Category: প্রচ্ছদ

  • ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

    ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

    নিউজ ডেস্কঃঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই রানি ৯৬ বছর বয়সে মারা গেলেন।

    স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রানির মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস।

    অথচ কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহনের ৭০ বছর উদযাপন করেছিল ব্রিটেন। তিনি হলেন দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসন অলংকৃত করে রাখা কোনো রানি।

    এদিকে তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

    সবশেষ গত বুধবার এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন রানি এলিজাবেথ। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। এরপরই তার স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ।

    বেশ কিছুদিন থেকেই তিনি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক মাস ধরে জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছিলেন রানি। বালমোরাল প্রাসাদেই তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

    এর মাধ্যমে ব্রিটেনের রাজ পরিবারে দীর্ঘ এক শাসনের সমাপ্তি ঘটলো। দীর্ঘ এই বর্ণিল জীবনে ব্রিটেনের সমাজ ও রাজনীতিতে অভাবনীয় পরিবর্তনের সাক্ষী এলিজাবেথ।

    এদিকে রানি এলিজাবেথের মৃত্যুতে দেশটির নতুন রাজা হচ্ছেন তার ছেলে ও সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস। তিনি এখন রাজা তৃতীয় চার্লস নামে পরিচিত হবেন।

  • বরিশালে ছয়কেজি গাঁজাসহ আটক দুই

    বরিশালে ছয়কেজি গাঁজাসহ আটক দুই


    নিজস্ব প্রতিবেদকঃঃ বরিশাল নগরী থেকে ছয়কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) বিকেলবেলা নগরীর ২২নং ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
    আটককৃতরা হলেন, জিয়া সড়কের আ: হক খানের ছেলে আসাদুল (৩৫) ও কসবা উপজেলার আজিজ মোলার ছেলে বাসিত মোল্লা(২২)।
    আটককৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছেন বলেও জানান উপ পরিদর্শক ইশতিয়াক হোসেন।
    আটককৃতদের বিরুদ্ধে বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক (এস আই) ইশতিয়াক হোসেন।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিয়া সড়ক থেকে দুইজনকে ছয়কেজি গাঁজাসহ আটক করেছি।
    তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    এস এন পলাশ
    বরিশাল
    ০১৭১৩৯৬৩৬২৯

  • কাউন্সিলর বাদশার মাতার ইন্তেকালে মেয়রের শোক

    কাউন্সিলর বাদশার মাতার ইন্তেকালে মেয়রের শোক

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোশারেফ আলী খান বাদশা এর মাতা রিজিয়া বেগম সোমবা ভোর ৫ টা ৪৫ মিনিটে
    শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

  • জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা

    জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদকঃ শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদতবরণকারী শহীদদের স্মরণে বরিশাল মহানগর আওয়ামী লীগ ১নং ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বিকেলে নগরীর পশ্চিম কাউনিয়ায় ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল বাশার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    প্রধান অতিথির বক্তব্যে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, আগস্ট মাস শোকের মাস। শোককে শক্তিতে রূপান্তরিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

    মেয়র বলেন, “ বরিশাল নগরীর যে সকল রাস্তাঘাট এখনো সংস্কার করা হয়নি, মেয়র হিসেবে আমার মেয়াদের মধ্যে সকল কাজ সম্পন্ন করব”।

    আলোচনা সভার শুরুতে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শাহাদতবরণকারীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রাশেদ খান মেননের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আ.লীগের সভাপতি এ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর, সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সহসভাপতি এ্যাড. আফজালুল করিম, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, কাউন্সিলর কেফায়েত হোসেন রনি, মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • শুরু হলো বাঙালির শোকের মাস

    শুরু হলো বাঙালির শোকের মাস

    নিউজ ডেস্কঃ সোমবার (১ আগস্ট) থেকে শুরু হচ্ছে শোকাবহ আগস্ট মাস। এ মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের ঘটনা। ১৯৭৫ সালের এদিনে স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতক চক্রের হাতে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।

    তিনি ছিলেন পরাধীন বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালির প্রেরণার চিরন্তন উৎস ও অবিসংবাদিত নেতা।

    সেদিন ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গবন্ধুর সহধর্মিনী, মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, জাতির পিতার বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় ছেলে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, ছোট ছেলে নিষ্পাপ শিশু শেখ রাসেল।

    ’৭৫-এর ১৫ আগস্ট নরপিচাশ রূপি খুনিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ্য ইনডেমনিটি আইন জারি করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে দীর্ঘ ২১ বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্ককের বোঝা বহন করে চলে। আবার এই শোকের মাসেই আরেকটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার জন্ম হয়। ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করা হয়। ওই হামলার টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

    শোকের এই আগস্ট মাসকে যথাযথ মর্যাদায় শোকাবহ পরিবেশে পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মাসব্যাপী ঘোষিত হয়েছে বিভিন্ন কর্মসূচি। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো এসব কর্মসূচি দিয়েছে।

  • ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষ : দুই মামলায় আসামি ৪ শতাধিক

    ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষ : দুই মামলায় আসামি ৪ শতাধিক

    ভোলা প্রতিনিধিঃ ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ৪ শতাধিক নেতাকর্মীর নামে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ভোলা সদর মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয়।

    ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম বাদী হয়ে পুলিশের ওপর হামলার এবং সেচ্ছাসেবকদল কর্মী হত্যার ঘটনায় এ মামলা দায়ের করা হয়। এতে ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫০ জনকে আসামি করা হয়।

    ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

    এদিকে সেচ্ছাসেবক দলের কর্মী আ. রহিম হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির পক্ষ থেকে পাল্টা আরেকটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।

    জানা যায়, গতকাল রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বাধা দেয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হন।

  • সাবেক মেয়র কামাল এর জানজা অনুষ্ঠিত

    সাবেক মেয়র কামাল এর জানজা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

    ৩১ জুলাই রবিবার বাদ জোহর নগরীর জিলা স্কুল মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি জাহিদ ফারুক শামিম, বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সহ-সভাপতি এবং বরিশাল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, বরিশাল মহানগর আওয়ামীলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু,বরিশাল উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মধু,বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সদস্য ও শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক মতবাদ এর সম্পাদক এস এম জাকির হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকসহ বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

    নামাজে জানাজা শেষে মরহুমের কফিনে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

    পরে তার মরদেহ মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

    ৩০ জুলাই শনিবার রাত ১১টায় রাজধানীর বনানীর বাসভব‌নে শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন তিনি। মৃত্যুকালে তার বয়স হ‌য়ে‌ছি‌লে ৬৮ বছর। তি‌নি স্ত্রী, এক ছে‌লে ও এক মে‌য়ে এবং অসংখ্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন।

    আহসান হাবিব কামালের একমাত্র ছে‌লে কামরুল আহসান রুপম বলেন, ‘বাবা কিডনিজনিত অসুস্থতায় রাজধানীর ইউনাইটেড হাসপাতা‌লে ১৪ দিন চি‌কিৎসাধীন ছি‌লেন। শুক্রবার তা‌কে বনানীর বাসায় নি‌য়ে আসা হয়। শ‌নিবার রা‌তে হঠাৎ অসুস্থ হ‌য়ে পড়‌লে রাত ১১টায় বাসায়ই মারা যান তি‌নি।

    উল্লেখ্য, আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার সর্বপ্রথম বরিশাল ইউনিয়নের নির্বাচিত কমিশনার ছিলেন। তিনি ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত বরিশাল পৌরসভার প্রশাসক ও নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ২০০২ সালের ২৫ জুলাই থেকে ২০০৩ সালের ১৪ এপ্রিল পর্যন্ত নবগঠিত সিটি করপোরেশনের মনোনীত মেয়র ছিলেন তিনি।

    এ ছাড়া ২০১৩ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সিটি করপোরেশনের তৃতীয় পরিষদের মেয়র নির্বাচিত হন মেয়র কামাল। বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদকও ছিলেন তিনি। এর আগে বরিশাল মহানগর, পরে জেলা বিএনপির সভাপতি ছিলেন।

  • বরিশালে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে স্বাস্থ্য সচিবের মতবিনিময়

    বরিশালে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে স্বাস্থ্য সচিবের মতবিনিময়

    নিজস্ব প্রতিবেদক: বরিশালে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে রবিবার সকাল ১০ টায় নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার মতবিনিময় সভা করেন।

    উক্ত সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিনুল আহসান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন শাহীন খান, পুলিশ সুপার মারুফ হোসেন সহ জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

    মতবিনিময় সভায় প্রধান অতিথি স্বাস্থ্য পরিচালক ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে দিক নির্দেশনা প্রদান করেন এবং সবাইকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বুস্টার ডোজ গ্রহন করা জন্য অনুরোধ জানিয়েছেন।

  • সাবেক বিসিসি মেয়র কামাল আর নেই

    সাবেক বিসিসি মেয়র কামাল আর নেই

    নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার আজ রাত ১১ টার সময় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    তার পুত্র কামরুল আহসান রূপন এই তথ্য মুঠোফোনে নিশ্চিত করেন।

    আহসান হাবিব কামাল দীর্ঘদিন থেকে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।’

  • সাবেক মেয়র আহসান হাবিব কামালের মৃত্যুতে মেয়র সাদিক আবদুল্লাহর শোক

    সাবেক মেয়র আহসান হাবিব কামালের মৃত্যুতে মেয়র সাদিক আবদুল্লাহর শোক

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামাল শনিবার রাত ১১ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
    শেষ নিঃস্বাস ত্যাগ করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।