Category: আন্তর্জাতিক

  • ইরানের সঙ্গে যুদ্ধ এড়ানোর সব চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

    ইরানের সঙ্গে যুদ্ধ এড়ানোর সব চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

    ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর ইচ্ছা ওয়াশিংটনের নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে তিনি ওমান সাগরে দু’টি তেল ট্যাংকারে রহস্যজনক হামলার জন্য ইরানকে দায়ী করেছেন।

    পম্পেও মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ এড়ানোর জন্য সম্ভাব্য সবকিছু করেছেন। আমরা যুদ্ধ চাচ্ছি না।

    আমেরিকা পারস্য উপসাগরের কৌশলগত এলাকাগুলো দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা বিধান করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

  • জাদু দেখাতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন জাদুকর

    জাদু দেখাতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন জাদুকর

    ভারতের পশ্চিমবঙ্গে গঙ্গা নদীতে হাতে-পায়ে শিকল বেঁধে ম্যাজিক দেখাতে নেমে তলিয়ে গেছেন চঞ্চল লাহিড়ী ওরফে ম্যানড্রেক নামের এক জাদুকর।

    রবিবার হাওড়া ব্রিজ থেকে ক্রেনে তাকে গঙ্গার পানিতে নামিয়ে দেওয়া হয়। কিন্তু পরিকল্পনামাফিক বাঁধন খুলে সাঁতার কেটে বেরিয়ে আসতে পারেননি তিনি। সবার চোখের সামনেই গঙ্গার পানিতে তলিয়ে গেছেন এই জনপ্রিয় জাদুকর।

    এই জাদু দেখানোর অনুমতি ছিল না তার। এই জাদুকর মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর তার সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

    জানা গেছে, ওই জাদুকরের শরীরে আটকানো শিকলে অন্তত ছয়টি তালা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ এবং ডুবুরিদের একটি দল ওই এলাকায় তল্লাশি শুরু করে।

    একজন কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, জাদুকর লাহিড়ীর মৃতদেহ না পাওয়া পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা যাবে না।

    বিশ বছর আগে একটি কাঁচের বাক্সের ভেতর ঢুকিয়ে এই নদীর তলদেশে তাকে পাঠিয়ে দেয়া হয়েছিল। তবে তখন তিনি নিরাপদে নিজেকে মুক্ত করে আনতে পেরেছিলেন।

  • তামিম-মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ

    তামিম-মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ

    তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ৬৯ রানের পার্টনারশিপ গলায় কাঁটায় হয়ে উঠছিলো ক্যারিবিয়ানদের। দুই ব্যাটসম্যান বেশ স্বাচ্ছন্দ্যেই খেলছিলেন। দলীয় ১২১ রানের মাথায় তামিম রান আউট হওয়ায় ছন্দপতন হয়। এর পরপরই মুশফিকুর রহিম আউট হওয়ায় চাপে পড়ে গেল বাংলাদেশ। রিপোর্ট লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৩৩/৩।

    এর আগে আজ সোমবার ইংল্যান্ডের কাউন্টি গ্রাউন্ড টনটনে টস বল বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শাই হোপের ৯৬ ও এভিন লুইসের ৭০ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩২১ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে খেলতে নেমে রানের চাকা সচল রাখায় মনোনিবেশ করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকার। ৮ ওভারে দলীয় স্কোরে অর্ধশত রানও যোগ করে ফেলেন তারা। দলীয় ৫২ রানের মাথায় আউট হওয়ার আগে ২৩ বল থেকে ২৯ রান সংগ্রহ করেন সৌম্য সরকার। আন্দ্রে রাসেলের বলে স্লিপে ক্রিস গেইলকে ক্যাচ প্যাকটিস করান তিনি। এরপর তামিমের সঙ্গে জুটি গড়েন সাকিব আল হাসান।

    প্রথমে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই সফলতা পান মাশরাফির সঙ্গে আক্রমণ শুরু করা মোহাম্মদ সাইফুদ্দিন। তার বলে ব্যক্তিগত শূন্য রাতে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন ক্রিস গেইল।

    এরপর কিছুটা ধীরগতিতে খেলে ১১৬ রানের বড় জুটি গড়েন শাই হোপ ও এভিন লুইস। আস্তে আস্তে বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। ৬৭ বল খেলে ব্যক্তিগত ৭০ রানে আউট হন লুইস। তার জায়গায় এসে নিকোলাস পুরান আক্রমণাত্মক খেলতে শুরু করলে তাকেও ফেরান সাকিব। দলীয় ১৫৯ রানে ক্যারিবিয়ানদের তৃতীয় উইকেটের পতন হয়।

