Category: নারী ও শিশু

  • বরগুনার রিফাত হত্যা : মিন্নির জামিন বহাল, ৬ জনের বাতিল

    বরগুনার রিফাত হত্যা : মিন্নির জামিন বহাল, ৬ জনের বাতিল

    বরগুনা প্রতিনিধি ::

    আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছে আদালত। বুধবার বরগুনার ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক পলাতক ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও ৬ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে নিহত রিফাতের স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বহাল রেখেছেন। আগামী ১৩ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

    চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলায় বরগুনার পুলিশ মিন্নিকে গত ১৬ জুলাই গ্রেপ্তার দেখায়। যদিও এই হত্যাকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবেই মামলায় নাম ছিল তার।

    এর আগে, মামলার বাদী নিহত রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার পুত্রবধূ (মিন্নি) এই হত্যাকাণ্ডে জড়িত বলে তিনি সন্দেহ করছেন।

    গত ২৬ জুন সকালে বরগুনা জেলা শহরের কলেজ রোডে রিফাত শরীফকে তার স্ত্রীর সামনেই কুপিয়ে জখম করে একদল লোক। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঐ ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

    অভিযুক্ত হামলাকারীদের একজন, যিনি এলাকায় ‘নয়ন বন্ড’ নামে পরিচিতি ছিল, পুলিশ তাকে আটক করে। পরে, কথিত ‘বন্দুকযুদ্ধে’ তার মৃত্যু হয়।

    এ ঘটনায় নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

  • পটুয়াখালীতে স্ত্রী ধর্ষণের ঘটনায় মামলা, স্বামীকে পেটাল ধর্ষকের সন্ত্রাসী বাহিনী

    পটুয়াখালীতে স্ত্রী ধর্ষণের ঘটনায় মামলা, স্বামীকে পেটাল ধর্ষকের সন্ত্রাসী বাহিনী

    পটুয়াখালী প্রতিনিধি ::

    পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার বাদীকে (স্বামী) পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। ধর্ষণ মামলার আসামী করায় তার এই পরিণতি বলে দাবি পরিবারের। গুরুতর অবস্থায় বুধবার (১৮ সেপ্টেম্বর) তাকে ভর্তি করা হয়েছে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্বজনরা।

    মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পশ্চিম চাপলী গ্রামে ঘটেছে এই ঘটনা। আহতের নাম মো. সিদ্দিক হাওলাদার (৩৫)।

    তার ভাই কবির হাওলাদার জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির অদূরে একটি চায়ের দোকানে বসেছিলেন সিদ্দিক। এ সময় ৭/৮জনের একদল ধর্ষকের সন্ত্রাসী বাহিনী লাঠিসোটা নিয়ে নির্মমভাবে সিদ্দিককে পিটিয়ে আহত করে। এতে তার দুই পা এবং এক হাত ভেঙ্গে যায়। এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়। রক্তাত্ব অবস্থায় প্রথমে তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ওইদিন রাত ৩টায় তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    স্বজনরা জানান, ৫/৬ মাস আগে আহত সিদ্দিকের স্ত্রীকে গণধর্ষণ করে স্থানীয় বখাটেরা। এদের বিরুদ্ধে মামলা করে ধর্ষিতার স্বামী সিদ্দিক হাওলাদার। এ ঘটনায় মাসখানেক হাজতবাসের পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আসামীরা বাদীকে নানা ধরণের হুমকি দিচ্ছিলো। এরই ধারাবাহিকতায় গতকাল সিদ্দিকের ওপর হামলা চালায় তারা। এ ঘটনায় যথাযথ বিচার দাবি করেছেন আহতের পরিবার।

    এদিকে শেরে-ই বাংলা মেডিকেলের পরিচালক জানান, আহতের শরীরের বিভিন্ন ক্ষতের চিহ্ন রয়েছে। পরীক্ষার-নিরিক্ষার পর তার শারীরিক অবস্থা জানা যাবে। তবে তার যথাযথ চিকিৎসা চলছে।’

