Category: আন্তর্জাতিক

  • ২০০ কোটির বিয়ে বাড়িতে নর্তকি ক্যাটরিনা!

    ২০০ কোটির বিয়ে বাড়িতে নর্তকি ক্যাটরিনা!

    ভারতের শীর্ষ ধনী আম্বানি পরিবারের একটি বিয়েতে লাইন ধরে হাজির হতে দেখা গিয়েছিল বলিউডের বিভিন্ন প্রজন্মের নানা তারকাদের। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ, আমির, সালমান, রণভীর কাপুররাও ছিলেন সেই তালিকায়। ছিলেন ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারও।

    কেউ নেচেছেন, কেউ কমেডি করেছেন। মোট কথা ধন কুবেরের বাড়িতে তারা হাজির হয়েছিলেন বিনোদনের পসরা সাজিয়ে। এটা নতুন কিছু নয়। ভক্তদের সমালোচনার শিকার হলেও ধনকুবেরদের বাড়ির অনুষ্ঠানে বলিউড এবং হলিউডের তারকাদের পারফরম প্রায়ই দেখা যায়।

    তেমনই একটি হাই-প্রোফাইল বিয়ের অনুষ্ঠানে পারফরম করতে এবার দেখা গেল ক্যাটরিনা কাইফকে। তিনি ওই বিয়ে বাড়িতে নাচতে দেরাদুন উড়ে গিয়েছিলেন। শুধু ক্যাটরিনাই নন, ছিলেন আরও বেশ কয়েকজন বলিউড এবং টিভি সেলেব।

    তবে ভাইরাল হয়েছে ক্যাটরিনার নাচের ভিডিওটাই। বিয়ের অনুষ্ঠানেই নিজের হিট গান ‘শিলা কি জওয়ানি’র সঙ্গে স্টেজে নাচতে দেখা গেল ক্যাটরিনাকে। সেই নাচের ভিডিওটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

    সেক্যুইন করা লাল পোশাক এবং হাইবুটসে আরও মোহময়ী হয়ে উঠেছিলেন তিনি। তবে তার ভক্তরা নারাজ। তারা টাকার বিনিময়ে ধনীদের বাড়িতে নর্তকি হয়ে নেচে বেড়ানোটা মেনে নিতে পারছেন না প্রিয় নায়িকার। অনেকেই কটূ মন্তব্য করে সেটাই বোঝাতে চাইলেন ক্যাটকে।

  • ইরানকে যে বার্তা দিলেন ট্রাম্প

    ইরানকে যে বার্তা দিলেন ট্রাম্প

    ইরানে হামলা চালানোর নির্দেশ দিয়েও তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেটা তিনি ফলাও করে প্রচারও করছেন। সাদা চোখে বিষয়টি ‘সাদা’ মনে হলেও বিশ্লেষকেরা বলছেন, এই প্রচারটা মূলত ট্রাম্পের একটি খেলা।

    বিবিসির প্রতিরক্ষা বিষয়ক প্রতিবেদক জোনাথন মার্কাস বলছেন, ট্রাম্প মূলত তেহরানকে শক্তিশালী একটি বার্তা দিয়েছেন।

    ‘দুই দেশ মুখোমুখি অবস্থানের একদম কাছে চলে গিয়েছিল। কিন্তু কেউই আসলে ওইভাবে যুদ্ধ করতে চায়নি। আবার ট্রাম্প ইরানকে নিজেদের শক্তির কথা মনে করিয়ে দিতে চেয়েছেন।’

    সম্প্রতি টুইটারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তারা (ইরান) সোমবার আন্তর্জাতিক জলসীমার ওপর উড্ডয়নরত একটি চালকবিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করে। আমরা গতরাতে (শুক্রবার) তিনটি স্থাপনায় হামলা প্রায় করেই ফেলছিলাম।”

    “যখন আমি জানতে চাইলাম- কতজন মারা যাবে, একজন জেনারেল বললেন- স্যার, ১৫০ জন। হামলার ১০ মিনিট আগে আমি সেটা থামিয়ে দিই। কারণ, একটি ড্রোন ভূপাতিত করার জবাবে এমনটা (প্রাণঘাতী হামলা) যথাযথ নয়” যোগ করেন তিনি।