    একপ্রান্ত আগলে খেলতে থাকা শাই হোপের সঙ্গে যোগ দেন শিমরন হিটমার। ম্যাচের ৪০তম ওভারে এসে জোড়া আঘাত করে ক্যারিবিয়ানদের রানের লাগাম টেনে ধরেন মুস্তাফিজুর রহমান। ফেরান ২৬ বলে ৫০ রান করা হেটমায়ার ও সময়ের সবচেয়ে মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকে। ২৪৩ রানে ৫ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা সচল রাখার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন অধিনায়ক জেসন হোল্ডার। সাইফুদ্দিনের বলে মাহমুদউল্লার হাতে ক্যাচ দেয়ার আগে ১৪ বল থেকে সংগ্রহ করেন ৩৩ রান। দলীয় রান তখন ২৮২।

    শেষ চারে যাওয়ার আশা ধরে রাখতে দুই দলের জন্যই এটি বাঁচামরার লড়াই। প্রথম চার ম্যাচ থেকে দুদলেরই পয়েন্ট ৩। এই ম্যাচ হারলে কার্যত সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যাবে তাদের।

  • হজ এজেন্সির জন্য জরুরি বিজ্ঞপ্তি‌

    হজ এজেন্সির জন্য জরুরি বিজ্ঞপ্তি‌

    চলতি বছর হজ কার্যক্রমে অংশগ্রহণকারী সব এজেন্সির মালিক ও অংশীদারগণের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি দূতাবাসে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইতোমধ্যে পাসপোর্ট জমা নেয়া শুরু হয়েছে। ভিসা প্রক্রিয়া সহজে সম্পন্নের লক্ষ্যে ঢাকায় পাসপোর্ট জমা দানের জন্য সব হজ এজেন্সিকে অনুরোধ জানানো হয়।

    বিজ্ঞ‌প্তি‌তে আরও বলা হয়েছে, প্রত্যেক হজযাত্রীর মূল পাসপোর্টের সঙ্গে মক্কা-মদিনার বাড়ির ঠিকানা সম্বলিত স্টিকার সংযুক্ত করতে হবে। প্রকৃত হজযাত্রীর তালিকা ৩ সেট দিতে হবে। পেনড্রাইভে হজযাত্রীর তালিকা, সৌদি আরবে বাড়ি ভাড়া করার ও মোয়াল্লেম ফি পরিশোধের কাগজপত্র দেখাতে হবে। এছাড়া বিমান টিকেট সংযুক্ত করতে হবে।

    গত ১৪ জুন আশকোনা হজ অফিস ঢাকার পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

  • মক্কায় এখনও বাড়ি ভাড়া করেনি তিন শতাধিক এজেন্সি

    মক্কায় এখনও বাড়ি ভাড়া করেনি তিন শতাধিক এজেন্সি

    হজ মৌসুম শুরু হওয়ার আর মাত্র দুই সপ্তাহ বাকি। কিন্তু এখন পর্যন্ত সৌদি আরবে ৫০ শতাংশেরও বেশি এজেন্সি বাড়ি বা হোটেল ভাড়া সম্পন্ন করতে পারেনি।

    সৌদি সরকার অনুমোদিত বাড়ি বা হোটেল ভাড়ার ক্ষেত্রে বাংলাদেশ হজ মিশনের কঠোর নিয়মনীতির কারণে বাড়ি ভাড়া করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ বিভিন্ন হজ এজেন্সির।

    বাড়ি ভাড়া করতে না পারায় আসন্ন হজ মৌসুমে সামগ্রিক ব্যবস্থাপনায় বিরূপ প্রভাব পড়বে বলে তারা মন্তব্য করেন।

    আগামী ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯৮ এজেন্সির মাধ্যমে এক লাখ ২০ হাজারসহ চলতি বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ পালনের কথা রয়েছে।

    ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, ১৫ জুনের মধ্যে সৌদি আরবের মক্কায় সব এজেন্সিকে বাড়ি ভাড়া সম্পন্নের নির্দেশনা প্রদান করা হয়। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ধর্ম মন্ত্রণালয়ের বেধে দেয়া সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ৫০ শতাংশের বেশি এজেন্সি বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারেনি।

