Category: আন্তর্জাতিক

  • আজ বিশ্ব জনসংখ্যা দিবস

    আজ বিশ্ব জনসংখ্যা দিবস

    আজ ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আজ দিবসটি বাংলাদেশেও পালিত হবে। দিবসটি পালনের লক্ষ্যে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি ও আলোচনা সভা।

    জনসংখ্যা ও উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর পূর্তিতে এর অর্জন মূল্যায়নের লক্ষ্যে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর : প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন।’

    দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

    রাষ্ট্রপতি বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আরও সক্রিয় ও আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।

    জনসংখ্যা উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। এ জনসংখ্যাকে কাম্য জনসংখ্যায় পরিণত করতে পরিকল্পিত পরিবার খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে আবদুল হামিদ বলেন, ‘পরিকল্পিত জনসংখ্যা, খাদ্য, বস্ত্র, শিক্ষা ও স্বাস্থ্যসহ অন্যান্য মৌলিক অধিকার পূরণের পাশাপাশি সুখী-সমৃদ্ধ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের আয়তন, অবস্থান, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পরিকল্পিত পরিবার গঠনের বিকল্প নেই।’

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে জোরদার করতে কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে একযোগে কাজ করে সেবার মান আরও বাড়াতে হবে। এ জন্য জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সরকারের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সুরক্ষিত মানবাধিকার’।

    দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও প্রাইভেট চ্যানেলগুলো বিশেষ কর্মসূচি সম্প্রচার করবে আজ।

    ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব প্রদান ও জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বিশ্বব্যাপী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়

  • ‘যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস’ রিভিউ নিয়ে রায় যেকোনো দিন

    ‘যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস’ রিভিউ নিয়ে রায় যেকোনো দিন

    সাভারের এক হত্যা মামলার আপিলের রায়ের সময় ‘যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস’ বলে আপিল বিভাগের মন্তব্য করা রায়টির পুর্নবিবেচনা চেয়ে আবেদনের ওপর শুনানি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে যেকোনো দিন রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।

    বৃহস্পতিবার (১১ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

    এর আগে ১১ এপ্রিল এ মামলায় ৪ জন অ্যামিকাস কিউরি (আদালতকে আইনি সহায়তাকারী) নিয়োগ দিয়েছিলেন আপিল বিভাগ। তারা তাদের মতামত তুলে ধরেন।

    অ্যামিকাস কিউরিরা হলেন- ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, এএফ হাসান আরিফ, আব্দুর রেজাক খান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।

    আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন।

    শুনানিতে খন্দকার মাহবুব হোসেন বলেন, যাবজ্জীবন সাজার একটি নির্দিষ্ট মেয়াদ থাকতে হবে। আমাদের আইনে যাবজ্জীবন কারাদণ্ড হিসাবে ৩০ বছর বলা আছে। যা রেয়াত পাওয়ার পর সাড়ে ২২ বছর হয়। উন্নত বিশ্বেও সাজার মেয়াদ বলে দেওয়া হয়। সেখানে প্যারোল ব্যবস্থাও রয়েছে। ফলে দীর্ঘমেয়াদে কারাদণ্ডপ্রাপ্তদের দীর্ঘদিন কারাগারে থাকতে হয় না। কিন্তু আমাদের দেশে সে ব্যবস্থা নেই। তাই যাবজ্জীবন হিসাবে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলে কারাগারগুলো বৃদ্ধাশ্রম হয়ে যাবে।

    ২০০১ সালে সাভারে জামান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ২০০৩ সালে তিনজনকে মৃত্যুদণ্ড দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। হাইকোর্টে আপিলের পর বিচারিক আদালতের দণ্ড বহাল থাকে। এর বিরুদ্ধে আপিলের পর ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি আসামিদের মৃত্যুদণ্ড মওকুফ করে আমৃত্যু কারাদণ্ড দেন সর্বোচ্চ আদালত।

    রায় ঘোষণার সময় আপিল বিভাগ ‘যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস’ এমন মন্তব্য করেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তবে ওইদিন অন্যান্য মামলার আসামির ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে কিনা? সে বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, সবার ক্ষেত্রে এ রায় প্রযোজ্য হবে কিনা? সেটি পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত বলা যাবে না।