  • রিফাত হত্যা : মোটরসাইকেলযোগে আদালতে হাজিরা দিতে গেলেন মিন্নি

    রিফাত হত্যা : মোটরসাইকেলযোগে আদালতে হাজিরা দিতে গেলেন মিন্নি

    বরগুনা প্রতিনিধি ::

    বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় জামিনে মুক্ত হওয়ার পর বুধবার আদালতে হাজির হয়েছেন রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। এ মামলার অভিযোগপত্রে শুনানির দিন ধার্য থাকায় বুধবার সকাল ৯টার আগেই বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে মোটরসাইকেলে চড়ে আদালতে আসেন মিন্নি। এরপর আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত বাবার সঙ্গেই আদালতের একটি কক্ষে অবস্থান করেন তিনি।

    আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগে বরগুনা জেলা কারাগারে থাকা এ মামলার অপর সাত অভিযুক্তকে আদালতে হাজির করে পুলিশ। এ মামলার অভিযোগপত্রের শুনানির জন্য আদালত দুপুর ২টা সময় নির্ধারণ করলে বাবার মোটরসাইকেলে চড়ে আবার বাসায় চলে যান মিন্নি।

    এদিকে আদালতে মিন্নির হাজির হওয়ার বিষয়টি আগে থেকেই গণমাধ্যমে প্রকাশিত হলে আদালত প্রাঙ্গণে মিন্নিকে দেখার জন্য ভিড় জমায় উৎসুক সাধারণ মানুষ। আদালত প্রাঙ্গণের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

    এ বিষয়ে মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, এ মামলার অভিযুক্ত কিশোর মো. নাজমুল হোসেনের জামিন শুনানি হবে জেলা ও দায়রা জজ আদালতে। এ কারণে মামলার মূল নথি জেলা ও দায়রা জজ আদালতে রয়েছে।

    তিনি আরও বলেন, জেলা ও দায়রা জজ আদালতে নাজমুলের জামিন শুনানি শেষে আজ দুপুর ২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার মূল নথি এসে পৌঁছাবে। তাই দুপুর ২টায় এ মামলার অভিযোগপত্রের শুনানির সময় নির্ধারণ করেছে আদালত।

    এদিকে এ মামলায় জামিনে মুক্ত থাকা আরিয়ান শ্রাবণও আজ আদালতে হাজির হন। এ মামলার সাতজন কিশোর অভিযুক্ত যশোর শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় তাদের আদালতে হাজির করা হয়নি।’

  • একসঙ্গে ঘুমিয়ে থাকা দুই ভাইকে মেরে ফেলল সাপ

    একসঙ্গে ঘুমিয়ে থাকা দুই ভাইকে মেরে ফেলল সাপ

    খুলনা প্রতিনিধি/ জান্নাতুল ফেরদৌস:

    ঝিনাইদহের শৈলকুপায় এবার গভীর রাতে বিষধর সাপের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তাদের মৃত্যু হয়।

    নিহতরা হচ্ছে- শৈলকুপার নাগপাড়া গ্রামের নবাব মন্ডলের দুই ছেলে শাহিন (২৫) ও সোহান (৮)। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে তিনজনের মৃত্যু হলো।

    স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে নিজ ঘরে একই খাটে ঘুমিয়ে ছিল দুই ভাই শাহিন ও সোহান। পরে রাত ১২টার দিকে বিষধর সাপ তাদের কামড় দেয়। সেসময় তাদের চিৎকারে পরিবারের অন্যরা ছুটে এসে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তাদের মৃত্যু হয়।

    ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    এর আগে গতকাল সোমবার শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে বিলকিস বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। ভোররাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দিয়েছিল।

  • বরিশালে বৃদ্ধাকে পেটানো সেই কনস্টেবল ক্লোজড, ফেঁসে যেতে পারেন ওসিও!

    বরিশালে বৃদ্ধাকে পেটানো সেই কনস্টেবল ক্লোজড, ফেঁসে যেতে পারেন ওসিও!

