Category: আন্তর্জাতিক

  • সীমান্ত হত্যা ‘অনাকাঙ্ক্ষিত মৃত্যু’ : বিএসএফ মহাপরিচালক

    সীমান্ত হত্যা ‘অনাকাঙ্ক্ষিত মৃত্যু’ : বিএসএফ মহাপরিচালক

    সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলে দাবি করেছেন ফোর্সের মহাপরিচালক শ্রী রজনী কান্ত মিশ্রা।

    শনিবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

    সংবাদ সম্মেলনের প্রথমে উঠে আসে চলতি বছরের প্রথম পাঁচ মাসে সীমান্ত এলাকায় অন্তত ১৫ জন বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি। সীমান্তে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যৌথ পদক্ষেপ নেয়ার কথা বলেন, বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

    তবে ওই সময়ের সীমান্তের হত্যাকাণ্ডকে ‘অনাকাঙ্ক্ষিত মৃত্যু’ বলে দাবি করেন বিএসএফ মহাপরিচালক।

    তিনি বলেন, জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএসএফ, এ জন্য এখন আমাদের পক্ষ থেকে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহৃত হচ্ছে না। তবুও মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে দু-একটি ঘটনা ঘটে থাকে, যা খুবই সামান্য।

    গত মে মাসে সাতক্ষীরা সীমান্তে বিএসএফ কর্তৃক নির্যাতনে এক বাংলদেশি যুবক নিহতের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএসএফ ডিজি বলেন, সীমান্তে নিহতের ঘটনা কখনওই হত্যাকাণ্ড নয়, এগুলো অনাকাঙ্ক্ষিত মৃত্যু। আমরা সবসময়ই জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি, এ জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরপরও মাঝে মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা খুবই সামান্য থেকে সামান্যতম।

    এর মধ্যেও যে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সেসব বিষয়ে স্থানীয় থানায় মামলা হচ্ছে। স্থানীয় পুলিশ বিষয়গুলো তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।

    ভারতীয় সীমান্ত হয়েও বাংলদেশে ইয়াবা প্রবেশ করছে, এ বিষয়ে জানতে চাইলে বিএসএফ ডিজি বলেন, ইয়াবার জোগানদাতা তৃতীয় কোনো দেশ। ইয়াবাসহ যে কোনো মাদক পাচারের বিষয়ে আমাদের অবস্থান কঠোর।

    এদিকে, ফেলানী হত্যার ঘটনাটি আদালতে বিচারাধীন, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

    সীমান্ত এলাকায় উগ্রবাদী গোষ্ঠীদের অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি এবারের আলোচ্য বিষয়ে ছিল না।

    সীমান্ত হত্যার বিষয়ে বিজিবি মহাপরিচালক সাফিনুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। সীমান্তের যেসব এলাকায় গবাদি পশু ও মাদক চোরাচালান হয়ে সেসব স্থানে সমন্বিত যৌথ টহল পরিচালনাসহ যৌথ কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্ত এলাকায় বসবাসরতদের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সীমান্তে নিহতের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে উভয়পক্ষ সম্মত হয়েছি।

    এবারের সম্মেলনে উভয়পক্ষ সীমান্তে নতুন ক্রাইম ফ্রি জোন চালুর আশাবাদ ব্যক্ত করে কুমিল্লা এলাকায় দ্বিতীয় ক্রাইম ফ্রি জোন ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    গত ১২ জুন থেকে বিজিবি সদর দফতরে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪৮তম সীমান্ত সম্মলেন শুরু হয়। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করে। বিএসএফ মহাপরিচালক শ্রী রজনী কান্ত মিশ্রার নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নিয়েছে।

  • ২০২০ সালের কোপা আমেরিকায় খেলবে অস্ট্রেলিয়া

    ২০২০ সালের কোপা আমেরিকায় খেলবে অস্ট্রেলিয়া

    লাতিন আমেরিকা অঞ্চলের ফুটবল শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকার প্রতি আসরেই দক্ষিণ আমেরিকান কনমেবলের বাইরে থেকে নেয়া হয় একাধিক দল।

    ব্রাজিলে শুরু হতে যাওয়া এবারের কোপা আমেরিকায় দক্ষিণ আমেরিকান কনমেবলের বাইরে থেকে খেলছে এশিয়ার দুই দেশ জাপান ও কাতার।

