Category: প্রচ্ছদ

  • সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু আর নেই

    সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু আর নেই

    বাংলাদেশ টেলিভিশন ঝালকাঠি জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

    শুক্রবার (১১ মার্চ) রাত ৮টা ১০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। 

    শুক্রবার বিকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

    অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালের সিসিইউতে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 


    হেমায়েত উদ্দিন হিমু ৫ বার ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি শুরু থেকে বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদদাতা ছিলেন। 

  • ১৩-১৪ মার্চ বাংলাদেশে পৌঁছাবে হাদিসুরের মরদেহ

    ১৩-১৪ মার্চ বাংলাদেশে পৌঁছাবে হাদিসুরের মরদেহ

    বাংলার সমৃদ্ধি’ জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে  প্রতিবেশী দেশ মলদোভা পৌঁছেছে। শনিবার (১২ মার্চ) সকালে মরদেহ রোমানিয়ায় পৌঁছাবে।

    শুক্রবার (১১ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

    প্রতিমন্ত্রী জানান, নিহত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মৃতদেহ ইউক্রেন থেকে মলদোভা পৌঁছেছে। আশা করছি, সকাল নাগাদ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছাবে। সেখানে কিছু দাপ্তরিক কাজ শেষে ১৩-১৪ মার্চ বাংলাদেশে পৌঁছাবে।

    ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত এমভি বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক বুধবার দুপুর ১২টার দিকে দেশে ফিরেছেন। 

    গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনের অলভিয়া বন্দর চ্যানেলে আটকে পড়ে বাংলার সমৃদ্ধি। ২ মার্চ রাত ৯টা ২৫ মিনিটে জাহাজটি হামলার শিকার হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান নিহত হন। জাহাজটিতে মোট ২৯ জন বাংলাদেশি নাবিক ছিলেন।

    বাংলাদেশ শিপিং করপোরেশন সূত্রে জানা গেছে, সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য বাংলার সমৃদ্ধি জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। সেখান থেকে কার্গো নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল এর। চলমান পরিস্থিতি শুরু হলে শেষ মুহূর্তে পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এ জাহাজ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অলভিয়া বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। সেখানে অবস্থান করা জাহাজটিকে পরিত্যাক্ত ঘোষণা করেছে বাংলাদেশ। 

  • ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যদের ধরতে গোয়েন্দা নজরদারি শুরু

    ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যদের ধরতে গোয়েন্দা নজরদারি শুরু

    বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে দ্রব্যমূল্য বাড়ানো ও অবৈধভাবে মজুত করার বিষয়ে গোয়েন্দা নজরদারি শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে তারা সিন্ডিকেট ব্যবসায়ীদের তালিকা করেছেন। তালিকা অনুযায়ী প্রত্যেকের ব্যবসা প্রতিষ্ঠান ও গুদামে নজরদারি করা হচ্ছে। একইসঙ্গে প্রতিটি পাইকারি বাজারে সাদা পোশাকে নজরদারি করা হচ্ছে।

    যেসব ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য হয়ে অধিক মুনাফার আশায় বাজারে সংকট তৈরি করছেন, তাদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে ইতোমধ্যে একাধিকবার বৈঠকও করেছেন।

    জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘আমরা বাজারের অসাধু ব্যবসায়ীদের কর্মকাণ্ড মনিটরিংয়ের কাজ শুরু করেছি। গোয়েন্দা পুলিশের সব ইউনিটকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

    অসাধু ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট তৈরি করে কোনও পণ্যের দাম বাড়াতে না পারে, সেজন্য নজরদারি চলছে। প্রয়োজনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।’ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্প্রতি সয়াবিন তেলের দাম বাড়ার পর আরও সংকট দেখিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী বেশি দামে বিক্রি করছে।

    বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হলে সরকারের উচ্চপর্যায় থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি দেখতে বলা হয়। এই নির্দেশনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা ইউনিটকে অসাধু ব্যবসায়ীদের ধরতে নজরদারি করতে বলে

    গোয়েন্দা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তারা ইতোমধ্যে রাজধানী ঢাকার ভেতরে যত পাইকারি বাজার রয়েছে, সেই তালিকা করে বাজার অনুযায়ী আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের তালিকা করা শুরু করেছেন। কে কোন পণ্য আমদানি-রফতানি করে, সেই তথ্য সংগ্রহের পাশাপাশি কার কোথায় গুদাম রয়েছে, তা জানার চেষ্টা চলছে।


