Category: প্রচ্ছদ

  • হাসানাত আব্দুল্লাহকে গৌরনদী পৌরসভার নবনির্বাচিত মেয়রের ফুলের শুভেচ্ছা

    হাসানাত আব্দুল্লাহকে গৌরনদী পৌরসভার নবনির্বাচিত মেয়রের ফুলের শুভেচ্ছা

    গৌরনদী পৌরসভা নির্বাচনে পৌর মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হারিছুর রহমান জয়ী হওয়ায়, তিনি পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মাননীয় মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি কে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন।

    এসময় তাঁর পক্ষে শুভেচ্ছা গ্রহন করেন বরিশাল মহানগর আওয়ামিলীগ এর সাধারন সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

  • শুরু হলো রক্তে রাঙ্গানো ভাষার মাস

    শুরু হলো রক্তে রাঙ্গানো ভাষার মাস

    আত্মত্যাগ, অহংকার, চেতনা আর গৌরবের মাস ফেব্রুয়ারি শুরু হলো। মায়ের ভাষার অধিকার আদায়ে ১৯৫২ সালের এই মাসে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল বাঙালি। সেই আন্দোলন দমাতে ২১ তারিখ চরম রুদ্র রূপ ধারণ করেছিল পাকিস্তানি সরকার। মিছিলের ওপর গুলি চলে। ঢাকার রাজপথ রঞ্জিত হয় বাংলার দামাল ছেলেদের তপ্ত রক্তে। ভাষার মান প্রতিষ্ঠায় বিলিয়ে দেন নিজের প্রিয়তম প্রাণ। আর এই প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠা পায় বাংলা ভাষার মর্যাদা।

    ভাষা আন্দোলনে সফলতার পর বাঙালি মনোনিবেশ করে স্বাধিকার আন্দোলনে। দীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রামের মধ্যদিয়ে অর্জিত হয় লাল-সবুজের পতাকা আর একটি সবুজ-শ্যামল ভূখণ্ড। স্বাধিকার আন্দোলনের এই বীজ রোপিত হয়েছিল ভাষা আন্দোলনের মধ্যদিয়েই। তাই তো ভাষার মাস ফেব্রুয়ারি বাঙালির কাছে এত তাৎপর্যমণ্ডিত। সে কারণে এ মাস এলেই আবেগাপ্লুত হয় বাঙালি। ভাষাপ্রেমে উজ্জীবিত হয়ে নব আবেগে শানিত করে চেতনা। তাই তো ফেব্রুয়ারি বাঙালির অবিনাশী চেতনার অফুরন্ত ঝরনাধারা।
    বস্তুত ফেব্রুয়ারি মাস এক দিকে শোকাবহ হলেও অন্য দিকে আছে এর গৌরবোজ্জ্বল অধ্যায়। কারণ পৃথিবীর একমাত্র জাতি বাঙালি, যারা নিজেদের ভাষার জন্য এ মাসে জীবন দিয়েছিল।

    নানা অনুষ্ঠান আর আনুষ্ঠানিকতায় বাঙালি উদ্যাপন করে ভাষার মাস। সাংস্কৃতিক কর্মকাণ্ড, বইপড়ার প্রতি আগ্রহান্বিত করাসহ সার্বিক জ্ঞানচর্চায় উজ্জীবিত করার কাজের বড় অংশ এ মাসকে ঘিরে। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে এবারের বাস্তবতা ভিন্ন। সামাজিক দূরত্ব নিশ্চিত আর স্বাস্থ্যবিধির কড়াকড়ির কারণে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবার আশানুরূপ দেখা যাবে না। বিশেষ করে কেন্দ্রীয় শহিদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় আর ধানমন্ডির রবীন্দ্র সরোবর কেন্দ্রীর কর্মসূচিতে হয়তো ভাটা দেখা যাবে।

    করোনা মহামারীর কারনে ইতোমধ্যে অমর একুশে বইমেলা পিছিয়ে দেওয়া হয়েছে। ১৮ মার্চ শুরু হবে এই মেলা। যদিও সময়মতো একুশে পদক ঘোষণা হবে। একুশের দিনে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ কর্মসূচি উদ্যাপনের ঘোষণাও এসেছে।

