Category: আন্তর্জাতিক

  • সেঞ্চুরি করে বিদায় ফিঞ্চের, ৩৭ ওভারেই ২০০ পার অস্ট্রেলিয়ার

    সেঞ্চুরি করে বিদায় ফিঞ্চের, ৩৭ ওভারেই ২০০ পার অস্ট্রেলিয়ার

    ইংল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ অস্ট্রেলিয়ার। চলতি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের পর এই ম্যাচকেই ভাবা হচ্ছিল সবচেয়ে আকর্ষণীয়, হাই ভোল্টেজ। এমন ম্যাচেই কি না ইংল্যান্ডের ওপর এক তরফা প্রভাব বিস্তার করে বসেছে অস্ট্রেলিয়া।

    টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই অসিরা তুলেছে ১০০ প্লাস রান। ১২৩ রানের মাথায় ওয়ার্নার আউট হন হাফ সেঞ্চুরি করে। মাঝে উসমান খাজা মাত্র ২৩ রান করে আউট হয়ে গেলেও অপর ওপেনার অ্যারোন ফিঞ্চ সেঞ্চুরি করেই সাজঘরে ফেরেন।

    ১১৫ বলে সেঞ্চুরি করেন অসি অধিনায়ক। ১১টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। সেঞ্চুরি করার পরের বলেই জোফরা আর্চারের বলে ক্রিস ওকসের হাতে ক্যাচ দেন ফিঞ্চ।

    তবে ফিঞ্চ আউট হলেও অস্ট্রেলিয়ার রান বেড়ে চলেছে হু-হু করে। মাত্র ৩৭ ওভারেই ২০০ রান পূর্ণ করে ফেলে তারা। ফিঞ্চ আউট হওয়ার পর মাঠে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। মাঠে নেমেই তিনি শুরু করেন চার-ছক্কার মার। তবে খুব বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৮ বলে ১২ রান করে মার্ক উডের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

    এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ৩৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩। ২০ বলে ১৬ রান নিয়ে স্টিভেন স্মিথ রয়েছেন ক্রিজে।

    ইংল্যান্ড হারলেই লাভ বাংলাদেশের। এ কারণে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা সম্ভবত আজ অস্ট্রেলিয়ানদের চেয়েও বড় অস্ট্রেলিয়া সমর্থক হয়ে গেছে। যে কোনোভাবেই ইংল্যান্ডকে হারাতে হবে অস্ট্রেলিয়ার। সে জন্য কেউ কেউ প্রার্থনা পর্যন্ত করছেন।

    এমন পরিস্থিতিতে একদিনের জন্য অসি সমর্থকের পরিণত হওয়াদের জন্য সুখবর, লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে অস্ট্রেলিয়া। দুই ওপেনার অ্যারোন ফিঞ্চ আর ডেভিড ওয়ার্নারের অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করে বড় সংগ্রহের পথেই রয়েছে অসিরা।

    ইংলিশ বোলারদের কোনো পাত্তাই দিচ্ছে না দুই অসি ওপেনার। ক্রিস ওকস, জোফরা আর্চার, মার্ক উড, বেন স্টোকস- এই চার পেসারের সঙ্গে আদিল রশিদ এবং মঈন আলি- এই দুই স্পিনারেও কোনো কাজ হচ্ছে না। উইকেটের দেখা মিলছিল না।

    বরং, উইকেটের চারদিকে পিটিয়ে অস্ট্রেলিয়ার রানকে ইংলিশদের ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছিলেন ফিঞ্চ আর ওয়ার্নার। শেষ পর্যন্ত সফল হলেন মঈন আলি। ২৩তম ওভারের চতুর্থ বলে গিয়ে পেলেন উইকেটের দেখা। মঈন আলিকে খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন ডেভিড ওয়ার্নার। জো রুট সেই ক্যাচটি আর মিস করলেন না। ৬১ বলে ৫৩ রান করে ফিরে গেলেন ওয়ার্নার। ৬টি বাউন্ডারিতে নিজের ইনিংস সাজান তিনি।

  • সালমানের সঙ্গে অক্ষয়ের চলছে ঠান্ডা লড়াই

    সালমানের সঙ্গে অক্ষয়ের চলছে ঠান্ডা লড়াই

    বলিউডের দুই সুপারস্টার সালমান খান আর অক্ষয় কুমারের বন্ধুত্বের কথা সকলেই জানেন। কিন্তু সেই সম্পর্কে ইতোমধ্যে ধরেছে ফাটল। এমনকি ঠান্ডা লড়াই শুরু হয়েছে তাদের মধ্যে। কিন্তু কী নিয়ে এই দ্বন্দ্ব?

