Category: প্রচ্ছদ

  • আজ মহান বিজয় দিবস

    আজ মহান বিজয় দিবস

    আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।

    আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন,৬৬’র ছয় দফা,৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ,২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা,১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।

    ১৯৭১ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন,৬৬’র ছয় দফা,৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ,২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা,১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।

    ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫০ বছর পূর্তির দিন আজ । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে আজ থেকে থেকে দু’দিনব্যাপি বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। মুজিববর্ষ উদযাাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এ আয়োজন করেছে।

    অনুষ্ঠানমালার ১ম দিন আজ অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে ৪টায় এবং অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় থাকবে সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ।

    মৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জাতীয় পতাকা হাতে দেশের সর্বস্তরের মানুষ এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। শপথগ্রহণ শেষে আলোচনা পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ।

    সম্মানীয় অতিথির বক্তব্য রাখবেন ভারতের রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এবং স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখবেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড.কামাল আবদুল নাসের চৌধুরী।

    এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা সম্মানীয় অতিথিকে“মুজিব চিরন্তন” শ্রদ্ধাস্মারক প্রদান করবেন হবে বলে জানিয়েছেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড.কামাল আবদুল নাসের চৌধুরী।

    জাতীয় পর্যায়ে বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে,সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন।

    বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

    বিদেশি কূটনীতিকবৃন্দ,মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণকারী আমন্ত্রিত সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

  • বরিশাল পূজা উৎযাপন পরিষদ এর আয়োজনে মেয়র সাদিক আবদুল্লাহর জন্মদিন পালিত

    বরিশাল পূজা উৎযাপন পরিষদ এর আয়োজনে মেয়র সাদিক আবদুল্লাহর জন্মদিন পালিত

    বরিশাল মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও বরিশাল সিটিকর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ৪৮তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা ও মহানগর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান যুব ঐক্য পরিষদ বরিশাল মহানগরের পক্ষ থেকে কেক কাটা ও দোয়া প্রার্থনা করা হয়। এ সময়ে বরিশাল মহানগর বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সহসভাপতি ও বরিশাল পূযা উৎযাপন পরিষদ বরিশাল মহানগর কমিটির সভাপতি তমাল মালাকার ও বরিশাল মহানগর আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও বরিশাল মহানগর পূজা উৎযাপন পরিষদ সাধারন সম্পাদক পাপ্পা দাস সহ, বরিশাল জেলা ও মহানগর পূজা উৎযাপন পরিষদ এর নেতৃবৃন্দ এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রীস্টান যুব ঐক্য পরিষদ নেতৃবৃন্দ উক্উত অনুস্ঠানে উপস্থিত ছিলেন।

  • বরিশাল মহানগর যুবলীগ এর উদ্যোগে মেয়র সাদিক আবদুল্লাহর জন্মদিন পালিত

    বরিশাল মহানগর যুবলীগ এর উদ্যোগে মেয়র সাদিক আবদুল্লাহর জন্মদিন পালিত

    বরিশাল মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর ৪৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে, বরিশাল মহানগর যুবলীগ এর আয়োজনে ১৯ই নভেম্বর রাত ১২ টা ১ মিনিট এ কেক কাটার ও আতশবাজির আয়োজন করা হয়,নগরীর মুন্সিগ্যারেজ এই জন্মদিন পালন উৎসবটি আয়োজন করা হয়।

    এ সময়ে উপস্থিথি ছিলেন মহানগর আওয়ামীলীগ কার্যকরী সদস্য যুবলীগ নেতা শেখ আরাফাত জামান বাবু, ও ১৯ নং ওয়ার্ড যুবলীগ আহবায়ক ইব্রাহিম কামাল,মহানগর যুবলীগ সাবেক সদস্য আলতাফ আবদুল্লাহ,বরিশাল মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি ও সাবেক বাকসু সদস্য মো:পলাশ চৌধুরী, ১৯ নং ওয়ার্ড যুবলীগ যুগ্ন আহবায়ক সুজন ভুইয়া,যুবলীগ নেতা শফিক খান,কামরুজ্জামান লিখন,মিজান চৌধুরী,ডনি,রিয়াজ ভুইয়া,ফয়সাল,শাওন শেরওয়ানী,সুফল,রুকু,খোকন দাস,রুবেল মোল্লা,হেমায়েত উদ্দিন,জসিম, সবুজ সহ শতাধিক যুবলীগ নেতাকর্মী জন্মদিন পালন অনুস্ঠানে উপস্থিত ছিলেন।

