Category: আন্তর্জাতিক

  • ট্রাম্প ও কিম : শত্রু থেকে বন্ধুত্বের সংক্ষিপ্ত ইতিহাস

    ট্রাম্প ও কিম : শত্রু থেকে বন্ধুত্বের সংক্ষিপ্ত ইতিহাস

    ডোনাল্ড ট্রাম্প ও কিম জং আনের সম্পর্ক অনেকটা রোলার কোস্টারের মতো। কখনো উপরের দিকে উঠছে তো আবার হঠাৎই নামতে শুরু করে দিল এরকম।

    গত দু’বছরে এই সম্পর্ক নানান উত্থান-পতনের ভেতর দিয়ে অগ্রসর হয়েছে।

    এই টানাপড়েনের মধ্যে কখনও ছিল একে অপরকে ক্রুদ্ধ ভাষায় অপমান করা, ব্যাঙ্গ করা, কখনও কখনও ধ্বংস করে দেওয়ার হুমকি আবার কখনও প্রেমে পড়ে যাওয়ার কথাও।

    তাদের মধ্যে মুখোমুখি দেখা হয়েছে মোট তিনবার। প্রথমবার সিঙ্গাপুরে যেখানে তাদের ‘প্রেম’ হওয়ার কথা শোনা গিয়েছিল, তারপর ভিয়েতনামে যেখানে তাদের সাক্ষাৎ মধুর ছিল না, আর সবশেষে তো প্রেসিডেন্ট ট্রাম্প দেখার করার জন্যে কিম জং আনের দেশেই চলে গেলেন।

    তাদের এই সম্পর্ককে বলা যেতে পারে শন্ধু (শত্রু+বন্ধু)

    তবে এই দুই নেতার সম্পর্কের বেশিরভাগটাই সীমাবদ্ধ ছিল টুইট আর বিবৃতির বাকযুদ্ধের ভেতরে।

    এই দুই নেতার মতো দেখতে দুই ব্যক্তি তাদেরকে ব্যাঙ্গ করছেন।

    মি. ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০১৭ সালে উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছিলেন, অন্যদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং আন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো জায়গায় আক্রমণ করার ক্ষমতা তাদের রয়েছে।

    কিন্তু ঠিক এক বছর পরেই, ২০১৮ সালে, সিঙ্গাপুরে দুই নেতার পর ঐতিহাসিক বৈঠকের পর মি. ট্রাম্প বলেছিলেন, “আমরা প্রেমে পড়েছি।”

    এর পর ভিয়েতনামেও তাদের দেখা হয়। কিন্তু আলোচনায় অগ্রগতি ছাড়াই সেটা ভেঙে যায় তড়িঘড়ি।

    একসময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, “ক্রোধের আগুনে উত্তর কোরিয়া পুড়ে ছাই হয়ে যাবে, যা এই পৃথিবী যা কখনো দেখেনি।”

    মি. কিমকে “রকেট ম্যান” হিসেবে ব্যাঙ্গ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, “তিনি ‌ও তার সরকার এক আত্মঘাতী মিশনে আছেন।”

    এর জবাবে মি. কিম ডোনাল্ড ট্রাম্পকে বলেছিলেন “ডোটার্ড” যার অর্থ “নির্বোধ বুড়ো।”

    এর পরপরই উত্তর কোরিয়া কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। জবাবে আরো কিছু নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে ওয়াশিংটন। পাশাপাশি হুমকিও দেয়।

  • মুসলিম মা ও মেয়েদের প্রকাশ্যে গণধর্ষণ করুক হিন্দু পুরুষরা: বিজেপি নেত্রী

    মুসলিম মা ও মেয়েদের প্রকাশ্যে গণধর্ষণ করুক হিন্দু পুরুষরা: বিজেপি নেত্রী

    অনলাইন ডেস্ক:

    হিন্দু পুরুষদের উচিত মুসলিম মহিলাদের গণধর্ষণ করা। ফেসবুক পোস্টে এ কথা বলেছেন বিজেপির মহিলা মোর্চার এক নেত্রী। এই মন্তব্যের পর তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