    মক্কায় বাংলাদেশ হজ মিশন থেকে বলা হয়েছে, সৌদি সরকারের অনুমোদন রয়েছে এবং একসঙ্গে কমপক্ষে ৫০ জন হজযাত্রী একসঙ্গে রাখা যায়- এমন বাড়ি/হোটেলের চেয়ে ছোট বাড়ি/হোটেল ভাড়ার জন্য মিশন থেকে অনুমোদন দেয়া হবে না।

    কিন্তু বিগত বছরের ধারাবাহিকতায় হজ এজেন্সিগুলো এবারও ছোট (যে বাড়িতে ২০/৩০জন রাখার ব্যবস্থা আছে) বাড়ি/হোটেল ভাড়া করতে চাইছে। কিন্তু এসব বাড়ি/হোটেল ভাড়া করার অনুমোদন দিচ্ছে না বাংলাদেশ হজ মিশন। হজ মিশনের এমন কড়াকড়ির কারণে আসন্ন হজ ব্যবস্থাপনায় বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

    হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের কাছে এ সমস্যার সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বাড়ি ভাড়া সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য তিনি আজ (১৭ জুন) মক্কা-জেদ্দা কাউন্সিলর (হজ) বরাবর লিখিত চিঠি পাঠাচ্ছেন।

    হাব সভাপতির পাঠানো ওই চিঠিতে বলা হয়, ৫০-এর নিচে সৌদি সরকার অনুমোদিত বাড়ি/হোটেল থাকলেও বাংলাদেশ হজ মিশন থেকে ওই সব বাড়ি/হোটেলের জন্য অনুমোদন পাওয়া যাচ্ছে না। এমনকি এজেন্সির প্রয়োজনে অনুমোদিত বাড়ি/হোটেলে ৫০-এর নিচে সিট ভাড়া নেয়ার বিষয়ে অনুমতি দিতে হজ মিশন দ্বিধান্বিত রয়েছে।

    চিঠিতে আরও বলা হয়, হজ মৌসুমে অনুমোদিত প্রয়োজনীয় বাড়ি ভাড়া পাওয়া খুবই দূরহ। হজ ব্যবস্থাপনা শর্তে হজ এজেন্সি এবং হজযাত্রীদের কল্যাণে এ মহাযজ্ঞে এ ধরনের বিধিনিষেধ হজ ব্যবস্থাপনায় বিড়ম্বনার সৃষ্টি করবে।

    ‘প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, রাজকীয় সৌদি সরকার ৫০-এর নিচে অনুমোদিত বাড়ি বা হোটেল ভাড়ার বিষয়ে এ ধরনের কোনো বিধিনিষেধ আরোপ করেনি। এমতাবস্থায় ৫০-এর নিচে অনুমোদিত বাড়ি বা হোটেল বিবেচনায় নেয়া এবং হজ এজেন্সির প্রয়োজনে অনুমোদিত বাড়ি বা হোটেলের যেকোনো সংখ্যক সিট ভাড়ার অনুমোদন প্রদান করে হজ ব্যবস্থাপনা আরও সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্নের জন্য কাউন্সেলর হজকে বিনীত অনুরোধ জানানো হয়’- উল্লেখ করা হয় চিঠিতে।

    নাম প্রকাশ না করার শর্তে ধর্ম মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, বিগত বছরগুলোতে দেখা গেছে, বিভিন্ন হজ এজেন্সি কম টাকায় মানহীন বাড়ি ভাড়া করে। একটি ছোট বাড়ি বা হোটেলে গাদাগাদি করে হজযাত্রীদের রাখা হয়। এবার হজযাত্রীদের কষ্ট লাঘবে কমপক্ষে ৫০জন হজযাত্রী একসঙ্গে থাকতে পারেন- এমন বাড়ি বা হোটেল ভাড়া নিশ্চিত করতে কঠোর হয়েছে হজ মিশন।

  • প্রকাশ্য সমাবেশে কুরআন ছুড়ে মারলো নরওয়ের অ্যানা ব্রাটেন

    প্রকাশ্য সমাবেশে কুরআন ছুড়ে মারলো নরওয়ের অ্যানা ব্রাটেন

    উত্তর ইউরোপের স্ক্যান্ডেনিভিয়ান দেশ নরওয়ে। সম্প্র্রতি দেশটিতে ইসলাম ও মুসলমানদের চলাফেরা ও কার্যক্রম নিষিদ্ধে জোর দাবি ও প্রচেষ্টা করে যাচ্ছে দেশটির ‘স্টপ ইসলামাইজেশন’ নামে ইসলাম বিদ্বেষী একটি দল। সেখানে পবিত্র কুরআন ছুড়ে ফেলেন। খবর আনাদুলু এজেন্সি।

