Category: আন্তর্জাতিক

  • এমন মেঘ অনেকেই দেখেনি (ভিডিও)

    এমন মেঘ অনেকেই দেখেনি (ভিডিও)

    মেঘ দেখে রোমাঞ্চিত হওয়ার স্বভাব আমাদের পুরনো। তাইতো মেঘ নিয়ে দেশে বিদেশে অনেক গান আর কবিতা লেখা হয়। কিন্তু হঠাৎ আপনার মাথার উপরে থাকা মেঘ যদি ভূতুরে হয়ে যায় তাহলে খানিকটা চমকানোর কথা। অস্ট্রেলিয়ার আকাশে গত ১০ জুন মেঘগুলোকে যেভাবে দেখা গেছে তা হয়তো অনেকেই দেখেনি।

    অ্যাসপিরেটাস নামের এই মেঘ আকাশে ঘনীভূত হলে আপনার চোখে পড়বে একাধিক ঢেউ এর সমষ্টি। মনে হবে একাধিক ঢেউ যেন খেলে বেড়াচ্ছে গোটা আকাশ জুড়ে। তখন আপনার মনে হবে আকাশটা বুঝি অনেক কাছে নেমে এসেছে। হাত বাড়ালেই ছোঁয়া যাবে।

    মেলবোর্নের পাশের এলাকা মার্টলফোর্ডে এমন চিত্র ধরা পড়েছে ক্যামেরায়। পড়ন্ত বিকেলে গাড়িতে করে ওখান দিয়ে যাচ্ছিলেন পল ম্যাকুলি নামের এক ব্যক্তি। আচমকা আকাশে নজর পড়তেই হকচকিয়ে যান তিনি। তার ভাষায়, আকাশটাকে বড় একটা পুকুর বা সমুদ্রের একটা অংশের মত লাগছিল। যেখানে তৈরি হচ্ছে একাধিক ঢেউ। তারা আছড়ে পড়ছে একে অন্যের ঘাড়ে। কিন্তু খুব দ্রুত স্থান পরিবর্তন করছে।

    তিনি তৎক্ষনাৎ ওমন মেঘের ছবি তোলেন। ম্যাকুলি বলছিলেন, ‘এ এক অনন্য নজির। নিজের চোখে কেউ না দেখলে এটা বিশ্বাসই করবে না।’ পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, এমন মেঘের নাম অ্যাসপেরিটাস ক্লাউড। আন্তর্জাতিক ক্লাউড অ্যাটলাস জানিয়েছে, লাতিন শব্দ থেকে এই মেঘের নামকরণ করা হয়েছে।

    মূলত ঢেউয়ের মতো গঠন এসব মেঘের। খুব দ্রুত স্থান পরিবর্তন করাই হলো এর মূল বৈশিষ্ট্য। এই ধরনের মেঘ গত দশকে খুব বেশি দেখা না গেলেও ২০১৭ সালের আগে এসব মেঘকে মেঘসমষ্টি হিসেবে ধরাই হত না।

    এ ধরনের মেঘপুঞ্জ এখন প্রায়ই দেখা যায়। তাই বিজ্ঞানীরা নতুন করে এটি নিয়ে চিন্তা করেছেন। ক্লাউড অ্যাপ্রিসিয়েশন সোসাইটির প্রতিষ্ঠাতা বিজ্ঞানী গ্যাভিন প্রেটোর প্রথম এই মেঘ নিয়ে লেখা শুরু করেন। তিনি এর নাম দেন অ্যাসপেরিটাস ক্লাউড।

  • চুক্তি : বিটিভি দেখা যাবে ভারতে, বাংলাদেশে ডিডি ইন্ডিয়া

    চুক্তি : বিটিভি দেখা যাবে ভারতে, বাংলাদেশে ডিডি ইন্ডিয়া

    বাংলাদেশের সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভি ভারতে সম্প্রচারিত হতে যাচ্ছে। একই সঙ্গে এর বিনিময়ে বাংলাদেশে ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শন (ডিডি) ইন্ডিয়া সম্প্রচারিত হবে। এ নিয়ে দুই দেশের মাঝে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

    বুধবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাবেদকার এই চুক্তির ব্যাপারে জানান। তিনি বলেন, ঢাকার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে নয়াদিল্লি। শিগগিরই ডিডি ইন্ডিয়া বাংলাদেশে দেখা যাবে।