    মার্কাস মনে করেন, এক ড্রোন ফেলার ঘটনায় ইরান এখন কার্যত আরও চাপে পড়ে গেল। কারণ ট্রাম্প তাদের বুঝিয়ে দিয়েছেন, ভবিষ্যতে এমন হলে যুদ্ধ অনিবার্য।

  • সরফরাজের হাই কাণ্ড, নেট দুনিয়ায় ট্রল

    সরফরাজের হাই কাণ্ড, নেট দুনিয়ায় ট্রল

    বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের কারণে এখনো তীব্র সমালোচনার শিকার হয়ে চলেছে পাকিস্তান ক্রিকেট দল। ওই ম্যাচে বাজে পারফরম্যান্সের পাশাপাশি উইকেটের পেছনে দাঁড়িয়ে পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদের হাই তোলার ঘটনা নিয়েও কম তোলপাড় হয়নি।

    সরফরাজের হাই তোলার দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে জোয়ার পর তাকে নিয়ে হাস্যরসে মেতে ওঠে নেটিজেনরা। সরফরাজের হাই কাণ্ড নিয়ে মেম, ট্রলে ভরে যায় নেট দুনিয়া, যার রেশ কাটার আগেই তাকে নিয়ে উপস্থাপন করা হয়েছে কার্টুন!

    ভারতের আয়ুর্বেদিক হেলথকেয়ার সংস্থা ডাবর ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি ফেসবুকে তাদের অফিসিয়াল পেজে একটি ছবি পোস্ট করেছে। সেখানে দেখা গেছে, ডাবরের একটি কফ সিরাপের পোস্টারে সরফরাজের হাই তোলা ছবির কার্টুন আঁকা হয়েছে।

    সরফরাজের হাই তোলা ছবিটির পাশে সিরাপের ছবি দিয়ে লেখা হয়েছে, অসময়ে ঝিমিয়ে পড়লে বড় মাশুল গুণতে হয়। ছবিটির ক্যাপশনে তারা লিখেছে, ডাবরের এই সিরাপ খেলে কখনোই তন্দ্রাভাব আসবে না।

  • জেমস বন্ডের ‘বন্ড ২৫’ এর সেটে প্রিন্স চার্লস

    জেমস বন্ডের ‘বন্ড ২৫’ এর সেটে প্রিন্স চার্লস

    ব্রিটিশ রাজকুমার চার্লস বৃহস্পতিবার ঘুরে এলেন জেমস বন্ড সিরিজের পরের সিনেমা ‘বন্ড ২৫’ এর সেটে। সেখানে উপস্থিত ছিলেন ছবির মুখ্য অভিনেতা ড্যানিয়েল ক্রেগ-সহ অনেকে।

    পিপল ডটকমের প্রতিবেদনে জানা যায়, ওই সময় শিল্পীদের সঙ্গে চার্লসের পরিচয় করিয়ে দেন ক্রেগ। সেটে ছিলেন পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা, অভিনয়শিল্পী নাওমি হ্যারিস, লাশানা লিঞ্চ ও র‌্যালফ ফিনেস।

    বেন্টলি কারে চড়ে পাইনউড স্টুডিওতে হাজির হন প্রিন্স চার্লস। তিনি অস্টিন মার্টিন কারের ভক্ত। এ ধরনের একটি ক্ল্যাসিক গাড়ি ব্যবহার হচ্ছে ‘বন্ড ২৫’-এ। ওই গাড়ির সামনে দাঁড়িয়ে ক্রেগের সঙ্গে ছবি তোলেন চার্লস। অস্টিন মার্টিনের প্রতি মুগ্ধতার কথা স্মরণ করিয়ে দেন ওই সময়।

    হ্যারি পটার সিনেমায় ভল্ডেমর্ট চরিত্রে অভিনয় করেছিলেন র‌্যালফ ফিনেস। সেই প্রসঙ্গ তুলে চার্লস জানান, বন্ড সিনেমায় দেখা যাবে আসল র‌্যালফ ফিনেসকে।