    নরওয়ের রাজধানী অসলোতে ‘স্টপ ইসলামাইজেশন’ নামে ইসলাম বিদ্বেষী দলটির প্রধান অ্যানা ব্রাটেন প্রকাশ্য সমাবেশে পবিত্র কুরআনুল কারিম ছুড়ে ফেলে দেন।

    অ্যানা ব্রাটেন ইসলাম, হিজাবসহ অনেক বিষয়ে দীর্ঘ সময় বক্তব্য দিতে থাকেন। পুলিশি প্রহরায় এ বক্তব্য দেয়া কালে হঠাৎই কুরআনের একটি কপি বের করেন।

    উপস্থিত পুলিশ সদস্যরা কুরআনের কপিটি সংরক্ষণে চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে অ্যানা ব্রাটেন পবিত্র কুরআনের কপিটি প্রতিবাদকারী মুসলিমের দিকে ছুড়ে ফেল দেন।

    অ্যানা ব্রাটেনের সমাবেশ স্থলে মুসলিমরা তার বক্তব্য ও দাবির তীব্র প্রতিবাদ করেন। প্রতিবাদকারীদেরকে নরওেয়ের পুলিশ সমাবেশস্থলে প্রবেশ না করতে বেরিকেড দিয়ে রাখেন।

    Norwae-1

    সমাবেশে অ্যানা ব্রাটেন ঘোষণা করেন, নরওয়েতে ইসলামের কোনো স্থান নেই। কুরআনের সব কপি ধ্বংস করা হবে। মুসলিম সম্প্রদায়কে গালাগাগি করেন। হিজাবকে কটুক্তি করেন।

    সাম্প্রতিক সময়ে পশ্চিমা বিশ্বে ইসলাম ও মুসলমানদের প্রতি চলছে চরম অবমাননা। এ প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

    এ মাসের শুরুর দিকে জার্মানির দুই মসজিদে পবিত্র কুরআন অবমাননাসহ মসজিদের জানালা দরজা ভেঙে ফেলা হয়েছে।

    ড্যানিশ পার্লামেন্টের সামনে শুক্রবার মুসলিমদের প্রার্থনার প্রতিবাদে পবিত্র কুরআনের অগ্নি সংযোগ করেন ড্যানিশ চরমপন্থী নেতা রাসমুস পালোদুন।

  • আর্জেন্টিনার এখনো সুযোগ শেষ হয়ে যায়নি : মেসি

    আর্জেন্টিনার এখনো সুযোগ শেষ হয়ে যায়নি : মেসি

    তিন বছরে টানা তিন ফাইনাল হার। সেই ধাক্কা গিয়ে লাগে পরের বিশ্বকাপে। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপরই দলে আসে বিরাট রদবদল। বদলে যায় কোচ, দলও গুছানো হয় নতুনভাবে।

    তবে সেই দল নিয়েও খুব একটা আশা জাগানিয়া পারফরম্যান্স উপহার দিতে পারেনি লা আলবিসেলেস্তেরা। টুর্নামেন্টে ফেবারিট হিসেবে মাঠে নামলেও রোবববার ভোরে কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে যায় মেসির দল।

    এমন পরাজয়ে আসর শুরু করা যে কোনো দলের জন্যই হতাশার। তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি মনে করেন, এখনও তাদের পরবর্তি রাউন্ডে খেলার সুযোগ আছে। প্রথম ম্যাচের ভুলগুলোকে কাজে লাগিয়ে পরবর্তীতে ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি।

    মেসি বলেন, ‘আমাদের এই হার মেনে নেওয়ার প্রক্রিয়ায় যাওয়া উচিত। আমাদের এই ম্যাচে যে ভুলগুলো করেছি সেখান থেকে ইতিবাচক দিকগুলো খুঁজে বের করা উচিত। আমাদের দ্রুত এটা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে এখনো পরের রাউন্ডে যাওয়ার সুযোগ তৈরি করে নিতে পারবো।’

    আগামি ১৯ জুন বেলো হরাইজন্তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ জুন মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

