Category: প্রচ্ছদ

  • বরিশালে শহীদ জননী সাহান আরা বেগমসহ চার বীর মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মাননা প্রদান

    বরিশালে শহীদ জননী সাহান আরা বেগমসহ চার বীর মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মাননা প্রদান


    স্টাফ রিপোর্টার ॥ বরিশালে বীর মুক্তিযোদ্ধা, শহীদ জননী সাহান আরা বেগমসহ প্রয়াত চার বীর মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে।গতকাল শনিবার সকাল ১১টার দিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ডের আয়োজনে বান্দ রোড জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা দেওয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।এতে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ডের প্রশাসক জসীম উদ্দীন হায়দার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিচুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ এম জি কবীর ভুলু।এছাড়া জেলা ও মহানগরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপ¯ি’ত ছিলেন।শুরুতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুলেল শুভে”ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।পরে মরণোত্তর সম্মাননা দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ জননী প্রয়াত সাহান আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হক খোকা চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমানকে।এ সময় তাদের পরিবারের সদস্যদের ফুলেল শুভে”ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ জননী প্রয়াত সাহান আরা বেগমের পরিবারের পক্ষে সন্মাননা গ্রহন করেন মরহুমার পুত্র বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

  • করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ৩৪৯

    করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ৩৪৯

    নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে দুজন চট্টগ্রামের ও একজন সিলেট বিভাগের বাসিন্দা। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৮৮ জনে।

    একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৪৯ জন। শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৪ হাজার ৮৯২ জনে দাঁড়িয়েছে।

    শনিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৫ হাজার ১১৮৪টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট এক কোটি ৪৬ লাখ ২ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

    ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।

    এদিকে, একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭৬৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪১ হাজার ৫৪২ জন।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

  • অস্তিত্ব সংকটে বরিশাল-ঢাকা লঞ্চ সার্ভিস, ভাড়া কমিয়েও মিলছে না যাত্রী

    অস্তিত্ব সংকটে বরিশাল-ঢাকা লঞ্চ সার্ভিস, ভাড়া কমিয়েও মিলছে না যাত্রী

    অনলাইন ডেস্ক ::: সময়টা ১৮৮৪। ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বরিশাল হয়ে খুলনা পর্যন্ত যাত্রীবাহী প্যাডেল স্টিমার চালু করে ব্রিটিশ মালিকানাধীন কোম্পানি ইন্ডিয়ান জেনারেল নেভিগেশন (আইজিএন)। বুড়িগঙ্গা-শীতলক্ষ্যার পাড় থেকে পদ্মা-মেঘনা হয়ে কীর্তনখোলা পর্যন্ত সেটিই ছিল নৌপথে তৎকালীন বরিশালের প্রথম ইঞ্জিনচালিত নৌযান।

    প্রায় ১শ বছর পর ১৯৬০ সালের দিকে আইজিএন’র পাশাপাশি এই পথে লঞ্চ নামান বেসরকারি মালিকরা। শুরুতে কাঠের তৈরি দেড়তলা সাইজের ছোট লঞ্চ যেত বরিশাল থেকে ঢাকায়। ১৯৬৫ সালে প্রথম নামে দোতলা লঞ্চ। এমএল মারী, এমএল শাহরুন্নেসা, এমএল ইলিয়টগঞ্জসহ কয়েকটি দোতলা লঞ্চ চলতে শুরু করে এই রুটে। দোতলা হলেও এগুলোও ছিল কাঠের তৈরি।

    স্বাধীনতার পর কাঠের বডিকে হটিয়ে জায়গা দখল করতে শুরু করে স্টিলবডির লঞ্চ। এরপরের ইতিহাস মোটামুটি সবার জানা। ঐতিহ্যের সঙ্গে বিলাসিতা মিলিয়ে ঢাকা-বরিশালের লঞ্চ হয়ে ওঠে ঈর্ষণীয় সার্ভিস। লাল-নীল আলোয় ঝলমল দানবাকৃতির লঞ্চগুলো যখন পাড়ি দেয় পদ্মা-মেঘনায়; তখন চাঁদের আলো আর নদীর ঢেউ মিলিয়ে সৃষ্টি হয় অপার্থিব সৌন্দর্যের। কেবল প্রয়োজনেই নয়, লঞ্চের এই আয়েশি যাত্রা উপভোগ করতে দেশ-বিদেশের বহু পর্যটক চলাচল করে এই রুটে।