    এর আগে ‘পিংক প্যান্থার’ সিরিজের একটি সিনেমার সেটে গিয়েছিলেন চার্লস। সেই কথাও জানান।

    ২০১২ সালে একটা ছোট দৈর্ঘ্যের ছবির ড্যানিয়েল ক্রেগের সঙ্গে ক্যামিও রোলে ছিলেন প্রিন্স চার্লস। সেখানে বন্ড গার্ল হিসেবে দেখা দেন তার মা রানি এলিজাবেথ। মূলত অলিম্পিক উপলক্ষে জনপ্রিয় স্পাই সিরিজের প্যারোডি করেন তারা।

    এ দিকে মে মাসে ড্যানিয়েল ক্রেগ আহত হওয়ার কারণে স্থগিত হয়েছিল সিনেমাটির দৃশ্যায়ন। চিকিৎসা শেষে তিনি আবার সেটে যোগ দিলেন।

    ২০০৫ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ সিনেমার মাধ্যমে বন্ড সিরিজে যুক্ত হন ড্যানিয়েল ক্রেগ। ওই সিনেমার দৃশ্যায়নের সময় তার দুটি দাঁত পড়ে যায়। এ ছাড়া ‘কোয়ান্টাম অব সোলাস’-এর সেটে কাঁধের পেশি পুড়ে যায়, আঘাত পান পাঁজরে।

    এই নিয়ে পঞ্চমবারের মতো ব্রিটিশ সিক্রেট সার্ভিসের আইকনিক চরিত্রে অভিনয় করছেন তিনি। সঙ্গে আরও থাকছেন আনা ডে আরমাস, ডালি বেনসালা ও বিলি ম্যাগনুসেন। ভিলেন চরিত্রে আছেন এবার সেরা অভিনেতার অস্কার জেতা রামি মালিক।

    শুটিং লোকেশনের মধ্যে রয়েছে জ্যামাইকা, নরওয়ে, লন্ডন ও ইতালি।

    শুরুর দিকে ‘বন্ড ২৫’ নির্মাণের কথা ছিল ড্যানি বয়েলের। পরে প্রযোজকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে মতানৈক্যের সূত্রে ছবিটি ছেড়ে দেন। এ কারণ ২০১৮ সালের অক্টোবর থেকে পিছিয়ে মুক্তির তারিখ ফেলা হয় ২০২০ সালে।

    বর্তমান পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা এর আগে বেশ কয়েকটি প্রশংসিত প্রজেক্টের সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে আছে এইবিও’র জনপ্রিয় সিরিজ ‘ট্রু ডিটেকটিভ’-এর প্রথম সিজন। আরও আছে নেটফ্লিক্স অরিজিনাল ম্যানিয়াক, সিনেমা সিন নমব্রি, জেন আয়ার ও বিস্টস অব নো নেশন।

    ক্রেগ অভিনীত অন্য দুই বন্ড সিনেমার মধ্যে রয়েছে স্কাইফল ও স্পেক্টা। শেষ সিনেমাটির পর ২০১৫ সালে জানান, জেমস বন্ড সিনেমায় তাকে আর দেখা যাবে না। আরও বলেছিলেন, তার হাত কেটে ফেললেও সিদ্ধান্ত পরিবর্তন হবে না। কিন্তু ২০১৭ সালের আগস্টে মত পরিবর্তনের ঘোষণা দেন। সেই হিসেবে ‘বন্ড ২৫’ হতে যাচ্ছে এ সিরিজে তার শেষ সিনেমা। আর মুক্তির আগে ছবিটির নাম পরিবর্তন হবে।

    সবকিছু পরিকল্পনা মতো এগোলে মুক্তি পাবে ২০২০ সালের ৮ এপ্রিল।

  • প্যারিসে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু, আহত ২৭

    প্যারিসে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু, আহত ২৭

    ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু এবং আরেকজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