    নিজস্ব প্রতিবেদক :: ওসির বিরুদ্ধে রেঞ্জ ডিআইজির কাছে নালিশ করার অপরাধে প্রকাশ্যে থানার বাইরে বিধবা বৃদ্ধাকে মারধরের ঘটনায় বরিশালের উজিরপুর মডেল থানার পুলিশ সদস্য জাহিদুল ইসলামকে ক্লোজড করা হয়েছে।

    তবে এখনও বহাল রয়েছে অফিস কক্ষে ও থানা কম্পাউন্ডে প্রকাশ্যে ওই বিধবা বৃদ্ধাকে মারধরে অভিযুক্ত উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল। নির্যাতিতা বৃদ্ধার অভিযোগ ওসি শিশির কুমার পাল থানায় বহাল থাকায় প্রত্যক্ষদর্শী কেউ তার বিরুদ্ধে স্বাক্ষী দিতে রাজি হচ্ছে না।

    বিষয়টি সোমবার বরিশাল রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে অবহিত করেছেন বলে সাংবাদিকদের জানান ওই নারী। এদিকে পুলিশ সদস্য (কনস্টেবল নং-৯৬৮) জাহিদুল ইসলামকে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) থানা থেকে ক্লোজড করে বরিশাল জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

    তাকে ওই বৃদ্ধাকে মারধরের অভিযোগে ক্লোজড করা হয়েছে বলে জেলা পুলিশের দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন থাকায় বিষয়টি প্রাথমিকভাবে গোপন রাখা হয়েছিলো।

    এই অভিযোগটির প্রমাণ পাওয়া গেলে ওসির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। সেক্ষেত্রে তাকে থানা থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মতও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও ওসি এই অভিযোগটি শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন।

    তবে সোমবার বিকেলে উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. হেলাল উদ্দিন খান কনস্টেবল জাহিদুল ক্লোজড হওয়ার কথা স্বীকার করেন। মাদারীপুর সদর উপজেলার পানিচত্বর এলাকার মৃত মঈন উদ্দিন মাতবরের স্ত্রী বৃদ্ধা রাশিদা বেগম (৬২) তার অপহৃত মেয়ে ও ভাড়া বাসায় আটকে রাখা মালামাল উদ্ধার প্রসঙ্গে থানায় একাধিক অভিযোগ দিয়ে কোন বিচার না পেয়ে ওসির বিরুদ্ধে বরিশাল রেঞ্জ ডিআইজির কাছে অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল। এরপর গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই বৃদ্ধাকে থানায় ডেকে আনেন।

    বৃদ্ধা থানায় দেখা করতে গেলে ওসি তাকে চায়ের দোকানে বসতে বলেন। ওসির কথামতো থানার সামনে বাচ্চুর চায়ের দোকানে গিয়ে ওই বৃদ্ধা বসলে সেখানে গিয়ে প্রথমে কনস্টেবল জাহিদুল ইসলাম তাকে থাপ্পর-চোপারসহ মারধর করে এবং গালে সিগারেটের আগুন চেপে ধরে পুড়িয়ে দেয়। পুলিশ কনস্টেবলের হাতে মার খেয়ে ওসির কাছে বিচার দিতে গেলে সে ক্ষিপ্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে ওই বৃদ্ধাকে গালাগাল করে ও দুই গালে থাপ্পড় দিতে দিতে রুম থেকে বের করে দেন।

    এ ঘটনার পরে নির্যাতনের শিকার বৃদ্ধা থানা সংলগ্ন ওই চায়ের দোকানের সামনে দাড়িয়ে চিৎকার করে কান্নায় ভেঙে পড়লে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সাংবাদিকদের খবর দেন। এ সময় নির্যাতনের বর্ননা দেয়া ওই বৃদ্ধার কান্নাজড়িত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে ভাইরাল হলে টনক নড়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের। পরে এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হককে (বিশেষ শাখা) প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি আজ মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কাছে তদন্ত রিপোর্ট জমা দেয়ার কথা রয়েছে।