    ২০২০ সালের ঈদ রিলিজকে কেন্দ্র করে দু’জনের এই লড়াইয়ের সূত্রপাত। ঘোষণা করা হয়, আগামী ঈদে রোহিত শেট্টি ‘সূর্যবংশী’ নিয়ে আসবেন। অক্ষয় এবং ক্যাটরিনা কাইফ কেন্দ্রচরিত্রে। ঠিক তার পরেই সালমান ঘোষণা করেন, সঞ্জয় লীলা বানসালির সঙ্গে তার এবং আলিয়ার ‘ইনশাল্লাহ’ও ঈদেই মুক্তি পাবে।

    দুই সুপারস্টারের সম্মুখসমরে যে কেউই বিশেষ লাভবান হবেন না, এটা জানা কথা। তাই সালমানের অনুরোধে রোহিত তার ছবি এগিয়ে নিয়ে আসেন।

    এখানেই গোলমাল বাধে। রিলিজের দিন বদল নিয়ে অক্ষয়ের কোনো অনুমতিই নেওয়া হয়নি। রোহিত এবং সালমান ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় খবরটি জানান।

    সূত্রের খবর, সেই শুটে উপস্থিত থাকতে অস্বীকার করেন অক্ষয়। রোহিতও এ ক্ষেত্রে অক্ষয়কে খানিক উপেক্ষাই করেছেন। এমনিতেই তিনি ভাইজানের অভয়বাণী পেয়ে গিয়েছিলেন। তারা দু’জনে একসঙ্গে একটি ছবিও করছেন। অক্ষয়কে বাদ দিয়ে রোহিত আর সালমানের এই যোগসাজশ নিয়ে অনেক কথাই ঘুরছিল ইন্ডাস্ট্রিতে। অক্ষয়ের মৌনতাই বলে দিচ্ছিল, কোনো গোলমাল রয়েছে।

    ওই ঘোষণার দিন দুয়েক পরে অক্ষয় একটি টুইট করেন, “কিছু দিন ধরে দেখছি, আমার কাছের লোকেরাই নানা নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছে। আমার অনুরোধ, এগুলো করবেন না। আমি ‘সূর্যবংশী’ নিয়ে আশাবাদী। চাই ছবিটি ভালো হোক এবং ভালোভাবে রিলিজ করুক।” অভিনেতার এই টুইটই বলে দিচ্ছে অনেক কথা।

    তবে এই সংঘাত হঠাৎ নয়; অনেক দিন ধরেই নাকি অক্ষয় এবং সালমান কোনো অনুষ্ঠানে মুখোমুখি হওয়া এড়াচ্ছেন। আসলে এর সূত্রপাত ঘটেছিল বছর দুয়েক আগে। সালমান নিজের প্রযোজনায় অক্ষয়কে নিয়ে একটি প্রজেক্ট ঘোষণা করেন। সহ-প্রযোজক হিসেবে করণ জোহরও ছিলেন সেখানে।

    ব্যাটেল অব সরাগরহি নিয়ে ‘কেশরী’ ছবিটি করার কথা ছিল তখন। কিন্তু প্রজেক্ট থেকে সালমান নিজেকে সরিয়ে নেন। পরে অভিনেতা বলেছিলেন, ‘‘যে প্রজেক্টে আমার কিছু করার নেই, সেখানে থাকতে চাই না।’’ অক্ষয় বা করণ কিন্তু সালমানের সরে যাওয়া নিয়ে উচ্চবাচ্য করেননি।

