সেখানে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতার মধ্যে প্রথমে কুশল বিনিময় হয়, পরে কিছু সময় তারা আন্তরিকভাবে কথা বলেন।

    মধ্যাহ্নভোজে একই টেবিলে বসেন শেখ হাসিনা এবং ডোনাল্ড ট্রাম্প। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি ফাইল হস্তান্তর করেন। ভোজের আগেই ট্রামকে ফাইলটি গুরুত্বের সঙ্গে পড়তে দেখা গেছে। তবে ওই কথোপকথনে তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

    মঙ্গলবার স্থানীয় সময় বেলা সোয়া ১টার দিকে জাতিসংঘ সদর দফতরের মূল ভবনের দ্বিতীয় তলার নর্থ ডেলিগেটস লাউঞ্জে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দেয়া মধ্যাহ্ন ভোজ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দেয়া ১৯৬টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান বা তাদের প্রতিনিধিদের সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করেন গুতেরেস।

    মধ্যাহ্নভোজে জাতিসংঘ মহাসচিবসহ একই টেবিলে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ বিশ্বের পনেরো শীর্ষ নেতা। জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের জন্য আসন ছিল নির্ধারিত। আসনের ওপরে সবার নাম লেখা ছিল। মধ্যাহ্ন ভোজ সভা শুরুর বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্বাগত জানান। তিনি বলেন, জাতিসংঘ আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংস্থাটির অভূতপূর্ব কর্মকাণ্ডের জন্য ভূয়সী প্রশংসা করে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান ট্রাম্প।

    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘আগামী বছর জাতিসংঘের ৭৫তম বার্ষিকী উদযাপন করব আমরা। আর এবার আমরা উদযাপন করছি, বিশ্বের মানবজাতির সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব চাঁদে অবতরণের পঞ্চাশতম বার্ষিকী।’ অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘চাঁদে অবতরণের পরপরই মহাকাশচারী জাতিসংঘে এসেছিলেন এবং সে সময় ভিড় এত বেশি ছিল যে তাদের উত্তর লনে যেতে হয়েছিল।’

    জাতিসংঘ মহাসচিব এরপর নীল আর্মস্ট্রংয়ের একটি উক্তি উদ্ধৃত করেন- ‘আমরা পৃথিবীর নাগরিকরা যারা পৃথিবী ছেড়ে যাওয়ার কারণগুলোর সমাধান করতে পারি তারা এতে বসবাসের সমস্যাগুলোরও সমাধান করতে পারি।’ গুতেরেস বলেন, নীল আর্মস্ট্রংয়ের এ উক্তি আমাদের জন্য অনুপ্রেরণার হোক, যাতে আমরা একসঙ্গে এমন একটি পৃথিবী তৈরি করতে পারি যেখানে সবাই শান্তিতে এবং সমৃদ্ধিতে বসবাস করতে পারে।

    জাতিসংঘ মহাসচিবের মধ্যাহ্ন ভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কি কথা হয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, তাদের মধ্যে আন্তরিক আলোচনা হয়েছে। এরচেয়ে বিস্তারিত আর কিছু বলতে চাননি পররাষ্ট্রমন্ত্রী। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশগ্রহণ করেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এতে যোগ দেন।

    বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক : স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই যুক্তরাষ্ট্রের ভূমিকা বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত হয়ে আসছে? বাংলাদেশে নিয়োগ পাওয়া মার্কিন রাষ্ট্রদূতকে প্রায়ই বিভিন্ন বিষয়ে কথা বলতে বা সক্রিয় হতে দেখা যায়? এরপর বিভিন্ন সময়ে এ সম্পর্কে যোগ হয়েছে নানা মাত্রা? বর্তমানে দেশটি বাংলাদেশের প্রধান রফতানি-গন্তব্য এবং রেমিটেন্সের অন্যতম উৎস?

