Category: প্রচ্ছদ

  • বরিশালে করোনার ভয়ংকর ছোবল কেড়ে নিলো ৩১ জনের প্রান

    বরিশালে করোনার ভয়ংকর ছোবল কেড়ে নিলো ৩১ জনের প্রান

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৩ জন ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন।

    একই সময়ে করোনারোগী শনাক্ত হয়েছেন ৭৯৮ জন।
    সোমবার (২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৮ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

    এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে।

    করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে বরিশালে ৪ জন, পটুয়াখালীর ২ জন, ভোলায় ৬ জন ও পিরোজপুরে একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪শ ৮৭ জনে।

    একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৭শ ৯৮ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬শ ২৭ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪শ ৩৬ জন।

    আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২শ ৮২ জন নিয়ে মোট ১৪ হাজার ৪শ ১৫ জন, পটুয়াখালীতে নতুন ১শ ২৯ জন নিয়ে মোট ৪ হাজার ৫শ ৪৬ জন, ভোলায় নতুন ১শ ৬০ জনসহ মোট ৪ হাজার ৬৪ জন, পিরোজপুরে নতুন ৮২ জনসহ মোট ৪ হাজার ৪শ ৫৪ জন, বরগুনায় নতুন ৮৩ জন নিয়ে মোট ৩ হাজার ২৬ জন ও ঝালকাঠিতে নতুন ৬২ জন নিয়ে মোট ৪ হাজার ১শ ২২ জন রয়েছেন।

    এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৮ জনের এবং করোনা ওয়ার্ডে ৫ জনের মৃত্যু হয়েছে।

    যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭শ ৯৪ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩শ ২৩ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭শ ৯৪ জনের মধ্যে ৪০ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

    ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৪৭ জন ও করোনা ওয়ার্ডে ৯ জন ভর্তি হয়েছেন।

    করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩শ ১১ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ১শ ১৪ জন করোনা ওয়ার্ডে এবং ১শ ৯৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১শ ৮৮ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৫৫ দশমিক ৮৫ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

  • দেশে করোনায় মারা গেলেন আরও ২৪৬ জন, শনাক্ত ১৫৯৮৯

    দেশে করোনায় মারা গেলেন আরও ২৪৬ জন, শনাক্ত ১৫৯৮৯

    মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে।

    গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ১৬২ জনে।

    একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ৯৮৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনে।

    সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

  • শোকের মাস আগস্ট শুরু

    শোকের মাস আগস্ট শুরু

    শুরু হয়েছে শোকের মাস আগস্ট। এ মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ডের ঘটনা।

    ১৯৭৫ সালের এ দিনে স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতক চক্রের হাতে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নিহত হন।

    তিনি ছিলেন পরাধীন বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, অবিসংবাদিত নেতা।

    সেদিন ইতিহাসের নিষ্ঠুরতম এ হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিনী, মহিয়সী নারী ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল শিকার হন।

    ’৭৫-এর ১৫ আগস্ট নরপিশাচ রূপি খুনিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ্য ইনডেমনিটি আইন জারি করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে দীর্ঘ ২১ বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্ককের বোঝা বহন করতে বাধ্য হয়।

    আবার এ শোকের মাসেই আরেকটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার জন্ম হয়। ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করা হয়। ও হামলার টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

    শোকের এ মাস আগস্টকে যথাযথ মর্যাদায় শোকাবহ পরিবেশে পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও সীমিত পরিসরে শোকের কর্মসূচি পালিত হবে।

    ঘোষিত কর্মসূচি সীমিত পরিসরে কড়াকড়িভাবে স্বাস্থ্যবিধি মেনে পালনের জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

  • বরিশালে করোনায় কেড়ে নিলো ১৬ জনের প্রান

    বরিশালে করোনায় কেড়ে নিলো ১৬ জনের প্রান

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন।

    একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৩৮ জন।
    শুক্রবার (৩০ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আটজন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে।

    এছাড়া বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

    করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে পটুয়াখালীর পাঁচজন, পিরোজপুরের দুইজন ও বরগুনায় একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬১ জনে।

    একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩৮ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৮২২ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৫৮ জন।

    আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৩১ জন নিয়ে মোট ১৩ হাজার ৭৬১ জন, পটুয়াখালীতে নতুন ১২৩ জন নিয়ে মোট ৪ হাজার ২৫২ জন, ভোলায় নতুন ১৪৩ জনসহ মোট ৩ হাজার ৬৫৮ জন, পিরোজপুরে নতুন ৮৪ জনসহ মোট ৪ হাজার ৩১৮ জন, বরগুনায় নতুন ৮২ জন নিয়ে মোট ২ হাজার ৮৫৬ জন ও ঝালকাঠিতে নতুন ৭৫ জন নিয়ে মোট ৩ হাজার ৯৭৭ জন রয়েছেন।

    এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আটজনের এবং করোনা ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে।

    যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭৭০ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২৯৭ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭৭০ জনের মধ্যে ১০৭ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

    ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৯ জন ও করোনা ওয়ার্ডে ২৪ জন ভর্তি হয়েছেন।

    করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩২৩ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ১৪৩ জন করোনা ওয়ার্ডে এবং ১৮০ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

    আরটি পিসিআর ল্যাবে মোট ১৯২ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৪২ দশমিক ৭০ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

  • চার ঘণ্টা অভিযানের পর আলোচিত হেলেনা জাহাঙ্গীর আটক

    চার ঘণ্টা অভিযানের পর আলোচিত হেলেনা জাহাঙ্গীর আটক

    আওয়ামী লীগের নারী বিষয়ক উপকমিটি থেকে বাদপড়া হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে র‍্যাবের গোয়েন্দা শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    তার বাসায় বিপুল পরিমাণ মাদক পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব সূত্র। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা জাহাঙ্গীরকে র‌্যাবের সদর দপ্তরে নেওয়া হবে।

    রাত সাড়ে এগারোটার দিকে র‍্যাব সদরদফতরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি অপস) কর্নেল কে এম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি টিম হেলেনা জাহাঙ্গীরের বাসায় যান। প্রায় চার ঘণ্টা অভিযান পরিচালনার পর হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়।

    অভিযানের বিষয়টি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কেএম আজাদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে রাত ৯টায় গণমাধ্যমকে জানিয়েছিলেন, র‍্যাব-২ এর একটি দল গুলশান ২ এর ৩৬ নম্বর সড়কে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান শুরু করেছে।

    এর আগে বারবার দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে নারী বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

    আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে গত রোববার হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উপকমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ সই করেন।

    এতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ হতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।

    সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে।

    সেই কারণেই তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

    ‘চাকরিজীবী লীগ’ নামে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা দুই-তিন বছর ধরেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

  • বরিশালে করোনায় ওয়ার্ড আ.লীগ সভাপতির মৃত্যু

    বরিশালে করোনায় ওয়ার্ড আ.লীগ সভাপতির মৃত্যু

    বরিশাল মহানগরীর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী হাওলাদার ‍ইন্তেকাল করেছেন (ইন্না….. রাজিউন)।

    আজ সোমবার (২৬ জুলাই) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে তার।

    তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও মেয়ে রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, কিছুদিন আগে মোহাম্মাদ আলী হাওলাদার করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হন।

    ‍এরপর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন।

    আজ সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শেবাচিম ‍এ নিয়ে যাওয়া হয়। সেখানের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকালে মৃত্যুবরণ করেন তিনি।

     

  • করোনায় সব রেকর্ড ভেঙে দেশে ২৪৭ জনের মৃত্যু

    করোনায় সব রেকর্ড ভেঙে দেশে ২৪৭ জনের মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪৭ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড।

    এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৫২১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে।

    সোমবার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

  • বরিশালে সেনা টহলে ফাঁকা প্রধান সড়ক

    বরিশালে সেনা টহলে ফাঁকা প্রধান সড়ক

    করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন সেনাবাহিনীর টহলে ফাঁকা বরিশালের প্রধান প্রধান সড়ক।

    প্রথম দিন কিছুটা ঢিলেঢালাভাবে বিধিনিষেধ চললেও শনিবার (২৪ জুলাই) সকাল থেকেই কড়াকড়ি আরোপ করা হয়।

    সড়কে রিকশা ও মোটরসাইকেল ছাড়া আর কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। নগরীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন।

  • বরিশাল অনলাইন প্রেসক্লাবের শোক

    বরিশাল অনলাইন প্রেসক্লাবের শোক

    বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

    সংগঠনের দপ্তর সম্পাদক মজিবর রহমান নাহিদ স্বাক্ষরিত গণমাধ্যমেপাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক জানান।

    শোক বার্তায় বরিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি খান রুবেল ও সাধারন সম্পাদক রিপন হাওলাদার বলেন, ‘তার উদ্দীপনামূলক গান জনগণের হৃদয়েগভীর রেখাপাত করেছে। তার গান শ্রমিক, কৃষকসহ মেহনতি মানুষের অধিকার আদায়েরসংগ্রামসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে অনুপ্রেরণা যুগিয়েছে।’

    শোক বার্তায় সংগঠনের সকলসদস্যগণ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতিও গভীরসমবেদনা জানান।

