Category: আন্তর্জাতিক

  • স্ত্রীকে পরকীয়া প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী

    স্ত্রীকে পরকীয়া প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী

    বাড়িতে নানা সময় বুঝিয়ে, অশান্তি করেও লাভ হয়নি। সারাদিনই ফোনে কথা, এমনকি লোকচক্ষুর আড়ালে দেখাও করতেন তারা।

    স্ত্রী নীতুর পরকীয়া নিয়ে কানাঘুষা চলছিল কয়েকদিন ধরেই। স্থানীয় যুবক সুনীল চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমে মজেছিলেন স্ত্রী। তাই আর তাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে চাননি স্বামী সবলু শর্মা।

    সোমবার স্থানীয় মন্দিরে নীতু এবং তার প্রেমিক সুনীল চৌধুরীর চার হাত এক করে দেন তিনি। কেবল তাই নয়, একেবারে অভিভাবকের মতোই ‘বিদায়’দেন চার বছর আগে বিয়ে করা স্ত্রীকে।

    ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে।

    নীতু ও সবলুর এক মেয়ে। মাথা পেতে তার দায়িত্ব নিয়েছেন আসানসোলের গোপালপুরের ওই যুবক। ঘটনাটি গোপনে ঘটেছে। তাই আত্মীয়স্বজন, প্রতিবেশী কেউই জানতে পারেনি বিয়ের কথা।

    আইন ও সমাজ এ ঘটনা মেনে নেবে না জেনেও বিয়েতে রাজি হন নীতু। কিন্তু এমন ঘটনা কী আর চাপা থাকে! নীতু ও সুনীলের বিয়ের ছবি ও ভিডিও রেকর্ড হয়ে যায়। দ্রুত ছবি ছড়িয়ে পড়ে।

    এ ঘটনার পর স্বামী সবলু শর্মা একেবারেই চুপচাপ। বাইরের কাউকে বা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। আর নীতু জানিয়েছেন, স্বেচ্ছায় স্বামীর অনুমতি নিয়ে প্রেমিককে বিয়ে করেছেন। এ বিয়ের আগে স্বামী তাকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

  • মেসির ভয়ে কাঁপছে ব্রাজিল

    মেসির ভয়ে কাঁপছে ব্রাজিল

    বাংলাদেশ সময় বুধবার (০৩ জুলাই) ভোরে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার কোপা আমেরিকার সেমিফাইনালকে ঘিরে বিশ্ব ফুটবল অঙ্গন এখন দুইভাগে বিভক্ত। দুই দলের সমর্থকরাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিদায় করে ফাইনালের স্বপ্নে বিভোর। তবে ব্রাজিল ও আর্জেন্টিনার এ ম্যাচে একাই পার্থক্য গড়ে দিতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি- পন্ডিতদের মুখেমুখে এখন সে সম্ভাবনার কথা।

    যদিও চলমান কোপা আমেরিকায় মেসি এখনো নিজের মতো করে খেলতে পারেননি। চার ম্যাচে গোল করেছেন মাত্র একটি, তাও আবার পেনাল্টি থেকে। তবে কি তিনি ব্রাজিলের বিরুদ্ধেই জ্বলে উঠতে চলেছেন?

    চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ম্যাচের আগে মেসিকে ব্রাজিলিয়ান শিবিরেও দুশ্চিন্তার শেষ নেই। দেশটির সাবেক-বর্তমান তারকা খেলোয়াড়রা সেমিফাইনাল প্রসঙ্গ উঠলেই প্রথমে মেসির কথা বলছেন। সেলেসাওদের সাবেক দুই সুপারস্টার রোনালদো, রিভালদো এবং বর্তমান তারকা থিয়েগো সিলভা ও কুতিনহো সেমিফাইনালের আগে প্রশংসা করেছেন মেসির। তাদের ভয়টা আসলে মেসিকে নিয়েই।