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, জ্বালানি খাতে বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক বিদ্যমান রয়েছে। বাংলাদেশ চায় যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার। এছাড়া মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আশরাফুজ্জামান ও বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দীর্ঘদিন ধরেই দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

  • মৃত ব্যক্তির প্রতিক্রিয়া নেয়ার চেষ্টা নারী সাংবাদিকের (ভিডিও)

    মৃত ব্যক্তির প্রতিক্রিয়া নেয়ার চেষ্টা নারী সাংবাদিকের (ভিডিও)

    টেলিভিশনে লাইভ সংবাদ পরিবেশন করতে গিয়ে অনেক সময় সাংবাদিকরা এমন কাণ্ড করে বসেন; যা খবরের শিরোনামে উঠে আসে। কখনও মুখ ফসকে এমন কথা বলে ফেলেন, যা নিয়ে হাসির রোল পড়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

    সম্প্রতি এমনই একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। টুইটারে পোস্ট করা ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে এক নারী সাংবাদিককে বলতে দেখা যায়, তিনি মৃত ব্যক্তির প্রতিক্রিয়া নেয়ার চেষ্টা করছেন।

    ইয়াসির আলি নামের এক ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি টুইট করা হয়। সাত সেকেণ্ডের ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের কেটিএলএ নিউজ নামে একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরার সামনে বুম ধরে রিপোর্টিং করছেন সারা ওয়েলচ নামে এক নারী সাংবাদিক।

    দুর্ঘটনার খবর পরিবেশন করতে গিয়ে সেখানেই তিনি বলেন, ‘আমরা মৃত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। কিন্তু তাদের পাওয়া যায়নি।’

    ভিডিওটি পুরোনো হলেও গত ১৭ সেপ্টেম্বর সেটি টুইট হতেই ফের ভাইরাল হয়ে যায়। এমনকি মিম তৈরিও শুরু হয়ে যায়। তবে তিনি ঠিক কী বলতে গিয়েছিলেন তা জানা যায়নি। তবে অনেকেই বলছেন, সম্ভবত মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের কথা বলতে চেয়েছিলেন ওই সাংবাদিক। কিন্তু মুখ ফসকে মৃত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার কথা বলে ফেলেছেন।

  • কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে আছে ৫৮ দেশ : ইমরান

    কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে আছে ৫৮ দেশ : ইমরান

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদকে সমর্থন দিচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৮টি দেশ। তিনি বলছেন, কাশ্মীরে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদের অধিকার রক্ষার দাবিতে ভারতের ওপর চাপ সৃষ্টিতে একমত এসব দেশ।

    পাক প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে একটি টুইটার বার্তা দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘মানবাধিকার পরিষদের ৫৮ দেশ পাকিস্তানের পক্ষে যোগ দেয়ায় তাদের সাধুবাদ জানাচ্ছি। ভারতের বলপ্রয়োগ বন্ধ করা, অবরোধ ও অন্যান্য নিষেধাজ্ঞা তুলে নেয়া, কাশ্মীরিদের অধিকার রক্ষা ও সম্মান এবং বিতর্কিত কাশ্মীর ইস্যুকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি জোড়ালো হচ্ছে।’

    ইমরান খান এ নিয়ে পরে আরেকটি টুইট করেন। তাতে তিনি লিখেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব, আন্তর্জআতক আইন এবং দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে কাশ্মীর সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আহ্বানকে স্বাগত জানাচ্ছি।’

    এর আগে গত মঙ্গলবার জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কাউন্সিল (ইউএনএইচআরসি) জেনেভায় একটি বৈঠক করে। তবে ভারত পাকিস্তানের এমন অভিযোগ অস্বীকার করে বলছে, তারা জম্মু-কাশ্মীর ইস্যুতে নিজেদের মতো করে বিষয়টির ব্যাখ্যা দিচ্ছে। তারা কাশ্মীরকে ‘বৈশ্বিক সন্ত্রাসবাদের আখড়া’ বলছে।

    ভারত আরও বলছে, জম্মু-কাশ্মীর নিয়ে তারা আইনিভাবে পদক্ষেপ নেয়ায় পাকিস্তানের পায়ের তলার মাটি সরে গেছে। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মদদ ও মানবাধিকার লঙ্ঘনের জঘন্য রেকর্ডটি তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। বিকল্প কূটনীতির রূপ হিসেবে সীমান্তে সন্ত্রাসবাদী পন্থা অবলম্বন করছে তারা।

    পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির দাবি, ‘সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু-কাশ্মীরকে এই গ্রহের সবচেয়ে বড় কারাগারে রূপান্তর করেছে ভারত। সেখানে মানবাধিকারকে পদদলিত করা হচ্ছে।’ তার কথার প্রেক্ষিতে ইউএনএইচআরসির বৈঠকে এসব মন্তব্য করে ভারত।