    তবে সেই যাত্রায় এখন কেবলই বিষাদের সুর। মাঝে কোরবানির ঈদ ঘিরে কদিন যাত্রী মিললেও এরপর থেকে অনেকটা যাত্রীশূন্য অবস্থায় চলতে হচ্ছে লঞ্চগুলোকে। স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির। সড়কপথে মাত্র ৩ ঘণ্টায় ঢাকা যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় লঞ্চের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অনেকেই। এখন শুধু ডেকই নয়, কেবিন পর্যন্ত খালি নিয়ে চলতে হচ্ছে লঞ্চগুলোকে। এই অবস্থায় আর কতদিন চলতে পারবে লঞ্চ সেটিই এখন ভাবনার বিষয়।

    দিন-রাত মিলিয়ে ঢাকা-বরিশাল রুটে চলাচল করত ২৫টি লঞ্চ। এর মধ্যে ক্যাটামেরিন ওয়াটার বাস টাইপের গ্রিনলাইন ও অ্যাডভেঞ্চার-৫ এবং এমভি রাজারহাট সি চলত দিনের বেলা। বাকি ২২টি লঞ্চের যাতায়াত কেবলই রাতে। যাত্রী সংকটের কারণে অ্যাডভেঞ্চার আর রাজারহাট সির চলাচল বন্ধ হয়ে গেছে বহু আগে। সর্বশেষ গত সপ্তাহে ওয়াটার বাস সার্ভিস বন্ধের ঘোষণা দেয় গ্রিনলাইন। দিবা সার্ভিসের মতো এখন পর্যন্ত বন্ধের ঘোষণা না দিলেও যাত্রী সংকটে অনেকটাই ধুঁকে ধুঁকে চলছে রাত্রীকালীন লঞ্চগুলো।
    সূর্য ডোবার সঙ্গে সঙ্গে কীর্তনখোলা তীরের যে লঞ্চঘাটে শুরু হতো দিনের ব্যস্ততা আর অগণিত মানুষের ভিড়-সেখানেই এখন যেন খাঁ খাঁ শূন্যতা। কলম্যানের গগনবিদারি চিৎকার আর লঞ্চগুলোর চোখ ধাঁধানো আলোকসজ্জা ফিকে হয়ে যাচ্ছে যাত্রী শূন্যতায়। পরিচয় গোপন রাখার শর্তে কয়েকটি লঞ্চের কর্মচারীরা জানান, ‘ঢাকা-বরিশাল রাউন্ড ট্রিপে একটি লঞ্চের জ্বালানি দরকার পড়ে প্রায় ৬ লাখ টাকার।

    এর সঙ্গে আনুষঙ্গিক মিলিয়ে মোট খরচ হয় সাড়ে ৬ লাখ। হিসাব অনুযায়ী কেবল কেবিন পূর্ণ থাকলে একটি লঞ্চ রাউন্ড ট্রিপে ৬ লাখ টাকা আয় করতে পারে। এরপর ডেকে হাজারখানেক করে যাত্রী হলেও মোটামুটি ৫ লাখ টাকা লাভ থাকে মালিকের। কিন্তু গত ২৬ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর ডেক যেমন শূন্যই থাকছে, তেমনি কেবিনগুলোও পূর্ণ হচ্ছে না। মাঝে ঈদের আগে-পরে কদিন যাত্রী হলেও এরপর থেকে আবার সেই অবস্থা।

    সুন্দরবন নেভিগেশনের পরিচালক আকতার হোসেন আকেজ বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর একদিকে যেমন যাত্রী কমেছে পাশাপাশি এটাও ঠিক যে, ঢাকা-বরিশাল রুটে বর্তমানে প্রয়োজনের তুলনায় লঞ্চের সংখ্যা অনেক বেশি। কেবল এখনই যে যাত্রী কম হচ্ছে তা নয়, যাত্রীর তুলনায় লঞ্চ বেশি হওয়ায় বছরখানেক ধরে এই রুটে মিলছে না আশানুরূপ যাত্রী। পদ্মা সেতু চালুর পর অনেক মানুষ এখন সড়কপথে ঢাকা যাওয়ায় সেই সংকট আরও তীব্র হয়েছে। লঞ্চ কমিয়ে কিংবা রোটেশন করার পাশাপাশি যাত্রীসেবা বৃদ্ধিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এই সংকট হয়তো থাকবে না।’

    ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আলম ফেরদৌস বলেন, ‘পদ্মা সেতু চালু হবে, লঞ্চের যাত্রী কমবে-এটা ধারণা করেছিলাম। কিন্তু এভাবে যে লঞ্চ যাত্রীশূন্য হবে-সেটা দুঃস্বপ্নেও ভাবিনি। বর্তমান যে পরিস্থিতি তাতে প্রতি রাউন্ড ট্রিপে ২ থেকে ৩ লাখ টাকা লোকসান দিতে হচ্ছে। টানা লোকসান দিয়ে আর যাই হোক লঞ্চ চালানো যাবে না।’

    বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, ‘পদ্মা সেতু চালু হলে লঞ্চের যাত্রী কমবে এটা অনেক আগে থেকেই বলে আসছি। লঞ্চ মালিকদের উচিত ছিল আরও আগে থেকে এই সংকট মোকাবিলার প্রস্তুত নেওয়া। মানুষ এখন কম সময় এবং কম খরচে গন্তব্যে পৌঁছতে চায়। ১৯৭৪ সালে বরিশাল-ঢাকা নৌরুটে চলত সি ট্রাক সার্ভিস। ৩ ইঞ্জিনের সি ট্রাক মাত্র ৪ ঘণ্টায় পৌঁছত গন্তব্যে। সময়ের ব্যবধানে লঞ্চগুলো আয়েশি বিলাসী হলেও ’৭৪-র তুলনায় কমেছে তাদের গতি। এই রুটে যখন বে ক্রুজ চলত, তারাও তো ৪ ঘণ্টায় ঢাকা যেত। সড়কপথে সময় কম লাগলেও পদে পদে রয়েছে দুর্ঘটনার শঙ্কা। লঞ্চ মালিকদেরও নতুন করে ভাবতে হবে। গতি বাড়িয়ে কম সময়ে মানুষকে পৌঁছে দিতে হবে ঢাকায়। আজ থেকে ৪৮ বছর আগে যেটা সম্ভব ছিল সেটা এখন কেন নয়? সেই সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ভাড়া কমানোর পাশাপাশি মান বাড়াতে হবে যাত্রীসেবার। সে রকমটা করতে পারলে নৌপথেও দিন-রাত ২৪ ঘণ্টা চলতে পারবে লঞ্চ।’

    লঞ্চের গতি বাড়ানো কিংবা সেবার মান বৃদ্ধি প্রশ্নে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া না হলেও এরই মধ্যে অবশ্য ভাড়া কমিয়েছে ঢাকা-বরিশাল রুটের সিংহভাগ লঞ্চ। ৩ তলাবিশিষ্ট লঞ্চে ডেকের ভাড়া ৩৫০ থেকে কমিয়ে করা হয়েছে ২০০ টাকা। ৪ তলা লঞ্চগুলোর ক্ষেত্রেও ১০০ টাকা ভাড়া কম নেওয়া হচ্ছে। একইভাবে কমেছে ভিআইপি, বিজনেস ক্লাস, কেবিন এবং সোফার ভাড়া।

    এফবিসিসিআইর পরিচালক ও নিজাম শিপিং লাইন্সের মালিক নিজামউদ্দিন বলেন, ‘টিকে থাকতে সব রকম ব্যবস্থাই নিচ্ছি আমরা। করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে লঞ্চশিল্প। সব সেক্টর প্রণোদনা পেলেও আমরা পাইনি। প্রতিটি মালিকের কোটি কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে। লঞ্চ না চললে এই ঋণ পরিশোধ হবে কী করে? এখন ভাবছি রোটেশন চালুর কথা। সব লঞ্চ না চালিয়ে কিছু লঞ্চ বসিয়ে রাখা। এটা হলে মালিকরা লোকসানের হাত থেকে বাঁচবে।’

  • বিশ্বে করোনা শনাক্ত ৫৮ কোটি ছাড়ালো

    বিশ্বে করোনা শনাক্ত ৫৮ কোটি ছাড়ালো

    নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১৯১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৬ হাজার ১৭৩ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান ১৭৯২ জন। সেসময়ে নতুন করে ৮ লাখ ২২ হাজার ৪৬৬ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। এই হিসাবে একদিনের ব্যবধানে বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে।

    এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ১৭ হাজার ৩২৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ৭ লাখ ১২৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৫ কোটি ৬ লাখ ৭৬ হাজার ৭১৩ জন।

    শনিবার (৩০ জুলাই) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে এ সময় ২ লাখ ৩০ হাজার ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় জাপানে করোনায় মারা গেছেন ১১৬ জন।

    আলোচ্য সময়ে করোনায় সবচেয়ে বেশি ২৮৬ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ সময়ে ৯৯ হাজার ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৩০ লাখ ৫৪ হাজার ১৮৪ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৫৫ হাজার ২০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৮ কোটি ৮০ লাখ ১১ হাজার ৭৮৩ জন।

    সংক্রমণে দ্বিতীয় এবং মৃত্যুর সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে দেশটিতে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৯০৯ জনে। এদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ২৬ হাজার ২৫৮ জন।

    এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ২২৮ জন, ইতালিতে ২৪৪ জন, অস্ট্রেলিয়ায় ১৫৭ জন, মেক্সিকোয় ১১৩ জন, স্পেনে মারা গেছেন ১০৯ জন।

    এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৮৫ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৫৫ জন। শনাক্তের হার ৫ দশমিক ৮৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৪ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে।

  • বরিশালে হচ্ছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম

    বরিশালে হচ্ছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম

    অনলাইন ডেস্ক ::: এবার পদ্মা সেতুর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বরিশালের ক্রীড়াঙ্গনেও। ইতোমধ্যে বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের আদলে তৈরির কাজ শুরু হয়েছে। নির্মিত হচ্ছে স্টেডিয়ামের নতুন ফিল্টার মাঠসহ নতুন নতুনসব ভবন।

    বরিশাল জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের সবচেয়ে বড় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের করার লক্ষ্যে নতুন করে ফিল্টার মাঠ, গ্যালারি শেড, প্যাভিলিয়ন, মিডিয়া সেন্টার, ডরমিটরি ভবন, খেলোয়াড়দের ইনডোর নেট অনুশীলন, ড্রেসিংরুম এবং সড়ক ও গ্যালারির পুনঃসংস্কারের কাজ চলছে।

    সাগর হোসেন নামে এক খুদে ক্রিকেটার বলে, ‘আমরা যারা ক্রিকেট শিখছি। তারা কীভাবে উপরে উঠব তারই ভরসা পাই না। কেননা, বরিশালে কোনো খেলাধুলার মাঠ নেই৷’

    বেসিক ক্রিকেট কোচিং একাডেমির হেড কোচ এজাজ আল মাহমুদ সুজন বলেন, দীর্ঘদিন ধরে স্টেডিয়ামে সংস্কারকাজ চলায় ব্যাহত হচ্ছে ঘরোয়া লিগ, বয়সভিত্তিক ও বিভাগীয় পর্যায়ের খেলাধুলা। তাই দ্রুত স্টেডিয়ামের কাজ শেষ করে খেলার উপযোগী করার দাবি জানান এই কোচ।

    ঠিকাদার প্রতিষ্ঠান শরীফ অ্যান্ড সন্সের প্রজেক্ট প্রকৌশলী আহসান উল্লাহ বলেন, প্রায় ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ৩০ একর জমির ওপর নির্মিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব কাজ প্রকল্পের মেয়াদ অনুযায়ী সম্পন্ন হবে বলেও জানান তিনি।

    বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল মারুফ বলেন, প্রায় ৮৪ কোটি টাকা ব্যয়ে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করার লক্ষ্যে পাঁচটি উন্নয়ন প্রকল্পের কাজ চলমানের পাশাপাশি সুইমিংপুল সংস্কার ও প্রবেশদ্বারে নতুন গেট নির্মাণ করারও পরিকল্পনা রয়েছে সরকারের।

  • বরিশালে সড়ক অব‌রোধ ক‌রে শ্রমিক ফ্রন্টের বি‌ক্ষোভ

    বরিশালে সড়ক অব‌রোধ ক‌রে শ্রমিক ফ্রন্টের বি‌ক্ষোভ

    নিজস্ব প্রতিবেদকঃ সোনারগাঁও টেক্সটাইলসহ সব কারখানায় ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, শ্রমিক হয়রানি বন্ধ করা, ৮ ঘণ্টা কর্মঘণ্টা ও যুগোপযোগী বেতন স্কেল চালুর দাবিতে বরিশালে বিক্ষোভ সমা‌বেশ করেছে বাংলা‌দেশ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

