Category: প্রচ্ছদ

  • তেলের টাঙ্কিতে ফেনসিডিল লুকালেও শেষ রক্ষা হলো না বিএমপি’র চেকপোস্টে

    তেলের টাঙ্কিতে ফেনসিডিল লুকালেও শেষ রক্ষা হলো না বিএমপি’র চেকপোস্টে

    গোপন সংবাদের ভিত্তিতে ০৭ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ সময় ২৩.৪৫ ঘটিকায়, এয়ারপোর্ট থানার এসআই মোঃ সাইদুল হক এর নেতৃত্বে সঙ্গীয় একটি চৌকস টিম এয়ারপোর্ট থানাধীন ঢাকা বরিশাল মহাসড়কের রামপট্টি বাসস্ট্যান্ডে চেকপোস্ট অভিযান পরিচালনা করেন।

    অভিযান পরিচালনায়, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর বিশ্বাসপাড়া ০২ নং ওয়ার্ডস্থ পাঁকা ইউনিয়ন এর মোঃ জিন্নুর বিশ্বাস ও মৃত খুদুন বেগম এর ছেলে বেনজির বিশ্বাস (৪০), চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা ও থানাধীন ০৭ নং ওয়ার্ডস্থ মোঃ সাদিকুল ইসলাম ও মৃত মর্জিনা বেগম এর ছেলে মোঃ শহিদুল ইসলাম বাবু (৩৫), বরিশাল জেলার কোতয়ালী মডেল থানাধীন ১৬নং ওয়ার্ড, বিসিসি ব্রাউন্ড কম্পাউন্ড এর মৃত মোকছেদ আলী সিকদার ও জাহানারা বেগম এর ছেলে মাইনুল ইসলাম সিকদার @ মনু (৪৫) এবং বানারীড়া থানাধীন শলিয়া বাগপুর, মিয়া বাড়ীর মৃত হাচান আলী ও মৃত বকুনী বেগম এর ছেলে মাইনুদ্দিন মিয়া (৪৫) দের ৯০ (নব্বই) বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।

    আসামীগণ ঢাকা হইতে বরিশালগামী একটি নীল রংয়ের প্রাইভেট কার যোগে রামপট্টি বাসষ্ট্যান্ড “পুলিশ চেকপোষ্ট” এ পৌছালে, সংশ্লিষ্ট টিমের
    জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বললে, কৌশলী জিজ্ঞাসাবাদ ও তল্লাশি একপর্যায়ে তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কৈাশলে রাখা ৯০ (নব্বই) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    একাধিক মাদক মামলার ধৃত আসামীগণ জানায় যে, তারা সীমান্তবর্তী এলাকা চাপাইনবাবগঞ্জ হতে অবৈধ ফেন্সিডিল এনে বরিশাল শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে খুচরা ও পাইকারী বিক্রয় কাজে জড়িত সংঘবদ্ধ চক্র।

    ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ ছাত্রের লাশ ১২ দিন পর উদ্ধার

    কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ ছাত্রের লাশ ১২ দিন পর উদ্ধার

    বন্ধুদের সাথে কীর্তনখোলা নদীতে বেড়াতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদ হোসেনের মরদেহ ১২ দিন পর উদ্ধার হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে তার ভাসমান লাশ উদ্ধার করে কোস্টগার্ড।

    কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মো. মাসুম পারভেজ জানান, কচুরিপানার মধ্যে একটি লাশ দেখে স্থানীয়রা কোস্টগার্ডে খবর দেয়।

    কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালিয়ে পঁচনধরা অর্ধ গলিত লাশটি উদ্ধার করে। খবর পেয়ে ফাহাদের মামা সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তার (ফাহাদ) মরদেহ শনাক্ত করেন।

    এর আগে গত ২৭ আগস্ট বিকেলে বন্ধুদের সাথে একটি ট্রলারে কীর্তনখোলা নদীতে নৌ ভ্রমনে গিয়েছিলো ফাহাদ। এসময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয় ফাহাদ। নিখোঁজের ১২ দিন পর তার লাশ উদ্ধার হলো।

  • জার্মানির পররাষ্ট্র এবং বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি

    জার্মানির পররাষ্ট্র এবং বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি

    মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে জার্মানির বাণিজ্য মন্ত্রণালয়ে State Secretary of Ministry of Commerce and Energy Dr. Nussbaum এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে মাননীয় মন্ত্রী বাংলাদেশ এবং জার্মানির মধ‍্যে গত দশ বছরে দ্বি- পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়টি আলোচনা করেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মেগা প্রকল্প এবং গার্মেন্টস সেক্টরে জার্মানির বিনিয়োগ আহবান করেন। জার্মান মন্ত্রী বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন।

    পরবর্তীতে পৃথক আরেকটি সৌজন্য সাক্ষাতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়েলস আনেন এর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের বাংলাদেশ হতে তাদের নিজ দেশে প্রত‍্যাবর্তনের বিষয়ে জার্মানির সহযোগিতা কামনা করেন। জার্মান প্রতিমন্ত্রী এ ব‍্যাপারে জার্মান সরকারের সহযোগিতা থাকবে বলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান। বাংলাদেশে অত‍্যাধুনিক ই-পাসপোর্ট প্রবর্তনে সহযোগিতা করায় জার্মান প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ জার্মানির দ্বি- পাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন।

    সৌজন্য সাক্ষাতের সময় মাননীয় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী, বাংলাদেশ দূতাবাস জার্মানির মান‍্যবর রাষ্ট্রদূত মোঃ মোশারফ হোসেন ভূইঁয়া ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি প্রমুখ।

    শ্রদ্ধান্তে
    মোঃ শরীফ মাহমুদ অপু
    সিনিয়র তথ‍্য অফিসার
    স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
    ০১৭১০৬৩৫৩৪৮
    smapu1@yahoo.com

  • বাংলাদেশ দূতাবাস, বার্লিন, জার্মানী ই -পাসপোর্ট কার্যক্রম এর শুভ উদ্বোধন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশ দূতাবাস, বার্লিন, জার্মানী ই -পাসপোর্ট কার্যক্রম এর শুভ উদ্বোধন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

     

    বাংলাদেশ দূতাবাস, বার্লিন, জার্মানী ই -পাসপোর্ট কার্যক্রম এর শুভ উদ্বোধন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

    আজ ০৫ সেপ্টেম্বর, ২০২১ খ্রিঃ বাংলাদেশ দূতাবাস, বার্লিন, জার্মানিতে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

    উদ্বোধনের সময় বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত সভায় মাননীয় মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধামন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক মুজিববর্ষে ই-পাসপোর্ট সাধারণ জনগণের হাতে তুলে দেয়া হয়েছে। ২০১০ সালে বাংলাদেশ সরকার মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) এবং বাংলাদেশ ভ্রমণেচ্ছু বিদেশি নাগরিকগণকে মেশিন রিডেবল ভিসা (MRV) প্রদান করে। বর্তমানে ৭৩ টি বিদেশী মিশনে এমআরপি ও এমআরভি সেবা চালু রয়েছে। প্রবর্তনের পর অদ্যাবধি তিন কোটি ১১ লাখ ১০ হাজার এমআরপি ইস্যু করা হয় এবং ১৬ লক্ষ ১৯ হাজার এমআরভি ইস্যু করা হয়।’

    ‘এমআরপি ও এমআরভি’র প্রবর্তন করে সরকার এই সেবার আধুনিকায়ন বন্ধ করেনি। গত ২২ জানুয়ারি, ২০২০ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্তমান বিশ্বের সর্বাধুনিক ই- পাসপোর্ট এর শুভ উদ্বোধন ঘোষণা করে বলেন, “ই-পাসপোর্ট বাংলাদেশের জনগণের জন্য মুজিববর্ষের উপহার।”

    ‘যুগের চাহিদা ও উন্নত দেশের সাথে তাল মিলিয়ে জাতীয় অবস্থান, মর্যাদা সুসংহত করার লক্ষ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বাংলাদেশ ই-পাসপোর্ট প্রবর্তন ও চালুর উদ্যোগ গ্রহণ করে। ইতোমধ্যে বাংলাদেশের সকল পাসপোর্ট অফিস থেকে ই- পাসপোর্ট প্রদান করা হচ্ছে। বিমানবন্দরে ই-গেইট স্থাপন করা হয়েছে যা দক্ষিণ এশিয়ায় প্রথম এমনকি উন্নত দেশগুলির স্বল্পসংখ্যক দেশে স্থাপিত হয়েছে। এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার সফল বাস্তবায়ন সম্ভব হলো।’

