Category: আন্তর্জাতিক

  • ওয়ানডেতে কোহলির পর দ্বিতীয় দ্রুততম আমলা

    ওয়ানডেতে কোহলির পর দ্বিতীয় দ্রুততম আমলা

    বেশ কয়েক বছর ধরেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছেন ওপেনার হাশিম আমলা। প্রোটিয়া এই ওপেনারের ব্যাটে ভর করে অনেক ম্যাচেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আমলা ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটিয়েছেন ক্যারিয়ারের শুরু থেকেই।

    যে কারণে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম ইনিংস খেলে তিন, চার, পাঁচ, ছয় ও সাত হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন হাশিম আমলা। আজ (বুধবার) নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমে আরো একটি দ্রুততমের রেকর্ড গড়েছেন আমলা। দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আট হাজার রানের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

    ওয়ানডে ক্যারিয়ারে এখনো পর্যন্ত ১৭৮ টি ম্যাচ খেলেছেন আমলা। যেখানে (আজকের ম্যাচসহ) ১৭৬ ইনিংসে ব্যাট করে ২৭ সেঞ্চুরি ও ৩৭ টি ফিফটি আছে তার। আজ কিউইদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ২৪ রান করার পরই ৮ হাজার রান পূরণ করেন আমলা। যা ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় দ্রুততম আট হাজার রানের রেকর্ড।

    একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম আট হাজারের রেকর্ডের শীর্ষে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আট হাজার রান করতে কোহলি খেলেছেন ১৭৫ ইনিংস। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সহ আমলার লেগেছে কোহলির চেয়ে মাত্র এক ইনিংস বেশি। তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে আট হাজার রান করেছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

  • ইমাম বুখারীর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

    ইমাম বুখারীর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সমরকন্দে বিখ্যাত হাদিসবেত্তা আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল আল-বুখারী (রা.) (ইমাম বুখারী) এর মাজার জিয়ারত করেছেন। খবর বাসসের।

    পারস্যের ইসলামিক চিন্তাবিদ ও হাদিসের সংকলক ইমাম বুখারী ৮৭০ খ্রী. এর ১ সেপ্টেম্বর উজবেকিস্তানের বুখারায় ইন্তেকাল করেন।

    মো. আবদুল হামিদ তাজিকিস্তান ও উজবেকিস্তানে তাঁর সাত দিনের সরকারি সফরের অংশ হিসেবে হজরত খাজা খিজির (আ.) কমপ্লেক্সে উজবেকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইসলাম করিমভের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। এ সময় তিনি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সমরকন্দের গভর্নর এবং মাজার মসজিদের পেশ ইমাম ইরকিনজন তুরদিমভ রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। পরে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

    রাষ্ট্রপতি সমরকন্দের গভর্নরের আমন্ত্রনে উজবেকিস্তানের প্রয়াত প্রথম প্রেসিডেন্টের সাবেক বাসভবনে মধ্যহ্ন ভোজে যোগ দেন।

    এছাড়া রাষ্ট্রপতি হামিদ ইমাম বুখারী (রা.) আন্তর্জাতিক বিজ্ঞান ও গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। আবদুল হামিদ আমির তৈমুরের জাদুঘর এবং উজবেকিস্তানের জাতীয় কৃষ্টি ও সংস্কৃতির নিদর্শন ঐতিহাসিক কিছু স্থান পরিদর্শন করেন।

    এরপর রাষ্ট্রপতি তাঁর পত্নী রাশীদা খানম ও পুত্র রেজোয়ান আহমেদ তৌফিক (এমপি)কে নিয়ে স্থানীয় সময় সকাল ১০ টা ৩ মিনিটে বুলেট ট্রেন ‘আফ্রোসিয়োব’ এ সমরকন্দ ত্যাগ করেন।

    এ সময় উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী আবদুল করিমভ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন, উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ুদ মান্নান, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়–য়া, প্রেস সচিব জয়নাল আবেদিন, দূতাবাসের দ্বিপাক্ষিক সচিব ও কনসুলার কামরুল আহসান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

    রাষ্ট্রপতি গত ১৩ জুন পঞ্চম সিআইসিএ সম্মেলনে যোগ দিতে তাজিক রাজধানী দুশানবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং ১৬ জুন উজবেকিস্তান সফরে যান। বিমান বাংলাদেশ এয়ারলাইনস্রে একটি বিশেষ বিমানে আবদুল হামিদ আগামীকাল সন্ধ্যায় ঢাকা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

  • টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

    টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

    ম্যাচ শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। অথচ বার্মিংহ্যামের এজবাস্টনে টসই হলো পৌনে ৫টায়। অর্থ্যাৎ, দেড় ঘণ্টারও বেশি সময় পর শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের এই ম্যাচটি।

    বৃষ্টিতে বিলম্বিত হওয়া ম্যাচে টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেনে উইলিয়ামসন এবং অনুমিতভাবেই কিউইরা শুরুতে ফিল্ডিংই বেছে নিলেন। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রতিপক্ষ প্রোটিয়াদের।

    দক্ষিণ আফ্রিকার জন্য এই ম্যাচটি অবশ্যই জয় চাই। কারণ, টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ছাড়া বিকল্প নেই। অন্যদিকে নিজেদের অবস্থান আরও নিরঙ্কুশ করার জন্য জয় প্রয়োজন নিউজিল্যান্ডেরও। সুতারং, কেউ কাউকে একটুও ছাড় নয়, এমন মানসিকতা নিয়েই খেলতে নামছে এজবাস্টনে।

    ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালেও কিউদের কাছে হারতে হয়েছিল প্রোটিয়াদের। ওই দুই বিশ্বকাপে হারের বদলা এবার নেয়ার দারুণ সুযোগ প্রোটিয়াদের সামনে।

    দক্ষিণ আফ্রিকা একাদশ
    হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মারক্রাম, ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), রাশি ফন ডার সার ডুসেন, ডেভিড মিলার, আন্দিল পেহলুকাইয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি এবং ইমরান তাহির।

    নিউজিল্যান্ড একাদশ
    মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেনে উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সান্তনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

  • দীর্ঘ দুই দশক পর সালমান মামলা থেকে খালাস

    দীর্ঘ দুই দশক পর সালমান মামলা থেকে খালাস

    ভারতের যোধপুর আদালত থেকে বড়সড় স্বস্তি পেলেন বলিউড সুপার স্টার সালমান খান৷ সোমবার (১৭ জুন) সকালে যোধপুরের সিজেএএম আদালত জানিয়ে দেয় নতুন করে আর কৃষ্ণসার হরিণ মামলায় সালমান খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে না৷ ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, আদালত সালমানের বিরুদ্ধে মিথ্যে নথি পেশ করার মামলাটি খারিজ হয়ে যায়৷

    ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ মামলায় অস্ত্রের লাইসেন্স সংক্রান্ত যে নথি পেশ করেছিলেন তা আদালতে মিথ্যা প্রমাণিত হয়নি। তাই সেই মামলা থেকে সালমান খানকে রেহাই দিয়েছে যোধপুরের আদালত৷ এই মামলায় সালমানের আইনজীবী জানান, সালমান যে ভুল নথি দিয়েছেন তা প্রমাণ করতে পারেননি সালমানের বিরুদ্ধে দাঁড়ানো আইনজীবী৷ তাই এ বিষয়ে নতুন কোনও অভিযোগপত্র আর জমা দেওয়া যাবে না৷

    যোধপুর আদালত সম্মুখে পুলিশি পাহারায় সালমান খান
    উল্লেখ্য, গত বছরের ৫ এপ্রিল যোধপুরের একটি আদালত দুই দশক আগে দুটি কৃষ্ণসার হরিণ শিকারের দায়ে সালমান খানকে পাঁচ বছরের সাজার রায় দেয়৷ কারণ রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ে গিয়ে পরপর দুইদিন আলাদা আলাদা স্থানে ওই দুটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণি শিকার করেছিলেন সালমান৷ ১৯৯৯ সালে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দায়ের করা এ মামলার অপর আসামি নায়ক সাইফ আলি খান এবং নায়িকা টাবু, সোনালি বেন্দ্রে ও নীলম কোঠারিকে খালাস দিয়েছেন বিচারক৷

    যোধপুরের কোঙ্কনি গ্রামে কৃষ্ণসার হরিণকে শিকারের অভিযোগে চারটি মামলা হয়েছিল সালমান খানের বিরুদ্ধে৷ ওই অভিযোগে ১৯৯৮ সালের ১৭ অক্টোবর তাকে গ্রেপ্তারও করা হয়েছিল৷ কিন্তু তিনটি মামলায় সালমান খালাস পেয়ে যান৷

