Category: প্রচ্ছদ

  • আবুল হাসানাত আব্দুল্লাহ’র শারীরিক অবস্থার উন্নতি, হার্টে বসানো হয়েছে দুটি রিং

    আবুল হাসানাত আব্দুল্লাহ’র শারীরিক অবস্থার উন্নতি, হার্টে বসানো হয়েছে দুটি রিং

    বরিশাল আওয়ামী লীগের কান্ডারি মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ’র শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন অনেকাংশে আশঙ্কামুক্ত হলেও পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। বৃহস্পতিবার সকালে তার হৃদপিন্ডে দুটি রিং বসানো হয়েছে। এর পূর্বে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের এই সাংসদের এনজিওগ্রাম করা হয়। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ’র ব্যক্তিগত সহকারি খায়রুল বাশার মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেন।

    জানা যায়- গত মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির প্রধান ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে স্থানান্তর করা হয়। তখন চিকিৎসকেরা ধারণা করছিলেন, তিনি করোনা রোগে আক্রান্ত, কিন্তু একদিন বাদে প্রাপ্ত পরীক্ষার ফলাফলে তার শরীরে এই ভাইরাসের অস্থিত্ব মেলেনি। পরে বুধবার থেকে চিকিৎসকেরা প্রবীণ এই আওয়ামী লীগ নেতার হার্টের চিকিৎসা শুরু করেন।

    একান্ত সহকারি খাইরুল বাশার জানান, ৭৫ বছর বয়সি হাসানাত আব্দুল্লাহ’র করোনা নেগেটিভ রিপোর্ট বুধবার দুপুরে হাতে আসলে চিকিৎসকেরা তার হার্টের পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। এতে তার হৃদপিন্ডে দুটি ব্লক ধরা পড়ে। বৃহস্পতিবার হাসানাত আব্দুল্লাহ’র এনজিওগ্রাম শেষে হৃদপিন্ডে দুটি রিং বসানো হলে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়।

    চিকিৎসকদের বরাত দিয়ে একান্ত সহকারি আরও জানান, বৃহস্পতিবার সকালে হৃদপিন্ডে রিং বসানোর পরে হাসানাত আব্দুল্লাহকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়েছে। এবং অন্তত ৫ জন চিকিৎসক সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন। শারীরিক অবস্থার আর কিছুটা উন্নতি হলে রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হবে।’

  • বাবার রোগমুক্তি কামনায় সকলের দোয়া চাইলেন সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ

    বাবার রোগমুক্তি কামনায় সকলের দোয়া চাইলেন সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ

    বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ’র রোগমুক্তি কামনায় সকলের দোয়া প্রার্থনা করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। মঙ্গলবার রাতে আবুল হাসানাত আব্দুল্লাহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মাথায় ফেসবুকে স্ট্যাটাস দেন ছেলে সাদিক আব্দুল্লাহ।

    সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নামের তার ব্যক্তিগত ফেসবুক পেইজে হাসানাত আব্দুল্লাহকে আদর্শ বাবা বলে উল্লেখ করেন।

    ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হল-

    ‘‘আমার আদর্শ, আমার বাবা, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে সুস্থতা দান করেন এবং খুব শীঘ্রই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন।

  • বরগুনার রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ৬ জনের ফাঁসি

    বরগুনার রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ৬ জনের ফাঁসি

    বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ৪ জনকে খালাস প্রদান করা হয়েছে। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

    বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

    মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ভূবন চন্দ্র হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

    ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।

    এছাড়া এ মামলায় চার আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

    রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। ১০ আসামির মধ্যে মুসা পলাতক এবং মিন্নি জামিনে রয়েছেন। মুসা ব্যতীত বাকিরা রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের ভিড়ে রিফাত শরীফকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়। পরে রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

    ঘটনার পরদিন ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ। ওই বছরের ১ সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দু’ভাগে বিভক্ত করে ২৪ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। এতে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে অভিযুক্ত করা হয়।

    ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করেন আদালত। এ মামলায় মোট ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

    ১৬ সেপ্টেম্বর এ মামলার দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান রায়ের জন্য বুধবার (৩০ সেপ্টেম্বর) দিন ধার্য করেন।

  • আবুল হাসানাত আব্দুল্লাহ: গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি

    আবুল হাসানাত আব্দুল্লাহ: গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি

    বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’কে শ্বাসকস্টজনিত কারনে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান,মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সংসদ ভবনের বাসভবনে অসুস্থ্য হয়ে পড়লে আবুল হাসানাত আবদুল্লাহকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ বিষয়ে তাৎক্ষনিক বিস্তারিত জানাতে পারেননি তিনি।

