Category: প্রচ্ছদ

  • প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে বরিশাল অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা

    প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে বরিশাল অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা

    শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বরিশাল অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে বরিশাল নগরীর পুলিশ লাইনস্থ তার কার্যালয় গিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সকলের উদ্দেশ্য বলেন, তোমরা সবাই সাংবাদিক হিসেবে আরো ভালো ভাবে কাজ করবে। তোমাদের কাজে যেন কোন মানুষ হয়রানি বা কষ্ট না পায় সেদিকে সবাই খেয়াল রাখবা। আমি আমার ব্যাক্তিগত উদ্যােগে তোমারদের সকলের ট্রেনিং এর ব্যবস্থা করে দিবো। তিনি সকলের মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন। এসময় উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরেফিন তুষার, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কেএম নয়ন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক, বরিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি খান রুবেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

  • কেক কাটার মধ্য দিয়ে বরিশালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু

    কেক কাটার মধ্য দিয়ে বরিশালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু

    কেক কাটার মধ্য দিয়ে বরিশালে শুরু হয়েছে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। মঙ্গলবার (৪ জানুয়ারী) প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে সোহেল চত্বর দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস।

    উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম, সাজ্জাদ সেরনিয়াবাত, অনিক সেরনিয়াবাদ, রাজীব আহমেদ, রইজ আহম্মেদ মান্নাসহ সহস্রাধিক ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে সকালে জাতির জনকের মূরাল্যে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।


    মূলত বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছে ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়।

    উপ-মহাদেশের সর্ববৃহৎ ও প্রচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

    বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে।

    এরপর ৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে।

    ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেয় ছাত্রলীগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা সপরিবারে নিহত হওয়ার পর ছিনতাই হয়ে যায় স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক ধারা।

    ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা (বর্তমান প্রধানমন্ত্রী) দেশে ফিরে স্বাধীনতার চেতনা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে আন্দোলনের সূচনা করেন। ছাত্রলীগ ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনা’র নেতৃত্বে অনন্য ভূমিকা পালন করে।

    সংগঠনটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ৫ দিনব্যাপি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

  • ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার।

    বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়।

    শিক্ষা-শান্তি-প্রগতির স্লোগানকে ধারণ করে জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।

    উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

    ১৯৪৮ সালে পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আগামী ৪ জানুয়ারি ২০২২ গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের একেকটি সিঁড়ি বেয়ে ৭৫ বছরে পদার্পণ করল।

    মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা-শান্তি-প্রগতির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গৌরবগাঁথা ইতিহাসকে সমুন্নত রাখতে এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

    বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় বায়ান্নর ভাষা আন্দোলন, চোয়ান্নর প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, আটান্নর আইয়ুববিরোধী আন্দোলন, শিক্ষা আন্দোলন, ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে।

    এরপর ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে।

    ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেয় ছাত্রলীগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর ছিনতাই হয়ে যায় স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক ধারা।

    ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা (বর্তমান প্রধানমন্ত্রী) দেশে ফিরে স্বাধীনতার চেতনা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে আন্দোলনের সূচনা করেন। ছাত্রলীগ ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে অনন্য ভূমিকা পালন করে।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতোমধ্যে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

    কর্মসূচি ৪ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ও দেশব্যাপী সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় ধানমণ্ডি ৩২ নস্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

    এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধিদল টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবে।

    সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে কেক কাটা কর্মসূচি পালন। দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা।

    আগামী ৫ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভা। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনের এ সভা অনুষ্ঠিত হবে।

    ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে সরাসরি ভার্চুয়ালি যুক্ত হওয়ার সম্মতি জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

    উক্ত আলোচনা সভা প্রতিটি জেলা, মহানগর ও উপজেলার দলীয় কার্যালয়ে প্রজেক্টর এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে বঙ্গবন্ধুকন্যার মূল্যবান বক্তব্য ছাত্রসমাজের উদ্দেশে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবে।