    উত্তরপ্রদেশের রামকোলার বিজেপি মহিলা মোর্চার নেত্রী সুনীতা সিং গৌড় ফেসবুক পোস্টে লেখেন, ‘মুসলিমদের জন্য একটাই সমাধান রয়েছে। হিন্দু ভাইয়েদের ১০ জন করে দল তৈরি করে মুসলিম মা ও বোনেদের প্রকাশ্য রাস্তায় গণধর্ষণ করা উচিত। এরপর সবাইকে দেখানোর জন্য তাদের বাজারের মাঝখানে ঝুলিয়ে দেওয়া উচিত।’

    এখানেই না-থেমে তিনি আরও বলেন, মুসলিম মা ও বোনেদের উচিত নিজেদের সম্ভ্রম লুঠ করতে দেওয়া। কারণ দেশকে রক্ষা করতে এ ছাড়া আর অন্য কোনও উপায় নেই।

    ফেসবুকে এই পোস্টটি করার পরই তা ভাইরাল হয়ে যায়। নেত্রীর তুমুল সমালোচনায় মুখর হয় নেটিজেন। প্রবল চাপের মুখে তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেয় বিজেপি।

    বিজেপি মহিলা মোর্চার জাতীয় সভানেত্রী বিজয় রাহাতকর গৌড়ের টুইটের জবাবে বলেছেন, এ ধরনের মন্তব্য কোনওভাবেই সহ্য করা হবে না।

    ২৭ জুন নিজের সেই পোস্ট ডিলিট করে দেন সুনীতা।

  • ইংল্যান্ডের রান পাহাড়ের জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট ভারতের

    ইংল্যান্ডের রান পাহাড়ের জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট ভারতের

    বিশ্বকাপে ইংল্যান্ডের ৩৩৮ রানের বিশাল টার্গেটের জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে ভারত। দলীয় ৮ রানে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই সাজঘরে ফিরে গেছেন ওপেনার লোকেশ রাহুল। ৩ ওভারের তৃতীয় বলে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে তাকে সাজঘরে পাঠান ক্রিক ওকস। এই প্রতিবেদন লেখার সময় ওভার শেষে এক উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ রান। ব্যাট হাতে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

    এর আগে, প্রথমে ব্যাট করে জনি বেয়ারস্টোর সেঞ্চুরির ওপর ভর করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে ইংলিশদের দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। ১৬০ রানের জুটি গড়েন তারা। রান তোলার গতিও ছিল ভালো। জেসন রয় ৫৭ বলে ৬৬ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন। তার ইনিংসটি ৭টি চার ও ২টি ছয়ে সাজানো ছিল। এই তার ওয়ানডে ক্যারিয়ারে ১৬তম হাফসেঞ্চুরি।

    তবে অন্যপ্রান্তে ঠিকই রানের চাকা সচল রাখেন বেয়ারস্টো। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৪৫ রান। দলীয় ২০৫ রানে বেয়ারস্টো ১১১ রান করে মোহাম্মদ শামির বলে রিশভ পান্তের হাতে ধরা পড়েন। দুর্দান্ত সেঞ্চুরির পথে হাঁকিয়েছেন ১০টি চার ও ৬টি ছক্কা।

    অধিনায়ক ইয়ন মরগান অবশ্য ব্যক্তিগত এক রান করে শামির দ্বিতীয় শিকারে পরিণত হন। চতুর্থ উইকেটে ভালো জুটি গড়েন বেন স্টেকস ও জো রুট। ৭০ রান আসে তাদের ব্যাট থেকে। রুট ৪৪ রান করে দলীয় ২৭৭ রানে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিলে নিজের তৃতীয় উইকেট তুলে নেন শামি।

    অর্ধশতক তুলে নেন স্টোকস। জস বাটলারের ইনিংটাকে বড় করতে দেননি শামি। ২০ রান করা বাটলারের উইকেটও তুলে নেন তিনি। স্কোরবোর্ডে রান ততক্ষণে তিনশ’ ছাড়িয়েছে।

