Category: প্রচ্ছদ

  • বিশ্বজুড়ে কমেছে মৃত্যু, শনাক্ত ৬ লাখের নিচে

    বিশ্বজুড়ে কমেছে মৃত্যু, শনাক্ত ৬ লাখের নিচে

    নিউজ ডেস্কঃ চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৬ লাখের নিচে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে মেক্সিকো। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ইতালি, তাইওয়ান, ইসরায়েল, জাপান ও ব্রাজিল। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৭ কোটি ৫০ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ২ হাজার।

    সোমবার (২৫ জুলাই) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে তিন শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ২ হাজার ৯৬৫ জনে।

    একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৯ হাজার ৮১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ১৫ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৫০ লাখ ২২ হাজার ৯৭৪ জনে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ১০৯ জন এবং মারা গেছেন ৫৩ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৯১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩১ হাজার ৮৫২ জন মারা গেছেন।

    অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে মেক্সিকো। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন এবং নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫৩৯ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৬৬ লাখ ১৭ হাজার ৩৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩ লাখ ২৭ হাজার ৭৩ জন মারা গেছেন।

    লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৮২৩ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৯১ হাজার ৩৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ২১ জনের।

    যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫৫৬ জন এবং মারা গেছেন ১৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৮৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৫১ হাজার ৯৯৬ জন মারা গেছেন।

    ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৩২ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ২৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫১ হাজার ৩৫০ জন মারা গেছেন। একইসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৪৩৩ জন এবং মারা গেছেন ১৮ জন।

    ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ২০৮ জন এবং মারা গেছেন ৭৭ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৬ লাখ ৬০ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭০ হাজার ৮৭৫ জন মারা গেছেন। একইসময়ে ইসরায়েলে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৭৮ জন এবং মারা গেছেন ৫৮ জন।

    তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৭৩৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৪ লাখ ৩০ হাজার ৫৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৯৬ জনের। একইসময়ে ইরানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৩১ জন এবং মারা গেছেন ৩৪ জন।

    রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৫২৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৫ লাখ ৩২ হাজার ২৫৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮২ হাজার ১৫৫ জনের। একইসময়ে নিউজিল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৪৯ জন এবং মারা গেছেন ১৪ জন।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৪৬ জন এবং মারা গেছেন ৩৮ জন। একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯০ জন এবং মারা গেছেন ৩০ জন। চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৩০ জন এবং মারা গেছেন ২৯ জন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

  • আলোচনায় সাধারণ সম্পাদক

    আলোচনায় সাধারণ সম্পাদক

    নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ঘিরে আলোচনা বাড়ছে সারা দেশের দলীয় নেতা-কর্মীদের মধ্যে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে যাওয়া সম্মেলনে নতুন গতিশীল নেতৃত্বের প্রত্যাশা করছেন কর্মীরা। আলোচনা তুঙ্গে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদ নিয়ে। বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো বহাল থাকবেন, নাকি নতুন কেউ আসবেন, কর্মীদের মুখে মুখে সেই আলোচনা।

    এদিকে সম্মেলন করা নিয়ে দলের সাধারণ সম্পাদকের দেওয়া নির্দেশের পরও যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ মেয়াদোত্তীর্ণ সংগঠনের কেউই সম্মেলনের ব্যাপারে উৎসাহ দেখাচ্ছে না। বরং কোনো কোনো সহযোগী সংগঠনের নেতারা বিরক্তি

    প্রকাশ করছেন সম্মেলনের বিষয়ে। কেউ কেউ বলছেন, সভানেত্রী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্মেলনে যাব না। সহযোগী সংগঠনের এসব কর্মকান্ডে বিস্ময় তৈরি হলেও কেউ কিছু বলছেন না।

    বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট নেতারা। অনেক সহযোগী সংগঠন কেন্দ্রের আগে সম্মেলন করতেও নারাজ এমন ভাব দেখাচ্ছে।
    আগামী ২০ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। অর্থাৎ এই সময়ের মধ্যেই দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।

    দলের সভানেত্রী শেখ হাসিনা ডিসেম্বরে এই সম্মেলন আয়োজনের কথা বলেছেন। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। যথাসময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের নীরব প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এবারের জাতীয় সম্মেলনে বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও থাকবেন কি না তা নিয়ে নিজে মুখ খোলেননি। পরবর্তী সাধারণ সম্পাদক কে হচ্ছেন, নেতা-কর্মীদের মধ্যে এ আলোচনা এখন তুঙ্গে।

