Category: প্রচ্ছদ

  • বরিশাল শেবাচিম হাসপাতালে নার্সদের কর্মবিরতি প্রত্যাহার

    বরিশাল শেবাচিম হাসপাতালে নার্সদের কর্মবিরতি প্রত্যাহার

    বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের হামলায় এক নার্স আহতের অভিযোগে কর্মবিরতি ঘোষণা করা হয়েছিল। পরে ধর্মঘট প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

    এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে কর্মবিরতি শুরু করে নার্সরা।নার্সরা নিজেদের কাজ বন্ধ রেখে হাসপাতাল পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে এবং এ হামলার বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানায় নার্সেস অ্যাসোসিয়েশনের নেতারা।


    সংশ্লিষ্টরা জানান, গভীর রাতে বরিশাল নগরীর রূপাতলী উকিলবাড়ি সড়কের বিপরীত দিকে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হন পুলিশের পরিদর্শক সালাউদ্দিন। এ সময় তাকে উদ্ধার করে অন্যান্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

    হাসপাতালে তুচ্ছ বিষয় নিয়ে সিনিয়র স্টাফ নার্স সাইফুল ইসলামের সঙ্গে সালাউদ্দিনের সঙ্গে থাকা পুলিশ সদস্যদের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়।

    বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, আমরা আমাদের কর্মস্থলেও নিরাপদ নই। আমাদের ওপর হামলা চালানো হচ্ছে। আমাদের সাইফুলকে বেধড়ক মারধর করেছে কয়েকজন পুলিশ সদস্য। আহতাবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। এ হামলার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

    বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, পুরো বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

    বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সকে রাতে মারধরের ঘটনা শুনেছি। কারা করেছে বিষয়টি খোঁজ নিয়ে আমাদের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

  • ব‌রিশা‌ল শেবাচিম হাসপাতালে নার্সদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

    ব‌রিশা‌ল শেবাচিম হাসপাতালে নার্সদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

    বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে কর্মবিরতি শুরু ক‌রে নার্সরা। এসময় কাজ বন্ধ রেখে হাসপাতাল পরিচালকের কার্যালয় ঘেরাও ক‌রে বি‌ক্ষোভ করতে দেখা গেছে তাদের।

    জানা গে‌ছে, বুধবার (০৮ মার্চ) গভীর রা‌তে বরিশাল নগরীর রুপাতলী উকিল বা‌ড়ি সড়কের বিপরীতে এক‌টি অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হয় পুলিশের পরিদর্শক সালাউ‌দ্দিন। এসময় তা‌কে উদ্ধার ক‌রে অন্যান্য পুলিশ সদস্যরা তা‌কে উদ্ধার ক‌রে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নি‌য়ে ভর্তি ক‌রে। হাসপাতালে তুচ্ছ বিষয় নি‌য়ে সিনিয়র স্টাফ নার্স সাইফুল ইসলা‌মের সঙ্গে পুলিশ সদস্যদের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে তা‌দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

    বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল না‌র্সেস অ‌্যা‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি মোস্তা‌ফিজুর রহমান ব‌লেন, আমরা আমা‌দের কর্মস্থলেও নিরাপদ নই। আমা‌দের উপর হামলা চালা‌নো হচ্ছে অতর্কিত ভাবে। আমা‌দের ব্রাদার সাইফুল‌কে বেধড়ক মারধর করেছে কয়েকজন পুলিশ সদস্য। আহত অবস্থায় ভর্তি করা হ‌য়ে‌ছে হাসপাতালে।

    আমরা সকাল থেকে কর্মবিরতিতে গিয়েছি, পরিচালকের কার্যালয় ঘেরাও করেছি। এই হামলার বিচার না হওয়া পর্যন্ত আমা‌দের আন্দোলন চল‌বে। এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হো‌সেন বলেন, পুরো বিষয়‌টি সমাধানের চেষ্টা চলছে।

    বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইড এম সাইদুল ইসলাম বলেন, হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সকে রা‌তে মারধরের ঘটনা শুনেছি। কারা করেছে বিষয়‌টি খোঁজ নি‌য়ে আমা‌দের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