    এরপর ক্রিস ওকসের (১) উইকেট তুলে নিয়ে পাঁচ উইকেটের কোটা পূরণ করেন শামি। স্টোকস ব্যাট চালিয়ে দ্রুত রান তুলতে থাকেন। ৫৪ বলে ৭৯ রানের ইনিংস খেলে জসপ্রিত বুমরাহ’র বলে আউট হন এই বাঁহাতি। ভারতীয় বোলারদের মধ্যে শামি ৫টি, যাদব ও বুমরাহ ১টি করে উইকেট নেন।

  • জেরুজালেমে ফিলিস্তিনি মন্ত্রী গ্রেফতার

    জেরুজালেমে ফিলিস্তিনি মন্ত্রী গ্রেফতার

    ইসরাইলের পুলিশ রোববার বলেছে, তারা ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ওই কর্মকর্তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

    ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেল্ড বলেন,জেরুজালেমে কর্মকাণ্ডের জন্য’ ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রী ফাদি আল-হাদামিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    মন্ত্রীর ঘনিষ্ঠ এক সূত্র জানায়, সাম্প্রতি আল-আকসা মসজিদ কমপ্লেক্সে চিলির প্রেসিডেন্টের পরিদর্শন করার জন্যই তাকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে।

    মঙ্গলবার, হাদামি চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার সাথে পবিত্র স্থানটিতে সফর করেন। এতে ইসরাইল ক্ষুব্ধ হয়।

    ইসরাইল এই ঘটনাকে চিলির প্রেসিডেন্টের এই সফরের আগে সান্টিয়াগোর সাথে তাদের যে চুক্তির ও সমঝোতা হয়েছে তার লংঘন বলে অভিহিত করে।

  • দল ছেড়ে স্ত্রীর পাশে ওয়ার্নার

    দল ছেড়ে স্ত্রীর পাশে ওয়ার্নার

    বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা থেকে ফেরার পর আন্তর্জাতিক ক্রিকেটটা স্বপ্নের মতো কাটাচ্ছেন অসি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আট ম্যাচে ৫১৬ রান করে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন এই ব্যাটসম্যান।

    ওয়ার্নারের মতো বিশ্বকাপটা দুর্দান্ত কাটাচ্ছে তার দল অস্ট্রেলিয়ারও। আট ম্যাচে ৭ জয় ও এক হারে ১৪ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে চলতি আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

    প্রথম রাউন্ডে অসিদের হাতে আছে আর মাত্র একটি ম্যাচ; কিন্তু এই ম্যাচের আগে সাত দিনের লম্বা বিরতি পেয়েছে তারা। তাই এই ফাঁকে দল ছেড়ে স্ত্রীর পাশে থাকতে তাকে নিয়ে আলাদা সময় কাটাচ্ছেন ওয়ার্নার। কেননা গর্ভবতী স্ত্রীকে নিয়েই বিশ্বকাপ খেলতে এসেছিলেন এই ব্যাটসম্যান। ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী আজ (রোববার) লন্ডনের এক হাসপাতালে নিজেদের তৃতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন ওয়ার্নারের স্ত্রী।

    দুঃসময়ে সবসময়ই স্ত্রীকে নিজের পাশে পেয়েছেন ওয়ার্নার। সে কারণে স্ত্রীর অবদান কখনোই ভুলবেন না এই অসি ব্যাটসম্যান। তিনি বলেন, ‘অসাধারণ একজন স্ত্রী পেয়েছি আমি। যে সবসময়ই আমাকে সহযোগিতা করে আসছে। এছাড়াও ঘরের মধ্যে অসাধারণ একটা পরিবার আমার। চারদিক থেকে বিশাল সমর্থন পেয়েছি। আমার টিমমেটের সবাই খুব চমৎকার। পরিবারের এমন গুরুত্বপূর্ণ সময়েও আমার পাশে থেকেছে তারা; কিন্তু আমার স্ত্রী, সে সবসময়ই নিঃস্বার্থ ভাবে আমার পাশে থেকে এসেছে।

    নিজের অনাগত সন্তান নিয়ে ওয়ার্নার বলেন, ‘অনাগত সন্তানের দিকে আমি অধীর আগ্রহে তাকিয়ে আছি। এরই মধ্যে ক্রিকেটেও মনোযোগ দিতে হচ্ছে। দুটি ছোট্ট মেয়ে নিয়ে এই মুহূর্তে আমি ভীষণ খুশি। আশা করছি, তৃতীয়জনও রোববার আসবে। আমি আসলেই এটার অপেক্ষায় আছি।’