  • আযান ছাড়াই নামাজ আদায় করেন ইথিওপিয়ার বহু মুসলিম

    আযান ছাড়াই নামাজ আদায় করেন ইথিওপিয়ার বহু মুসলিম

    ইথিওপিয়া উত্তর-পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এই দেশটির একটি পবিত্র শহরের নাম আকসুম। খ্রিস্টান অধ্যুষিত একটি শহর। এই শহরটি দেশটির খ্রিস্টানদের ধর্মাবলম্বীদের পবিত্র স্থান। তাই এই শহরটিতে কোনো মসজিদ নির্মাণ করা হয়নি। আর কাউকে মসজিদ নির্মাণ করতে দেওয়াও হয় না। শুধু তাই নয় অঞ্চলটির মুসলিম বাসিন্দারা উচ্চস্বরে আযান দিতে পারেন না।

    আকসুম শহরটিতে কয়েকটি মুসলিম গোষ্ঠী একটি মসজিদ নির্মাণের জন্য প্রচারণা চালাচ্ছেন। আর সেই সাথে এই এলাকায় একটি মসজিদ নির্মাণের জন্য প্রস্তাব রাখা হয়। কিন্তু এই প্রস্তাব খ্রিস্টান নেতারা প্রত্যাখ্যান করে দেন। তারা জানান, তারা মারা যাবে তবুও ওই এলাকায় কোনো মসজিদ নির্মাণ করতে দেবেন না।

    আকসুমের খ্রিস্টান ধর্মীয় নেতা গডিফা মেহেরা জানান, আকসুম হল আমাদের কাছে মক্কা। তিনি বিশ্বাস করেন, মুসলিমদের পবিত্র স্থানগুলোতে যেমন করে খ্রিস্টানদের কোনো ধর্মীয় স্থাপনা থাকতে পারে না, তেমনি আকসুমে মুসলিমদের কোনো ধর্মীয় স্থাপনা থাকতে পারে না।

    মেহেরা আরো জানান, আকসুম হল আমাদের কাছে একটি পবিত্র স্থান। এটি হল আমাদের কাছে আশ্রম।

    গডিফা মেহেরা বলেন, আকসুমে যদি কেউ মসজিদ নির্মাণ করতে আসে তাহলে আমরা মারা যাব। আর এটার অনুমতি কখনো দেওয়া হবে না। আমরা যতোদিন বেঁচে থাকবো ততোদিন এটা হতে দেব না।

    এই অঞ্চলটিতে ১০ শতাংশ মুসলিম, ৯০ শতাংশ খ্রিস্টান ধর্মাবলম্বীরা বসবাস করেন। আকসুমের মসজিদ নির্মাণ করার জন্য এবং উচ্চস্বরে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য অঞ্চলটির মুসলিমরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা ‘জাস্টিক ফর আকসুম মুসলিম’র ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

    ইসলাম ধর্মাবলম্বী আজিজ মোহাম্মাদ আকসুমে বসবাস করেন ২০ বছর ধরে। তিনি পেশায় একজন চিকিৎসক। তিনি বলেন, ইসলাম ধর্মাবলম্বীদের আকাশের নিচে নামাজ আদায় করতে হয়। কারণ এই অঞ্চলটিতে কোনো মসজিদ নেই।

    আব্দুল মোহাম্মাদ আলি জানান, শুক্রবারে আমরা যদি উচ্চস্বরে প্রার্থনা করি তাহলে খ্রিস্টানরা আমাদেরকে বলে, আমরা তাদের পবিত্র স্থানকে অপমান করছি।

    এই অঞ্চলটিতে খ্রিস্টান ও মুসলিমরা এক সঙ্গে বসবাস করেন। সবচেয়ে বেশি বসবাস করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। খ্রিস্টানরা মুসলমানদের প্রার্থনা করতে নিষেধ করে না। কিন্তু উচ্চস্বরে প্রার্থনা কিংবা আজান দিতে দেয় না। সেই সঙ্গে কোনো ধর্মীয় প্রতিষ্টান গড়ে তুলতে দেয়া হয় না।

    এই বিষয়ে আকসুমের প্রশাসন কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি। তবে তারা জানিয়েছে, এই অঞ্চলটিতে খ্রিস্টান ও ইসলাম ধর্মাবলম্বীরা শান্তিতে বসবাস করছেন।