    মন্ত্রী প্রকাশ জাবেদকার বলেন, এর বিনিময়ে ভারতে ডিডি ফ্রি ডিশে বাংলাদেশের সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভি দেখা যাবে।

    দক্ষিণ কোরিয়ার সঙ্গেও ডিডি ইন্ডিয়ার সম্প্রচার নিয়ে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ভারতের এই মন্ত্রী। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ায়ও ডিডি ইন্ডিয়া দেখা যাবে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল কেবিএস ভারতে দেখা যাবে।

    তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এ ধরনের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্ব এশীয় নীতির আওতায় সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে এই চুক্তি হয়েছে বলে মন্তব্য করেন প্রকাশ।

    ভারতীয় সম্প্রচার মাধ্যম প্রসার ভারতীর সঙ্গে বাংলাদেশ টেলিভিশন গত ৭ মে একটি চুক্তি স্বাক্ষর করে।সেই চুক্তি অনুযায়ী উভয় দেশের সরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার শুরু হচ্ছে।

    ভারতীয় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক শ্যাম বেনেগালের নির্দেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দুই দেশের সরকারের অর্থায়নে একটি চলচ্চিত্র নির্মাণ হবে।

    কয়েক মাস আগে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের পর উভয় দেশের সরকারি টেলিভিশন চ্যানেল প্রতিবেশী এ দুই দেশের মাঝে সম্প্রচারের চুক্তি সম্পন্ন হলো।

  • নিউজিল্যান্ডকে ২৪২ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

    নিউজিল্যান্ডকে ২৪২ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

    দক্ষিণ আফ্রিকার জন্য ‘অবশ্যই জয়ে’র ম্যাচ আজ। এই ম্যাচে হারলেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের। জিতলে টিকে থাকবে সম্ভাবনা। এমন ম্যাচেই কি না টস হারতে হলো প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিকে। টস হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেলেন প্রতিপক্ষ কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের কাছ থেকে।

    ম্যাচ শুরুর সময়টা ছিল বৃষ্টি বিঘ্নিত। প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় খেলা। যে কারণে, এই দু’দলের কাছ থেকেই কেটে নেয়া হয় ১টি করে ওভার। ৪৯ ওভারের ম্যাচে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে খুব বেশিদুর এগুতে পারেনি দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের সামনে তারা ছুঁড়ে দিয়েছে কেবল ২৪২ রানের চ্যালেঞ্জ।

    এবারের ইংল্যান্ড বিশ্বকাপে যেখানে অহরহ ৩০০ কিংবা ৩০০ প্লাস স্কোর হয়ে যাচ্ছে, সেখানে দক্ষিণ আফ্রিকা করলো কেবল ৬ উইকেট হারিয়ে ২৪১ রান! রাশি ফন ডার ডুসেন আর হাশিম আমলা না দাঁড়ালে তো এই রানও করা সম্ভব হতো না প্রোটিয়াদের পক্ষে।

    ফন ডার ডুসেন করেন সর্বোচ্চ অপরাজিত ৬৭ রান এবং আমলা করেন ৫৫ রান। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন লকি ফার্গুসন। ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম নেন ১টি করে উইকেট।

    টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই কুইন্টন ডি ককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর আমলা আর ডু প্লেসিস মিলে চেষ্টা করেন শুরুর বিপর্যয় সামাল দেন। কিন্তু ২৩ রান করে আউট হয়ে যান ডু প্লেসিস। এরপর এইডেন মারক্রাম করেন ৩৮ রান। হাশিম আমলা ৮৩ বল খেলে রান করেন ৫৫ রান।

    মিডল অর্ডারে ৬৪ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন রাশি ফন ডার ডুসেন। ডেভিড মিলার করেন ৩৭ বলে ৩৬ রান।

  • এটা মিঠুন চক্রবর্তীর সংলাপ নয় যে, মারবো এখানে লাশ পড়বে সেখানে: মমতা

    এটা মিঠুন চক্রবর্তীর সংলাপ নয় যে, মারবো এখানে লাশ পড়বে সেখানে: মমতা

    পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে চোরেদের কোন জায়গা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি। তিনি বলেন, যারা ডেডিকেটেড একমাত্র তাদেরকেই জায়গা দেওয়া হবে।

