Category: প্রচ্ছদ

  • বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

    বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

    মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় “আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার” হিসেবে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামে মুজিব বর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহনির্মাণ কাজের পরিদর্শণ করার পাশাপাশি মুজিববর্য উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি এর ব্যক্তিগত তহবি থেকে বরিশাল সদর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ৬০ জন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এতে প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সদস্য জাতীয় পরিষদ বাংলাদেশ আওয়ামীলীগ সৈয়দ আনিসুল রহমান, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল সিটি কর্পোরেশন ২৪, ১, ২২ নং ওয়ার্ডের কাউন্সিলরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

    শুরুতে অতিথিরা এক আলোচনার মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আলোচনা করেন। পরে অতিথিরা ৬০ জন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। মুজিব বর্ষ উপলক্ষে বরিশাল জেলায় প্রথম দফায় ১৫৫৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয় এবার দ্বিতীয় দফায় বরিশাল জেলায় ৫৪৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ঘরে নির্মাণ করা হচ্ছে।

  • বরিশালে সরকারি নিষেধাজ্ঞা সময়কালীন সরকারি তথ্য ও সেবা ৩৩৩ তে ফোন করা ১ হাজার ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

    বরিশালে সরকারি নিষেধাজ্ঞা সময়কালীন সরকারি তথ্য ও সেবা ৩৩৩ তে ফোন করা ১ হাজার ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

    প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন। করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ এর শুরু থেক বরিশাল জেলা প্রশাসন এ জেলার দরিদ্র অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরি ধারাবাহিকতায় আজ ৩০ আগস্ট সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম বান্দ রোড বরিশালে সরকারি নিষেধাজ্ঞা সময়কালীন সরকারি তথ্য ও সেবা ৩৩৩ তে ফোন করা ১ হাজার নিম্ন আয়ের খেটে-খাওয়া দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আবদুর রাজ্জাক, অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ একেএম এহসান উল্লাহ, পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন সৈয়দ মোঃ ফারুক আহমেদ, বিসিবির ডাইরেক্টর আলমগীর খান আলো, র‌্যাব-৮ এর প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীকসহ সরকারি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞা সময়কালীন সরকারি তথ্য ও সেবা ৩৩৩ ফোন করে খাদ্য সহায়তা চাওয়া ১০০০ জন ব্যক্তিদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী হিসেবে খাদ্য সহায়তা চাল ২০, ডাল ২ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবন ১ কেজি, সাবান ১ টি ইত্যাদি বিতরণ করেন।

  • সিঙ্গাপুর, ব্যাংককের আদলে হবে কক্সবাজার : প্রধানমন্ত্রী

    সিঙ্গাপুর, ব্যাংককের আদলে হবে কক্সবাজার : প্রধানমন্ত্রী

    কক্সবাজারকে ঘিরে সরকারের আলাদা পরিকল্পনা রয়েছে। জেলাটিকে সিঙ্গাপুর, ব্যাংককের আদলে সাজানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরের অত্যাধুনিক রানওয়ে সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, ‘কক্সবাজারে ইকোট্যুরিজমের কাজ চলছে, রেললাইনও আসছে। এখানে আন্তর্জাতিক বিমানবন্দর হলে দিন-রাত ফ্লাইট চলবে। এসব দৃশ্যমান হলেই কক্সবাজার বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।’

    রোববার গণভবন থেকে রানওয়ে সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোখলেছুর রহমান, কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ।

    অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালের পরের সরকার বঙ্গবন্ধুকে কটাক্ষ করত। যার কারণে কক্সবাজারকে ঘিরে তারা কিছুই করেনি। বরং তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সেখান থেকে নতুন করে কক্সবাজারকে ঘিরে পরিকল্পনা হাতে নেই। আস্তে আস্তে সবই দৃশ্যমান হচ্ছে।’

    কক্সবাজারকে আধুনিক পর্যটন শহর করার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইতোমধ্যে কক্সবাজারে গড়ে উঠেছে দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক।

    এটিকে চট্টগ্রামের মিরসরাই পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। রেললাইনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আন্তর্জাতিক বিমানবন্দরও পৌঁছে গেছে। এসব পুরোপুরি বাস্তবায়িত হলে এক অনন্য উচ্চতায় পৌঁছাবে কক্সবাজার- যেমনটা জাতির পিতা চেয়েছিলেন।’

    বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, বর্তমানে কক্সবাজার বিমানবন্দরে নয় হাজার ফুট দীর্ঘ একটি রানওয়ে রয়েছে।