    একইদিন খন্দকার মাহবুব হোসেন বলেন, রায়ের সময় প্রধান বিচারপতি বলেন, যাবজ্জীবন মানে আমৃত্যু (ন্যাচারাল লাইফ) কারাবাস। তখন আমি এর প্রতিবাদ করেছি।

    ‘আমি বলেছিলাম, দণ্ডবিধির ৫৭ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ ৩০ বছর। এছাড়া যাবজ্জীবনের আসামিরা কারাগারে রেয়াত পেয়ে দণ্ড আরও কমে আসে। যদি আমৃত্যুই হয়ে থাকে, তাহলে তাদের রেয়াতের কি হবে? আমি আরও বলেছিলাম, প্রধান বিচারপতির এ মন্তব্য যেন মূল রায়ে না থাকে। তবে যদি থাকে, তাহলে সব আসামির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

    এইদিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সাভারের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড মওকুফ করে যাবজ্জীবন কারাদণ্ড দেন আপিল বিভাগ। তবে আদেশে বলেছেন, যাবজ্জীবন মানে ৩০ বছর নয়, আমৃত্যু কারাদণ্ড। তখন আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন, যাবজ্জীবন মানে ৩০ বছর।

    ২০১৭ সালের ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ মামলার ৯২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায় প্রকাশিত হয়। পরে ২০১৭ সালের ০৫ নভেম্বর আতাউর রহমান মৃধার আইনজীবী ওই রায়ের রিভিউ’র কথা সাংবাদিকদের জানান।

    এদিকে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেন, দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী দোষী ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে এটাই বিধান। এক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডটা হচ্ছে ব্যতিক্রম। যখন এ ধরনের পরিস্থিতিতে কাউকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তখন এর কারণ অবশ্যই উল্লেখ করতে হয়। দণ্ডবিধির ৫৩ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ ৪৫ ধারার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সেক্ষেত্রে দেখা যায় যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড।

    আদালত আরও বলেন, যদি হাইকোর্ট বিভাগ বা এই আদালত (আপিল বিভাগ) মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন করেন তখন এবং নির্দেশ দেন যে, তার স্বাভাবিক মৃত্যু পর্যন্ত এই কারাদণ্ড ভোগ করবে, তখন এ ধরনের মামলায় সাজা কমানোর আবেদন গ্রাহ্য হবে না।

    আদালতের এ রায়ের অনুলিপি পাওয়ার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপরাপর আসামির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব ও কারা মহাপরিদর্শককে বলা হয়।

  • বিপদসীমার ওপরে তিস্তার পানি, হুমকির মুখে বাঁধ

    বিপদসীমার ওপরে তিস্তার পানি, হুমকির মুখে বাঁধ

    গর্জে উঠছে তিস্তা নদী। উথালপাতাল ঢেউ আর শোঁ শোঁ শব্দ নদীর পাড় কাঁপিয়ে তুলছে তিস্তা।

    বৃহস্পতিবার জেলার ডিমলা উপজেলায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমর ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে নদীর পানি ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    এতে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার নদীতীরবর্তী ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চর ও চর বেষ্টিত গ্রামে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদে সরে উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

    নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ওপারে গোজলডোবা তিস্তা ব্যারাজের জলকপাট খুলে দেয়ায় ভারত তাদের অংশে হলুদ সতর্কতা জারি করেছে। এতে করে উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে।

    এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধিতে নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী বানপাড়ায় স্রোতের আঘাতে ডান তীর গ্রামরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়ায় ওই এলাকার দুই হাজার পরিবার ও ডিমলা উপজেলার চরখরিবাড়ি এলাকার স্বেচ্ছাশ্রম বাঁধটি হুমকির মুখে পড়েছে। এতে ওই চরে বসবাস করা দুই হাজার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে।

    ডিমলা উপজেলার তিস্তাপাড়ের আছির মাঝি ও হারুন মাঝি জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বুধবার রাত ১১টা থেকে নদীর পানি হু হু করে বাড়তে থাকে।

    বৃহস্পতিবার দুপুরের পর নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে আশেপাশের গ্রামগুলোতে ঢুকে পড়েছে।

    ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৬টায় নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। এ সময় বিপদসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও দুপুর ১২টায় বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপরে চলে যায়। এরপর বিকেল ৩টায় পানি বেড়ে বিপদসীমার ২০ সেন্টিমিটার, বিকেল ৬টায় আরও ৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে।
    পাউবো সূত্রে জানায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হয় তিস্তা ব্যারাজের উজান ও ভাটির চর ও নদীতীরবর্তী গ্রাম গুলো।

    ডিমলা ও জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা জানান, তিস্তার বন্যায় ডিমলা ও জলঢাকা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশাচাঁপানী, ঝুনাগাছচাঁপানী, ডাউয়াবাড়ি, গোলমুন্ডা, শৌলমারী, কৈমারীসহ ১০ ইউনিয়নের তিস্তা অববাহিকার ১৫টি চর ও গ্রাম তিস্তার বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ওই সকল এলাকায় বসবাসকারীদের নিরপদে উঁচু স্থানে সরে থাকার জন্য বলা হয়েছে।

    এদিকে তিস্তার পানি বৃদ্ধিতে নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী বানপাড়ায় ডান তীর গ্রামরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ওই এলাকার বাসিন্দা মনির উদ্দিনের ছেলে আশরাফ আলী ও দিদার রহমান বলেন, পরিবার পরিজন নিয়ে খুবেই ভয়ের মধ্যে আছি। এই বাঁধ ভেঙে শুধু এই বানপাড়া নয়, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের ২০ হাজারেরও বেশি পরিবারের ঘরবাড়ি তিস্তা নদীতে পরিণত হবে। আমরা নিজেরাই বাঁশ ও কাঠ ফেলে বাঁধের ভাঙন ঠেকাতে চেষ্টা করছি।

    ছাবেদ আলী ও জহুরুল হক অভিযোগ করে বলেন, বাঁধ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কোনো পদক্ষেপ গ্রহণ করে না। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুল হকের কাছে ভাঙন রোধের জন্য বলা হলে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের ব্যবস্থা নেবেন বলে জানান। কিন্তু মুখে বললেও তারা কাজ করেন না। ফলে আমরা নিজেরাই বাঁশ ও কাঠ ফেলে বাঁধের ভাঙন রোধের চেষ্টা করছি।

    এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড নীলফামারী জোনের এসডি হাফিজুল হক জানান, বানপাড়া বাঁধের ৬০ মিটার পর্যন্ত ভাঙন পাওয়া গেছে। আমরা ১২০ মিটার পর্যন্ত এই ভাঙন রোধের চেষ্টা করছি। তবে এ বাঁধটি প্রকল্পের মাধ্যমে স্থায়ীভাবে রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে এর কাজ শুরু হবে।

    অপরদিকে ডিমলা উপজেলার চরখড়িবাড়ি এলাকায় স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধটি তিস্তার পানির তোড়ে ভাঙনের মুখে পড়ায় ওই এলাকার দুই হাজার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে।

    বাঁধটি রক্ষার্থে বৃহস্পতিবার উপজেলা পরিষদ থেকে ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ময়নুল হক। তিনি ওই বাঁধের ভাঙন রোধে লোকজন নিয়ে কাজ করছেন বলেও জানান।

    ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে আমরা সর্তক অবস্থায় রয়েছি। বৃহস্পতিবার তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ব্যারাজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে।

  • ধোনির আউটে কান্নায় ভেঙে পড়েছিলেন রোহিতও

    ধোনির আউটে কান্নায় ভেঙে পড়েছিলেন রোহিতও

    একজন ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। যার নেতৃত্বে সম্ভাব্য প্রায় সব শিরোপাই জিতেছে ভারত। অনেক ম্যাচেই শেষ দিকে এসে দলকে জিতিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন তিনি। আর অন্যজন এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। পুরো আসর জুড়েই ছিলেন অবিশ্বাস্য রকমের ধারাবাহিক।

    মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা দুজনেই কাঁদছেন। কারণটা অভিন্ন। অসংখ্য ম্যাচে শেষপ্রান্তে এসে জয় এনে দেওয়া ধোনি এবার আর এনে দিতে পারেননি জয়। বিশ্বকাপের ফাইনালেও তাই তুলতে পারেননি ভারতকে।

    ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ভারত। যেখানে প্রথমে ব্যাট করে তাদের সামনে ২৪০ রানের লক্ষ্য দাঁড় করায় কিউইরা। নিউজিল্যান্ডের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫ রানে ভারত হারিয়ে ফেলে ৩ উইকেট।