    বুধবারের সেমিফাইনাল নিয়ে কথা বলতে গিয়ে রিভালদো বলেছেন,‘আপনার যদি একজন মেসি থাকে তাহলে সব কিছুই সম্ভব। কোপায় এখনো মেসি তার মতো করে খেলতে পারেনি। তবে ব্রাজিলের বিরুদ্ধে বিগ গেমে সে জ্বলে উঠতে পারে। মেসি জানে, দায়িত্ব আর চ্যালেঞ্জ কখন নিতে হয়।

    ব্রাজিলের আরেক সাবেক সুপারস্টার রোনালদো বলেছেন,‘মেসিকে নিয়ে আর কী বলার আছে? আমি চাইবো সে সারা জীবনই ফুটবল খেলুক। আমি বিশ্বাস করি, মেসি এমন একজন ফুটবলার যে মানুষকে আনন্দ দিতে পারে। আর্জেন্টিনার মানুষ মেসির দিকে তাকিয়ে আছে। কারণ, তারা অনেক বছর কোনো ট্রফি জেতেনি। মেসি নিশ্চয়ই চেষ্টা করবেন এবার দেশকে একটা শিরোপা এনে দিতে।

    মাঠে মেসিকে প্রতি মুহুর্তের হুমকি উল্লেখ করে দলটির সেরা তারকা ফিলিপে কুতিনহো বলেছেন, মেসি যেকোনো মুহুর্তে ম্যাচের চেহারা বদলে দিতে পারে। আর্জেন্টিনা খুবই কঠিন একটি দল। আমরা জানি, মেসি বামপ্রান্ত দিয়ে দ্রুত ঢুকতে পারে। তবে আমরা এটা জানি না যে, কখন সে এ কাজটি করবে।

    ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়েগো সিলভা আরও বেশি সতর্ক মেসিকে নিয়ে। তিনি বার্সেলোনার সুপারস্টারকে প্রতি মুহুর্তে কড়া পাহারায় রাখার কথা বলেছেন, ‘মেসি কী? আমার চোখে সে সর্বকালের সেরা ফুটবলার। আমি পেলে, জিকো, ম্যারাডোনার খেলা দেখিনি। আমি মেসির খেলা দেখেছি। সে সবার চেয়ে আলদা একজন ফুটবলার।

  • অনলাইনে সরাসরি দেখুন ব্রাজিল-আর্জেন্টিনা সেমির লড়াই

    অনলাইনে সরাসরি দেখুন ব্রাজিল-আর্জেন্টিনা সেমির লড়াই

    ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়েই বুঁধ হয়ে আছে ক্রীড়াপ্রেমীরা। তবুও সবকিছুর মাঝে আলাদাভাবে জায়গা করে নিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা কোপা আমেরিকার সেমিফাইনাল। সারা বিশ্বের কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন ব্রাজিলের মিনেইরো স্টেডিয়ামের দিকে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

    ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়া মানেই বিশেষ কিছু। এমন একটি ম্যাচ দেখার জন্য যুগের পর যুগও অপেক্ষা করতে রাজি ক্রীড়াপ্রেমীরা। সেটা যদি হয় কোনো টুর্নামেন্টের ফাইনাল কিংবা সেমিফাইনাল, তাহলে তো কথাই নেই।

    কোপা আমেরিকার সেমিফাইনালে এবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা। দুই দলের এই দ্রুপদি লড়াইটি আবার বাংলাদেশের ভক্ত-সমর্থকরা সরাসরি টিভিতে দেখার সুযোগ পাচ্ছেন না। কারণ, বাংলাদেশে প্রচারিত স্পোর্টস চ্যানেলগুলোর কোনোটিতেই দেখা যাচ্ছে না এবারের কোপা আমেরিকার খেলা।

    লাতিন আমেরিকার জমজমাট এই লড়াইয়ের খেলাগুলো দেখানো হচ্ছে মধ্যপ্রাচ্যভিত্তিক স্পোর্টস চ্যানেল বেইন স্পোর্টসে। এছাড়া পিপিটিভি নামক একটি চ্যানেলেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে কোপা আমেরিকার ম্যাচ।

