Category: আন্তর্জাতিক

  • কাশ্মীরের মুসমানদের উপর বর্বর নির্যাতনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

    কাশ্মীরের মুসমানদের উপর বর্বর নির্যাতনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

    কাশ্মীরের মুসলমানদের উপর বর্বর নির্যাতন, গুম, খুন, ধর্ষণ ও গণহত্যার প্রতিবাদে বরিশালে সর্বস্তরের ওলামা-মাশায়েক ও তৌহিদী জনতারা এক শান্তিপূর্ণ প্রতিবাদ সভা, মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ নরেন্দ্র মোদীর কুশঃপুর্তলিকা দাহ করে।

    আজ বৃহস্পতিবার (১২ই) সেপ্টেম্বর) সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করে।

    বরিশাল খাজা মঈন উদ্দিন মাদ্রাসার মূহতামিম হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাও, ওবাইদুর রহমান, বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি কাজী আঃ আব্দুল মান্নান, শেখ সানাউল­াহ্ মাহমুদী, মাও. মহানগর ইমাম সমিতি সাধারন সম্পাদক সামসুল আলম,মূফতি শাব্বির আহমাদ,হয. মাও. রুহুল আমীন, হয. মাও. গোলাম মোস্তফা,মাওলানা রফিকুল ইসলাম,মাওলান আব্দুল খালেক পীর সাহেব, তৌফিকুল ইসলাম, মাও.জামাল উদ্দিন ফারুকী, মাও.আঃ রব, মাও. আতাউল­াহ্ হুসাইনী, মাও. রফিকুল ইসলাম।

    অপরদিকে নগরের বিভিন্ন মাদ্রাসা ও মসজিদ থেকে শত শত ওলামা মাশায়েক সদস্যরা শহরের প্রন কেন্দ সদররোডে বিভিন্ন ব্যানার, প্লেকার্ড নিয়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচ পালন করে।

    এদিকে একদল তৌহিদী জনতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশঃপুর্তলিকায় দাহ করে বিক্ষোভ করে। পরে তারা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ করে।

    এসময় শহরের যানজট পরিস্থিতি ও ওলামা মাশায়েক সদস্যদের নিয়ন্ত্রন করতে কোতয়ালী মডেল থানার আইন শৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক সদস্যদের বেশ বেগ পেতে হয়।

    বিক্ষোভ সমাবেশে ওলামা মাশায়েকের নেতৃবৃন্দরা বলেন কাশ্মীরী জনতারা ৭২ বছর যাবত স্বাধীনতার সংগ্রাম করে যাচ্ছে তাদেরকে জঙ্গি ও সন্ত্রাসবাদ বলা যাবে না।
    তাই এই মুহুর্তে কাশ্মীরের উপর যে নির্যাতন মোদী সরকার তা বন্ধ করার জন্য বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে এগিয়ে আসার আহবান জনান।

  • মোবাইলে কথা বলার সময় সাপের ওপর বসে পড়লেন নারী, অতঃপর মৃত্যু

    মোবাইলে কথা বলার সময় সাপের ওপর বসে পড়লেন নারী, অতঃপর মৃত্যু

    স্বামীর সঙ্গে ফোনে কথা বলার সময় না দেখেই সাপের ওপরে বসে পড়েছিলেন। সাপের কামড়ে এক ঘণ্টার মধ্যেই মারা গেলেন ওই নারী। গীতা সিংহ নামের ওই নারীর বাড়ি ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরের রিয়ানভ গ্রামে।

    নিহত নারীর স্বামী কর্মসূত্রে থাইল্যান্ডে থাকেন। স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি। ফোনে এতটাই ব্যস্ত ছিলেন যে ঘরে প্রবেশের পর বুঝতেই পারেননি তার বিছানায় শুয়ে আছে বিষাক্ত দুটি সাপ। সাপ দু’টি প্রজননে লিপ্ত ছিল। বিছানার চাদরটাও প্রিন্টেড ছিল। সেই রঙের সঙ্গে সাপ দু’টি অনেকটাই মিশে গিয়েছিল।