      ব‌রিশা‌ল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) পুলিশের হামলায় এক ব্রাদার আহতের অভি‌যো‌গে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে হাসপাতালে কর্মরত নার্স ও ব্রাদাররা। এই হামলার বিচার না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান না‌র্সেস অ‌্যা‌সো‌সি‌য়েশ‌নের নেতারা।

    বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে কর্মবিরতি শুরু ক‌রে নার্সরা। এসময় কাজ বন্ধ রেখে হাসপাতাল পরিচালকের কার্যালয় ঘেরাও ক‌রে বি‌ক্ষোভ করতে দেখা গেছে তাদের।

    জানা গে‌ছে, বুধবার (০৮ মার্চ) গভীর রা‌তে বরিশাল নগরীর রুপাতলী উকিল বা‌ড়ি সড়কের বিপরীতে এক‌টি অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হয় পুলিশের পরিদর্শক সালাউ‌দ্দিন। এসময় তা‌কে উদ্ধার ক‌রে অন্যান্য পুলিশ সদস্যরা তা‌কে উদ্ধার ক‌রে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নি‌য়ে ভর্তি ক‌রে। হাসপাতালে তুচ্ছ বিষয় নি‌য়ে সিনিয়র স্টাফ নার্স সাইফুল ইসলা‌মের সঙ্গে পুলিশ সদস্যদের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে তা‌দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

    বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল না‌র্সেস অ‌্যা‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি মোস্তা‌ফিজুর রহমান ব‌লেন, আমরা আমা‌দের কর্মস্থলেও নিরাপদ নই। আমা‌দের উপর হামলা চালা‌নো হচ্ছে অতর্কিত ভাবে। আমা‌দের ব্রাদার সাইফুল‌কে বেধড়ক মারধর করেছে কয়েকজন পুলিশ সদস্য। আহত অবস্থায় ভর্তি করা হ‌য়ে‌ছে হাসপাতালে।

    আমরা সকাল থেকে কর্মবিরতিতে গিয়েছি, পরিচালকের কার্যালয় ঘেরাও করেছি। এই হামলার বিচার না হওয়া পর্যন্ত আমা‌দের আন্দোলন চল‌বে। এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হো‌সেন বলেন, পুরো বিষয়‌টি সমাধানের চেষ্টা চলছে।

    বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইড এম সাইদুল ইসলাম বলেন, হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সকে রা‌তে মারধরের ঘটনা শুনেছি। কারা করেছে বিষয়‌টি খোঁজ নি‌য়ে আমা‌দের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

  • রোমানিয়া পাঠানো হচ্ছে হাদিসুরের মরদেহ, কাল আসতে পারে দেশে

    রোমানিয়া পাঠানো হচ্ছে হাদিসুরের মরদেহ, কাল আসতে পারে দেশে

    বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়া পাঠানো হচ্ছে।

    বৃহস্পতিবার (১০ মার্চ) মলদোভা হয়ে রোমানিয়া পাঠানো হবে। শুক্রবার (১১ মার্চ) তার মরদেহ দেশে আসতে পারে।

    রোমানিয়া ও পোল্যান্ডের সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে মলদোভা আনা হবে। সেখান থেকে রোমানিয়া হয়ে দেশে আসবে তার মরদেহ।

    গত ২ মার্চ ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরদিন ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়। পরে তাদের নিরাপদ বাঙ্কারে রাখা হয়। সেখান থেকে তাদের প্রথমে মলদোভা, পরে রোমানিয়া নিয়ে আসা হয়। ৯ মার্চ ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়।

    ইউক্রেন থেকে ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও হাদিসুরের মরদেহ আনা সম্ভব হয়নি। তার মরদেহ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছিল।

    ইউক্রেনের অলভিয়া বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছিল ‘বাংলার সমৃদ্ধি’। বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। জাহাজটি ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর তারা আটকে পড়েছিলেন।

  • বিএমপিতে মডেল ওসি ছাড়া ট্রেডিশনাল ওসির জায়গা হবে না’

    বিএমপিতে মডেল ওসি ছাড়া ট্রেডিশনাল ওসির জায়গা হবে না’

    চুরি, ছিনতাই, মাদক সহ যাবতীয় অপরাধ দমনে ইফেক্টিভ পেট্রোলিং জোরদার করতে হবে। বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০ বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা এসব কথা বলেন।