    ছদ্মবেশে বা ক্রেতা সেজে সাদা পোশাকে গোয়েন্দারা এসব পাইকারি মার্কেট থেকে পণ্য কেনার পর, সংকট তৈরির মূল হোতাদের খুঁজে বের করার চেষ্টা করছেন। গোয়েন্দা সূত্র জানায়, প্রতি বছর রমজান আসার আগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী পণ্য গুদামজাত করে বাজারে সংকট তৈরি করে।

    পরে তা বেশি দামে বিক্রির চেষ্টা করে। চলতি বছরও আসছে রমজানের আগেই বাজার কিছুটা অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। ইতোমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঢাকার বাইরে থেকে আনা পণ্য কেন দ্বিগুণ বা তিনগুণ দামে বিক্রি হচ্ছে, তার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করা হয়েছে।


    পুলিশের বিশেষ শাখার এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য বছরের মতো চলতি বছরেও রমজান মাসে বিভিন্ন পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে তোলার জন্য একটি সিন্ডিকেট কাজ করছে।

    এখন থেকেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও নজরদারি করা না হলে পণ্যের দাম বৃদ্ধির কারণে সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হওয়ার শঙ্কা রয়েছে। এই সিন্ডিকেট সরকারকে বেকায়দায় ফেলে রাজনৈতিক ফায়দা নিতে পারে। এজন্য গোয়েন্দা প্রতিবেদনে কয়েকটি সুপারিশও করা হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার বাইরে থেকে পণ্য আসার ক্ষেত্রে পথের সব ভোগান্তি, বিশেষ করে চাঁদাবাজি বন্ধ করতে হবে। এছাড়া বিদেশ থেকে যারা পণ্য আমদানি করে, তাদের পণ্য খালাসে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা দিয়ে দ্রুত পণ্য খালাস করে বাজারে নেওয়ার কথা জোর দিয়ে বলা হয়েছে।


    একইসঙ্গে সরকারের পক্ষ থেকে টিসিবির মাধ্যমে ভর্তুকির মাধ্যমে আরও বেশি পণ্য বিক্রির ব্যবস্থা করতে পারলে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একইসঙ্গে প্রতিনিয়ত বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে জোর দেওয়ার জন্য বলা হয়েছে।

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, তারা ইতোমধ্যে নজরদারির মাধ্যমে যেসব ব্যবসায়ীর বিষয়ে সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমূল্য বাড়ানোর বিষয়ে তথ্য পেয়েছেন, তাদের প্রতিষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    যেকোনও সময় ঝটিকা অভিযানের মাধ্যমে অসাধু সিন্ডিকেট সদস্যকে আইনের আওতায় আনার পাশাপাশি তার গুদামে থাকা অবৈধভাবে মুজত পণ্য প্রয়োজনে জব্দের পর নিলামে বিক্রি করা হবে।

    কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ‘বাজারে এমনভাবে নজরদারি করতে হবে যাতে ভীতিকর পরিবেশ তৈরি না হয়, আবার অসাধু ব্যবসায়ীরাও যাতে কোনও কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। অর্থাৎ দুষ্ট দমনের পাশাপাশি শিষ্টের পালন করতে হবে।

    ভালো ব্যবসায়ীদের উৎসাহ দিতে হবে। আর খারাপ ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’ তাহলেই বাজারে একটা স্থিতিশীল পরিবেশ আসতে পারে বলে মনে করেন তিনি।

  • মলদোভার পথে হাদিসুরের মরদেহ, রোমানিয়ায় পৌঁছাবে রাতে

    মলদোভার পথে হাদিসুরের মরদেহ, রোমানিয়ায় পৌঁছাবে রাতে

    ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিক থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ অবশেষে ইউক্রেন থেকে রোমানিয়া নিয়ে যাওয়া হচ্ছে।

    শুক্রবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় মলদোভার উদ্দেশে যাত্রা শুরু করে মরদেহবাহী ফ্রিজারভ্যান। আজ দিনগত রাত ১২টায় এটি রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছাবে।