    ৬ জানুয়ারি, বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পথশিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ। বিকেলে ৩টায় বৃক্ষরোপণ কর্মসূচি।

    ৭ জানুয়ারি, শুক্রবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ।

    ৮ জানুয়ারি, শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলা’ সংলগ্ন বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করবে সংগঠনটি।

  • বরিশাল কোতোয়ালী ও বন্দর থানায় নতুন যানবাহন হস্তান্তর

    বরিশাল কোতোয়ালী ও বন্দর থানায় নতুন যানবাহন হস্তান্তর

    বরিশাল নগর পুলিশের সেবা কে আরো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর নিজস্ব আন্তরিক প্রচেষ্ঠায় বরিশাল মহানগর পুলিশে একের পর এক যোগ করছেন নতুন মাত্রা।

    এরই ধারাবাহিকতায় আজ সোমবার (৩) জানুয়ারি সকাল ১০টায় পুলিশ লাইন্স মাঠ বরিশালে অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানা মোঃ আজিমুল করীম ও বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের হাতে নতুন যানবাহন হস্তান্তর করেন পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

    এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিক মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম , অপারেন্স এন্ড প্রসিকিউশন) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ আশরাফ আলী ভূঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা জনাব খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা শাখা জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বারসহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

  • বরিশালে আলোচিত হামলা মামলায় ‘নির্দোষ’ মেয়রসহ ২৮ নেতা

    বরিশালে আলোচিত হামলা মামলায় ‘নির্দোষ’ মেয়রসহ ২৮ নেতা

    ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর ওপর হামলাচেষ্টা এবং আনসার সদস্যদের ওপর হামলা ও গুলির মামলায় মেয়রসহ কোনো আসামির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পায়নি পুলিশ।

    বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে আসামিদের এই মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়ে গত ৬ ডিসেম্বর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

    চূড়ান্ত প্রতিবেদনের বিষয়টি রোববার রাতে জানতে পারে। গত বছরের ১৮ আগস্ট বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ব্যানার অপসারণকে কেন্দ্র করে সিটি করপোরেশনের কর্মকর্তা স্বপন কুমার দাসের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের কথা-কাটাকাটি হয়।

    স্বপনের সঙ্গে থাকা আওয়ামী লী‌গের নেতা-কর্মীরাও ইউএনওর সঙ্গে বিবাদে জ‌ড়িয়ে পড়েন। পরে সেখানে উপ‌স্থিত আনসার‌ সদস্যদের সঙ্গে হাতাহা‌তি শুরু হলে আওয়ামী লী‌গ, যুবলীগ ও ছাত্রলী‌গের নেতা-কর্মীরা ইউএনওর বাসায় হামলার চেষ্টা চালান। এ সময় আনসার সদস্যরা গু‌লি ছুড়লে স্বপনসহ চারজন আহত হন।

    পরে ইউএনও কার্যালয়ের সামনে পু‌লিশ অবস্থান নিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ফের ইউএনওর বাসভবনে হামলার চেষ্টা করে। এ সময় পু‌লিশ ও সরকারদলীয় নেতা-কর্মী‌দের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হন বেশ কয়েকজন।

    এ ঘটনায় ইউএনও মুনিবুর রহমান বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ ২৮ জনের নামে ও অজ্ঞাতপরিচয় ৭০ থেকে ৮০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

    পুলিশের দেয়া চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলার তদন্তের ভার ছিল কোতোয়ালি মডেল থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) আনোয়ার হোসেনের ওপর। আনোয়ার বদলি হয়ে গেলে ১৯ নভেম্বর থেকে এই থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন তদন্ত শুরু করেন।