    অতিরিক্ত আইজিপি বলেন, মাদক নির্মূলে আরও শক্তভাবে কাজ করতে হবে। এছাড়া প্রতিটি ঘটনার উপমা, বিশ্লেষণ, যুক্তি তদন্ত সহ সকল কার্যক্রম সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ, নির্ভেজাল ও কালিমামুক্ত ভাবে সম্পন্ন হচ্ছে কি-না তা নিয়মিত মনিটরিং ও তদারকি করতে হবে। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে আরও বলেন, বিএমপিতে মডেল ওসি ছাড়া কোন ট্রেডিশনাল ওসির জায়গা হবে না। নারীশিশু মামলা রুজু দায়েরে কোথাও বিলম্ব করা যাবে না।

    অতিরিক্ত আইজিপি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ মোকতার হোসেন , উপ পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার, উপ -পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (নগর গোয়েন্দা) মোঃ মনজুর রহমান সহ পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

    অতিরিক্ত আইজিপি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, মেট্রোপলিটন এলাকায় মানুষ চোরের কবলে নিঃস্ব হয়ে গেছে এমন খবর শুনতে চাই না।

    চুরি, ছিনতাই, মাদক সহ যাবতীয় অপরাধ দমনে ইফেক্টিভ পেট্রোলিং জোরদার করতে হবে। বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০ বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা এসব কথা বলেন।

    অতিরিক্ত আইজিপি বলেন, মাদক নির্মূলে আরও শক্তভাবে কাজ করতে হবে। এছাড়া প্রতিটি ঘটনার উপমা, বিশ্লেষণ, যুক্তি তদন্ত সহ সকল কার্যক্রম সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ, নির্ভেজাল ও কালিমামুক্ত ভাবে সম্পন্ন হচ্ছে কি-না তা নিয়মিত মনিটরিং ও তদারকি করতে হবে। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে আরও বলেন, বিএমপিতে মডেল ওসি ছাড়া কোন ট্রেডিশনাল ওসির জায়গা হবে না। নারীশিশু মামলা রুজু দায়েরে কোথাও বিলম্ব করা যাবে না।

    অতিরিক্ত আইজিপি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ মোকতার হোসেন , উপ পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার, উপ -পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (নগর গোয়েন্দা) মোঃ মনজুর রহমান সহ পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

  • প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জন্মবার্ষিকী আজ

    প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জন্মবার্ষিকী আজ

    প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী আজ। ১৯২৯ সালের ৯ মার্চ ভৈরব শহরের ভৈরবপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

    তার বাবা মরহুম মেহের আলী মিয়া ছিলেন প্রখ্যাত আইনজীবী ও ময়মনসিংহ লোকাল বোর্ডের তৎকালীন চেয়ারম্যান এবং জেলা বোর্ডের সদস্য। জিল্লুর রহমান ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ এমএ ও এলএলবি ডিগ্রি লাভ করেন। ১৯৫২ সালে তিনি ভাষা আন্দোলনে অংশ নেন। ১৯৫৬ সালে কিশোরগঞ্জ জেলা আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ১৯৫২ সাল থেকে তিনি বঙ্গবন্ধুর সাথে আওয়ামী মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ১৯৬২, ১৯৬৬ ও ১৯৬৯ সালের গণঅভ্যুর্থনের প্রতিটি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।


    ১৯৭০ সালে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর তিনি আওয়ামী লীগের দুবার ও বাকশালের একবার সাধারণ সম্পাদক হন। ১৯৫৮ সালের ২৭ জুন তিনি ভৈরবের মেয়ে আইভি রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ের স্বাক্ষী ছিলেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।

    ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে ঘাতকরা হত্যা করলে সামরিক শাষকরা তাকে গ্রেফতার করে। ১৯৯৬ সালে আ.লীগ সরকার গঠন করলে তাকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তারপর ২০০৯ সালে আ.লীগ আবারও ক্ষমতায় এলে ওই সালের ১২ ফেব্রুয়ারী তিনি দেশের ১৯তম রাষ্ট্রপতি হন।

    জিল্লুর রহমানের এক ছেলে নাজমুল হাসান পাপন ও দুই মেয়ে তানিয়া ও ময়না। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় তার স্ত্রী আইভি রহমান নিহত হন। ২০১৩ সালের ২০ মার্চ তিনি অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর মাউথ এলিজাবেথ হাসপাতালে মারা যান।


