Category: আন্তর্জাতিক

  • মুসলিম বলেই শামিকে দলে নেয়নি ভারত!

    মুসলিম বলেই শামিকে দলে নেয়নি ভারত!

    আসরের দ্বিতীয় দল হিসেবে চলতি বিশ্বকাপের সেমিফাইনাল অনেক আগেই নিশ্চিত করেছিল ভারত।

    এ কারণে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল তাদের শুধুই আনুষ্ঠিকতার। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে লঙ্কানদের মুখোমুখি হয়ে এই ম্যাচেও জয় হাতছাড়া করেনি ভারতীয়রা। রোহিত শর্মা ও লোকেশ রাহুলের সেঞ্চুরির উপর ভর করে লঙ্কানদের ৭উইকেটে হারিয়েছে তারা।

    তবে ভারতের জয়কে ছাপিয়ে আলোচনায় এসেছে এই ম্যাচে পেসার মোহাম্মদ শামিকে দলে না রাখা। বিশ্রাম দেয়ার জন্যই মূলতঃ এই ম্যাচে দুই খেলোয়াড় মোহাম্মদ শামি এবং ইয়ুজবেন্দ্র চাহালকে একাদশ থেকে বাদ দিয়েছে দলটি। তবে মোহাম্মদ শামিকে দলে না রাখা নিয়ে রীতিমত বোমা ফাটালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মঈন খান। তার মতে, মুসলিম বলেই শামিকে লঙ্কানদের বিরুদ্ধে খেলায়নি ভারত।

    মঈন খান বলেন, ‘আমি হলে (মেনেজমেন্টে থাকলে) শামিকে বাদ দিতাম না। যে বোলার মাত্র তিন ম্যাচে ১৪ উইকেট নিয়েছে, তাকে হঠাৎ করে আপনি পরবর্তী ম্যাচে বসিয়ে দিলেন। এছাড়া সে রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিল। এই ম্যাচ খেললে সে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুই অথবা তিনেও চলে আসতে পারত। আমি বুঝতে পারছি না, আমার মনে হয় শামিকে বাদ দেয়ার জন্য কোনো চাপ দেয়া হয়েছে। আমি মনে করি, বিজেপির এজেন্ডা অনুযায়ী মুসলিমদের উন্নতি না করার জন্যই শামিকে বাদ দেয়া হয়েছে।’

    শামিকে নিয়ে ধর্মীয় ইস্যু টেনে আনাটা এবারই প্রথম নয়। এর আগেও ইংল্যান্ড-ভারত ম্যাচে তাকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক। ওই ম্যাচে শামি পাঁচ উইকেট নিলেও ৩১ রানে হারতে হয়েছে ভারতকে। ওখানে ইংল্যান্ডের বদলে ভারত জিতলে বর্তমানে সেমিফাইনালে থাকত পাকিস্তান।

    আব্দুল রাজ্জাকের মতে, ওই ম্যাচে একমাত্র শামিই মুসলিম হিসেবে পাকিস্তানকে সাহায্য করার পূর্ণ চেষ্টা করেছিল।

    বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও ভারতীয় একাদশে শুরু থেকেই ভ্রাত্য ছিলেন শামি; কিন্তু মাঝে ভুবনেশ্বর কুমার ইনজুরিতে পড়ায় একাদশে সুযোগ পেয়ে যান তিনি এবং চার ম্যাচ খেলে ভারতের হয়ে মোট ১৪ উইকেট নেন এই পেস বোলার। সঙ্গে একটি ম্যাচে হ্যাটট্রিকও করেন তিনি।

  • ওয়ালশ-জোসির চাকরি শেষ, রোডসের ভবিষ্যত নিয়েও ধোঁয়াশা!

    ওয়ালশ-জোসির চাকরি শেষ, রোডসের ভবিষ্যত নিয়েও ধোঁয়াশা!

