Category: প্রচ্ছদ

  • দেশে করোনায় কেড়ে নিলো আরও ২৬৪ জনের প্রাণ

    দেশে করোনায় কেড়ে নিলো আরও ২৬৪ জনের প্রাণ

    গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৬১ জনের।

    নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে। মৃত ২৬৪ জনের মধ্যে পুরুষ ১৫৪ জন ও ১১০ জন নারী।

    এর আগে গত ৫ আগস্ট দেশে করোনায় ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল একদিনে দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু।

    মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯০৩ জন।

    এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।

    এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র্যাপিড অ্যান্টিজেন ৫২২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৮ হাজার ৪১৬টি।

    মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ৪২৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮২ লাখ ১২ হাজার ৪১টি।

    এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭১ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৮ শতাংশ।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ২৬৪ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ৬০ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন।

    এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৯২ জন, বেসরকারি হাসপাতালে ৬২ জন এবং বাড়িতে ১০ জন মারা যান।

    মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৮ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১২ জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে পাঁচ জন রয়েছেন।

    এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন তিন হাজার ২৩৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন চার হাজার ২৪৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৩১ হাজার ২৪৭ জন।

    আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৪৩ হাজার ২৭১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮৮ হাজার ১০৮ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

  • সিটি মেয়রের দেড়শ’ সিলিন্ডার বরাদ্ধ

    সিটি মেয়রের দেড়শ’ সিলিন্ডার বরাদ্ধ

    সম্পূর্ণ ব্যক্তিগত অর্থে নগরবাসীর জন্য দেড়শ’ অক্সিজেন ভর্তি সিলিন্ডারের বরাদ্ধ দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিসিসি’র নিজের বেতন ভাতার অর্থ দিয়ে তিনি তার মমতাময়ী মা ৭৫ এর শহীদ মাতা মুক্তিযোদ্ধা মরহুমা সাহান আরা বেগমের নামে জনতার জন্য এই জীবন রক্ষাকারী অক্সিজেন সিলিন্ডার বরাদ্ধ করেছেন। করোনায় আক্রান্ত মুমুর্ষূ রোগীরা বিনামূল্যে এগুলো পাবেন। বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ড কাউন্সিলরের প্রতিটি দপ্তরে ৫ টি করে মোট দেড়শ’ টি অক্সিজেন সিলিন্ডার থাকবে। নিজ নিজ এলাকার করোনা আক্রান্ত মুমুর্ষূ রোগীদের সরবরাহ করবেন কাউন্সিলরগন। বাংলাদেশে করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে কোন সিটি কর্পোরেশনের নগর পিতার ব্যক্তিগত অর্থায়নে এখন পর্যন্ত এটাই প্রথম জীবন রক্ষাকারী জনদরদী উদ্যোগ। আজ এসব সহায়তা কাউন্সিলরদের দপ্তরে পৌছে যাবার কথা রয়েছে।
    করোনা মোকাবেলায় ইতিমধ্যেই বাংলাদেশে এই প্রথম বরিশাল সিটি কর্পোরেশনের নগরবাসীর দুয়ারে করোনা টিকা পৌছে দিতে একই সময় ৩০ টি ওয়ার্ডে টিকা কার্যক্রম সফলভাবে চালিয়ে যাচ্ছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। একই সাথে তিনিই গনটিকা কর্মসূচী সফল করেছেন নগরীতে ৫৪ টি কেন্দ্রের ৬৫ টি বুথের মাধ্যমে। শনিবার এসব কেন্দ্র ও বুথে ১৮ হাজার ২০০ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা অর্জন করে তিনিই পেরেছেন ৬ ঘন্টায় এই নগরীর ১৮ হাজার ৩৪০ জনকে টিকা দিতে। এর মধ্যে শুধু নারীদের জন্য দুটি পৃথক কেন্দ্রও স্থাপন করা হয়েছে। করোনাকালে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র এমন উদ্যোগ সব মহলে ব্যাপক সাড়া জুগিয়েছে।

  • বিট অফিসার হবেন তার এলাকার মানুষের সবচাইতে আপনজন; বিএমপি কমিশনার

    বিট অফিসার হবেন তার এলাকার মানুষের সবচাইতে আপনজন; বিএমপি কমিশনার

    “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”