    আজ তার জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভৈরব উপজেলা আ.লীগ ও তার পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

  • নিরব টুটুল’র মাতার মৃত্যু ; বাংলার মুখ ২৪.কম এর শোক প্রকাশ

    নিরব টুটুল’র মাতার মৃত্যু ; বাংলার মুখ ২৪.কম এর শোক প্রকাশ

    বরিশাল মহানগর আওয়ামীলীগের এর শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল এর মাতা আজ রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।

    তিনি দীর্ঘদিন অসুস্থতার কারনে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ৯ ই মার্চ রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধা প্রজন্মলীগ, বরিশাল মহানগর এর সভাপতি, সাবেক বাকসু সদস্য, বাংলার ২৪.কম এবং দৈনিক বরিশাল সংবাদ এর প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুক) সহ বিভিন্ন বার্তায় শোক প্রকাশ করেন।

  • বিশ্বে করোনায় আরো ৬৮০৭ মৃত্যু, শনাক্ত ১৬ লাখ

    বিশ্বে করোনায় আরো ৬৮০৭ মৃত্যু, শনাক্ত ১৬ লাখ

    সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৬ হাজার ৮০৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৩৪ হাজার ৯৬৭ জনে।

    একই সময়ে নতুন করে বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৩৯২ জন। এ নিয়ে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ১১ জনে।

    বুধবার সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য মিলেছে।

    ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে । অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে রাশিয়া, জার্মানি, ব্রাজিল, ইন্দোনেশিয়া, হংকং ও স্পেন।

    গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ২ হাজার ৭১৪ জন। আর মৃত্যু হয়েছে ১৮৬ জনের। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ২৮২ জনের। আর মোট করোনা শনাক্তের সংখ্যা হলো ৪৮ লাখ ৬৯ হাজার ৬৯১ জন।

    করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় মারা গেছেন ১ হাজার ১২৮ জন। আর ২৯ হাজার ৬৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১০ লাখ ১২ হাজার ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়। আর এখন পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ৮৭ হাজার ৬১৫ জন।

    এদিকে করোনায় শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮০ জনের। আর মৃত্যু হয়েছে ১৪৫ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৩৮৮ জনে এবং মারা গেছেন ৫ লাখ ১৫ হাজার ৩৮৬ জন।

    বিশ্বে মোট মৃত্যুর তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, মেক্সিকো, পেরু, যুক্তরাজ্য, ইতালি, ইন্দোনেশিয়া এবং স্পেন।

    ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

  • শুক্রবার থেকে রশিদ ছাড়া সয়াবিন তেল কেনাবেচা বন্ধ

    শুক্রবার থেকে রশিদ ছাড়া সয়াবিন তেল কেনাবেচা বন্ধ

    ভোজ্যতেল কেনাবেচায় আগামী শুক্রবার থেকে পাকা রশিদ ছাড়া কোনো ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।

    মঙ্গলবার খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এক সভায় এ কথা জানান তিনি। ডিজি এএইচএম সফিকুজ্জামান বলেন, বিপণন ব্যবস্থায় কারও অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত থাকলেও যারা কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    দেশে ভোজ্যতেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে জানিয়ে সভায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঠিকভাবে ব্যবসা পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

    সফিকুজ্জামান বলেন, রমজান পর্যন্ত চাহিদা মেটাতে দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। সংকটের ধোঁয়াশা সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

  • দেশে ফিরলেন রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক

    দেশে ফিরলেন রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক

    রুশ সেনা অভিযানের মুখে ইউক্রেনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে ফিরেছেন।

    বুধবার (৯ মার্চ) দুপুর ১২টা ১ মিনিটে তাদের বহনকারী তার্কিশ এয়ারের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটায় ২৮ নাবিককে নিয়ে দেশের পথে উড়াল দেয় বিমানটি।

    ওই ২৮ নাবিকের দেশে রওনা হওয়ার বিষয়টি রাতেই নিশ্চিত করেছিলেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন।

    তিনি জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের একটি দেশে ট্রানজিট হয়ে বুধবার দুপুরে ২৮ নাবিককে বহনকারী ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

