Category: প্রচ্ছদ

  • করোনা মোকাবেলায় প্রথম সারির যোদ্ধাদের নিয়ে মেয়র সাদিক এর আবেগঘন স্টাটাস

    করোনা মোকাবেলায় প্রথম সারির যোদ্ধাদের নিয়ে মেয়র সাদিক এর আবেগঘন স্টাটাস

    তানজিম হোসাইন রাকিব: বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রথম সারির যোদ্ধা পুলিশ, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কৃতজ্ঞতা  জানান বরিশাল সিটি করর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    পুলিশ, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কৃতজ্ঞতা  জানিয়ে মেয়র সাদিক আবদুল্লাহ তার ফেসবুক পেইজে একটি স্টাটাস দেন। স্টাটাসটি হুবহু তুলে ধরা হল:-

    বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রথম সারির যোদ্ধা পুলিশ, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। নিজের জীবনকে বাজি রেখে দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশে বহু পুলিশ সদস্য, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন অনেকে।

    করোনায় আক্রান্ত হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল সোহেল মাহমুদসহ সারাদেশে মৃত্যুবরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করছি।

    মৃত্যুকে পরোয়া না করে দায়িত্ব পালন করে যাওয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, ওসি (তদন্ত) আঃ রহিম মুকুল, ইন্সপেক্টর জাহিদুল ইসলাম ও ইন্সপেক্টর এমাদুল করিম সহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের আক্রান্ত সদস্যবৃন্দ এবং দেশব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত সকল পুলিশ সদস্য, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।

    সর্বোপরি, চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। মহান আল্লাহ্‌ তায়ালা তাঁকে ও তার পরিবারের সকলকে সুস্থ রাখুন। সেই সাথে প্রার্থনা করছি খুব শীঘ্রই বিশ্ববাসী যেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি লাভ করে।

    জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

  • করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩৫ জন, নতুন শনাক্ত ২৪২৩

    করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩৫ জন, নতুন শনাক্ত ২৪২৩

    মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন মারা গেছেন। ফলে করোনায় মোট মারা গেলেন ৭৮১ জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪২৩ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭ হাজার ৫৬৩ জনে।

    বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।

    বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ডা. নাসিমা।

    গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে করোনাভাইরাসের প্রকোপে। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৮৫ হাজারের বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ ৮৮ হাজার। তবে ৩১ লাখ ৮২ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।

  • ২৪ ঘন্টায় ব‌রিশা‌লে করোনা আক্রান্ত ৫০, মৃত ১

    ২৪ ঘন্টায় ব‌রিশা‌লে করোনা আক্রান্ত ৫০, মৃত ১

    ২৪ ঘন্টায় ব‌রিশা‌লে নতুন ক‌রে করোনা আক্রান্ত হ‌য়ে‌ছে আরো অর্ধশত, আজ মারা গে‌ছেন ১ জন, সুস্থ হ‌য়ে‌ছে ৯ জন। জেলা প্রশাসন তথ্যে সূ‌ত্রে নিশ্চিত হওয়া গেছে।

    বরিশাল জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ৪৬৮ জন আক্রান্ত হয়েছে এবং সুস্থ হ‌য়ে‌ছে ৫৪ জন।

    ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভ থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী উজিরপুর উপজেলার ০৩ জন, হিজলা উপজেলার ১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ১ জন, গৌরনদী উপজেলার ১ জন, সদর জেনারেল হাসপাতালের ১ জন নার্সসহ মোট ৭ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ২ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন, রেঞ্জ পুলিশের ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক ও ৩ জন স্টাফসহ ৪ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ জন স্টাফ, নার্সিং কলেজের ১ জন ইনস্ট্রাক্টর, পুলিশ হাসপাতালে কর্মরত ১ জন চিকিৎসক, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত করিম কুটির এলাকার ৩ জন, কাঠপট্টি এলাকার ৩ জন, আমানতগঞ্জ, গোরস্থান রোড, বিএম কলেজ রোড, আলেকান্দা, কাউনিয়া প্রত্যেক এলাকার ২ জন করে ১০ জন, নতুন বাজার, সরদার হাউজ, রুপাতলি, বাংলাবাজার, নথুল্লাবাদ, আমতলা, মুন্সী গ্যারেজ, সিএন্ডবি প্রত্যেক এলাকার ১ জন করে ৯ জনসহ মোট ২৫ জন ।

    উপজেলা ও সিটি কর্পোরেশন সহ আজ মোট ৫০ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

    আজ ০৩ জুন আবদুস সোবহান (৭৫) করোনা পজিটিভ ১ জন জন মারা গেছেন। এপর্যন্ত জেলায় ৪ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

  • টানা দ্বিতীয় দিনে ৩৭ মৃত্যু, শনাক্ত আরও ২৬৯৫

    টানা দ্বিতীয় দিনে ৩৭ মৃত্যু, শনাক্ত আরও ২৬৯৫

    দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ১৪০ জনে।

    বুধবার (৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।

    ডা. নাসিমা বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

    করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় পৌনে ৬৫ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ ৮২ হাজার। তবে পৌনে ৩১ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।