    সূত্র: বিবিসি

  • বিয়েতে ২০০ কোটি রুপি খরচ করে আলোচনায় গুপ্ত পরিবার

    বিয়েতে ২০০ কোটি রুপি খরচ করে আলোচনায় গুপ্ত পরিবার

    ভারতের আম্বানি পরিবারের বিয়ে বেশ নজরকাড়া হয়েছিল। ওই বিয়েকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে বলেও আখ্যা দিয়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সম্প্রতি প্রবাসী ভারতীয় তথা দক্ষিণ আফ্রিকার বিতর্কিত ব্যবসায়ী পরিবার গুপ্ত ব্রাদার্স-এর দুই উত্তরাধিকারীর বিয়ে হয়েছে। এখন এই বিয়ে দুটি নিয়েও বেশ আলোচনা হচ্ছে। কারণ বিয়েতে মোট খরচ করা হয়েছে ২০০ কোটি রুপি।

    আম্বানি পরিবারের আয়োজিত বিয়েতেও পুরো বলিউড নেচেছিল। এ বিয়েতেও মোটা অর্থের বিনিময়ে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ সিদ্ধার্থ মালহোত্রা, নোরা ফাতেহি, ঊর্বশী রাউতেলা, র‌্যাপার বাদশা, কৈলাশ খের, জাভেদ আলি, আস্থা গিল এবং শ্রুতি পাঠকের মতো শিল্পীরা। ছিলেন টেলিভিশনের ‘নাগিন’ থেকে ইন্ডিয়ান আইডল অভিজিত সবন্ত, এমনকি যোগগুরু বাবা রামদেবও!

    বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ২০০ অতিথি বিয়েতে যোগ দিয়েছিলেন। নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন এ দেশের  রাজনীতিকরাও। এখনও পর্যন্ত এটাই ভারতের এ বছরের সবচেয়ে দামি বিয়ে বলে মনে করা হচ্ছে।

    উত্তরপ্রদেশের সাহরানপুরের বাসিন্দা এই গুপ্ত পরিবার। ১৯৯৩ সালে তারা দক্ষিণ আফ্রিকা চলে যান। সেখানে সাহারা কম্পিউটার্সের প্রতিষ্ঠা করেন। ‘দ্য নিউ এজ’ নামে একটি সংবাদপত্রও তাঁদের মালিকানাধীন।

    তিন ভাই অজয় গুপ্ত, অতুল গুপ্ত এবং রাজেশ গুপ্ত মিলে ব্যবসা সামলান। অজয় গুপ্তর ছেলে সূর্যকান্ত গুপ্তর বিয়ে ছিল গত বৃহস্পতিবার। আর এক ভাই অতুল গুপ্তর ছেলে শশাঙ্কের বিয়ে ছিল শনিবার। দিল্লি নিবাসী হিরে ব্যবসায়ী সুরেশ সিঙ্ঘলের মেয়ে কৃতিকার সঙ্গে বিয়ে হয়েছে সূর্যকান্তের। শশাঙ্কের বিয়ে হয়েছে দুবাইয়ের ব্যবসায়ী বিশাল জালানের মেয়ে শিবাঙ্গির সঙ্গে।

    আউলিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উঁচুতে অবস্থিত একটি বিলাসবহুল রিসর্টে এই বিয়ের অনুষ্ঠান বসে। তার বেশ কিছু দিন আগে থেকেই ওই এলাকার সমস্ত হোমস্টে এবং হোটেল বুক করে নেওয়া হয়। বিমানে চাপিয়ে বিদেশ থেকে উড়িয়ে আনা হয় অতিথিদের। তাদের দামি উপহারও দেওয়া হয়।

    তবে জাঁকজমক করে এই বিয়ের আয়োজন নিয়ে কম বিতর্কও হয়নি। বিয়েতে হেলিকপ্টার ব্যবহার করতে চেয়ে সেখানে একটি হেলিপ্যাড বানাতে চেয়েছিল গুপ্ত পরিবার। কিন্তু পরিবেশের ক্ষতি করে সেখানে হেলিপ্যাড বানানোর অনুমতি দেয়নি উত্তরাখণ্ড হাইকোর্ট। বিয়ের অনুষ্ঠান চলাকালীন পরিবেশের যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্য তিন কোটি টাকা আগাম জমাও করতে হয়েছিল তাদের।