    আগামী বছর হতে যাওয়া কোপা আমেরিকার পরবর্তী আসরেও থাকবে কাতার। তবে সে আসরে জাপানের পরিবর্তে খেলবে অস্ট্রেলিয়া। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে ফুটবল ফেডারেশন অব অস্ট্রেলিয়া।

    কোপা আমেরিকার মতো বড় আসরে আমন্ত্রণ পেয়ে দলটির কোচ গ্রাহাম আর্নল্ড উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংবাদমাধ্যমে। তিনি বলেন, ‘আমাদের আগামী মৌসুমের সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা। এটির জন্য আর তর সইছে না। কোচ এবং খেলোয়াড় হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ।’

  • ভারত-পাকিস্তান মহারণ ঘিরে ‘কাশ্মীরি উত্তেজনা’

    ভারত-পাকিস্তান মহারণ ঘিরে ‘কাশ্মীরি উত্তেজনা’

    খেলার সঙ্গে ‘যুদ্ধ’ শব্দটা যায় না। কিন্তু শব্দটি ব্যবহার হয়ে আসছে প্রতিদ্বন্দ্বিতার রূপক অর্থ হিসেবে। দুটি দল বা দুটি দেশ যখন খেলার মাঠে মুখোমুখি হয়, তখন লড়াই ও যুদ্ধ শব্দ দুটি বসিয়ে দেয়া হয় আগে। চির প্রতিদ্বন্দ্বিদের খেলার আগেই বেশি ব্যবহার হয় শব্দগুলো।

    এই যেমন বিশ্ব ক্রিকেটে দুই চির প্রতিদ্বন্দ্বি দল ভারত ও পাকিস্তানের ম্যাচ হলেই সবার মুখে মুখে যুদ্ধ আর লড়াই। যদিও এটি আর আট-দশটি ম্যাচের মতোই। ইংল্যান্ডে চলমান আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের ১৮তম দিনে রবিবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বিরাট কোহলি আর সরফরাজ আহমেদ মুখোমুখি হবেন বিকেলে সাড়ে ৩ টায়। নিঃসন্দেহে বিশ্বকাপের অন্যতম আলোচিত এবং উত্তেজনাকর ম্যাচ এটি।

    ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ক্রীড়ামোদীরা বিভক্ত হয় দুই ভাগে। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ ঘিরে সেভাবে বিভক্ত হয়ে পড়েন এই উপমহাদেশের দর্শকরা। এক সময় বাংলাদেশের দর্শকদের ক্রিকেট বিনোদনের পুরোটাই ছিল ভারত-পাকিস্তানের খেলা ঘিরে। এখন নিজেদের দল হৃষ্টপুষ্ট হওয়ায় সব বিনোদন টাইগারদের ঘিরে। যদিও ভারত-পাকিস্তান ম্যাচের আবেদন হারিয়ে যায়নি। দুই দলের লড়াইয়ে এ অঞ্চলের মানুষের মনস্তাত্ত্বিক লড়াইও চলে আসে।

    দুই দেশের ক্রিকেটারদের কাছেই ভারত-পাকিস্তান ম্যাচ মানে অন্যরকম উত্তেজনা। মানসিক চাপে থাকেন খেলোয়াড়রা। মুখে যুদ্ধ না, যুদ্ধ না-বললেও মনে মনে সেটাকেই বুকে ধারণ করেন দুই দেশের ক্রিকেটাররা। ভারত আর পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতার প্রভাবও পড়ে থাকে তাদের খেলার মাঠে।

    বছরের শুরুর দিকে কাশ্মীর ঘিরে দুই দেশের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থাও তৈরি হয়েছিল। অভিনন্দন নামের এক ভারতীয় পাইলটকে আটক করেছিল পকিস্তান। পরে শান্তির প্রতীক হিসেবে ওই পাইলটকে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান সরকার।

    ম্যাচ শুরুর আগেই পাকিস্তানকে ব্যঙ্গ করে একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করেছে স্টার স্পোর্টস। পাকিস্তানও পাল্টাপাল্টি বিজ্ঞাপন করেছে আটক ওই পাইলটের ইস্যুকে ব্যঙ্গ করে। যুদ্ধের আবহ তো থাকছেই। কাশ্মীরের ঘটনার পর এই দুই দেশের প্রথম ক্রিকেট ম্যাচ যে!

    পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা যেমন বলেছেন, ‘এ ম্যাচে অনেক আবেগ থাকে, অনেক উত্তেজনা থাকে। কারণ, দুই দেশের মধ্যেকার রাজনৈতিক বিষয়টিও কাজ করে। আর শক্তির লড়াইটা তো থাকেই।’

    দুই বছর আগে এই ইংল্যান্ডেই সর্বশেষ মুখোমুখি হয়েছিল ইমরান-শচীনদের দেশ। সেটি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। সেই ইংল্যান্ডে রবিবার দুই দেশ নামছে বিশ্বকাপের সেমিফাইনালের কথা মাথায় নিয়ে। যদিও পকিস্তানের চেয়ে ভালো অবস্থানে ভারত, তিন ম্যাচের দুটিতেই জিতেছে। বৃষ্টিতে ভেসে গেছে একটি। ৫ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

    সে তুলনায় পাকিস্তান অনেকটা ব্যাকফুটে। চার ম্যাচের একটি জিতেছে, দুটি হেরেছে। একটি পরিত্যক্ত। ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশেরও নিচে সরফরাজ-আমিররা। ঘুরে দাঁড়ানোর জন্য ভারতকে হারাতেই হবে পাকিস্তানকে। কিন্তু ম্যাচটি বিশ্বকাপের বলেই ভরস পাচ্ছেন না পাকিস্তানি সমর্থকরা। বিশ্বকাপে কখনই যে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।

    তবে কখনো হারাতে পারেনি বলে যে, এ ম্যাচেও পারবে না, তা কে জানে? কিন্তু কে হারবে, কে জিতবে, তাতো নির্ধারণ হবে খেলা হলে। যদি খেলাই না হয়? যদি ভারত-পাকিস্তান ম্যাচের আগুন উত্তেজনায় পানি ঢেলে দেয় বৃষ্টি? তাহলে পাকিস্তানেরই একটু লাভ হবে। বিশ্বকাপের ম্যাচে ভারতের কাছে হারের দৌড়টা থামবে। আগে কখনো হার এড়াতে পারেনি তারা। বৃষ্টি যদি সেই ইতিহাস বদলে দেয়, তাহলে পাকিস্তানের জন্য তো সুখবরই। কিন্তু যে দর্শকরা অধীর অপেক্ষায় ভারত-পাকিস্তান ম্যাচ দেখবেন বলে, তাদের আশায় পড়বে গুড়েবালি।

  • লঙ্কানদের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিল অস্ট্রেলিয়া

    লঙ্কানদের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিল অস্ট্রেলিয়া

    কেনিংটন ওভালে শ্রীলঙ্কার সামনে কঠিন এক লক্ষ্যই ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের বিধ্বংসী এক সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩৩৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। অর্থাৎ জিততে হলে লঙ্কানদের করতে হবে ৩৩৫ রান।

    টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানোই যেন কাল হয়েছে শ্রীলঙ্কার। লঙ্কান বোলাররা একদমই সুবিধা করতে পারেননি। ওপেনিং জুটিতেই ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্চ তুলে ফেলেন ৮০ রান।

    ১৭তম ওভারে এসে এই জুটিটি ভাঙেন ধনঞ্জয়া ডি সিলভা। ডেভিড ওয়ার্নারকে (২৬) বোল্ড করেন এই অফস্পিনার। এরপর উসমান খাজাকেও বেশিদূর এগোতে দেননি তিনি। উদানার ক্যাচ হয়ে খাজা ফেরেন ১০ রান করে। অস্ট্রেলিয়ার তখন ২ উইকেটে ১০০ রান। ওই পর্যন্তই শ্রীলঙ্কার কিছুটা আশা ছিল।

    তৃতীয় উইকেটে লঙ্কানদের আশাকে হতাশায় রূপ দেন ফিঞ্চ আর স্টিভেন স্মিথ। ১৭৩ রানের বিশাল এক জুটি গড়ে তুলেন তারা। বিধ্বংসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বোলারদের রীতিমত কাঁদিয়ে ছেড়েছেন ফিঞ্চ।