    এদিকে ইউক্রেনে রাখা জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহও দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বিএসসির মালিকানাধীন জাহাজ বাংলার সমৃদ্ধি ডেনিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। মুম্বাই থেকে তুরস্ক হয়ে জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে নোঙর করে। ওলভিয়া থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল জাহাজটির।

    এরইমধ্যে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে ওলভিয়া বন্দরে আটকাপড়ে জাহাজটি। পরবর্তী সময়ে গত ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। তবে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় অন্য হাদিসুরের মরদেহসহ জীবিত ২৮ জনকে ৩ মার্চ অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

    গত শনিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুরে ইউক্রেনের ওলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউস) থেকে বেরিয়ে মালদোভার পথে যাত্রা করেন ওই ২৮ নাবিক। সবশেষ গত রোববার (৬ মার্চ) বেলা ১১টার দিকে তারা ইউক্রেন সীমান্ত পেরিয়ে মালদোভা হয়ে দুপুরের পর রোমানিয়া পৌঁছান।

  • দেশে নির্মিত হচ্ছে ২০ স্টেশন, থাকছে লিফট-চলন্ত সিঁড়ি

    দেশে নির্মিত হচ্ছে ২০ স্টেশন, থাকছে লিফট-চলন্ত সিঁড়ি

    দেশের রেলওয়ে স্টেশনগুলো ব্যবহারে যাত্রীদের অভিজ্ঞতা খুব সুখকর নয়। অধিকাংশ স্টেশনে উটকো গন্ধ। নোংরা পরিবেশ। এ কারণে টয়লেট ব্যবহারেও ভয় পান যাত্রীরা। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতেও ভোগান্তি।

    ফুটওভারব্রিজের বেহাল দশা, যা বয়স্ক ও প্রতিবন্ধীদের ব্যবহারের একেবারে অনুপযোগী। প্ল্যাটফর্ম নিচু হওয়ায় ট্রেনে উঠতেও পোহাতে হয় ভোগান্তি। তবে এর উল্টোচিত্র দেখা যাবে পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের আওতাধীন স্টেশনগুলোতে। পদ্মা সেতু হয়ে যাওয়া ঢাকা-যশোর রুটের সব কটি স্টেশনই হবে আধুনিক ও নান্দনিক।

    জানা যায়, ঢাকার কমলাপুর থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার। দীর্ঘ এ পথজুড়ে থাকবে ২০টি অত্যাধুনিক স্টেশন। গেণ্ডারিয়া বাদে সব স্টেশনই হবে ৪২৭ বর্গমিটারের।

    গেন্ডারিয়ার স্টেশনটি হবে ৫৪৫ বর্গমিটারের। এসব স্টেশনের ভেতরে থাকবে ফুটওভারব্রিজ, চলন্ত সিঁড়ি ও লিফট। নারী ও পুরুষের জন্য থাকবে আলাদা টয়লেট সুবিধা।

    নামাজের জায়গাসহ প্রতিবন্ধীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। ফলে প্রতিবন্ধীরা কারও সহযোগিতা ছাড়াই নিরাপদে স্টেশন ব্যবহার করতে পারবেন।

    রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে কেরানীগঞ্জ ও পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত পুরো রেলপথ ঢেলে সাজানো হবে।

    পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের আওতায় ৪৩ দশমিক ২২ কিলোমিটার লুপ ও সাইডিং লাইন, ৫৮টি মেজর ব্রিজ, ২৭৩টি মাইনর ব্রিজ, কালভার্ট ও আন্ডারপাস, ২০টি স্টেশন, ১০০টি ব্রডগেজ কোচ কেনাসহ দুই হাজার ৪২৬ একর ভূমি অধিগ্রহণের সংস্থান রয়েছে।

    ঢাকার কমলাপুর থেকে যশোর পর্যন্ত তিনটি সেকশনে ভাগ করে কাজ করা হচ্ছে। সেগুলো হলো- ঢাকা-মাওয়া, মাওয়া-ভাঙ্গা ও ভাঙ্গা-যশোর।

    ঢাকা-যশোর রুটে অত্যাধুনিক ২০ স্টেশন
    কমলাপুর থেকে যশোর পর্যন্ত রুটে ২০টি স্টেশন নির্মাণ করা হবে। এর মধ্যে ১৪টি স্টেশনই হবে নতুন। পুরোনো ছয়টি স্টেশনকে ঢেলে সাজানো হবে আধুনিক ও যুগোপযোগী করে।

    কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের নিমতলায় নতুন দুটি স্টেশন নির্মাণ করা হবে। এরপর নির্মাণ করা হবে মুন্সিগঞ্জের শ্রীনগর ও মাওয়া স্টেশন। মাওয়া স্টেশনটি হবে তুলনামূলক বেশি নান্দনিক। প্রকল্প অনুযায়ী- ‘দূর থেকে এটাকে দেখলে কোনো উন্নতমানের শপিংমল মনে হবে।’

    মাওয়া স্টেশনের পরে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরায় নির্মিত হবে ‘পদ্মা স্টেশন’। ‘মাওয়া স্টেশন’ থেকে পদ্মা স্টেশনের দূরত্ব হবে ১৪ কিলোমিটার।

    এরমধ্যে ছয় কিলোমিটার পড়বে পদ্মা সেতুতে। তবে সেতুপাড়ের মানুষকে স্টেশন পেতে দুই থেকে তিন কিলোমিটার সড়কপথ পাড়ি দিতে হবে। তবুও খুশি সেতুপাড়ের বাসিন্দারা।

    পদ্মা সেতুপাড়ের বাসিন্দা সাজিদুল হক বলেন, ‘আমার বাড়ি মাওয়া চৌরাস্তা এলাকায়। যেখান থেকে মূলত পদ্মা সেতু শুরু। তবে স্টেশন নির্মাণ হচ্ছে দোগাছি বাজারে।

    মাওয়া চৌরাস্তা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। তবুও আমরা খুশি। কারণ বাড়ি বাড়ি স্টেশন নির্মাণ করা তো সম্ভব না। তারপরও একটু কষ্ট করে স্টেশনে পৌঁছাতে পারলেই সহজে ঢাকা যেতে পারবো। তেমন কোনো ঝামেলা হবে না।’

    পদ্মা স্টেশনের পরে শরীয়তপুরে হবে ‘শিবচর স্টেশন’। এছাড়া ফরিদপুরের ভাঙায় উন্নত দেশের আদলে নির্মাণ করা হবে জংশন। ভাঙা থেকে একটি লুপ ফরিদপুর সদর ও অন্য একটি লুপ নাগরকান্দায় গেছে।

    তবে প্রকল্পের আওতায় নাগরকান্দায় স্টেশন নির্মাণ করা হবে। এরপরে গোপালগঞ্জের মকসুদপুর ও মহেশপুরে নির্মিত হবে রেলস্টেশন। তারপর নড়াইলের লোহাগড়া, নড়াইল সদরে স্টেশন করা হবে। এরপর যশোরের জামদিয়া ও পদ্মবিলে নির্মাণ করা হবে দুটি নতুন স্টেশন।

    ঢেলে সাজানো হবে ছয় স্টেশন
    প্রকল্পের আওতায় বিদ্যমান ছয়টি রেলস্টেশন ঢেলে সাজানো হবে। এরমধ্যে রয়েছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনও। এছাড়া গেণ্ডারিয়া ও ফরিদপুরের ভাঙ্গা স্টেশন নান্দনিক করে গড়ে তোলা হবে।

    সংস্কারের জন্য নির্ধারিত অন্য তিনটি স্টেশন পড়ছে সেতুর ওপারে। সেগুলো হলো- গোপালগঞ্জের কাশিয়ানি, যশোরের সিংগাই ও রুপদিয়া স্টেশন। বিদ্যমান এসব স্টেশন নতুন আঙ্গিকে গড়ে তোলা হবে।

    রেলওয়ে সূত্র জানায়, কমলাপুর থেকে গেণ্ডারিয়া তৃতীয় ডুয়েলগেজ লাইন, ভাঙ্গা জংশনে ওভারহেড স্টেশন, কমলাপুরের টিটিপাড়ায় আন্ডারপাস, নড়াইলের তুলারামপুরে নতুন আন্ডারপাস এবং ভাঙ্গা স্টেশনে আন্ডারপাস নির্মাণ করা হবে।