    বিশ্বকাপের পর্দা নামবে ১৪ জুলাই ক্রিকেট ‘মক্কা’ লর্ডসে। এখন সামনে সেমির যুদ্ধ। ৯ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-নিউজিল্যান্ড আর ১১ জুলাই বার্মিংহ্যামের এজবাস্টনে অস্ট্রেলিয়া ও স্বাগতিক ইংল্যান্ডের মধ্যে হবে সেমির লড়াই।

    কিন্তু অনেক সম্ভাবনার প্রদীপ জ্বালিয়েও বাংলাদেশ পারেনি শেষ চারে জায়গা করে নিতে। শেষ পর্যন্ত না পাওয়ার হতাশা নিয়েই দেশে ফিরছেন টাইগাররা। তবে বাংলাদেশ দলের দেশে ফেরার আগেই কিছু প্রাসঙ্গিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

    প্রথম প্রশ্ন অবশ্যই মাশরাফির অবসর নিয়ে। এ বিষয়ে মাশরাফি নিজ মুখ থেকে ঘটা করে কিছু বলছেন না। তবে বলেছেন, আরও কিছুদিন খেলতে চান। এবং এটা নিশ্চিত মাশরাফি চলতি মাসের তৃতীয় সপ্তাহে শ্রীলঙ্কায় যে তিন ম্যাচের সিরিজ হবে, তাতে অংশ নেবেন। একই সঙ্গে অবসরের বিষয়ে টাইগার অধিনায়ক হাবভাবে পরিষ্কার করছেন, তিনি দেশের মাটিতে সবার সামনে আনুষ্ঠানিকভাবে অবসর নিতে চান এবং সেটা কোনো আন্তর্জাতিক ম্যাচ থেকেই।

    প্রশ্ন নম্বর দুই : হেড কোচ স্টিভ রোডসের ভবিষ্যৎ কি? তিনি কি স্বপদে বহাল থাকবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তাকে আগামীতেও কোচের দায়িত্বে বহাল রাখতে আগ্রহী?

    প্রশ্ন নম্বর তিন : ফাস্ট বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আর স্পিন কোচ সুনিল জোসির চুক্তির মেয়াদ শেষ। তাদের চুক্তি কি আবার বাড়ানো হবে? মানে চুক্তি নবায়ন করে আগামী দিনেও কি ওয়ালশ আর জোসিকে রেখে দিবে বিসিবি?

    কোচের বিষয়ে প্রশ্নগুলোই এখন যত আলোচনার কেন্দ্রবিন্দু। বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের কেউ এখন পর্যন্ত কোচ স্টিভ রোডসের পারফরম্যান্স নিয়ে কোনো তীর্যক মন্তব্য না করলেও ভিতরের খবর, তার কাজকর্মে তেমন সন্তুষ্ট নন বোর্ড নীতিনির্ধারকরা।

    ইংলিশ হওয়ার পরও ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে স্টিভ রোডস তেমন কোনো ইনপুট দিতে পারেননি। উল্টো নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে উইকেটের আচরণ ও চরিত্র এবং গতি-প্রকৃতি ভুল করে দলকে ভুল বার্তা পাঠিয়ে বিপর্যয় ত্বরান্বিত করেছিলেন। সেটা খুব বড়সড় বিষয় হয়ে দেখা দিয়েছে।

    নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচের পরই জাগো নিউজের পাঠকদের জন্য এক প্রতিবেদনে লেখা হয়েছিল, ইংলিশ কোচ ইংল্যান্ডের পিচ সম্পর্কে ভুল ধারণ পোষণ করলে, তাকে রাখার যৌক্তিকতা কি?

    জানা গেছে সেটাও বোর্ডের অভ্যন্তরে বড় ধরনের প্রভাব ফেলেছে। বোর্ড কর্তারাও নিজেদের মধ্যে বলাবলি করেছেন, সত্যিই তো। ইংলিশ কোচ যদি ইংল্যান্ডের পিচ চিনতে ভুল করেন, তাহলে আর তাকে রেখে লাভ কি?

    বলার অপেক্ষা রাখে না, নিউজিল্যান্ডের সাথে হারটিই আসলে বাংলাদেশের বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে না পারার সবচেয়ে বড় কারণ। তাই বোর্ডে সেই ম্যাচে কোচের পাঠানো ভুল বার্তাটির চরম নেতিবাচক প্রভাব ফেলেছে। বলার অপেক্ষা রাখে না, যে উইকেটকে মাশরাফি খেলা শেষে ২৭০ রানের উইকেট বলে অভিহিত করেছেন, সেই উইকেটকে সাড়ে তিনশ’র পিচ বলে ব্যাটসম্যানদের হাত খুলে খেলতে বলেছিলেন স্টিভ রোডস। যে বার্তাটি ‘বুমেরাং’ হয়েছে।