    বহু বারই বিতর্কে নাম জড়িয়েছে এই গুপ্ত পরিবারের। দুর্নীতিতে অভিযুক্ত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের। এমনকি গুপ্ত পরিবারই আড়াল থেকে জুমা সরকারকে পরিচালনা করত বলেও অভিযোগ উঠেছিল।

  • আফগানিস্তানকে ২৬৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

    আফগানিস্তানকে ২৬৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

    সাউদাম্পটনের এই পিচ ততটা ব্যাটিং সহায়ক নয়। ব্যাটে বল আসে দেরিতে। এই মাঠেই একই প্রতিপক্ষের বিপক্ষে ভারত ৮ উইকেটে মাত্র ২২৪ রান করতে পেরেছিল। ম্যাচটি তারা জিতেছেও।

    আজ (সোমবার) এই আফগানদের বিপক্ষে ৭ উইকেটে ২৬২ রানের পুঁজি গড়েছে বাংলাদেশ । উইকেট যেমন, তাতে এই রানটাকে মোটামুটি ভালো সংগ্রহই বলা যায়।

    টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। ইনিংসের ৪ ওভার পেরোতেই আউট লিটন দাস। দলের রান তখন মাত্র ২৩। যদিও ক্যাচটা বিতর্কিত ছিল।

    বলটা মনে হচ্ছিল, মাটিতে লেগেছে। টিভি আম্পায়ার আলিম দার কয়েকবার রিপ্লে টেনে টেনে দেখলেন। কিন্তু শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্তই দিলেন। মুজিব উর রহমানের শিকার হয়ে সাজঘরে ফেরেন লিটন।

    শর্ট কভারে হাসমতউল্লাহ শহীদি ক্যাচটা নেয়ার পরও লিটন ক্রিজে দাঁড়িয়ে ছিলেন। আলিম দারও নিশ্চিত হতে পারছিলেন না ক্যাচটা আসলে মাটিতে লেগেছে কিনা। একবার মনে হচ্ছিল, বলের নিচে আঙুল আছে। আরেক দিক থেকে মনে হচ্ছিল, মাটিতে বলের ছোঁয়া লেগেছে। ভাগ্যটা লিটনের বিপক্ষেই গেছে।

    অথচ লিটনের শুরুটা হয়েছিল বেশ ভালোই। মূলত ওপেনিং জুটিতে তিনিই ভালো খেলছিলেন। ১৭ বলে ২ বাউন্ডারিতে ডানহাতি এই ব্যাটসম্যান করেন ১৬ রান। ২৩ রানে প্রথম উইকেট হারানোর পর ৬১ বলে ৫১ রানের জুটি তামিম ইকবাল আর সাকিব আল হাসানের।

    ১ উইকেটে ৭৪ রানে পৌঁছে যাওয়া টাইগাররা ১৫তম ওভারের শেষ বলে এসে তামিমকে হারিয়ে বসে। মোহাম্মদ নবীর বলটি ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হন টাইগার ওপেনার, ৫৩ বলে ৪ বাউন্ডারিতে তামিম করেন ৩৬ রান।

    পরের ওভারে রশিদ খানের এলবিডব্লিউয়ের আবেদনে আবারও আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। এবার সাকিব রিভিউ নিয়ে জিতে যান। বল দেখা যায় স্ট্যাম্পের উপর দিয়ে চলে যেত।

    তৃতীয় উইকেটে ৬১ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন সাকিব-মুশফিক। সাকিব একবার রিভিউ নিয়ে বেঁচে গেলেও ৩০তম ওভারে এসে বাঁচতে পারেননি। মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। ৬৯ বলে গড়া সাকিবের ৫১ রানের ধৈর্য্যশীল ইনিংসটিতে ছিল মাত্র একটি বাউন্ডারির মার।

    মুজিবের পরের ওভারে আবারও ঝলক। এবার তিনি ফিরিয়ে দেন ওপেনিং থেকে মিডল অর্ডারে আসা সৌম্য সরকারকে। এলবিডব্লিউ হওয়ার আগে সৌম্য করতে পারেন মাত্র ৩ রান। ১৫১ রানে ৪ উইকেট হারিয়ে তখন ফের বিপদে বাংলাদেশ।