    যেসব স্টেশনে আন্ডারপাসের মাধ্যমে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়া যাবে, সেখানে লিফট ও চলন্ত সিঁড়ি থাকবে না। মাওয়া, পদ্মবিল, কাশিয়ানি, রুপদিয়া স্টেশনগুলোতে অপারেশনাল সুবিধা বাড়ানো হবে।

    ১০ স্টেশনে আবাসিক ভবন
    রেলস্টেশনের স্টাফসহ অন্যদের আবাসন সুবিধা নিশ্চিত করতে ১০টি স্টেশনে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত রেসিডেন্স বিল্ডিং বা আবাসিক ভবন গড়ে তোলা হবে। এ স্টেশনগুলো হলো— নিমতলা, শ্রীনগর, মাওয়া, পদ্মা, শিবচর, ভাঙ্গা জংশন, লোহাগড়া, জামদিয়া, নড়াইল ও পদ্মবিল জংশন।

    পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (ওয়ে অ্যান্ড ওয়ার্ক) আবু ইউসুফ মোহাম্মদ শামীম বলেন, ‘রেলসংযোগটি ঢাকার কমলাপুর থেকে শুরু হবে, এরপর নারায়ণগঞ্জে যাবে। গেণ্ডারিয়া হয়ে চলে যাবে শ্যামপুরে। নারায়ণগঞ্জের পাগলা হয়ে ডান দিকে মোড় নেবে।

    সেখান থেকে বুড়িগঙ্গা পার হয়ে লাইন কেরানীগঞ্জে ঢুকবে। কেরানীগঞ্জ পার হয়ে মুন্সিগঞ্জের মাওয়া হয়ে পদ্মা সেতু দিয়ে জাজিরায় পৌঁছাবে। প্রকল্পের নকশা ও লক্ষ্য অনুযায়ী- এ রুটে গতি থাকবে ঘণ্টায় ১২০ কিলোমিটার।

    অত্যাধুনিক স্টেশন নির্মাণ বিষয়ে তিনি বলেন, ‘যতটা সম্ভব স্টেশনগুলোতে যাত্রীদের সুবিধা বাড়ানো হবে। বয়স্ক ও প্রতিবন্ধী যেসব যাত্রী থাকবেন, তাদের জন্য থাকবে বিশেষ সুবিধা।

    এসব যাত্রীরা যাতে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে সহজে যেতে পারেন, সেজন্য ফুটওভারব্রিজের সঙ্গে লিফট ও এস্কেলেটরের (চলন্ত সিঁড়ি) ব্যবস্থা করা হবে।’

    জানা যায়, প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকা। এরমধ্যে চীনা ঋণ ২১ হাজার ৩৬ কোটি ৬৯ লাখ এবং সরকারি অর্থায়ন ১৮ হাজার ২১০ কোটি টাকা। প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালের জানুয়ারিতে। ২০২৪ সালের জুলাইয়ে কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

    প্রকল্পের অগ্রগতি ৫৪ শতাংশ
    দ্রুতগতিতে এগিয়ে চলেছে পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের কাজ। প্রকল্পের ভৌত অগ্রগতি ৫৪ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৫৪ দশমিক ৯ শতাংশ। তিনটি অংশে বিভক্ত হয়ে এগিয়ে চলেছে রেলপথ নির্মাণকাজ।

    সরেজমিন দেখা গেছে, মাটি ভরাটসহ সব স্থানেই নির্মিত হয়েছে রেলওয়ে ব্রিজ। এছাড়া দৃশ্যমান হয়েছে মাওয়া স্টেশনের কাজও। ঢাকা-মাওয়া অংশের অগ্রগতি ৫০ দশমিক ৫ শতাংশ। এছাড়া মাওয়া-ভাঙ্গা ৭৭ ও ভাঙ্গা থেকে যশোরের অগ্রগতি ৪৬ শতাংশ।

    প্রকল্পের অগ্রগতি বিষয়ে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে অনেক সময় অপচয় হয়েছে। সব কিছু কাটিয়ে দ্রুতগতিতে পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে।

    এ প্রকল্পের মাধ্যমে শুধু দক্ষিণাঞ্চলের মানুষ না, সারাদেশে ইতিবাচক আর্থিক প্রভাব পড়বে। প্রকল্পের সুফল পৌঁছে দিতে আমরা দিন-রাত কঠোর পরিশ্রম করছি। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রকল্পের কাজ এগিয়ে চলেছে।’