    নেতা-কর্মীদের মুখে মুখে যাদের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তাঁরা হলেন- দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। আওয়ামী লীগের রাজনীতিতে মন্ত্রিত্বে নেই এমন নেতারাই দলের সাংগঠনিক কাজে এখন সবচেয়ে বেশি সক্রিয়। কর্মীদের তাঁরা সবচেয়ে বেশি সময় দেওয়ায় এবং সারা দেশে সম্মেলনে অংশ নিয়ে নিজেদের আলোচনায় রেখেছেন। আগামী সম্মেলন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করেন। তাঁদের মতে, অনেক ইতিহাস ঐতিহ্যের সাক্ষী এই দলটির জন্য ২০২৪ সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ২০২৩ সালে অনেক কিছু মোকাবিলা করতে হবে। কর্মী মহলে জনপ্রিয় দলের জন্য সময় দিতে পারবেন এমন নেতাদের নেতৃত্বে আনা উচিত বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। বর্তমানে কর্মীদের সঙ্গে সম্পর্কহীন ও কোনো ধরনের সাংগঠনিক দক্ষতা দেখাতে সক্ষম নন তাদের গুরুত্বপূর্ণ পদে না আনাই উচিত বলে অনেকে মনে করেন।
    সংশ্লিষ্টদের মতে, সম্মেলনের সবকিছু নির্ভর করছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপর। তাঁর একক জনপ্রিয়তায় আওয়ামী লীগ বর্তমানে শক্ত অবস্থানে। টানা তিনবারের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার রেকর্ড স্থাপন করেছে দলটি। চতুর্থবার আওয়ামী লীগের সামনে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। আন্তর্জাতিক ও দেশীয় নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে গতিশীল নেতৃত্বের বিকল্প নেই। এ কারণেই কর্মী মহলে অভিজ্ঞ, রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন নেতাদের নিয়েই আগ্রহ তৈরি হয়েছে।

    দলের জাতীয় সম্মেলনের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ কারণে দলের তৃণমূল পর্যায় পর্যন্ত গ্রহণযোগ্য নেতাকেই সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা হবে বলে নেতা-কর্মীরা বিশ্বাস করছেন।

  • বরগুনা জেলা ছাত্রলীগের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা

    বরগুনা জেলা ছাত্রলীগের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা

    বরগুনা প্রতিনিধিঃ রেজাউল কবির রেজাকে সভাপতি ও তৌশিকুর রহমান ইমরানকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট বরগুনা জেলা ছাত্রলীগের ১ বছরের জন্য আংশিক নতুন কমিটির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

    রবিবার (২৪জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এ কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

    কমিটির ২০ জন সহ-সভাপতির নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন- সবুজ মোল্লা, মো. ইখলাস হাসান বাবু, মো. সাইফুল ইসলাম তুহিন, ওলিউর রহমান সাকিব, মো. বায়জিদ ইসলাম, মো. মাহমুদ হাসান তুরান, প্রত্যয় দেব প্রান্ত, আওলাদ হোসেন রাজিব, রাইয়ান ইসলাম, মো. আরিফুল ইসলাম, আওলাদ হোসেন রাজু, আবির হাসান মেহেদী, রাজীব হোসেন মৃধা, মাইনুল হাসান মোল্লা আরিফ শাহরিয়ার, এইচ এম ফজলে হাসান রাব্বি, জাহিদুল হাসান রিমন, রায়হানুল ইসলাম শাওন, ইসতিয়াক লিয়ন, মো. রফিকুল ইসলাম।

    ৫ জন যুগ্ন-সাধারণ সম্পাদক হলেন- সুমন রায়, জাহিদুল ইসলাম জাদুমনি, রাজ আরিয়ান বিশাল, হাসান মো. শাহরিয়ার শুভ, ইসমাইল হোসেন।

    ৬ জন সাংগাঠনিক সম্পাদক হলেন- নাজিউর নাসিম, নাফিউর রহমান সিনা, রাকিব চৌধুরী, আব্দুল আল মারজান, নাইমুল হাসান রাব্বি, জুম্মান আহম্মেদ লিসান।

  • ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১

    ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১

    তানজিম হোসাইন রাকিবঃ বিএমপি বন্দর থানার অভিযানিক টিম -১, গোপন সংবাদের ভিত্তিতে ২৪-০৭-২০২২ খ্রিঃ, রাত ০০:১৫ ঘটিকায় বন্দর থানাধীন ০৭নং চরকাউয়া ইউনিয়নের ০২নং ওয়ার্ড, চরকাউয়া সাকিনস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করেন।

    অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ আল-আমীন মল্লিক (৩৫), পিতা – মোঃ কাঞ্চন মল্লিক, মাতা- ফিরোজা বেগম, সাং- বুড়ির বাড়ি, মল্লিক ভিলা, গাউছিয়া সড়ক, রুপাতলী, বিসিবি ২৪নং ওয়ার্ড, থানা- কোতোয়ালি মডেল, জেলা- বরিশাল এর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে আটক করেন। আটককৃত অভিযুক্তের সহযোগী ২) মোঃ মফিজ (৪৫), পিতা- অজ্ঞাত, সাং – অজ্ঞাত ,থানা ও জেলা- ভোলা, এ সময় ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

    ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • নগর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হলেন মাইনুল ইসলাম

    নগর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হলেন মাইনুল ইসলাম

    তানজিম হোসাইন রাকিবঃ দীর্ঘ এক দশকের বেশি সময় পরে মাত্র তিন মাসের জন্য বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে মো. রইজ আহম্মেদ মান্নকে আহবায়ক করে ৩২ সদস্য বিশিষ্ট এ কমিটিতে মো. মাইনুল ইসলাম ও আরিফুর রহমান শাকিলকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

    রইজ আহমেদ মান্নাকে আহ্বায়ক করে বরিশাল মহানগর ছাত্রলীগের ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় তার ফেইসবুক পেইজে কমিটির তালিকা প্রকাশ করেছেন।

    এতে দেখা যায় কমিটি অনুমোদনের চিঠিতে জয়ের পাশাপাশি সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যও স্বাক্ষর করেছেন।আগামী তিনমাসের জন্য এই কমিটি অনুমোদনের কথাও বলা হয়েছে। কমিটিতে রইজ আহমেদ মান্নাকে আহবায়ক, মোঃ মাইনুল ইসলাম ও আরিফুর রহমান শাকিলকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

    কমিটির সদস্যরা হলেন, ফয়সাল বারি নয়ন, কিসমত শাহারিয়ার হাসান (হৃদয়), হাছিবুর রহমান রাঞ্জন, মাহাবুর হাসান অমিত, ইয়াসিন আরাফাত, মো: সাইফুল ইসলাম পারভেজ, মো: আফজাল হোসেন পারভেজ, রাশেদুল ইসলাম আকাশ, আকাশ শিকদার, মো: রোমান হাওলাদার, মো: সিরাজুল ইসলাম রাকিব, আরিফুর রহমান অনিক, আহাম্মেদ রেদওয়ান ফাহিম, সাজ্জাদ আহাম্মেদ শান্ত, মা: মিরাজুল ইসলাম, মো: আল-আমিন, মো: শাওন রাব্বি, জামাশেদ আল ফাতাহ, শেখ তৌহিদুল ইসলাম, সাগর দেবাথ, রিয়াজ মল্লিক, তৌহিদুল ইসলাম শাওন, জয় মালি, রাফিজুল সান, হান্নান মল্লিক অভি, পারভেজ সিকদার, মো: ইমন রহমান সিকদার, ফয়সাল বিন জাবেদ, মাহাফুজুর রহমান।

    এর আগে ২০২১ সালের ২৫ মে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে অব্যাহতি দেয়ার পাশাপাশি মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। ওই সময়ে কেন্দ্রীয় ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বিজ্ঞপ্তিতে সই করেন ।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে অব্যাহতি দেয়া হলো। একই সঙ্গে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্তি করা হয়েছে।

    ওই বছরের ২০ এপ্রিল বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগ তুলে এয়ারপোর্ট থানায় মামলা করেন। এই মামলার পর থেকে জসীম রাজনীতি থেকে দূরে রয়েছেন।