    স্কোর বোর্ডে ৯২ রান তুলতেই নেই আরো ৩ উইকেট। অর্থ্যাৎ ৯২ রানে শেষ হয়ে যায় ৬টি উইকেট।

    যদিও মাঝখানে ১১৬ রানের অবিশ্বাস্য জুটি গড়েন মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা। কিন্তু শেষ পর্যন্ত আর দলকে ফাইনালে তুলতে পারেননি ধোনি। নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে এবারের আসর থেকে বিদায় নেয় ভারত।

    ইনিংস শেষ হওয়ার ৯ বল আগে ৭২ বলে ৫০ রান করে মার্টিন গাপটিলের থ্রোতে ধোনি ফিরে গেলেই কার্যত শেষ হয়ে যায় ভারতের বিশ্বকাপ স্বপ্ন।

    ওই আউটের পর ধোনির কান্নার পাশাপাশি ড্রেসিংরুমে রোহিতের কান্নার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

  • ফাইনালে উঠতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য ২২৪ রান

    ফাইনালে উঠতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য ২২৪ রান

    একাই লড়াই গেলেন স্টিভেন স্মিথ। এক প্রান্তে যখন একের পর এক উইকেট পড়ছিল, অন্যপ্রান্তে একাই অবিচল ছিলেন তিনি। ইংলিশ বোলারদের গতির আগুন কিংবা মায়াবী ঘূণি জাদু- কোনো কিছুই কাবু করতে পারেনি তাকে। স্মিথের কল্যাণেই ১৪ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পরও ইংল্যান্ডের সামনে ২২৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করাতে পেরেছে অস্ট্রেলিয়া।

    বার্মিংহ্যামের এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ক্রিস ওকস কিংবা জোফরা আর্চার- এই দুই পেসারের গতির আগুনে পুড়ে শুরুতেই ফিঞ্চ, ওয়ার্নার কিংবা পিটার হ্যান্ডসকম্বকে হারিয়ে দারুণ বিপর্যয়ের মধ্যে পড়ে যায় অসিরা।

    সেখান থেকে অস্ট্রেলিয়াকে টেনে তুলেন স্টিভেন স্মিথ আর অ্যালেক্স ক্যারে। এই দুই ব্যাটসম্যানের ১০৩ রানের জুটিই ইংল্যান্ডের সামনে অস্ট্রেলিয়ার লড়াকু ইনিংস গড়ে তোলার ক্ষেত্রে মূল ভুমিকা পালন করেন। যদিও স্মিথ শেষ পর্যন্ত রানআউটের শিকার হয়ে যান এবং আউট হওয়ার আগে ১১৯ বলে করেছিলেন ৮৫ রান। ক্যারে আউট হন ৪৬ রান করে।

    Smith

    মূলতঃ বড় দলগুলোর চরিত্রই এমন। কঠিন বিপদের মুখে কেউ না কেউ দাঁড়িয়ে যাবেই। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তেমনি দলের কঠিন বিপদের সময় ত্রাণকর্তা হিসেবে দাঁড়ানোর চেষ্টা করেন স্টিভেন স্মিথ এবং অ্যালেক্স ক্যারে।

    যদিও তাদের দু’জনের ব্যাটে ১০৩ রানের দুর্দান্ত জুটি গড়ে ওঠার যখন বড় স্কোরের পথে হাঁটছিল অস্ট্রেলিয়া, তখন হঠাৎই ঝড় তোলেন আদিল রশিদ। তার মায়াবী ঘূর্ণিতে একই ওভারে দুই উইকেট হারিয়ে লণ্ডভণ্ড হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নদের ব্যাটিং। বড় স্কোর গড়া তো দুরে থাক, শেষ পর্যন্ত ৪৯ ওভারে ২২৩ রানেই অলআউট হয়ে গেলো অস্ট্রেলিয়া।

    এজবাস্টনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নামার পর যে অবস্থা হয়েছিল তাদের, তাতে মনে হচ্ছিল বুঝি এজবাস্টনে যেন ফিরে এলো ওল্ড ট্র্যাফোর্ড। পুরোপুরি ভারতের মতই অবস্থা দাঁড়িয়েছিলো অস্ট্রেলিয়ানদের। শুরুতেই ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে দিশেহারা হয়ে পড়ে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাত্র ১০ রানে ২টি এবং ১৪ রানে হারিয়ে বসে ৩টি উইকেট।