    শুক্রবার (২৯ জুলাই) দুপু‌রে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমা‌বেশ অনুষ্ঠিত হয়।

    সমা‌বেশ চলাকালীন শ্রমিকরা অশ্বিনী কুমার হলের সামনের বীর‌শ্রেষ্ঠ ক্যা‌প্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (সদর রোড) সড়ক অব‌রোধ ক‌রে বিক্ষোভ করে।

    বেলা ১১টা থে‌কে সোয়া ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থা‌কে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    বাসদ ব‌রিশাল জেলা সদস্যা স‌চিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, বরিশাল নগরের সোনারগাঁও টেক্সটাইলসহ সব কারখানায় ট্রেড ইউনিয়ন এখন সময়ের দাবি। কিন্তু কারখানার মালিকরা ইউনিয়ন তো করতেই দিচ্ছে না উল্টো শ্রমিক হয়রানিসহ ৮ ঘণ্টা কর্মঘণ্টা ও যুগোপযোগী বেতন স্কেলও দিচ্ছে না। এসব অনিয়ম দ্রুত বন্ধ করতে হবে। এছাড়া ক‌য়েক‌দিন আগে রুপাতলী‌তে কালু খা না‌মে এক রিকশাচালক তেলের লরির চাপায় তার হাত হা‌রি‌য়ে‌ছেন। ওই রিকশাচালক‌কে ক্ষ‌তিপূরণ দেওয়ার জোর দাবি জানা‌চ্ছি।

    সমা‌বে‌শ শুরুর আগে একটি বিক্ষোভ মিছিল ক‌রে শ্রমিক ফ্রন্টের নেতৃবৃন্দ। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

    ব‌রিশাল কোতয়ালি ম‌ডেল থানার প‌রিদর্শক লোকমান হো‌সেন ব‌লেন, সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ করায় কিছুটা সমস্যায় হ‌য়ে‌ছি‌লো। প‌রে বি‌ক্ষোভকা‌র‌ীদের বু‌ঝি‌য়ে সড়ক থে‌কে স‌রি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।

  • দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব আর নেই

    দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব আর নেই

    নিউজ ডেস্কঃ দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব আর নেই। এক সপ্তাহ আগে কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে চলে গিয়েছিলেন লাইফ সাপোর্টে। রাজধানীর একটি হাসপাতালে সেই অবস্থায়ই গতকাল বৃহস্পতিবার রাতে না-ফেরার দেশে চলে গেলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

    তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। প্রধানমন্ত্রী অমিত হাবিবের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

    তিন দশকের বেশি সময় বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন অমিত হাবিব।

    সম্পাদক হওয়ার আগে তিনি উপদেষ্টা সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক হিসেবে অসাধারণ দক্ষতার জন্য গণমাধ্যমজগতে খ্যাতি ছিল তাঁর। অনেকেই তাঁকে ‘অমিতদা’ বলে ডাকতেন।
    অমিত হাবিবের ছোট ভাই ফয়জুল হাবিব জানিয়েছেন, গত ২১ জুলাই বিকেলে কর্মস্থলে অমিত হাবিব অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

    অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে সন্ধ্যায় তাঁকে বিআরবি হাসপাতালে নিয়ে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর হেমোরেজিক স্ট্রোক হয়েছে। তাঁর রক্তনালি ছিঁড়ে গিয়ে ব্রেনের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়েছে। পরে ২৫ জুলাই তাঁকে সেখান থেকে নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গত রাত সোয়া ১১টায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

    দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি জানিয়েছেন, আজ শুক্রবার সকাল ১০টায় দেশ রূপান্তর কার্যালয়ে অমিত হাবিবের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবে। এরপর তাঁর মরদেহ গ্রামের বাড়ি ঝিনাইদহে নিয়ে যাওয়া হবে।

    অমিত হাবিবের জন্ম ১৯৬৩ সালের ২৩ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজির বেড় ইউনিয়নে। তাঁর বাবা মৃত ওয়াহেদুল হক, মা মৃত শামসুন নাহার বেগম। যশোর এমএম কলেজ থেকে ১৯৮০ সালে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে ভর্তি হন তিনি। এর পরপরই তিনি লেখালেখিতে যুক্ত হন। সে সময় বিচিন্তা, পূর্বাভাস, প্রিয় প্রজন্ম পত্রিকায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত নাটক, অনুষ্ঠানের সমালোচনা এবং রাজনৈতিক বিশ্লেষণধর্মী লেখা লিখে বেশ জনপ্রিয়তা পান।