    এছাড়া আগে ও পরে তার পারফরম্যান্সে ক্রিকেটার ও বোর্ড তেমন সন্তুষ্ট নয়। তাকে রাখা হবে কিনা? তা খুব বেশি করে ভাবা হচ্ছে। তবে ভিতরের খবর, কোচ স্টিভ রোডস জুলাই মাসে শ্রীলঙ্কা যাবেন। তার কোচিংয়েই চলতি মাসের তৃতীয় সপ্তাহে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ।

    তার আগে কোচকে বিদায় করার প্রশ্নই আসে না। এদিকে কোচ ইস্যুতে বোর্ড কর্তাদের সাথে কথা বলে জানা গেছে, আপাতত কিছুদিনের জন্য হয়তো রাখা হবে তাকে। তবে স্টিভ রোডসকে আর খুব বেশিদিন কোচ পদে না রাখার কথাই ভাবছে বিসিবি।

    দু’জন অন্যতম শীর্ষ পরিচালক, যারা আবার কোচ নিয়োগ প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত, তাদের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, বিসিবি ভেতরে ভেতরে স্টিভ রোডসকে বাদ দিয়ে নতুন হাই প্রোফাইল ও নামি কোচ খুঁজছে এবং ভালো বিকল্প পাওয়া গেলে রোডসকে আর না রাখার কথাই ভাবা হচ্ছে।

    হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিই স্টিভ রোডসের শেষ সিরিজ হতে পারে। তবে এটা নিশ্চিত, নতুন কোচ নিয়োগ না দিয়ে কিংবা একজন হাই প্রোফাইল কোচ না পেয়ে, তার সাথে কথাবার্তা চূড়ান্ত না করে সহসাই রোডসকে অব্যাহতি পত্র দেবে না বিসিবি।

    হাথুরুসিংহের চলে যাওয়ার পরে কোচ না পাওয়ার কারণে যে অচলাবস্থা তৈরি হয়েছিল এবং যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, তা থেকেই বোর্ড এবার অনেক বেশি সতর্ক ও সাবধানি।

    এদিকে আরও একটি সমস্যা বা অন্তরায় আছে। তাহলো কোচ স্টিভ রোডসের সাথে চুক্তি আছে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তার আগে তাকে পদচ্যুত করা হলে অবশ্যই একটা বড় ধরনের আর্থিক দণ্ড দিতে হবে বিসিবিকে। সেটাও বিবেচনায় আনা হচ্ছে। এবং তার সাথে বসেই সেটা স্থির করতে হবে। অন্যথায় তাকে চুক্তির মেয়াদের অর্থ কড়ায়-গন্ডায় শোধ দিতে হবে বোর্ডকে। এ বিষয়টাও ভাবা হচ্ছে।

    এদিকে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান একটি তাৎপর্যপূর্ণ তথ্য। সেটা হলো, জাতীয় দল দেশে ফেরার পর আগামী ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে বোর্ডের এক নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে হেড কোচ স্টিভ রোডসসহ বেশিরভাগ বিদেশি কোচিং স্টাফের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।

    কারণ এরই মধ্যে ফাস্ট বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আর স্পিন বোলিং কোচ সুনিল জোসির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তাদের সাথে নতুন করে চুক্তি করা হবে কি না, নাকি তাদের ‘না’ করে দেয়া হব, সেই সাথে হেড কোচের ভবিষ্যৎ কি হবে- সেখানেই আলোচনা-পর্যালোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা, পরিচালনা-পরিচর্যা আর কোচ নিয়োগ ও তাদের ব্যবস্থাপনার সমুদয় দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খান।

    তবে ভেতরের খবর, কোর্টনি ওয়ালশ হয়তো আর থাকছেন না। বিসিবি এত চড়া মূল্যে আর তাকে ফাস্ট বোলিং কোচ পদে না রাখার সিদ্ধান্তই নিতে যাচ্ছে। বোর্ডের মূল্যায়ন, ওয়ালশের পারফরম্যান্স সন্তোষজনক নয়। তার কোচিংয়ে ফাস্ট বোলিংয়ের তেমন কোনো উন্নতি হয়নি।

    সবচেয়ে বড় কথা বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হওয়ার পরও ওয়ালশ কোচ হিসেবে ফাস্ট বোলার ও পেসারদের তেমন কোনো গুণগত মানের উন্নতি আনতে পারেননি। সে অর্থে পেস বোলিংয়ে কোনো উন্নতিই ঘটেনি পেসারদের বলের কারুকাজও বাড়েনি।

