Category: প্রচ্ছদ

  • দেশে করোনায় মৃত্যু ৩৮ জন, নতুন শনাক্ত ৩ হাজার ৪৮০

    দেশে করোনায় মৃত্যু ৩৮ জন, নতুন শনাক্ত ৩ হাজার ৪৮০

    দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৫০২ জন। গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৮০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭৮৬।

    আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

    উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

  • দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫৩১

    দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫৩১

    দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের প্রাণ কেড়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মোট এক হাজার ৪৬৪ জনের মৃত্যু হলো। একই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৫৩১ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ১২ হাজার ৩০৬ জনে।

    রোববার (২১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    দেশজুড়ে ৬০টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭১০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৮৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ১২ হাজার ১৬৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৫৩১ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১২ হাজার ৩০৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে মোট মারা গেলেন এক হাজার ৪৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৫ হাজার ৭৭ জন।

    গত শনিবারের (২০ জুন) বুলেটিনে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। ১৪ হাজার ৩২টি নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪০ জনের মধ্যে। সে হিসাবে আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু এবং রোগী শনাক্ত- উভয় সংখ্যাই বেড়েছে। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৫৩ জনের। সে তথ্য জানানো হয় ১৬ জুনের বুলেটিনে। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে চার হাজার আট জনের। এ তথ্য জানানো হয় ১৭ জুনের বুলেটিনে।

    বুলেটিনে ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

    গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৬৭ হাজার। তবে সাড়ে ৪৭ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস।

  • দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২৪০

    দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২৪০

    মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৪২৫ জন। একই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪০ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ আট হাজার ৭৭৫ জনে।

    শনিবার (২০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৭৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৪ হাজার ৩২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৯৬ হাজার ৫৭৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪০ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ আট হাজার ৭৭৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৪২৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪৮ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৩ হাজার ৯৯৩ জন।

    গত শুক্রবারের (১৯ জুন) বুলেটিনে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। ১৫ হাজার ৪৫টি নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪৩ জনের মধ্যে। সে হিসাবে আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুও কমেছে, কম নমুনা পরীক্ষায় রোগী শনাক্তও হয়েছে কম। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৫৩ জনের। সে তথ্য জানানো হয় ১৬ জুনের বুলেটিনে। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে চার হাজার আট জনের। এ তথ্য জানানো হয় ১৭ জুনের বুলেটিনে।

    বুলেটিনে ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

    করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৬৩ হাজার হাজার প্রায়। তবে সাড়ে ৪৬ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস।

  • বরিশাল বিভাগে নতুন করে ৭০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৯৪৮

    বরিশাল বিভাগে নতুন করে ৭০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৯৪৮

    বরিশাল বিভাগে নতুন করে ৭০ জনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৪৮। আজ শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন সংক্রমিত হওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলার ৩৪ জন, পটুয়াখালীর ৯, ভোলার ৮, বরগুনার ৯ ও ঝালকাঠি জেলার ১০ জন রয়েছেন। এ নিয়ে বরিশালে মোট সংক্রমিত ১ হাজার ১২৪ জন। এর মধ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫০০ জন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন পটুয়াখালী এবং অন্যজন ঝালকাঠির বাসিন্দা।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বরিশাল বিভাগে সংক্রমণের হার জুন মাসে এতটা বেড়েছে যে সেটা সবাইকে গভীর উদ্বেগে ফেলেছে। রেড জোনগুলোতে লকডাউন করার বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ পাওয়া মাত্র তা কার্যকর করা হবে।

  • করোনায় কাড়লো দেশের আরও ৪৫ প্রাণ, আক্রান্ত ৩২৪৩

    করোনায় কাড়লো দেশের আরও ৪৫ প্রাণ, আক্রান্ত ৩২৪৩

    মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে নুতন করে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৩৮৮ জন। এ সময়ের মধ্যে আরও ৩ হাজার ২৪৩ জন রোগী শনাক্ত হওয়ায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জনে।

    করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে শুক্রবার (১৯ জুন) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    বুলেটিনে তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৩২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৪৫টি। এনিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৮২ হাজার ৫৪৮টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪৩ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ পাঁচহাজার ৫৩৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩৮৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৭৮১ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪২ হাজার ৯৪৫ জন।