    মঙ্গলবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক থেকে দলের বিধায়কদের উদ্দেশ্যে মমতা এই বার্তা দেন। সাম্প্রতিকালে তৃণমূল ছেড়ে দলের নেতা-কর্মীদের বিজেপিতে যোগদান প্রসঙ্গে মমতার বার্তা, ‘যারা যারা যাবেন তাড়াতাড়ি যান। আগে আগে চলে যান। তার কারণ আমাদের কাজগুলো শুরু করতে দিন। আমরা সব জায়গায় নতুন কর্মী তৈরি দিয়ে দিয়েছি। একজন যাবে, আমি ৫০০ জন তৈরি করবো। তবু আমি চোরেদের রাখবো না।’

    মমতা বলেন, ‘যদি তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে চান তবে বলবো, তৃণমূল কংগ্রেস এতো দুর্বল দল নয়। ১৫ জন বা ২০ জন কাউন্সিলর রুপি নিয়ে কোথাও চলে গেল, তাতে আমার বয়েই গেল। আমি নতুন লোককে টিকিট দেবো। কোথাও একটা গ্রামসভা চুরি করে পলিয়ে গেল, আমার কিছু যায় আসে না।’

    তৃণমূলের কাউন্সিলরদের দল পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনারা এখানে পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি চালাবেন আর দিল্লির সরকার রুপি দেবে-এ রকম হয় নাকি? কাজ করবেন এখানে আর রুপি আসবে ওখান থেকে-তা কি কখনও হয়? এটা মিঠুন চক্রবর্তীর সংলাপ নয়, যে মারবো এখানে লাশ পড়বে সেখানে। এটা হল বাস্তব পরিস্থিতি। মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সবই রাজ্য সরকারের অধীন। এটা মাথায় রাখতে হবে।’

    কাউন্সিলদের আচরণ, জনসংযোগ ও লাইফস্টাইল নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে তার কাছে। আগামী দিনে তাদের কীভাবে চলা উচিত বা জনসংযোগ বাড়ানো উচিত সে ব্যাপারে পরামর্শ দিতে গিয়ে মমতা বলেন, ‘আজকাল একটা নতুন স্টাইল হয়েছে-চুরি করার পর যেই তারা ধরা পড়ছে, সাথে সাথেই অন্য একটি রাজনৈতিক দলে নাম লেখাচ্ছে। ভাবছে বেঁচে যাবে। তা হবে না। সরকারের কাছে তার প্রত্যেকটির হিসাব আছে। আমি যদি সরকারের রুপি তছনছ করি-আমিও যেমন দায়ী, তেমনি অন্য কেউ করলেও তারা দায়ী হবে। এটা এতো সহজ নয় যে অন্য দলে গিয়ে বেঁচে গেলাম। আরও বরং ফাঁসবেন। অনেকে আছেন যারা সরকারি সম্পত্তি নিজের বা তার পরিবারের নামে করে নিয়েছেন। মনে রাখতে হবে সরকারের সম্পত্তি জনগণের সম্পত্তি। এটা দখল করার অধিকার কারও নেই।’

    মমতার অভিমত, ‘কাউন্সিলর বা পঞ্চায়েতের সদস্যদের কাজ হচ্ছে মানুষের কাজ করা। কিন্তু এলাকায় যদি ভাল কাজ না হয় তবে তার দোষ এসে পড়ে দলের ওপর। আবার কাজ করলে তাতে দলের সুনাম বৃদ্ধি পায়। আমি নিজেও দেখেছি যে অধিকাংশ জায়গায় কাজ হয় না। কেবলমাত্র বাড়ি ও প্রমোটিং-এর সাথে সম্পর্ক। এটা ঠিক নয়।’

