Category: প্রচ্ছদ

  • ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৪০ জন; নতুন শনাক্ত ২ হাজার ৫৪৫

    ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৪০ জন; নতুন শনাক্ত ২ হাজার ৫৪৫

    দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪০ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৬৫০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭,১৫৩ জন।

    দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১,৮৭৬ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১২,২২৯ টি। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩,০৮,৯৩০টি। আজ রোববার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

    এর আগে, গতকাল শনিবার দেশে একদিনে রেকর্ড ১ হাজার ৭৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত হয়ে মারা যান আরও ২৮ জন। গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

  • বরিশাল বিভাগে নতুন করে সর্বোচ্চ ৩৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৯৮

    বরিশাল বিভাগে নতুন করে সর্বোচ্চ ৩৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৯৮

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ পুলিশ সদস্য ও তাদের পরিবারের এক সদস্যসহ ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটা এই বিভাগে ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যার দিক থেকে সর্বোচ্চ। এর আগে ২৭ মে ২৯ জন আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে এই বিভাগে কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯৮ জনে।

    নতুন শনাক্ত ৩৯ জনের মধ্যে ৯ জন পুলিশ ও তাদের পরিবারের এক সদস্যসহ ১০ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তদের মধ্যে পুলিশের ৪৭ জন ও পুলিশ পরিবারের চারজন রয়েছেন। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের কর্মী রয়েছেন ৫৩ জন।

    বিভাগীয় স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৯ জনের মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ২২ জন। এ ছাড়া বরগুনায় ১০ জন, পটুয়াখালী জেলায় ছয়জন ও ঝালকাঠি জেলার একজন রয়েছেন।

    বিভাগে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ১০ জনের। এর মধ্যে পটুয়াখালীর তিনজন, বরগুনা, ঝালকাঠি জেলার দুজন করে, ভোলা, বরিশাল, পিরোজপুর জেলার একজন করে। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালের গত ২৮ মার্চ থেকে গত বুধবার পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। এর মধ্যে ২৮ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, গত এক সপ্তাহ ধরে সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় প্রত্যেকের উচিত সামাজিক দূরত্ব নিশ্চিত করা। সেটা পরিবারের মধ্যেও চালু করা। ব্যক্তিগত সুরক্ষার অভ্যাস গড়ে তোলা। স্বাস্থ্যবিধির ব্যাপারে উদাসীনতা দেখালে কিছুতেই পরিস্থিতির ভয়াবহতা রোধ করা সম্ভব হবে না। এ জন্য সবার উচিত সব সময় মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা। আর এটা অভ্যাসে পরিণত করে পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করা।

  • করোনায় ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৪

    করোনায় ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৪

    করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬১০ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৬৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৪ হাজার ৬০৮।

    শনিবার (৩০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    বরাবরের মতোই বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

    চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ লাখে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ ৬৪ হাজার। তবে সোয়া ২৬ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।

  • একদিনে রেকর্ড ২৫২৩ জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ২৩

    একদিনে রেকর্ড ২৫২৩ জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ২৩

    দেশে গত ২৪ ঘণ্টায় ২৫২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ২৩ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫৮২ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৮৪৪ জন।

    গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৩০১টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১২৯৮২ টি।

    এর আগে গতকাল বৃহস্পতিবার দেশে একদিনে রেকর্ড ২ হাজার ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৫ জন।

    আজ শুক্রবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

    গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

  • একদিনে রেকর্ড ২০২৯ জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১৫

    একদিনে রেকর্ড ২০২৯ জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১৫

    দেশে গত ২৪ ঘণ্টায় ২০২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫৫৯ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৩২১ জন।

    গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৩১০ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ৯২৬৭ টি।

    এর আগে গতকাল মঙ্গলবার দেশে ১ হাজার ৫৪১ জন করোনা রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২২ জন।

    আজ বৃহস্পতিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

    গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

  • দেশের ক্রান্তিলগ্নে মেয়র সাদিক এর কর্ম তৎপরতা, সারা দেশে প্রশংসিত সাদিক আবদুল্লাহ

    দেশের ক্রান্তিলগ্নে মেয়র সাদিক এর কর্ম তৎপরতা, সারা দেশে প্রশংসিত সাদিক আবদুল্লাহ

