Category: প্রচ্ছদ

  • লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযান-১০ লঞ্চের দুই মাস্টার কারাগারে

    লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযান-১০ লঞ্চের দুই মাস্টার কারাগারে

    ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে করা মামলায় লঞ্চটির দুই মাস্টারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

    তারা হলেন- লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার ও দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান।

    মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নৌ-আদালতের বিচারক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়নাব বেগমের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    রাষ্ট্রপক্ষে নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিন রাষ্ট্রপক্ষে নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন জামিনের বিরোধিতা করে বলেন, ‘অভিযুক্তরা তাদের কর্তব্যে চরম অবহেলা করে দেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ও কলংকজনক নৌ-দুর্ঘটনা ঘটিয়েছেন। আসামিরা যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত না করে বিপদে লঞ্চ ছেড়ে পালিয়েছেন। তারা কোনো জীবন রক্ষাকারী সরঞ্জাম ব্যবহার করেননি।


    অগ্নিকাণ্ডের পর জাহাজ তীরে না ভিড়িয়ে চালু রেখে চরম অবহেলা প্রদর্শন করে এই ট্রাজেডি ঘটান। এই ঘটনায় ৪২টি তাজা প্রাণ পুড়ে ছাই হয়েছে। ন্যায়বিচার শুধু করলেই হয় না, ন্যায়বিচার দেখিয়ে দিতে হয়। আমরা আসামিদের জামিনের ব্যাপারে জোর আপত্তি করছি।’

    অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন। তিনি আসামিদের জামিন প্রার্থনা করেন। তিনি বলেন, ‘জামিন পেলে আসামিরা বিচারে অংশগ্রহণ করবে এবং পলাতক হবে না।’


    এর আগে, গত ২৬ ডিসেম্বর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়নাব বেগমের নৌ-আদালতে নৌ-অধিদপ্তরের প্রধান পরিদর্শক মো. শফিকুর রহমান স্পেশাল মেরিন আইনের ৫৬/৬৬ ও ৭০ ধারায় অভিযোগ এনে আটজনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

    মামলার আসামিরা হলেন- লঞ্চের মালিক প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির চার মালিক মো. হামজালাল শেখ, মো. শামিম আহম্মেদ, মো. রাসেল আহাম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি।

    এছাড়া লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম।

    মামলার অভিযোগে বলা হয়, গত ২৩ ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে সদরঘাট থেকে যাত্রী নিয়ে এমভি অভিযান-১০ বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চটি ঝালকাঠির নলছিটি থানা এলাকা অতিক্রম করার পর রাত আনুমানিক ৩টায় ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয়। পরে ঝালকাঠির সুগন্ধা নদীর লঞ্চঘাটের অনেক আগেই জাহাজে থাকা যাত্রীদের অনেকে নদীতে লাফ দেন। আগুনে কেবিনসহ সবই পুড়ে যায়।

    ইনচার্জ মাস্টার, ইনচার্জ ড্রাইভার ও সেকেন্ড ড্রাইভার আগুন নিয়ন্ত্রণের পদক্ষেপ না নেওয়ায় ৪২ জন যাত্রী পুড়ে মারা যান। আনুমানিক ১৫০ জন যাত্রী দগ্ধ হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    নৌযানটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র, লাইফ বয়া, বালির বাক্স ও বালতি ছিল না। ইঞ্জিন রুমের বাইরে অননুমোদিতভাবে অনেকগুলো ডিজেলবোঝাই ড্রাম ও রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ছিল বলে মামলায় অভিযোগে উল্লেখ করা হয়েছে।

  • এসএসসির ফল প্রকাশ ৩০ ডিসেম্বর

    এসএসসির ফল প্রকাশ ৩০ ডিসেম্বর

    মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর প্রকাশ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ায় এদিন ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়।

    এর আগে ২৭ ডিসেম্বর ফল প্রকাশের তারিখ ধরে নিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড। প্রধানমন্ত্রীর বিদেশ সফর ২৮ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করায় ৩০ ডিসেম্বর ফল প্রকাশের জন্য প্রস্তুতি নিয়েছে বোর্ড।

    আগামী ২ মার্চ একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে। এর আগে এবার এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে আবেদন নিয়ে ভর্তি করা হবে। আবেদন নেওয়ার কাজটি শুরু হবে ৫ জানুয়ারি।

    নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরুর আগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

    এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ জানিয়েছিলেন, এ মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

  • অভিযান-১০ লঞ্চের মালিক কেরানীগঞ্জ থেকে গ্রেফতার

    অভিযান-১০ লঞ্চের মালিক কেরানীগঞ্জ থেকে গ্রেফতার

    এমভি অভিযান-১০ এ স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪১ যাত্রীর মৃত্যুর ঘটনায় লঞ্চমালিক মো. হামজালাল শেখকে গ্রেফতার করা হয়েছে।

    রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।


    প্রায় ৪০০ যাত্রী নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এমভি অভিযান-১০ সদরঘাট থেকে ছেড়ে যায়। চাঁদপুর ও বরিশাল টার্মিনালে লঞ্চটি থামে এবং যাত্রী ওঠানামা করেন। ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছলে রাত ৩টার দিকে এতে আগুন ধরে যায়।

    ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৮০ জনেরও বেশি যাত্রী দগ্ধ হয়েছেন। দুর্ঘটনার সময় অনেক যাত্রী নদীতে ঝাঁপ দিয়ে বেঁচে গেলেও এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক।

    এ ঘটনায় লঞ্চমালিক হামজালাল শেখের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

    রোববার সকালে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বরগুনা বারের সদস্য আইনজীবী ও ইউপি চেয়ারম্যান মো. নাজমুল ইসলাম।


    চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহবুব আলম মামলাটি গ্রহণ করে বরগুনা থানার ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন। লঞ্চের মালিকের ঠিকানা দেখানো হয়েছে সূত্রাপুর, ঢাকা।


    মামলায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ঘটনার দিন লঞ্চটিতে আগুন লাগার পরে ভাসতে ভাসতে ঝালকাঠি জেলার কলাবাগান এলাকার কিনারায় পৌঁছায়।

    ফায়ার সার্ভিস ও ঝালকাঠি প্রশাসনের লোকজন আসিয়া কতিপয় যাত্রীদের দগ্ধ অবস্থায় উদ্ধার করিয়া ঝালকাঠি জেনারেল হাসপাতালে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। প্রায় অর্ধশতাধিক মৃতদেহ উদ্ধারের পর শনাক্তকৃত কিছু লাশ স্বজনদের নিকট বুঝিয়ে দেন বাকি লাশ বরগুনা জেলা প্রশাসক বরাবরে হস্তান্তর করেন।

    ঘটনার সময় হতে দীর্ঘ সময় অতিবাহিত হলেও আসামি স্বয়ং অথবা তার কোনো প্রতিনিধি ঘটনাস্থলে স্বজন হারানো অভিভাবকদের সান্ত্বনা পর্যন্ত প্রদান করেননি।

    আসামিপক্ষ বেপরোয়াভাবে লঞ্চ চালায়, ভাড়ার জন্য নিরাপত্তাহীন, অতিরিক্ত বোঝাইকৃত লঞ্চ জলপথে লোক বহন করে, অগ্নি বা দাহ্য বস্তু সম্পর্কে ত্রুটি রেখে, বিস্ফোরক পদার্থ ও যন্ত্রপাতি সম্পর্কে ত্রুটি রেখে অবহেলা এবং বেপরোয়া যান চালানোর মাধ্যমে শত শত যাত্রীর মৃত্যু ঘটানোর অপরাধ করেছেন। এ মৃত্যুর জন্য লঞ্চমালিক নিজে দায়ী।


    মামলার বাদী বলেন, মালিক যদি লঞ্চের ইঞ্জিন ত্রুটি সেরে এবং আগুন নেভানোর যন্ত্রপাতি রাখতেন; তা হলে এত মানুষের মৃত্যু আহত ও যানমালের ক্ষতি হতো না। লঞ্চের অধিকাংশ যাত্রী বরগুনার। এ কারণে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে জনস্বার্থে মামলা করেছি।

    মামলার আইনজীবী সাইফুর রহমান বলেন, কোর্টে যখন মামলা করি তখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বলেছেন লঞ্চচালকরা দ্রুত যে কোনো কিনারে ভিড়াতে পারতেন। যদি লঞ্চ কিনারে ভেড়াত, তা হলে এত লোকের প্রাণহানি হতো না। আদালতে আদেশে বরগুনাবাসী খুশি হয়েছেন।

  • বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ নির্মাণের পথে আমরা এগিয়ে যাব

    বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ নির্মাণের পথে আমরা এগিয়ে যাব

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান-বিপিএম(বার) বলেছেন, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে কৃষক ও কৃষিবিদরা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

    সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ পালন ও সম্প্রসারণ প্রকল্প কর্তৃক বেঙল জাতের ছাগল পালন ও উন্নয়ন, উন্নত প্রযুক্তি এবং প্রাণিসম্পদ মাঠ স্কুল (এলএফএস) বাস্তবায়ন শীর্ষক চুক্তিবদ্ধ খামারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ একটি উন্নয়নশীল দেশের কাতারে। স্বাধীনতার শুরুর দিকে আমাদের মাথাপিছু আয় ছিল মাত্র আটাশি মার্কিন ডলার, আর আজ আমাদের মাথাপিছু আয় আড়াইহাজার মার্কিন ডলার। একটি ইউকে ভিত্তিক গবেষণায় দেখা যায়, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান এখন ৪২তম।

    আগামী ১৫ বছরের মধ্যে বিশ্ব অর্থনীতিতে আমাদের অবস্থান হবে ২৪তম।

    এ সময় পুলিশ কমিশনার আরো বলেন, আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের সকল সেক্টরে কর্মরত আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে হবে। তবেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণের পথে আমরা এগিয়ে যাব।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ডা. মোহাম্মদ রেয়াজুল হক, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. নুরুল আলমসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা ও চুক্তিবদ্ধ খামারিরা।