    দুপুর ২টায় জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন।

    তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির কারণে অফিসিয়াল লোকজন না থাকার কারণে হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়ায় নিয়ে যাওয়ার বিষয়টি বিলম্বিত হয়। মরদেহটি বৃহস্পতিবার ভোরে রোমানিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু রোমানিয়ান অথরিটি শেষমুহূর্তে হাদিসুরের পরিবারের সম্মতিপত্র চাওয়ায় যাত্রা বিলম্বিত হয়। বাংলাদেশ থেকে ইমেইলে সম্মতিপত্র পাঠানো হয়। যাবতীয় প্রস্তুতি শেষ করে শুক্রবার বেলা সাড়ে ১১টায় মলদোভার উদ্দেশে রওনা হয়।

    জানা যায়, বিএসসির মালিকানাধীন জাহাজ বাংলার সমৃদ্ধি ডেনিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। মুম্বাই থেকে তুরস্ক হয়ে জাহাজটি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায়। অলভিয়া থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

    এর আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকা পড়ে জাহাজটি। পরে গত ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। তবে অন্য ২৮ জনকে বৃহস্পতিবার জাহাজটি থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানায় বিএসসি।

    এরপর হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়। শনিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুরে ইউক্রেনের অলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউজ) থেকে বেরিয়ে মালদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক।

    পরদিন রোববার (৬ মার্চ) বেলা ১১টার দিকে তারা ইউক্রেন সীমান্ত পেরিয়ে মালদোভা হয়ে দুপুরের পর রোমানিয়া পৌঁছান। বুধবার ২৮ নাবিক রোমানিয়ার বুখারেস্ট বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ঢাকায় ফেরেন। তার মধ্যে ১২ নাবিক বুধবার রাতেই নভোএয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন।

  • নিরব টুটুল’র মায়ের সামধীতে বরিশাল মহানগর যুবলীগের শ্রদ্ধা নিবেদন

    নিরব টুটুল’র মায়ের সামধীতে বরিশাল মহানগর যুবলীগের শ্রদ্ধা নিবেদন

    তানজিম হোসাইন রাকিবঃ বাংলাদেশ আওয়ামীলীগ, বরিশাল মহানগর শাখার শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল এর মা মমতাজ বেগম এর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর যুবলীগ। শুক্রবার আসর বাদ জানাজা শেষে দাফনের পর এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন প্যানেল মেয়র ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকন, বরিশাল মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও যুবলীগ নেতা শেখ আরাফাত জামান বাবু, যুবলীগ নেতা মিজান চৌধুরী সহ মহানগর যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দরা।

    বরিশাল মহানগর আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল এর মাতা মমতাজ বেগম অসুস্থ তার কারনে দীর্ঘদিন ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি চেন্নাইয়ের ঐ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। এরপর শুক্রবার আসরবাদ বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

    তার মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,  বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর সভাপতি, সাবেক বাকসু সদস্য, বাংলার মুখ ২৪.কম ও দৈনিক বরিশাল সংবাদ এর প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী সহ অন্যান্য রাজনৈতিক, সাংবাদিক, সেচ্ছাসেবি সংগঠন ও বিভিন্ন ব্যাক্তিবর্গ।

  • নিরব টুটুল’র মায়ের সমাধীতে বরিশাল মহানগর ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

    নিরব টুটুল’র মায়ের সমাধীতে বরিশাল মহানগর ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

    তানজিম হোসাইন রাকিবঃ বাংলাদেশ আওয়ামীলীগ, বরিশাল মহানগর শাখার শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল এর মা মমতাজ বেগম এর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর ছাত্রলীগ। শুক্রবার আসর বাদ জানাজা শেষে দাফনের পর এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রলীগের অন্যতম নেতা রইজ আহমেদ মান্না, ছাত্রলীগনেতা মাইনুল ইসলাম, আরিফুর রহমান শাকিল, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ নেতা উত্তম বাবু সহ মহানগর ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দরা।

    বরিশাল মহানগর আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল এর মাতা মমতাজ বেগম অসুস্থ তার কারনে দীর্ঘদিন ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি চেন্নাইয়ের ঐ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। এরপর শুক্রবার আসরবাদ বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

    তার মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর সভাপতি, সাবেক বাকসু সদস্য, বাংলার মুখ ২৪.কম ও দৈনিক বরিশাল সংবাদ এর প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী সহ অন্যান্য রাজনৈতিক, সাংবাদিক, সেচ্ছাসেবি সংগঠন ও বিভিন্ন ব্যাক্তিবর্গ।

  • বরিশালে ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টরসহ ৩ সদস্য প্রত্যাহার

    বরিশালে ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টরসহ ৩ সদস্য প্রত্যাহার

    বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে সিনিয়র স্টাফ নার্স সাইফুল ইসলামের ওপর হামলার ঘটনায় ৩ ট্যুরিস্ট পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

    বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ বরিশাল রিজিওন এর পুলিশ সুপার রেজাউল করিম। প্রত্যাহারকৃতরা হলেন— ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের ইন্সপেক্টর বুলবুল আহমেদ, কনস্টেবল জাভেদ ও মেহেদী।

    তিনি আরও জানান, সিসি টিভি ফুটেজ দেখে নার্সের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তিন পুলিশ সদস্যকে ক্লোজড করে ট্যুরিস্ট পুলিশের হেড কোয়ার্টার সংযুক্ত করা হয়েছে।

    উল্লেখ্য, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

    এসময় রোগীর নাম জিজ্ঞাসা করা নিয়ে জরুরি বিভাগে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সাইফুল ইসলামের সাথে তর্ক হয় ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক বুলবুলের।

    একপর্যায়ে সাইফুল ইসলামের ওপর হামলা করেন পুলিশ সদস্যরা। পরে এর প্রতিবাদে হাসপাতালের নার্সরা দুই ঘণ্টা কর্মবিরতি করলে প্রশাসনের আশ্বাসে তারা কাজে ফেরেন।

  • করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃত্যু ছাড়াল ৬০ লাখ ৫১ হাজার

    করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃত্যু ছাড়াল ৬০ লাখ ৫১ হাজার

    শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ২৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ৪৯ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৫১ হাজার ৭৯ জন।

    এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১১ লাখ ৮ হাজার ৭৮৬ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯১ হাজার ২৬০ জনের।
    আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৭২৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৭৪৫ জনের।

    আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৪৯ হাজার ৯০৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ১৪৭ জনের।

    ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

    শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ২৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ৪৯ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৫১ হাজার ৭৯ জন।

    এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১১ লাখ ৮ হাজার ৭৮৬ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯১ হাজার ২৬০ জনের।
    আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৭২৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৭৪৫ জনের।

    আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৪৯ হাজার ৯০৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ১৪৭ জনের।

    ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

    গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৭ লাখ ৯০ হাজার ৫৮৩ জন। এ সময় মারা গেছেন আরও ৬ হাজার ৬২১ জন। এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ৯৬ হাজার ৮৪২ জন। এ সময় মারা গিয়েছিলেন ৬ হাজার ৭০৮ জন।

    শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ২৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ৪৯ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৫১ হাজার ৭৯ জন।

    এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১১ লাখ ৮ হাজার ৭৮৬ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯১ হাজার ২৬০ জনের।
    আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৭২৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৭৪৫ জনের।

    আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৪৯ হাজার ৯০৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ১৪৭ জনের।

    ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

  • অপরাধ দানাবাঁধার আগে দমন করাই আধুনিক পুলিশিং- এনামুল হক

    অপরাধ দানাবাঁধার আগে দমন করাই আধুনিক পুলিশিং- এনামুল হক

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে থানা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক।

    অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিগত ওপেন হাউজ ডে’র কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে আগত ভুক্তভোগীর কথা সারাসরি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

    এসময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান এর বরাত দিয়ে অতিরিক্ত কমিশনার এনামুল হক বলেন, ‘প্রো এক্টিভ পুলিশিং এর ওপর গুরুত্ব দিতে হবে। অপরাধ করা আর ধরা নয়, অপরাধ দানাবাঁধার আগেই তা দমন করা আধুনিক পুলিশিং। এসময় পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দেন তিনি।

    এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএমপি’র উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন মজুমদার- পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ মোহাম্মদ সেলিম, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) মো. খলিলুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • বরিশালে তেল ও ছোলার দাম লাগামহীন

    বরিশালে তেল ও ছোলার দাম লাগামহীন

    বরিশালের বাজারে রোজার আঁচ লাগতে শুরু করেছে। বিশেষ করে ইফতারসামগ্রীতে ব্যবহৃত পণ্যের দাম বেড়েই চলেছে। তেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ, আদা, খেজুর কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন নগরের সাধারণ মানুষ। এদিকে বরিশাল নগরে সাশ্রয়ী দামে টিসিবির পণ্য বিক্রিও প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। বাজারে তদারকি না থাকায় এখানকার নিম্ন ও মধ্যবিত্তরা চরম বিপাকে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    বরিশাল নগরের বাজার রোড, পোর্ট রোড, চৌমাথা, বটতলা, বাংলাবাজার, নতুন বাজার ঘুরে নানা পণ্যের দাম বৃদ্ধির খবর পাওয়া গেছে। ব্যবসায়ীরা দাবি করেছেন, রমজান আসছে, সামনে শবে বরাত। তাই রোজায় ব্যবহৃত পণ্যের দাম পাইকারিভাবে বেড়ে যাচ্ছে।

    গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় নগরের বাণিজ্যিক এলাকা বাজার রোড, পোর্ট রোডের একাধিক মুদিদোকানে খোঁজ নিয়ে জানা গেছে, রমজানে অত্যাবশ্যকীয় পণ্য সয়াবিন তেল প্যাকেটজাত পাওয়াই যাচ্ছে না। তবে খুচরা হিসেবে প্রতি লিটার সয়াবিন ১৮৫-১৯০ টাকা করে বিক্রি হচ্ছে। এই তেলই আবার নগরের অলিগলিতে ২০০ টাকা ছাড়িয়েছে। অথচ সয়াবিন তেলের মূল্য সরকারিভাবে লিটারপ্রতি (প্যাকেটজাত) ১৬৮ টাকা বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু তার ধার ধারছে না কেউ-ই।

    একইভাবে চিনি গত মাসের চেয়ে ১০ টাকা বেড়ে ৮৫, মসুর ডাল ১৫-২০ টাকা বেড়ে ১০০, ছোলা কেজি প্রতি ১০ টাকা বেড়ে ৮০ টাকা বিক্রি হচ্ছে।

    রমজানের দরকারি পণ্য পেঁয়াজ নতুন উঠলেও দাম বেড়েছে। কেজি প্রতি পেঁয়াজ গত মাসের চেয়ে ১০-১৫ টাকা বেড়ে ৪৫-৫০, আদা ২০ টাকা বেড়ে ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত উঠেছে।

    পোর্ট রোড বাজারের মুদিদোকানি মোহাম্মদ হোসেন বলেন, তেল, ডাল, পেঁয়াজের দাম বাড়াচ্ছেন আড়তদারেরা। তাঁরা যে দামে কেনেন, সে অনুযায়ী বিক্রি করেন। রোজা আসছে, তাই এসব নিত্যপণ্যের দাম পাইকারিতেই বেড়ে গেছে।

    অপর দিকে রমজান আসার আগেই খেজুরের দাম বেড়েছে। নগরের ফলপট্টির একাধিক দোকানি জানান, আমদানি করতে হয় তাই রমজান আসায় খেজুরের দাম ২০-৩০ টাকা কেজিতে বেড়েছে। তবে মুড়ির বাড়লেও চিড়ার দাম এখনো স্থিতিশীল।

    বরিশাল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া জানান, পণ্যের দাম নিয়ন্ত্রণে তাঁরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। কোনো ক্রেতার কাছে পণ্যের দাম বেশি রাখলে তাঁরা লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।এদিকে নগরের সাধারণ জনগণের জন্য টিসিবির পণ্য সরবরাহ প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ। যদিও রাজধানীতে টিসিবির পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে। এ বিষয়ে জানতে টিসিবির আঞ্চলিক প্রধান আল আমিন হাওলাদারকে ফোন দেওয়া হলেও ধরেননি তিনি।

    নগরের টিসিবি ডিলার এনামুল হক বলেন, গত মাসের শেষ থেকে টিসিবির পণ্য বিক্রি বন্ধ রয়েছে। তবে ঢাকায় চালু আছে। তিনটি ট্রাকে যে পরিমাণ পণ্য সরবরাহ হয়, তাতে না পাওয়ার লোকই বেশি। অপর ডিলার মো. রানা বলেন, রোজা আসছে, চালুর খুবই প্রয়োজন। রমজানে এই নগরে কমপক্ষে ১০টি ট্রাকে টিসিবির পণ্য দেওয়া দরকার।

    অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বরিশাল জেলা সাধারণ সম্পাদক রণজিৎ দত্ত বলেন, রমজান আসছে তাই পণ্যের দাম নিয়ে ব্যবসায়ীরা কারসাজি করছেন। বাজারে তেমন কোনো তদারকি না থাকায় নগরবাসীর মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ছে। নিম্ন ও মধ্যবিত্তরা যে টিসিবির পণ্য কিনবেন, সে সুযোগও নেই। পাইকারি ও খুচরা বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ কারণে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল প্রতিবাদও জানাচ্ছে।