    তার এই অনাগত সন্তানকে জন্ম দেয়ার পরও প্রায় তিন মাসের জন্য থাকতে হবে ইংল্যান্ডে। কেননা বিশ্বকাপ শেষ করেই ইংলিশদের বিপক্ষে ক্রিকেটের সবচেয়ে পুরনো দ্বৈরথ অ্যাশেজ খেলতে হবে ওয়ার্নার এবং তার দল অস্ট্রেলিয়াকে।

    বর্তমানে স্ত্রীর পাশে থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগের দিন ঠিকই দলের সঙ্গে যোগ দেবেন ওয়ার্নার। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের প্রস্তুতি, আমি যেদিন যাব ওদিনই শুরু হবে।

  • আল্লাহর আদেশে শান্তি খুঁজে পেয়েছেন দাঙ্গাল কন্যা জায়রা

    আল্লাহর আদেশে শান্তি খুঁজে পেয়েছেন দাঙ্গাল কন্যা জায়রা

    ভারতীয় সিনেমার নতুন জনপ্রিয় অভিনেত্রী জায়রা ওয়াসিম। আমির খানের সঙ্গে ‘দাঙ্গাল’-এর পর প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘দ্য স্কাই ইন পিঙ্ক’ সিনেমায় অভিনয় করেন।

    এত কম বয়সে তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড-ন্যাশনাল চাইল্ড অ্যাওয়ার্ড ফর একসেপশনাল অ্যাচিভমেন্ট পেয়েছেন জায়রা।

    সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে অভিনয় থেকে নিজেকে বিচ্ছিন্ন করার কথা ঘোষণা দিয়েছেন তিনি। সেই পোস্ট নিজের টুইটার, ফেসবুক অ্যাকাউন্টেও শেয়ার করেছেন জায়রা।

    জানিয়েছেন, আল্লাহ’র আদেশে তিনি শান্তি খুজেঁ পেয়েছেন।

    ২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দাঙ্গাল’ ছবিতে অভিনয় করেন জায়রা ওয়াসিম। এটাই ছিল শুরু। গত মার্চে প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে তার সিনেমা ‘দ্য স্কাই ইন পিঙ্ক’-এর শুটিংও শেষ হয়েছে।

    জায়রা তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, পাঁচ বছর আগে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা চিরকালের জন্য তার জীবন বদলে ফেলেছে। যে মুহূর্তে তিনি বলিউডে পা রেখেছিলেন, তার জন্য বিশাল জনপ্রিয়তার দরজা খুলে গিয়েছে। তিনি সাধারণ মানুষের আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠছিলেন, সাফল্যের প্রতীক হিসাবে তাকে তুলে ধরা হয়েছিল এবং প্রায়ই তাকে তরুণদের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হতো। কিন্তু, তিনি যা করতে চেয়েছিলেন বা হতে চেয়েছিলেন, তার কোনোটা এসব নয়, তার কাছে সাফল্য এবং ব্যর্থতার যা ধারণা, তিনি নতুন করে তা বুঝতে শুরু করেছেন।

    জায়রা লিখেছেন, ‘আমি বুঝতে পেরেছি আমি অনেক দিন ধরে অন্য একজন হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছিলাম। আমি বুঝতে পেরেছি, যদিও আমি এখানে সুন্দরভাবে ফিট হতে পারব, কিন্তু আমি এর জন্য নই। এই জগত আমাকে অনেক ভালোবাসা, সমর্থন, প্রশংসা দিয়েছে, কিন্তু এই জগত আর যেটা করেছে তা হলো আমাকে ক্রমশ অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতনভাবে আমি আমার ইমান (বিশ্বাস) থেকে বেরিয়ে এসেছি। কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ইমানের মাঝে এসে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।’