    তবে বাংলাদেশের ফুটবল ভক্তরা অনলাইনে বসে সরাসরি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি দেখতে পারবেন। কারণ, বেইন স্পোর্টসের সার্ভার ব্যবহার করে অনলাইনে সরাসরি ফুটবলের এই দ্বৈরথটি দেখানো হচ্ছে। এছাড়া মোবাইল ব্যবহারকারীরাও অ্যাপস ব্যবহার করে দেখতে পারবেন ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ। এমনকি রয়েছে অনলাইন লাইভ স্ট্রিমিং।

    tv.bdixsports.com এই লিংকে প্রবেশ করলে পাওয়া যাবে দেশি-বিদেশি চ্যানেলগুলো তালিকা। সেখানে তিন নম্বর সারিতে রয়েছে ফুটবল চ্যানেল। তার শুরুতেই দেখা যাবে বেইন স্পোর্টস। এই চ্যানেলের ৩, ৪, ৬ এবং ১০- এই চারটি চ্যানেলেই দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। মোট চারটি ভাষা- ইংলিশ, স্প্যানিশ, পর্তুগিজ এবং আরবিতে সম্প্রচার করা হবে এই ম্যাচটি। সার্ভার থেকেই অনলাইনে সরাসরি ম্যাচ সম্প্রচার করবে টিভি চ্যানেলটি।

    navixsport.en.softonic.com এই লিংকটিতে পাওয়া যাবে মোবাইল অ্যাপস। যেটা ডাউনলোড করে মোবাইলেও দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ।

    bdtv.live এই লিংকে প্রবেশ করলে অনলাইনে সরাসরি কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিল আর আর্জেন্টিনার ম্যাচটি সরাসরি দেখা যাবে। এছাড়া totalsportek.com এই লিংকেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে কোপা আমেরিকা সেমিফাইনালের।

  • হঠাৎ উড়ন্ত বিমান থেকে নিচে পড়লো যাত্রী

    হঠাৎ উড়ন্ত বিমান থেকে নিচে পড়লো যাত্রী

    লন্ডনের দক্ষিণে ক্ল্যাফাম এলাকার একজন বাসিন্দা রোববার বিকালে তার বাড়ির বাগানে রোদ পোহাচ্ছিলেন। বিকাল আনুমানিক পৌনে ৪টার দিকে তিনি তার চোখের সামনে যা দেখলেন তা তার কল্পনারও অতীত ছিল। তার মাত্র কয়েক গজ দুরে আকাশ থেকে ধপ করে একটি মৃতদেহ এসে পড়ে। রক্তে ভেসে যায় তার বাগানের একাংশ।

    পুলিশ জানাচ্ছে, হিথরো বিমানবন্দর-গামী কেনিয়ান এয়ারওয়েজের একটি বিমান থেকে মৃতদেহটি এসে পড়েছে। যে বাড়ির বাগানে মৃতদেহটি পড়েছে, সেটির পাশের বাড়ির বাসিন্দা বলেন, হঠাৎ ‘ধপাস’ করে পতনের জোর একটি শব্দ শুনে দোতলার জানালা থেকে বাইরে তাকিয়ে পাশের বাড়ির বাগানে একটি মৃতদেহ দেখতে পান। ‘বাগানের দেয়ালে ভরা ছিল রক্ত।’

    ‘আমি দ্রুত বাইরে বেরিয়ে দেখি আমার প্রতিবেশীও বাইরে বেরিয়ে আসছে। ভয়ে কাঁপছিল সে।’

    ঐ ব্যক্তি, যিনি তার নাম প্রকাশ করতে চাননি, বলেন, তার এলাকার একজন ‘প্লেন স্পটার’ আকাশে একটি বিমান থেকে মৃতদেহটি পড়তে দেখেছেন।

    পুলিশ আসার প্রায় সাথে সাথেই ঐ ‘প্লেন স্পটার’ ঐ বাড়ির সামনে হাজির হন। তিনিই তখন বলেন, কেনিয়ান এয়ারওয়েজের একটি বিমান থেকে ঐ মৃতদেহটি পড়েছে।