  • প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠে অংশ নিয়েছে বরিশালের কয়েক হাজার মানুষ

    প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠে অংশ নিয়েছে বরিশালের কয়েক হাজার মানুষ

    দেশের সাতটি বিভাগের সঙ্গে একযোগে বিজয় দিবসে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠে অংশ নেয় বরিশালে হাজার হাজার মানুষ। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় প্রশাসনের আয়োজনে এই শপথ পাঠের অনুষ্ঠান হয়।

    বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার পর এই শপথ অনুষ্ঠানে প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ বাক্য পাঠ করার।

    এ সময় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামসহ রাজনৈতিক ও প্রশাসনের কর্তাব্যক্তিরা মঞ্চে ছিলেন।

    শপথে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, প্রধানমন্ত্রীর এই শপথ পাঠ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সহায়ক হবে। নতুন প্রজন্ম সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সামনে আগাবে।

  • বিজয় দিবস উপলক্ষে শপথ পাঠ অনুষ্ঠানে অংশ নিলেন বিসিসি মেয়র

    বিজয় দিবস উপলক্ষে শপথ পাঠ অনুষ্ঠানে অংশ নিলেন বিসিসি মেয়র

    ১৬ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠানে শপথ পাঠ করছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।

    এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার), জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এ কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মোঃ ইউনুস সহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

  • বিজয়ের ৫০ বছর পূর্তিতে দেশবাসীকে শপথ করালেন প্রধানমন্ত্রী

    বিজয়ের ৫০ বছর পূর্তিতে দেশবাসীকে শপথ করালেন প্রধানমন্ত্রী

    বিজয়ের ৫০ বছর পূর্তিতে সারা দেশের মানুষকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী দেশব্যাপী এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

    দেশের বিভাগীয় জেলা, জেলা ও উপজেলা স্টেডিয়াম ও বিজয় দিবসের নির্ধারিত ভেন্যু থেকে সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে শপথ বাক্য পাঠ করেন।

    এর আগে বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে আসেন।এরপরই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।কিছুক্ষণ পরেই জাতীকে শপথ করাতে প্রধানমন্ত্রী মঞ্চে উঠেন।এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।

    বিকাল পৌনে ৫টায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সারা দেশের সঙ্গে যুক্ত থেকে শপথ বাক্য পাঠ করান।দেশের সব বিভাগ/জেলা/উপজেলা স্টেডিয়াম/মহান বিজয় দিবসের নির্ধারিত ভেন্যু থেকে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা শপথে অংশ নেন।

    এদিকে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে ১৬ ও ১৭ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের কেন্দ্রীয় অনুষ্ঠান শুরু হয়েছে। এতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপস্থিত থাকছেন।

    বিজয় দিবসের দিনে দেশবাসীকে সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের যে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী- নিচে তা দেওয়া হলো:

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

    আজ বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহিদের রক্ত বৃথা যেতে দেব না- দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।

    মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।

    লাল-সবুজের পতাকা হাতে প্রধানমন্ত্রীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই পাঠ করেছেন এই শপথ

  • প্রধানমন্ত্রীর শপথ বাক্য অনুষ্ঠানে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ

    প্রধানমন্ত্রীর শপথ বাক্য অনুষ্ঠানে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে মহাবিজয়ের মহানায়ক প্রতিপাদ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষীন প্লাজায় আয়োজিত ২দিন ব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠান মালার প্রথম দিনে বক্তৃতা ও দেশবাসীকে শপথ বাক্য পাঠকরান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এসময় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক( মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, বিরোধী দলীয় নেতা গোলাম কাদের এমপি, রাশেদ খান মেনন এমপি উপস্থিত ছিলেন।

  • বরিশালে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা

    বরিশালে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা

    বরিশালে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রথম প্রহরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

    রাত ১২টা ১ মিনিটে নগরীর পানি উন্নয়ন বোর্ডের মধ্য‌ে সংরক্ষিত টর্চার সেলের ৭১ স্মৃ‌তিস্তম্ভ ও বধ্যভূ‌মিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

    পরে জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ অঙ্গসহযোগি সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

    এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন।

    তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং ক্ষুদামুক্ত ও দারিদ্রমুক্ত দেশ গঠনে কাজ করছেন সরকার। আগামীতে দেশ আরও এগিয়ে যাবে

  • অসুস্থ ‍আ’লীগ নেতা বাদশা’র পাশে বিসিসি মেয়র

    অসুস্থ ‍আ’লীগ নেতা বাদশা’র পাশে বিসিসি মেয়র

    বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হেমায়েত উদ্দিন বাদশা এর অসুস্থতার খবর শুনে তাঁকে দেখতে শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে যান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।