    ১৯৮৭ সালে দৈনিক খবরে সহসম্পাদক হিসেবে যোগ দিয়ে সাংবাদিকতা শুরু করেন অমিত হাবিব। ১৯৯১ সালে দৈনিক আজকের কাগজের নতুন যাত্রায় সঙ্গী হন তিনি। পরে আজকের কাগজ থেকে ভোরের কাগজে যান যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে। পরে এই পত্রিকায় বার্তা সম্পাদক হন তিনি।

    ২০০৩ সালে যায়যায়দিনে প্রধান বার্তা সম্পাদক পদে যোগ দিয়ে নতুন এই দৈনিকের কর্মী গোছানোর কাজে হাত দেন তিনি। প্রায় তিন বছর পর ২০০৬ সালে যায়যায়দিন প্রকাশিত হয়, এর মূল কাজটি তাঁকেই করতে হতো। ২০০৭ সালে তিনি চীনের আন্তর্জাতিক বেতারে বিদেশি বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন। সেখানে এক বছর কাজ করার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং দৈনিক সমকালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন।

    ২০০৯ সালে কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেওয়ার পর পত্রিকাটি প্রকাশে মুখ্য ভূমিকা পালন করেন। অল্প সময়ের মধ্যেই রেকর্ড গড়ে প্রচারসংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে যাওয়া এ পত্রিকায় ২০১৩ সাল থেকে উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি তিনি কালের কণ্ঠ ছেড়ে সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক দেশ রূপান্তরে।

    বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের শোক

    গত রাতে এক শোকবার্তায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, ‘সংবাদপত্র ও সাংবাদিকতা পেশার প্রতি অমিত হাবিবের নির্মোহ ভালোবাসা ও নিরলস পরিশ্রম একজন সংবাদকর্মী থেকে তাঁকে কালক্রমে একজন সফল সম্পাদকে পরিণত করেছে। সংবাদ চয়ন ও উপস্থাপনে তাঁর মুনশিয়ানা একই সঙ্গে পাঠক এবং নীতিনির্ধারকদের নজর কাড়ত। সাম্প্রতিক সময়ে তাঁর হাত দিয়ে একাধিক জনপ্রিয় দৈনিক আত্মপ্রকাশ করেছিল। এর সর্বশেষ ছিল দৈনিক দেশ রূপান্তর। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ’

  • ২৪ ঘণ্টায় কমেছে শনাক্ত, মৃত্যু আরও ১৮০০

    ২৪ ঘণ্টায় কমেছে শনাক্ত, মৃত্যু আরও ১৮০০

    নিউজ ডেস্কঃ চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১৮০০ মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সোয়া ৮ লাখের নিচে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, মেক্সিকো, অস্ট্রেলিয়া, জাপান ও ফ্রান্স। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৭ কোটি ৯২ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ১৩ হাজার।

    শুক্রবার (২৯ জুলাই) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৯১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় একশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ১৩ হাজার ৮৮২ জনে।

    একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২১ হাজার ৫১৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৩৮ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৯২ লাখ ৮২ হাজার ৫২০ জনে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭ হাজার ২৩৬ জন এবং মারা গেছেন ১২২ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৮ লাখ ৮৮ হাজার ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩২ হাজার ১৭০ জন মারা গেছেন।

    অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটি করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ৩০৭ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৭ লাখ ৫২ হাজার ৩৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ১৪৭ জনের।

    যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২৬৩ জন এবং মারা গেছেন ২৫৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ২৯ লাখ ১৬ হাজার ৭০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৫৪ হাজার ৪২১ জন মারা গেছেন।

    ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৫৯৪ জন এবং মারা গেছেন ১১২ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ২৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫১ হাজার ৮৯৪ জন মারা গেছেন। একইসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ২৯৬ জন এবং মারা গেছেন ২৫ জন।

    ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৮১ জন এবং মারা গেছেন ১৯৯ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮ লাখ ৯৮ হাজার ৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭১ হাজার ৬৩৮ জন মারা গেছেন। একইসময়ে মেক্সিকোতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৯১৬ জন এবং মারা গেছেন ১৫১ জন।

    তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৯৭১ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৫ লাখ ২২ হাজার ৩৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৭৬ জনের। একইসময়ে ইরানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৫৬ জন এবং মারা গেছেন ৪২ জন।

    রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫১৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার ৫৫১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৩১৩ জনের। একইসময়ে নিউজিল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৩৮ জন।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৫৫৮ জন এবং মারা গেছেন ১২৫ জন। একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০২ জন এবং মারা গেছেন ৩২ জন। চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৪৫ জন এবং মারা গেছেন ৭২ জন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

  • ঠাকুরগাঁওয়ে গুলিতে শিশুর মৃত্যু,পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

    ঠাকুরগাঁওয়ে গুলিতে শিশুর মৃত্যু,পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

    নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের গুলিতে সাত মাস বয়সী শিশু নিহত হওয়ার ঘটনা তদন্ত করে দেখা হবে। গুলিবর্ষণ করার পেছনে মূল কারণ বের করে যদি পুলিশের গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাহলে দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী।

    বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্সে নারী পুলিশের জন্য নবনির্মিত ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    মন্ত্রী আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা করবে। আওয়ামী লীগসহ সবাই নির্বাচনে অংশ নেবে। বিএনপি নির্বাচন করবে কি করবে না এটি তাদের নিজস্ব বিষয়। এবার যাতে সুষ্ঠু নির্বাচন হয় সেজন্য ইভিএম চালু করতে যাচ্ছে কমিশন। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন যাতে ইভিএমে নির্বাচন হয়।’

    পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ, স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

    এ সময় সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মোহাম্মদ রওশনুজ্জামান সিদ্দিকী, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    পরে পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে পুলিশ ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

    ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি থামাতে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে দুই বছরের এক শিশু নিহত হয়।

    বুধবার (২৭ জুলাই) রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নম্বর ভাংবাড়ি কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আশা। সে উপজেলার মিডডাঙ্গী বাজার এলাকার বাদশাহর মেয়ে।

    ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

  • একযুগ পর আবারও স্লোগানে মুখরিত নগরীর রাজপথ

    একযুগ পর আবারও স্লোগানে মুখরিত নগরীর রাজপথ

    অনলাইন ডেস্কঃ প্রায় এক যুগ পর আহ্বায়ক কমিটি পেয়ে খুশিতে ভাসছে বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা-কর্মীরা। আহ্বায়ক কমিটি ঘোষনার সাথে সাথেই বরিশাল নগরীর প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল করে তারা। এর পর থেকেই সর্ব স্থরের ছাত্রলীগ নেতা-কর্মীরা রাজ পথে থেকে একের পর এক সভা-সমাবেশের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ বছর ছন্নছাড়া থাকা এই ছত্রলীগ আজ একত্রিত হয়েছে আহ্বায়ক কমিটির বদৌলতে।

    সদ্য ঘোষিত এই কমিটিতে কার নাম আছে আর কার নাম নেই সেটা মূল বিষয় না বলে জানান কামিটিতে নাম থাকা আর নাম না থাকা একাধিক ছাত্রলীগ নেতাকর্মীরা। তাদের সাফ কথা ১ যুগ পর কমিটি পেয়েছি এটাই আমাদের কাছে বড় বিষয়। কমিটিতে নাম থাকা আর না থাকাটা কোন বিষয় না। নতুন করে মহানগর ছাত্রলীগ আবারও রাজপথে নেমেছে এটাই বড় কথা। তাদের দাবি একের পর এক কর্মসূচী পালনে ভূমিকা রাখছে নব-গঠিত আহ্বায়ক কমিটি।

    একাধিক ছাত্রলীগ নেতা-কর্মীদের দাবি- আহ্বায়ক কমিটিতো আর মূল কমিটি নয়। এ কমিটির দায়িত্ব হচ্ছে মূল কমিটি প্রস্তুত করে কেন্দ্রে প্রস্তাব পাঠানোর। এক কথায় এ কমিটিকে সম্মেলন প্রস্তুত কমিটিও বলা যায়। তাদের দাবি বরিশাল মহানগরে ছাত্রলীগে যাদের ত্যাগ রয়েছে তাদের সমন্বয়েই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এতে করে ত্যাগী নেতা-কর্মীরাই কমিটিতে স্থান পাবে।

