Category: প্রচ্ছদ

  • নিরব টুটুল’র মায়ের আত্তার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

    নিরব টুটুল’র মায়ের আত্তার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

    তানজিম হোসাইন রাকিবঃ বাংলাদেশ আওয়ামীলীগ, বরিশাল মহানগর শাখার শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল এর মা মমতাজ বেগম এর আত্তার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।  রবিবার আসর বাদ বরিশাল ক্লাবে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,বরিশাল জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এড.এ.কে.এম জাহাঙ্গীর,মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু,মহানগর আওয়ামীলীগ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান সহ মহানগর ও জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ সহ  অন্যান্য অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দরা।

    বরিশাল মহানগর আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল এর মাতা মমতাজ বেগম অসুস্থ তার কারনে দীর্ঘদিন ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি চেন্নাইয়ের ঐ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। এরপর শুক্রবার আসরবাদ বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

    তার মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,  বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর সভাপতি, সাবেক বাকসু সদস্য, বাংলার মুখ ২৪.কম ও দৈনিক বরিশাল সংবাদ এর প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী সহ অন্যান্য রাজনৈতিক, সাংবাদিক, সেচ্ছাসেবি সংগঠন ও বিভিন্ন ব্যাক্তিবর্গ।

  • বরিশালে করোনা রোগী ভর্তি ও শনাক্তের হার শূন্যের কোঠায়

    বরিশালে করোনা রোগী ভর্তি ও শনাক্তের হার শূন্যের কোঠায়

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমেছে। অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষায় ২.৫৭ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

    হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল শনিবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২ জন রোগী।

    গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২ জন রোগী হাসপাতাল ত্যাগ করেছেন। একই সময়ে উপসর্গ নিয়ে ১ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। আজ রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ১ জন রোগী।

    ২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত ৭ হাজার ৬৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪৩৯ জনের করোনা ছিলো পজেটিভ।

    এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ গতকাল শনিবার দিবাগত রাতে ৩৯ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২.৫৭ ভাগ।

  • হাদিসুরের মরদেহ দেশে আসছে না আজ

    হাদিসুরের মরদেহ দেশে আসছে না আজ

    ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে হামলার শিকার ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে নিহত থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমানের মরদেহ আজ দেশে আসছে না। রোমানিয়ার বুখারেস্ট বিমানবন্দরে তুষারপাতের কারণে পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। ফলে তার্কিশ এয়ারলাইন্সের পরিবর্তিত ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে আগামীকাল সোমবার (১৪ মার্চ) মরদেহ ঢাকায় পৌঁছাবে।

    রোববার (১৩ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন

    তিনি বলেন, ‘শুক্রবার রাত ১২টার দিকে হাদিসুরের মরদেহ বুখারেস্ট বিমানবন্দরে পৌঁছে। রোববার রাত ৮টায় তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় আসার কথা ছিল। তবে শনিবার রাতে ব্যাপক তুষারপাত হয়েছে। এ কারণে বুখারেস্ট বিমানবন্দরের শতাধিক ফ্লাইট বাতিল হয়ে যায়, যার মধ্যে তার্কিশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে হাদিসুরের মরদেহ আনার কথা ছিল, সেটিও রয়েছে।’

    এর আগে হাদিসুর রহমানের মরদেহ নিয়ে একটি ফ্রিজারভ্যান শুক্রবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় মলদোভা হয়ে রোমানিয়ায় যাত্রা করে। সন্ধ্যা সাড়ে ৭টায় মলদোভা সীমান্ত থেকে রোমানিয়া বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা হাদিসুরের মরদেহ গ্রহণ করেন।

    জানা গেছে, বিএসসির মালিকানাধীন জাহাজ বাংলার সমৃদ্ধি ডেনিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। মুম্বাই থেকে তুরস্ক হয়ে জাহাজটি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায়। অলভিয়া থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল।

    এর আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকাপড়ে জাহাজটি। পরে গত ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। তবে অন্য ২৮ জনকে ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে বিএসসি।

    এরপর হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা সহযোগিতায় উদ্ধার পরবর্তী ৫ মার্চ বাংলাদেশ সময় দুপুরে ইউক্রেনের অলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউস) থেকে বেরিয়ে মলদোভার পথে যাত্রা করেন ২৮ নাবিক।