    ফোনে কথা বলতে বলতে তিনি বিছানায় সাপ দুটির ওপর বসে পড়েন। আর তখনই দু’টি সাপ একসঙ্গে তাকে কামড়ে নেয়।কামড়ানোর কয়েক মিনিটের মধ্যেই জ্ঞান হারান গীতা। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু বিষের প্রভাব এতটাই বেশি ছিল যে তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

    পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে ফিরে দেখেন তখনও বিছানার ওপরে রয়েছে সাপ দুটি। পরে রাগের চোটে দুটি সাপকেই পিটিয়ে মেরে ফেলেন তারা। তবে সাপ দুটি কোন প্রজাতির ছিল তা জানা যায়নি।

  • অট্টহাসিতে চোয়াল আটকে যাওয়ায় বন্ধ হচ্ছিলনা মুখ

    অট্টহাসিতে চোয়াল আটকে যাওয়ায় বন্ধ হচ্ছিলনা মুখ

    অনলাইন  ডেস্ক :

    এক নারী যাত্রী ট্রেনে চড়ে যাচ্ছিলেন গন্তব্যে। সংশ্লিষ্ট কোনো এক ঘটনায় উচ্চ স্বরে হেসে উঠেছিলেন তিনি। এরপরই তার মুখের চোয়ালের ওপরের ও নিচের অংশ স্থানচ্যুত হয়ে পড়ে। ফলে তিনি মুখ বন্ধ করতে পারছিলেন না।

    তবে ওই নারীর ভাগ্য ভালো ছিল। কারণ ট্রেনে ছিলেন স্থানীয় লিওয়ান হাসপাতালের চিকিৎসক লুও ওয়েংশ্যাং। পরে তিনি ওই নারীকে সাহায্য করতে এগিয়ে আসেন।

    লুও ওয়েংশ্যাং বলেন, ‘আমি দ্রুত ঘটনাস্থলে যাই। ওই নারী কথা বলতে পারছিলেন না। তিনি মুখও বন্ধ করতে পারছিলেন না। প্রথমে ধারণা করেছিলাম, তার স্ট্রোক হয়েছে।’

    পরে ওই নারী ক্তচাপ পরীক্ষা করেন ওয়েংশ্যাং। তিনি বলেন, ‘আরও কিছু পরীক্ষার পর বুঝতে পারি যে তার স্ট্রোক হয়নি। পরে বুঝতে পারি, হাসতে গিয়ে তার চোয়াল স্থানচ্যুত হয়ে গেছে। এর জন্যই মুখ বন্ধ করতে পারছেন না।’

    ওয়েংশ্যাং এরপর ওই নারী চোয়াল যথাস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করেন। দ্বিতীয়বারের চেষ্টায় ওয়েংশ্যাং সফল হন। ভুক্তভোগী নারী জানিয়েছেন, এর আগেও একবার তার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। সেই বার বমি করতে গিয়ে তার চোয়াল স্থানচ্যুত হয়ে গিয়েছিল।

  • ১০৩ দেশের কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় বাংলাদেশের হাফেজ

    ১০৩ দেশের কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় বাংলাদেশের হাফেজ

    ইসলাম ডেস্ক :

    সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ মুহাম্মদ শিহাব উল্লাহ দ্বিতীয় স্থান অধিকার করেছে। এ প্রতিযোগিতায় ১০৩টি দেশের প্রতিযোগী অংশ নেয়। সৌদি আরবের ইসলাম, দাওয়াহ ও দিক-নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল সাইটে প্রকাশিত প্রতিবেদনে এমনটি জানা গেছে।

    শনিবার (৭ সেপ্টেম্বর) ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা- ৪১তম আসর’ শীর্ষক এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগীদের পাশাপাশি এতে বিভিন্ন দেশের মন্ত্রী ও সম্মানী ব্যক্তিদের আমন্ত্রণ জানায় সৌদি আরব। সৌদি সরকারের আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ থেকে ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন।