    এই স্লোগানকে সামনে রেখে আজ রবিবার, ০৮ আগস্ট ২০২১ খ্রিঃ বেলা ১২:০৫ ঘটিকায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএমপি উত্তর বিভাগের কাউনিয়া ও এয়ারপোর্ট থানাধীন ০৭ টি বিট পুলিশিং কার্যালয় ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয়।

    গণমুখী পুলিশিং বাস্তবায়নের মাধ্যমে পুলিশি সেবাকে সহজলভ্য করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিট পুলিশিং একটি অন্যতম জনপ্রিয় ইভেন্ট উল্লেখ করে এ সময় তিনি বলেন, বিট পুলিশিং সমাজকে ভারসাম্যপূর্ণ করার মাধ্যমে নীরব বিপ্লব ঘটিয়েছে। আর এই বিট পুলিশিং কার্যাবলী সঠিকভাবে সম্পাদনের জন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যারা বিট কার্যালয়ের স্থাপনসহ বিট পুলিশিং বাস্তবায়নে এগিয়ে এসেছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

    বিশ্বজুড়ে চলমান মহামারীতেও যেন পুলিশি সেবা থেমে না থাকে সেই লক্ষ্যেই আইজিপি মহোদয়ের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের এই আয়োজন।

    এসময় তিনি বলেন, এটি শোকাবহ আগস্ট মাস, জাতীয় জীবনে এই মাসটি অনেক তাৎপর্যপূর্ণ। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ তার পরিবারবর্গ ও বরিশালের কৃতি সন্তান শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এবং যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি।

    এ সময় বিভিন্ন বিট কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত সংশ্লিষ্ট এলাকার বিট অফিসার, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দগন বিট পুলিশিং সংক্রান্তে তাদের বিভিন্ন অভিমত তুলে ধরেন।

    এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এ্যান্ড প্রসিকিউশন জনাব এনামুল হক বলেন, বিট অফিসার হবে আপনাদের এলাকার সন্তানের মত। আপনাদের ঘরের ছেলে যেমনি আপনাদের পরিবারের সব কিছু জানতে পারে, তেমনি বিট অফিসারকেও আপনাদের ভাল-মন্দ সবকিছু জানতে হবে। বিট পুলিশিং এর বিষয়ে আপনাদের আন্তরিকতা ও সহযোগিতা দেখে আমরা সত্যি আশান্বিত।

    এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর জনাব মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস জনাব মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা জনাব এস.এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার উত্তর এন্ড গোয়েন্দা শাখা জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব রাসেল, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) জনাব মাসুদ রানা, সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

  • জীবন বাঁচাতে থাকতে হয়েছে হিন্দু পরিচয়ে: মেয়র সাদিক

    জীবন বাঁচাতে থাকতে হয়েছে হিন্দু পরিচয়ে: মেয়র সাদিক

    বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশকে একটি গোষ্ঠী পাকিস্তান বানাতে চেয়েছিলো।

    কিন্তু তা দেশের জনগণ হতে দেয়নি। আমার দাদা আব্দুর রব সেরনিয়াবাতসহ আমার পরিবারের অধিকাংশ সদস্যেকে ৭৫ এর সেই রাতে নির্মমভাবে হত্যা় করা হয়।

    মিন্টো রোডের বাসায় আমি মায়ের কোলে ছিলাম। আমার মা মরহুমা সাহানারা বেগমও গুলিবিদ্ধ হয়েছিলেন।

    জীবন বাঁচাতে আমরা ভারতে হিন্দু পরিচয়ে ছিলাম। যাতে কারও সন্দেহ না হয়। সে সময় আমাদের পেলে মেরে ফেলতো।

    শনিবার দুপুরে নগরীর বরিশাল ক্লাবের গোলাম মাওলা মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিসিসি মেয়র এসব কথা বলেন।

    মেয়র আরও বলেন, জনগণের টানে আমরা দেশে ফিরে এসেছি প্রতিকূলতার মধ্যে। সেই জনগণের সেবা ছাড়া অন্য কোনো লক্ষ্য আমার নেই।

    সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন এর সভাপতিত্বে এসময় আরও বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সাংবাদিক মুরাদ আহমেদ, মাহমুদ হোসেন চৌধুরী, সহসভাপতি রাহাত খান, সাবেক সভাপতি গোপাল সরকার প্রমুখ।

    আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব নুরুর রহমান বেগ।

    এর আগে সকালে সাংবাদিক ইউনিয়ন বরিশালের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- এটিএন বাংলার বরিশাল প্রতিনিধি হুমায়ন কবির, সাংবাদিক লতিফুর রহমান জাকির, দৈনিক আজকের বার্তার সিনিয়র রিপোর্টার জিয়াউদ্দিন বাবু, এসএ টিভির ব্যুরো প্রধান সালেহ টিটু, ডিবিসি টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপু, ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহিন হাফিজ, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, দৈনিক যুগান্তরের ব্যুরো রিপোর্টার সাঈদ পান্থ, ঢাকা পোস্টের স্টাফ করেসপন্ডেন্ট সৈয়দ মেহেদী হাসান, ভোরের কাগজের বরিশাল প্রতিনিধি এম কে রানা, প্রতিদিনের সংবাদের বরিশাল প্রতিনিধি মাসুদ রানা, সময়ের আলোর বরিশাল প্রতিনিধি এম মোফাজ্জেল প্রমুখ।

  • পরীমনির সঙ্গে প্রেম : ডিবি থেকে সরিয়ে দেয়া হচ্ছে শিথিলকে

    পরীমনির সঙ্গে প্রেম : ডিবি থেকে সরিয়ে দেয়া হচ্ছে শিথিলকে

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির সঙ্গে ‘অনৈতিক সম্পর্কে’ জড়ানোর অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সিদ্ধান্তে তাকে ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনারের (এডিসি) দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

    শনিবার (৭ আগস্ট) দুপুরে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে সকালে মালিবাগের সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ওমর ফারুক বলেন, ‘ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের অনৈতিক সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি।’

    তিনি বলেন, ‘৬ আগস্ট আমরা মামলার ডকেট বুঝে পেয়েছি, আসামির হেফাজতও বুঝে পেয়েছি।

    আসামিদের মধ্যে পরীমনি, মডেল মৌ, পিয়াসা ও নজরুল ইসলাম রাজ বর্তমানে সিআইডির হেফাজতে রয়েছে।

    তবে হেলেনা জাহাঙ্গীর ও মিশু হাসান বর্তমানে আমাদের হেফাজতে নেই। তারা অন্য মামলার তদন্তে ডিএমপির হেফাজতে।’

    পরীমনি এখন আসামি। তবে এর আগে অন্য একটা মামলায় তিনি বাদী ছিলেন। ঘটনাক্রমে একজন মামলার বাদীর সঙ্গে মামলার সুপারভাইজারের (তত্ত্বাবধায়ক) অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ তদন্তে উঠে আসবে কি-না—সাংবাদিকদের এমন প্রশ্নে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, ‘অবশ্যই উঠে আসবে। আমরা সুষ্ঠুভাবে তদন্ত করব।

    সেই কারণে মামলা এবং আসামি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মাধ্যম ও গণমাধ্যমে যা প্রকাশ পাবে, সেই বিষয়গুলোও তদন্তের সময় জিজ্ঞাসাবাদ করা হবে।’

    সিআইডির অতিরিক্ত ডিআইজি বলেন, ‘সবেমাত্র আমরা তদন্ত শুরু করেছি। সুতরাং এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে বেশি কিছু বলা মুশকিল। সিআইডিতে যেকোনো তদন্তই পুঙ্খানুপুঙ্খভাবে করা হয়।’

    ‘আমাদের ফরেনসিক ল্যাব, কেমিক্যাল ল্যাব, ডিএনএ ল্যাব ও আইটি ফরেনসিক ল্যাব রয়েছে। আমরা মামলার তদন্ত সুষ্ঠুভাবে করতে চাই।

    এর জন্য তদন্ত কার্যক্রমে আমাদের সময় লাগবে। ইতোমধ্যে সিআইডির হেফাজতে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে’ যোগ করেন তিনি।

    পরীমনির অপর্কমের অভিযোগগুলোর সঙ্গে প্রভাবশালীরাও জড়িত, এ প্রসঙ্গে শেখ ওমর ফারুক বলেন, ‘অবশ্যই, যদি প্রভাবশালী কেউ জড়িত থাকে। তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

