Category: প্রচ্ছদ

  • আবুল হাসানাত আবদুল্লাহর আজ শুভ জন্মদিন

    আবুল হাসানাত আবদুল্লাহর আজ শুভ জন্মদিন

    আবুল হাসানাত আবদুল্লাহর আজ শুভ জন্মদিন,আজকের এই দিনে তিনি জন্মগ্রহন করেন, জাতির জনক বঙ্গবন্ধুর ভাগ্নে-কৃষক কুলের নয়নের মনি-শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর সুযোগ্য উত্তরসূরী,দক্ষিণবঙ্গের সিংহ-পুরুষ,ও আওয়ামী রাজনীতির অভিভাবক সাবেক চীফহুইপ,কেন্দ্রীয় আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য,পার্বত্য শান্তিচুক্তির সফল প্রনেতা ও শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক, বরিশাল জেলা আওয়ামীলীগ এর সভাপতি জননেতা (মন্ত্রী), গোটা দক্ষিণাঞ্চলের অভিভাবক আলহাজ্জ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ।

    তিনি ১৯৪৪ সালের ১০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা কৃষক কুলের নয়ন মনি আবদুর রব সেরনিয়াবাত, যাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবর রহমানের সাথে হত্যা করা হয়ে ছিল । সেদিন তার মা ও সহোদরকেও হত্যা করে করেছিল। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আাপন ফুফাতো ভাই। তার মেজ ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক। আবুল হাসনাত আবদুল্লাহ ১৯৭৩ সালে বরিশাল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে বরিশাল ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২৬ জুন ২০০০ সালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হন।

    আবুল হাসনাত আবদুল্লাহ ১৯৯৬ থেকে ২০০০ পর্যন্ত জাতীয় সংসদের চীফ হুইপ ছিলেন। এই উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ এর আয়োজনে বাদ আসর-সেরনিয়াবাত ভবনে দোয়া ও মিলাদ এর আয়োজন করা হবে। আবুল হাসানাত আবদুল্লাহর জন্য দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে,মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেছেন দলীয় নেতা কর্মিরা।

  • বরিশাল মুক্ত দিবসে বাঙ্কার ও টর্চার সেলের উদ্বোধন

    বরিশাল মুক্ত দিবসে বাঙ্কার ও টর্চার সেলের উদ্বোধন

    বরিশাল মুক্ত দিবসে নগরীর ওয়াপদা কলোনিতে পাকিস্তানী হানারদার বাহিনীদের টর্চার সেল ও বাঙ্কার সংস্কার ও সংরক্ষণ প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. সাদেকুল আরেফিন, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, পুলিম সুপার সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের নেতারাসহ অন্যান্য ব্যক্তিরা।

    প্রসঙ্গত, স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা ক্যাম্প তৈরী করেছিল পানি উন্নয়ন বোর্ডের ভবনগুলোয়। সেখানে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে নিরিহ জনতাকে ধরে এনে নির্যাতনের পর হত্যা করে লাশ কীর্তনখোলা নদীতে ফেলে দিত। এছাড়াও রাজাকারদের সহায়তায় বিভিন্ন এলাকা থেকে নারীদের এনে নির্যাতন চালাতো পাকিস্তানী সেনারা। এই নির্মম স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই প্রকল্পের বাস্তবায়ন করেছে বরিশাল সিটি কর্পোরেশন। এতে করে একাত্তর পরবর্তী প্রজন্মের তরুণরা একাত্তর সালে ঘটে যাওয়া সেই নির্মম ঘটনা উপলব্ধির পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় তাদের অনুপ্রানিত করবে।

  • বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন

    বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন

    বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন ও বরিশাল পুলিশ লাইন প্রধান ফটক প্রতয় এবং জেলার ঝালকাঠী পুলিশ অফিসার্স মেস ভবনের উদ্ধোধন করেন ইন্সেপ্রেক্টর জেনারেল (আইজিপি) ড, বেনজীর আহমেদ ।

     

    সোমবার (৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় নগরীর পলিটেকনিক কলেজ রোডস্থ নবনির্মিত এ ভবনের ফলক উম্মোচন দোয়া-মোজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়।

     

    পরে বেলুন ও ফেস্টুন অবমুক্ত করার পর নব নির্মিত নতুন ভবনের ফুলের ফিতা কেটে প্রবেশ করে অবকাঠামো পরিদর্শণ করেন।

     

    এ সময় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, বরিশাল পুলিশ রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, র‌্যাব -৮ অধিনায়ক আতিকা ইসলাম, বরিশাল জেলা পুলিশ মো. সাইফুল ইসলাম সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

     

    এর পরপরই বরিশাল জেলা পুলিশ লাইনের নতুন নির্মিত প্রধান ফটক প্রতয় এর ফলক উম্মোচন করে দোয়া-মোনাজাত সহ বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্ধোধন করা হয়।

    ????????????????????????????????????