    বুধবার (১১ সেপ্টেম্বর) মক্কার পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতায় সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে তার ভাই ও মক্কা মুকাররমার গভর্নর আমির খালিদ আল-ফায়সাল পুরস্কার বিতরণ করেন। তিনি বিজয়ীদের হাতে কৃতিসনদ ও বিপুল পরিমাণ অর্থ-পুরস্কার তুলে দেন। এছাড়াও এতে সৌদির ধর্ম, দাওয়াহ ও দিক-নির্দেশনা বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ উপস্থিত ছিলেন।

    সনদের পাশাপাশি পুরস্কার হিসেবে শিহাবকে ৫৫ হাজার সৌদি রিয়ালের (প্রায় ১১ লাখ টাকা সমপরিমাণ) প্রতীকী চেক দেওয়া হয়। অন্যদিকে শিহাব গত বছরের ৩০ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ায় ৪৩টি দেশের হাফেজদের অংশগ্রহণে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে।

    মক্কার গভর্ণর, সৌদির ধর্মমন্ত্রীর সঙ্গে বিজয়ীরা। দশ বছর বয়সী শিহাব উল্লাহ রাজধানী যাত্রাবাড়ীর তাহফিজুল কুরআন ওয়াস্ সুন্নাহ মাদ্রাসার ছাত্র। সে সাত বছর বয়সে কোরআন হেফজ করা শুরু করে। এরপর এক বছর না পেরোতেই পবিত্র কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করে। কুমিল্লা জেলার বরুডার নেয়ামতুল্লাহ মাহবুব তার বাবা। সৌদিতে শিহাবের সঙ্গে তার শিক্ষক ও যাত্রাবাড়ীর তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালক প্রখ্যাত কারি নাজমুল হাসান রয়েছেন।

    ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা’র এই আসর চারটি বিভাগে অনুষ্ঠিত হয়। কর্তৃপক্ষ প্রত্যেক বিভাগের সেরা তিনজনকে পুরস্কৃত করে। এছাড়া সাফল্যের বিচারে উত্তীর্ণদের (অংশগ্রহণকারী সবাইকেই) ধারাবাহিকভাবে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।

  • বাংলাদেশি রাখালকে কোপালো ভারতীয়রা

    বাংলাদেশি রাখালকে কোপালো ভারতীয়রা

    অনলাইন ডেস্ক ::

    সাতক্ষীরা সীমান্তে খোকন (৩০) নামের বাংলাদেশি এক রাখালকে কুপিয়ে জখম করেছে ভারতীয়রা। বুধবার ভোরে সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া সীমান্তের কাছে ভারতের দুবলি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহত খোকন সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের আকছেদ আলীর ছেলে।

    স্থানীয়দের অভিযোগ, কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুশখালীর গরুর খাটালের মালিক শফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন রাখাল চোরাইপথে গরু আনতে মঙ্গলবার ভারতে যায়। বুধবার ভোরে গরু নিয়ে ফিরে আসার সময় ভারতের দুবলি এলাকায় তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে ভারতীয়রা। এ সময় মাথায় ধারালো অস্ত্রের আঘাতে খোকন গুরুতর আহত হন। পরে অন্যরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে হাসপাতালে ভর্তি করায়।

    তবে কুশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে গরু আনতে ভারতে পাঠাইনি। এছাড়া কারও ওপর হামলা হয়েছে বলে এমন ঘটনা আমার জানা নেই।

    সাতক্ষীরা সদর থানার এসআই নুর আলম বলেন, আমি তথ্য পেয়েছিলাম বিএসএফের গুলিতে আহত হয়ে এক যুবক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরপর হাসপাতালে গিয়ে জেনেছি- গুলি নয়, তাকে কোপানো হয়েছে। সে হাসপাতালে সাইদুল ইসলাম নামে ভর্তি হয়েছে। গুরুতর আহত থাকায় বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি।