    এটি ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করার কাজ চলছে। এর মধ্যে এক হাজার ৩০০ ফুট থাকবে সমুদ্রের মধ্যে। কক্সবাজার বিমানবন্দরের মহেশখালী চ্যানেলের দিকে জমি অধিগ্রহণের মাধ্যমে সম্প্রসারিত হচ্ছে এই রানওয়ে।

    প্রকল্পটি বাস্তবায়িত হলে নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং-৭৭৭-৩০০ ইআর, ৭৪৭-৪০০ ও এয়ারবাসের মতো উড়োজাহাজ সহজেই ওঠানামা করতে পারবে। প্রকল্পে ব্যয় হচ্ছে ১ হাজার ৫৬৮ কোটি ৮৬ লাখ টাকা।

  • বরিশালে হলিকেয়ার মাদক নিরাময় কেন্দ্র থেকে এক যুবকের লাশ উদ্ধার

    বরিশালে হলিকেয়ার মাদক নিরাময় কেন্দ্র থেকে এক যুবকের লাশ উদ্ধার

    বরিশাল নগরীর নবগ্রাম সড়কের হলিকেয়ার মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পূনর্বাসন কেন্দ্র থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (আগস্ট ২৭) বেলা সাড়ে এগারোটায় খবর পেয়ে পুলিশ ওই কেন্দ্র থেকে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা হাসপাতাল মর্গে প্রেরণ করে ময়না তদন্তের জন্য। মৃত চন্দন সরকার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বড়পাইকা এলাকার চিত্তরঞ্জন সরকারের ছেলে। ওই কেন্দ্রে চিকিৎসাধীন রোগিরা জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই যুবক চন্দন সরকারকে মারধর করেছেন মাদক নিরাময় কেন্দ্রের কর্মচারীরা। সকালে বাথরুমে গিয়ে গলায় গামছা পেচানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। লাশের মুখে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেশিরা বলেছেন, হলিকেয়ার মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পূনর্বাসন কেন্দ্রে রাতের বেলায় প্রায়ই রোগিদের নির্যাতন করা হলে এর কান্না শুনতে পান। চিকিৎসাধীন রোগির স্বজনরা নির্যাতনের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তবে এ নিয়ে কোন কথা বলতে রাজি নন, হলিকেয়ার মাদক নিরাময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল হক তমাল। বর্তমানে এখানে ২৭ জন রোগি চিকিৎসাধীন রয়েছে। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মানসিক ভারসাম্যহীন রোগীকে রাখার কোনো বিধান আছে কি না, এমন প্রশ্ন করা হলে তিনি এর কোনো উত্তর দিতে পারেননি।

  • বরিশালে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু

    বরিশালে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ‍আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

    একই সময়ে বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪২ জন। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৭৯৭ জন।

    শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

    করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে বরিশালের দুজন, ভোলার দুজন ও পটুয়াখালীর ‍একজন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৪৫ জনে।

    গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩৭৮ জনে।

    আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৭৯৭ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৩৩২ জন।

    আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৩৮ জন নিয়ে ১৭ হাজার ৭১৫ জন, পটুয়াখালীতে নতুন ১৯ জন নিয়ে ৫ হাজার ৯৭১ জন, ভোলায় নতুন ৪১ জনসহ ৬ হাজার ৩৩৮ জন, পিরোজপুরে নতুন ১৯ জনসহ ৫ হাজার ১৩৯ জন, বরগুনায় নতুন ১৬ জনসহ ৩ হাজার ৬৯৮ জন ও ঝালকাঠিতে নতুন ৯ জন নিয়ে ৪ হাজার ৫১৭ জন রয়েছেন।

    এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

    এ নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৪৪ জন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৯২ জনের মৃত্যু হয়েছে।

    আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯৪৪ জনের মধ্যে ১২ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

    হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ১৩ জন ও করোনা ওয়ার্ডে আটজন ভর্তি হয়েছেন।

    করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১১৪ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩৬ জন করোনা ওয়ার্ডে ও ৭৮ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

    আরটি পিসিআর ল্যাবে ১৯১ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ১৭ দশমিক ২৭ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

  • কমছে করোনা বাড়ছে ডেঙ্গু ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৬৭ রোগী

    কমছে করোনা বাড়ছে ডেঙ্গু ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৬৭ রোগী

    বাংলাদেশে ২৪ ঘণ্টায় ২৬৭ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    এর মধ্যে রাজধানী ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ২১৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫০ জন রয়েছেন। এ বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪০ জন।

    স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৬৭ জন ভর্তি হয়েছেন।

    এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯০ জনে।

    ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৬৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২৫ জন।’
    এতে আরও বলা হয়, ‘এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ৯ হাজার ১২০ জন।

    তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৯৮৮ জন রোগী। ডেঙ্গুতে চলতি বছর মোট ৪০ জনের মৃত্যু হয়েছে।’

  • ফিরোজ প্লাবন এর গান “জনতার মেয়র সাদিক আব্দুল্লাহ ভাই”

    ফিরোজ প্লাবন এর গান “জনতার মেয়র সাদিক আব্দুল্লাহ ভাই”

    বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কে নিয়ে অসাধারণ একটি গান করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফিরোজ প্লাবন কিবরিয়া।

    গানের লিংকঃ

    https://youtube.com/watch?v=BfnXXGNNLKg&feature=share

  • বরিশালে সংঘর্ষ: ইউএনও পুলিশের মামলায় ১২ আসামির জামিন

    বরিশালে সংঘর্ষ: ইউএনও পুলিশের মামলায় ১২ আসামির জামিন

    গত (১৮ আগস্ট) বরিশাল সদর উপজেলায় ব্যানার অপসারণকে কেন্দ্র করে ইউএনও, পুলিশ, আওয়ামীলীগের মধ্যে গোলাগুলি সংঘর্ষের ঘটনা ঘটে।

    এসময় আনসার পুলিশ ও আওয়ামীলীগের আহত হয় প্রায় অর্ধশতাধিক।

    সেই ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন ইউএনও মুনিবুর রহমান এবং কোতোয়ালি মডেল থানার এস আই শাহাজালাল। মামলা দায়েরের পর ২২ জনকে আটক করেন পুলিশ।

    আজ বুধবার (২৫ আগস্ট) আসামিদের জামিন আবেদন করলে, ১২ আসামিদের জামিন মঞ্জুর করেন আদালাত।

    বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট একে,এম জাহাঙ্গীর।

    তিনি বলেন, একটি ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে এবং উভয়পক্ষ থেকে মামলা দায়েরও করা হয়।

    আজ ইউএনও এবং পুলিশের দায়ের করা মামলায় আসামিদের জামিন আবেদন করলে ইউএনওর করা মামলায় ৩ জন ও পুলিশের করা মামলায় ৯ জন আসামির জামিন মঞ্জুর করেন আদালাত।তারা হলেন মোঃ ইকতিয়ার উদ্দিন, আব্দুস সালাম মনু, মোঃ মমিন উদ্দিন কালু, মোঃ কবির তালুকদার, হুমায়ন হাওলাদার, ইলিয়াস, জমির উদ্দিন, আলো গাজী ও নাসির উদ্দিন।

    এদিকে ইউএনও মুনিবুর রহমান ও কোতোয়ালি থানার ওসিসহ ৭/৮০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলার আবেদন করলে, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

  • প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত, সঙ্কটে নিজেকে প্রমাণ করলেন স্থানীয় সরকারমন্ত্রী

    প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত, সঙ্কটে নিজেকে প্রমাণ করলেন স্থানীয় সরকারমন্ত্রী

    বরিশালের ঘটনাকে কেন্দ্র করে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল। জল ঘোলা হওয়ার আগেই সঙ্কটময় সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটেছে।

    দু’পক্ষের সমঝোতার মাধ্যমে যবনিকাপাত ঘটেছে উত্তাপের। আরও একটি দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে বিরাজমান অস্থিরতার নিরসন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সরকারপ্রধানের নির্দেশে সঙ্কটময় পরিস্থিতি থেকে উত্তরণে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। হাসিমুখের ছবি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।

    মন্ত্রীর নরম-গরম কৌশলে উদ্ভুত পরিস্থিতির হাসিমুখে সমাপ্তি ঘটেছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর আস্থা যেমন ধরে রেখেছেন তেমনি নিজেকে সঙ্কটে প্রমাণও করেছেন মন্ত্রী তাজুল ইসলাম, এমনটিই মনে করছে পর্যবেক্ষক মহল।

    ৯৬’র আওয়ামী লীগ সরকারে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হলেও একাদশ সংসদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান মো.তাজুল ইসলাম। তৃণমূল জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাদিহিতার আওতায় আনতে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন।

    স্বাধীনতার পর করোনা সঙ্কটে দেশজুড়ে সবচেয়ে বড় ত্রাণ কর্মসূচি পরিচালিত করেছেন। ত্রাণ বিতরণ কর্মসূচিতে কোন অনিয়ম হলেই সাহসী ও নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেছেন।

    জনপ্রতিনিধিরা যে দলেরই হোক না কেন অভিযুক্ত হলেই কাউকে ছাড় দেননি। সবার সঙ্গেই সমান আচরণ করেছেন। আবার ভালো কাজ করা জনপ্রতিনিধিদের প্রশংসাও করেছেন।