    এর আগে ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় এক তরুণীকে অপহরণ ও অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হলেও ঘটনার পর থেকে তাকে আর বরিশালে দেখা যায়নি বলে জানান দলের নেতা-কর্মীরা।

    ওই কমিটির সাংগঠনিক সম্পাদক তৌছিক আহম্মেদ রাহাত বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্টোর অফিসার পদে চাকরির সুবাদে রাজনীতি থেকে বিদায় নেন।

    উল্লেখ্য ২০১১ সালে সবশেষ বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি গঠন হয়েছিল।

  • নগর ছাত্রলীগের আহবায়ক হলেন রইজ আহমেদ মান্না

    নগর ছাত্রলীগের আহবায়ক হলেন রইজ আহমেদ মান্না

  • বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন

    বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক ‍॥ দীর্ঘ এক দশকের বেশি সময় পরে মাত্র তিন মাসের জন্য বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে মো. রইজ আহম্মেদ মান্নকে আহবায়ক করে ৩২ সদস্য বিশিষ্ট এ কমিটিতে মো. মাইনুল ইসলাম ও আরিফুর রহমান শাকিলকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

    রইজ আহমেদ মান্নাকে আহ্বায়ক করে বরিশাল মহানগর ছাত্রলীগের ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় তার ফেইসবুক পেইজে কমিটির তালিকা প্রকাশ করেছেন।

    এতে দেখা যায় কমিটি অনুমোদনের চিঠিতে জয়ের পাশাপাশি সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যও স্বাক্ষর করেছেন।আগামী তিনমাসের জন্য এই কমিটি অনুমোদনের কথাও বলা হয়েছে। কমিটিতে রইজ আহমেদ মান্নাকে আহবায়ক, মোঃ মাইনুল ইসলাম ও আরিফুর রহমান শাকিলকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

    কমিটির সদস্যরা হলেন, ফয়সাল বারি নয়ন, কিসমত শাহারিয়ার হাসান (হৃদয়), হাছিবুর রহমান রাঞ্জন, মাহাবুর হাসান অমিত, ইয়াসিন আরাফাত, মো: সাইফুল ইসলাম পারভেজ, মো: আফজাল হোসেন পারভেজ, রাশেদুল ইসলাম আকাশ, আকাশ শিকদার, মো: রোমান হাওলাদার, মো: সিরাজুল ইসলাম রাকিব, আরিফুর রহমান অনিক, আহাম্মেদ রেদওয়ান ফাহিম, সাজ্জাদ আহাম্মেদ শান্ত, মা: মিরাজুল ইসলাম, মো: আল-আমিন, মো: শাওন রাব্বি, জামাশেদ আল ফাতাহ, শেখ তৌহিদুল ইসলাম, সাগর দেবাথ, রিয়াজ মল্লিক, তৌহিদুল ইসলাম শাওন, জয় মালি, রাফিজুল সান, হান্নান মল্লিক অভি, পারভেজ সিকদার, মো: ইমন রহমান সিকদার, ফয়সাল বিন জাবেদ, মাহাফুজুর রহমান।

    এর আগে ২০২১ সালের ২৫ মে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে অব্যাহতি দেয়ার পাশাপাশি মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। ওই সময়ে কেন্দ্রীয় ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বিজ্ঞপ্তিতে সই করেন ।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে অব্যাহতি দেয়া হলো। একই সঙ্গে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্তি করা হয়েছে।

    ওই বছরের ২০ এপ্রিল বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগ তুলে এয়ারপোর্ট থানায় মামলা করেন। এই মামলার পর থেকে জসীম রাজনীতি থেকে দূরে রয়েছেন।

    এর আগে ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় এক তরুণীকে অপহরণ ও অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হলেও ঘটনার পর থেকে তাকে আর বরিশালে দেখা যায়নি বলে জানান দলের নেতা-কর্মীরা।

    ওই কমিটির সাংগঠনিক সম্পাদক তৌছিক আহম্মেদ রাহাত বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্টোর অফিসার পদে চাকরির সুবাদে রাজনীতি থেকে বিদায় নেন।

    উল্লেখ্য ২০১১ সালে সবশেষ বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি গঠন হয়েছিল।

  • পুজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

    পুজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ জুলাই) বরিশাল শিল্পকলা মিলনায়তনে দিন ব্যাপী সম্লেনের উদ্ধোধন করেন কেন্দ্রয়ী কমিটির সভাপতি জে এল ভৌমিক।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্।

    বিশেষ অতিথি মেয়র পত্নি লিপি আব্দুল্লাহ্,কেন্দ্রয়ী কমিটির সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি রাখাল চন্দ্র দের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর কমিটির সভাপতি কমাল মালকার,সাধারণ সস্পাদক চঞ্চল দাস পাপ্পাসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

    সম্মেলনের প্রথমে আলোচনা সভা শেষে মধ্নান্য বিরতির পরে আগামী দুই বছরের জন্য মানিক মুখার্জি (কুডু)কে সভাপতি এবং সঞ্জয় চক্রবর্তীকে সাধারণ সম্পাদক নতুন কমিটি ঘোষনা করা হয়।

  • দখিনের মহাসড়কে মহাআতঙ্ক সড়ক দুর্ঘটনা

    দখিনের মহাসড়কে মহাআতঙ্ক সড়ক দুর্ঘটনা

    খান রুবেলঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু হয়েছে গত ২৬ জুন থেকে। সেতু উদ্বোধনের পর দক্ষিণাঞ্চলের বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। কিন্তু বাড়েনি মহাসড়কগুলোর প্রশস্ত। যার ফলে সরু রাস্তায় যানবাহন চলাচল করতে গিয়ে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা।গণমাধ্যমে প্রকাশিত সংবাদের হিসেব বলছে, পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর পর থেকে ২১ জুলাই পর্যন্ত দক্ষিণাঞ্চলের মহাসড়কে ছোট-বড় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে নারী এবং শিশুসহ ২৮ জন। যার মধ্যে ২০ এবং ২১ জুলাই ২৪ ঘন্টার ব্যবধানে সবথেকে বড় দুটি দুর্ঘটনা ঘটেছে বাকেরগঞ্জ ও উজিরপুরে। এই দুটি ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২ জন। আহত হয়েছেন অন্তত ১২ জন। তাছাড়া যতগুলো দুর্ঘটনা ঘটেছে তার বেশিরভাগ বরিশাল জেলার সীমান্ত গৌরনদীর ভুরঘাটা থেকে বাকেরগঞ্জের লেবুখালীর মধ্যে।বিশ্লেষকরা বলছেন, পদ্মা সেতু উদ্বোধনের পরে যানবাহনগুলোতে বেড়েছে অসুস্থ প্রতিযোগিতা। আগে যাওয়ার প্রবণতায় এই পরিস্থিতির তৈরী হয়েছে। এর পেছনে যাত্রীদের অসাবধানতা, মহাসড়কে অবৈধ যানবাহন, অদক্ষ চালক, প্রশিক্ষণের অভাব, ফিটনেসবিহীন যানবাহন প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।এমন পরিস্থিতিতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত এক্সপ্রেসওয়েসহ ফোরলন সড়কে উন্নিত করার পাশাপাশি মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা জরুরি হয়ে পড়েছে। সেই সাথে যানজট এড়াতে মহাসড়কের পাশের হাট-বাজার, সড়কের ওপর নির্মিত বাস ও পরিবহন কাউন্টার, থ্রি-হুলারের স্ট্যান্ড নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া উচিত।খোঁজ নিয়ে জানা গেছে, গত ২১ জুলাই দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর নামক এলাকায় বেপরোয়াগতির অজ্ঞাতনামা ট্রাকের চাপায় সাইফুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন এক আরোহী। একই দিন বেলা সোয়া ১২টার দিকে মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় থামিয়ে রাখা মাইক্রোবাসকে মোল্লা ট্রাভেলসের একটি বাস ধাক্কা দিলে মাইক্রোবাসে থাকা কুয়াকাটার ছয় পর্যটকের মৃত্যু হয়। বাস যাত্রীসহ আহত হন অন্তত ১০-১২ জন।এর আগে ২০ জুলাই একই মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বিআরটিসি বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালক, ১৮ মাসের এক শিশু, তার মা এবং খালাসহ ছয় যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও একজন।