Category: প্রচ্ছদ

  • দেশে করোনায় মৃত্যুতে নতুন রেকর্ড, শনাক্ত ৩ হাজার ১৭১

    দেশে করোনায় মৃত্যুতে নতুন রেকর্ড, শনাক্ত ৩ হাজার ১৭১

    দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৯৭৫ জন।

    দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। নতুন সুস্থ হয়েছেন ৭৭৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন।

    আজ মঙ্গলবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

    গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

  • দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪২, নতুন শনাক্ত ২ হাজার ৭৩৫ জন

    দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪২, নতুন শনাক্ত ২ হাজার ৭৩৫ জন

    দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৩৫ জন জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮২ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৯৩০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন।

    দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৪৪ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৬১ টি।
    আজ সোমবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

    গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

  • সাহান আরা আবদুল্লাহ’র মৃত্যুতে বাংলার মুখ ২৪.কম এর শোক

    সাহান আরা আবদুল্লাহ’র মৃত্যুতে বাংলার মুখ ২৪.কম এর শোক

    পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মাননীয় মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জনাব আবুল হাসানাত আবদুল্লাহ মহোদয়ের স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মহোদয় এর মাতা বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা বেগম মৃত্যুতে বাংলার মুখ ২৪.কম এর প্রকাশকও সম্পাদক সহ পত্রিকায় কর্মরত সকল সংবাদকর্মীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

    মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় বরিশালে সমাহিত করা হয়।

    এক শোক বিবৃতিতে বাংলার মুখ ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক পলাশ চৌধুরী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

     

     

  • বরিশাল সিটি কর্পোরেশনের শোক

    বরিশাল সিটি কর্পোরেশনের শোক

    পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মাননীয় মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জনাব আবুল হাসানাত আবদুল্লাহ মহোদয়ের স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মহোদয় এর মাতা বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা বেগম মৃত্যুতে বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি গভীর শোক প্রকাশ করেছেন।

    এক শোক বিবৃতিতে তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

    এছাড়া সাহান আরা বেগমের মৃত্যুতে কর্পোরেশনের পক্ষ থেকে কালোব্যাজ ধারণ, কোরআন খতমসহ বিস্তারিত শোক কর্মসূচি গ্রহন করা হয়েছে।

  • না ফেরার দেশে সাহান আরা আবদুল্লাহ

    না ফেরার দেশে সাহান আরা আবদুল্লাহ

    পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা আবদুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্তায় তিনি শেষ নিঃশেষ ত্যাগ করেন।

    মৃত্যুর বিষয়টি বরিশাল জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্পাদক এড. কাইয়ুম খান কায়সার নিশ্চিত করেছেন।

    মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় বরিশালে সমাহিত করা হবে।

  • করোনায় একদিনে দেশে সর্বোচ্চ মৃত্যু ৪২, আক্রান্ত ২৭৪৩

    করোনায় একদিনে দেশে সর্বোচ্চ মৃত্যু ৪২, আক্রান্ত ২৭৪৩

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৭৪৩ জন। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৬৯ জন।

    একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের। ফলে ভাইরাসটিতে মোট ৮৮৮ জন মারা গেলেন। এই সময়ে সুস্থ হয়েছেন ৫৭৮ জন।

    দেশের ৫২ টি পরীক্ষাগারে এসব পরীক্ষা করা হয়। এই সময়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩১৩৬ টি।

    রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    তিনি সবাইকে স্বাস্থ্য পরামর্শ মেনে ঘরে থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি পুষ্টিকর খাবার গ্রহণেরও পরামর্শ দেন। একই সঙ্গে যারা করোনার এই মহামারিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ দেন নাসিমা।

    এর আগে শনিবারে বুলেটিনে জানানো হয়, দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাড়ায় ৮৪৬ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৬৩৫ জন। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৬ জন। ৫০টি পরীক্ষাগারে এসব পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,৪৮৬টি।

    প্রসঙ্গত, চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত চার মাসে বিশ্বের ২১২টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে। এরই মধ্যে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৬৯ লাখ ছুঁই ছুঁই। মারা গেছেন তিন লাখ ৯৮ হাজারেরও বেশি মানুষ। তবে ৩৩ লাখ ৬১ হাজারেরও বেশি রোগী ইতিমধ্যে সুস্থ হয়েছেন।

    করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে ডেকে আনতে পারে মৃত্যু।

  • তথ্য গোপন করে সেবা নেয়ায় বরিশালে ডাক্তারসহ ১১ জনের করোনা

    তথ্য গোপন করে সেবা নেয়ায় বরিশালে ডাক্তারসহ ১১ জনের করোনা

    করোনা পজেটিভ দুই রোগী তথ্য গোপন করে সেবা নেয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের চিকিৎসক-নার্সসহ ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ ঘটনায় পুরো অর্থপেডিক বিভাগ লকডাউন করা হয়েছে।