    গত ৬ মার্চ বেলা ১১টার দিকে তারা ইউক্রেন সীমান্ত পেরিয়ে মলদোভা হয়ে তারা রোববার দুপুরের পর রোমানিয়া পৌঁছান। ১০ মার্চ ২৮ নাবিক রোমানিয়ার বুখারেস্ট বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ঢাকায় ফেরেন। এর মধ্যে ১২ নাবিক বুধবার রাতেই নভো এয়ারের একটি লোকাল ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন।

  • পাঁচ হাজারের নিচে নামলো মৃত্যু, শনাক্ত সাড়ে ১২ লাখ

    পাঁচ হাজারের নিচে নামলো মৃত্যু, শনাক্ত সাড়ে ১২ লাখ

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাবিশ্বে আরও চার হাজার ৫০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৫২ হাজার ৩৩৭ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ১৪ হাজার ৩৬০ জন।

    এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৬২ হাজার ৫৫৯ জনে। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫ কোটি ৬৭ লাখ ২৭ হাজার ৪৮৪ জনে। এছাড়া এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৩৯ কোটি তিন লাখ ১৪ হাজার ৮৩২ জন।

    এর আগের ২৪ ঘণ্টায় সারাবিশ্বে পাঁচ হাজার ৯৪৬ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হন ১৬ লাখ ৮৯ হাজার ২৭৪ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৪০ হাজার ৫৪৫ জন।

    রোববার (১৩ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

    ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৮৩ হাজার ৬৫১ জন। একই সময়ে দেশটিতে মারা গেছেন ২৬৯ জন। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ছয় হাজার ২৭৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ হাজার ১৪৪ জন।

    তবে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৬৩০ জন। এ নিয়ে দেশটিতে মৃত্য বেড়ে দাঁড়ালো তিন লাখ ৬০ হাজার ২১৫ জনে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৮ হাজার ১৫৪ জনের। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৭২ লাখ ৯০ হাজার ১৯৭ জনে।

    করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৬০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ২৬১ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ১১ লাখ ৬৯ হাজার ৫৩৪ জনে এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে নয় লাখ ৯৩ হাজার ৬৯৩ জনে।

    করোনা সংক্রমণের দিক থেকে তৃতীয় এবং মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে একদিনে মারা গেছেন আরও ৩৮১ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত ছয় লাখ ৫৪ হাজার ৯৯৩ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ২৬৫ জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৩ লাখ ৫০ হাজার ৩৭৯ জন।

    করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৫২৩ জন। মহামারি শুরুর পর থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন চার কোটি ২৯ লাখ ৮৯ হাজার ৩৯৮ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১৫ হাজার ৮৪৭ জন।

    একদিনে ফ্রান্সে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭২ হাজার ৪৪৩ জন এবং মারা গেছেন ৫১ জন। এ নিয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই কোটি ৩৪ লাখ ৫৩ হাজার ২২২ জনে। তাদের মধ্যে মারা গেছেন এক লাখ ৪০ হাজার ৮০ জন।

    গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ৪৫ হাজার ২৬৭ জন। একই সময়ে মারা গেছেন ১৬৬ জন। এ নিয়ে দেশটিতে করোনা রোগী বেড়ে দাঁড়ালো এক কোটি ৭০ লাখ ২৭ হাজার ২১৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন এক লাখ ২৬ হাজার ৭৭ জন।

    এছাড়া তুরস্কে ১৩২ জন, ইতালিতে ১৩৩ জন, ইরানে ১৩৯ জন, ইন্দোনেশিয়াতে ২৪৮ জন, পোল্যান্ডে ১২৭ জন, মেক্সিকোতে ২৪৪ জন, জাপানে ১৬৩ জন, মালয়েশিয়াতে ৭৭ জনের মৃত্যু হয়েছে।

    ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি

  • ২৪ ঘণ্টায় শনাক্ত-মৃত্যু কমেছে

    ২৪ ঘণ্টায় শনাক্ত-মৃত্যু কমেছে

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ১০৮ জনে দাঁড়িয়েছে।

    একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৯৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৯ হাজার ২৫৩ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৭৭ শতাংশ।

    শনিবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৭৮টি ল্যাবরেটরিতে ১১ হাজার ৮৪টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১১ হাজার ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট এক কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৩৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ।

    দেশে ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন এক হাজার ৮২১ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন।

    করোনায় সর্বশেষ মৃত তিনজনই পুরুষ। তাদের মধ্যে ঢাকা বিভাগে একজন এবং রাজশাহী ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন। তাদের সবারই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

  • শেবা‌চিমে ভুয়া চি‌কিৎসক‌ আটক!

    শেবা‌চিমে ভুয়া চি‌কিৎসক‌ আটক!

    বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে এক ভুয়া চি‌কিৎসক‌কে আটক করা হয়েছে। তার নাম মো. রাকিব। তিনি ঝালকাঠি জেলার রফিকুল ইসলামের ছেলে।

    শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে তাকে আটক করে স্টাফরা। শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, শনিবার সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডে দায়িত্বরত স্টাফরা অ্যাপ্রোন পড়ে তাকে হাঁটতে দেখে সন্দেহ করে। এরপর তাকে পরিচালকের রুমে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায় আসলে সে দশম শ্রেণির ছাত্র। কীভাবে হাসপাতালে এসেছে জানে না। পরে তাকে আটক করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

  • হঠাৎ সিদ্ধান্ত বদল, দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাকিব

    মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয় তাকে।

    তবে আজ (শনিবার) হঠাৎ করেই এই ইস্যুতে এলো নতুন মোড়। এবার খোদ সাকিব আল হাসান নিজেই জানালেন, চলতি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত তিনি। শুরুতে দ্বিধায় থাকলেও, এখন নিজেকে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য এভেইলেবল বলে জানালেন সাকিব।

    এর খানিক পরেই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন, আগামীকাল (রোববার) রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন সাকিব।

    বিস্তারিত আসছে…

  • ১৫ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী

    ১৫ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী

    আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক শিক্ষাকার্যক্রমে ফিরছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ওইদিন থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে সশরীরে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    শনিবার (১২ মার্চ) রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

    করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সংক্রমণ কিছুটা কমে আসায় ২২ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়

    তবে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয় গত ২ মার্চ। এছাড়া আগামী ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে।

    তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও এতদিন বিভিন্ন শর্তারোপ করা ছিল। এবার স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া অন্য শর্তগুলো তুলে দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    বিস্তারিত আসছে…

  • একদিনে ৫৯৪৬ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ১৭ লাখ

    একদিনে ৫৯৪৬ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ১৭ লাখ

    এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৫৭ হাজার ৮৪৭ জনে। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫ কোটি ৫৫ লাখ ১১ হাজার ৯৫২ জনে। এছাড়া এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৩৮ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ২০৪ জন।

    এর আগের ২৪ ঘণ্টায় সারাবিশ্বে ছয় হাজার ৬২১ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হন ১৭ লাখ ৯০ হাজার ৫৮৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১৭ লাখ ২৫ হাজার ৮৯৫ জন।

    শনিবার (১২ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

    ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮২ হাজার ৯৭৬ জন। একই সময়ে দেশটিতে মারা গেছেন ২২৯ জন। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ লাখ ২২ হাজার ৬২৬ জনে। তাদের মধ্যে মারা গেছেন নয় হাজার ৮৭৫ জন।

    তবে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে এ পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ২২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ২৫৪ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ১১ লাখ ৫৪ হাজার ৯৬০ জনে এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে নয় লাখ ৯৩ হাজার ৪৪ জনে।

    করোনা সংক্রমণের দিক থেকে তৃতীয় এবং মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে একদিনে মারা গেছেন আরও ৪৬৫ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত ছয় লাখ ৫৪ হাজার ৬১২ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫৫ হাজার ২১১ জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৩ লাখ পাঁচ হাজার ১১৪ জন।

    করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৮ জন। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ২০০ জন। মহামারি শুরুর পর থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন চার কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৪৬১ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১৫ হাজার ৮৩৩ জন।

    একদিনে ফ্রান্সে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭২ হাজার ৩৯৯ জন এবং মারা গেছেন ১৪৯ জন। এ নিয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই কোটি ৩৩ লাখ ৮১ হাজার ২৭৯ জনে। তাদের মধ্যে মারা গেছেন এক লাখ ৪০ হাজার ২৯ জন।

    গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৩৪২ জন। একই সময়ে মারা গেছেন ২৪২ জন। এ নিয়ে দেশটিতে করোনা রোগী বেড়ে দাঁড়ালো এক কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৯৪৮ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন এক লাখ ২৫ হাজার ৯১১ জন।

    যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ১১৪ জনের মৃত্যু এবং ৭২ হাজার ৮২৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৯৫ লাখ ৩০ হাজার ৪৮৫ জনে এবং মৃত্যু বেড়ে দাঁড়ালো এক লাখ ৬২ হাজার ৭৩৮ জনে।