    বরং যেটা বেশি শোনা যায়, তাহলো কোচ ওয়ালশের ওয়েস্ট ইন্ডিজের একসেন্টের ইংরেজি বোলারদের বেশিরভাগই বোঝেন না। মাশরাফি ছাড়া রুবেল, মোস্তাফিজ, সাইফউদ্দীন ও অন্যদের ঠিকমতো বুঝতেই সমস্যা হয়। এটা একটা বড় অন্তরায় ও বাধা।

    কোচের কথা ক্রিকেটাররা যদি ঠিকমতো বুঝতেই না পারেন বা বোঝায় যদি সমস্যা হয়- তাহলে অগ্রগতি বা উন্নতি হবে কি করে? স্পিন কোচ সুনিল জোসির বিষয়েও নাকি নেতিবাচক সিদ্ধান্তই আসতে যাচ্ছে। ২০-২২ জুলাইয়ের ভাগ্য নির্ধারণী সভায় জোসির চাকরিও ‘নট’ হয়ে যেতে পারে।

  • স্বাধীনতা দিবসে পতাকার রঙে সাজলো যে মসজিদ

    স্বাধীনতা দিবসে পতাকার রঙে সাজলো যে মসজিদ

    ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস পালন করা হয়। দিবসটিকে স্মরণীয় করে রাখতে আমেরিকার মুসলিম কমিউনিটি তাদের একটি ইসলামিক সেন্টার ও মসজিদকে সাজিয়েছেন দেশের পাতাকার আদলে। দেশ প্রেমকে তুলে ধরতে মসজিদের গম্বুজ ও মিনারে ব্যবহার করা হয়েছে বিশেষ লাইটিং ব্যবস্থা। এ লাইটের আলোয় ফুটে ওঠেছে দেশের পতাকা।

    দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লাল, সাদা ও নীল রঙের লাইট ব্যবহারে মসজিদটিকে পতাকার আদলে সাজানো হয়। ইসলামিক সেন্টার ও মসজিদ কমপ্লেক্সের পাবলিক রিলেশন চেয়ারম্যান (PRC) নাজওয়া বাদাঈ গত রমজান মাসের শেষ দিকে এ কার্যক্রম হাতে নেন।

    মসজিদকে পতাকার রঙে সাজিয়ে আমেরিকার মুসলিম কমিউনিটি এ কথাই জানাতে চায় যে, মুসলিমরা দেশের সংবিধানের মর্যাদা অক্ষুন্ন রাখতে চায়। ইসলাম আমাদের বিশ্বাস এবং এক আল্লাহর অধীনে আমরা এক শক্তিশালী জাতি।

    আমেরিকার টোলিডো ইসলামিক সেন্টার ও মসজিদ কমপ্লেক্সটি হাইওয়ের সংলগ্ন হওয়ায় প্রতি রাতেই হাজারো গাড়ির আলোয় অন্যরকম রূপে দৃশ্যমান হয় মসজিদটি। হাইওয়েগামী অধিকাংশ গাড়ির চালক মসজিদটির অপরূপ সৌন্দর্য দেখতে ধীরগতিতে পথ অতিক্রম করে।

    Mosque-1

    মসজিদের বর্ণিল আলোক সজ্জা দেখতে মানুষের এ আগ্রহ-ই প্রমাণ করে যে, মসজিদের আলোক সজ্জা সবারই পছন্দনীয়। এ কারণে অনেক মানুষ ইসলামিক সেন্টার ও মসজিদ কর্তৃপক্ষের প্রশংসা করেছেন।

    ইসলামিক সেন্টার ও মসজিদ কমপ্লেক্স বৃহস্পতিবার বন্ধ থাকে আর সে রাতে মসজিদটি থাকে আলোক সজ্জায় সজ্জিত। প্রতি বছর দেশটির স্বাধীনতা দিবসে ইসলামিক সেন্টার ও মসজিদ কর্তৃপক্ষ বিশেষ আলোক সজ্জার ব্যবস্থা রাখার পরিকল্পনা করছে।