  • ছিনতাই নাটক সাজা‌তে ‌নি‌জে‌কে নি‌জে কে‌টেও রক্ষা হ‌লো না নগদকর্মীর

    ছিনতাই নাটক সাজা‌তে ‌নি‌জে‌কে নি‌জে কে‌টেও রক্ষা হ‌লো না নগদকর্মীর

    বাকেরগঞ্জের নুরুল্লা মুমেন, দেনার দায়ে জর্জরিত হয়ে কোন উপায়ন্তর না দেখে প্রায় ৮ মাস পূর্বে ২০২০ এর নভেম্বরে চাকরি নেন বরিশাল ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর “জি টু কনসোর্টিয়াম” এর ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) হিসেবে। ভেবেছিলেন চাকরি করে পাওনা টাকা পরিশোধ করবেন কিন্তু চাকরি নেওয়ার পর বেতনের টাকায় নিজের থাকা-খাওয়ার পর অবশিষ্ট যা থাকে তা দিয়ে পাওনা পরিশোধ করতে না পারায় তারমধ্যে তৈরি হয় এক ধরনের হতাশা।

    এমতাবস্থায় মরার উপর খাড়ার ঘা হয়ে পড়েন ছিনতাইয়ের কবলে। ১৮-০৭-২১ খ্রিঃ বরিশাল শহরের বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর টাকা কালেকশন করার সময় আনুমানিক রাত ৮ ঘটিকায় নগরির বৈদ্য পাড়ায় ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে ছিনতাই করে নেয় মার্কেট থেকে সংগৃহীত নগদ প্রায় ৮ লক্ষ টাকা।

    সংবাদ পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করেন কোতোয়ালি মডেল থানা পুলিশ। ঘটনাস্থল ও ক্রাইমসিন পর্যালোচনা, ভিকটিম নুরুল্লাহ মোমেনের দেওয়া ছিনতাইয়ের ঘটনার বিবরন, ভিকটিমের শরিরের আঘাতের ধরন, ভিকটিম যেই পথে চলাচল করেছে সে সমস্ত পয়েন্টে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পূর্বে স্থাপিত সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে পুলিশের কাছে ঘটনাটি বেশ রহস্যজনক মনে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার একটি চৌকস টিম ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভিকটিম নুরুল্লাহ মোমেন স্বীকার করেন যে আসলে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন নি, আর তার সাথে কোন ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। মূলত তিনি নিজেই তার ডান হাতের বাহুতে ব্লেড দিয়ে পোচ দিয়ে নিজেকে রক্তাক্ত করে ছিনতাইয়ের ঘটনা সাজিয়েছেন।

    চাকুরীতে ঢোকার পূর্বেই অভিযুক্ত( কথিত ভিকটিম) তার এলাকার বিভিন্ন মানুসের কাছ থেকে ধার করা প্রায় ১ লক্ষ ৭৬ হাজার টাকা তিনি চাকরিতে ঢোকার পর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর “জি টু কনসোর্টিয়াম” এর মার্কেট থেকে বিভিন্ন সময় ধীরে ধীরে সরিয়ে পাওনাদারদের পাওনা পরিশোধ করেছেন।

    অপরদিকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর “জি টু কনসোর্টিয়ামে এই ১ লক্ষ ৭৬ হাজার টাকার হিসাব বোঝানোর জন্যই তিনি এই ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন। এই ১ লক্ষ ৭৬ হাজার টাকা ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভিকটিম যখন তার অফিসের অপর ডিএসও হাফিজের মোবাইল ফোন দিয়ে ম্যানেজার সেলিম খানকে ঘটনা জানান তখন ম্যানেজার সেলিম খান তাকে ১ লক্ষ ৭৬ হাজার টাকার পরিবর্তে টাকার অংক বাড়িয়ে ৮ লক্ষ টাকা বলতে বলেন।

    তাৎক্ষণিক পুলিশ অভিযুক্ত (কথিত ভিকটিম) নুরুল্লাহ মোমেন, পিতা- রুহুল আমিন, মাতা- আমেনা বেগম বিউটি, সাং- মধ্য নিয়ামতি ( টহরকোলা হাওলাদার বাড়ী), থানা বাকেরগঞ্জ, জিলা- বরিশাল কে সাথে নিয়ে তার বের করে দেওয়া মতে কোতোয়ালি মডেল থানাধীন বৈদ্যপাড়া রাস্তার পাশের জঙ্গল থেকে একটি Gillette Wilkinson sword ব্লেড যা দিয়ে সে তার হাতে পোচ দিয়ে নিজেকে রক্তাক্ত করেছে ও একটি কালো রঙের ব্যাগ উদ্ধার করেন।

    ব‌রিশাল মে‌ট্টোপ‌লিটন পু‌লি‌শের একটি চৌকস টিমের পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টায় একটি সাজানো ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচিত হয়। অভিযুক্ত নুরুল্লা মুমেনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    *মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স*
    *বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স*