    এই সেই বিলুপ্তপ্রায় কৃষ্ণসার হরিণ
    এরমধ্যে দুটি মামলায় ২০০৬ সালে সালমানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত৷ কিন্তু রাজস্থান হাইকোর্ট ওই সাজা স্থগিত করে দেয় এবং ২০১৬ সালে সালমানকে খালাস দেওয়া হয়৷ হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের করা আপিল সর্বোচ্চ আদালতে বিচারাধীন ছিল৷ তার বিরুদ্ধে মিথ্যে নথি পেশ প্রমাণ না হওয়ায় এই মামলাটি খারিজ হয়ে যায়। তাই আর কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমান খানকে আদালতে দাঁড়াতে হবে না। দীর্ঘ দুই দশক পর তিনি এই মামলা থেকে খালাস পেলেন।

    এর আগে মুম্বাইয়ে সালমানের গাড়ি চাপায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ২০১৫ সালে সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল ভারতের একটি আদালত৷ পরে উচ্চ আদালত থেকে সালমান ওই মামলায় খালাস পান৷

  • রাসেলকে অনেকবার আউট করেছি, দেখলে লজ্জা পায় : মুস্তাফিজ

    রাসেলকে অনেকবার আউট করেছি, দেখলে লজ্জা পায় : মুস্তাফিজ

    বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাকিব আল হাসান এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

    সাকিব দলের হয়ে ম্যাচজয়ী সর্বোচ্চ ১২৪ রানের ইনিংস খেলেন। সেঞ্চরি হাঁকাতে তিনি খেলেছেন ৮৩ বল। ম্যাচে ৯৯ বলে ১২৪ রান করেন। এছাড়াও ৫৪ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন সাকিব।

    অন্যদিকে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এক ওভারে মূল্যবান ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ভাঙেন শক্তিশালী হোপ-হেটমায়ার জুটি। তার দুর্দান্ত বোলিংয়ে উইন্ডিজের রানের লাগাম টেনে ধরতে সাহায্য করেছে।

    তাই ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে এসে আন্দ্রে রাসেলকে আউট প্রসঙ্গে মুস্তাফিজুর জানান, আমি রাসেলকে অনেকবার আউট করেছি। সে আমাকে দেখলে লজ্জা পায়। এবারও এটাই ছিল তাকে আউট করার অস্ত্র।

    তিনি বলেন, ম্যাচের ওই সময় তো সবাই ঘাবড়ানো শুরু করেছিল। আমাকে ওই সময় বোলিং দিয়েছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।

    ম্যাচের ৪০তম ওভারের তৃতীয় বলে হেটমারায়কে স্লোয়ারের সাহায্যে আউট করেন কাটার মাস্টার। পঞ্চম উইকেটে শাই হোপকে সঙ্গ দিতে আসেন বিস্ফোরক ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। এ ওভারের শেষ বলে মুশফিকের গ্লাভসবন্দী হয়ে সাজঘরে ফেরান তাকেও। ৪৭তম ওভারে তৃতীয় উইকেট হিসেবে তুলে নেন শাই হোপেরও উইকেট।

    মুস্তাফিজুর রহমান ৯ ওভার বল করে ৫৯ রান খরচ করে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নেন।

    ইংল্যান্ডের টনটনে ৩২২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৪১.৩ ওভারে ৫১ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এ জয়ের ফলে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টাইগারদের অবস্থান এখন ৫-এ।

  • বিশ্বের ৮৬ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী ভুয়া সংবাদের শিকার

    বিশ্বের ৮৬ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী ভুয়া সংবাদের শিকার

    ভুয়া খবর ইস্যুটি বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। কয়েকদিন পর পরই ভুয়া সংবাদ আমরা দেখতে পাই। বিশেষ করে মৃত্যুর আগেই কারও মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ এখন যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে শুধু বাংলাদেশে নয়, ভুয়া সংবাদের জয়জয়কার বিশ্বজুড়ে।সম্প্রতি ২৫টি দেশের ২৫ হাজার মানুষকে নিয়ে সমীক্ষা চালিয়েছিল একটি মার্কিন জরিপকারী প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল গভারন্যান্স এসোসিয়েশন (সিআইজিআই)।গত বছরের ২১ ডিসেম্বর থেকে এই বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চালানো সেই সমীক্ষায় দেখা গেছে, বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৮৬ শতাংশই ভুয়া খবরের শিকার হয়ে চলেছেন। এসব খবরের বেশিরভাগই ছড়াচ্ছে ফেসবুকে। এছাড়া ইউটিউব, টুইটার এবং ব্লগেও ভুয়া খবর ছড়াচ্ছে।সমীক্ষা বলছে, বেশিরভাগ ভুয়া খবর ছড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তারপরই আছে রাশিয়া এবং চীন। ভুয়া খবরে প্রতারিত হতে হতে ইন্টারনেটের ওপরে ক্রমশ আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। তার প্রভাব পড়ছে অর্থনীতি ও রাজনৈতিক চর্চায়।সরকার ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অবিলম্বে এ বিষয়ে সক্রিয় হওয়া প্রয়োজন বলে মনে করছে সিআইজিআই। প্রতিষ্ঠানটির মুখপাত্র ফেন অসলার হ্যাম্পসন বলেন, এ বছরের সমীক্ষা শুধু ইন্টারনেট কতটা ভঙ্গুর, সেই প্রশ্নটাই তুলে ধরেনি। দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দৈনন্দিন জীবনে তথা ব্যক্তি-পরিসরে যেভাবে ছড়ি ঘোরাচ্ছে তা নিয়ে প্রবল অস্বস্তিতে আছে সাধারণ মানুষ।