    পরে তিনি পুলিশের বিশেষ কল্যান সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুলিশ বাহিনীকে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন।

     

    এদিকে ইন্সেপ্রেক্টর জেনারেল (আইজিপি) বরিশালে পুলিশের আগমন উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি স্থানীয় গণমাধ্যম কর্মীদের একটি নিদিষ্ট স্থানের মাঝে আটকে রাখেন।

     

    এছাড়া তিনি কোন গণমাধ্যম কর্মীদের কাছে কোন বক্তব্য রাখেন নাই। অপরদিকে পুলিশের বিশেষ কল্যান সভায় গণমাধ্যম কর্মীদের প্রবেশের কোন অনুমতি দেয়া হয়নি।

  • বরিশালে পার্বত্য শান্তিচুক্তি দিবস উদ্‌যাপিত

    বরিশালে পার্বত্য শান্তিচুক্তি দিবস উদ্‌যাপিত

    বরিশালে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে ফুলের শ্রদ্ধার মাধ্যমে আনন্দ-উৎসবমূখর পরিবেশে পার্বত্য শান্তি চুক্তি দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজনের মধ্যেদিয়ে উদ্যাপন করেছে বরিশাল সিটি মেয়র,জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন।

     

    আজ বুধবার (২) ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যলয়ে জাতীর জনক বঙ্গবন্ধু ও দক্ষিণ বাংলার কৃষককুলের নয়ন মনি শহীদ আঃ রব সেরনিয়াবাতের প্রতিকৃর্তিতে পূস্পার্ঘ অর্পন করার মাধ্যমে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকন সহ বিভিন্ন কাউন্সিলর বৃন্দ।

     

    এর পরপরই শ্রদ্ধা নিবেদন করেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস সজ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও অংঙ্গ সংগঠনের সদস্যরা।

     

    পরে বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড, একে এম জাহাঙ্গীর হোসাইন,সাধারন সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সাইদুর রহমান রিন্ট, সহ-সভাপতি ও বরিশাল আইনজীবী সমিতি সভাপতি এ্যাড আফজাল হোসেন,প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ বাবু, এ্যাড গোলাম সরোয়ার রাজিব সহ বিভিন্ন সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে শ্রদ্ধা নিবেদন করে।

     

    পরবর্তীতে মহানগর ও জেলা যুবলীগ,কৃষক লীগ শ্রমিক লীগ,মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ফলের শ্রদ্ধা জানান।

     

    শ্রদ্ধা নিবেদনের পরপরই জাতীয় সংগিত পরিবেশনের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে পার্বত্য শান্তি চুক্তির ২৩তম প্রতিষ্ঠা বার্ষির্কীর সফলতা অগ্রগামী কামনা করে বেলুন- ফেস্টুন ও শান্তির প্রতিক উত্তোলন করে সিটি মেয়র, সাবেক সংসদ সদস্য সহ আওয়ামী লীগের সকল সেক্টরের নেতৃবৃন্দ।

     

    বিকালে মহানগর আওয়ামী লীগের আয়োজনে শহীদ সোহেল চত্বর দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হবে এক আলোচনা সভা। এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো, সাদেকুল আরেফিন।

  • বরিশালে অসুস্থ কাউন্সিলরের পাশে মেয়র সাদিক

    বরিশালে অসুস্থ কাউন্সিলরের পাশে মেয়র সাদিক

    বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ড মোঃ জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় তাকে দেখতে তার বাসভবনে ছুটে যান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

     

    এসময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

  • খান বাজার পরিদর্শনে বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ

    খান বাজার পরিদর্শনে বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ

    নগরীর সম্প্রতি উদ্বোধন হওয়া সুপার শপ খান বাজার পরিদর্শন করেছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

    শনিবার সুপার শপ পরিদর্শনকালে সাদিক আব্দুল্লাহ‘র সহধর্মিণী লিপি আবদুল্লাহও ‍উপস্থিত ছিলেন।

    এর আগে শুক্রবার ভিডিও কনফারেন্সিং ‍এর মাধ্যমে আধুনিক মানের সুপার শপ খান বাজার‘র ‍উদ্বোধন মেয়র সাদিক।

  • নগরপিতা সাদিক আব্দুল্লাহর জন্মদিন আজ

    নগরপিতা সাদিক আব্দুল্লাহর জন্মদিন আজ

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রীর ভাইয়ের ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর জনম্মদিন আজ (১৯ নভেম্বর)।