    তানজিম হোসাইন রাকিব: করোনার থাবায় সারা পৃথিবী যখন থমকে, খেটে খাওয়া মানুষদের পেটে যখন হাহাকার তখন ঐ মানুষগুলো সম্পুর্ন নির্বরশীল হয়ে পরে তার জনপ্রতিনিধির উপর। ভাসমান মানুষগুলোর একমাত্র সম্বল হয় তার জনপ্রতিনিধিরা। এখন প্রশ্ন আসে জনপ্রতিনিধিরা কতটুকু করে জনগনের জন্য? আমরা যদি বরিশালের কথা ধরি তাহলে দেখা যায় বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কতটুকু করেছেন বরিশালের জন্য।

    আসুন জেনে নেই এই ক্লান্তিলগ্নে কি কি করেছেন বরিশাল সিটি কর্পোরেশন মেয়র যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    মার্চ ২৯, ২০২০ : করোনা সংক্রমণ ঠেকাতে বিসিসি মেয়র এর উদ্যোগে নগরীর অলিগলিতে জীবাণুনাশক স্প্রে

    বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে শুক্রবার থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করা হয়। মার্চ এর ২৭ ও ২৮ তারিখ ২৮ হাজার লিটার করে এবং মার্চ এর ২৯ তারিখ ৪০ হাজার লিটার নগরীর প্রানকেন্দ্র সদর রোড, গীর্জ্জা মহল্লা, হাসপাতাল রোড, বটতলা, আমতলা, বাংলা বাজার, পলাশপুর কলোনী, ২২ নং, ২৩, ২৪ এর একাংশ, ২৮ ও ৩০ নং ওয়ার্ডে বিসিসির পানি বিভাগের কর্মীরা তাদের পানিবাহী গাড়ি দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাকে ঘিরে জীবাণুনাশক স্প্রে করে।

    মার্চ ৩০, ২০২০ : বিসিসি মেয়র এর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু

    মার্চ এর ৩০ তারিখে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে ও সরাসরি তত্বাবধানে নগরীর কেডিসি কলোনীর নিম্ন আয়ের মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়। এতে ছিল চাল, ডাল ও আলু।কঠিন সময়ে বরিশাল সিটি কর্পোরেশনের নেয়া এ উদ্যোগ সর্বস্তরে ব্যাপক প্রশংসিত হয়েছে।

    এপ্রিল ২, ২০২০: ৬ হাজারের অধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া কাজ সম্পন্ন হয়

    এপ্রিলের ২ তারিখে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে নগরীর বিভিন্ন প্রান্তে ৬ হাজারের অধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়। নগরীর শিশু পার্ক কলোনী (বস্তি), কলাপট্টি, কসাইখানা ও পলাশপুরেরর নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়।

    এপ্রিল ৪, ২০২০: শেবাচিমে রোগীর স্বজনদের তিনবেলা খাবার দেওয়া শুরু করে মেয়র সাদিক

    এপ্রিলের ৪ তারিখে শেবাচিম হাসপাতালে রোগীর স্বজনের তিন বেলা খাবারের দায়িত্ব নিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী খাবার হোটেল, রেস্তুরা বন্ধ থাকায় বিপাকে পড়া রোগীর স্বজনদের মুখে খাবার তুলে দেয়ার এই ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় মেয়রের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন স্বাস্থ্য বিভাগের কর্মরত সকলে।

    এপ্রিল ৬, ২০২০: বিসিসির ত্রাণ তহবিলে মেয়র সাদিক দিলেন সম্নানির সাড়ে ৩৫ লাখ টাকা

    এপ্রিলের ৬ তারিখে বরিশাল নগরীর অসহায় মানুষদের সাহায্য সহযোগিতার জন্য বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এাণ তহবিল গঠন করা হয়। বরিশাল সিটি কর্পোরেশন ত্রাণ তহবিল নামে গঠিত ওই ত্রাণ তহবিলে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার সম্নানিসহ কর্পোরেশন থেকে প্রাপ্য সমূদয় অর্থের পুরোটাই অর্থাৎ ৩৫ লাখ ৫৪ হাজার টাকা প্রদান করেন। এবং এই তহবিলে বরিশাল নগরীসহ সমাজের বিত্তবান মানুষদের সহায়তা প্রদানের আহবান জানান।