    এরই মধ্যে পায়ের কাফে টান পড়ে নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহর। তিনি তখন মাত্র ৩ রানে। টাইগার সমর্থকরা ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তবে মাহমুদউল্লাহ ওই ব্যথা নিয়েই ব্যাটিং চালিয়ে গেছেন।

    পঞ্চম উইকেটে মুশফিক আর মাহমুদউল্লাহ যোগ করেন ৫৬ রান। ৩৮ বলে ২ বাউন্ডারিতে ২৭ রান করে মাহমুদউল্লাহ গুলবাদিন নাইবের শিকার হন।

    এমন উত্থান পতনের মধ্যে একটা প্রান্ত ধরে দলকে টেনে নিয়ে গেছেন মুশফিক। ষষ্ঠ উইকেটে মোসাদ্দেক হোসেনকে নিয়ে ৩৩ বলে ৪৪ রানের জুটি তার। সেঞ্চুরির সম্ভাবনা ছিল। কিন্তু ইনিংসের ৪৯তম ওভারে এসে দৌলত জাদরানের বলে মারতে গিয়ে ক্যাচ হয়ে যান মুশফিক। ৮৭ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় তখন তিনি ৮৩ রানে।

    এরপর মোসাদ্দেক শেষের কাজটা করে দিয়েছেন। ২৪ বলে ৪ বাউন্ডারিতে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে একদম শেষ বলে আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

    আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান ৩টি আর গুলবাদিন নাইব নিয়েছেন ২টি উইকেট।

  • দুই মাসের জন্য ওমরাহ ভিসা স্থগিত

    দুই মাসের জন্য ওমরাহ ভিসা স্থগিত

    হজ উপলক্ষে দুই মাস ওমরাহ ভিসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। শনিবার সৌদি কর্তৃপক্ষ এ আদেশ জারি করে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী আগস্ট মাসের মাঝামাঝি পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর হজকে সামনে রেখেই সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

    সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, তারা গত ১৭ জুন থেকে ওমরাহ ভিসার আবেদন গ্রহণ করা বন্ধ করে দিয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে আবার ওমরাহ ভিসা চালু হবে।

    সৌদি আরবের ন্যাশনাল কমিটি ফর দ্য হজ অ্যান্ড ওমরাহ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিন বাদি বলেন, আগামী ১৬ আগস্ট (১৫ জিলহজ) থেকে আবারও চলতি মৌসুমের ওমরাহ পালনের জন্য ভিসার আবেদন গ্রহণ করা হবে। এই ভিসা পাঁচ দিনের মধ্যে ইস্যু করা এবং এটির মেয়াদ হবে এক মাস।

  • দক্ষিণ আফ্রিকাকে ৩০৯ রানের লক্ষ্য দিল পাকিস্তান

    দক্ষিণ আফ্রিকাকে ৩০৯ রানের লক্ষ্য দিল পাকিস্তান

    সেমির সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে অবশ্যই জিততে হবে। সমীকরণটা দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান দু’দলের জন্যই সমান। হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে।

    লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে হারিস সোহেল আর বাবর আজমের অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করে প্রোটিয়াদের সামনে ৩০৯ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান।

    প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির সঙ্গে কয়েন নিক্ষেপে জেতার পর ব্যাট করার সিদ্ধান্তহ পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকান বোলারদের উইকেটের চারদিকে পিটিয়ে অসাধারণ খেলে যাচ্ছিলেন দুই পাক ওপেনার ফাখর জামান এবং ইমাম-উল হক।

    ১৪.৫ ওভার পর্যন্ত টিকলেন দুই ওপেনার। লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, ক্রিস মরিস কিংবা আন্দিল পেহলুকাইয়োদের গতির ঝড় কোনো বিপদেই ফেলতে পারেনি পাকিস্তানের দুই ওপেনারকে। অবশে প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি আক্রমণে নিয়ে আসেন দলের একমাত্র লেগি ইমরান তাহিরকে।

    বোলিংয়ে এসে প্রথম ওভারেই পেলেন সাফল্যের দেখা। ওভারের পঞ্চম বলে ফাখর জামান চেয়েছিলেন শট খেলার জন্য। কিন্তু হঠাৎ মাঝ ব্যাটে লেগে স্লিপে ক্যাচ উঠে যায় এবং প্রথম স্লিপে সেটি ধরেন হাশিম আমলা। এ সময় ফাখর ছিলেন ৫০ বলে ৪৪ রানে। ৬টি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কাও মারেন তিনি।