    রাজনৈতিক এবং ঐতিহাসিক পরিবারে জন্ম নেওয়া এই মানুষটি আজকের এই অবস্থানে আসার পেছনে কারও দান বা অনুগ্রহ নয়, জাতির পিতার আদর্শ ধারণ করে কর্মী থেকে বরিশালবাসীর অভিভাবকে পরিণত হয়েছেন। বিগত বছরগুলোতেও নগর পিতার জন্মদিন বিশেষ কোন ঘটা করে পালন করেননি। আর এ বছর তিনি মা হারানো ও করোনার মহামারিতে এই ধরণের আয়োজন ঘরোয়াভাবেও উদযাপন হবে না বলে নিশ্চিত হওয়া গেছে।

    সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বাংলাদেশের এক ঐতিহাসিব ব্যাক্তি। জন্ম থেকেই দেশের উত্থান-পতন দেখেছেন নিজ চোখে। তার যখন মাত্র দেড় বছর বয়স তখন ১৯৭৫ সাল। ভয়াল ১৫ আগস্ট তার পরিবারের অনেকেই নিহত হয়েছেন। তার মা, বীর মুক্তিযোদ্ধা, সর্বজন শ্রদ্ধেও শহীদ জননী মরহুম সাহান আরা বেগম সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন।

    কিন্তু সাদিককে কোলে আগলে রেখে মৃত্যুর দুয়ার থেকে বাঁচিয়েছিল ছোট্ট সাদিককে। সাদিক আব্দুল্লাহর পিতা দক্ষিণা রাজনীতির অভিভাবক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।

    তিন ভাইয়ের মধ্যে বড় সাদিক আবদুল্লাহ তাঁর জীবদ্দশায় নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে আজ নিজেকে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছেন।

     

    ২০১৮ সালে প্রথমবারের মতো বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করার সুযোগ পান এবং বিপুল জনমেন্ডেট নিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। নগর ভবন এবং পুরো নগরী পরিচালনায় বিগত মেয়রদের চেয়ে সফলতা অর্জন করেন তিনি। তার জন্মদিনে দৈনিক মতবাদ পরিবারের পক্ষ থেকে অফুরন্ত শুভেচ্ছা।

  • মেয়র সাদিক আবদুল্লাহ্‘র শোক

    মেয়র সাদিক আবদুল্লাহ্‘র শোক

    বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু’র বড় ভাই মশিউর রহমান মিন্টু বুধবার রাত ১১.৩০ টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

    তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    অপরদিকে মেহেন্দিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন দেবনাথ আজ বিকাল ৫ টায় মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে মৃতুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

    তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশী পরিচ্ছন্ন কর্মীরা : সাদিক আবদুল্লাহ

    প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশী পরিচ্ছন্ন কর্মীরা : সাদিক আবদুল্লাহ

    বরিশালে হরজিন সম্প্রদায়ের জন্য আধুনিক মানের বহুতল ভবন উদ্বোধন হয়েছে। রবিবার (০৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় নগরীর আমির কুটির এলাকায় নির্মিত ৬ তলা বিশিস্ট সেবক কলোনী উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

    উদ্বোধন হওয়া সেবক কলোনীতে হরিজন সম্প্রদায়ের ৪২টি পরিবার বসবাস করতে পারবে। একইভাবে নগরীর কাউনিয়ায় আরও দুটি সেবক কলোনী শিঘ্রই উদ্বোধন হবে বলে জানিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

    হরিজন সম্প্রদায়ের সদস্যরা নগরী পরিস্কার-পরিচ্ছন্ন রাখেন। বিভিন্ন বাসা বাড়ির ময়লা-আবর্জনা অপসারন, রাস্তাঘাট এবং ড্রেন পরিস্কার-পরিচ্ছন্ন করেন তারা। জনসাধরনকে একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী উপহার দিলেও তাদের মাথা গোঁজার কোন সু-ব্যবস্থা ছিলো না এতদিন। পরিবার-পরিজন নিয়ে থাকতো খুপড়ি ঘরে। এবার তাদের জন্য আধুনিকমানের সুযোগ-সুবিধা সংবলিত বহুবল ভবনের ফ্লাট বরাদ্দ দিয়েছে সিটি করপোরেশন।

  • বরিশালে বিপণীবিতাণের ‍উদ্বোধন করেছেন মেয়র সাদিক ‍এবং চিত্রনায়িকা মৌসুমী

    বরিশালে বিপণীবিতাণের ‍উদ্বোধন করেছেন মেয়র সাদিক ‍এবং চিত্রনায়িকা মৌসুমী

    বরিশালে ‍উদ্বোধন করা হয়েছে পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘ভারগো’ ‍এর শো-রুম। নগরীর সদর রােডে বিবির পুকুরের পশ্চিম পাড়ে অবস্থান শো-রুমটির।

    শোরুমের ‍উদ্বোধন ‍উপলক্ষে শনিবার ব্যাপক আয়োজন করা হয়েছিল।

    বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী ‍উপস্থিত থেকে শো-রুমটির আনুষ্ঠানিক  ‍উদ্বোধন করেন।