    ঐ প্রতিবেশী বলেন, দুই সেকেন্ড দেরী হলেই, মৃতদেহটি এমন এক জায়গায় পড়তো যেখানে কয়েকশ মানুষ ছিল। আমার দুই বাচ্চা ১৫ মিনিট আগেও বাগানে ছিল। আমি হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে প্রতি পাঁচ বছরে গড়ে এরকম একটি ঘটনা ঘটে।

    মৃতদেহটি ছিল ‘বরফের দলা’ এত ওপর থেকে পড়লেও মৃতদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়নি। ঐ ব্যক্তি বলেন, মৃতদেহটি যে ছিন্নভিন্ন হয়নি তার প্রধান কারণ সেটিকে একটি বরফের দলার মত দেখাচ্ছিল।

    পুলিশ বলছে, মৃতদেহের ময়না তদন্ত করা হবে। তবে তারা এই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র দেখছেন না। কেনিয়ান এয়ারওয়েজ জানিয়েছে, তারা তাদের বিমানটি পরীক্ষা করেছেন। কোনো ক্ষতি হয়নি। তবে বিমানের ল্যান্ডিং গিয়ারের খোপের ভেতর একটি ব্যাগ, পানি এবং কিছু খাবার পাওয়া গেছে।

    ধারণা করা হচ্ছে, নিহত ঐ ব্যক্তি ব্রিটেনে আসার জন্য নাইরোবি বিমানবন্দরে লুকিয়ে ল্যান্ডিং গিয়ারের খোপের মধ্যে গিয়ে উঠেছিল।

    দূরপাল্লার বিমান আকাশে ওঠার পর ল্যান্ডিং গিয়ারের খোপের ভেতরের তাপমাত্রা হিমাঙ্কের ৬০ ডিগ্রি পর্যন্ত নীচে নেমে যেতে পারে। সেখানে তখন দীর্ঘক্ষণ বেঁচে থাকা প্রায় অসম্ভব। অবতরণের আগে চাকা খোলার জন্য ল্যান্ডিং গিয়ারের ঢাকনা খোলার পর মৃতদেহটি ছিটকে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

    প্রতি ৫ বছরে একটি ট্রাজেডি কেনিয়ান এয়ারওয়েজের একজন মুখপাত্র বলেন, ৬ হাজার ৮৪০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে লাগে আট ঘণ্টা ৫০ মিনিট। এটা দুঃখজনক যে লুকিয়ে আমাদের একটি ফ্লাইটে উঠে একজনের জীবন গেছে। আমরা শোকাহত।

    মুখপাত্র জানান, ঘটনা তদন্তে তারা হিথরো এবং নাইরোবি বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কাজ করছেন।

    লুকিয়ে বিমানের ল্যান্ডিং গিয়ারের খোপে উঠে হিথরো বিমান বন্দরে আসার পথে এ ধরণের ট্রাজেডি আগেও হয়েছে।

    ২০১৫ সালে জুন মাসে লন্ডনের রিচমন্ড এলাকায় একটি অফিসের ছাদে একজনের মৃতদেহ এবং আরেকজনকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। তারা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান লুকিয়ে উঠেছিল।

    ২০১২ সালের অগাস্টে কেপ টাউন থেকে আসা একটি বিমানের মালপত্র রাখার খোলের ভেতর মৃতদেহ পাওয়া গিয়েছিল

  • জায়রা ওয়াসিমের অভিনয় ছাড়া নিয়ে বলিউডে বিতর্ক !

    জায়রা ওয়াসিমের অভিনয় ছাড়া নিয়ে বলিউডে বিতর্ক !