    এ বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, বিএসএফের সঙ্গে বৈঠকের জন্য বুধবার সারাদিনই ভারতে ছিলাম। সন্ধ্যার পর ফিরেছি। বাংলাদেশি কোনো যুবকের ওপর হামলার ঘটনার কোনো খবর পাইনি। তবে এ বিষয়ে খোঁজ-খবর দেয়া হচ্ছে।

  • নিজ হাতে আবর্জনা পরিষ্কার করলেন মোদি

    নিজ হাতে আবর্জনা পরিষ্কার করলেন মোদি

    পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিজের হাতে আবর্জনা পরিষ্কার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের মথুরায় এক অনুষ্ঠানে গিয়ে বুধবার এমন কাজ করেছেন তিনি। ভারতীয় টেলিভিশন এনডিটিভি অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

    বুধবার উত্তরপ্রদেশের মথুরায় একটি পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নেন মোদি। সেখানে নারী পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে বর্জ্য পরিষ্কার করতে দেখা গেছে তাকে। পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নানা বিষয়ে আলাপও করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

    মোদি ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচির অংশ হিসেবে ২৫ জন পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে দেখাও করেন। নারী পরিচ্ছন্নতাকর্মীরা মুখোশ এবং গ্লাভস পরে আবর্জনার স্তূপ নিয়ে দাঁড়িয়েছিলেন। বর্জ্যের মধ্যে প্লাস্টিকের পরিমাণ সম্পর্কে প্রধানমন্ত্রীর নানা প্রশ্নের জবাব দিয়েছেন তারা।

    দেশটির সেসব পরিচ্ছন্নতাকর্মী সাধারণত বিভিন্ন পরিবার থেকে সংগৃহীত আবর্জনা সংগ্রহ করে তা বিনষ্ট করার কাজ করেন। মোদি এর আগেই বলেছিলেন, দেশে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। তারই অংশ হিসেবে নিজ হাতে ময়লা থেকে প্লাস্টিক বাছাইয়ের পর আলাদা করতে দেখা গেল তাকে।

    গত সোমবার জাতিসংঘের এক সম্মেলনে প্রধানমন্ত্রী একক ব্যবহারের প্লাস্টিক নিষিদ্ধ করার বিষয়ে ভারতের সংকল্পের কথা উল্লেখ করেন এবং অন্যান্য দেশকেও এই কাজ করার জন্য আহ্বান জানান। তিনি এ বিষয়ে নিজ দেশের অবস্থান তুলে ধরেন।

    মোদি বলেন, ‘আমার সরকার ঘোষণা করেছে যে আগামী বছরগুলোতে ভারত একক ব্যবহারের প্লাস্টিকের অবসান ঘটাবে। আমরা পরিবেশবান্ধব বিকল্পের বিকাশ এবং একটি কার্যকর প্লাস্টিক সংগ্রহ ও নিষ্পত্তি পদ্ধতির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’

    ভারত সরকার ২০২২ সালের মধ্যে একক ব্যবহারের প্লাস্টিক পুরোপুরি বন্ধ করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। তারই অংশ হিসেবে বিশেষ প্রচার চালাবে সরকার, যাতে একক ব্যবহারের প্লাস্টিকগুলো ফের ব্যবহার না করার বিষয়ে সচেতন হয় দেশের নাগরিক।

  • ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে শীর্ষ নারী শাসকের তালিকায় শেখ হাসিনা

    ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে শীর্ষ নারী শাসকের তালিকায় শেখ হাসিনা