এর আগে গত ১৫ জুলাই ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী মাহিলারা ইউনিয় পরিষদের সামনে পাজেরো’র ধাক্কায় মো. আব্দুল মালেক (৬০) নামের একজন ভ্যানচ্যালক নিহত হন। ১২ জুলাই সকাল পৌনে ৭টার দিকে একই মহাসড়কের গৌরনদী টরকি বাজার সংলগ্ন ব্রিজের উত্তর প্রান্তে বাস ও তেলের লরির মধ্যে সংঘর্ষে লরি চালক মোক্তার মোল্লা (৫০) নিহত হন। আহত হন বাসের ছয় যাত্রী।১১ জুলাই বিকেলে উজিরপুরের নতুন শিকারপুর মহাসড়কে বাস চাপায় মৃত্যু হয় মো. আলমগীর (৫০) নামের এক ভ্যান চালকের। ৮ জুলাই গৌরনদীর পশ্চিম বেজহার এলাকায় দুর্ঘটনায় নিহত হন মোটরসাইকেল চালক আব্দুর রহমান (৩০)। ৬ জুলাই উজিরপুরের ইচলাদী টোল প্লাজা এলাকায় মোইক্রোবাসের চাপায় বেল্লাল হোসেন শেখ (৪০) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হন। একইদিন গৌরনদীর খাঞ্জাপুরে দুই বাসের সংঘর্ষে ৩২ জন এবং বরিশালের কাশিপুর বাঁশতলা নামক এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত হয়েছে।২৫ জুন উজিরপুরের বামরাইলে বাস-কাভার্ডভ্যান ও থ্রি-হুইলারের ত্রিমুখী সংঘর্ষে কাভার্ডভ্যান চালক আবিদ আলী (৪২) এর মৃত্যু হয়।এদিকে, বরিশাল জেলার বাইরেও কয়েকটি দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০ জুলাই রাত ৯টার দিকে বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় দীপক হালদার (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়। এর আগে ১৭ জুলাই বরিশাল-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার শাখারিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ (৩৫) নামের এক যুবক নিহত হন। এই ঘটনায় আহত হন কমপক্ষে সাতজন।২ জুলাই মঠবাড়িয়া-ভান্ডারিয়া সড়কের তুষখালী কলেজ সংলগ্ন সড়কে বাসচাপায় মো. জাহাঙ্গীর হোসেন ও মো. হিরন মিয়া নামের দুই গরু ব্যবসায়ী নিহত হন। এই ঘটনায় আহত হন আরও দু’জন। ৬ জুলাই পিরোজপুর-ঢাকা মহাসড়কের নাজিরপুর উপজেলার শৈলদাহ এলাকায় বাসচাপায় আব্দুল্লাহ আল মামুন (৩২) নামের একজন স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হন।২৯ জুন সকালে বরিশাল-স্বরূপকাঠি সড়কের নেছারাবাদ কুড়িয়ানা বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় পরিমল বেপারী (৪৫) নামের একজন পথচারী নিহত হন। আহত হন মোটরসাইকেল আরোহী।১৬ জুলাই ভোরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের মৌকরণ ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়। ১৬ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার ডা. আজাহার উদ্দিন কলেজের কাছে বাসে উঠতে গিয়ে ছিটকে রাস্তায় পড়ে চিত্তরঞ্জন দাস (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।ঢাকা-কুয়াকাটা মহাসড়কে হঠাৎ করে দুর্ঘটনার প্রবনতা বেড়ে যাওয়ায় অনেকটা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এই অঞ্চলের মানুষ। দাবি তুলেছেন নিরাপদ সড়কের। নিরাপদ সড়ক চাই বরিশালের আহ্বায়ক রুহুল আমিন বলেন, পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের অর্থনীতির গতিসঞ্চার বাড়িয়েছে। সেতু উদ্বোধনের পর এই অঞ্চলে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। সেই সাথে বেড়েছে আগে যাওয়ার প্রবনতা। চালকরা কত দ্র‍ুত বরিশাল থেকে ঢাকা বা ঢাকা থেকে বরিশালে পৌঁছাতে পারে সেই প্রতিযোগিতা বেড়েছে। কিন্তু সড়ক প্রশস্ত হয়নি। বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনার এটি একটা বিশেষ কারন।তিনি যোগ করেন, সড়কে অবৈধ যানবাহন চলাচল করছে। যেমন বাকেরগঞ্জে ইজিবাইককে যে বিআরটিসি বাসটি চাপা দিয়েছে সেটা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মহাসড়কে চলাচল করে আসছিল। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আমি মনে করি এখানে বিআরটিএ’র ভূমিকা বাড়ানো উচিত। তাদের নজরদারির অভাবে অবৈধ যানবাহনে দুর্ঘটনার ঝুঁকি বেশি বাড়িয়ে দিচ্ছে। তাই সড়ক-মহাসড়কে বিআরটিএ’র তদারকি জরুরি বলে মনে করেন নিরাপদ সড়কের এই সংগঠক।

    সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল জেলার সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনার যে অবস্থা তাতে মনে হচ্ছে করোনার থেকে বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। সড়কের তুলনায় ছোট যানবহনের সংখ্যা বেড়েছে। চালকরা প্রশিক্ষণপ্রাপ্ত নয়। বড় গাড়ি যারা চালায় তাদের মধ্যে একটা ভাব কাজ করে। তারা ইস্টিয়ারিং ধরলেই মনে হয় যেন বিমান চালাচ্ছেন, বেপরোয়া হয়ে যাচ্ছে। তারা ইচ্ছা মতো গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে। এটা নিয়ন্ত্রণে আগে চালকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন তিনি।খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ এবং শৃঙ্খলা ফিরাতে কাজ করছে হাইওয়ে পুলিশ। চলতি মাসের ২২ দিনেই মহাসড়কে বিভিন্ন যানবহনে সড়ক পরিবহন আইনে ৩০০টি মামলা দিয়েছেন তারা। এর মধ্যে ২০০টি মামলা হয়েছে অতিরিক্ত গতিতে গাড়ি চালোনার কারণে। এর পরেও বেপরোয়া গতি থামছে না বলে মন্তব্য করেছেন বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মো. বেল্লাল হোসেন।তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পরে মহাসড়কে যানবাহনের প্রতিযোগিতা বাড়ছে। এই প্রতিযোগিতা যে শুধু চালকদের মধ্যেই সীমাবদ্ধ সেটা কিন্তু না, যাত্রীদের মধ্যেও প্রতিযোগিতা বেড়েছে। কে কার আগে যাবে, আড়াই ঘন্টা-তিন ঘন্টায় গন্তব্যে পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার মহাসড়কে যানবাহনের প্রতিযোগিতা বাড়িয়ে দিচ্ছে। আর আমি মনে করে এটা অসুস্থ প্রতিযোগিতা।তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধন হলেও দক্ষিণাঞ্চলের সড়ক-মহাসড়কের প্রশস্ত বাড়েনি। তার মধ্যে যানবাহন কয়েকগুণ বেড়েছে। দুর্ঘটনা কমানোর পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা নিয়মিত স্পীডগান নিয়ে চেকপোস্ট বসাচ্ছি। আমাদের চেকপোস্ট দেখলে গাড়ির গতি কমে যায়। আবার চেকপোস্ট অতিক্রম করার পর পরই গতি বেড়ে যাচ্ছে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এখন সিসি ক্যামেরার বিকল্প নেই জানিয়ে ওসি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ঝুঁকি নিয়ে পদ্মা সেতুর মতো অসাধ্যকে সাধন করে দেখিয়ে দিয়েছেন। এখন দক্ষিণাঞ্চলে এক্সপ্রেসওয়ে এবং ফোরলেন সড়ক সময়ের দাবি। এটা হলে দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

  • করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৬

    করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৬

    নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৬২ জনের।

    এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৪৪৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ এক হাজার ৩৪৫ জন।

    শনিবার (২৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৪৪৭টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৪১৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৫ লাখ ৪৯ হাজার ৮৬৭টি।

    এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক ১০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

    গত ২৪ ঘণ্টায় মৃত চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। এদের মধ্যে রয়েছেন শূন্য থেকে ১০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের একজন।

    মৃত চারজনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের দুইজন, খুলনা বিভাগের একজন, সিলেট বিভাগের একজন। মৃত চারজনের মধ্যে সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।

    এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১১৫ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৮ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৮ হাজার ২৬৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৬ হাজার ৪৭৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩১ হাজার ৭৮৯ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।