    জেলা পুলিশের একাধিক কর্মকর্তা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় কনস্টেবল জাহিদুল ইসলামকে থানা থেকে ক্লোজড করে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এদিকে নির্যাতিতা বৃদ্ধা রাশিদা বেগম অভিযোগ করে বলেন, আমি মার খেয়ে উজিরপুর থেকে চলে এসে বরিশালের গড়িয়ারপাড় এলাকায় বাসা ভাড়া নিয়েছি। গত রোববার দুপুরে ওসি শিশির কুমার পাল, পুলিশ কনষ্টবল জাহিদুল ইসলাম কতিপয় সাংবাদিক, ক্ষমতাসীন দলের নেতাকে নিয়ে উপস্থিত হয়ে আমাকে গড়িয়ারপাড় বাসস্ট্যান্ডের একটি ক্লাব ঘরে ডেকে নেয়। সেখানে ওসি আমাকে অভিযোগ প্রত্যাহার করতে ভয় ভীতি দেখায় আমি আমার সিদ্বান্তে অনড় থাকলে ওসি কৌশল পরিবর্তন করে টাকার প্রলোভন দেখান। বিনিময়ে বরিশাল পুলিশ সুপার ও বরিশালের ডিআইজির কাছে গিয়ে তারা (ওসি ও পুলিশ) নির্দোষ কথাটি বলতে হবে। আমি বিষয়টি রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার স্যারকে জানিয়েছি।

    তিনি আরও বলেন, ওসি থানায় বহাল তবিয়তে থাকায় তার বিরুদ্ধে প্রত্যক্ষদর্শী কেউ স্বাক্ষী দিতে রাজি হন না। ক্লোজড হওয়া প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম কথা বলতে রাজি হননি।

    অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, আমি এসব কিছুই জানি না। বরিশাল পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম’র সঙ্গে এ বিষয়ে কথা বলতে একাধিকবার ফোন করে তাকে পাওয়া যায়নি।

  • কলেজছাত্রকে চাপা দিয়ে ট্রাক খাদে

    কলেজছাত্রকে চাপা দিয়ে ট্রাক খাদে

    অনলাইন ডেস্ক ::

    বাগেরহাটের ফকিরহাটে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মো. গোফরান (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। তিনি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলেন। বাড়ি উপজেলার শুভদিয়া গ্রামে। বাবার নাম গিয়াস উদ্দীন।

    সোমবার দুপুরে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

    বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার জানান, মোংলা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক ফকিরহাটের শ্যামবাগাত এলাকায় বিপরীত দিক থেকে আসা মটরসাইকেলকে চাপা দেয়। এতে মটরসাইকেল চালক ওই কলেজছাত্র ঘটনাস্থলেই মারা যান।

    তিনি আরও জানান, এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সেটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। পরে হেলপার তাহেরকে (৬০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি খুলনার বয়রা এলকার নান্নু মিয়ার ছেলে।

  • নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার

    নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার

    অনলাইন ডেস্ক ::

    ময়মনসিংহের ভালুকা উপজেলায় আম্বিয়া খাতুন দিনা (৪৫) নামের সাংস্কৃতিক কর্মী ও নারী সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের সংবাদ পত্রিকার স্থানীয় প্রতিনিধি ছিলেন।

    রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ভালুকা উপজেলা পৌরসভা এলাকায় ৬ নম্বর ওয়ার্ডের ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দিনা গফরগাঁও উপজেলা মৃত জামান উদ্দিনের স্ত্রী এবং ভালুকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার এলাহীর মেয়ে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে প্রতিবেশীরা দিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ভালুকা মডেল থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় এবং পরে লাশ নিচে নামানো হয়।

    ভালুকা মডেল থানার (এসআই) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী সাংবাদিকের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

    ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, কী কারণে তার মৃত্যু হয়েছে- বিষয়টি ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

  • কাউনিয়ায় মাদক ব্যবসায়ী মুন্নির দাপটে অতিষ্ঠ এলাকাবাসী, নিরব প্রশাসন

    কাউনিয়ায় মাদক ব্যবসায়ী মুন্নির দাপটে অতিষ্ঠ এলাকাবাসী, নিরব প্রশাসন

    নিজস্ব প্রতিবেদক ::