    অবশেষে ইনিংসের ৪৩তম ওভারে এসে ভয়ংকর ফিঞ্চকে ফেরান উদানা। ১৩২ বলে ১৫ বাউন্ডারি আর ৫ ছক্কায় অসি ওপেনার খেলেন ১৫৩ রানের ঝকঝকে এক ইনিংস। কাকতালীয়ভাবে তার ক্যারিয়ারসেরা ইনিংসটিও সমান রানের। এর আগে চলতি বছরের মার্চে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে হার না মানা ১৫৩ রান করেছিলেন ফিঞ্চ।

    ফিঞ্চ ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি জুটির আরেক সঙ্গী স্মিথ। ঠিক পরের ওভারেই ৫৯ বলে ৭ চার আর ১ ছক্কায় ৭৩ রান করা এই ব্যাটসম্যানকে বোল্ড করেন লাসিথ মালিঙ্গা।

    এরপর ৩ রানে উদানার শিকার শন মার্শ। রানআউটের কবলে পড়েন অ্যালেক্স কারে (৪) আর প্যাট কামিন্স (০)। অস্ট্রেলিয়া অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি উইকেট হারিয়ে বসে। তবে এরই মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল ঠিকই খেলে দিয়েছেন ঝড়ো এক ইনিংস। ২৫ বলে ৫ চার আর ১ ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার।

    শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নেন ইসুরু উদানা আর ধনঞ্জয়া ডি সিলভা।

  • থাইল্যান্ডে মহামারি আকার ধারণ করেছে ডেঙ্গু

    থাইল্যান্ডে মহামারি আকার ধারণ করেছে ডেঙ্গু

    থাইল্যান্ডে ডেঙ্গু জ্বরকে এ বছর মহামারি হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, এ ব্ছর থাইল্যান্ডে ডেঙ্গুতে আক্রান্ত ২৮,৭৮৫ জন রোগীর মধ্যে ৪৩ জনই মারা গেছে।

    থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা গত পাঁচ বছরের গড় রোগীর চেয়েও দ্বিগুণ। খবর ব্যাংকক পোস্ট

  • সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে ইংল্যান্ড

    সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে ইংল্যান্ড

    বিশ্বকাপের ১৯তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২১৩ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করছে ইংল্যান্ড। ওপেনিং জুটি হিসেবে মাঠে নেমেছে জনি বেয়ারস্টো ও জো রুট।

    এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৭ ওভারে ৪৬ রান সংগ্রহ করেছে ইংলিশরা। এর আগে, ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে চরম ব্যাটিং বিপর্যয়ে সবকটি উইকেট হারিয়ে ৪৩.৪ ওভারে ২১১ রান সংগ্রহ করে উইন্ডিজ।

    সাউদাম্পটনে খেলা শুরুর তৃতীয় ওভারে দলীয় ৪ রানেই এভিন লুইসকে বোল্ড করে ক্রিস ওকসকে গ্যালারিতে ফেরান। এই পেসারের বলে ব্যক্তিগত ১৬ রানে সহজ ক্যাচ দিয়ে বেঁচে যান ক্রিস গেইল। এই দানবের ব্যাট ছুঁয়ে বল মার্ক উডের তালুবন্দি হলেও ব্যালান্স হারিয়ে সেটা ফেলে দেন তিনি।

    পরে দলের ৫৪ রানে ক্রিস গেইল ও ১৩ ওভারের দ্বিতীয় বলে শাই হোপের আউট চাপে ফেলে দিল ওয়েস্ট ইন্ডিজকে। এরপর রুটের বোলিং তোপে ম্যাচের ২৯ ওভার ৫ বলে ক্যারিবিয়দের চতুর্থ ও ৩১ ওভার ৬ বলে পঞ্চম উইকেট গ্যালারিতে ফেরে। এরপর একে একে সবগুলো উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

    ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৩ রান করে নিকোলাস পুরান। তবে ওশানে থমাস, শেলডন কটরেল এবং শ্যানন গ্যাব্রিয়েল কোনো রানই করতে পারেননি। খেলায় শ্যানন গ্যাব্রিয়েলকে ০ রানে বোল্ড করে ক্যারিবিয়দের থামিয়ে দেয়া মার্ক উড পেয়েছেন সর্বোচ্চ তিনটি উইকেট।