    ভাষার জন্য বাংলার দামাল ছেলেদের আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি মেলে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। এদিন ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে ঘোষণা করে। এর পর থেকে দিবসটি বিশ্বের ভাষাপ্রেমী অন্য জাতিগুলোও উদ্যাপন করে আসছে।

  • বরিশালে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    বরিশালে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    প্রতিষ্ঠার ২২ বছর অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, প্রয়াত শিল্পপতি, সমাজসেবক নুরুল ইসলাম বাবুলকে শ্রদ্ধাভারে স্মরণ করেছেন বরিশালের জ্ঞানী-গুণিরা। ‘অগ্রযাত্রায় অবিচল’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত সভায় তাঁর স্মৃতিচারণ ও আদর্শিক কার্যক্রমের কথা তুলে ধরেন অতিথিরা। সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় বক্তারা এই জ্ঞানী ব্যক্তিকে স্মরণ করেন।

    যুগান্তরের ব্যুরো চিফ আকতার ফারুক শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, পুলিশ সুপার শেখ মারুফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদেও ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, র‌্যাব-৮’র উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুল, দৈনিক বিপ্লবী বাংলাদেশ’র প্রকাশক নুরুল আলম ফরিদ, সমাজসেবার প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ,

    বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোপাল সরকার,

    বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, বাসদ নেত্রী মনিষা চক্রবর্তী, নাট্যব্যক্তিত্ব সিরাজুম মুনির টিটু প্রমূখ। অনুষ্ঠানে বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বলেন,

    ‘যুগান্তর প্রতিষ্ঠার পর থেকেই সবসময় মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রচার করে আসছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বহু বছর যাবত পাঠকের মন জয় করে বাজারে টিকে আছে। যা সম্ভব হয়েছে সংবাদে বস্তুনিষ্ঠতার কারনে’।

    তিনি আরো বলেন, ‘পুলিশ-সাংবাদিক একেঅপরে পরিপূরক। আমরা বহুক্ষেত্রে সংবাদ দেখে অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেই।

    তাই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে’। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগান্তরের সাংবাদিক সাইদুর রহমান পান্থ।

    অনুষ্ঠানে বরিশালের সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিসিসি’র জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখা পরিদর্শন করেন মেয়র সাদিক

    বিসিসি’র জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখা পরিদর্শন করেন মেয়র সাদিক

    জন্ম নিবন্ধনের কেন্দ্রীয় সার্ভার আপগ্রেডের কাজ চলায় বিগত কয়েকদিন ধরেই বরিশাল সহ সারা দেশে জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি নতুন কিছু নিয়ম সংযোজন করে সার্ভার চালু করা হয়েছে এবং নিবন্ধন কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।

    গতকাল বিসিসি’র জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখা পরিদর্শনে গিয়ে এ বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন বরিশাল মহানগর আওয়ামিলীগ এর সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এখনো কিছু ত্রুটি থাকায় সার্ভার উন্নয়নের কাজ চলমান রয়েছে। অনাকাঙ্খিত এই সমস্যার জন্য নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন বিসিসি মেয়র।

  • হাসানাত আব্দুল্লাহকে মেহেন্দীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়রের ফুলের শুভেচ্ছা

    হাসানাত আব্দুল্লাহকে মেহেন্দীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়রের ফুলের শুভেচ্ছা

    মেহেন্দীগঞ্জ পৌরসভা নির্বাচনে পৌর মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান জয়ী হওয়ায়, তিনি পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মাননীয় মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি কে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন।

    এসময় তাঁর পক্ষে শুভেচ্ছা গ্রহন করেন বরিশাল মহানগর আওয়ামিলীগ এর সাধারন সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

    এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামিলীগ এর সন্মানিত সভাপতি এড.এ কে এম জাহাঙ্গীর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

     

  • বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি,সভাপতি  দূর্জয়,সম্পাদক সফি

    বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি,সভাপতি  দূর্জয়,সম্পাদক সফি

    বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কমিটি ঘোষণা করা হয়েছে।

    সাবেক ছাত্রনেতা,সাবেক সহ-সম্পাদক,কেন্দ্রীয় উপ-কমিটি,বাংলাদেশ আওয়ামী লীগ,জনাব এড. মোঃ আসাদুজ্জামান মোল্লা দূর্জয় কে সভাপতি এবং সাবেক ছাত্রনেতা, সদস্য, যুব ও ক্রিয়া কেন্দ্রীয় উপ-কমিটি,বাংলাদেশ আওয়ামী লীগ,জনাব লায়ন মোঃ মেজবাহ উদ্দিন সফি কে সাধারন সম্পাদক ঘোষণা করে এ কমিটি গঠন করা হয়।
    নবনির্বাচিত নেতৃবৃন্দদের প্রতি বাংলার মুখ ২৪.কম এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ বরিশাল মহানগর শাখার সভাপতি ও বাংলার মুখ ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ  চৌধুরী তার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) সহ বিভিন্ন বার্তায় এ শুভেচ্ছা জানান

  • শব্দাবলীর চেয়ারম্যান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ

    শব্দাবলীর চেয়ারম্যান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ

    দেশের অন্যতম নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটারের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান হয়েছেন মেয়র সদিক আব্দুল্লাহ। বুধবার রাতে মেয়র সাদিক আব্দুল্লাহ শব্দাবলীর উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান পদ গ্রহন করতে সম্মতি দিয়েছেন। শব্দাবলী গ্রুপ থিয়েটারের গত ২৩ জানুয়ারী অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় মেয়র সাদিক আব্দুল্লাহকে শব্দাবলীর সম্মানÑসূচক উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান নির্বাচিত করা হয়। বুধবার রাতে শব্দাবলীর কার্যকরী পরিষদ মেয়র সাদিক আব্দুল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তাঁকে শব্দাবলীর উক্ত পদে নির্বাচিত করার বিষয়টি অবহিত করা হলে তিনি তা গ্রহনে সদয়-সম্মতি জ্ঞাপন করেন । উল্লেখ্য, মেয়র সাদিক আব্দুল্লাহর প্রয়াত মা বিশিষ্ঠ সংস্কৃতি অনুরাগী সাহান আরা বেগম শব্দাবলী গ্রুপ থিয়েটারের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান হিসেবে দীর্ঘ বছর দায়িত্ব পালন করেছেন।

  • শহীদ মিনারে শ্রদ্ধায় ৫ জনের বেশি নয়

    শহীদ মিনারে শ্রদ্ধায় ৫ জনের বেশি নয়

    করোনা পরিস্থিতির কারণে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিটি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ ৫ জন ব্যক্তি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবে। এ সময় শহীদ মিনারে আগত সকলে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে।

    রবিবার (২৪ জানুয়ারি) অমর একুশে উদযাপন উপলক্ষে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

    এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে আইন অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সমন্বয়কারী, সমিতিরি সহ-সভাপতি অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়াকে যুগ্ম-সমন্বয়কারী এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীকে সদস্যসচিব করে অমর একুশে উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

    কেন্দ্রীয় সমন্বয় কমিট ছাড়াও অমর একুশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

  • শেখ হাসিনার নতুন চমক: ৭০ হাজার গৃহহীন পরিবার পেল পাকা বাড়ি

    শেখ হাসিনার নতুন চমক: ৭০ হাজার গৃহহীন পরিবার পেল পাকা বাড়ি

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে আমার অত্যন্ত আনন্দের দিন। গৃহহীন পরিবারকে ঘর দিতে পারছি, এটি আমার সবচেয়ে আনন্দের।

    মুজিববর্ষ উপলক্ষে আজ শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    এদিন দেশের ৪৯২ উপজেলার প্রায় ৭০ হাজার পরিবারকে পাকা বাড়ি হস্তান্তর করেন তিনি।

    এ সময় লাইভে সংযুক্ত ছিল- খুলনার ডুমুরিয়া উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ সদর, নীলফামারীর সৈয়দপুর ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন। পাশাপাশি দেশের সব উপজেলা অনলাইনে এ অনুষ্ঠানে যুক্ত হয়।

    এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে অসহায় ভূমিহীন এবং গৃহহীন ৯ লাখ পরিবারের স্বপ্ন পূরণ হবে।