    জায়রা তার পোস্টে জানিয়েছেন, ক্রমাগত সেই বাধার সঙ্গে মানসিকভাবে লড়তে শুরু করেন তিনি। বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করেন, এমন একটা ফিল্ডে তার কাজের সিদ্ধান্ত একেবারে সঠিক এবং সেটা কখনও তার জীবনকে প্রভাবিত করবে না।

    তবে ‘নিজের উপর থেকে সমস্ত বারাখা (আশীর্বাদ)’ হারিয়ে ফেলছিলেন বলে জানান জায়রা।

    এরপর জায়রা লেখেন, ‘কোরানের বিশাল এবং ঐশ্বরিক জ্ঞানের মধ্যে আমি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছি। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তার গুণাবলী, তার করুণা এবং তার আদেশের জ্ঞান অর্জনে শান্তি পায়।’

    নিজের ব্যক্তিগত বিশ্বাসের বদলে আল্লাহ’র ওপরেই যে ভীষণভাবে বিশ্বাস করতে শুরু করেছেন জায়রা, তার উল্লেখও রয়েছে পোস্টে।

    এতদিন নিজের বিবেকের সঙ্গে প্রতারণা করে কীভাবে সৃষ্টিকর্তা দ্বারা সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য ভুলে নিজের জীবন কাটাচ্ছিলেন তিনি, তারও উল্লেখ রেখেছেন ওই পোস্টে।

    শেষে সবার প্রতি জায়রার উপদেশ, ‘সাফল্য, খ্যাতি, সম্পদ যে পর্যায়ে পৌঁছে যাক না কেন, তাতে যেন কখনো শান্তি এবং নিজের বিশ্বাস হারিয়ে না যায়’।

    এর আগে ২০১৮ সালে নিজেকে ভীষণ অবসাদগ্রস্ত জানিয়ে পোস্ট করেছিলেন জায়রা।

    সেই পোস্টে তিনি জানিয়েছিলেন, গত চার বছর ধরে দিনে পাঁচ বার করে অ্যান্টিডিপ্রেস্যান্ট খেতে হয় তাকে। সপ্তাহের পর সপ্তাহ ঘুম হয় না। এমনকি মানসিক অবসাদ এমন পর্যায়ে পৌঁছেছিল যে, কখনও কখনও তার আত্মহত্যার চিন্তাও মাথায় এসেছিল বলে জানিয়েছিলেন জায়রা।

  • গাধার দুধের কেজি ৭৯ হাজার!

    গাধার দুধের কেজি ৭৯ হাজার!

    চিজ স্যান্ডুইচ, চিজ বার্গার, চিজ দিয়ে এমন কত রকম খাবার আমরা খাই। অনেকে আবার বাড়িতে চিজ কিনে রাখেন খাবেন বলে। কিন্তু চিজের দাম যদি ৭৯ হাজার টাকা প্রতি কেজি হয়, তাহলে তা আর কয়জন খাবেন। অবিশ্বাস্য মনে হলেও প্রতি কেজি চিজের দাম প্রায় ৭৯ হাজার টাকা। কারণ, এটা তো কোনো সাধারণ চিজ নয়, এ চিজ তৈরি গাধার খাঁটি দুধ দিয়ে।

    এই চিজ সব জায়গায় পাওয়া যায় না। সার্বিয়ার সেরা চিজ প্রস্তুতকারী স্লোবোদান সিমিচ তৈরি করে এটি। বলকান প্রজাতির গাধার দুধ থেকে তৈরি এই চিজ। যা ঘন, সাদা আর ঘ্রাণও বেশ কড়া।

    উত্তর সার্বিয়ার জাসাভিচার এলাকার একটি খামারে ২০০ টির বেশি বলকান গাধার দুধ থেকে বছরে প্রায় ১৫ কেজি চিজ তৈরি হয়। এই চিজ মূলত এখানে আসা পর্যটকরা কিনে নিয়ে যান।

    এই চিজ প্রস্তুতকারী স্লোবোদান সিমিচ জানান, বলকান গাধার দুধ থেকে তৈরি এই চিজ উচ্চ পুষ্টিগুণ আর ওষধিগুণ সম্পন্ন। অ্যালার্জি, হাঁপানি বা ব্রঙ্কাইটিসের মতো অসুখ নিয়ন্ত্রণে রাখতে এর জুড়ি নেই। তাই যাদের গরুর দুধে সমস্যা হয়, তারা সহজেই গাধার দুধ খেতে পারেন।