    এদিকে, আজকের ম্যাচে মুখোমুখি ‘ধারাবাহিক’ ইংল্যান্ড ও ‘পাওয়ার হিটিং’ ওয়েস্ট ইন্ডিজ উভয়ই দলই খেলছে তাদের চার নম্বর ম্যাচ। আগের তিন ম্যাচে ইংল্যান্ডের জয় দুটি এবং হার একটি। ক্যারিবীয়রা একটি জিতলেও হেরেছে একটি। অপরটি ভেসে গেছে বৃষ্টিতে।

    এতে, এই আসরে এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয়ে ইংল্যান্ডের অবস্থান চতুর্থতে। অন্যদিকে তিন ম্যাচে এক জয় এক পরাজয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান ষষ্ঠে। দ্বাদশ বিশ্বকাপে আসরে এটাই দু’ দলের প্রথম সাক্ষাৎ হলেও এ নিয়ে ১০১টি আর্ন্তজাতিক ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। যার ৫১টিতে জিতেছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ৪৪ ম্যাচে।

    ওয়েস্ট ইন্ডিজ একাদশ :

    ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষ), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, শ্যানন গ্যাব্রিয়েল, শেল্ডন কটরেল, ওশানে থমাস।

    ইংল্যান্ড একাদশ :

    জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, আদিল রশীদ, জোফরা আর্চার, লিয়াম প্লানকেট, মার্ক উড।

  • নারী এমপিকে চড় মেরে গ্রেফতার হলেন পুরুষ এমপি

    নারী এমপিকে চড় মেরে গ্রেফতার হলেন পুরুষ এমপি

    ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ কেনিয়ায়। দেশটির সংসদে একজন নারী এমপিকে চড় মারেন অপর এক পুরুষ এমপি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে সহকর্মীকে চর মারার অপরাধে ওই পুরুষ এমপিকে গ্রেফতার করা হয়েছে। ।

    কেনিয়ার রাজধানী নাইরোবিতে দেশটির পার্লামেন্ট ভবন অবস্থিত। সেখানে গাড়ি রাখার স্থানে এই চড় মারার ঘটনা ঘটে। যে পুরুষ এমপিকে গ্রেফতার করা হয়েছে তার নাম রশিদ কাসিম। আর ভুক্তভোগী নারী এমপির নাম ফাতুমা গেদি।

    ঘটনার বিস্তারিত জানতে অভিযুক্ত রশিদ কাসিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকার জন্য ফাতুমা গেদি নামের ওই নারী এমপি অর্থ বরাদ্দ দেননি। তাই নিয়ে ফাতুমা গেদির সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ফাতুমা গেদিকে রশিদ কাসিম চড় মারেন।

    রশিদ কাসিমের হামলার শিকার হওয়ার পর ফাতুমা গেদির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। টুইটারে ব্যাপকভাবে সেই ছবি সবাই শেয়ার করছেন। ছবিতে দেখা যাচ্ছে, ওই নারী এমপি কাঁদছেন আর তার মুখে রক্ত।

    এছাড়া ওই ঘটনা নিয়ে পরে পার্লামেন্টে পুরুষ এমপিরা নারী এমপিদের ব্যঙ্গ করেন। প্রতিবাদে নারী এমপিরা পার্লামেন্ট থেকে ওয়াক আউট (অধিবেশন ত্যাগ) করে চড় মারার অভিযোগে রশিদ কাসিমকে গ্রেফতারে দাবি জানান। পরে রশিদ কাসিমকে গ্রেফতার করা হয়।

  • পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা কুয়েতে

    পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা কুয়েতে

    পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। গত ৮ জুন দেশটিতে ছায়ায় ৫২.২ ডিগ্রি সেলসিয়াস ও রোদে ৬৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

    সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    একইদিন, সৌদি আরবের আল-মাজমা শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫৫ ডিগ্রি সেলসিয়াস।
    কুয়েতে চরম তাপপ্রবাহের মধ্যে গত বুধবার (১২ জুন) এক ব্যক্তি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

    স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছার আগেই ওই ব্যক্তি মারা যান। তীব্র রোদের কারণে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন বলে জানা গেছে।

    কুয়েত ও সৌদি আরবে এ তীব্র তাপপ্রবাহ এত শিগগিরই শেষ হচ্ছে না। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কুয়েতের গ্রীষ্মকাল এবার বেশ দীর্ঘ হতে চলেছে। এর মধ্যে, জুলাইয়ে সেখানকার তাপমাত্রা ৬৮ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে।