    উল্লেখ্য, চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত চার মাসে বিশ্বের ২১৫টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এরই ধারাবাহিকতায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • করোনায় শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে, মৃত্যু আরও ৩৮ জনের

    করোনায় শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে, মৃত্যু আরও ৩৮ জনের

    গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন। একই সময়ে আরও ৩ হাজার ৮০৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ দুইহাজার ২৯২ জনে।

    আজ বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩৪৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৫৯টি। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৫০৩ জনের।

    গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭৫ জন। মোট সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন।

    উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

  • বরিশাল জেলায় করোনা আক্রান্ত হাজার ছাড়ালো, মৃত্যু বেড়ে ১৪

    বরিশাল জেলায় করোনা আক্রান্ত হাজার ছাড়ালো, মৃত্যু বেড়ে ১৪

    বরিশাল জেলায় নতুন করে ৬০ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৫৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বরিশাল মহানগরীতেই ৮৫০ জন।

    বুধবার নতুন করে করোনা আক্রান্তে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতর সংখ্যা ১৪ জন। সুস্থতা লাভের ছাড়পত্র পেয়েছেন ৮ জন। এতে করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭৭ জন রোগী।

    বুধবার রাতে রাজধানীর ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ্ ইনিশিয়েটিভস ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের কোভিড-১৯ এর রিপোর্টের বরাত দিয়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।

    বরিশাল জেলায় নতুন করে ৬০ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৫৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বরিশাল মহানগরীতেই ৮৫০ জন।

    বুধবার নতুন করে করোনা আক্রান্তে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতর সংখ্যা হয়েছে ১৪ জন। সুস্থতা লাভের ছাড়পত্র পেয়েছেন ৮ জন। এতে করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭৭ জন রোগী।

    বুধবার রাতে রাজধানীর ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ্ ইনিশিয়েটিভস ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের কোভিড-১৯ এর রিপোর্টের বরাত দিয়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।

    প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলায় নতুন আক্রান্ত শনাক্ত হওয়াদের মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ছয় জন নার্স, চারজন স্টাফ, একজন মেডিকেল টেকনোলজিস্টসহ মোট ১১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাঁচজন, জেলা পুলিশের একজন ও আরআরএফ এর একজনসহ মোট ৭ জন পুলিশ সদস্য ও র‌্যাব-৮ এর চারজন এবং বিভিন্ন ব্যাংকে কর্মরত আরও ছয়জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

    বরিশাল সিটি কর্পোরেশন এলাকার বগুড়া রোডে ৩ জন, ভাটিখানা, বাংলাবাজার ও বটতলা এলাকায় ২ জন করে মোট ৬ জন, নবগ্রাম রোড, সাগরদী, সদর রোড, রূপাতলী, কাউনিয়া, সিএন্ডবি রোড এলাকা, বজলু কমিশনার গলি (চরের বাড়ী), আলেকান্দা, কাশিপুর, ফজলুল হক এভিনিউ ও করিম কুটির এলাকায় একজন করে মোট ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে চার পুলিশ সদস্যসহ মোট চারজন, বাবুগঞ্জে একজন, উজিরপুরে একজন পুলিশ সদস্যসহ মোট আট জন এবং গৌরনদী, বানারীপাড়া ও বাকেরগঞ্জে একজন করে মোট তিন জনের নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

    অপরদিকে গত ১২ এপ্রিল থেকে এ পর্যন্ত বরিশাল জেলার মধ্যে সর্বোচ্চ বরিশাল মহানগরীতে ৮৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া বাবুগঞ্জ উপজেলায় ৩৭ জন, উজিরপুরে ৩৮ জন, বাকেরগঞ্জে ৩০ জন, মেহেন্দীগঞ্জে ২২ জন, হিজলায় ৮ জন, বানারীপাড়ায় ২২ জন, মুলাদীতে ১৭ জন, গৌরনদীতে ২১ জন ও আগৈলঝাড়া উপজেলায় ১২ জন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
    প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলায় নতুন আক্রান্ত শনাক্ত হওয়াদের মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ছয় জন নার্স, চারজন স্টাফ, একজন মেডিকেল টেকনোলজিস্টসহ মোট ১১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাঁচজন, জেলা পুলিশের একজন ও আরআরএফ এর একজনসহ মোট ৭ জন পুলিশ সদস্য ও র‌্যাব-৮ এর চারজন এবং বিভিন্ন ব্যাংকে কর্মরত আরও ছয়জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