    উল্লেখ্য যে, ওহিও যুক্তরাষ্ট্রের ৩৪তম বৃহত্তম এলাকা। সপ্তম জনপ্রিয় শহর। যুক্তরাষ্ট্রের ক্যান্সাস ব্যুারো কর্তৃক ২০১৮ সালের ১ জুলাই প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ওহিও’র মোট জনসংখ্যা ১ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৪৪২জন। শহরটিতে শতকরা ১ ভাগ মুসলিম বসবাস করে।

    ওহিওর শতকরা ৫৫ ভাগ মানুষ ধর্মকর্মে বিশ্বাসী। আর ওহিও’র শতকরা ৩৬ ভাগ মানুষ প্রতি সপ্তাহেই ধর্মীয় সভা-সমাবেশে যোগদান করেন।

  • ভারত একটি নোংরা ও অপরিচ্ছন্ন দেশ : ডোনাল্ড ট্রাম্প

    ভারত একটি নোংরা ও অপরিচ্ছন্ন দেশ : ডোনাল্ড ট্রাম্প

    অনলাইন ডেস্ক :

    ফের ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঝাঝালো ভাষায় তিনি বলেন, ‘দূষণ ও পরিচ্ছন্নতার বিন্দুমাত্র বোধ নেই ভারতের।’

    বায়ুদূষণ নিয়ে ‘ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন’-এর প্রকাশিত একটি রিপোর্টের প্রেক্ষিতে এই মন্তব্য করেন ট্রাম্প। ২০১৭ সালের জুন মাসে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়ায় আমেরিকা।

    ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি থেকে সরে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, চুক্তির শর্তে ভারত ও চীনের প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে। এই চুক্তি আমেরিকার পক্ষে প্রতিকূল। যদিও প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে এই চুক্তি নিয়ে সহমত হয়েছিল ১০০টিরও বেশি দেশ।

  • বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত শেখ হাসিনা

    বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত শেখ হাসিনা

    আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা সংস্থা দ্য স্ট্যাটিসটিক্স শেখ হাসিনাকে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। দ্য স্ট্যাটিসটিক্সের গবেষণায় এ মনোনয়ন দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এ স্বীকৃতিকে সরকারের অর্জন হিসেবে মন্তব্য করে জনগণকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আস্থা রেখেছে বলেই এ অর্জন সম্ভব হয়েছে। তবে বাংলাদেশের এই অর্জন অনেক অগেই সম্ভব হতো বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট না এলে বাংলাদেশ আরো আগেই লক্ষ্য অর্জন করতে পারত। এদিন জাতিসংঘের উন্নয়নের সব সূচকে বাংলাদেশ তার লক্ষ্য পূরণ করে এগিয়ে আছে বলেও জানান প্রধানমন্ত্রী। এদিকে উন্নয়নের সব সূচক পূরণ করে এখন উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এ অর্জনে সোমবার অভিনন্দন প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। বলা হয়, এই ধারাবাহিকতা আরো ছ’বছর অব্যাহত থাকলে ২০২৪ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ।

  • দুইশ কোটি পাচ্ছেন সালমান খান

    দুইশ কোটি পাচ্ছেন সালমান খান

    সালমান খান ছোট বা বড়, যে পর্দাতেই আসুন না কেন— দর্শকের বিনোদন একেবারে গ্যারান্টিড। সুতরাং চ্যানেলকে হাই টিআরপি দেওয়ার জন্য তার পারিশ্রমিক যে চোখ ছানাবড়া করার মতোই হবে, তাতে সন্দেহ নেই।

    তাই ‘বিগ বস থার্টিন’-এর সঞ্চালনা করতে যে তিনি ৪০০ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন, এই খবর প্রথমে বিশ্বাস করতে অসুবিধা হয়নি।

    শোনা গিয়েছিল, প্রতি সপ্তাহান্তের স্পেশ্যাল এপিসোড শুট করতে তিনি ৩১ কোটি টাকা করে পাচ্ছেন।

    কিন্তু এবার ‘বিগ বস’-এর টিম থেকে জানা গেছে, এই তথ্য আদৌ সত্য নয়। গত বছর পারিশ্রমিক বাবদ মোট ১৬৫ কোটি টাকা পেয়েছিলেন সালমান।

    এবার নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন এই অভিনেতা। প্রতি এপিসোড শুটের জন্য যে অঙ্কটা তিনি চেয়েছেন, তাতে ২০০ কোটির পাবেন বলেই শোনা যাচ্ছে। অর্থাৎ এপিসোড প্রতি ১৩ কোটি টাকার মতো!