    তদন্তে তিনি ২৮ আসামির মধ্যে কারো বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাননি। লোকমান বলেন, ‘ইউএনও মহোদয়ের করা মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হয়েছে। কারও পক্ষে গিয়ে নয়, বরং তদন্তে যা পেয়েছি সেভাবেই প্রতিবেদন দিয়েছি।

    যেহেতু কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি, তাই তাদের এই মামলার দায় থেকে অব্যাহতি দেয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। যদি ভবিষ্যতে এই ঘটনার সঙ্গে জড়িত কেউ শনাক্ত হয়, তাহলে মামলাটি পুনরুজ্জীবিত করা হবে।’

    পুলিশের প্রতিবেদনের বিষয়ে ইউএনও কোনো মন্তব্য করতে রাজি হননি।

  • বরিশালে গভীর রাতে অগ্নিকান্ড, আতংকে স্থানীয়রা

    বরিশালে গভীর রাতে অগ্নিকান্ড, আতংকে স্থানীয়রা

    গভীর রাতে বরিশাল নগরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, রাত আনুমানিক সোয়া দুই টায় সিএন্ডবি ১ নাম্বার পুল সংলগ্ন বিদ্যুতের খুটির তারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    এসময় বিষয়টি কোতয়ালী থানার ডিউটিরত পুলিশ সদস্যদের নজরে আসলে তাৎক্ষণিক তারা বরিশাল ফায়ার সার্ভিসে স্টেশনকে অবহিত করেন।

    পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

    এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম জানান, ঘটনাস্থলে টহলরত পুলিশ সদস্যরা বৈদ্যতিক তারে শর্টসার্কিটের বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করে ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা পর্যন্ত পুলিশ সদস্যরা তাদের সাথে সার্বিক সহযোগীতা প্রদান করেছে।

  • বরিশাল প্রেসক্লাব নব নির্বাচিত কমিটিকে আবুল হাসানাত আবদুল্লাহ’র অভিনন্দন

    বরিশাল প্রেসক্লাব নব নির্বাচিত কমিটিকে আবুল হাসানাত আবদুল্লাহ’র অভিনন্দন

    শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরী কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য,পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

    শনিবার (১ জানুয়ারী) এক বার্তায় তিনি নব নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

    অভিনন্দন বার্তায় তিনি আশাপ্রকাশ কওে বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ দেশ ও জাতির কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল, উন্নয়নশীল বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

    উল্লেখ্য, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নির্বাচন ২০২২ এর সভাপতি পদে কাজী নাসির উদ্দিন বাবুল এবং সাধারণ সম্পাদক পদে এস এম জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
    এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী আল মামুন ও পুলক চ্যাটার্জী। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন এম জহির। কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর। পাঠাগার সম্পাদক খান রুবেল। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কে এম নয়ন, ক্রীড়া সম্পাদক আরেফিন তুষার। দপ্তর সম্পাদক এম লোকমান হোসাইন।
    কার্যনীর্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- এম মোফাজ্জেল, সুমন চৌধুরী, এসএম ইকবাল, মিজানুর রহমান, তপংকর চক্রবর্তী, কমল সেন গুপ্ত, রাজ্জাজ ভূঁইয়া।
    নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরণ ও নির্বাচন কমিশনার দেবাশীষ চক্রবর্তী পুরো নির্বাচন পরিচালনা করেন। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছরের জন্য শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন।

  • স্বাগত ২০২২

    স্বাগত ২০২২

    শুক্রবার দিবাগত মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা অতিক্রমের সাথে সাথে শুরু হয়েছে নতুন বর্ষ গণনা। ঘটনাবহুল ২০২১ খ্রিষ্টাব্দ বিদায়ের পর শুরু হয়েছে নতুন বছর। স্বাগত ২০২২ সাল।