    সারা দেশে প্রায় ৮ লাখ ৮৫ হাজারের বেশি ভূমিহীন-গৃহহীন পরিবার রয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ১ লাখ ২৯ হাজার ১৯৭, ময়মনসিংহ বিভাগে ৩৬ হাজার ৩, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ৬১ হাজার ২৯৭, রংপুর বিভাগে ১ লাখ ৮৩ হাজার ৮৩৪, রাজশাহী বিভাগে ৯৬ হাজার ৫০৪, খুলনা বিভাগে ১ লাখ ৪২ হাজার ৪১১, বরিশাল বিভাগে ৮০ হাজার ৫৮৪ এবং সিলেট বিভাগে ৫৫ হাজার ৬২২টি।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী (মুজিববর্ষ) উপলক্ষে তালিকায় থাকা এসব ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর করে দিচ্ছে সরকার।

    ইতোমধ্যে ২১ জেলার ৩৬ উপজেলায় ৪৪টি প্রকল্প গ্রামে ৭৪৩টি ব্যারাক নির্মাণের মাধ্যমে ৩ হাজার ৭১৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

    একই সঙ্গে একক গৃহ ও ব্যারাকে মোট ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়ার ঘটনা বিশ্বে এটাই প্রথম।

    আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ২৪ হাজার ৫৩৮টি পরিবারের জন্য মোট বরাদ্দ ৪১৯ দশমিক ৬০ কোটি টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৩৮ হাজার ৫৮৬টি ঘর বাবদ ব্যয় ধরা হয়েছে ৬৫৯ দশমিক ৮২ কোটি টাকা।

    ভূমি মন্ত্রণালয়ের অধীনে গুচ্ছগ্রাম দ্বিতীয় পর্যায়ে সিভিআরপি প্রকল্পের আওতায় ৩ হাজার ৬৫টি ঘর বরাদ্দ করা হয়েছে। এ খাতে বরাদ্দ ৫২ দশমিক ৪১ কোটি টাকা। অতিরিক্ত পরিবহন বাবদ বরাদ্দ (প্রতিটি ঘরের জন্য ৪ হাজার টাকা) মোট ২৬ দশমিক ৪৮ কোটি টাকা।

    এছাড়া সব উপজেলায় জ্বালানি বাবদ বরাদ্দ ধরা হয়েছে ১০ দশমিক ৪০ কোটি টাকা। মোট ৬৬ হাজার ১৮৯টি পরিবারের ঘরের জন্য বরাদ্দ ১১৬৮ দশমিক ৭১ কোটি টাকা।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প একক গৃহনির্মাণের সামগ্রিক কার্যক্রম সমন্বয় করছে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে একক গৃহনির্মাণ করা হচ্ছে।

    ১৯৯৭ সাল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত আশ্রয়ণ প্রকল্পের সংখ্যা ২ হাজার ১৭২টি। নির্মিত ব্যারাক সংখ্যা ২২ হাজার ১৬৪টি। ব্যারাকে পুনর্বাসিত ভূমিহীন পরিবারের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬৬৮টি। জমি আছে কিন্তু ঘর তৈরির সামর্থ্য নেই এমন ১ লাখ ৫৩ হাজার ৭৮৪ পরিবারকে সহযোগিতা করা হয়েছে।

    তিন পার্বত্য জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জন্য নির্মিত বিশেষ ডিজাইনের ঘর তৈরি করে দেওয়া হয়েছে ৫৮০টি। ২৩ বছরে পুনর্বাসিত পরিবারের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ৫২টি।

    এর আগে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে কক্সবাজার জেলার খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পে নির্মিত পাঁচতলাবিশিষ্ট ২০টি বহুতল ভবনে প্রথম পর্যায়ে ৬০০টি জলবায়ু উদ্বাস্তু পরিবারকে একটি করে ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছে।

    এ প্রকল্পের আওতায় পাঁচতলাবিশিষ্ট ১৩৯টি বহুতল ভবন নির্মাণ করে ৪ হাজার ৪০৯টি জলবায়ু উদ্বাস্তু পরিবার পুনর্বাসন করা হবে।’

  • মফিজুল ইসলাম ঝন্টু’র ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    মফিজুল ইসলাম ঝন্টু’র ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    বরিশাল জেলা আওয়ামী লীগ এর সাবেক কোষাধ্যক্ষ ও ১০ নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং বর্তমান বরিশাল মহানগর আওয়ামী লীগ এর কোষাধক্ষ তৌহিদুল ইসলামের পিতা বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম ঝন্টু  এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
    দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জনাব সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সন্মানিত সভাপতি জনাব এ্যাড.এ.কে.এম জাহাঙ্গীর এবংবরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সহ সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।