    শনিবার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে প্যারিস ১১ এর রুই দ্যু ন্যমুর এর একটি ছয়তলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় মোট ২৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে এরই মধ্যে তদন্তে নেমেছে সংশ্লিষ্টরা। ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ার পর আত্মরক্ষার্থে সেখান থেকে একজন ছয়তলার জানালা দিয়ে লাফ দেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

    এদিকে, অগ্নিকাণ্ডের প্রায় চার ঘণ্টার মধ্যে ফ্রান্সের দমকল বাহিনীর ২শ’ কর্মীর প্রচেষ্টায় স্থানীয় সময় সকাল ৮টা ৪৫মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

    ফায়ার ক্যাপ্টেন ফ্লোরিয়ান লইন্টিয়ার জানান, এ ঘটনায় ধোয়াজনিত কারণে শ্বাসকষ্টে মোট ২৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

  • খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লেন রশিদ খান

    খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লেন রশিদ খান

    বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে অন্য এক রশিদ খানকে দেখেছিল ক্রিকেট বিশ্ব। ৯ ওভারে ১১০ রান দিয়ে গড়েছিলেন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড।

    কিন্তু নিজের চেনা রূপে ফিরে আসতে মাত্র এক ম্যাচই সময় নিলেন আফগান এই লেগ স্পিনার। সেটাও আবার ভারতের মতো দলের বিপক্ষে। আজ সাউদাম্পটনে ১০ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে তিনি নিয়েছেন মূল্যবান এক উইকেট।

    তবে চেনারূপে ফিরলেও চোট নিয়ে শঙ্কায় পড়ে গেছেন রশিদ খান। ভারতীয় ইনিংসের ৪৯তম ওভারে প্রথম বলে ডিপ মিড উইকেট ক্যাচ ধরতে গিয়ে পায়ে চোট পান এই ক্রিকেটার।

    ক্যাচ ধরতে না পারলেও চার আটকাতে গিয়ে শুয়ে পড়েন রশিদ। অনেকটা সময় মাঠেই পড়ে ছিলেন। পরে তাকে এসে টেনে তুলেন ফিজিও, সতীর্থরা। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন আফগান লেগস্পিনার।

    আফগানিস্তানের হয়ে রশিদ ব্যাটিং করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। যদিও খুব দেরিতে ব্যাটিং করতে নামেন তিনি। তাই আশা করা যাচ্ছে, তিনি নামতে পারবেন।

    তবে সময়মতো ফিট হতে না পারলে বিপদে পড়তে পারে আফগানিস্তান। কেননা বিপর্যয়ে পড়লে লোয়ার অর্ডারের সময় তার ঝড়ো ব্যাটিং অনেক সময় খুব কাজে দেয় আফগানদের।

  • টেলর-উইলিয়ামসনে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছে নিউজিল্যান্ড

    টেলর-উইলিয়ামসনে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছে নিউজিল্যান্ড

    ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বেশ চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই দলের দুই ওপেনারকে হারিয়ে বসে তারা। তবে কেন উইলিয়ামসন ও রস টেলরের দায়িত্বশীল ব্যাটিংয়ে শুরুর সেই চাপ ইতোমধ্যেই কাটিয়ে উঠেছে নিউজিল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ২১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ৯০ রান।

    আজ (শনিবার) আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড প্রথম বলেই হারায় ওপেনার মার্টিন গাপটিলের উইকেট। পেসার শেলডন কটরেলের বলে লেগ বিফোরের ফাঁদে পা দেন তিনি। তার পথ অনুসরণ করেন দলের অন্য ওপেনার কলিন মুনরোও। তিনিও প্রথম বলে খালি হাতে ফেরেন সাজঘরে। ইনিংসের পঞ্চম বলে বোল্ড হন তিনি।

    এদিকে ধারাবাহিকতার প্রতীক উইলিয়ামসন ও টেলর তাদের জুটি শুরু করেন বেশ দেখে-শুনে। আর কোনো উইকেট হারাতে দেয়া যাবে এই ছিল তাদের লক্ষ্য। আপাতত সফলই বলা চলে তাদের। কেননা এখন পর্যন্ত তারা দলীয় স্কোরবোর্ডে যোগ করেছেন ৮৩ রান। অবিচ্ছিন্ন এই জুটি কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়।