    সাম্প্রতিক লোকসভার নির্বাচনে অপ্রত্যাশিত ফল করেছে বিজেপি। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৮টিতে জয় পেয়েছে তারা। তৃণমূল জয় পেয়েছে ২২টি আসনে। একাধিক কেন্দ্রে তার দ্বিতীয় স্থান অধিকার করেছে। এরপর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল থেকেই বিজেপিতে যোগদান করার হিড়িক পড়েছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তৃণমূল। তাদের একাধিক বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য ঘাসফুল ছেড়ে যোগ দিয়েছে বিজেপি শিবিরে। এমন এক পরিস্থিতিতে দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে অন্যদিকে বিভিন্ন দুর্নীতিতে যাদের নাম জড়িয়েছে-তাদের উভয়কেই বার্তা দিলেন মমতা।
    বক্তব্য চলাকালীন সময়ে রাজ্যটির নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও দলের সভাপতি সুব্রত বক্সিকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘একটা কথা বলে রাখবো যারা দল ছেড়ে চলে যাবে, তারা যদি দুইদিন বাদে পায়ে ধরে ফেরত আসতে চাইবে তা হবে না। এটাকে বন্ধ করতে হবে। আজকে চলে যাবে আর আগামীকাল পায়ে ধরে ফেরত আসতে চাইবে-এই জিনিস বন্ধ করুন। যারা আমাদের পুরনো কর্মী ভুল বুঝে চলে গেছেন-তারা যদি আসেন তাদেরটা বিবেচনা করুন। অন্যথায় হবে না।’

    নাম না করে তৃণমূলের এক সময়ের সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায় ও তার পুত্র শুভ্রাংশ রায়ের উদ্দেশ্যে মমতা বলেন, ‘বাবা দল করতো, বাবার ছেলেকে আমরা টিকিট দিয়ে দিয়েছি। পকেট প্যাকেজ! যে বাবা-ছেলে ডেডিকেটেড তাদের দিতে হবে। যারা দল ছেড়ে যাবেন না, যারা দলকে মন্দির-মসজিদ-গুরদোয়ারার মতো ভালবাসবেন। কিন্তু যারা আজকে এই পা, কালকে ওই পা-তোমাদের জন্য দলে অনেক বদনাম সহ্য করেছি, আর নয়।’

  • কলাপাড়ায় সংঘর্ষে চীনা নাগরিকের শেবাচিমে মৃত্যু

    কলাপাড়ায় সংঘর্ষে চীনা নাগরিকের শেবাচিমে মৃত্যু

    পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিক নিহতের ঘটনায় সংঘর্ষে আহত নাজাং ইয়াং ফাং নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

    মৃত চীনা নাজাং ইয়াং ফাং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে চাকরি করতেন।

    জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় সেখানে কর্মরত চীনা নাগরিকদের। এতে আট চীনা নাগরিক আহত হন। এদের মধ্যে পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হেমায়েত উদ্দিনের তত্ত্বাবধায়নে মঙ্গলবার ছয় চীনা নাগরিককে শেবাচিম হাসপাতালে আনা হয়।

    শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান জানান, মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে হাসপাতালে ছয় চীনা নাগরিককে ভর্তি করা হয়। এদের বয়স ২৬ থেকে ৬০ বছরের মধ্যে। এর মধ্যে একজনকে অর্থোপেডিক্স ও পাঁচজনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে গভীর রাতে চিকিৎসাধীন থেকে মারা যান চীনা নাগরিক নাজাং ইয়াং ফাং। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হেমায়েত উদ্দিন জানান, আহতরা সবাই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এবং চীনের নাগরিক। পটুয়াখালীর জেলা প্রশাসকের নির্দেশে আহত ছয়জনকে প্রথমে পটুয়াখালী হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়।

    উল্লেখ্য, মঙ্গলবার বিকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনায় সাবিন্দ্র দাস (৩২) নামে এক বাঙালি শ্রমিকের মৃত্যু হয়। তিনি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জয়নগর গ্রামের নগেন্দ্র দাসের ছেলে।

    এ নিয়ে বাঙালি ও চীনা শ্রমিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং সংঘর্ষ হয়।

  • পানিতে নামতেই শিশুকে টেনে ধরল কুকুর, ভিডিও ভাইরাল

    পানিতে নামতেই শিশুকে টেনে ধরল কুকুর, ভিডিও ভাইরাল

    ইন্টারনেটে এবার একটি শিশু ও তার পোষা কুকুরের ১৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ১৬ জুন প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, বল কুড়িয়ে আনতে পানিতে নামছিল শিশুটি। সঙ্গে সঙ্গেই কুকুরটি দৌড়ে গিয়ে শিশুটির জামা টেনে ধরে পানি থেকে দূরে নিয়ে আসে। এরপর পানিতে নেমেই নিজেই বলটি কুড়িয়ে আনে।