    প্রথম ওভার কোনোভাবে কাটিয়ে দিতে পারলেও দ্বিতীয় ওভারের প্রথম বলেই জোফরা আরচারকে ঠিক মত খেলতে পারেননি ফিঞ্চ। এলবিডব্লিউর আবেদন উঠতেই আম্পায়ার আঙ্গুল তুলে দিলেন। কিন্তু সিদ্ধান্ত পছন্দ হয়নি ফিঞ্চের। তিনি রিভিউ চাইলেন। দেখা গেলো সত্যি সত্যিই এলবিডব্লিউ ছিলেন তিনি। আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকলো। কোনো রান না করেই ফিরে গেলেন ফিঞ্চ।

    পরের ওভারেই ফিরে গেলেন চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা অসি ওপেনার ডেভিড ওয়ার্নার। ১১ বলে ৯ রান করেন তিনি। কিন্তু ক্রিস ওকসের দুর্দান্ত এক বাউন্সারে ব্যাটের কানায় লাগিয়ে প্রথম স্লিপে বেয়ারেস্টর হাতে ক্যাচ দেন তিনি। ১০ রানেই পড়লো ৩ উইকেট।

    Starc

    এরপর আরও একটি উইকেট পড়তে পারতো। জোফরা আরচারের বলে স্মিথ পরাস্ত হলে আউটের আবেদন করে ইংল্যান্ড। কিন্তু আম্পায়ার তাতে আউট না দিলেও রিভিউ নেয় ইংলিশরা। কিন্তু আম্পায়ার্স কলই রেখে দেন টিভি আম্পায়ার ক্রিস গ্যাফানি।

    স্মিথ আর হ্যান্ডসকম্ব মিলে চেষ্টা করেন একটা জুটি গড়ে বিপর্যয়কে সামাল দেয়ার। কিন্তু হলো মাত্র ৪ রানের জুটি। ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলেই ক্রিস ওকসের আঘাত। এবার তাকে খেলতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লাগিয়ে বল ভেতরে টেনে আনেন হ্যান্ডসকম্ব এবং বোল্ড হয়ে যান। ১২ বলে ৪ রান করে আউট হলেন তিনি।

    ১৪ রানে যেখানে ৩ উইকেট নেই, সেখানে অস্ট্রেলিয়ার শেষটাই দেখে ফেলেছিল সবাই। ম্যাচ শেষে পরিস্থিতি কি দাঁড়ায়, সেটা এখনই বলা না গেলেও, অস্ট্রেলিয়া যে এমনি এমনিই ম্যাচটা ছেড়ে দেবে না, তা বুঝিয়ে দেন স্মিথ-ক্যারে। দু’জনের ব্যাটে গড়ে ওঠে ১০৩ রানের জুটি। ১৪ রান থেকে দু’জন অস্ট্রেলিয়াকে নিয়ে যান ১১৭ রান পর্যন্ত।

    কিন্তু ২৮তম ওভারে বোলিং করতে এসেই ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদের মায়াবী ঘূর্ণি ফাঁদে পড়ে পরিবর্তিত ফিল্ডার জেমস ভিন্সের হাতে ক্যাচ দেন উইকেটে সেট হয়ে যাওয়া অ্যালেক্স ক্যারে। ৭০ বল খেলে ৪৬ রান করে আউট হন তিনি। তার আগে জোফরা আরচারের বলে থুতনিতে মারাত্মক আঘাত পেয়েছিলেন ক্যারে। চামড়া কেটে ড়িয়ে গলগলিয়ে রক্তও পড়েছিল। দু’দফা ব্যান্ডেজ করার পরও দিব্যি দলকে বাঁচাতে তিনি ব্যাট করে যান।

    Carray

    ক্যারে আউট হওয়ার পর একই ওভারের শেষ বলে আউট হন মার্কাস স্টইনিজ। আদিল রশিদের বলটা ঠিকমত বুঝতে পারেননি মার্কাস স্টইনিজ। তার বল পায়ে লাগার পরই জোরালো আবেদন করেন আদিল রশিদ। আম্পায়ার কুমার ধর্মসেনা অনেক্ষণ সময় নিয়ে এরপর ধীরে ধীরে আঙ্গুল তোলেন। তার আউট দেয়ার স্টাইল দেখেই মনে হচ্ছিল যেন, ইচ্ছার বিরুদ্ধে আউটটা দিয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়ার দুর্ভাগ্য, রিভিউ বাকি ছিল না, তাই রিভিউর আবেদনও করতে পারেনি তারা। ১১৮ রানে পড়ে পঞ্চম উইকেট।