  • চুমু খেতে বাধ্য করা সৌদি রাজকন্যার ১০ মাসের কারাদণ্ড

    চুমু খেতে বাধ্য করা সৌদি রাজকন্যার ১০ মাসের কারাদণ্ড

    সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের মেয়ে হাসা বিনতে সালমানকে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। ২০১৬ সালে প্যারিসের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে কাজ করতে আসা এক মিস্ত্রিকে পায়ে চুমু খেতে বাধ্য করা ও মারধরের অভিযোগে তাকে দণ্ড দেয়া হলো।

    হাসা বিনতে সালমান প্যারিসের বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। সেখানে পাইপ ঠিক করতে এসেছিলেন ওই মিস্ত্রি। তাকে আটকে রেখে মারধর করেন সৌদি রাজকন্যা ও তার দেহরক্ষী। তারপর ওই মিস্ত্রিকে রাজকন্যার পায়ে চুমু দিতে বাধ্য করেন।

    দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে নারী অধিকারের পক্ষে কাজ করা ৪৩ বছর বয়সী সৌদি রজকন্যার এমন কারাদণ্ডাদেশের খবর জানানো হয়েছে। বৃহস্পতিবার যখন রায় ঘোষণা করা হয় তখন আদালতে উপস্থিত ছিলেন সৌদির ডি-ফ্যাক্টো নেতা যুবরাজ সালমানের এই বোন।

    শুধু দশ মাসের কারাদণ্ড নয় হাসা বিনতে সালমানকে মিস্ত্রিকে মারধর ও অপহরণের অভিযোগে ১০ হাজার ইউরো জরিমানা করেছেন আদালত। বিবিসি বলছে, হাসার দেহরক্ষী রানি সাইদিকেও ৮ মাসের কারাদণ্ড এবং ৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

    মামলাটি দায়ের করেছিলেন ঘটনার শিকার মিস্ত্রি আশরাফ ইদ। তিনি বলেন, ২০১৬ সালের সেপ্টেম্বরে প্যারিসের অ্যাভেনিউ ফস নামের বিলাসবহুল ওই অ্যপার্টমেন্টে কাজ করতে যান তিনি। তারপর তাকে হাসার পায়ে চুমু খেতে বাধ্য করা হয়।

    রাজকন্যার নির্দেশে তার দেহরক্ষী সাইদি মিস্ত্রিকে মারধর ও কয়েক ঘণ্টা বেঁধে রাখেন। ঘটনার পরপরই সৌদি রাজকন্যা হাসা ও তার দেহরক্ষী ফ্রান্স ছেড়ে চলে যান। ২০১৮ সালের মার্চে গ্রেফতারি পরোয়ানা জারির পর চলতি বছরের ৯ জুলাই ফ্রান্সের আদালতে তাদের বিচার শুরু হয়।

  • সৌদিতে গৃহকর্মী হিসেবে গিয়ে দেশে ফিরলেন পঙ্গু হয়ে

    সৌদিতে গৃহকর্মী হিসেবে গিয়ে দেশে ফিরলেন পঙ্গু হয়ে

    অনলাইন  ডেস্ক ::

    সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন আরো ১৮ নারী। যারা ভাগ্য বদলাতে গৃহকর্মী হিসেবে দেশটিতে গিয়েছিলেন। অথচ তাদের একজনকে দেশে ফিরতে হয়েছে পঙ্গু হয়ে।

    বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে আমিরাত এয়ারওয়েজ ই কে- ৫৮২ ফ্লাইটে তারা দেশে ফেরেন বলেন নিশ্চিত করেছেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান।

    তিনি জানান, ব্র্যাকের হিসেবে গত ৯ মাসে ৮৫০ জন নারী সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন।

    বৃহস্পতিবার ফিরে আসা নারীদের মধ্যে ঢাকার একজন, ব্রাহ্মণবাড়িয়ার একজন, লালমনিরহাটের একজন, নাটোরের একজন, বরিশালের একজন, সিলেটের একজন, মৌলভীবাজারের একজন ও গাজীপুরের একজন।

    সৌদি ফেরত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার এক নির্যাতিতা নারী জানান, মাত্র ছয় মাস আগে তিনি গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিণতি, তাকে পঙ্গু হয়ে দেশে ফিরতে হলো।

    সূত্র জানায়, এসব নারী কর্মী নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আশ্রয় নিয়েছিলেন।