  • হজ পালনের জন্য সৌদিতে পৌঁছেছেন ৭ হাজার বাংলাদেশি

    হজ পালনের জন্য সৌদিতে পৌঁছেছেন ৭ হাজার বাংলাদেশি

    পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে ৭ হাজার ১৫৬ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (৬ জুলাই) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

    শুক্রবার (৫ জুলাই) রাত ১১টা পর্যন্ত ২১টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন তারা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১০টি।

    পৌঁছানো যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৪৯১ জন সেখানে গেছেন।

    উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৬৩ হাজার ৫৯৯ জন আর অবশিষ্ট হজ্জ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।

  • কর্নাটকে কঠিন চ্যালেঞ্জে কংগ্রেস-জেডিএস সরকার

    কর্নাটকে কঠিন চ্যালেঞ্জে কংগ্রেস-জেডিএস সরকার

    কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে কর্নাটকের কংগ্রেস-জনতা দল জোট সরকার। এমন সময়ে সঙ্কট সৃষ্টি হয়েছে যখন রাজ্যের মূখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। তার অনুপস্থিতিতেই জোটের অন্তত ১১ বিধায়ক স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আরও দুজন তাদের পদত্যাগপত্র দেয়ার প্রক্রিয়ায় রয়েছেন। পদত্যাগী বিধায়কদের ৮ জন কংগ্রেস ও তিনজন জেডিএস এর।

    পদত্যাগের পর ১৩ জন বিধায়ক একসঙ্গে রাজ্যপল বাজুভাই আর বালার সঙ্গে দেখা করবেন। রাজ্যপালকে তারা জানাবেন, জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তাই নতুন করে কুমারস্বামী সরকারের বিরুদ্ধে আস্থা ভোটের জন্য বিধান সভার অধিবেশন ডাকা হোক।

    দল বেঁধে কংগ্রেস বিধায়কদের ইস্তফা দেওয়ার ঘটনায় রীতিমতো অবাক প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। পরিস্থিতি মোকাবিলায় বেঙ্গালুরু ছুটে গিয়েছেন কর্নাটকের পানিসম্পদ মন্ত্রী ডি কে শিবকুমার। প্রদেশ কংগ্রেস সভাপতি দীনেশ গুন্ডুরাও রয়েছেন এখন বিদেশে। তাই কার্যকরি সভাপতি ঈশ্বর খান্দ্রে ছুটে গিয়েছেন বেঙ্গালুরুতে প্রবীণ কংগ্রেস নেতা রামলিঙ্গ রেড্ডির বাড়িতে।

    এ দিন যে কংগ্রেস বিধায়করা ইস্তফা দিয়েছেন, রামলিঙ্গ তাদের অন্যতম।

    কর্নাটকে জোট সরকার গঠনের আগেই এক ধরনের জটিলতায় তৈরি হয়েছিল। চলতি বছর নির্বাচনে ২২৪ আসনের বিধানসভায় বিজেপি ১০৫ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে সরকার গঠনে তা পর্যাপ্ত ছিল না।

    পরবর্তীতে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল কংগ্রেস (৭৭ আসন) ও জনতা দল-সেক্যুলার (৩৭ আসন) ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করে। সরকারের মূখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন জেডি-এস এর সাবেক সভাপতি এইচডি কুমারস্বামী।

  • রেফারির ‘চুরি’র বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ আর্জেন্টিনার

    রেফারির ‘চুরি’র বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ আর্জেন্টিনার

    চিরপ্রতিদ্বন্দী ব্রাজিলের কাছে হেরে এরই মধ্যে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।

    ২-০ ব্যবধানে ওই ম্যাচে হারের পরই রেফারিকে নিয়ে অভিযোগ জানিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। নিজেদের পাওনা দুইটি পেনাল্টি দেননি বলে রেফারির বিরুদ্ধে অভিযোগ ছিলো তার।

    এবার ওই একই অভিযোগে দক্ষিণ আমেরিকান ফুটবল আ্যসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে আর্জেন্টিনা ফুটবল আ্যসোসিয়েশন। পুরো ম্যাচেই তারা পক্ষপাতিত্বের স্বীকার হয়েছেন বলে দাবি তাদের।