    স্টইনিজ আউট হওয়ার পর স্মিথের সঙ্গে জুটি বাধেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩৯ রানের জুটি গড়ে তোলেন তারা। কিন্তু এ সময় আর্চারের বলে ভুলটা করে বসেন ম্যাক্সওয়েল। একটি শট খেলতে গিয়ে ভোগেন সিদ্ধান্তহীনতাই। এটাই কাল হয়ে দাঁড়াল তার জন্য। বলটা না খেললেন শট, না খেললেন ডিফেন্স। বল উঠে গেলো শর্ট কভারে। ওখানে মরগ্যান ক্যাচটি ধরেন তার।

    প্যাট কামিন্স মাঠে নেমে বেশিক্ষণ ছিলেন না। ১০ বল খেলে ৬ রান করে বিদায় নেন তিনি আদিল রশিদের বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে। এর কিছুক্ষণ পরই দ্রুত রান নিতে গিয়ে রানআউটের শিকার হন স্টিভেন স্মিথ।

    England

    মিচেল স্টার্ক রীতিমত একজন ব্যাটসম্যান হয়ে ওঠেন। ৩৬ বল খেলেন তিনি। করেন ২৯ রান। একটি করে বাউন্ডারি এবং ছক্কাও মারেন তিনি। অস্ট্রেলিয়ার পুরো ইনিংসে ছক্কা এলো মাত্র ২টি। একটি ম্যাক্সওয়েল এবং অন্যটি স্টার্কের ব্যাট থেকে।

    শেষ ব্যাটসম্যান হিসেবে ৪৯তম ওভারের শেষ বলে আউট হন জেসন বেহরেনডর্ফ। ৫ রানে অপরাজিত ছিলেন নাথান লায়ন। ইংলিশ বোলারদের মধ্যে ক্রিস ওকস এবং আদিল রশিদ নেন ৩টি করে উইকেট। জোফরা আর্চার নেন ২ উইকেট। ১টি নেন মার্ক উড।

    সংক্ষিপ্ত স্কোর
    টস : অস্ট্রেলিয়া এবং ব্যাট করার সিদ্ধান্ত
    অস্ট্রেলিয়া : ২২৩/১০, ৪৯ ওভার (স্টিভেন স্মিথ ৮৫, অ্যালেক্স ক্যারে ৪৬, স্টার্ক ২৯, ম্যাক্সওয়েল ২২, ওয়ার্নার ৯; ক্রিস ওকস ৩/২০, আদিল রশিদ ৩/৫৪, আরচার ২/৩২, মার্ক উড ১/৪৫)।

  • বিভিন্ন দেশে কারাবন্দি ৮৮৪৮ বাংলাদেশি

    বিভিন্ন দেশে কারাবন্দি ৮৮৪৮ বাংলাদেশি

    পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘৩০ জুন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানামতে ৮ হাজার ৮৪৮ জন বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশের জেলে বা ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন।

    জাতীয় সংসদে বৃহস্পতিবার চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সংক্রান্ত একটি তালিকাও উপস্থাপন করেন মন্ত্রী।

    তিনি জানান, কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে বিদেশি কারাগারে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। এটা দূতাবাসের সাহায্যে রুটিন মাফিক করে আসছে মন্ত্রণালয়। অতি সম্প্রতি ইন্দোনেশিয়া, তিউনিশিয়া, লিবিয়া ও ভানুয়াতু থেকে আটকে পড়া অনেক বাংলাদেশি দূতাবাসের সার্বিক প্রচেষ্টায় বাংলাদেশে ফিরে এসেছে এবং দেশে ফিরে আসার প্রক্রিয়াধীন রয়েছে।

    পররাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, বিশ্বের ৪৪টি দেশে এসব বাংলাদেশি আটক রয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি আটক ভারতে। দেশটিতে আটক আছেন ২ হাজার ৪৯ জন। এরমধ্যে ২ হাজার ৩১ জন কলকাতায় বাকি ১৮ জন আগরতলায়।