  • বিদ্যুৎ নেই পুরো আর্জেন্টিনায়

    বিদ্যুৎ নেই পুরো আর্জেন্টিনায়

    নজিরবিহীন বৈদ্যুতিক বিপর্যয়ের মুখে পড়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। দেশ দুটির পুরো অংশ এবং ব্রাজিলের কিছু অংশ বিদ্যুৎবিহীন অবস্থায় অচল হয়ে পড়েছে। আর্জেন্টিনার প্রধান বিদ্যুৎ সরবরাহকারী বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে।

    রিপোর্টে বলা হয়েছে, ব্রাজিল ও প্যারাগুয়ের একটি বড় অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    আর্জেন্টিনার মিডিয়া জানায়, বিদ্যুৎ বিপর্যয় স্থানীয় সময় সকাল সাতটার পর ঘটেছে, যার ফলে ট্রেনগুলি বন্ধ হয়ে যায় এবং ট্রাফিক সংকেত অচল হয়ে পড়ে।

    জানা গেছে, আর্জেন্টিনার কিছু অংশ স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ অবস্থায় ঘটলো বিপর্যয়।

    বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এডিসুর এক টুইটে বলা হয়, “বৈদ্যুতিক আন্তঃসংযোগ ব্যবস্থায় ব্যাপক বিপর্যয়ের ফলে আর্জেন্টিনা ও উরুগুয়ের সব এলাকায় বিদ্যুৎ চলে গেছে”।

    আর্জেন্টিনার জ্বালানি সচিব, গুস্তাভো লোপেটেগুই বলেছেন, বিপর্যয়ের কারণ এখনও নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, দেশের কিছু অংশে বিদ্যুৎ পুনরুদ্ধার করা হচ্ছে, তবে আরও কয়েক ঘন্টা সময় লাগতে পারে।

  • ঘোড়ায় চড়ে খেলা দেখতে গেলেন পাকিস্তানি সমর্থক

    ঘোড়ায় চড়ে খেলা দেখতে গেলেন পাকিস্তানি সমর্থক

    বিশ্বকাপে ২২ গজে লড়াইয়ে নেমেছে ভারত ও পাকিস্তান। বিশ্বকাপে মঞ্চে নিজেদের ব্যবধান বাড়াতে মরিয়া দুই দলই।

    দুই দল যখনই মাঠে একে অপরের বিরুদ্ধে মাঠে নামে তখন মাঠের বাহিরেও চলে স্নায়ু যুদ্ধ। মাঠের বাইরেও দেখতে পাওয়া যায় নানা রং-বেরংয়ের ছবি। অর্থাৎ দর্শকাসনে। এদিনও দেখা গেল। তবে তা ম্যাচ শুরু হওয়ার আগে। ম্যানেচেস্টারে রাস্তায়।

    ম্যাচ দেখতে ঘোড়ায় চড়ে মাঠে উপস্থিত হলেন এক পাকিস্তানি দর্শক। হাতে তার দেশের পতাকা। যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

  • ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপদেশ মানলেন না সরফরাজ!

    ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপদেশ মানলেন না সরফরাজ!

    ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সরফরাজ আহমেদকে একটা উপদেশ দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। তবে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ সেই উপদেশ মানলেন না। হ্যাঁ, অবাক হলেও এমনই সিদ্ধান্ত নিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি।

    ইমরানের পরামর্শ ছিল, ‘যদি পিচ ভেজা না থাকে তাহলে টস জিতে অবশ্যই ব্যাটিং নিতে হবে এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হলে দলে স্পেশাল বোলার-ব্যাটসম্যান রাখতে হবে।’

    কিন্তু টস জিতার পরও ব্যাটিং না নিয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর উপদেশ মানেননি সরফরাজ। এর কারণ হিসেবে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা প্রথমে বোলিং করতে চাই। গত তিনদিন ধরে ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টি হচ্ছে এবং কন্ডিশন খুবই ভালো বোলারদের জন্য।’ একই কথা বলেন বিরাট কোহলিও। তিনি বলেন, ”টস জিতলেও আমিও বোলিং নিতাম।”

    যদিও সরফরাজের সিদ্ধান্তের প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন পাকিস্তানের বোলাররা। উল্টো পাকিস্তানি বোলারদের বেধড়ক পিটিয়ে ১৩৬ রানের উদ্বোধনী জুটি গড়েন রোহিত শর্মা ও লোকেশ রাহুল।