    আরবের আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট থেকে জানা যায়, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও আঘাত হানবে এ তাপপ্রবাহ।

    গত ৭ জুন ইরাকের মেসান প্রদেশে তাপমাত্রা রেকর্ড করা হযেছে ৫৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

    গত সোমবার (১০ জুন) একই ধরনের তাপপ্রবাহের শিকার হয়েছে ভারতও।

    আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট এল ডোরাডোর তথ্যমতে, ওই দিন বিশ্বের উষ্ণতম ১৫টি জায়গার মধ্যে আটটি ছিল ভারতে, বাকিগুলো ছিল পাশের দেশ পাকিস্তানে।

    ভারতের আবহওয়া বিভাগ জানিয়েছে, সোমবার (১০ জুন) রাজস্থানের চুরু শহরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮.৯ ডিগ্রি সেলসিয়াস।

  • চিকিৎসকদের আন্দোলন ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন স্থানে

    চিকিৎসকদের আন্দোলন ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন স্থানে

    ভারতের পশ্চিমবঙ্গের চিকিৎসকদের কর্মবিরতি ও প্রতিবাদকে সমর্থন জানিয়ে নয়াদিল্লি, মুম্বাই ও হায়দরাবাদের চিকিৎসকরাও একদিনের কর্মবিরতির ডাক দিয়েছেন। মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গের চিকিৎসকরা ধর্মঘটে যোগ দিয়েছেন। চতুর্থ দিনের মতো আজ তারা ধর্মঘট পালন করছেন।

    মঙ্গলবার হাসপাতালে মারা যাওয়া এক রোগীর আত্মীয়রা এনআরএস মেডিকেল কলেজ হসপিটালের দুই জুনিয়র চিকিৎসককে অপদস্ত করে। এর প্রতিবাদে ধর্মঘট ডাকা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারিকে না মেনে চিকিৎসকদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, যতক্ষণ পর্যন্ত তারা নিরাপত্তা না পাবেন ততক্ষণ তারা কাজে ফিরবেন না।

    আগেই নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের সব পরিষেবা বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এনআরএস-এর জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করতে কর্মবিরতিতে যোগ দিয়েছেন উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্রসহ একাধিক হাসপাতালের চিকিৎসকরা।

    দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিক্যাল সায়েন্সেস (এইমস) এবং মুম্বাইয়ের জে জে হসপিটালসহ বেশ কিছু হসপিটালের চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করছেন। ফলে এসব হাসপাতালে আউটডোর এবং জরুরি পরিষেবা বন্ধ রয়েছে। সব মিলিয়ে এনআরএস আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ছে সারা দেশেই।

    বৃহস্পতিবার এইমস-এর চিকিৎসকরা হেলমেট পরে এবং মাথায় ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদে অংশ নেন। তবে পরিষেবা সচল ছিল। ওই অবস্থাতেই সব বিভাগে চিকিৎসা দিয়েছেন চিকিৎসকরা। সেই সঙ্গে বৃহস্পতিবারই ঘোষণা করে দেওয়া হয়েছিল যে, শুক্রবার হাসপাতালের সব পরিষেবা বন্ধ থাকবে। সারা দেশের সব মেডিক্যাল কলেজকেও এক দিনের এই প্রতীকী কর্মবিরতিতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিল এইমস-এর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন।

    উত্তরপ্রদেশের হাসপাতালগুলোর মধ্যে অন্যতম বেনারস হিন্দু ইউনিভার্সিটির অধীনস্থ ইন্ডিয়ান মেডিকেল সায়েন্সেস (আইএমএস)। এনআরএস-এর আন্দোলনে সমর্থন জানাতে এই মেডিকেল কলেজেও পরিষেবা বন্ধ করে কর্মবিরতিতে সামিল হয়েছেন চিকিৎসকরা। সংগঠনের রেসিডেন্টস অব আইএমএস (বিএইচইউ)-এর তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, আউটডোর, ইনডোর এবং সাধারণ অস্ত্রোপচারের কাজকর্ম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা এবং জরুরি অস্ত্রোপচার চালু থাকবে।