    ধর্মবিশ্বাসের সঙ্গে না যাওয়ায় অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম। এই নিয়ে বলিউডে চলছে বিতর্ক।

    কেউ কেউ জায়রার সিদ্ধান্তকে সম্মান জানানোর কথা বলেছেন। আবার কেউ তার সমালোচনা করছেন। তবে বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের দাবি- পারিপার্শ্বিক চাপে এই অভিনেত্রী এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।

    সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সোমবার অনুপম বলেন, ‘‘১৬-১৭ বছরের একটি মেয়েকে এমন সিদ্ধান্ত নিতে হলো, ব্যাপারটা খুবই দুঃখজনক। তার আবেগ ও ব্যক্তিগত পছন্দকে যদিও সম্মান করি। কিন্তু ক্যারিয়ারের গোড়াতেই এমন সিদ্ধান্ত নিতে হলো ভেবেই কষ্ট পাচ্ছি।’’

    তিনি আরও বলেন, ‘‘এক দিকে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলছি আমরা, আর এক দিকে এই ধরনের চিন্তাভাবনা। ব্যক্তিগতভাবে আমি মনে করি, তার এমনটা করা উচিত হয়নি। উনি একজন স্বাধীন নাগরিক। এই দেশে সকলের নিজের মর্জিমতো বাঁচার মৌলিক অধিকার রয়েছে।’’

    পারিপার্শ্বিক চাপ প্রসঙ্গে বলেন, ‘‘ধর্মবিশ্বাসে যাতে আঘাত না লাগে, তার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জায়রা। নিজের মতামত জানানোর অধিকার তার রয়েছে। কিন্তু পোস্ট পড়ে অসম্ভব কষ্ট হয়েছে আমার। কোথাও না কোথাও মনে হয়েছে, এক রকম বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এটা কখনোই তার একার সিদ্ধান্ত হতে পারে না।’’

    কয়েক দিন আগে জায়রা তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, পাঁচ বছর আগে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা চিরকালের জন্য তার জীবন বদলে ফেলেছে। যে মুহূর্তে বলিউডে পা রেখেছিলেন, তার জন্য বিশাল জনপ্রিয়তার দরজা খুলে যায়। তিনি সাধারণ মানুষের আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠছিলেন, সাফল্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল এবং প্রায়ই তাকে তরুণদের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হতো। কিন্তু তিনি যা করতে চেয়েছিলেন বা হতে চেয়েছিলেন- তার কোনোটা এসব নয়। সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে নতুন করে তা বুঝতে শুরু করেছেন।

    জায়রা লেখেন, “আমি বুঝতে পেরেছি আমি অনেক দিন ধরে অন্য একজন হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছিলাম। আমি বুঝতে পেরেছি, যদিও আমি এখানে সুন্দরভাবে ফিট হতে পারব, কিন্তু আমি এর জন্য নই। এই জগৎ আমাকে অনেক ভালোবাসা, সমর্থন, প্রশংসা দিয়েছে, কিন্তু এই জগৎ আর যেটা করেছে তা হলো আমাকে ক্রমশ অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতনভাবে আমি আমার ঈমান (বিশ্বাস) থেকে বেরিয়ে এসেছি। কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ঈমানের মাঝে এসে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।”

    জায়রা ক্রমাগত সেই বাধার সঙ্গে মানসিকভাবে লড়তে শুরু করেন।

    এরপর লেখেন, “কোরআনের বিশাল ও ঐশ্বরিক জ্ঞানের মধ্যে আমি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছি। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তার গুণাবলি, তার করুণা এবং তার আদেশের জ্ঞান অর্জনে শান্তি পায়।”

    ২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দাঙ্গাল’ ছবিতে অভিনয় করেন জায়রা ওয়াসিম। এরপর ‘সিক্রেট সুপারস্টার’ ছিল তার একক সিনেমা। দুই ছবিই দেশ-বিদেশে দারুণ ব্যবসা করেছে। মার্চে শেষ করেছেন ‘দ্য স্কাই ইজ পিংক’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য সিনেমাটিতে প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ১৮ বছরের জায়রা। মাত্র দুই সিনেমার জন্য তিন জাতীয়, ফিল্মফেয়ার-সহ বেশ কিছু পুরস্কার জিতেছেন।