    বলকান গাধার দুধ থেকে চিজ ছাড়াও প্রসাধনী তৈরি হয়। স্লোবোদান সিমিচ আরো জানান, বলকান গাধা দিনে ১ লিটারেরও কম দুধ দেয়। তাছাড়া, বলকান গাধার দুধে কেসিন নামের প্রোটিনের পরিমাণ খুবই কম থাকে।

    তাই এই দুধ দিয়ে চিজ তৈরি করা বেশ কঠিন। তবে চিজের দামটাও তো কম নয়! বলকান গাধার দুধ থেকে তৈরি ১ কেজি চিজের দাম ১,০০০ ইউরো যা প্রায় ৭৮,৭৮০ টাকা।

  • প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ায় ট্রাম্পের পা

    প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ায় ট্রাম্পের পা

    প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার মাটিতে পা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকার ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) পার হয়ে, কঠিন নিরাপত্তার মধ্যদিয়ে সীমান্তবর্তী উত্তর কোরিয়ার গ্রাম পানমুনজম এ প্রবেশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

    এখানেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জনং উনের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ হয়। দুই নেতা করমর্দন করেন এবং কিছুক্ষণ কথা বলেন। পরে ট্রাম্প ফিরে আসেন এবং কিম ফিরে যান। পরে উপস্থিত সংবাদমাধ্যম কর্মীদের ট্রাম্প বলেন, তিনি কিমকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

    উত্তর কোরিয়ার মাটিতে পা রাখাকে ‌‘অসাধারণ অনুভূতি’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘এখানে আসতে পেরে গর্বিত বোধ করছি।’ অপরদিকে ট্রাম্পের এই পদক্ষেপকে ‘দারুন সাহসিকতা’ হিসেবে উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন বলেছেন, ‘এই এক বিশেষ মুহূর্ত, এক ঐতিহাসিক মুহূর্ত।’ উত্তর কোরিয়ার সঙ্গে খুব শিগগিরিই আরেকটি দিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে কী না এমন একটি প্রশ্নে জবাবে ট্রাম্প বলেন, এখনই এই প্রশ্নের উত্তর দেয়া সম্ভব নয়।

  • ভারতকে ৩৩৮ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

    ভারতকে ৩৩৮ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

    শুরুটা যেভাবে করেছিলেন দুই ওপেনার জনি বেয়ারেস্ট এবং জেসন রয়, মাঝে কিছুটা ভাটা পড়েছিল। কিন্তু শেষ দিকে এসে বেন স্টোকস আবার ঝড় তোলেন। তার এই এক ঝড়েই রান ৩০০ তো পার হলোই, ভারতের সামনে ৩৩৮ রানের বিশাল এক লক্ষ্য দাঁড় করিয়ে দিলো ইংল্যান্ড।

    বার্মিংহ্যামের এজবাস্টনে টস জিতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছে ইংল্যান্ড। অসাধারণ সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার জনি বেয়ারেস্ট। বেন স্টোকসের ব্যাট তো ছিল যেন খোলা তরবারি। ৫৪ বলে ৭৯ রান করে আউট হন তিনি। হাফসেঞ্চুরি করেছেন জেসন রয়ও। জো রুট গিয়েছিলেন হাফসেঞ্চুরি পর্যন্ত।

    ভারতীয় বোলার মোহাম্মদ শামি, যাকে সুযোগই দেয়া হচ্ছিল না ভুবনেশ্বর কুমারের জন্য। অথচ সুযোগ পেয়ে তিন ম্যাচ খেলেই তিনি তুলে নিলেন মোট ১৩ উইকেট। টানা তিন ম্যাচ ৪টি কিংবা তারও বেশি উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে আজ নিলেন ৫ উইকেট।

    আগের দুই ম্যাচে টানা হারের কারণে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনাটাই বলতে গেলে থমকে গিয়েছিল। শেষ দুই ম্যাচে কঠিন প্রতিপক্ষ হওয়ার কারণে ইংলিশদের শেষটাই দেখে ফেলেছেন অনেকে। কিন্তু এজবাস্টনে আজ বিরাট কোহলিদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সূচনা দেখে মনে হচ্ছিল বিশ্বকাপটা তাদের জন্যই।