    আজকের সকালে যে সূর্য উঠেছে তা নতুন বছরের। নতুন বছরে নতুনভাবেই শুরু হলো পথচলা। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এক অস্থির সময়কালে নতুন বছরের আগমন ঘটল। সময়ের স্রোতকে কখনোই ফ্রেমে আটকে রাখা যায় না। সময়কে বলা হয় কালস্রোত। মানুষ এই স্রোতে এগিয়ে চলে। কখনো এই এগিয়ে চলা হয়ে ওঠে বর্ণময়। কখনো বা বিবর্ণ ধূসর। কিন্তু যেভাবেই হোক না কেন সে থামতে পারে না। সময় তাকে থামতে দেয় না।

    এই কর্মময় জীবনে সময়ের স্রোত একমাত্র থামে জীবনের যবনিকাপাতের মধ্য দিয়ে। মানুষ যখন জ্ঞান-বিজ্ঞানের নতুন যাত্রায় শামিল হয়েছে তখনই সময়ের প্রশ্ন উঠেছে। সময়ই জীবনকে এক কঠিন বাস্তবের মুখে নিয়ে যায়।

    সময় জীবনের সবচেয়ে বড় নিয়ামক। বড় পুঁজি। বড় শক্তি। প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত জানান দেয় যে নির্ধারিত সময়কাল বুঝি শেষ হয়ে যাচ্ছে।

    আমরা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ হিসাব করি। কিন্তু এর কোনো স্থিতি নেই। এই মুহূর্তে যেটা বর্তমান কিছুক্ষণ পরই তা ধূসর বিবর্ণ অতীত। আবার ভবিষ্যৎ যা তারও কোনো স্থায়িত্ব নেই। ক্ষণে ক্ষণে ভবিষ্যৎ ঠাঁই নিচ্ছে বর্তমানে।

    আবার মুহূর্তেই তা হারিয়ে যাচ্ছে অতীতের মাঝে। এ এক বিস্ময়কর বিষয়। মানুষ নিজেকে জ্ঞান-বিজ্ঞান কিংবা আবিষ্কারের যেখানেই নিয়ে গেছে সীমাবদ্ধতাও তাকে আটকে রেখেছে। এই সীমাবদ্ধতাকে কখনোই সে অতিক্রম করতে পারেনি।


    উইকিপিডিয়া ও অন্যান্য সূত্র থেকে জানা যায়, এখন আমরা যে খ্রিষ্টীয় নববর্ষ পালন করি এরও রয়েছে এক দীর্ঘ ইতিহাস। আরব দেশগুলোতে হিজরি নববর্ষ এবং মুসলিম জাহানেও তা পালনের রেওয়াজ রয়েছে।

    গ্লোবালাইজেশন বা বৈশ্বিক কারণে ইংরেজি নববর্ষ বিশ্বব্যাপী নতুন উদ্যমে পালিত হয়। এর পেছনে ব্যবসায়িক স্বার্থও রয়েছে। প্রকৃত অর্থে আমরা যে ইংরেজি সাল বা খ্রিষ্টাব্দ মেনে চলি তা হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার অনুযায়ী ইংরেজি নববর্ষ পালন করা হয়। এই ক্যালেন্ডার নিয়েও রয়েছে নানা বিতর্ক। এখনকার মতো শুরুতে সার্বজনীনভাবে ১ জানুয়ারি নববর্ষের প্রচলন ছিল না।

    গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রকৃতপক্ষে একটি সৌর বছর। ধাপে ধাপে মানুষ সৌর বছরের বর্তমান ধারায় উপনীত হয়েছে। প্রথম দিকে মানুষ চাঁদের হিসাবেই নতুন বর্ষ গণনা শুরু করেছিল। চাঁদের হিসাবে ১০ মাসে বছর হতো।

    সেখানে ঋতুর সাথে কোনো সম্পর্ক ছিল না। সূর্যের হিসাবে বা সৌর গণনার হিসাব আসে অনেক পরে। সৌর এবং চন্দ্র গণনায় আবার পার্থক্য রয়েছে। সৌর গণনায় ঋতুর সাথে সম্পর্ক থাকে।