    এ ছাড়া অন্যান্য দেশের মধ্যে আবুধাবিতে ১ হাজার ১৫৬ জন, বাহারাইনে ৬৯৩, মালয়েশিয়ায় ৫৭২, সৌদি আরবে ৭৬৮, ওমানে ৪৪২, কুয়েতে ৩১৬ এবং তুরস্কে ৩২৭ জন আটক আছেন।

  • আরব আমিরাতে বাস দুর্ঘটনায় ২ প্রবাসী নিহত, আহত ৩১

    আরব আমিরাতে বাস দুর্ঘটনায় ২ প্রবাসী নিহত, আহত ৩১

    মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২ জন নিহত ও আরো ৩১ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত দু’জন এবং আহতরা এশীয় প্রবাসী। তবে তারা কোন কোন দেশে নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে দেশটির রাস আল খাইমাহর শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কে বাস দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

    রাস আল খাইমাহ (রাক) পুলিশের সেন্ট্রাল অপারেশন রুমের মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ সায়িদ আল হুমাইদ বলেন, রাস্তায় গাড়ি ওভারটেকিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটেছে।

    তিনি বলেন, রাক পুলিশ দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনার খবর পায়। পরে ঘটনাস্থলে ট্রাফিক টহল, অ্যাম্বুলেন্স, প্যারামেডিকস ও উদ্ধারকারী দলের সদস্যদের পাঠানো হয়।

    ব্রিগেডিয়ার মোহাম্মদ সায়িদ আল হুমাইদ বলেন, দুর্ঘটনায় মারাত্মক আহত দুজন এশীয় প্রবাসী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

    এছাড়া বিভিন্ন বয়সী অপর ৩১ এশীয় তাদের শরীরে ছোট বড় আঘাত পেয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। অপর ২৩ জন সামান্য জখম হয়েছেন।

    আহতদের সবাইকে উদ্ধারের পর মেডিকেল সেবা ও চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

    এর আগে বৃহস্পতিবার সকালের দিকে রাক পুলিশ শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহনকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে।

  • আমেরিকান রাষ্ট্রদূতের ঝালকাঠির ভাসমান পেয়ারারহাট পরিদর্শন

    আমেরিকান রাষ্ট্রদূতের ঝালকাঠির ভাসমান পেয়ারারহাট পরিদর্শন

    ঝালকাঠিতে ঐতিহ্যবাহী পেয়ারার বৃহত্তর ভাসমানহাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি সদর উপজেলার ভীমরুলী গ্রামের খালে পেয়ারার ভাসমানহাটে এসে পৌঁছান। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

    রাষ্ট্রদূত ভীমরুলী গ্রামের খালের ভাসমান পেয়ারারহাটে নৌ-ভ্রমন করেন। পরে তিনি পেয়ারার ডিঙি নৌকায় চড়ে স্থানীয় পেয়ারা ও সবজি চাষিদের সঙ্গে মিশে যান। তিনি পেয়ারা চাষীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ডিঙি নৌকায় চড়ে বৈঠা হাতে রাষ্ট্রদূত নৌকা চালানোর চেষ্টা করেন। খালের দুই তীরে শত শত মানুষ দাঁড়িতে থেকে তা উপভোগ করেন। ভাসমান পেয়ারারহাট পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি উচ্ছ্বাসিতভাবে পেয়ারার ভাসমানহাটের প্রশংসা করেন। এখানকার প্রকৃতিক সৌন্দর্যে বিমুহিত হয়ে আতিথিয়তারও প্রসংশা করেন মার্কিন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতের সঙ্গে আমেরিকান অ্যাম্বাসির কর্মকর্তারা ছিলেন।

    ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, ঝালকাঠি জেলার ব্রান্ডিং হচ্ছে পেয়ারা ও শীতলপাটি। আমাদের পেয়ারার বিশাল বাগান রয়েছে। এখানে একটি ফ্লটিং মার্কেট আছে। একটি খালের ভেতর শত শত ডিঙি নৌকায় পেয়ারা বিক্রি করছেন চাষীরা। মার্কিন রাষ্ট্রদূত দক্ষিাঞ্চল সফরে এসে আমাদের ভীমরুলী গ্রামে ভাসমান পেয়ারারহাট পরিদর্শনে আসেন। আমরা তাকে ভাসমানহাট ঘুরিয়ে দেখিয়েছি। তিনি এখানকার মানুষ ও পেয়ারার ভাসমানহাটের প্রশংসা করেন।