    সরকারপ্রধান হিসেবে ভারতের ইন্দিরা গান্ধী, ব্রিটেনের মার্গারেট থ্যাচার ও শ্রীলংকার চন্দ্রিকা কুমারাতুঙ্গার রেকর্ড ভেঙে বিশ্বের বিখ্যাত শীর্ষ নারী শাসকের তালিকায় জায়গা করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী হিসেবে বেশিদিন ক্ষমতায় থাকা ও বিশ্বে পরিচিতির দিক বিবেচনায় এ তালিকা করা হয়েছে। উইকিলিকসের সাম্প্রতিক এক জরিপের বরাত দিয়ে সোমবার (৯ সেপ্টেম্বর ) এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ৭ জানুয়ারি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। টানা তৃতীয়বারসহ চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। প্রথম মেয়াদে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। পরবর্তীতে ২০০৮ সালে বিপুল ভোটে জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রী হন তিনি। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নিরঙ্কুশ জয় পায় তার দল আওয়ামী লীগ। ইতোমধ্যে প্রধানমন্ত্রী পদে ১৫ বছরেরও বেশি সময় পার করে ফেলেছেন তিনি।
    অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বছরের বেশি ক্ষমতায় ছিলেন ইন্দিরা গান্ধী। মার্গারেট থ্যাচার ব্রিটেন শাসন করেছেন ১১ বছর ২০৮ দিন। আর চন্দ্রিকা কুমারাতুঙ্গা শ্রীলংকার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট দু’ভাবেই ক্ষমতায় ছিলেন ১১ বছর ৭ দিন।
    জরিপ অনুসারে, সেন্ট লুসিয়ার গভর্নর জেনারেল ডেম পারলেট লুইজি সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা নারী। তিনি ১৯৯৭ থেকে ২০১৭ পর্যন্ত ২০ বছর ১০৫ দিন দেশ শাসন করেছেন। আইসল্যান্ডের ভিগডিস ফিনবোগডোটিয়ার ক্ষমতায় ছিলেন ১৯৮০ থেকে ১৯৯৬ পর্যন্ত প্রায় ১৬ বছর। তবে বিশ্ব রাজনীতিতে এ দুই নেতা খুব বেশি পরিচিত ছিলেন না।
    অন্যদিকে ২০০৫ সাল থেকে এখনও ক্ষমতায় থাকা জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এ তালিকায় সবার শীর্ষে রয়েছেন।
  • কাশ্মীরে নির্যাতন বন্ধ করুন, ভারতকে যুক্তরাষ্ট্র

    কাশ্মীরে নির্যাতন বন্ধ করুন, ভারতকে যুক্তরাষ্ট্র

    অনলাইন ডেস্ক :

    কাশ্মীরে ব্যাপক গ্রেফতার ও নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কাশ্মীরে ভারতীয় বাহিনী মানবাধিকার লংঘন করছে বলেও দেশটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

    রোববার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগান ওরটাগুস এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন, কাশ্মীরে ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের গণগ্রেফতার ও সাধারণ জনগণের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

    কাশ্মীরে দ্রুত যোগাযোগ ব্যবস্থা চালু করার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, কাশ্মীরে ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করার বিষয়েও আমরা উদ্বিগ্ন। স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব কাশ্মীরকে নিরাপদ ঘোষণা করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।

    গত ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পর থেকে একমাসেরও বেশি সময়ধরে উপত্যকাটিতে কারফিউ চলছে। কারফিউ চলাকালীন বিভিন্ন জেলায় স্বাধীনতাকামীদের দমাতে গ্রেফতার অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী।

    ভারত সরকার আটককৃতদের সংখ্যা নির্দিষ্ট করে না বললেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বিগত একমাসে জম্মু-কাশ্মীরে গ্রেফতারকৃতদের সংখ্যা ৫ হাজারের বেশি ছাড়িয়ে গেছে।

  • স্ত্রীর ওপর প্রতিশোধ নিতে বন্ধুদের হাতে তুলে দিলেন স্বামী

    স্ত্রীর ওপর প্রতিশোধ নিতে বন্ধুদের হাতে তুলে দিলেন স্বামী

    স্ত্রীর ওপর প্রতিশোধ নিতে তাকে বন্ধুদের হাতে তুলে দিলেন স্বামী। একটি ঘরে আটকে রেখে স্বামীর বন্ধুরা তাকে একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ করছেন ভারতের কলকাতার বাগদা এলাকার এক গৃহবধূ। শুধু তাই নয়, এই ঘটনার কথা কাউকে বলে দিলে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