    ‘বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসের মধ্যে জার্মানির বার্লিনে প্রথম ই-পাসপোর্টের roll-out আজ থেকে শুরু হতে যাচ্ছে। পর্যায়ক্রমে সব দূতাবাসে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে প্রায় ১৫ লাখ আবেদন জমা হয়েছে ই- পাসপোর্ট এর জন্য। প্রায় ১০ লক্ষ ই- পাসপোর্ট বিতরণ করা হয়েছ।’

    সভাপতির বক্তব্যে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী বলেন, ‘বতর্মানে দেশের ৬৪ টি জেলার ৬৯ টি অফিস থেকে ই-পাসপোর্ট দেয়া হচ্ছে। শিগগিরই দেশের ৮০ টি মিশনে এর কার্যকারিতা শুরু হবে।’

    অনুষ্ঠানে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশারফ হোসেন ভূইয়া বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও নেতৃত্বের গুণাবলি ধারণ করে তাঁর সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন বর্তমান সরকার বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিতকরণের পাশাপশি বলিষ্ঠ ও নিরপেক্ষ কূটনীতির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস জার্মানির মান‍্যবর রাষ্ট্রদূত মোঃ মোশারফ হোসেন ভূইঁয়া; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল্লা আল মাসুদ চৌধুরী; জার্মান Veridos কোম্পানির CEO Mr. Andreas Raschmeir; জার্মান অবস্থানরত বাংলাদেশী প্রবাসীবৃন্দ প্রমুখ।

    শ্রদ্ধান্তে
    মোঃ শরীফ মাহমুদ অপু
    সিনিয়র তথ‍্য অফিসার
    স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
    ০১৭১০৬৩৫৩৪৮

  • ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খোলা: শিক্ষামন্ত্রী

    ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খোলা: শিক্ষামন্ত্রী

    ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    শুক্রবার চাঁদপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হতে পারে। তবে আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

    শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলবে।

    উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সরকার ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

    পরে কয়েক দফা চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। দীর্ঘ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

    চলমান এই ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। সে অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলমান ছুটি অব্যাহত থাকবে।

    সম্প্রতি সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেন। এরপর থেকেই জোরেশোরে প্রস্তুতি নিতে শুরু করেন সংশ্লিষ্টরা।

  • ব্যানার অপসারণ কেন্দ্র করে সংঘর্ষে দায়েরকৃত দুটি মামলায় সকল আ.লীগ নেতাকর্মীর জামিন

    ব্যানার অপসারণ কেন্দ্র করে সংঘর্ষে দায়েরকৃত দুটি মামলায় সকল আ.লীগ নেতাকর্মীর জামিন

    বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের ও পুলিশের মামলায় গ্রেফতার ১২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

    এর আগে এই মামলায় আরও ৯ আসামির জামিন হয়। এনিয়ে এ মামলার ২১ আসামির জামিন আবেদনই মঞ্জুর হলো।

    বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

    অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোতয়ালী থানার জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও) এসআই খোকন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, দুই মামলায় গ্রেফতার ১২ আসামির জামিন চেয়ে গত ২৯ আগস্ট আবেদন করা হয়। তখন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন মো. আনিচুর রহমান।

    তিনি জামিন আবেদন গ্রহণ করে, ২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। আজ শুনানি শেষে আবেদন করা ১২ আসামির জামিন মঞ্জুর করা হয়।

    আজ জামিন পেয়েছেন-বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক হাসান মাহমুদ বাবু,বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বরিশাল মহানগর এর আহবায়ক ও বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্না,মহানগর সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, রূপাতলী বাস টার্মিনালের পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রায়পাশা-কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু, লিটন ঘোষ, মো. রাকিব, শুভ হাওলাদার, শাহিনুল ইসলাম শাহিন, শুভ ঘোষ,বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. অলিউল্লাহ, মিরাজ গাজী ও হারুন অর রশিদ।

    বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সভাপতি একেএম জাহাঙ্গীর,সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু,সহ সভাপতি ও প্যানেল মেয়র-১ গাজি নঈমুল লিটু,বরিশাল আইনজীবী সমিতির সাধারন সম্পাদক,মহানগর আওয়ামীলীগ এর সদস্য,প্যানেল মেয়র-২ এ্যাডঃরফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ সহস্র নেতাকর্মীরা জেলগেটে উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য গত ১৮ই আগস্ট রাত এ ব্যানার অপসারণ কে কেন্দ্র করে বরিশালে ঘটে যাওয়া সংঘর্ষে সদর উপজেলা ইএনও এবং পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করে,পর্যায়ক্রমে ২১ জন আওয়ামীলীগ এর নেতাকর্মী গ্রেফতার হয়,উক্ত মামলায় বরিশাল আদালত প্রাঙ্গনে আজ মামলার শুনানি শেষে,দুপুর এ জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এ্যাডঃতালুকদার মোঃ ইউনুস জানান,,বিজ্ঞ আদালত সকল আসামীদের জামিন বিবেচনা ও মনজুর করেছেন, আইনজীবী সমিতির সভাপতি ও তালুকদার মোঃ ইউনুস কে জামিনদার হিসেবে দশ হাজার টাকার বেলবন্ড এ জামিন মনজুর করেছেন।

  • পুলিশ হবে সাংবাদিক, অনুসরণ করা হবে গোল্ডেন রুলস: আইজিপি

    পুলিশ হবে সাংবাদিক, অনুসরণ করা হবে গোল্ডেন রুলস: আইজিপি

    দেশ-বিদেশে পুলিশের অর্জন ও পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নিউজ পোর্টাল চালু করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

    তিনি বলেছেন, ‘নিউজ পোর্টালটির থাকবে পৃথক রিপোর্টিং টিম, যারা সবাই পুলিশের সদস্য। পুলিশ নিউজে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে।’

    বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদরদফতরে নিউজ ডট পুলিশ ডট গভ ডট বিডি (news.police.gov.bd) পোর্টালটির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

    পোর্টালে দেশ-বিদেশের সাম্প্রতিক নিউজ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জনগুলো দ্রুততম সময়ে তুলে ধরা হবে বলেও জানান আইজিপি।

    উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে বাংলায় নিউজ পোর্টালটি চালু হয়েছে। পরবর্তীতে আমরা ইংরেজি ভার্সন চালু করবো। মূলত পুলিশের অর্জনগুলো তুলে ধরা হবে এ পোর্টালে।

    এছাড়াও প্রতিদিন বাংলাদেশে অসংখ্য পজিটিভ সংবাদ থাকে, সেগুলোও তুলে ধরা হবে এখানে। পুলিশ নিউজে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে।’

    ড. বেনজীর আরো বলেন, ‘পুলিশ নিউজে মূলত পুলিশ সদস্যরাই নিউজ করবেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলে তাদের নিউজগুলো অনুমতি সাপেক্ষে ক্রেডিট দিয়ে ছাপানো হবে।’

    তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে। এরই অংশ হিসেবে এ নিউজ পোর্টাল। আমি যখন ডিএমপি কমিশনার ছিলাম তখন সরকারি দফতর হিসেবে প্রথমবারের মতো মিডিয়া সেন্টার করা হয়। সাংবাদিকদের সুবিধার্থে সেখানে ডেস্কটপ দেয়া হয়েছে, ওয়াই-ফাই, লাউঞ্জ করা হয়েছে।

    এছাড়াও আমি যখন র‍্যাব মহাপরিচালক (ডিজি) ছিলাম তখন সাংবাদিকদের সুবিধার্থে মিডিয়াপাড়ায় র্যাবের মিডিয়া সেন্টার করি। ডিএমপি নিউজ (https://dmpnews.org/) প্রতিষ্ঠা করেছি, এ পোর্টালটি এ পর্যন্ত ১৮ কোটি পাঠক ভিজিট করেছে।’

  • মুক্তি পেলেন আলোচিত পরীমনি

    মুক্তি পেলেন আলোচিত পরীমনি

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি জামিনে কারামুক্ত হয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হন তিনি।

    কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় পরীমনিকে। এ সময় তিনি সাদা পোশাকে ছিলেন।

    এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন।

    তারও আগে গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী মজিবুর রহমান। তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। পরে তার আইনজীবীরা এ নিয়ে হাইকোর্টে আবেদন করেন। এরপর জামিন শুনানির দিন এগিয়ে ৩১ আগস্ট ধার্য করা হয়।।

    গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    ওই দিনই রাত ৮টা ১০ মিনিটে পরীমনিকে একটি সাদা মাইক্রোবাসে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। পরদিন ৫ আগস্ট বিকেল ৫টা ১২ মিনিটে পরীমনি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে বনানী থানার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এরপর র‌্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

    এরপর তাকে আদালতে হাজির করলে প্রথমে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে আরও দুই দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

    মামলা সূত্রে জানা যায়, পরীমনি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন। এমনকি এলএসডি ও আইসও সেবন করতেন তিনি। এজন্য বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। বাসায় নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন।

    ২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমনি এ পর্যন্ত ৩০টি সিনেমা ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমনিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।

  • মাদক সম্রাট সোহেলের বাসা থেকে ১৮০ পিচ ইয়াবা উদ্ধার।

    মাদক সম্রাট সোহেলের বাসা থেকে ১৮০ পিচ ইয়াবা উদ্ধার।

    গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার অভিযান টিমের ইনচার্জ এস আই মেহেদী হাসান-০২ সংগীয় এসআই রিয়াজুল ইসলাম-১, এ এস আই মিজানুর রহমান, এ এস আই শহীদুল, এএস আই কিবরিয়া অভিযান পরিচালনা কালে ১১ নং ওয়ার্ডস্থ ভিআইপি গেট সংলগ্ন মাদক ব্যবসায়ী মোঃ সোহেল আলী শেখ (২৮), পিতা-হায়দার আলী শেখ এর ভাড়া বাসায় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল পালিয়ে যায়। এসময় বাসার মালিক রানা এবং স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে সোহেলে ঘর তল্লাশী করে ১৮০ পিচ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। এ সংক্রান্তে কোতয়ালী থানায় মামলা রুজু প্রক্রিয়া চলমান।

  • বিসিসির কোভিড ভ্যাকসিনের তথ্য

    বিসিসির কোভিড ভ্যাকসিনের তথ্য

    আজ থেকে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের মডার্না ভ্যাকসিনের ১ম ডোজ প্রদান বন্ধ রয়েছে।

    সেই সাথে নগরীর ২৯ টি ভ্যাকসিনেশন কেন্দ্রে একযোগে সিনোফার্ম ভ্যাকসিনের ১ম ডোজ, কোভিশিল্ড ভ্যাকসিনের ২য় ডোজ ও মডার্না ভ্যাকসিনের ২য় ডোজের কার্যক্রম চলমান রয়েছে।
    (মডার্না ভ্যাকসিনের ১ম ডোজ আবার কবে শুরু হবে, তা জানিয়ে দেয়া হবে)

    এছাড়াও বিশেষ দ্রষ্টব্যঃ-
    ১. এস এম এস ব্যাতীত ভ্যাকসিন প্রদান করা হয় না। তাই এস এম এস না এলে অপেক্ষা করুন। নির্দিষ্ট সময়ে এস এম এস এলে নিকটস্থ কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন গ্রহন করুন।
    ২. কাউন্সিলরবৃন্দের কার্যালয়ে বিনামূল্যে ভ্যাকসিন গ্রহনের রেজিস্ট্রেশন করা হয়। তাই কোথাও রেজিস্ট্রেশনের বিনিময়ে অর্থ প্রদান করা থেকে বিরত থাকুন।
    ৩. গর্ভবতী মায়েরা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন গ্রহনের পূর্বে গর্ভবতীদের জন্য নির্ধারিত ফরম পূরণ করে ভ্যাকসিন নিন।
    ৪. নাগরিকদের সুবিধার্থে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে ২৯ কেন্দ্রে ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করা হয়েছে। তাই কোনো কেন্দ্রে লোকসংখ্যা বেশি থাকলে, সেখানে গোলযোগ না করে নিকটস্থ অন্য কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন গ্রহন করুন।

    সর্বোপরি, নিজে সচেতন থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সকলের সুস্থতা নিশ্চিত করুন। পরিচিতজনদের ভ্যাকসিন গ্রহন করতে উৎসাহিত করুন।