  • মিলেমিশে থাকবে চীন-উত্তর কোরিয়া

    মিলেমিশে থাকবে চীন-উত্তর কোরিয়া

    আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক না কেন, নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ আজ শনিবার এক প্রতিবেদনে এ কথা জানায়।

    দুই দিনের সফর শেষে গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং ত্যাগ করেছেন সি চিন পিং। ১৪ বছরের মধ্যে প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়া সফর করলেন তিনি। এই সফরের ফলাফল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কেসিএনএ।

    উত্তর কোরিয়ার বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিত চীন। পিয়ংইয়ংয়ের ওপর বেইজিংয়ের যথেষ্ট প্রভাব রয়েছে। যুক্তরাষ্ট্রের নানা অবরোধের মধ্যে চীনের কাছ থেকে সমর্থন পেয়ে আসছে উত্তর কোরিয়া।

    বিশ্বের বৃহত্তম ২০ অর্থনীতির জোট জি–২০ দলের এক সম্মেলনে জাপানের ওসাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হবে চীনা প্রেসিডেন্টের। এ সম্মেলনের ঠিক এক সপ্তাহ আগে উত্তর কোরিয়া সফর করলেন সি চিন পিং।

    সফরের শেষ দিন দুপুরে দুই দেশের নেতারা তাঁদের মধ্যে সম্পর্ক জোরদারে বিভিন্ন পরিকল্পনা করেন। দেশ দুটির অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নিয়েও আলোচনা করেন তাঁরা। পারস্পরিক উদ্বেগের ভিত্তিতে নিজেদের দেশ এবং আন্তর্জাতিক নানা বিষয়ে নিজস্ব মতামত জানান তাঁরা।

    চীনের এক দৈনিক পত্রিকা আজ তাদের সম্পাদকীয় পাতায় এ সফর নিয়ে তাঁদের মতামত জানায়। তারা জানায়, চীনা প্রেসিডেন্টের উত্তর কোরিয়া সফরে এ অঞ্চলের সমস্যার সমাধান হবে না। তবে উত্তর কোরিয়ার অর্থনীতির বিকাশে সাহায্য করার অঙ্গীকার করেছে চীন।

    প্রতিবেদনে জানানো হয়, চীনা নেতা কোনো জাদুমন্ত্রবলে পাথরকে সোনায় পরিণত করবেন, বিশ্ব নিশ্চয়ই তেমনটা আশা করে না। মাত্র দুই দিনের সফরে কোরীয় উপদ্বীপের যাবতীয় সমস্যা সমাধান করা সি চিন পিংয়ের পক্ষে অসম্ভব। তবে বেইজিং সব সময় পিয়ংইয়ংয়ের নির্ভরযোগ্য ও সহানুভূতিশীল অংশীদার হয়ে থাকবে। এরপরও উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ নিয়ে আলোচনা করে পরশপাথরের মতো কাজই করেছেন বলে জানায় সেই চীনা দৈনিক।

  • কেন বাংলাদেশকে অবহেলা করে অস্ট্রেলিয়া?

    কেন বাংলাদেশকে অবহেলা করে অস্ট্রেলিয়া?