    দুই ওপেনার মিলেই যেভাবে ব্যাট করে যাচ্ছিল, তাতে মনে হচ্ছিল রান নিশ্চিত ৩৫০ পেরিয়ে যাবে। মাত্র ১৫.৩ ওভারেই (৯৩ বল) দলীয় ১০০ রান পূরণ করেন বেয়ারেস্ট এবং জেসন রয়। শেষ পর্যন্ত ইংল্যান্ডের রান গিয়ে থামে সাড়ে তিনশ’র কাছাকাছি, ৭ উইকেটে ৩৩৭ রানে।

    শুরুতে দুই ওপেনারের ব্যাটে যেন টর্নেডো বয়ে যাচ্ছিল ভারতীয় বোলারদের ওপর। মাত্র ২২ ওভারেই ১৬০ রানের জুটি গড়ে ফেলেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারেস্ট। একের পর এক বোলার ব্যবহার করেও এই জুটি ভাঙতে পারছিলেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

    ২৩তম ওভারের প্রথম বলে গিয়ে শেষ পর্যন্ত জুটি ভাঙতে পারলেন কুলদিপ যাদব। তবে এ ক্ষেত্রে বোলার কুলদিপের চেয়ে ফিল্ডার রবীন্দ্র জাদেজার কৃতিত্বই সবচেয়ে বেশি। দুর্দান্ত এক ডাইভ দিয়ে ক্যাচটি তালুবন্দী করে নেন জাদেজা। ৫৭ বলে ৬৬ রান করে ফিরে যান জেসন রয়। ৭টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি।

    রয় আউট হয়ে গেলেও অন্য প্রান্তে ঠিকই নিজের তাণ্ডব চালিয়ে যাচ্ছেন অপর ওপেনার জনি বেয়ারেস্ট। ভারতীয় বোলারদের চারদিকে পিটিয়ে ৯০ বলেই পূরণ করে ফেলেন নিজের ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি। ৮ বাউন্ডারি এবং ৪ ছক্কায় তিনি সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান।

    তবে সেঞ্চুরি করার পর খুব বেশিদুর এগুতে পারলেন না। নিজের ১১১ রানের মাথায় মোহাম্মদ শামির বলে রিশাভ পান্তের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বেয়ারেস্ট। ১০৯ বলে খেলা ইনিংসটি সাজানো ছিল তার ১০ বাউন্ডারি এবং ৬ ছক্কায়।

    অধিনায়ক ইয়ন মরগ্যান তো দাঁড়াতেই পারেননি। ৯ বল খেলে মাত্র ১ রান করে আউট হয়ে যান তিনি। মোহাম্মদ শামির বলে কেদার যাদবের হাতে ক্যাচ দেন তিনি।

    এরপরই জো রুট আর বেন স্টোকস মিলে জুটি গড়েন ৭০ রানের। ৫৪ বলে জো রুট আউট হওয়ার আগে করেন ৪৪ রান। মোহাম্মদ শামির বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জো রুট। এরপর জস বাটলার জুটি বাধেন স্টোকসের সঙ্গে এবং এই জুটিতে রান ওঠে ৩৩ টি। ৮ বলে ২০ রান করে আউট হয়ে যান বাটলার।

    শেষ দিকে ক্রিস ওকস ৭ রান করে এবং শেষ পর্যন্ত ৫৪ বলে ৭৯ রান করে আউট হন স্টোকস। তার ইনিংস সাজানো ছিল ৬ বাউন্ডারি এবং ৩ ছক্কায়। মোহাম্মদ শামি ছাড়া ১টি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ এবং কুলদিপ যাদব।

  • হঠাৎই ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে

    হঠাৎই ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে

    জনি বেয়ারেস্ট আর জেসন রয়ের দুর্দান্ত ওপেনিং জুটিতে মনে হচ্ছিল, রানের পাহাড় গড়তে যাচ্ছে ইংল্যান্ড। কিন্তু ইনিংসের মাঝপথে এসে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে হঠাৎই ম্যাচের রাশ নিজেদের দিকে টেনে ধরতে সমর্থ হয়েছে বিরাট কোহলির দল।