    ওপনিং জুটি ভাঙার পর ইমরান তাহিরের লেগ স্পিন ভেলকি অব্যাহত থেকেছে তারপরও। নিজের চতুর্থ ওভারে ইমরান ফিরিয়ে দিলেন পাকিস্তানের আরেক ওপেনার ইমাম-উল হককে। তিনি আউট হন ৫৮ বলে ৪৪ রান করে।

    দুর্দান্ত এক ক্যাচ ধরলেন ইমরান নিজেই। নিজের বলেই নিজের ক্যাচ। এক প্রকার ঝাঁপিয়ে পড়েই উইকেটের ওপর এক হাতে বলটি তালুবন্দী করলেন দক্ষিণ আফ্রিকার এই লেগ স্পিনার। এরপরই পাগলের মত ছুটলেন তিনি, উদযাপন করলেন উইকেট পাওয়ার আনন্দ।

    ইমাম-উল হক আউট হয়ে যাওয়ার পর মাঠে নামেন মোহাম্মদ হাফিজ। বাবর আজমের সঙ্গে জুটি বাধেন তিনি। ৪৫ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হয়ে যান তারা। ৩৩ বলে ২০ রান করে এইডেন মারক্রামের বলে এলবিডব্লিউ হয়ে যান মোহাম্মদ হাফিজ।
    এরপরই প্রোটিয়াদের সামনে পাহাড়ের মত দাঁড়িয়ে যান হারিস সোহেল এবং বাবর আজম জুটি। দু’জন মিলে গড়েন ৮১ রানের জুটি। দলীয় ২২৪ রানের মাথায় আউট হয়ে যান বাবর আজম। ৮০ বলে তিনি করেন ৬৯ রান। ৭৬টি বাউন্ডারির মার মারেন তিনি।

    এরপর ইমাদ ওয়াসিমকে নিয়ে জুটি বাধেন হারিস সোহেল। এ দু’জনের ব্যাটে গড়ে ওঠে ৭১ রানের জুটি। ১৫ বলে ২৩ রান করেন ইমাদ ওয়াসিম। পরের ব্যাটসম্যানরা ছিলেন শুধু আসা যাওয়ার মিছিলে।

    আট নম্বরে ব্যাট করতে নামেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ২ বলে ২ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংস শেষ হওয়ার খানিক আগে ৫৯ বলে ৮৯ রান করে আউট হন হারিস সোহেল। ৯টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করে পাকিস্তান।

    প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদি ৬৪ রান দিয়ে নেন ৩ উইকেট। ইমরান তাহির নেন ২ উইকেট। ১ উইকেট করে নেন আন্দিল পেহলুকাইয়ো এবং এইডেন মারক্রাম।

  • বাগদাদে নামাজের সময় মসজিদে হামলা, নিহত ১০

    বাগদাদে নামাজের সময় মসজিদে হামলা, নিহত ১০

    ইরাকের রাজধানী বাগদাদের একটি মসজিদে জুমার নামাজ চলাকালীন সন্ত্রাসী হামলায় অন্তত ১০ জন নিহত এবং আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাদ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই বিস্ফোরণের খবর জানানো হয়েছে।

    রাজধানী বাগদাদের উত্তরে এটি অবস্থিত হামলার শিকার ওই মসজিদটি নাম ইমাম মাহদি আল মুন্তাধার। শুক্রবার জুমার নামাজ চলাকালীন বিস্ফোরণের মাধ্যমে মসজিদটিতে আত্মঘাতী হামলা চালানো হয়। বাগদাদের ঘনবসতিপূর্ণ সদর সিটির পাশেই মসজিদটি অবস্থিত।

    তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুকে মহানগর পুলিশের ক্যাপ্টেন আহমেদ খালাফ বলেন, যে ব্যক্তি হামলা করেন তার পুরো শরীর বিস্ফোরক দিয়ে তৈরি বেল্টে আচ্ছাদিত ছিল। জুমার নামাজের সময় অতর্কিতে তিনি মসজিদে ঢুকে বিস্ফোরণের পর এই হতাহতের ঘটনা ঘটে।

