Category: প্রচ্ছদ

  • বিসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেখ ইসরাত জাহান লাভলী’র জন্মদিন আজ

    বিসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেখ ইসরাত জাহান লাভলী’র জন্মদিন আজ

    তানজিম হোসাইন রাকিবঃ বরিশাল সিটি কর্পোরেশন এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর, বিসিসি ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ইসরাত জাহান লাভলী’র জন্মদিন আজ।

    বর্ষিয়ান এই কাউন্সিলর দীর্ঘদিন সুনামের সহিত নগরীর জনগনের সেবা করে আসছেন।

    তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বরিশালের উচ্চপর্যায়ের অনেক রাজনীতিবিদ, প্রসাশনিক ব্যাক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ সহ আরও অনেক শ্রেণী পেশার মানুষ।

    শেখ ইসরাত জাহান লাভলী’র জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, বরিশাল মহানগর এর সভাপতি, সাবেক বাকসু সদস্য, বাংলার মুখ ২৪.কম এবং দৈনিক বরিশাল সংবাদ এর প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী। পলাশ চৌধুরী তার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) সহ বিভিন্ন বার্তায় এ শুভেচ্ছা জানান।

  • বিসিসি মেয়রের নামে মোটা অংকের টাকা লেনদেন, প্রতারক আটক

    বিসিসি মেয়রের নামে মোটা অংকের টাকা লেনদেন, প্রতারক আটক

    বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নামে মোটা অংকের টাকা লেনদেনের হিসাব দেখানোর অভিযোগে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।

    এ ঘটনায় অভিযুক্ত আকবর উজ্জামান নামে এক ঠিকাদারকে আটক করে পুলিশে সোর্পদের পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আকবর উজ্জামান পলি কনস্ট্রাকশন নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলে জানা গেছে।গতকাল বুধবার বিকেলে কোতোয়ালী থানায় এই মামলা দায়ের করেন মহানগর আওয়ামী লীগের প্রচার, প্রকাশনা বিষয়ক সম্পাদক ও নগরীর আর্শেদ আলী সড়কের বাসিন্দা জিয়াউর রহমান জিয়া। (যার নম্বর-৯২)।

     

    মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর প্যারারা রোড এলাকার বাসিন্দা আকবর উজ্জামানের সাথে তার ব্যবসায়ীক অশিংদার মেহেদী হাসান সুমনের সাথে পাওনা নিয়ে বিরোধ চলে আসছিলো। এনিয়ে গত ২৯জুন মঙ্গলবার রাতে একটি শালিসী বৈঠক হয়। সেখানে অভিযুক্ত আকবর উজ্জামান বেশকিছু হিসাব নিকেশের কাগজ উপস্থাপন করে। তাতে দেখা যায় সিটি মেয়রের নামে মোটা লেনদেনের বিষয় উল্লেখ রয়েছে। এসময় শালিসদার ফজলুল করিম শাহিন উপস্থাপিত কাগজপত্রে মেয়রের নামে মোটা লেনদেনের বিষয় উল্লেখ থাকার বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষনিক তা মেয়রকে অবহিত করেন। পাশাপাশি বিষয়টি ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক হওয়ায় বাদী জিয়াউর রহমান জিয়াকেও বিষয়টি জানানো হয়। জিয়া বিষয়টি অবগত হয়ে তাৎক্ষনিক শালিসের স্থানে যায় এবং মেয়রের নামে লেনদেনের হিসাব দেখে বিস্মিত হন এবং বিষয়টি তিনি মেয়রকে অবহিত করেন।

     

    মেয়র বিষয়টি জেনে কাগজপত্রসহ অভিযুক্ত নিয়ে তার বাসায় যেতে বলেন। পরবর্তীতে মেয়র ওইসকল কাগজপত্র পর্যালোচনা করেন এবং অভিযুক্তকে এ বিষয়ে জিজ্ঞাস করলে সে কোন সদুত্তর দিতে পারেনি।একারনে বাদীসহ কয়েকজন স্বাক্ষী অভিযুক্ত আকবর উজ্জামানকে সাথে নিয়ে কোতয়ালী মডেল থানায় যান এবং আকবরকে পুলিশে সোর্পদ করেন।

    মামলায় আরো উল্লেখ করা হয়, আসামী অপরাপর ষড়যন্ত্রকারীদের নিয়ে মেয়রের নামে ভুয়া কাগজপত্র প্রতারণার উদ্দেশ্যে তৈরী করে মেয়রের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, অভিযুক্ত আকবর উজ্জামানকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে পাঠানো হয়েছে।