    এরই মধ্যে ভিডিওটি ৪৮ লাখেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিওটি যিনি ক্যামেরাবন্দি করেছেন, তিনি সম্ভবত জানতেন কী হতে পারে এই পরিস্থিতিতে। তাই শিশুটি পানির কাছে চলে গেলেও তিনি কাছে দাঁড়িয়ে সেটি ভিডিও রেকর্ডিং করছিলেন। শিশুটিকে আটকানোর চেষ্টা করেননি। কারণ তিনি হয়তো আগে থেকেই জানতেন শিশুটি পানির কাছে গেলেই পোষ্যটি আটকে দেওয়ার চেষ্টা করবে।

     

  • ভোরে ঘুড়ে দাঁড়ানোর মিশনে প্যারাগুয়ের মুখোমুখি আর্জেন্টিনা

    ভোরে ঘুড়ে দাঁড়ানোর মিশনে প্যারাগুয়ের মুখোমুখি আর্জেন্টিনা

    কোপা আমেরিকায় দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর মিশনে মাঠে নামবে আর্জেন্টিনা। নিজেদের বাঁচা-মরার ম্যাচে আগামীকাল ভোরে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। যদিও প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে যায় মেসির আর্জেন্টিনা।

    কোপা আমেরিকার ইতিহাসে প্রথম ম্যাচে এটি তাদের তৃতীয় হার।

    এই পরাজয়ে কলম্বিয়া, কাতার ও প্যারাগুয়ের পর লিওনেল মেসির দল এখন গ্রুপ-বি’র একেবারে তলানিতে অবস্থান করছে।

    এর আগে ‌১৯১৯, ১৯৭৯ প্রথম ম্যাচেই হারের স্বাদ পায় আর্জেন্টিনা । তবে এটা নিয়ে ভাবতে রাজি নয় দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তাইতো প্রথম ম্যাচে হারার পরই জানিয়ে দিয়েছিলেন একটি হার নিয়ে বেশি ভাবার সুযোগ নেই। আমরা সামনের ম্যাচ নিয়ে ভাবতে চাই। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬ টা ৩০ মিনিটে শুরু হবে দু’দলের খেলা।

    দুই দলের শক্তিমত্তায় এগিয়ে আর্জেন্টিনা। ফিফা র‍্যাংকিং এ ১১ নাম্বারে আর্জেন্টিনা। গ্রুপ বি দল প্যারাগুয়ের  ফিফা র‍্যাংকিং ৩৬।

    ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে যাওয়া প্যারাগুয়ে দলটা এখন ইতিহাস। এরপর টানা দুই বিশ্বকাপে খেলা হয়নি তাদের। তবে গত ৮ বছরে চড়াই উতরাইয়ের প্রায় পুরোটাই দেখা হয়ে গিয়েছে প্যারাগুয়ের। গত বছর কোনো ম্যাচই জেতা হয়নি তাদের।

  • বিয়ে করতে ইস্তাম্বুলে নুসরাত

    বিয়ে করতে ইস্তাম্বুলে নুসরাত

    টলিউড জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের বিয়ে আজ বুধবার। তুরস্কের বোদরুম শহরে হবে বিয়ের অনুষ্ঠান। ফলে গত শনিবার রাতে হবু বর নিখিল জৈনকে সঙ্গে নিয়ে ইস্তাম্বুলে উড়ে গেছেন নুসরাত জাহান।

    বিয়ের অনুষ্ঠানে দুই পরিবার, বন্ধু, সহকর্মী আর মেকআপ টিমের মোট ৩০ জন রয়েছেন।

    গত ১৭ জুন তাদের বিয়ের পার্টি হয়েছে। ১৮ জুন মেহেদি ও সংগীতের অনুষ্ঠান হয়েছে। ২০ জুন রাতে থাকছে ‘হোয়াইট ওয়েডিং’ পার্টি।