    মাদক ব্যবসায়ী মুন্নির দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছে বরিশাল নগরীর কাউনিয়া থানার সরদার সড়ক এলাকার কয়েকহাজার বাসিন্দা। থানায় অভিযোগ দিয়েও কোন সুফল পাওয়া যায়নি। শেষপর্যন্ত মাদক ব্যবসা বন্ধের দাবিতে বার হুশিয়ারী দিয়ে খানায় লিখিত অভিযোগ দিলেও নিবর দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ। তাদের অভিযোগ, বিক্রির জন্য কারবারিদের ইয়াবা ও গাঁজার যোগান দিচ্ছে পুলিশের কোনো কোনো সদস্য।

    কাউনিয়া থানার এই এলাকায় ইয়াবা ও গাঁজার কারবার এতটাই ভয়াবহ রূপ নিয়েছে। সকাল সন্ধ্যা মাদকসেবীদের যন্ত্রণায় এলাকায় নারীরা বের হতে পারছেনা। এবং নানা সময় অপ্রিতিকর পরিস্থিতিতে পড়ছেন তারা।

    স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসায়ীদের ব্যাপারে তথ্য দিলেও কোন ব্যবস্থা নেয়না থানা পুলিশ। এসময়, ইয়াবা ব্যবসায়ীদের সাথে পুলিশের আঁতাতের অভিযোগও করেন তারা।

    তবে এসব অভিযোগ অস্বীকার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, মুন্নিকে একাধিক বার উচ্ছেদ করে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। তবু মুন্নি গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

    মাদক ব্যবসায়ীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না বলেও জানান ওসি।”

  • পিরোজপুরে তরুণীকে ফিল্মি স্টাইলে গণধর্ষণ

    পিরোজপুরে তরুণীকে ফিল্মি স্টাইলে গণধর্ষণ

    পিরোজপুর প্রতিনিধি ::

    পিরোজপুরের মঠবাড়িয়ায় এক গৃহকর্মীকে (১৯) ফিল্মি স্টাইলে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগি গৃহকর্মী বাদী হয়ে ৩ জনের নামে মামলা দায়ের করেছেন। মামলায় দাউদখালী গ্রামের আফজাল খানের ছেলে সুমন খান (২২), একই এলাকার ছালাম হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার (২০) ও জিয়াম হাওলাদারের ছেলে রাজু হাওলাদার (২৫) কে আসামি করা হয়েছে।

    মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দাউদখালী গ্রামের ওই কিশোরী পাশ্ববর্তী দেবত্র গ্রামের এক বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। আসামীরা প্রায়ই পথে ঘাটে ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিলো। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে দেবত্র গ্রামের ওই বাড়িতে কাজ করতে যাওয়ার সময় আসামিরা মেয়েটিকে মুখ চেপে স্থানীয় একটি সরকারী ক্লিনিকের ছাদের উপর নিয়ে যায়। সেখানে প্রথমে ইমরান হাওলাদার ও পরে সুমন খান এবং রাজু হাওলাদার মেয়েটিকে পালাক্রমে রাতভর ধর্ষণ করে। পরে রাত দেড়টার দিকে মাছ ধরতে যাওয়া এক লোক আসামিদের কথা শুনে সন্দেহ হলে ছাদে গিয়ে টর্চলাইট মারলে আসামিরা দৌড়ে পালিয়ে যায়।

    মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, গৃহকর্মীকে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হবে।’

  • বরিশালে বিদ্যুৎতায়িত হয়ে শিশুর মৃত্যু

    বরিশালে বিদ্যুৎতায়িত হয়ে শিশুর মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক ::

    বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের এস রহমানের দুই বছরের ছেলে জোনায়েত হোসেন রোববার সকালে মাল্টিফ্লাগে আঙ্গুল ঢুকিয়ে দিলে বিদ্যুৎতায়িত হয়। মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বখতিয়ার আল মামুন তাকে মৃত ঘোষনা করেন।

    তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।