    কলকাতার আন্দোলনের রেশ ছড়িয়েছে দক্ষিণের দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানাতেও। সেখানকার মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং চিকিৎসকরাও এনআরএসের আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন। তবে এখানে পরিষেবায় খুব বেশি প্রভাব পড়েনি।

    চিকিৎসকরা হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে একটি প্রতিবাদ মিছিল করেছেন। হাসপাতাল সুপারের দফতরের কাছে গিয়ে শেষ হয় সেই মিছিল। তেলঙ্গানার হায়দরাবাদে নিজাম ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের চিকিৎসকরাও একটি প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন।

    এদিকে চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসার অভাবে তিন দিনের একটি শিশুর মৃত্য হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। গত ১০ জুন মধ্যমগ্রামের গঙ্গানগর কাঁটাখালের বাসিন্দা ঝুম্পা কর্মকার মল্লিক ওই হাসপাতালে ভর্তি হন। পরের দিন তিনি একটি পুত্রসন্তান জন্ম দেন।

    ঝুম্পার স্বামী অভিজিৎ মল্লিক জানান, জন্মের পরে সুস্থ ছিল শিশুটি। পরে শ্বাসকষ্ট শুরু হওয়ায় সাগর দত্ত হাসপাতালের চিকিৎসকেরা জানান, তাকে ভেন্টিলেশনে দিতে হবে। কিন্তু কামারহাটির ওই হাসপাতালের এসএনসিইউএ সেই সুবিধা না থাকায় অভিজিৎকে অন্যত্র যোগাযোগ করতে বলা হয়। যদিও ততক্ষণে চিকিৎসকদের কর্মবিরতি শুরু হয়ে গেছে। ফলে শিশুটি চিকিৎসার অভাবেই মারা গেছে।

  • ম্যাচসেরার পুরস্কার কেন ক্ষুদে ভক্তকে দিয়ে দিলেন ওয়ার্নার?

    ম্যাচসেরার পুরস্কার কেন ক্ষুদে ভক্তকে দিয়ে দিলেন ওয়ার্নার?

    অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের আক্রমণাত্মক ব্যাটিংয়ের ভক্ত নয় এমন মানুষ খুব কমই আছে। তবে বল টেম্পারিং কেলেঙ্কারির পর সেই ভক্তদের কাছ থেকে প্রশংসার বদলে দুয়োধ্বনি শুনছেন এই ব্যাটসম্যান। কিন্তু এতকিছুর পরেও কিছু ভক্ত ওয়ার্নারকে এখনো আগের মতো ভালোবাসেন।

    বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা থেকে ফেরার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন ওয়ার্নার। কিন্তু কোনোভাবেই সমর্থকদের মন জিততে পারছেন না। যেখানেই যাচ্ছেন সেখানেই পাচ্ছেন দুয়োধ্বনি। এরই মধ্যে গতকাল (বুধবার) পাকিস্তানের বিপক্ষে ১০৭ রানের ইনিংস খেলার পর ম্যাচসেরার পুরস্কারটি এক ক্ষুদে শিশু ভক্তকে দিয়ে দেন তিনি।

    ওয়ার্নারের এমন উদারতার প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে আইসিসি। সেখানে লেখা হয়, ‘এই ক্ষুদে ভক্তটিকে ম্যাচ সেরার পুরস্কার দিয়ে ডেভিড ওয়ার্নার তার দিনটি মনে রাখার মতো করে দিয়েছেন। দারুণ ব্যবহার।

    প্রিয় খেলোয়াড়ের কাছ থেকে এমন উপহার পাওয়ার পর ক্ষুদে শিশুটি প্রায় হতবাক হয়ে গিয়েছে। পুরস্কার পাওয়ার পর তার অনুভূতি জানতে সেখানে পৌঁছে যান আইসিসির উপস্থাপক জাইনাব আব্বাস।

    ওয়ার্নারের সেই ক্ষুদে ভক্তের ভাষায়,আমরা সেখানে শুধু পতাকা নাড়াচ্ছিলাম। তখন সে আমাদের কাছে আসল এবং ম্যাচ সেরার পুরস্কারটা দিয়ে দিল। হ্যাঁ, আমি অবশ্যই তার ভক্ত এবং অস্ট্রেলিয়া জেতাতে আমি খুব খুশি হয়েছি।