    ২০৫ রানের মাথায় সেঞ্চুরিয়ান জনি বেয়ারেস্ট এবং ২০৭ রানের মাথায় অধিনায়ক ইয়ন মরগ্যানকে সাজঘরে পাঠিয়ে ভারতকে খেলায় ফিরিয়ে আনেন পেসার মোহাম্মদ শামি।

    এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ৩৭.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২২২। জো রুট ব্যাট করছেন ২৭ রান নিয়ে। তার সঙ্গী বেন স্টোকস ব্যাট করছেন ১ রান নিয়ে।

    শুরুতে দুই ওপেনারের ব্যাটে যেন টর্নেডো বয়ে যাচ্ছিল ভারতীয় বোলারদের ওপর। মাত্র ২২ ওভারেই ১৬০ রানের জুটি গড়ে ফেলেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারেস্ট। একের পর এক বোলার ব্যবহার করেও এই জুটি ভাঙতে পারছিলেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

    ২৩তম ওভারের প্রথম বলে গিয়ে শেষ পর্যন্ত জুটি ভাঙতে পারলেন কুলদিপ যাদব। তবে এ ক্ষেত্রে বোলার কুলদিপের চেয়ে ফিল্ডার রবীন্দ্র জাদেজার কৃতিত্বই সবচেয়ে বেশি। দুর্দান্ত এক ডাইভ দিয়ে ক্যাচটি তালুবন্দী করে নেন জাদেজা। ৫৭ বলে ৬৬ রান করে ফিরে যান জেসন রয়। ৭টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি।

    রয় আউট হয়ে গেলেও অন্য প্রান্তে ঠিকই নিজের তাণ্ডব চালিয়ে যাচ্ছেন অপর ওপেনার জনি বেয়ারেস্ট। ভারতীয় বোলারদের চারদিকে পিটিয়ে ৯০ বলেই পূরণ করে ফেলেন নিজের ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি। ৮ বাউন্ডারি এবং ৪ ছক্কায় তিনি সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান।

    তবে সেঞ্চুরি করার পর খুব বেশিদুর এগুতে পারলেন না। নিজের ১১১ রানের মাথায় মোহাম্মদ শামির বলে রিশাভ পান্তের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বেয়ারেস্ট। ১০৯ বলে খেলা ইনিংসটি সাজানো ছিল তার ১০ বাউন্ডারি এবং ৬ ছক্কায়।

    অধিনায়ক ইয়ন মরগ্যান তো দাঁড়াতেই পারেননি। ৯ বল খেলে মাত্র ১ রান করে আউট হয়ে যান তিনি। মোহাম্মদ শামির বলে কেদার যাদবের হাতে ক্যাচ দেন তিনি।

    আগের দুই ম্যাচে টানা হারের কারণে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনাটাই বলতে গেলে শেষ হয়ে গিয়েছিল। শেষ দুই ম্যাচে কঠিন প্রতিপক্ষ হওয়ার কারণে ইংলিশদের শেষটাই দেখে ফেলেছেন অনেকে। কিন্তু এজবাস্টনে আজ বিরাট কোহলিদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সূচনা দেখে মনে হচ্ছিল বিশ্বকাপটা তাদের জন্যই।

    টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। দলে ফেরানো হয় ইনজুরিমুক্ত ওপেনার জেসন রয়কে। জনি বেয়ারেস্টকে নিয়ে ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন জেসন রয়।

    দুই ওপেনার মিলেই যেভাবে ব্যাট করে যাচ্ছিল, তাতে মনে হচ্ছিল রান নিশ্চিত ৩৫০ পেরিয়ে যাবে। মাত্র ১৫.৩ ওভারেই (৯৩ বল) দলীয় ১০০ রান পূরণ করেন বেয়ারেস্ট এবং জেসন রয়। কিন্তু দ্বিতীয় উইকেটেই ২০০ রানের গণ্ডি পার হওয়ার পর কিছুটা খেই হারিয়ে ফেলে ইংল্যান্ড।