    এপ্রিল ১২, ২০২০: কর্মহীন ১৬ হাজার পরিবারের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া কাজ সম্পন্ন করেন মেয়র সাদিক

    এপ্রিলের ১২ তারিখে  করোনাভাইরাস পরিস্থিতিতে বরিশাল নগরীতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে  প্রায় ১৬ হাজার পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে ও সরাসরি তত্বাবধানে খাদ্য সহায়তা বিতরনেরর ১৪ তম দিনে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের ১৭৬০ পরিবারের মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়।

    এপ্রিল ১৭, ২০২০: করোনা প্রতিরোধে বরিশাল সিটি কর্পোরেশনের তৎপরতা

    এপ্রিলের ১৭ তারিখের একটি চিত্র  মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে বেশকিছু পদক্ষেপ গ্রহন করা হয়। শুরুতেই বিসিসির স্টাফদের সুরক্ষায় বায়োমেট্টিক হাজিরা স্থগিত, নগর ভবনসহ নগরীর ১২টি পয়েন্টে সাবান দিয়ে হাত ধোয়ার কার্যক্রম চালু করা হয়। এরপর মেয়রের সরাসরি তত্ত্বাবধানে গত ৩০ মার্চ থেকে অসহায় মানুষদের খাদ্য সহায়তা প্রদান কর্মসূচি শুরু হয়।  প্রতিদিন প্রায় ৩০ হাজার লিটার জীবানুনাশক পানি স্প্রে করা হয়।

    এপ্রিল ৩০, ২০২০:  অর্ধলক্ষ পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া কাজ সম্পন্ন

    এপ্রিলের ৩০ তারিখে করোনা পরিস্থিতি মোকাবেলায় বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত অর্ধ লক্ষ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

    মে ৪, ২০২০: নগরীর ৩০৩ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    মে ৪, ২০২০ এ  বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে ও সরাসরি তত্বাবধানে এবং বাংলাদেশ ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার দেয়া তালিকা অনুসারে  বরিশাল নগরীতে বসবাসকারী ৩০৩জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    মে ৭, ২০২০: নগরীর ৪০টি পুজা মন্ডপে খাদ্য সামগ্রী বিতরণ করেন মেয়র সাদিক

    মে ৭, ২০২০ এ করোনা ভাইরাস পরিস্থিতি রোধে বরিশাল সিটি কর্পোরেশনের নেয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে ইমাম ও মুয়াজ্জিনের পর নগরীর ৪০টি পুজা মন্ডপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।নগরীর ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে ৩০টি ওয়ার্ডের মোট ৪০টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়।

    মে ২১, ২০২০: ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় মেয়র সাদিক এর নির্ঘুম রাত

    প্রাণ কেড়ে নিতে সময়ের অদৃশ্য শক্তি করোনাভাইরাস আতঙ্ক থেকেও অধিকতর চিন্তা-ভাবনা দেখা দিয়েছিলো ঘূর্ণিঝড় আম্ফান। ধেয়ে আসছে, এই খবরে বরিশালের চারিদিকে চরম আতঙ্ক আর উৎকন্ঠায় একরাত পার হলো গতকাল বুধবার ২০মে ঘনঘোর আঁধারে এক পরিবেশ। বরিশালের শুধু প্রশাসন নয়, ক্ষমতাসীন রাজনৈতিক মহল পরিস্থিতি সামাল দিতে এবং ক্ষয়ক্ষতি রোধে দিনের শুরু থেকে সর্বাত্মক চেষ্টায় ও কর্মপ্রয়াসে ফুটে উঠেছে কতটা মানুষের জন্য নিবেদিত। বিশেষ করে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কাটিয়েছেন নির্ঘুম এক রাত।

    বরিশালবাসি গর্বিত এমন একজন জনপ্রতিনিধি পেয়ে।

  • ২৪ ঘণ্টায় ১৫৪১ জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ২২

    ২৪ ঘণ্টায় ১৫৪১ জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ২২

    দেশে গত ২৪ ঘণ্টায় ১৫৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ২২ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫৪৪ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ২৯২ জন।

    গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮০১৫ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৪৩ টি।