  • বিশ্বকাপ থেকে ছিটকেই পড়লেন ধাওয়ান

    বিশ্বকাপ থেকে ছিটকেই পড়লেন ধাওয়ান

    বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ান। এর আগে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের এক বাউন্সারে বুড়ো আঙুলে চোট পান ধাওয়ান।

    গত ৯ জুন ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় ভারত। ওই ম্যাচেবই অসাধারণ ব্যাটিং করে শতকও পূর্ণ করেন ধাওয়ান।  ১০৯ বল খেলে করেন ১১৭ রান।  কিন্তু ব্যাটিংয়ের সময় অজি পেস বোলার প্যাট কমিন্সের বলে বাঁ হাতের বৃদ্ধাঙুলে আঘাত পান তিনি। হাতের চোট গুরুতর বুঝতে পেরে ফিল্ডিংয়ের সময় মাঠে নামেননি ধাওয়ান।

    বুধবার এক টুইটার বার্তায় আইসিসির পক্ষ থেকে জানানো হয়, হাতের হাড় ভেঙে যাওয়ায় এই বিশ্বকাপের আর কোনো ম্যাচে খেলা হচ্ছে না ধাওয়ানের।

    ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিশিয়াল এক টুইটে জানানো হয় বিশেষজ্ঞদের পরামর্শ মতো তার সেড়ে উঠতে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে।

    পরে দলে ধাওয়ানের জায়গায় অন্তর্ভুক্ত করার জন্য ঋষভ পন্তকে নিয়ে যাওয়া হয় ইংল্যান্ড।

  • সাংবাদিককে ফাঁসাতে গিয়ে ফাঁসল পুতিনের সরকার

    সাংবাদিককে ফাঁসাতে গিয়ে ফাঁসল পুতিনের সরকার

    ভ্লাদিমির পুতিন গত বছর নতুন মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে রাশিয়ার রাজনৈতিক আবহে ঝিমিয়ে পড়া দশা বিদ্যমান ছিল। দিন দশেক আগে সেই স্তিমিত অবস্থায় একটি ঝাঁকুনি এসেছে। একজন সাংবাদিককে পুলিশ মাদক কারবারি সাজিয়ে গ্রেপ্তার করার পর রুশ সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠায় সেই ঝাঁকুনি টের পাওয়া গেছে।

    সাংবাদিককে পুলিশের হয়রানি এবং তার প্রতিক্রিয়ায় জনবিক্ষোভের এ ঘটনা আমাদের যে বার্তা দিয়ে গেল, তা রাশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ।

    ঘটনার সূত্রপাত হয় ৬ জুন। ওই দিন মেদুসা পত্রিকার স্বল্পপরিচিত অনুসন্ধানী সাংবাদিক ইভান গোলুনোভকে মাদক উৎপাদন ও বিক্রির অভিযোগে আটক করা হয়। এরপর ছবি দেখে চেনা যায় না এমন কিছু পদার্থভর্তি কয়েকটি ব্যাগ এবং কেমিক্যাল ল্যাবে ব্যবহার্য কয়েকটি যন্ত্রপাতির ছবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তুলে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, এগুলো মাদকদ্রব্য এবং মাদক বানানোর যন্ত্র। এগুলো গোলুনোভের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও দাবি করে, ওই সাংবাদিকের ব্যাকপ্যাকে আরও অনেক মাদকদ্রব্য পাওয়া গেছে। এ অভিযোগে গোলুনোভ ১০ থেকে ২০ বছরের কারাভোগের মুখে ছিলেন।

    গোলুনোভ ও মেদুসা পত্রিকার পক্ষ থেকে বলা হয়, এসব পুলিশের পাতানো কারসাজি। তাঁকে ফাঁসাতে পুলিশ ‘নাটক’ সাজিয়েছে। রক্ত পরীক্ষার পর গোলুনোভের রক্তে মাদকের অস্তিত্ব মেলেনি। যে ব্যাগগুলোকে পুলিশ প্রমাণ হিসেবে হাজির করেছে তাতে তাঁর আঙুলের ছাপ মেলেনি। এমনকি যন্ত্রপাতি রাখা যে ঘরের ছবি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, সেটি গোলুনোভের ফ্ল্যাটের ছবি নয়।