    আবুল হাসানত আব্দুল্লাহ পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদ মর্যদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি বরিশাল-১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য। এর আগের সরকারের সময়ে হাসানাত আবদুল্লাহ জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন।

    তার বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক। তার সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

  • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র অর্থ সহায়তা প্রদান

    প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র অর্থ সহায়তা প্রদান

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নগরীর অসহায় দরিদ্র মানুষদের আর্থিক সহায়তা প্রদান করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গির হোসনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

  • দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ম্যুরালের উদ্বোধন আজ

    দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ম্যুরালের উদ্বোধন আজ

    আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন। জন্মদিনে বরিশালে উদ্বোধন হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঐতিহাসিক ম্যুরাল। জন্মদিনে বরিশালবাসীর উপহার হিসেবে আজ সোমবার বিকেলে নগরীর সদর রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু অডিটরিয়ামে ম্যুরালের উদ্বোধণ করা হবে। দৃষ্টিনন্দন ম্যুরালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। রং-বেরংয়ের পাথর দিয়ে ৫০ ফুট উচ্চতার দৃষ্টিনন্দন ম্যুরালটির নির্মান কাজ শেষ করা হয়েছে ৪৫ দিন ও রাত পরিশ্রম করে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। দলীয় নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার স্বরূপ দেশের সর্ববৃহৎ এ ম্যুরালটি নির্মাণ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঐকান্তিক প্রচেষ্টায় ম্যুরালটি নির্মিত হয়েছে। আর এটি নির্মাণের প্রধান উদ্যোক্তাও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ইতোমধ্যে নির্মাণ কাজ শেষ হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ম্যুরালটির উচ্চতা ৫০ ফুট এবং চওড়া ৪০ ফুট। দৃষ্টিনন্দন এ ম্যুরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। ম্যুরালের পেছন রয়েছে সবুজ ও লালের মিশ্রণে জাতীয় পতাকার প্রতিকৃতি। বঙ্গবন্ধু অডিটরিয়ামকে ঘিরে নির্মিত হয়েছে এ ম্যুরালটি। যার নকশা তৈরি করেছেন ঢাকার চারুকলার একটি দল। আর ম্যুরালের চিত্রটির রূপ দিয়েছেন চারুকলার শিল্পী রুদ্র। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, নবনির্মিত এ ম্যুরালটি ইতিহাস-ঐতিহ্যের মুক্তিযুদ্ধের চেতনায় বরিশাল শহরকে জাগিয়ে তুলেছে। ম্যুরালটির চিত্র রূপকার চারুকলার শিল্পী রুদ্র বলেন, বিদেশী উন্নতমানের টাইলসের বিভিন্ন রঙ্গের টুকরা দিয়ে এটি চিত্রায়িত করা হয়েছে। চারজন সহযোগিকে নিয়ে দীর্ঘ ৪৫ দিন ও রাত পরিশ্রম করে এর নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। এটি হবে জাতির জনকের সবচেয়ে বড় ম্যুরাল। এরআগে এতো বড় ম্যুরাল অন্য কোথাও নির্মাণ হয়নি বলেও তিনি উল্লেখ করেন। বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর কন্যার এ ঐতিহাসিক ম্যুরাল তৈরির জন্য বরিশালের মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ সকল অঙ্গনের সর্বস্তরের জনতা সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে সাধুবাদ জানিয়েছে।

  • নুরকে ছেড়ে দেয়া হয়েছে

    নুরকে ছেড়ে দেয়া হয়েছে

    গ্রেফতারের ঘণ্টাখানেকের মধ্যেই ছেড়ে দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নুরকে ছেড়ে দেয়া হয়েছে’।

    এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগেও তাকে আটক করা হয়। এরপর তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে। এর কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেয়া হয়।

    নুরসহ ছয়জনের বিরুদ্ধে লালবাগ থানায় ঢাবি ছাত্রীর করা ধর্ষণের মামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেখানেই পুলিশের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ আনা হয়।

    এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, ‘তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তারা যে সমাবেশ করছিল সে সমাবেশ থেকে পুলিশের ওপর হামলা করা হয়েছে। সে হামলার ঘটনায় একটা মামলা করা হবে। সে মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হবে।’

    তিনি আরও বলেন, ‘তাকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ডিবি কার্যালয়ে। এরপর তাকে আদালতে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

    এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।

    এদিকে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

    মামলার প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। ধর্ষণের স্থান হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়েছে।

    বাদী শিক্ষার্থী ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকেন।

    নুর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক (২) মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।

  • বরিশালে রাস্তা নির্মাণে: সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ’র চমক

    বরিশালে রাস্তা নির্মাণে: সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ’র চমক

    বরিশালে রাস্তা নির্মাণের কাজে চমক দেখাচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বরিশাল নগরীর বান্দ রোডের আমতলার মোড় থেকে লঞ্চঘাট পর্যন্ত রাস্তায় আধুনিক পেভার মেশিন দিয়ে রাস্তা নির্মাণে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

    এর আগে এত সুন্দর রাস্তা দেখেনি নগরবাসী। যা উপহার দিয়েছেন মেয়র সাদিক আবদুল্লাহ। নগরীর অভ্যন্তরে আধুনিক মেশিন দিয়ে রাস্তা নির্মাণ করে সবার মুখে প্রশংসায় ভাসছেন মেয়র সাদিক আবদুল্লাহ। দেশে মহামারীর কারণে গত কয়েক মাসে নগরীর মধ্যে দৃশ্যমান বড় ধরনের কোন অবকাঠামো উন্নয়ন কাজ চোখে না পড়লেও সদ্য নির্মিত রাস্তায় চোখ পড়েছে সবার।

    নির্মিত রাস্তার ৫ বছরের গ্যারান্টি দিচ্ছেন তিনি। ৫ বছরের মধ্যে যে কোন ধরনের সংস্কার কিংবা মেরামত প্রয়োজন হলে ঠিকাদার নিজ দায়িত্বে সেগুলো মেরামত করে দেবেন বলে জানিয়েছেন মেয়র সাদিক আবদুল্লাহ। বরিশাল নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। ২০০২ সালে সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর থেকে প্রতি বছর অন্তত ২-৩ বার মেরামত-সংস্কার করা হতো গুরুত্বপূর্ণ এই সড়কটি।

    প্রতি বারই হতো অর্থের অপচয়। মেরামতের কিছুদিন পরই খানাখন্দে ভরে যেত সড়কটি। আর ভোগান্তিতে পড়তে হতো নগরবাসীসহ দূর-দূরান্ত থেকে আগত লাখো মানুষকে। বর্ষায় ভোগান্তির মাত্রা আরও বেড়ে যেত। এবার সেই সড়কে ডেঞ্চ কার্পেটিং করছেন সাদিক আবদুল্লাহ। চাঁদমারী এলাকার বাসিন্দা রেজাউল কবির জানান,মহাসড়কের আদলে সিটির মধ্যে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে দির্ঘ মেয়াদী ফল পাওয়া যাবে।

    নগরবাসী ভোগান্তি থেকে রেহাই পাবে। বরিশাল সিটি কর্পোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান আমাদের মেয়র মহোদয়ের নির্দেশে বরিশালে সড়ক বিভাগের সব চেয়ে বড় ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে এ রাস্তা নির্মাণ কাজ চলছে তারা ৫ বছরের গ্যারান্টি দিয়ে সড়ক নির্মান করছেন। এই সময়ের মধ্যে সড়কে যে কোন প্রকার সংস্কারের প্রয়োজন হলে ঠিকাদারী প্রতিষ্ঠান করে দেবে।

  • বরিশাল ছাত্রলীগে বিয়ের হিড়িক: ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে উদ্বেগ

    বরিশাল ছাত্রলীগে বিয়ের হিড়িক: ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে উদ্বেগ

    বরিশালে ছাত্রলীগের ছাত্রলীগের প্রধান ও আলোচিত নেতাদের মধ্যে শুরু হয়েছে বিয়ের হিড়িক। কেউ ইতোমধ্যে বিয়ে করেছেন, কেউ আছেন শীঘ্রই বিয়ে করার অপেক্ষায়। অন্যদিকে প্রধান পদধারীদের কেউ কেউ দীর্ঘদিন করছেন সংসার।

    প্রায় এক দশক ধরে পরিচালিত হওয়া বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের গুঞ্জন ওঠে প্রায়শই। নতুন কমিটিতে প্রধান পদে আসতে পারেন এমন সম্ভাবনাময় কয়েকজন নেতার বিয়ে হয়েছে সম্প্রতি। বিবাহিত কেউ ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারবেন না এমন নিয়ম থাকায় প্রশ্ন উঠেছে কারা দেবেন পরবর্তী নেতৃত্ব? তবে বড় দল হিসেবে সংগঠনটির নতুন নেতৃত্ব খুঁজে পেতে খুব একটা সমস্যা হবে না বলেও জানান বর্তমান ও সাবেক নেতারা।

    চলতি মাসে জেলা ছাত্রলীগের দুজন সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম ও সাজ্জাদ সেরনিয়াবাত বসেছেন বিয়ের পিঁড়িতে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রলীগের তিনজন দায়িত্বশীল নেতা নিশ্চিত করেছেন নতুন কমিটিতে এই দুজনই ছিলেন প্রধান পদের দাবিদার। তারা আরো জানান, ছাত্রলীগের ব্যানারে বিশাল মিছিল নিয়ে দলীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতেন এমন আরো দু’জন ছাত্রনেতা শীঘ্রই বিয়ে করছেন।

    এছাড়া কদিন আগে সংগঠনটির সভাপতি ধুমধাম করে সেরেছেন বিয়ের কাজ। আর সাধারণ সম্পাদক বর্তমানে একাধিক সন্তানের পিতা। তাদেরও আগে বিয়ে বিয়ের কাজটি শেষ করেছেন মহানগর ছাত্রলীগ নেতা অনিক সেরনিয়াবাত। এতদিন যারা ভবিষ্যৎ জেলা ছাত্রলীগের কর্ণধার হিসেবে বিবেচিত হতেন তাদের বিয়ের পরে কারা নতুন নেতৃত্ব দেবেন এমন আলোচনা এখন সর্বত্র।

    বিবাহিতরা নতুন কমিটি গঠনের সময় বাদ পড়বেন বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত। তিনি বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত কেউ ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারবেন না। যারা বর্তমানে বিয়ে করছেন তারা দীর্ঘদিন ছাত্রলীগ করেছেন। সামনে তারা যুবলীগ – স্বেচ্ছাসেবকলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন গুলোর সঙ্গে যুক্ত হবেন’।

    তবে এই নেতা আরো জানান, জেলা ছাত্রলীগে অনেক নেতা তৈরি হয়েছেন, যারা খুব বেশি আলোচনায় নেই। তাদের মধ্যে থেকে ত্যাগী ও যোগ্যদের নিয়ে নতুন কমিটি গঠন হবে। এক্ষেত্রে পদপ্রার্থীদের অভাব হবে না বলেও জানান সংগঠনটির বর্তমান সভাপতি।

    এদিকে নতুন কমিটি গঠন করতে গিয়ে যোগ্য পদ প্রার্থীর কোন সংকট হবে না বলে মনে করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিক বিন ইসলাম। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এশিয়ার অন্যতম বড় ছাত্রসংগঠন।

    তাঁর কন্যা বর্তমান আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার দিকনির্দেশনায় দেশব্যাপী ছাত্রলীগের জনপ্রিয়তা অনেক। সেই ধারাবাহিকতায় প্রচুর ছেলে-মেয়ে বরিশাল জেলা ছাত্রলীগে জড়িত’। তাদের মধ্যে থেকে যোগ্য নেতৃত্ব বের করতে খুব বেশি সমস্যা হবে না বলেও জানান সংগঠনটির সাবেক এই নেতা।

  • সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র সাদিকের মানহানিতে মরিয়া একটি মহল

    সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র সাদিকের মানহানিতে মরিয়া একটি মহল

    তানজিম হোসাইন রাকিবঃ 

    বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল মহানগর এর সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) কয়েকটি পেইজ খুলে ভিত্তিহীন কথা প্রকাশ করা হচ্ছে।কে বা কারা এমনটা করছে তা খতিয়ে দেখা না হলে একপর্যায় তারা বৃহৎ রুপ নিতে পারে।

    চিনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রানঘাতী নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্ব যখন হাপিয়ে বেড়াচ্ছিল ঠিক তখনো বরিশালের জনগনের কাছে অমূল্য অবদান রেখে ছিল মেয়র সাদিক। অর্ধলক্ষাধিক মানুষের ঘরে ত্রান পৌছে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মেয়র সাদিক। ঘুর্ণিঝড় আম্পানের সময় সবার দরজায় গিয়ে খোজ নিয়ে ছিলেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।বরিশালবাসীর দীর্ঘ ভোগান্তির পর বান্দ রোডের কাজ শুরু হওয়ার পর সর্বমহলে প্রশংসিত ছিলেন মেয়র সাদিক। তার মহৎ কাজ গুলা হয়ত লিখে শেষ করা যাবে না।

    এত কাজ করার পরও তার মানহানিতে কাজ করছে একটি মহল। সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) “Barishal with a mission” নামে একটি পেইজ সহ আরো কয়েকটি ফেসবুক পেইজ ও গ্রুপে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নামে অপপ্রচার চালানো হচ্ছে। একজন যোগ্য নেতাকে অপমান করা আইনত অপরাধ। বিষয়টি এখনি খতিয়ে না দেখলে একপর্যায় এরা বৃহৎ আকার ধারন করতে পারে।

    এ ব্যাপারে বাংলার মুখ ২৪.কম এর প্রতিবেদক ফেসবুক পেইজে দেওয়া মোবাইল নাম্বারে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও সংযোগ দেওয়া সম্ভব হয়নি।