    সূত্র জানায়- যে প্রক্রিয়ায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সেই প্রক্রিয়া মেনেই বরিশাল মহনগরের সকল ইউনিটের কমিটিগুলো গঠন করা হবে। ফলে আহ্বায়ক কমিটি গঠন করার পর পরই বরিশাল মহানগরীর সকল ইউনিটের নেতাকর্মীরাও চাঙ্গা হয়ে উঠেছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া এক নেতা বলেন- দীর্ঘ ১ যুগ পর আমরা ছাত্রলীগের কমিটি পেয়েছি। কমিটি গঠনের পূর্বে বরিশাল মহানগর ছাত্রলীগের কার্যক্রম মূখ থুবরে পরেছিল। চোখে পড়ার মতো তেমন কোন প্রোগ্রাম হতো না। কিন্তু নতুন আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে অল্প সময়ে আমরা বেশ কিছু প্রোগ্রাম সফল করতে পেরেছি। আমাদের অভিবাবক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র দিক নির্দেশনায় প্রতিনিয়তই নানান প্রোগ্রাম পালন করছি। মূল কথা হলো নব-গঠিত আহ্বায়ক কমিটি পাওয়ার পর থেকে মূখ থুবরে পরা ছাত্রলীগ আবারও চাঙ্গা হয়ে উঠেছে। এদিকে মূল কমিটিতে স্থান পেতে দীর্ঘ বছর রাজনীতি থেকে দূরে থাকা নেতা-কর্মীরা রাজপথে ফিরছেন। ফলে আরও শক্তিশালী হয়ে উছঠে মহানগর ছাত্রলীগ।

    সংগঠন সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১১ সালের দিকে বরিশাল মহানগর ছাত্রলীগের ৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে জসীম উদ্দিনকে সভাপতি, অসীম দেওয়ানকে সাধারণ সম্পাদক ও তৌসিক আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছিল। এক বছর মেয়াদি ওই কমিটি মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি দীর্ঘ বছরেও। পরবর্তীতে ২০২১ সালের ২৫ মে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর পর থেকে মহানগর ছাত্রলীগ চলছিল কোনো রকম কমিটি ছাড়াই।

    জানা যায়, ওই বছরের ২০ এপ্রিল বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগ তুলে বরিশাল বিমানবন্দর থানায় মামলা করেন। এই মামলার পর থেকে জসীম রাজনীতি থেকে দূরে আছেন। এর আগে ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় এক তরুণীকে অপহরণ ও অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পান। ঘটনার পর থেকে তাঁকে আর বরিশালে দেখা যায়নি বলে জানান দলের নেতা-কর্মীরা। ওই কমিটির সাংগঠনিক সম্পাদক তৌসিক আহম্মেদ ওরফে রাহাত বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্টোর অফিসার পদে চাকরির সুবাদে রাজনীতি থেকে বিদায় নেন অনেক আগে।

    উল্লেখ্য, চলতি বছরের ২৩ জুলাই রাত সাড়ে ১১টায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে আগামী তিন মাসের জন্য। কমিটিতে রইজ আহমেদ মান্নাকে আহ্বায়ক, মো. মাইনুল ইসলাম ও আরিফুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে ১ নম্বর সদস্য করা হয়েছে ফয়সাল বারি নয়নকে।

    নতুন ঘোষিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন কিসমত শাহারিয়ার হাসান, হাছিবুর রহমান, মাহাবুর হাসান, ইয়াসিন আরাফাত, মো. সাইফুল ইসলাম, মো. আফজাল হোসেন, রাশেদুল ইসলাম, আকাশ শিকদার, মো. রোমান হাওলাদার, মো. সিরাজুল ইসলাম, আরিফুর রহমান, আহাম্মেদ রেদওয়ান, সাজ্জাদ আহাম্মেদ, মো. মিরাজুল ইসলাম, মো. আল-আমিন, মো. শাওন রাব্বি, জামাশেদ আল ফাতাহ, শেখ তৌহিদুল ইসলাম, সাগর দেবনাথ, রিয়াজ মল্লিক, তৌহিদুল ইসলাম, জয় মালি, রাফিজুল সান, হান্নান মল্লিক, পারভেজ সিকদার, মো. ইমন রহমান সিকদার, ফয়সাল বিন জাবেদ ও মাহাফুজুর রহমান।’’