    বরিশাল সিটি কর্পোরেশন এলাকার বগুড়া রোডে ৩ জন, ভাটিখানা, বাংলাবাজার ও বটতলা এলাকায় ২ জন করে মোট ৬ জন, নবগ্রাম রোড, সাগরদী, সদর রোড, রূপাতলী, কাউনিয়া, সিএন্ডবি রোড এলাকা, বজলু কমিশনার গলি (চরের বাড়ী), আলেকান্দা, কাশিপুর, ফজলুল হক এভিনিউ ও করিম কুটির এলাকায় একজন করে মোট ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে চার পুলিশ সদস্যসহ মোট চারজন, বাবুগঞ্জে একজন, উজিরপুরে একজন পুলিশ সদস্যসহ মোট আট জন এবং গৌরনদী, বানারীপাড়া ও বাকেরগঞ্জে একজন করে মোট তিন জনের নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

    অপরদিকে গত ১২ এপ্রিল থেকে এ পর্যন্ত বরিশাল জেলার মধ্যে সর্বোচ্চ বরিশাল মহানগরীতে ৮৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া বাবুগঞ্জ উপজেলায় ৩৭ জন, উজিরপুরে ৩৮ জন, বাকেরগঞ্জে ৩০ জন, মেহেন্দীগঞ্জে ২২ জন, হিজলায় ৮ জন, বানারীপাড়ায় ২২ জন, মুলাদীতে ১৭ জন, গৌরনদীতে ২১ জন ও আগৈলঝাড়া উপজেলায় ১২ জন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

  • COVID-19: আরও ৫৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮৬২

    গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত  হয়ে প্রাণ হারালেন ১২৬২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৩৮৬২ জন। গতকাল সোমবার শনাক্ত হয়েছিলেন ৩০৯৯ জন।

    আজ মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    আপনার সুরক্ষা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

    বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

    এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। কিছু দেশ আক্রান্তের হার কাটিয়ে উঠছে ধীরে ধীরে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৩৫ হাজার প্রায়। তবে ৪১ লাখ ৩৪ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

    বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও।

    অবশ্য প্রাণঘাতী এ ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে মানুষকে ঘরে রাখার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে দফায় দফায় ছুটি বাড়িয়ে তা ৩০ মে পর্যন্ত করা হয়। এরপর স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময়ের জন্যে গণপরিবহন ও অফিস-আদালত খুলে দেওয়া হয়েছে।

  • COVID-19: মারা গেল আরও ৩৮ জন, আক্রান্ত ৩ হাজার ৯৯

    COVID-19: মারা গেল আরও ৩৮ জন, আক্রান্ত ৩ হাজার ৯৯

    বিশ্বে যখন মৃত্যু মিছিল তখন করোনায় বাংলাদেশেও দিনকে দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১২০৯ জন মারা গেলেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৩ হাজার ৯৯ জন। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৬১৯ জন।

    সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    তিনি সবাইকে স্বাস্থ্য পরামর্শ মেনে ঘরে থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি পুষ্টিকর খাবার গ্রহণেরও পরামর্শ দেন। একই সাথে যারা করোনার এই মহামারিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ দেন নাসিমা।

    এর আগে রোববারের বুলেটিনে জানানো হয়, দেশে চব্বিশ ঘণ্টায় আরো ৩১৪১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮৭,৫২০। এ সময়ের মধ্যে মারা গেছেন আরো ৩২ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১১৭১।

    চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত চার মাসে বিশ্বের ২১৫টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে। এরই মধ্যে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৮৯ হাজার ৫৮৬ জন। মারা গেছেন ৪ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ। তবে ৪১ লাখ ৭ হাজারেরও বেশি রোগী ইতিমধ্যে সুস্থ হয়েছেন।

    করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে ডেকে আনতে পারে মৃত্যু।’

  • দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৪১

    দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৪১

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ১৭১ জন। একই সময়ে নতুন করে আরও তিন হাজার ১৪১ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫২০ জনে।

    রোববার (১৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে এ বুলেটিন পড়েন।

    ডা. নাসিমা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।

    গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ ৮৪ হাজারেরও বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে চার লাখ ৩২ হাজার। তবে সাড়ে ৪০ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।