  • দেখা মিললো লক্ষ বছরের বিলুপ্ত প্রজাতির পাখির

    দেখা মিললো লক্ষ বছরের বিলুপ্ত প্রজাতির পাখির

    লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া পাখির প্রজাতির ফের দেখা মিলল। জীবাশ্ম হিসাবে নয়, একেবারে জীবন্ত অবস্থায়! বিভিন্ন নথিপত্র বলছে, এই প্রজাতির পাখি আজ থেকে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে পৃথিবী থেকে।

    অ্যালডব্রা রেল প্রজাতির এই পাখির চেহারা অনেকটা মুরগি আর বকের মত। সাদা লম্বাটে গলা আর গোলাকার ছোট চেহারার এই পাখিটি হাজার হাজার বছরের প্রাচীন। আর এটি নিয়ে চলছে গবেষণা।

    ভারত মহাসাগরের অ্যালডব্রা অ্যাটল অঞ্চলে এই পাখির জীবাশ্ম পাওয়া গিয়েছিল। তাই এই প্রজাতির নাম রাখা হয় অ্যালডব্রা রেল। ভারত মহাসাগরের অ্যালডব্রা অ্যাটল ও তার সংলগ্ন অঞ্চলে আবারও দেখা গিয়েছে অ্যালডব্রা অ্যাটল পাখিদের।

    শুধু তাই নয়, এই অঞ্চলগুলো অ্যালডব্রা অ্যাটল পাখিতে ভরে গিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাজার হাজার বছর পর প্রাকৃতিক নিয়মেই পৃথিবীর বুকে ফিরে এসেছে এই প্রজাতির পাখি।

    বিবর্তনের এই ধারাকে ইটারেটিভ এভেলিউশন বলে ব্যাখ্যা করেছেন মার্কিন বিজ্ঞানীরা। জুলজিক্যাল জার্নাল অব দ্য লিনেন সোসাইটি নামের একটি আন্তর্জাতিক পত্রিকায় এ বিষয়ে বিস্তারিত প্রকাশিত হয়েছে।

    দীর্ঘ গবেষণার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পোর্টস মাউথ অ্যান্ড ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়াম-এর গবেষকদের দাবি, বর্তমানে ভারত মহাসাগরের অ্যালডব্রা অ্যাটল ও তার সংলগ্ন অঞ্চলে যে পাখিদের আধিক্য লক্ষ্য করেছেন সেগুলো আর প্রায় দেড় লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া অ্যালডব্রা রেল এক এবং অভিন্ন।

    মার্কিন বিশেষজ্ঞদের মতে, এই ভাবে বিবর্তনের মাধ্যমে একই প্রজাতির অবলুপ্তির পরও ফিরে আসার ঘটনা বিরল হলেও প্রথম নয়। পৃথিবীর বিবর্তনের ইতিহাসে এমন ঘটনা একাধিকবার ঘটেছে।

  • বাংলাদেশ থেকে পাকিস্তানের কিছু শেখার আছে : শোয়েব আখতার

    বাংলাদেশ থেকে পাকিস্তানের কিছু শেখার আছে : শোয়েব আখতার

    বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে টাইগাররা। ৩২২ রানের টার্গেটে ব্যাট করে ৭ উইকেটের জয় বিস্মিত করছে ক্রিকেটের অবসরপ্রাপ্ত কিংবদন্তিদের।

    সোমবার বাংলাদেশের এ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেকরাও। একসময় দেশটির গতি তারকা শোয়েব আখতারতো বলেই ফেললেন, বাংলাদেশের এ জয় থেকে তার দল পাকিস্তানের কিছু শেখার আছে।