    শনিবার দুপুর ১টায় অর্থপেডিক বিভাগ লকডাউন করা হয়। স্বল্প পরিসরে মেডিসিন বিভাগের সঙ্গে এ বিভাগের সেবা চালু রাখা হয়েছে। ওই বিভাগের দায়িত্বরত অন্য চিকিৎসক-নার্সদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

    শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের সার্জন ডা. সুদীপ হালদার বলেন, করোনায় আক্রান্ত দুই রোগী তথ্য গোপন করে অর্থপেডিক বিভাগে ভর্তি হন। তারা কয়েকদিন ওই বিভাগে চিকিৎসা নেন। বিষয়টি জানতে পেরে অর্থপেডিক বিভাগের সব ডাক্তার, নার্স ও রোগীদের নমূনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

    শনিবার রিপোর্টে ওই বিভাগের ডাক্তার ও নার্সসহ ১১ জনের করোনা পজেটিভ হয়। এ কারণে পুরো অর্থপেডিক বিভাগ লকডাউন করা হয়েছে। স্বল্প পরিসরে অর্থপেডিক বিভাগ চালু রাখতে মেডিসিন বিভাগের সঙ্গে চিকিৎসা দেয়া হচ্ছে।

    নাম প্রকাশ না করার শর্তে চিকিৎসকরা অভিযোগ করেন, সিভিল সার্জন কার্যালয়, সিটি করপোরেশন, পুলিশ হাসপাতালসহ সব স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের নমুনা সংগ্রহ করার কথা। সিভিল সার্জনসহ অন্যরা দায়িত্ব এড়ানোয় সবাই এখন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করছে। এভাবে চলতে থাকলে আগামীতে এই হাসপতালের সেবাও বন্ধ হয়ে যেতে পারে।

    শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, করোনা পজেটিভ দুই রোগী ৭ দিন ধরে অর্থপেডিক বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। তথ্য গোপন করায় সেখান থেকে একজন চিকিৎসক, ৭ জন নার্স এবং ৩ জন রোগী পজেটিভ হয়েছে। তাই অর্থপেডিক বিভাগ ৭ দিনের জন্য বন্ধ করা হয়েছে।

  • বরিশাল বিভাগে নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৯৩২

    বরিশাল বিভাগে নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৯৩২

    বরিশাল বিভাগের ৬ জেলায় এখন পর্যন্ত মোট ৯৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ২১৪ জন।

    শনিবার (৬ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, শেষ ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন করে আরও ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

    সংক্রমণ প্রতিরোধে বিদেশ থেকে আগত ছাড়াও সংক্রমিত অন্য জেলা ও এলাকা থেকে আগতদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম এখনও চলছে। গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ১৫ হাজার ৬৪২ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

    এদের মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৪ হাজার ৫৫৭ জনকে। ইতোমধ্যেই তাদের মাঝ থেকে ১১ হাজার ৮৬৯ জন হোম কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ৮৫ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮৪১ জন। এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ৮১১। এরই মাঝে তাদের মধ্য থেকে ৩৬৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

    এছাড়া শুধুমাত্র বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে এখন পর্যন্ত মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনা পজেটিভ। বাকিরা করোনা উপসর্গে মারা গেছেন।

    বিভাগের করোনা পরিস্থিতি প্রসঙ্গে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৫৬৬ জন, পটুয়াখালীতে ৭৫, ভোলায় ৬২, পিরোজপুরে ৮৬, বরগুনায় ৮০ ও ঝালকাঠিতে ৬৩ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে গোটা বিভাগে ২১৪ জন সুস্থ হয়েছেন।

    এছাড়া মারা যাওয়া করোনা পজেটিভ ১৮ জনের মধ্যে বরিশাল নগরের চান্দুরা মার্কেট এলাকায় ১ জন, কাজিপাড়ায় ১ জন, বাকেরগঞ্জে ১ জন ও মুলাদীতে ২ জনসহ মোট ৫ জন, পটুয়াখালী জেলার সদর উপজেলা, গলাচিপা, মির্জাগঞ্জ ও দুমকিতে ১ জন করে মোট ৪ জন, পিরোজপুর সদর নেছারাবাদ ও নাজিরপুরে ১ জন করে মোট ৩ জন, বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে ১ জন করে মোট ২ জন, ঝালকাঠির নলছিটি ও কাঠালিয়াতে ১ জন করে মোট ২ জন, এবং ভোলার লালমোহন ও চরফ্যাশনে ১ জন করে মোট ২ জন রয়েছেন বলে জানান বাসুদেব কুমার।

  • করোনায় ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ৬৩৫ জন, মৃত্যু ৩৫ জন

    করোনায় ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ৬৩৫ জন, মৃত্যু ৩৫ জন

    দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৮৪৬ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ২৬ জন।

    দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৮৬টি। দেশে মোট ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

    আজ শনিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

  • গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ৮২৮ জন, মারা গেছেন আরও ৩০ জন

    গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ৮২৮ জন, মারা গেছেন আরও ৩০ জন

    দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৮১১ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৩৯১ জন।

    দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৪৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৮টি। দেশে মোট ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

    গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।

    গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।