    এফটিপির (ফিউচার ট্যুর প্রোগ্রাম) করা ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কোনও টেস্ট ম্যাচ নেই অস্ট্রেলিয়ার মাটিতে। টেস্ট খেলুড়ে একটা দেশের জন্য এটি চরম অনীহার বার্তা দেয়। এ নিয়ে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক অস্ট্রেলিয়া ম্যাচের আগে আক্ষেপ করে বলেছিলেন, বিশ্বকাপে যদি অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েও দেই, তাতেও তারা আমাদের আমন্ত্রণ জানাবে না সিরিজ খেলতে।এই ম্যাচে বাংলাদেশ জিততে পারেনি তবে অজিদের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল টাইগাররা। ৩৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৩৩ রান করে ৪৮ রানে হেরে যায় বাংলাদেশ।এমন হারের পরও বাংলাদেশ ক্রিকেটের সুনামে মুখরিত বিদেশি গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমও।ওই ম্যাচের পর অস্ট্রেলীয় গণমাধ্যম কর্মীরা সমালোচনায় মেতেছে দেশটির ক্রিকেট বোর্ডের। তারাও হতাশ দেশের ক্রিকেটের এমন নীতির কারণে।এ নিয়ে টুইট করেন অস্ট্রেলীয় সাংবাদিক মেলিন্ডা ফারেল লিখেছেন, এমন একচোখা নীতির জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার লজ্জা হওয়া উচিত।এছাড়া হতাশা প্রকাশ করেছেন বিবিসির সাংবাদিক জিম ম্যাক্সওয়েল। ট্রেন্ট ব্রিজে ম্যাচ শেষে তিনি বলেন, এ বিষয়টি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ভাবা উচিত। যারা ক্রিকেটকে এগিয়ে নিতে চায় তাদের জন্য এটা ভীষণ হতাশার।দীর্ঘ ১৬ বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। তাও আবার ডারউইন আর কেয়ার্নসের মাঠে।ম্যাচ শেষে অস্ট্রেলীয় অনেক সাংবাদিক টুইট করেন এই বিষয়টি নিয়ে। তারা মনে করেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার উচিৎ, বাংলাদেশকে উপযুক্ত মর্যাদা দেয়া।

  • স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল ফিলিস্তিন!

    স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল ফিলিস্তিন!

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাও (আইএইএ) ফিলিস্তিনকে পর্যবেক্ষক সদস্য হিসেবে যোগ দেয়ার অনুমতি দিয়েছে। এর মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আন্তর্জাতিক সংস্থাটি। এ ঘটনায়ও প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল।

    আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো ও ভিয়েনায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাহ আবদুশ শাফি এ নিয়ে মঙ্গলবার একটি চুক্তিতে সই করেন।

    এছাড়াও নিউজিল্যান্ডের সরকারি ওয়েবসাইটের মানচিত্রে স্থান পেয়েছে ফিলিস্তিন। পূর্ব জেরুজালেমকে রাজধানী উল্লেখ করে ওয়েবসাইটের মানচিত্রে এ তথ্য প্রকাশ করা হয়েছে। দেশটির সরকারি এ ওয়েবসাইটের মানচিত্র থেকে ইসরাইলের তথ্য মুছে ফিলিস্তিনের নাম প্রতিস্থাপন করা হয়েছে।

    সমৃদ্ধশীল উদার মানবতাবাদী দেশ নিউজিল্যান্ড। সম্প্রতি দেশটি অভিবাসী বিষয় সম্পর্কে ওয়েবসাইটে মানচিত্র প্রকাশ করেছে। সদ্য প্রকাশিত মানচিত্রে ইসরাইলের মানচিত্র মুছে ফেলে ফিলিস্তিনের নাম প্রতিস্থাপন করা হয়েছে।

    নিউজিল্যান্ডের সরকারি ওয়েবসাইট এই মানচিত্রটি সেদেশে ফিলিস্তিনি অভিবাসনের নথি প্রকাশের জন্য তৈরি করেছে। এতে নীল রং দিয়ে ফিলিস্তিনের মানচিত্র দেখানো হয়েছে এবং তাতে দেশের নামও উল্লেখ করা হয়েছে।

    এদিকে ইয়াহুদিবাদী দেশ ইসরাইল তাতে আপত্তি জানিয়েছে। তারা এই পদক্ষেপের জন্য নিউজিল্যান্ডের ইমিগ্রেশন মন্ত্রীকে এই বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছে।

    নীল চিহ্নিত মানচিত্রে ফিলিস্তিনের নাম উল্লেখ করে তাতে রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে দেখানো হয়েছে। আর তাতে রয়েছে নিউজিল্যান্ডে বসবাসরত ফিলিস্তিনি অভিবাসী সম্পর্কে তথ্য।