    এক বিবৃতিতে তারা বলে, ‘আমরা যেই অভিযোগটা করছি সেটা ম্যাচের পরপরই করা হয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে যে রেফারি পুরো ম্যাচেই আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছেন। ম্যাচে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় ভিএআর ব্যবহার করা হয়নি। যা অবশ্যই ম্যাচের সিদ্ধান্তে বড় ভূমিকার রেখেছে।

    এতো বড় ম্যাচ পরিচালনা করার মতো সক্ষমতা রেফারি রড্ডি জেমব্রানোর ছিলো না বলে মনে করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। বড় ম্যাচের চাপ সামলাতে না পেরেই এমন ভুল সিদ্ধান্ত নিয়েছেন ঐ ইকোয়েডিরেয়িান রেফারি, এমনটাই দাবি তাদের।

    ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘এমন বড় ম্যাচের ট্যাকনিকাল সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রেফারির ছিলো না। তার ভুলগুলো মাঠের খেলোয়াড়, অফিশিয়াল, দর্শক কারোই চোখ এড়িয়ে যায় নি। এখানে কিছু রাজনৈতিক বিষয় কাজ করেছে। হাফ টাইমে রেফারিকে ব্রাজিলিয়ান দর্শকদের কাছে ল্যাপ অফ অনারে তাকে দেখা যায়।

  • শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

    শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

    শারীরিক সম্পর্কের জন্য স্বামীকে আহ্বান জানিয়েছিলেন মদ্যপ স্ত্রী। মদ্যপ হওয়ায় স্ত্রীর এমন আহ্বানে সাড়া দেননি স্বামী। আর এতেই যেন কাল হয়ে দাঁড়াল তার। রেগে গিয়ে মদ্যপ অবস্থায় স্বামীর গোপনাঙ্গে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়েছেন স্ত্রী। এ ঘটনা আফ্রিকার দেশ উগান্ডায় ঘটেছে বলে ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে।

    উগান্ডার অ্যাপাক জেলার চাষী মোসেস ওকোত (৪৬)। স্ত্রীর ধারাল অস্ত্রের কোপে এখন হাসপাতালে বাঁচার জন্য লড়াই করছেন এই ব্যক্তি। ওকোতের বরাত দিয়ে ডেইলি মনিটর বলছে, স্ত্রী বিয়াট্রাইস অ্যাসেন (৩৫) বাইরে থেকে মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে তার পুরুষাঙ্গ কেটে দিয়েছেন।

    ‘আমি জমিতে কাজ শেষে সন্ধ্যা ৭টার দিকে বাসায় ফিরে আসি। ওই সময় আমার স্ত্রী বাসায় ছিল না। আমার মেয়ে খাবার দিয়েছিল। খাওয়া শেষে আমি ঘুমাতে যাই। আমার স্ত্রী রাত ১০টার দিকে বাসায় ফিরে চিৎকার শুরু করে। পরে আমি দরজা খুললে সে বাসায় প্রবেশ করে।’

    তিনি বলেন, ‘দরজা খুলে দেয়ার পর আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। এমন সময় আমি কিছুটা ব্যথা অনুভব করি, বিছানা থেকে উঠে দাঁড়াতেই দেখি আমার প্যান্ট রক্তাক্ত এবং রক্ত গড়িয়ে মেঝেতে পড়ছে।’

    ওকোতের দাবি, স্ত্রী তাকে মদ্যপ অবস্থায় শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মদ্যপ হওয়ায় শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না বলে স্ত্রীকে শাস্তি দিতে চেয়েছিলেন ওকোত। মিলনের আহ্বানে সাড়া না দেয়ায় ধারাল অস্ত্র দিয়ে স্বামীর গোপনাঙ্গে আঘাত করেন স্ত্রী বিয়াট্রাইস।

    ওকোত বলেন, এই নারী প্রায়ই অতিরিক্ত মদ্যপানের পর মাতাল অবস্থায় বাসায় আসেন। একজন মানুষ হিসেবে আমি এটা মেনে নিতে পারছিলাম না। এ কারণে আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক না করার সিদ্ধান্ত নিয়েছিলাম; যাতে সে নিজেকে শোধরাতে পারে। কিন্তু সে সব সময় শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাইতো।

    ১০ বছরের বেশি সময় ধরে সংসার করে আসছেন ওকোত এবং বিয়াট্রাইস। তাদের সংসারে ৫ সন্তান রয়েছে। পরে আহত অবস্থায় ওকোতকে অ্যাপাক মেইন হাসপাতালে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।