  • খান-কাপুরদের পেছনে ফেলে ফিটনেসে এগিয়ে নরেন্দ্র মোদী

    খান-কাপুরদের পেছনে ফেলে ফিটনেসে এগিয়ে নরেন্দ্র মোদী

    ভারতের তারকা অভিনেতারা ফিট থেকে ৫০ পেরিয়েও বয়সটাকে আটকে দিয়েছেন ৩০-এর ঘরে। কিন্তু এই বড় বড় সিক্সপ্যাক-এইটপ্যাক সুপারস্টারদের পেছনে ফেলে ফিটনেসে সবার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি দেশটির স্বাস্থ্য সংস্থা ‘জিঅক্যুআইআই’ এক সমীক্ষা চালিয়ে দেখেছে স্বাস্থ্য সচেতনতা ও ফিটনেসে প্রথম স্থানে রয়েছেন নরেন্দ্র মোদী।

    তালিকায় মোদীর পর দ্বিতীয় স্থানে জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও তৃতীয় হয়েছেন যোগগুরু বাবা রামদেব। এরপরে রয়েছেন যথাক্রমে ধোনি, রণবীর সিং, করিনা কাপুর, টাইগার শ্রফ, প্রিয়াঙ্কা চোপড়া, বিরাট কোহলি আর দীপিকা পাড়ুকোন।

    এবিষয়ে ‘জিঅক্যুআইআই’-এর প্রতিষ্ঠাতা এবং সিইও বিশাল গোন্ডল জানান, আমাদের দেশে কোন কোন বিশিষ্ট ব্যক্তিত্ব স্বাস্থ্য সচেতন সেই খবর প্রকাশ্যে আনতেই এই সমীক্ষা চালানো হয়।

    তিনি বলেন, নিজের সঙ্গে সঙ্গে মোদী দেশবাসীর স্বাস্থ্য নিয়ে বরাবরই সজাগ থাকেন। আন্তর্জাতিক যোগ দিবস চালু করার পেছনে মোদীর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ৬৮ বছর বয়সেও তিনি ফিট।

    নরেন্দ্র মোদী সুস্থতার জন্য নিয়মিত যোগব্যায়াম করেন। নিরামিষ খেয়েই দিব্যি ভালো রয়েছেন তিনি। আর নিয়মতান্ত্রিক জীবন যাপনের ফলেই কোনো দিন ডাক্তার বা ব্যয়বহুল ওষুধের ওপর নির্ভর করতে হয়নি তাকে।

    ফিটনেসের সঙ্গে তার ফ্যাশন সচেতনতাও লক্ষ করার মতো। সব সময়ই অনুষ্ঠান বুঝে সঠিক-মানানসই পোশাকই বেছে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

  • কিডনির জন্য একটি বিশেষ জায়গা রয়েছে হার্টে : ট্রাম্প

    কিডনির জন্য একটি বিশেষ জায়গা রয়েছে হার্টে : ট্রাম্প

    কয়েক দিন আগে চাঁদ মঙ্গলগ্রহের অংশ বলে দাবি করে টুইট করে নাসাসহ গোটা বিশ্বকে ঘাবড়ে দিয়েছিলেন। এবার তার নতুন দাবিতে, গুলিয়ে যাচ্ছে অ্যানাটমি। কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। তার দাবি, কিডনির জন্য একটি বিশেষ জায়গা রয়েছে হার্টে। এমন মন্তব্যে এখন নতুন হাসির খোরাক সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প।

    বুধবার চিকিৎসকদের একটি সভায় ট্রাম্প বলেন, কিডনির জন্য আপনারা অনেক কিছু করছেন। বোঝাই যাচ্ছে, কিডনির বিশেষ জায়গা রয়েছে হার্টে।

    কিডনির ডায়ালিসিস নিয়ে আলোচনার পরেই এই ধরনের মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
    ট্রাম্পের মন্তব্যের ভিডিও-টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই, হাসি, বিদ্রুপ শুরু হয়ে যায়। কিডনি ও হার্টের দূরত্ব ট্রাম্প জানেন কি না, তা নিয়েও অনেকে খোরাক করতে শুরু করেছেন টুইটারে।