  • ওয়ার্নার-সাকিবদের ছাড়িয়ে সবার শীর্ষে রোহিত

    ওয়ার্নার-সাকিবদের ছাড়িয়ে সবার শীর্ষে রোহিত

    দ্বিতীয়বার সুযোগ পাওয়া জীবনকে কীভাবে কাজে লাগাতে হয় রোহিত শর্মা এটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সবাইকে। এজবাস্টনে আজ (মঙ্গলবার) বাংলাদেশের বিপক্ষে ইনিংসের পঞ্চম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে সহজ একটি ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু সেই ক্যাচ ধরতে না পেরে এই ব্যাটসম্যানকে নতুন এক জীবন দেন বাংলাদেশের তামিম ইকবাল।

    নতুন সেই জীবনটা ঠিকমতোই কাজে লাগিয়ে ফেলেছেন রোহিত এবং আর কোনো ভুল না করে অসি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠে গেছেন এই ব্যাটসম্যান।

    বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের এই ওপেনার। আজকের ম্যাচের আগেই এই আসরে একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। এবং আজও বাংলাদেশের বিপক্ষে তুলে নিয়েছেন সেঞ্চুরিন। শুধু তাই নয়, প্রথম ভারতীয় হিসেবে এবং কুমার সাঙ্গাকারার পর বিশ্বকাপে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তুলে নিয়েছেন চারটি সেঞ্চুরি।

    ১০৪ রান করে আউট হন রোহিত শর্মা এবং তার নামের পাশে এখন জ্বলজ্বল করছে ৭ ম্যাচে ৫৪৪ রান। এই আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রোহিতের পরে আছেন ডেভিড ওয়ার্নার। আট ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ অর্ধশতকে ৫১৬ রান করেছেন এই অসি ব্যাটসম্যান। তার ঠিক পরই সমান ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ অর্ধশতকে ৫০৪ রান নিয়ে তৃতীয় অবস্থানে অসি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ।

    সাত ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ অর্ধশতকে ৪৭৬ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশের প্রাণভোমরা সাকিব আল হাসান। তবে চার নম্বরে থাকলেও আজ তার কাছে সুযোগ আছে রোহিতকে ছাড়িয়ে শীর্ষে ওঠার। এবং সে জন্য ৬৯ রান করতে হবে সাকিব আল হাসানকে।

  • সেমিফাইনালে উঠলেই হারে না আর্জেন্টিনা!

    সেমিফাইনালে উঠলেই হারে না আর্জেন্টিনা!

    ব্রাজিলের বিরুদ্ধে কোপা আমেরিকার ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে একটি পরিসংখ্যান তো আর্জেন্টিনাকে এগিয়ে রাখবেই। সেটা হলো ম্যারাডোনার দেশটির সেমিফাইনাল ভাগ্য। সেই ১৯২৮ অলিম্পিক গেমস ফুটবল থেকে শুরু করে ২০১৬ সালে কোপা আমেরিকা পর্যন্ত মোট ১৩টি সেমিফাইনাল খেলে আর্জেন্টিনা হেরেছে মাত্র একটিতে। সেমিফাইনাল জয়ের রেকর্ড তাদের প্রায় শতভাগ।

    ১৯৮৭ সালে কোপা আমেরিকার আয়োজক ছিল আর্জেন্টিনা। ওই একবারই তারা সেমিফাইনালের হার্ডলস পার হতে পারেনি। উরুগুয়ের কাছে হেরেছিল ১-০ গোলে। বাকি ১২ বার সেমিফাইনালে কেউ আটকাতে পারেনি আর্জেন্টিনাকে। সর্বশেষ সেমিফাইনালে উঠে আর্জেন্টিনা জিতেছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪-০ গোলে কোপা আমেরিকায়।

    আর্জেন্টিনা যে ১৩টি সেমিফাইনাল খেলেছে, তার মধ্যে সবচেয়ে বেশি ৬টি কোপা আমেরিকায়। চারটি সেমিফাইনাল বিশ্বকাপে, দুটি কনফেডারেশন কাপ ও একটি অলিম্পিক গেমস ফুটবলে।

    আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে অবশ্য অতীত গুরুত্বপূর্ণ নয়। দিনটি যাদের, ম্যাচও তাদের। স্নায়ুর চাপের এ ম্যাচে যারা সুযোগ কাজে লাগাতে পারবে তারাই মাঠ ছাড়তে পারবে বিজয়ীর বেশে।

    এক নজরে আর্জেন্টিনার আগের ১৩ সেমিফাইনাল

    ১. অলিম্পিক গেমস ১৯২৮ : আর্জেন্টিনা ৬-০ মিশর
    ২. ফিফা বিশ্বকাপ ১৯৩০ : আর্জেন্টিনা ৬-১ যুক্তরাষ্ট্র
    ৩. ফিফা বিশ্বকাপ ১৯৮৬ : আর্জেন্টিনা ২-০ বেলজিয়াম
    ৪. কোপা আমেরিকা ১৯৮৭ : আর্জেন্টিনা ০-১ উরুগুয়ে
    ৫. ফিফা বিশ্বকাপ ১৯৯০ : আর্জেন্টিনা ০-০ ইতালি (টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-৩)
    ৬. কনফেডারেশন কাপ ১৯৯২ : আর্জেন্টিনা ৪-০ আইভরি কোস্ট
    ৭. কোপা আমেরিকা ১৯৯৩ : আর্জেন্টিনা ০-০ কলোম্বিয়া (টাইব্রেকারে আর্জেন্টিনা ৬-৫)
    ৮. কোপা আমেরিকা ২০০৪ : আর্জেন্টিনা ৩-০ কলম্বিয়া
    ৯. কনফেডারেশন কাপ ২০০৫ : আর্জেন্টিনা ১-১ মেক্সিকো (টাইব্রেকারে আর্জেন্টিনা ৬-৫)
    ১০. কোপা আমেরিকা ২০০৭ : আর্জেন্টিনা ৩-০ মেক্সিকো
    ১১. ফিফা বিশ্বকাপ ২০১৪ : আর্জেন্টিনা ০-০ নেদারল্যান্ডস (টাইব্রেকাওে আর্জেন্টিনা ৪-২)
    ১২. কোপা আমেরিকা ২০১৫ : আর্জেন্টিনা ৬-১ প্যারাগুয়ে
    ১৩. কোপা আমেরিকা ২০১৬ : আর্জেন্টিনা ৪-০ যুক্তরাষ্ট্র

  • ‘বাংলাদেশ আমাদের বন্ধু, তিস্তার পানি দেব কোথা থেকে’

    ‘বাংলাদেশ আমাদের বন্ধু, তিস্তার পানি দেব কোথা থেকে’

    বহুল আলোচিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে ফের বাংলাদেশের ওপর ক্ষোভ ঝাড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দেশটির আইনসভার নিম্নকক্ষ বিধানসভায় তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে কথা বলেন তিনি।

    মমতা বলেন, তিস্তার পানি দিতে না পারায় বাংলাদেশ আমাদের ইলিশ দিচ্ছে না। তবে কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গ মাছ উৎপাদনে স্বনির্ভর হবে বলে আশ্বস্ত করেন তিনি।

    বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রহিমা বিবির এক প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, ‘বাঙালি মাছে ভাতে থাকতে ভালোবাসে। কিন্তু বাংলাদেশকে আমরা তিস্তার পানি দিতে পারিনি। তাই তারা আমাদের ইলিশ মাছ দেয়া বন্ধ করে দিয়েছে। তারা (বাংলাদেশ) আমাদের বন্ধু দেশ। কিন্তু জল নেই তো কোথা থেকে দেব?’

