Category: আবহাওয়া

  • দক্ষিণ পূর্বাঞ্চলে ৪ দিন ধরে অতিভারী বৃষ্টিপাত

    দক্ষিণ পূর্বাঞ্চলে ৪ দিন ধরে অতিভারী বৃষ্টিপাত

    স্টাফ রিপোর্টার// হাসিবুল ইসলাম:

    চারদিন ধরে দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা ভারী বৃষ্টিপাত হলে এসব অঞ্চলে ভূমিধসের শঙ্কা থাকে।

    আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, ১৫ আগস্টের তথ্য কক্সবাজারে ১০৭ মিলিমিটার বৃষ্টি হয় এবং পার্শ্ববর্তী এলাকাগুলোয় মাঝারি ধরনের ভারী বৃষ্টি হয়। ১৬ আগস্টের তথ্যানুযায়ী, কক্সবাজারে ১৮১, কুতুবদিয়ায় ১০০, নোয়াখালীর মাইজদীকোর্টে ৯৬, সন্দ্বীপে ৭৫, সীতাকুণ্ডে ৬৪, চট্টগ্রামে ৩৯ ও ফেনীতে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়।; ১৭ আগস্টে সন্দ্বীপে ১৯৭, সীতাকুণ্ডে ১৯৬, চট্টগ্রামে ৪৯,ফেনীতে ৭৮, হাতিয়ায় ৮৫, কক্সবাজারে ৬১, কুতুবদিয়ায় ৬৭, মাইজদীকোর্টে ৬০; ১৮ আগস্টে সীতাকুণ্ডে ১৪২, সন্দ্বীপে ৯৮, চট্টগ্রামে ৫৮, হাতিয়ায় ৮৩, কক্সবাজারে ৬৭, কুতুবদিয়ায় ৫২, টেকনাফে ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

    এ দিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ বর্ধিতাংশ রাজস্থান, হরিয়্যানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গেপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজমান।

    এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

    সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

  • বরিশালসহ ৩ বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা

    বরিশালসহ ৩ বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা

    মৌসুমি বায়ুর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ভারী বর্ষণের এক সতর্কবার্তায় রবিবার আবহাওয়া অধিদপ্তর এ কথা জানিয়েছে।

    এতে বলা হয় রবিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল এবং খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

    এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর,রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

    সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

    এছাড়া সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    পৃথক সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

    উত্তর বঙ্গোপসাগরে থাকা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • বরিশালসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

    বরিশালসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

    আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট এই পাঁচ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব অঞ্চলে পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।

    আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও-কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার ফলে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।

    এদিকে আজ সন্ধ্যা ০৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  • বরিশালে আরো ৩ দিন অব্যাহত থাকবে ঝড়-বৃষ্টি

    বরিশালে আরো ৩ দিন অব্যাহত থাকবে ঝড়-বৃষ্টি

    বরিশালসহ দেশের বেশিরভাগ অঞ্চলে গত শুক্র ও শনিবার (১১ জুলাই) বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বগুড়ায় ১০৭ মিলিমিটার, তারপরে তেঁতুলিয়ায় ১০৫ মিলিমিটার। এ ছাড়া দেশের ৭টি অঞ্চলে ৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

    এই বৃষ্টিপাতের ধারা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে বলে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    তাতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো/দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

    সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বরিশালে ঝড়ের আশঙ্কা

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বরিশালে ঝড়ের আশঙ্কা

    সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

    সোমবার আবহাওয়া অধিদফতর এ সতর্কবার্তা দিয়েছে। এতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতেও বলা হয়েছে।

    এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে।

    পাশপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

  • বরিশাল-পটুয়াখালীসহ যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

    বরিশাল-পটুয়াখালীসহ যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

     

    রোববার (২৮ জুন) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং কুমিল্লা অঞ্চলের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

    আবহাওয়া অফিস থেকে এসব তথ্য জানা গেছে।

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত দেশের কয়েকটি অঞ্চল রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে।

  • সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কায় এ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

    এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এ ছাড়া গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। বৃষ্টির খবর পাওয়া গেছে দেশের আরও অনেক জেলাতে।

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    বুধবার ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে– রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

    বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • লঘুচাপের কারণে ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে ৩নং সংকেত

    লঘুচাপের কারণে ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে ৩নং সংকেত

    পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর হয়েছে।

    সেইসাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পাশাপাশি তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। আজ ১১ জুন, বৃহস্পতিবার সকালে সামুদ্রিক সতর্কবার্তায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    সতর্কবার্তায় বলা হয়, পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে ও বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

    যে কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস জানানো হয়েছে।

    এছাড়া আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

    এছাড়া দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও এতে বলা হয়েছে।

  • বরিশালে ৬০ কিলোমিটার গতিতে ঝড়োহাওয়ার সম্ভাবনা

    বরিশালে ৬০ কিলোমিটার গতিতে ঝড়োহাওয়ার সম্ভাবনা

    আজও ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’

  • বরিশালসহ দেশের ১১ অঞ্চলে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

    বরিশালসহ দেশের ১১ অঞ্চলে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

    বরিশালসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে আজ ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    আজ বুধবার (৩ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

    এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    এদিকে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।