    সাকিব আল হাসান ও লিটন দাস ৭ উইকেটের জয় নিশ্চিত করার পর শোয়েব আখতার টুইট বার্তায় বলেন, ‘এটা দুর্দান্ত এক পারফরম্যান্স ছিল। বাংলাদেশ যেভাবে আজ খেললো এবং ৩২২ রান তাড়া করে ফেললো। আমি আশা করি, আমরা এখান থেকে কিছু শিখতে পারবো।’
    পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামার দিকে ইঙ্গিত করে বাংলাদেশের ইনিংসটির প্রসঙ্গে শোয়েব বলেন, ‘এভাবেই ধসে পড়া এড়াতে হবে এবং বড় লক্ষ্য তাড়া করতে হবে।’

    উল্লেখ্য, চলতি বিশ্বকাপে পাকিস্তান পুরোপুরি বিবর্ণ। সবশেষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও হেরে গেছে শোচনীয়ভাবে। তাই প্রতিমুহূর্তে সমালোচনার মুখোমুখি হচ্ছে দলটি।

  • পাকিস্তানী মিডিয়ায় টাইগারদের জয় নিয়ে ভূয়সী প্রসংশা

    পাকিস্তানী মিডিয়ায় টাইগারদের জয় নিয়ে ভূয়সী প্রসংশা

    সোমবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনবদ্য ১২৪ রান ও লিটন দাসের ৯৪ রানের ঝড়ো ইনিংসে ৫১ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

    টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ব্যাট করার আমন্ত্রণ জানানোর পর ৩২২ রানের পাহাড়সম লক্ষ্য দেয় তারা।

    কঠিন এই ম্যাচটিকে সহজ করে জয় তুলে নেওয়ায় বিশ্ব মিডিয়ায় প্রশংসায় ভাসছে টাইগাররা। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ভূয়সী প্রশংসা করছে বাংলাদেশ দলের।

    পাকিস্তানের ‘ডন’ পত্রিকাও বাংলাদেশ দলের প্রশংসা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

    পত্রিকাটির ই-পেপারে শিরোনাম দেখা যায়, ‘সাকিব-লিটনের সুবাদে বাংলাদেশের দুর্দান্ত জয়’।

    পত্রিকাটি প্রতিবেদনে লিখেছে, “সাকিব আল হাসানের অসাধারণ সেঞ্চুরিতে ভর করে বিশ্বকাপের ইতিহাসে পাহাড়সম লক্ষ্য তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটর দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ।”

    এতে বলা হয়, “ম্যাচে চতুর্থ উইকেট জুটিতে সাকিব-লিটনের অপরাজিত ১৮৯ রানের পার্টনারশিপ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ, যা বিশাল লক্ষ্যকে টপকাতে সহায়তা করে।”

    প্রতিবেদনে আরও বলা হয়, “সাকিব-লিটনের ছন্দময়ী এই জুটি দেখিয়ে দিল রান তাড়ায় বড় লক্ষ্য কোনো ব্যাপারই নয়।”

  • টাইগারদের অভিনন্দন জানালেন আফ্রিদি

    টাইগারদের অভিনন্দন জানালেন আফ্রিদি

    বিশ্বকাপের বাংলাদেশের শুরুটা হয়েছিলো দারুণভাবে। প্রথম ম্যাচেই বাংলাদেশ হারিয়ে দিয়েছিলো দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু এরপর কিছুটা খেই হারায় টাইগাররা। নিউজিল্যান্ডের কাছে হেরে যায় মাত্র ২ উইকেটে। পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

    এ দুই ম্যাচে বাংলাদেশ দলের হারের পরই বাংলাদেশ দলের দিকে ধেয়ে আসে নানা সমালোচনা। নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বৃষ্টির কারণে মাঠে নামতে না পারায় সেসব সমালোচনার জবাব দিতে পারেনি টাইগাররা।

    সব সমালোচনার জবাব দিতে তারা যেনো বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটিকে। তাদের বিপক্ষে ৫১ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এই জয়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রশংসার বন্যায় ভাসছে টাইগাররা।

    বাংলাদেশ দলের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিও। টাইগারদের সাথে বিশেষ প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখা দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান ও লিটন দাসকেও।

    বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে নিজের টুইটার একাউন্টে একটি টুইট করেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। যেখানে তিনি লিখেন, ‘বাংলাদশে দলের এমন জয়ে তাদের অনেক অনেক অভিনন্দন। সাকিব ও লিটন দাস দারুণ দুইটি ইনিংস খেলেছে। শাই হোপও দারুণ খেলেছে। বিশ্বকাপের মতো মঞ্চে কোনো দলকে কখনও ছোট করে দেখা উচিত নয়।’