    এর আগে গতকাল মঙ্গলবার দেশে ১ হাজার ১৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১ জন।

    আজ বুধবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

    গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

  • ২৪ ঘন্টায় বরিশালে আরও ১৪ জনের করোনা পজেটিভ, মোট সনাক্ত ১৮১

    ২৪ ঘন্টায় বরিশালে আরও ১৪ জনের করোনা পজেটিভ, মোট সনাক্ত ১৮১

    বরিশাল জেলা ও মহানগর এলাকায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হচ্ছেন কিশোর ও যুবক বয়সীরা। যত বেশি কিশোর ও যুবকরা আক্রান্ত হচ্ছেন তার চেয়ে অনেক কম আক্রান্ত হচ্ছেন শিশু এবং বৃদ্ধরা। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে না চলায় কিশোর ও যুবকরা বেশি আক্রান্ত হচ্ছেন। এখনো যদি স্বাস্থ্য বিধি মেনে না চলে তাহলে আরও বেশি সংক্রমণ ছড়িয়ে পড়বে।

    হিসেব বলছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে ১৪ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।এই ১৪ জনের মধ্যে মাত্র ৫ জন হচ্ছেন বৃদ্ধ। বাকি সবার বয়স ১০ থেকে ৩৫ এর মধ্যে।

    বরিশাল জেলা প্রশাসন জানিয়েছে, নতুন করে আক্রান্তদের মধ্যে একজন উজিরপুর উপজেলার বাসিন্দা (পুরুষ বয়স ২২), একজন বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা (পুরুষ বয়স ২৫), একজন মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা (নারী বয়স ৩০), বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য (পুরুষ বয়স ৪৫), দুইজন পুলিশ পরিবারের সদস্য (নারী বয়স ৩২ ও ১০), বরিশাল নগরীর সাগরদী বাজার এলাকার বাসিন্দা (নারী দুইজন বয়স ৩৫ ও ৩০), আরও দুইজন পুরুষ বয়স (৬০ ও ৪৮), চাঁদমারি মাদরাসা সড়ক এলাকায় বাসিন্দা পুরুষ বয়স (৬৩), দক্ষিণ আলেকান্দা এলাকার বাসিন্দা পুরুষ বয়স (৪৫), বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চার আইচা গ্রামের বাসিন্দা পুরুষ বয়স (২৫), ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায় বাসিন্দা পুরুষ বয়স (৫১)।

    আজকের সনাক্ত সংখ্যাসহ বরিশালে মোট সনাক্ত দাড়িয়েছে ১৮১জন।

    আজ পর্যন্ত বরিশাল জেলায় ৫৩ জন নারী এবং ১২৮ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ১৪ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ১৪০ জন, ৫০ থেকে তার উর্ধে ২৭ জন।

    বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ১২৭, সদর উপজেলা ৪জন (রায়পাশা কড়াপুর, জাগুয়া, চরকাউয়া এবং চরমোনাই), বাবুগঞ্জ ১২জন, উজিরপুর ১০জন, মেহেন্দীগঞ্জ ৬জন, বাকেরগঞ্জে ৬জন, হিজলা ৪জন, মুলাদী ৪জন, বানারীপাড়া ৩ জন, আগৈলঝাড়া ৩জন এবং গৌরনদীতে ২জন করোনা রোগী শনাক্ত করা হয়।

    অদ্যাবধি এ জেলায় মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

  • ২৪ ঘণ্টায় শনাক্ত ১১৬৬, মৃত্যু ২১ জনের

    ২৪ ঘণ্টায় শনাক্ত ১১৬৬, মৃত্যু ২১ জনের

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ১ হাজার ১৬৬ জন শনাক্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ২১ জন।

    এ নিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত মোট ৩৬ হাজার ৭৫১ জন শনাক্ত হলেন। মোট মারা গেছেন ৫২২ জন।

    দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

    গতকাল সোমবার দেশে করোনায় সংক্রমিত ১ হাজার ৯৭৫ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২১ জন।

    গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। এ নিয়ে সর্বমোট ৭ হাজার ৫৮৯ জন সুস্থ হয়েছেন।

    ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৭ জনের করোনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৪১৬ জনের।

    দেশে এখন ৪৮টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়।
    গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

    করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা অনলাইন ব্রিফিংয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।