    প্রায় চার হাজার বছর আগে, খ্রিষ্টপূর্ব ২০০০ খ্রিষ্টাব্দে মেসোপটেমীয় (ইরাক) সভ্যতায় প্রথম বর্ষবরণ উৎসব চালু হয়েছিল। মেসোপটেমীয় সভ্যতার আবার চারটি আলাদা ভাগ আছে, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা। এর মধ্যে বর্ষবরণ উৎসব পালন শুরু হয় ব্যাবিলনীয় সভ্যতায়।

  • বরিশালে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ

    বরিশালে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতম উদ্যোগ বছরের প্রথম দিনে সারা দেশে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

    প্রতি বছরের মতো এবারো করোনা মহামারীকে মাথায় রেখে সীমিত পরিসরে সারাদেশের মতো বরিশালেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বই।

    আজ ১ জানুয়ারি ২০২২ শনিবার সকাল ১১ টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মুকুলস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

    অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোঃ আবদুল লতিফ মজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, উপজেলা শিক্ষা অফিসার বরিশাল সদর দিলদার নাহার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বরিশাল সদর চাহিদা বেগমসহ শিক্ষা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে তারা আনন্দিত উল্লাসিত।

    নতুন বই পেয়ে উল্লসিত কোমলমতি শিক্ষার্থীরা তাদের এই উচ্ছ্বাস জন্ম দিয়েছে নতুন এক সম্ভাবনার। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে ফেঁটে পড়েন। বছরের প্রথম দিন মৌ মৌ ঘ্রানের নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা। বরিশাল জেলায় ১৪ লক্ষ ৫০ হাজার বই বিতরণ করা হবে ১৫৮২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লক্ষ ৩২ হাজার শিক্ষার্থীদের মাঝে।

  • ঝালকাঠিতে লঞ্চ মালিকসহ ২০ জনের নামে স্বজনহারার মামলা

    ঝালকাঠিতে লঞ্চ মালিকসহ ২০ জনের নামে স্বজনহারার মামলা

    বৃহস্পতিবার রাতে ঝালকাঠির সুগন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ অভিযান-১০ এ অগ্নিকাণ্ডের ঘটনায় ঝালকাঠি থানায় মামলা করা হয়েছে।

    এতে এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ ও লঞ্চের স্টাফসহ আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০-২৫ জন লঞ্চ কর্মচারীকে আসামি করা হয়েছে।

    স্বজনহারা ঢাকার ডেমরার বক্সনগর এলাকার বাসিন্দা মনির হোসেন বাদী হয়ে সোমবার রাতে মামলাটি করেন। তার বোন তাসলিমা আক্তার, ভাগ্নি সুমাইয়া আক্তার, সুমনা আক্তার তানিসা ও ভাইয়ের ছেলে জুনায়েদ ইসলাম পুড়ে যাওয়া লঞ্চের মধ্যে ছিল। তারা সবাই নিখোঁজ রয়েছে।

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, দণ্ডবিধির ২৮০, ২৮৫, ২৮৭, ৩০৪(ক) ও ১০৯ ধারায় মামলাটি রেকর্ড করা হয়। ঝালকাঠি থানায় মামলা নং ১২, তারিখ ২৭/১২/২০২১ ।

    আসামিরা হলেন, লঞ্চের মালিক হামজালাল শেখ, দুই মাস্টার রিয়াজ সিকদার ও মো. খলিল, দুই চালক মাসুম ও কালাম, সুপারভাইজার আনোয়ার, সুকানী আহসান ও কেরানী কামরুল। মামলায় দহনশীল দ্রব্য নিয়ে বেপরোয়া জাহাজ চালানো এবং অবহেলায় মৃত্যুর অভিযোগ আনা হয়েছে বলেও ওসি জানান।

    এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির বাদী হয়ে রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালতে আইনজীবীর মাধ্যমে মামলার আবেদন করেন।

    আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। ওই মামলায় এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।