    শনিবার স্বামী এবং তার দুই বন্ধুর বিরুদ্ধে কলকাতার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানা।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত বছরের অক্টোবরে উজ্জ্বল দে’র সঙ্গে বিয়ে হয় ওই নারীর। বিয়ের পর থেকেই স্বামী তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতো বলে অভিযোগ করেছেন ওই নারী। এ নিয়ে সব সময়ই অশান্তি লেগে থাকত। এক পর্যায়ে স্বামীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন ওই নারী।

    গত বুধবার মামলা-সংক্রান্ত কাজে কলকাতা হাইকোর্ট ওই নারীর স্বামী উজ্জ্বল দে’কে ডেকে পাঠান। সেখানে ওই গৃহবধূর সঙ্গে তার দুই বন্ধুর পরিচয় করিয়ে দেন তার স্বামী। ওই নারীর অভিযোগ, আদালতের কাজ শেষ হওয়ার পর দুই বন্ধুর সঙ্গে স্ত্রীকে পাঠিয়ে দেন উজ্জ্বল। এরপরই সোনারপুরের একটি বাড়িতে এনে তাকে স্বামীর বন্ধুরা দু’দিন ধরে ধর্ষণ করেছেন বলে অভিযাগ করেন তিনি।

    ওই দুই ব্যক্তির হাত থেকে পালিয়ে সোনারপুর স্টেশনে রেল পুলিশের কাছে এসে সবকিছু জানান ওই গৃহবধূ। সেখান থেকে তাকে সোনারপুর থানায় পাঠানো হয়। সেখানেই স্বামী ও তার দুই বন্ধুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।

  • সীমান্তে গিয়ে সেনা সদস্যদের সঙ্গে দেখা করলেন ইমরান খান

    সীমান্তে গিয়ে সেনা সদস্যদের সঙ্গে দেখা করলেন ইমরান খান

    পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গিয়ে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় তার সঙ্গে পাক সেনাবাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা ছিলেন। শুক্রবার পাক আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, শুক্রবার শহীদ এবং প্রতিরক্ষা দিবস উদযাপন উপলক্ষে সীমান্তে গিয়ে সেনাবাহিনীর সদস্য ও সীমান্তে নিহত সেনাসদস্যদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। সীমান্তের এ সফরে ইমরান খানের সঙ্গে ছিলেন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

    পাক আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, সেনাপ্রধান ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাক, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ও কাশ্মীরবিষয়ক বিশেষ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফখর ইমাম প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

    এ সময় প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাপ্রধান বাজওয়া সীমান্তে কর্তব্যরত সেনা ও নিহত সেনাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

    শুক্রবার পাকিস্তানে জাতীয় প্রতিরক্ষা ও শহীদ দিবস পালিত হচ্ছে। এ বছরের এই দিবসকে কাশ্মীরের প্রতি সংহতি জানিয়ে উদযাপন করছে পাকিস্তান।

    গত ৫ আগস্ট ভারতীয় সংবিধান থেকে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর প্রতিবেশি ভারতের সঙ্গে পাকিস্তানের তীব্র উত্তেজনা শুরু হয়। পাক আইএসপিআর বলছে, নিয়ন্ত্রণ রেখা থেকে আজাদ জম্মু-কাশ্মীরের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ভারতীয় বাহিনী ক্লাস্টার যুদ্ধসামগ্রী ব্যবহার করছে; এটি জেনেভা কনভেনশন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

    কাশ্মীরের মর্যাদা বাতিলের ঘটনায় দুই দেশের নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যদের গুলি-পাল্টা গুলিতে উভয় দেশের বেশ কয়েকজন সৈন্যের প্রাণহানি ঘটে। বৃহস্পতিবার পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার একেবারে কাছে অন্তত এক ব্রিগেড সেনা সদস্য জমায়েত করেছে পাকিস্তান সেনাবাহিনী।

    পাক অধিকৃত কাশ্মীর সীমান্তের বাঘ এবং কোটলি সেক্টর ঘেঁষে প্রায় ২ হাজার পাক সেনা সদস্যের উপস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী। এর পরদিন সীমান্তে গিয়ে সেনাদের সঙ্গে দেখা করলেন পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান।