Category: প্রচ্ছদ

  • বরিশালে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

    বরিশালে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

    “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” এই শ্লোগান কে সামনে রেখে বরিশালে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

     

    আজ শনিবার (৭ই) নভেম্বর দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় করেন বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

     

    বরিশাল সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে বরিশাল স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তৃতা করেন বরিশাল বিভাগীয় বিভাগীয় কার্যালয়ের যুগ্ন নিবন্ধক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার),

     

    বরিশাল প্রেস ক্লাব সভাপতি এ্যাড মানবেন্দ্রক বটব্যাল, জেলা সমবায় কর্মকর্তা গোলাম কবীর সুরুজ,বরিশাল সমবায় ব্যাংক পেিচালক হাসান মাহমুদ বাবু, দি-বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিঃ সম্পাদক বীর মুক্তিযুদ্ধ এনায়েত হোসেন চৌধুরী সহ বিভিন্ন সমবায়ী নেতৃবৃন্দ।

    ????????????????????????????????????

    এর পর্বে জেলা সমবায় কর্মকর্তারা জাতীয় সংগীত পরিবেশনা ও জাতীয় দলীয় সহ দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের উদ্ধোধন করেন প্রধান অতিথি বরিশাল সিটি মেয়র।

     

    পরে জেলা সমবায় কর্মকর্তারা প্রধান অতিথি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ বিশেষ অতিথিদের ফুলের শুভেচ্ছা জানিয়ে বরন করেন।

  • বরিশালে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন

    বরিশালে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন

    বরিশালে যথাযোগ্য মর্যদায় জাতীয় চার নেতার প্রতিকৃর্তিতে পূস্পার্ঘ অর্পণ ও আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে স্বরন করেছে বিসিসি মেয়র এবং বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন।

     

    আজ মঙ্গলবার (০৩ই) নভেম্ববর সকাল নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বর দলীয় কার্যলয় এনেক্স ভবন সংলগ্ম জাতীয় চারনেতার অস্থায়ী প্রতিকৃর্তিতে পূস্পার্ঘ অর্পণ করার মাধ্যমে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

     

    এরপরপরই পূস্পাঘ অর্পণ করে সাবেক সংসদ সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

     

    পরবর্তীতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি পাবলিক প্রসিকিউটর এ্যাড,একেএম জাহাঙ্গীর হোসাইন, সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ মহানগর নেতৃবৃন্দ।

     

    এছাড়া আরো শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংঠন ও নগরীর বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন কর্মীরা ফুলের শ্রদ্ধা জানান।

     

    এর পরে জেলা ও মহানগর দলীয় কার্যলয়ে জেলা সাধারন সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুসের সভাপতিত্বে এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

     

    জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা রেখে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিস,মহানগর সভাপতি এ্যাড, একেএম জাহাঙ্গীর, জেলা নেতা এ্যাড শেখ আব্দুল কাদের, এ্যাড গোলাম সরোয়ার রাজিব,প্যানেল মেয়র গাজী নঈমুল হক লিটু, এ্যাড, রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

    আজ মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে জেলহত্যা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।

    পরে সাংবাদিকদের তিনি বলেন, জেলহত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন হয়নি। নতুন প্রজন্মের জন্য এ রহস্য খুঁজে বের করতে হবে।

  • বিসিসি মেয়রের শোক

    বিসিসি মেয়রের শোক

    বরিশাল সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির এবং বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির এর মাতা মোসাম্মত রাহিমা ইসাহাক আজ ২ নভেম্বর মস্তিস্কে রক্তক্ষরন জনিত কারনে ১.৩০ ঘটিকায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

     

    তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সভাপতি এ্যাড. এ.কে.এম. জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

     

    তাহারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

  • বিসিসি মেয়রের সাথে পরিল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

    বিসিসি মেয়রের সাথে পরিল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

    পরিল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মোঃ বজলুর রশিদ (যুগ্ম সচিব) আজ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

     

     

    এসময় তিনি তাঁর হাতে বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) বইটি তুলে দেন।

  • শোকাবহ জেল হত্যা দিবস আজ

    শোকাবহ জেল হত্যা দিবস আজ

    ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

    জাতি আগামীকাল মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করবে। আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে পালিত হবে শোকাবহ এই দিনটি।

    আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে, আগামীকাল সূর্য উদয়ের সাথে সাথে বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সর্বত্র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ।

    সকাল ৮ টায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ মহানগরের প্রতিটি শাখার নেতাকর্মীরা বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

    সকাল ৮টা ৪৫ মিনিটে বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই ভাবে রাজশাহীতে জাতীয় নেতা কামারুজ্জামানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

    জেল হত্যা দিবস উপলক্ষে এদিন বিকাল ৩টা ৩০ মিনিটে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সবচাইতে ঘৃণিত বিশ্বাসঘাতক সদস্য হিসেবে পরিচিত এবং তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ এবং বঙ্গবন্ধুর দুই খুনি কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান এবং লে. কর্নেল (অব.) খন্দকার আব্দুর রশীদ জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার এ পরিকল্পনা করেন। এ কাজের জন্য তারা আগে ভাগে একটি ঘাতক দলও গঠন করে। এ দলের প্রধান ছিল রিসালদার মুসলেহ উদ্দিন। সে ছিল ফারুকের সবচেয়ে আস্থাভাজন অফিসার। ১৫ আগস্ট শেখ মনির বাসভবনে যে ঘাতক দলটি হত্যাযঞ্জ চালায় সেই দলটির নেতৃত্ব দিয়েছিল মুসলেহ উদ্দিন।

  • বরিশালের ৪৩ পূজামন্ডপে মেয়র সাদিক আবদুল্লাহর অনুদান

    বরিশালের ৪৩ পূজামন্ডপে মেয়র সাদিক আবদুল্লাহর অনুদান

    বরিশাল নগরীর পূজা উদযাপন পরিষদের সাথে শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    করোনাকালীন বর্তমান পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করার আহবান জানান তিনি। এসময় তিনি দুর্গাপূজা সফল করতে সার্বিক সহায়তা করার নিশ্চয়তা প্রদান করেন।

    মতবিনিময় শেষে প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৪৩ টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    এনেক্স ভবনে অনুষ্ঠিত এই সভায় ৪৩ টি পূজামন্ডপের প্রত্যেকটিকে তিনি ব্যক্তিগত ভাবে ৫,০০০ টাকা, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বজনীন ৩৭ টি পূজা মন্ডপের প্রতিটিতে ১৫,০০০ টাকা এবং ৬ টি ব্যক্তিগত পূজা মন্ডপের প্রতিটিতে ১০,০০০ টাকা করে প্রদান করেন।

    সভায় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সভাপতি এ্যাড. এ কে এম জাহাঙ্গীর, বিসিসি’র কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগরের নেতৃবৃন্দ।

  • মেয়র সাদিক আবদুল্লাহ ‘র শোক

    মেয়র সাদিক আবদুল্লাহ ‘র শোক

    বরিশাল মহানগর আওয়ামী লীগের ১০ নং ওয়ার্ডের সাবেক সভাপতি এ্যাডঃ হুমায়ুন কবির চৌধুরী (প্রিন্স) আজ বিকেল সাড়ে ৩ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

    তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।

    তিনি মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • সুস্থ হয়ে উঠেছেন হাসানাত আব্দুল্লাহ, শিঘ্রই ফিরছেন বাসায়

    সুস্থ হয়ে উঠেছেন হাসানাত আব্দুল্লাহ, শিঘ্রই ফিরছেন বাসায়

    সুস্থ হয়ে উঠেছেন বরিশাল তথা দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। পরিবার পরিজনদের সাথে কথা বলাসহ হাট-চলাও করতে পারছেন। কিন্তু শারীরিকভাবে দুর্বল থাকায় চিকিৎসকদের পরামর্শে তাকে চলতি সপ্তাহ হাসপাতালে কাটাতে হচ্ছে।

    শনিবার দুপুরে বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারি খাইরুল বাশার।

    গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে বরিশাল-১ (গৌরনদী- আগৈলঝাড়া) এমপি আবুল হাসানাত আবদুল্লাহর শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরিক্ষায় তার হার্টে দুটি ব্লক ধরা পড়লে একদিন বাদে এনজিওগ্রাম শেষে রিং বসানো হয়। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসাসেবা দেওয়া হলে ক্রমশই শারীরিক উন্নতি ঘটতে থাকে।

    স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি হাসানাত আব্দুল্লাহ’র ব্যক্তিগত সহকারি খাইরুল বাশার জানান, তার নেতাকে দেখভালের দায়িত্বে অন্তত ৫ জন চিকিৎসক নিয়োজিত রয়েছেন। দিনে দিনে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এখন পুরোপুরি সুস্থ এবং কথা বলতে পারছেন তিনি। কিন্তু শরীরের ওপর দিয়ে বড় একটি ধকল যাওয়ায় হাসানাত আব্দুল্লাহ এখন অনেকটা দুর্বল এই বিষয়টি প্রত্যক্ষ করে চিকিৎসকেরা তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন। এই কারণে তাঁকে আরও বেশকিছু দিন হাসপাতালে থাকতে হচ্ছে।

    এদিকে হাসপাতালের চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে- আবুল হাসানাত আব্দুল্লাহ’র শারীরিক উন্নতি হয়েছে, আরও হবে। শরীরিক দুর্বলতা পুরোপুরি না কাটা পর্যন্ত তাকে হাসপাতালেই থাকতে হচ্ছে। তবে এই সময়সীমা সঠিকভাবে বলা না গেলেও আগামী সপ্তাহের প্রথমদিকে তিনি বাড়ি ফিরলে তেমন কোন সমস্যা হবে মনে মনে করছেন না চিকিৎসকেরা।’

  • এ বছর সরাসরি এইচএসসি পরীক্ষা হচ্ছে না : শিক্ষামন্ত্রী

    এ বছর সরাসরি এইচএসসি পরীক্ষা হচ্ছে না : শিক্ষামন্ত্রী

    এ বছর সরাসরি এইচএসসি পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে জেএসসি-এসএসসি পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। বুধবার (৭ অক্টোবর) ভিডিও বার্তায় এ কথা জানান শিক্ষামন্ত্রী।

    এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তায় সার্বিক বিবেচনায় ২০২০ সালের এইচএসসি পরীক্ষা ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন হবে। যেভাবে গ্রহণযোগ্যতা পাবে, তা বিবেচনা করছি। এ পরীক্ষার জন্য ৩০ থেকে ৩২ দিন সময় দরকার হয়। এক বেঞ্চে একজন ছাত্রী সম্ভব নয় এখন কেন্দ্র দ্বিগুণ করার জনবল নেই।