  • পরীমণির ‘মম’ আটক

    পরীমণির ‘মম’ আটক

    মাদক মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকাই ছবির নায়িকা পরীমণির অনৈতিক কাজের সহযোগিতা করায় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (০৬ আগস্ট) সন্ধ্যায় পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে আটক করা হয়।

    এই নাট্যনির্মাতাকে নিজের ‘মম’ বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমণি। বিভিন্ন সময় তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। পরীমণির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নির্মাতা। বিশেষ করে গত মাসে ঢাকার সাভারে উত্তরা বোটক্লাব কাণ্ডে সর্বদা পাশে থেকে পরীমণিকে সাহস জুগিয়েছিলেন চয়নিকা।

    ঢাকা বোর্ড ক্লাবের ঘটনায় পরীমণি চয়নিকাকে কাছে পেলেও পরীমণির বাসায় যখন র্যা ব অভিযান চালায় তখন চয়নিকাকে দেখা যায়নি। পরীমণি আটকের খবরটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার প্রকাশ হলেও তখনও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীও উধাও ছিলেন। এবার বিপদে মেয়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে দেখা যায়নি তাকে।

    চয়নিকাকে গ্রেপ্তার করার আগ মুহূর্তে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ আরটিভি নিউজকে বলেন, পরীমণি সংশ্লিষ্টে তার (চয়নিকার) উপর আমরা নজরদারি অব্যাহত রেখেছি। আমাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

  • “সঠিক তরিকায় শতভাগ মাস্ক পরিধানই হতে পারে মহামারী মুক্তির প্রথম সোপান। ” পুলিশ কমিশনার বিএমপি

    “সঠিক তরিকায় শতভাগ মাস্ক পরিধানই হতে পারে মহামারী মুক্তির প্রথম সোপান। ” পুলিশ কমিশনার বিএমপি

    ০৬ আগস্ট ২০২১ খ্রিঃ মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় কোতোয়ালি মডেল থানাধীন কালু খান বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে স্বাস্থ্যবিধি পালন ও বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

    তিনি বলেন, একশত বছর ঘুরে পৃথিবীতে একেক রুপ নিয়ে মহামারি এসেছে, এটা একপ্রকার বৈশ্বিক মহামারি। স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে পারলে এই মহামারী মোকাবেলা করা সহজ।

    আমরা করোনার প্রাদুর্ভাব কমিয়ে আনতে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা বাস্তবায়নে প্রায়ই মসজিদে এসে থাকি।হাদিসে আছে মহামারিতে স্থান পরিবর্তন না করে স্বাস্থ্য সুরক্ষা বিধি রক্ষার্থে আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব রয়েছে। আমরা যদি নিয়মিতভাবে মাস্ক পরিধান না করে অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলি, তবে এই পাপের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে।

    প্রতিদিনই আমাদের চারপাশ থেকে পরিচিত কেউ না কেউ মারা যাচ্ছে, তাই করোনাভাইরাস এর সংক্রমণ থেকে দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। এই মুহূর্তে তরীকা মোতাবেক মাস্ক পরিধান হলো মহামারি মুক্তির প্রথম সোপান। তাই আমরা যদি মাস্ক পরাকে আমাদের অভ্যেসে পরিণত করি, কোনো কিছু স্পর্শ করার আগে ও পরে হ্যান্ড স্যানিটাইজড করি, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং অপরকে মাস্ক পরতে বাধ্য করতে পারি, তাহলে করোনার ভয়াল ছোবল থেকে আমরা দেশ ও জাতিকে অনেকাংশেই সুরক্ষিত রেখে অল্প সময়ে এই মহামারী পরিস্থিতি মোকাবেলা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো।

    তিনি আরও বলেন, প্রয়োজন ব্যতীত ঘরে থাকার পাশাপাশি পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নানামুখী পদক্ষেপ যেমন- বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ওপেন হাউজ ডে সহ সকল কর্মকাণ্ডে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সম্পৃক্ত থেকে আমাদের সহায়তা করুন।