    তিনি জানান, মসজিদে হামলার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। তবে অন্যান্য সংবাদ সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সাত জন নিহত হওয়ার খবর জানাচ্ছে। এদিকে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এখনো ওই হামলার দায় স্বীকার করেনি।

    ২০১৭ সালে ইরাক সরকার ঘোষণা করে যে তারা ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক এই সন্ত্রাসী গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে রাজধানী বাগদাদে বেসামরিক নাগরিকদের ওপর হামলা করে আসছিল।

    গত মাসে বাগদাদের উত্তরের দিকে অবস্থিত একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং আরও ১৫ জন আহ

  • ৭৫ বছর বয়সী মায়ের শরীর চর্চার ছবিতে অক্ষয়ের চমক

    ৭৫ বছর বয়সী মায়ের শরীর চর্চার ছবিতে অক্ষয়ের চমক

    অক্ষয় কুমার। এখনও নিয়ম করে ভোরবেলায় ঘুম থেকে ওঠেন। শরীরচর্চা করেন। খাবারও নাকি জরিপ করেই খান বলিউডের জনপ্রিয় এই নায়ক। নিজে তো শরীরচর্চা করেনই পরিবারের অন্যান্য সদস্যদেরও তিনি অনুপ্রাণিত করেন নিয়মিত শরীর চর্চা করার জন্যে।

    শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত পরিশ্রম করেন অক্ষয়। আজ ২১ জুন বিশ্ব যোগ দিবসে টুইটারে মায়ের একটি ছবি পোস্ট করে সবাইকে চমকে দিয়েছেন তিনি। মাকে নিয়ে গর্ব করে অক্ষয় জানান, অক্ষয়ের মতোই তার মাও সচেতন।

    শুক্রবার বিশ্ব যোগ দিবসে অক্ষয় তার মায়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, ‘এই ছবি শেয়ার করার সময়ে খুবই গর্ব হচ্ছে। ৭৫ বছর বয়সে হাঁটুর অস্ত্রোপচারের পর মা যোগাসন করা শুরু করেছেন। এখন প্রতিদিন যোগ অভ্যাস করেন।’

    ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। যোগ ব্যায়ামের সঙ্গে অনেকেই পরিচিত আছেন। প্রাচীন ভারতে বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলনের প্রচলন আছে যা যোগ ব্যায়াম নামে পরিচিত। এর উদ্দেশ্য মানুষকে শারীরিক ও মানসিক সুস্থ রাখা।

    ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করেন।

  • গরুটি বিশ্বরেকর্ড গড়ল যে কারণে

    গরুটি বিশ্বরেকর্ড গড়ল যে কারণে

    যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি গরু বিশ্বরেকর্ড গড়েছে। ৭ বছর বয়সী এই গরুটির নাম তার পোঞ্চ। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠেছে।

    বিশ্বের সবচেয়ে দীর্ঘ শিংয়ের রেকর্ড এখন পোঞ্চ-এর দখলে।

    জানা গেছে, পোঞ্চ-এর এক শিংয়ের একপ্রাপ্ত থেকে অন্য শিংয়ের অন্যপ্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য ১০ ফুট ৭ ইঞ্চি। এর আগে যে গরুটির দখলে এই রেকর্ড ছিল তার চেয়ে পোঞ্চ’র শিং এক ইঞ্চিরও বেশি বড়। এ কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পেয়েছে পোঞ্চ।

    জেরাল পোপ জুনিয়ার নামের এক ব্যক্তি তাকে মাত্র ৬ মাস বয়সের সময় কিনে নিয়েছিলেন। পোঞ্চকে তিনি আলাবামার গুডওয়াটারের একটি খামারে লালন পালন করছেন।

    জেরাল পোপ জানান, পোঞ্চ’র শিং প্রথমে বাঁকানো হয়ে উঠেছিল। পরে সেই বাঁক ছেড়ে সোজা হয়ে বড় হতে থাকে। তার বয়স যখন চার বছর, তখনই তার শিং এত বেড়ে যাওয়ার দিকে নজর পড়ে তাদের। তারা তখন মনে করেন, পোঞ্চ রেকর্ড গড়তে পারবে।