  • বিএমপির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করলেন আইজিপি

    বিএমপির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করলেন আইজিপি

    বেলুন ও পায়রা উড়িয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

    বুধবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

    অনুষ্ঠানের শুরুতে মেট্রোপলিটন পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত বিমান বন্দর থানা ভবন উদ্বোধন করেন আইজিপি। এরপর পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সুধী সমাবেশের শুরু হয়।

    মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথীর বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, শেখ হাসিনা সেনানিবাসের জিওসি (ভারপ্রাপ্ত) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুজ্জামান খান, ডিজিএফআইয়ের কর্নেল জিএস কর্নেল এম এ সাদি, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কবির উদ্দিন প্রামণিক, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গির।

    আরও উপস্থিত ছি‌লেন- সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বরিশাল মে‌ট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।

  • যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেখ আরাফাত জামান বাবুর বিশাল আনন্দ র‍্যালী

    যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেখ আরাফাত জামান বাবুর বিশাল আনন্দ র‍্যালী

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল আনন্দ র‍্যালীর আয়োজন করা হয়। বরিশাল মহানগর আওয়ামীলীগ এর কার্যকরী কমিটির সদস্য ও মহানগর যুবলীগ নেতা শেখ আরাফাত জামান বাবুর নেতৃত্বে এ বিশাল আনন্দ শোভাযাত্রার আয়োজন করা। র‍্যালীটি বগুড়া রোড থেকে সদর রোড আওয়ামীলীগ কার্যালয় এ বরিশাল জেলা ও মহানগর যুবলীগ এর আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি তে যোগ দান করেন।

  • বরিশালে ৬ ইউনিয়নে বিজয়ী হলেন যারা

    বরিশালে ৬ ইউনিয়নে বিজয়ী হলেন যারা

    নজিরবিহীন নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলো বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়নে। বৃহস্পতিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬ ইউনিয়নের ৩টিতেই হেরেছেন নৌকা প্রতীকের প্রার্থীরা।

    এ নির্বাচনের বেসরকারি ফলাফলে বরিশালের চরকাউয়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম ছবি। চাঁদপুরা ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এইচএম জাহিদ হোসেন। শায়েস্তাবাদ ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আরিফুজ্জামান মুন্না। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী রুবেল হোসেন মামুন তালুকদার। চরমোনাই ইউনিয়নে বিজয়ী হয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মো. জিয়াউল করিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নুরুল ইসলাম।

    রায়পাশা কড়াপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আহম্মদ শাহরিয়ার বাবু। বিএনপি সমর্থিত মনিরুজ্জামান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী। চন্দ্রমোহন ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সিরাজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অলিউর রহমান।

  • বরিশালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    বরিশালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা ও মহানগর যুবলীগ আগামী ১১ই নভেম্বর প্রথম প্রহরে রাত ১২ টা ১মিনিট এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধান্জলী অর্পন করবেন ও আগামী ১৩ ই নভেম্বর রোজ শবিবার সকাল ১০ ঘটিকার সময় শহীদ সোহেল চত্বর দলীয় কার্যালয় হতে আওয়ামী যুবলীগ টর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র‍্যালী বের হবে।

    বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায়,সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি মো: জাকির হোসেন,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, উক্ত সভায় বক্তব্য রাখেন বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড:একেএম জাহাঙ্গীর, জেলা যুবলীগ সাধারন সম্পাদক ফজলুল করিম শাহিন,মহানগর যুবলীগ যুগ্ন আহবায়ক,সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি,মেজবাহউদ্দিন জুয়েল,ও সাবেক ল’কলেজ ভিপি,বরিশাল আইনজীবী সমিতির সাধারন সম্পাদক,প্যানেল মেয়র,এ্যাড:রফিকুল ইসলাম খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

  • বরিশালের ১৫ কেন্দ্রে বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত

    বরিশালের ১৫ কেন্দ্রে বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত

    সারা দেশের মতো বরিশালও অনুষ্ঠিত হয়েছে ৪৩ তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১২টায় শেষ হয়। সকল কেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

    পিএসসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক জি.এম সাইফুল ইসলাম জানান, বরিশালে ১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৫ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ১৪ হাজার ৩৮৪ জন।

  • ফের রিমান্ডে ইকবালসহ ৪ আসামি

    ফের রিমান্ডে ইকবালসহ ৪ আসামি

    কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালসহ চার আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    শুক্রবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি কুমিল্লার পরিদর্শক আব্দুল হাকিম আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন— প্রধান অভিযুক্ত ইকবাল, ইকরাম হোসেন, মাজারের খাদেম হুমায়ুন আহমেদ ও ফয়সাল আহমেদ।

    এর আগে শুক্রবার দুপুরে ওই চার আসামিকে আদালতে হাজির করে তদন্ত সংস্থা সিআইডি।

    গত শনিবার এ মামলায় ইকবালসহ চারজনকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মিথিলা জাহান নিপার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

  • কারাগারে ‘কয়েক মাস’ ধরে অসুস্থ সেই মিন্নি

    কারাগারে ‘কয়েক মাস’ ধরে অসুস্থ সেই মিন্নি

    বরগুনায় চাঞ্চল্যকর শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নি কাশিমপুর কারাগারে অসুস্থ অবস্থায় আছেন। শুক্রবার সকালে গণমাধ্যম কর্মীদের এমন তথ্য জানালেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর।

    মিন্নির বাবা দাবি করেন, কয়েক মাস যাবত মিন্নির ঘাড়ে ব্যথা, লো প্রেশার ও দাঁতে ব্যথা নিয়ে মারাত্মক অসুস্থ। তিনি আরও বলেন, মিন্নি ঠিকমতো খেতে পারে না। ঘুমাতে পারে না। সব সময় অসুস্থ থাকে। তাই খুবই দুর্বল হয়ে গেছে। কারাগারের পানি পর্যন্ত খেতে পারে না। মিন্নির মুক্তির সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলেও তিনি জানান।

    মিন্নিকে এক বছরেরও বেশি সময় দেখতে না পেরে কষ্ট নিয়ে মেয়েকে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন মিন্নির মা।

    তিনি স্বীকার করেন, দীর্ঘদিন কাশিমপুর কারাগারে অসুস্থ মিন্নিকে চিকিৎসা দিয়ে আসছেন কারা কর্তৃপক্ষ। তবে মিন্নির বাবার দাবি তাদের ওষুধে মিন্নি আরও অসুস্থ হয়ে পড়েছে। প্রধান বিচারপতির কাছে উন্নত চিকিৎসার আবেদন করলেও এখনো উন্নত চিকিৎসার নির্দেশ পাননি তারা।

    মিন্নির মা জিনাত জাহান মনি বলেন, চোখের পানি ফেলতে ফেলতে দিন পার করছি। করোনার জন্য এক বছরের মধ্যে মিন্নির সাথে দেখাও করতে পারেননি তিনি।

    উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে কলেজে আনতে যান স্বামী শাহনেওয়াজ রিফাত শরীফ। আগে থেকেই হত্যার পরিকল্পনা করে কলেজের সামনে ওতপেতে থাকে নয়ন বন্ড বাহিনী।

    গত বছরের ৩০ সেপ্টেম্বর বরগুনার দায়রা জজ আছাদুজ্জামান রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্ত বয়স্ক ১০ আসামির মধ্যে স্ত্রী মিন্নিসহ ৬ জনকে ফাঁসির আদেশ দেন। এ মামলায় মোট আসামি ২৪ জন। বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

    এরপর বরগুনা জেলা কারাগার থেকে মিন্নিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেই থেকে ওই কারাগারেই রয়েছেন মিন্নি। ওই বছরই ২৭ অক্টোবর অপ্রাপ্ত বয়স্ক ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।