  • বরিশালে নতুন করে ৭ পুলিশ সদস্যসহ ৫৪ জনের করোনা শনাক্ত

    বরিশালে নতুন করে ৭ পুলিশ সদস্যসহ ৫৪ জনের করোনা শনাক্ত

    বরিশালে নতুন করে ৭ পুলিশ সদস্য সহ আরো ৫৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৪১৮ জন করোনা আক্রান্ত হয়েছে। এবং মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

    মঙ্গলবার (২ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    আক্রান্তদের মদ্যে আগৈলঝাড়া উপজেলার ৩ জন, মুলাদী উপজেলার ২ জন ও মেহেন্দীগঞ্জ উপজেলার ১ জন চিকিৎসকসহ মোট ৬ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৭ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন নার্স ও ১ জন স্টাফসহ ২ জন, জেলার বাবুগঞ্জ ও সদর জেনারেল হাসপাতালে কর্মরত ৩ জন নার্স, ১ জন স্বাস্থ্য পরিদর্শক ও ১ জন স্টাফসহ ৫ জন, বাবুগঞ্জ উপজেলায় ৬ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১ জন, বানারীপাড়া উপজেলায় ২ জন, উজিরপুর উপজেলায় ১ জন, গৌরনদী উপজেলায় ১ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৫ জন, মুলাদী উপজেলায় ১ জন, নগরীর ধান গবেষনা রোড এলাকার ২ জন, উলালঘুনি, সেকশন রোড, ব্যাপ্টিস্ট মিশন রোড, কাউনিয়া, রুপাতলি, নাজির মহল্লা, নথুল্লাবাদ, ফরেস্টার বাড়ি প্রত্যেক এলাকার ১ জন করে ৮ জন, রাহাত-আনোয়ার হসপিটালের ২ জন স্টাফ।

    আজ এ জেলায় করোনা থেকে কেউ সুস্থতা লাভ করেনি।

    বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫৪ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • বরিশাল বিভাগে নতুন করে ৫৫ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৬৬১

    বরিশাল বিভাগে নতুন করে ৫৫ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৬৬১

    বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত মোট ৬৬১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছে ১৪৮ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

    বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে ভোলা ও ঝালকাঠি ব্যতীত চার জেলায় ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ১৪ হাজার ৭০৯ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

    যারমধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৩ হাজার ৭১০ জনকে। এরমধ্যে ১১ হাজার ৫১১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৯৯৯ জন রয়েছেন। এ পর্যন্ত ৭৭৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

    এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা ৬৭৫ জন। এরইমধ্যে ৩০৮ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। এছাড়া শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। যারমধ্যে ছয়জন করোনা পজেটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

    এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৩৬৪ জন, পটুয়াখালীতে ৬৩ জন, ভোলায় ৪৬ জন, পিরোজপুরে ৬৯ জন, বরগুনায় ৬৭ জন ও ঝালকাঠিতে ৫৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে গোটা বিভাগে ১৪৮ জন করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

    এদিকে সর্বশেষ পিরোজপুরের নেছারাবাদে এক বৃদ্ধ, পটুয়াখালীর গলাচিপায় এক নারী ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির এক বৃদ্ধের নমুনা পরীক্ষা করা হলে তাতে করোনা পজেটিভ আসে। তবে রিপোর্ট আসার আগেই তাদের মৃত্যু হয়।

    এছাড়া এর আগে মৃত্যু হওয়া করোনা পজেটিভ ১১ জনের মধ্যে পটুয়াখালী জেলার সদর উপজেলা, মির্জাগঞ্জ ও দুমকিতে একজন করে তিনজন, বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে একজন করে দু’জন, ঝালকাঠির নলছিটি ও কাঠালিয়াতে একজন করে দু’জন, বরিশালের মুলাদীতে দু’জন, পিরোজপুরের নাজিরপুরে একজন ও ভোলার লালমোহনে একজন রয়েছেন।

  • ২৪ ঘণ্টায় সবচেয়ে বড় ধাক্কা, করোনা কেড়ে নিল আরও ৩৭ প্রাণ

    ২৪ ঘণ্টায় সবচেয়ে বড় ধাক্কা, করোনা কেড়ে নিল আরও ৩৭ প্রাণ

    বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৯১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৪৪৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০৯ জনে।
    দুই মাসের বেশি চলা সাধারণ ছুটির পর তৃতীয় কর্মদিবসে মঙ্গলবার (২ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
    নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৫২৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।
    এর আগে সাধারণ ছুটি শেষে প্রথম কর্মদিবসে রোববার নতুন করে ২ হাজার ৫৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত এবং ২৪ ঘণ্টায় ৪০ জন মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে যায় রোববার (৩১ মে)। এরপর দ্বিতীয় কর্মদিবসে সোমবার ২ হাজার ৩৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এদিন মৃত্যুর তালিকায় যোগ হয় আরও ২২ জন।
    বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়।

    ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে রোববার জানান প্রধানমন্ত্রী।

  • বরিশালে নতুন করে ১৭ পুলিশ সদস্যসহ ৪৫ জনের করোনা শনাক্ত

    বরিশালে নতুন করে ১৭ পুলিশ সদস্যসহ ৪৫ জনের করোনা শনাক্ত

    বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ১৭ পুলিশ সদস্যসহ ৪৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৩৬৪ জনে। এবং মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

    সোমবার (১ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    আক্রান্তদের মধ্যে বাবুগঞ্জ উপজেলার ২ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, বানারীপাড়া উপজেলার ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৬ জন সদস্য ও উপ-মহাপুলিশ পরিদর্শক কার্যালয়ের ১ জন কর্মকর্তাসহ পুলিশ বিভাগের ১৭ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স, ১ জন টেকনলজিস্ট, ১ জন কার্পেন্টার ও একজন পরিচ্ছন্নতাকর্মীসহ ৫ জন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ১ জন চিকিৎসক, নগরীর রুপাতলি এলাকার ৩ জন, আলেকান্দা ও বৈদ্যপাড়া প্রত্যেক এলাকার ২ জন করে ৪ জন, কাউনিয়া, ফকিরবাড়ি, বগুড়া রোড, দপ্তরখানা, ভাটেরখালে, অক্সফোর্ড মিশন রোড, নথুল্লাবাদ প্রত্যেক এলাকার ১ জন করে ৮ জন, এনসিসি ব্যাংক ও জনতা ব্যাংকে ১ জন করে ২ জন কর্মরত, সদর উপজেলাধীন চর করমজি এলাকার ১ জন।

    আজ জেলায় করোনা থেকে কেউ সুস্থতা লাভ করেনি।

    বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৪৫ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • করোনায় একদিনে ২২ মৃত্যু, শনাক্ত ২৩৮১

    করোনায় একদিনে ২২ মৃত্যু, শনাক্ত ২৩৮১

    মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭২ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৩৮১ জন।

    সোমবার (১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুলেটিন উপস্থাপন করেন।

    তিনি বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লোভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

    করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৬৮ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭২ হাজারে। তবে সাড়ে ২৮ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।

  • সীমিত আকারে চালু হওয়া লঞ্চ যাত্রীতে টইটম্বুর, মানা হয়নি স্বাস্থ্যবিধি

    সীমিত আকারে চালু হওয়া লঞ্চ যাত্রীতে টইটম্বুর, মানা হয়নি স্বাস্থ্যবিধি

    তানজিম হোসাইন রাকিব: বরিশাল থেকে রাজধানীমুখী কোনো লঞ্চে মানা হয়নি স্বাস্থ্যবিধি। ভিড় ছিল ঈদের মতো। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট পৌঁছে তৃতীয় শ্রেণির ডেকের প্রধান ফটক বন্ধের নির্দেশ দেয়।

    রোববার দুপুর থেকে বরিশাল নদী বন্দরে থাকা তিনটি লঞ্চে ভিড় একটু একটু বাড়তে থাকে। বিকাল গড়াতেই লঞ্চগুলোতে ছিল উপচে পরা ভিড়। প্রতিটি লঞ্চের ধারণ ক্ষমতার দেড় থেকে দ্বিগুণ যাত্রী ওঠানো হয়। বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার নিজে মাইকিং করলেও তাতে কর্ণপাত করেনি কোনো যাত্রী।

    এক পর্যায়ে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান র‌্যাব সদস্যদের নিয়ে নদী বন্দরে পৌঁছে ডেকের অবস্থা দেখে ডেকের প্রধান ফটক বন্ধের নির্দেশ দনয়। পরে তিনটি লঞ্চেরই প্রধান ফটক বন্ধ করা হয়।

    যাত্রীরা জানান, স্বাস্থ্যবিধির কথা জানা থাকলেও মানছে না কেউ। এই অবস্থায় করোনা মহামারি আকারে ছড়িয়ে পরার আশংকা তাদের।

    এ ব্যাপারে বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, সাবধানতার চেষ্টা করলেও কেউ কথা শুনছে না। এর এক পর্যায়ে সন্ধ্যা সোয়া ৬টায় নদী বন্দরে পৌঁছান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

    বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, নদী বন্দরে নোঙর করা তিনটি লঞ্চের ডেক বন্ধ করে দেয়া হয়েছে।

    বরিশাল নদী বন্দর থেকে রোববার সুন্দরবন ১১, সুরভী ৯ ও এ্যাডভেঞ্জার ৯ রাজধানীর উদ্দেশ্য রাত সাড়ে ৮টার মধ্যে যাত্রা করার কথা। লঞ্চগুলোর মধ্যে শুধু সন্দরবন ১১ লঞ্চের সামনে জীবাণুনাশক টানেলের ব্যবস্থা করা হয়েছিল। ২৪ মার্চের পর এই প্রথম বরিশাল থেকে রাজধানীমুখী হচ্ছে লঞ্চগুলো।