  • মুহাঃ ঈসমে আযম চৌধুরী আযান এর জন্মদিন আজ

    মুহাঃ ঈসমে আযম চৌধুরী আযান এর জন্মদিন আজ

    নিজস্ব প্রতিবেদকঃ

    বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার মুখ ২৪. কম এবং দৈনিক বরিশাল সংবাদ এর প্রকাশক ও সম্পাদক, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি, সাবেক বাকসু সদস্য, বরিশাল অনলাইন এডিটর কাউন্সিলের সাধারন সম্পাদক, বরিশাল অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য,বরিশালের সনামধন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এম হোসেন এর স্বত্বাধিকারী মুহাঃ পলাশ চৌধুরী এর বড়পুত্র মুহাঃ ঈসমে আযম চৌধুরী আযান এর শুভ জন্মদিন আজ। ২০১৩ সালে বাবা মায়ের কোল জুরে আসে মুহাঃ ঈসমে আযম চৌধুরী আযান।

    মুহাঃ ঈসমে আযম চৌধুরী আযান এর ৮ম তম জন্মদিনে সামাজিক, রাজনৈতিক, প্রসাশনিক,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

    মুহাঃ ঈসমে আযম চৌধুরী আযান এর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ ২৪.কম পরিবার।

  • বাসে যাতায়াত করতে লাগবে করোনা টিকা গ্রহণের সনদ

    বাসে যাতায়াত করতে লাগবে করোনা টিকা গ্রহণের সনদ

    চলমান কঠোর লকডাউনের মেয়াদ আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করেছে সরকার। পরদিন ১১ আগস্ট থেকে গণপরিবহণ চলবে।

    তবে পরিবহণের চালক ও তার সহকারী এবং ১৮ বছরের বেশি বয়সের যাত্রীদের করোনার টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখতে রাখতে হবে।

    এছাড়া গণপরিবহন চলাচলের ক্ষেত্রে রোটেশন পদ্ধতি অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    মঙ্গলবার সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বৈঠক শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১১ আগস্ট থেকে গণপরিবহন চলবে। তবে এগুলো চলবে রোটেশন পদ্ধতিতে।

    একটি রুটে একাধিক কোম্পানির যানবাহন চলাচল করে থাকে। মালিকরা একেকদিন একেকটি কোম্পানির বাস চালাবেন।

    তবে প্রতিটি যানবাহনের চালক ও তার সহকারী এবং ১৮ বছরের উপরের যাত্রীদের সবার করোনার টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখতে হবে।

    তিনি বলেন, ধরুন গাজীপুর থেকে ১০০ গাড়ি প্রতিদিন ঢাকায় আসে। এখান থেকে প্রতিদিন ১০০টি না এসে ৩০টি বা ৫০টি চলাচল করবে। যেগুলো আজকে চলবে সেগুলো আগামীকাল চলবে না। অন্যগুলো চলবে।

    স্থানীয় প্রশাসন পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করে নেবে। লঞ্চ, স্টিমার ও রেলও একইভাবে রোটেশন পদ্ধতিতে চলবে বলে জানান মন্ত্রী।

  • সুস্থ হয়ে দেশে ফিরলেন মাননীয় মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ

    সুস্থ হয়ে দেশে ফিরলেন মাননীয় মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ

    গতকাল সোমবার দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক,বরিশাল জেলা আওয়ামীলীগ এর সভাপতি, মাননীয় মন্ত্রী  জননেতা আবুল হাসানাত আব্দুল্লাহ সুস্থ হয়ে দেশে ফিরেছেন। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।তার সাথে ছিলেন তার ছেলে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ।

    বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তাকে গ্রহন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। এসময় উপস্থিত ছিলেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ভাই  সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ।

    এদিকে দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক, বরিশাল জেলা আওয়ামীলীগ এর সভাপতি মাননীয় মন্ত্রী জননেতা আবুল হাসানাত আব্দুল্লাহর দেশে ফিরার খবর শুনে দক্ষিণ বাংলার সকল আওয়ামীলীগ কর্মী ও সিনিয়র নেতৃবৃন্দের সহ সর্বস্তরের মানুষ এর মধ্যে নতুন উদ্দীপনা ও আনন্দ ছড়িয়ে যায়।

    দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক, পার্বত্য শান্তিচুক্তি কমিটির আহবায়ক, বরিশাল জেলা আওয়ামীলীগ এর সভাপতি মাননীয় মন্ত্রী  জননেতা আবুল হাসানাত আব্দুল্লাহর দেশে ফেরায় বাংলার মুখ ২৪.কম এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি, বাংলার মুখ ২৪. কম এবং দৈনিক বরিশাল সংবাদ এর প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন বার্তায় এ শুভেচ্ছা জানান।