    মমতা বলেন, ‘আমরা ইলিশ মাছ নিয়ে রিসার্চ সেন্টার করেছি। আমাদের বাংলায় এখন ইলিশ মাছের অভাব নেই। আগামী দিনে রিসার্চ শেষ হলে গোটা দেশে আমরা ইলিশ সরবরাহ করতে পারব। দু-এক বছরের মধ্যে আর বাইরে থেকে আনতে হবে না ইলিশ।’

    তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশের ক্ষোভ নতুন নয়। দেশটির কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের শাসনামলের শেষ দিকে আশা জাগিয়েও স্বাক্ষর হয়নি চুক্তি। বেশ কয়েকবার তিস্তা চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগ মুহূর্তে তা ভেস্তে যায়। জিনিউজ।

  • এ কি ক্যাচ ছাড়লেন তামিম!

    এ কি ক্যাচ ছাড়লেন তামিম!

    আন্তর্জাতিক ক্রিকেটে এমন ক্যাচ হাত ফস্কে যাওয়াই অস্বাভাবিক ব্যাপার। আর সেটা যদি হয় তামিম ইকবালের মতো পরীক্ষিত হাত থেকে। তবে তো বিস্ময়ের সীমা থাকে না।

    ভারতের বিপক্ষে ম্যাচ হলেই যেন অদৃশ্য এক চাপে পড়ে যান বাংলাদেশের খেলোয়াড়রা। ম্যাচ শুরু হতে না হতেই সেই চাপটা যে মাথার উপর জেঁকে বসেছে, তামিমের ক্যাচ মিস দেখে সেটা সহজেই অনুমান করা যাচ্ছে।

    ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা। মোস্তাফিজুর রহমানের শর্ট ডেলিভারিটি স্কয়ার লেগের দিকে উড়িয়ে মেরেছিলেন রোহিত শর্মা। দৌড়ে গিয়ে সেটি একদম হাতে পেয়ে যান তামিম। কিন্তু অবিশ্বাস্যভাবে ফেলে দেন।

    ১০ রানে জীবন পান রোহিত। তার মতো ভয়ংকর একজন ব্যাটসম্যানকে জীবন দেয়া বাংলাদেশ দলকে কতটা ভোগায়, সেটি ম্যাচ গড়ালেই বোঝা যাবে।

  • সবজি কিনতে টাকা চাওয়ায় স্ত্রীকে তালাক

    সবজি কিনতে টাকা চাওয়ায় স্ত্রীকে তালাক

    সবজি কেনার জন্য স্বামীর কাছে ৩০ টাকা চেয়েছিলেন এক নারী। এই অপরাধে মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিত্কার করে তিন তালাক দিয়ে দিলেন তার স্বামী। তিনি স্ত্রীকে মারধর করেছেন বলেও অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ৩০ বছর বয়সী জায়নাব নামের ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    শনিবার ভারতের উত্তর প্রদেশের নয়ডার রাওজি বাজারে এই ঘটনা ঘটেছে। জায়নাবের বাবা মুরসলীমের অভিযোগ, ঘটনার সময় তার মেয়েকে মারধরের পাশাপাশি তার কানের দুলও খুলে নেওয়ার চেষ্টা করেন তার শ্বাশুড়ি।

    কিন্তু বাবার দেওয়া উপহার না খোলায় আরও হেনস্থার মুখে পড়তে হয় জায়নাবকে। তাকে তার শ্বশুরবাড়ির লোকজন মারধর করেছেন। ৯ বছর আগে বিয়ে হয় জয়নাবের। চার সন্তান থাকলেও স্বামীর সঙ্গে সম্পর্ক বিশেষ ভালো ছিল না বলে জানিয়েছেন জায়নাবের বাবা। তিনি জানান, দু বছর আগে একবার জয়নাবের মাথায় লাঠি দিয়ে আঘাত করেছিল তার স্বামী সাব্বির।

    কয়েকবছর আগে জায়নাব অসুস্থ হওয়ায় তাকে বাবার বাড়িতে রেখে আসেন সাব্বির। ৫-৬ দিন পর জায়নাব ফিরে গেলে তখনও তাকে বাড়িতে ফিরতে দিতে চাননি। সাব্বির ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।