    রাশিয়ায় বাক্‌স্বাধীনতার পরিধি খুব সীমিত। বিশেষ করে মস্কো ও সেন্ট পিটার্সবুর্গের বাইরে নানান ধরনের বিপদের মুখে পড়তে হয়। সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন, মারধর করা এমনকি হত্যা করার ঘটনাও সে দেশে ঘটে। কিন্তু গোলুনোভকে এই অভিযোগে আটক করার সঙ্গে সঙ্গে সবার মধ্যে এমন প্রতিক্রিয়া হয়েছে যে সংবাদমাধ্যমগুলোর প্রধান শিরোনাম হয়ে ওঠেন তিনি। রাশিয়ায় সাংবাদিককে ফাঁসানোর এই কায়দা যেমন নজিরবিহীন, তেমনি রুশ সমাজে এর প্রতিক্রিয়াও হয়েছে নজিরবিহীন। এই সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই মস্কোর প্রধান পুলিশ কার্যালয়ের সামনে বহু লোক বিক্ষোভ করেছে। সারা রাত সেখানে তারা অবস্থান করে প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার সবচেয়ে বড় তিনটি পত্রিকাভেদোমোস্তিকোমারসান্ত এবং আরবিসি ১০ জুন অভিন্ন শিরোনাম ‘আমরা সবাই আইভান গোলুনোভ’ ব্যবহার করে খবর ছেপেছে। এ ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে এত বেশি চাঞ্চল্য তৈরি হয় যে পুতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেন্ট পিটার্সবুর্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের খবর চাপা পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। যাঁরা সাধারণত রাজনীতি নিয়ে মাথা ঘামান না, তাঁদেরও এ নিয়ে প্রতিক্রিয়া করতে দেখা গেছে। যে বুদ্ধিজীবী এ বিষয়ে নিজের কোনো অভিমত দেননি, তাঁকে আক্রমণ করে লোকজন স্ট্যাটাস দেওয়া শুরু করে। এরপর লোকজন ১২ জুন বড় ধরনের বিক্ষোভ করার ঘোষণা দেয়।

    এরপর যেটি হয়েছে, তা আরও নজিরবিহীন। জনগণের এই প্রতিক্রিয়া দেখে ক্রেমলিন গোলুনোভকে ১১ জুন শুধু ছেড়েই দেয়নি, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা বলে তারা স্বীকার করে নিয়েছে। যে পুলিশ কর্মকর্তারা গোলুনোভের বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন, তঁাদের চাকরি থেকে বরখাস্ত করেছে এবং তাঁদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে।

    রাশিয়ায় জনবিক্ষোভের কাছে সরকারের নতি স্বীকার করার ঘটনা খুবই বিরল। এর আগে অবশ্য ২০১৩ সালে স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মুখে বিরোধী রাজনীতিক আলেক্সি নাভালনিকে ছেড়ে দেওয়া হয়েছিল। ১১ জুন গোলুনোভকে ছেড়ে দেওয়ার পরও সরকারের অনুমতি না নিয়ে এ ইস্যুতে বিক্ষোভ হয়েছে এবং সেই বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে নাভালনিসহ ৪০০ জনকে আটক করা হয়েছে।

    তবে গোলুনোভকে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে একধরনের বার্তা পাওয়া গেছে। এর মধ্য দিয়ে বোঝা গেছে, রাশিয়ার মানুষ দীর্ঘদিন মুখ বুজে সরকারের নিবর্তনমূলক কর্মকাণ্ড সহ্য করে এলেও অনেক ইস্যুতে তারা এক হতে পারে। জনগণের এই এক হওয়াকে সরকার যে ভয় পায়, সেটিও এ ঘটনা থেকে পরিষ্কার হয়েছে। এ ঘটনায় আরও পরিষ্কার হয়েছে, রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর সাহস ও শক্তি রাষ্ট্রযন্ত্র শেষ করে দিতে পারেনি, ন্যায়ের ইস্যুতে তারাও জোরালো ভূমিকা রাখতে পারে।

    এখন মনে হচ্ছে গোলুনভকে ছেড়ে দিলেও এখানেই বিক্ষোভের সমাপ্তি হচ্ছে না। এখন নাভালনিসহ আটক হওয়া বিক্ষোভকারীদের মুক্তির জন্য নতুন বিক্ষোভের জন্ম হতে পারে।