    কেউ কেউ বলছেন, বরিশালের ঘটনাকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা হয়েছে। কিন্তু শুরু থেকেই স্থানীয় সরকার মন্ত্রী বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে অভিহিত করেন।

    রোববার (২২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রী বলেন, ‘ঘটনাটি এখন বেশি মাত্রায় নেই, এটি সমাধানের দিকে চলে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি।’

    সমঝোতার ভিত্তিতে কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের ‘ছক’ কষে মন্ত্রী সব পক্ষের সঙ্গেই দফায় দফায় কথা বলেন। পথ খুলে দেন সমাধানের।এরপরই বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদলের বাসভবনে সব পক্ষের আলোচনায় বিরোধের নিষ্পত্তি ঘটে।

    সূত্র জানায়, বরিশালের ঘটনায় সমঝোতার আবহ তৈরি করতে বিষয়টিকে খুবই দক্ষতার সঙ্গেই সামাল দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। কঠোর ভাষায় বক্তব্যের বদলে তিনি স্বস্তির বার্তা দিয়েছেন বারবার।

    বলেছেন, ‘মতপার্থক্য থাকতে পারে, এটা থাকবেই। পরিবারের ভেতরে স্বামী-স্ত্রীর মধ্যে যেমনি মতপার্থক্য থাকে, বাবা-সন্তানের মধ্যেও মতপার্থক্য থাকে। আমরা যারা কাজ করি, আমার অধীনস্থদের সঙ্গে আমার কথায় মতপার্থক্য থাকলেও আবার আমরা একসঙ্গে কাজও করি।’

    জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সাবেক সভাপতি হেলালুদ্দীন আহমদ বলেন, ‘জনপ্রতিনিধি এবং প্রজাতন্ত্রের কর্মচারীরা একে অন্যের পরিপূরক।

    বরিশালের ঘটনাটি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর বিচক্ষণতায় আলোচনার ভিত্তিতেই সমাধান হয়েছে। তিনি দক্ষতার সঙ্গেই উদ্ভুত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান করেছেন।

  • বরিশালে ইউএনও- আ.লীগ সংঘর্ষের সমঝোতা

    বরিশালে ইউএনও- আ.লীগ সংঘর্ষের সমঝোতা

    সম্প্রতি বরিশালে ইউএনওর বাসভবনে ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি অবশেষে সমঝোতা হয়েছে।

    রোববার (২৩ আগস্ট) রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম বার,বরিশাল জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার,বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ  বরিশাল রেঞ্জের ডিইজি মোঃ আক্তারুজ্জামান, র‍্যাব ৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিএইজি জামিল হাসান, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন,বরিশাল জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সভাপতি এড. একেএম জাহাঙ্গীর,  উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি কর্মকর্তাগণ এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমঝোতা হয়। এর আগে আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে ষ সমঝোতার ইঙ্গিত দিয়েছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। রবিবার সচিবালয়ে নিজ কক্ষে তিনি এ মন্তব্য করেন।

    এলজিআরডি মন্ত্রী বলেন, বরিশালের ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। এটা এখন নিরসনের পথে। উভয় পক্ষ নিজেদের অবস্থান থেকে নিরসনের চেষ্টা করছে। মন্ত্রী আরও বলেন, বর্জ্য অপসারণের বিষয়ে অভিযোগের পরও তারা কিন্তু কাজ করেছে। প্রতিবাদ মিটিং-মিছিল ছিল, সেটাতো বন্ধ হয়েছে। হয়তো প্রশাসন ও মেয়র পরস্পরের মধ্যে কিছু আলোচনা হয়েছে। তারা হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছে। মেয়রতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব।

    স্বাভাবিকভাবেই তিনি একজন দায়িত্বশীল মানুষ। তারা বুঝেছে, এটা নিজেদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। এটা কারও জন্যই শুভকর না। তিনি বলেন, স্বাভাবিকভাবে ভুল বোঝাবুঝিই হয়েছে। আপনারা কি অন্য কিছু মনে করেন নাকি? সব ঘটনাই ভুল বোঝাবুঝি থেকেই হয়।

    বরিশালের ঘটনায় মেয়রকে প্রধান আসামি করে মামলা দেয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, মামলা করাটা অস্বাভাবিক কিছু না। প্রসঙ্গত, পোস্টার-ব্যানার অপসারণকে কেন্দ্র করে গত বুধবার রাতে সদর উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে পুলিশের হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধ-শতাধিক মানুষ গুলিবিদ্ধসহ আহত হয়।