    এছাড়া ২৪ ঘণ্টায় রাশিয়ায় ৬৭৪ জন, তুরস্কে ১২৩ জন, ইতালিতে ১৫৬ জন, স্পেনে ৫৮ জন, ইরানে ১৩৯ জন, ইন্দোনেশিয়াতে ২৯০ জন, পোল্যান্ডে ১২১ জন, মেক্সিকোতে ১৯৭ জন, জাপানে ২১১ জন, ভিয়েতনামে ৭১ জন, মালয়েশিয়াতে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

    ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাবিশ্বে আরও পাঁচ হাজার ৯৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮৯ হাজার ২৭৪ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৪০ হাজার ৫৪৫ জন।

  • গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে

    গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘টানা ১৩ বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। দেশকে কেউ আর পেছনে টানতে পারবে না। ’৭৫-এর পর একটা কালো অধ্যায় ছিল, সেই কালোমেঘ কেটে গেছে। জাতির পিতার আদর্শ ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি।’

    শুক্রবার (১১ মার্চ) রাতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা তার সফরকালীন আবাসস্থল থেকে ভিডিও কনফারেন্সে এ অনুষ্ঠানে অংশ নেন।

    প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর ১৩ বছর পূর্ণ করছি। দেশের মানুষের ভোট এবং সহযোগিতায় রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছি। আমার দৃষ্টিতে এটা হচ্ছে, জনগণের সেবা করার সুযোগ। ক্ষমতাটা আমার কাছে কোনো ভোগের বস্তু নয়, জনগণের সেবা করার সুযোগ। যে আদর্শ নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছেন, সেটা পূর্ণ করা।’

    সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত একটি দেশ। যে দেশ সম্মানের সঙ্গে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে। বাঙালি জাতি মাথা উচু করে চলবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলবো।’

    শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে যদি একটু দেখেন, লক্ষ্য করবেন- ’৭৫-এর পর এ দেশে ১৯টা ক্যু হয়েছে। একেকটা ক্যু হয়েছে সেনাবাহিনীর বহু সদস্যকে হত্যা করা হয়েছে, বিমানবাহিনীর সদস্যদের হত্যা করা হয়েছে। রাজনৈতিক নেতাদের হত্যা, গুম করা হয়েছে। অস্থিরতা ছিল, বার বার ক্ষমতা বদল হয়েছে। অস্বাভাবিক পরিস্থিতি ছিল, গণতান্ত্রিক ধারা কখনোই অব্যহত ছিল না।’

    দেশের জনগণ ও প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যারা প্রবাসী আপনাদের কাছ থেকেও আমরা সমর্থন পেয়েছি, সহযোগিতা পেয়েছি। সেই কারণেই আজকে দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে এটা সম্মানজনক অবস্থানে নিয়ে আসবো। আজকে অন্তত এটুকু বলতে পারি, বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে, স্বীকৃতি পেয়েছে।’

    শেখ হাসিনা আরও বলেন, ‘এ দেশে কোনো দরিদ্র থাকবে না। আজকে আমরা উদ্যোগ নিয়েছি যে, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। সরকার থেকে তাদের ভূমি ও জমি নিয়ে ঘরবাড়ি করে দিচ্ছে। তাদের জীবনটাই পাল্টে যাচ্ছে। তাদের এখন অসহায় হয়ে ঘুরে বেড়াতে হয় না। আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। কাজেই প্রত্যেকটা মানুষের জীবনমান উন্নত করার পদক্ষেপ আমরা নিচ্ছি।’

    jagonews24

    সরকারপ্রধান বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পর পুষ্টি নিরাপত্তাও আমরা দিচ্ছি। আমাদের আয়ুষ্কালও বেড়ে এখন ৭২ থেকে ৭৩ বছরে দাঁড়িয়েছে। এখন হতদরিদ্র ভাবটা মানুষের মাঝে নেই, থাকবেও না। তার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সবাইকেই অবদান রাখতে হবে। একদিনে এটা সম্ভব না। একটা গাছ লাগালেও ফল খেতে সময় লাগে।’

    সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে গত ৭ মার্চ সন্ধ্যায় পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে আবুধাবি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ৮ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন আমিরাতের প্রধানমন্ত্রী।

    বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চারটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। সফর শেষে ১২ মার্চ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থল উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট প্রান্তে ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আবুধাবি প্রান্তে ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা, এফবিসিআইআই সভাপতি মো. জসিম উদ্দিন।

    এসময় রাস আল খাইমার প্রান্তে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়কমন্ত্রী ইমরান আহমেদ, বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি তাজ উদ্দিন, প্রধান শিক্ষক হাবিবুর রহমান।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. আবু জাফর। এরপর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে সংযুক্ত আরব আমিরাতের প্রাদেশিক শহর রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।