  • সরকার কর্তৃক দেয়া বিধি-নিষেধ এর কঠোর বাস্তবায়নে আইজিপি’র নির্দেশ।

    সরকার কর্তৃক দেয়া বিধি-নিষেধ এর কঠোর বাস্তবায়নে আইজিপি’র নির্দেশ।

    করোনা (COVID-19 ) এর বিস্তার রোধে ০১ জুলাই ২০২১ সকাল ছয়টা থেকে ০৭ জুলাই ২০২১ মধ্যরাত পর্যন্ত সরকার কর্তৃক বিধি-নিষেধ জারি হয়।

    ৩০ জুন ২০২১ খ্রি. বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয় ভার্চুয়ালি সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইন-চার্জসহ সকল ইউনিট প্রধানদের মাধ্যমে (COVID-19 ) এর বিস্তার রোধে
    উক্ত নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের জন্য নিয়োজিত সকল সংস্থাসমূহের সাথে সমন্বয় করে কাজ করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

    এ-সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বিএমপি’র শীর্ষ ও সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় অংশগ্রহণ করেন।

    আইজিপি মহোদয়, সরকারি বিধি-নিষেধ চলাকালে সকলকে ঘরে থাকার আহবান জানিয়ে সরকা‌রি নি‌র্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করেন।

    সভা শেষে বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বিএমপি’র সকল বিভাগের অফিসাবৃন্দ’র উদ্দেশ্যে আইজিপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে আলোচ্য বিষয় পুনরাবৃত্তি করেন এবং তা পুঙ্খানুপুঙ্খরুপে পালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

    নির্দেশনা সমূহঃ

    ♦️সকল সরকারি, আধাসরকারি, স্বায়তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে; সড়ক, রেল ও নৌ-পথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে; শপিংমল/মার্কেটসহ সকল দােকানপাট বন্ধ থাকবে; সকল পর্যটন কেন্দ্র, রিসাের্ট, কমিউনিটি সেন্টার ও বিনােদন কেন্দ্র বন্ধ থাকবে।

    ♦️জনসমাবেশ হয় এ ধরণের সামাজিক (বিবাহােতর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও
    ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।

    ♦️বাংলাদেশ সুপ্রীম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়ােজনীয় নির্দেশনা জারি করবে।

    ♦️ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়ােজনীয় নির্দেশনা জারি করবে।

    ♦️ আইনশৃঙ্খলা এবং জরুরি পরিসেবা, যেমন-কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও
    খাদ্যদ্রব্য পরিবহণ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোডিড-১৯ টিকা প্রদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলি, বিদ্যুৎ, পানি,
    গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ডিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া),
    বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার
    সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমুহের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষ যাতায়াত করতে পারবে।

    ♦️পণ্য পরিবহনে নিয়ােজিত ট্রাক লরি কাভার্ড ভ্যান/কার্গো ভেসেল এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

    ♦️ বন্দরসমূহ (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূৃত থাকবে।

    ♦️ শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।

    ♦️ কাঁচাবাজার এবং নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যাদি সকাল ৯:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয়
    করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন/বাজার কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।

    ♦️ অতি জরুরি প্রয়ােজন ব্যতীত (ঔষধ ও নিত্য প্রয়ােজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি)কোনােভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ♦️ টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।

    ♦️খাবারের দোকান, হােটেল-রেস্তোরী সকাল ০৮.০০টা থেকে রাত ০৮,০০টা পর্যন্ত খাবার বিক্রয় (Online/Take away)করতে পারবে।

    ♦️ আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকেট প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবে।

    ♦️ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজ আদায় করবে।

  • বরিশালে করোনা মোকাবেলায় বিএমপির বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

    বরিশালে করোনা মোকাবেলায় বিএমপির বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

    করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতামূলক ৠালি করেছে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ।

    আজ মঙ্গলবার (২৯ জুন) সকালে ৠালির ‍উদ্বোধন করেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান। পাশাপাশি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করেন পুলিশ সদস্যরা। বিতরণ করা হয় বিনামূল্যে মাস্ক।

    ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ ‍এবং ‘বিধিনিষেধ মেনে চলি, সবার কথা চিন্তা করি’ স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে জনসচেতনতামূলক ৠালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    অন্যদিকে ব্যান্ডপার্টিসহকারে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রাটি জিলা স্কুল মোড় সংলগ্ন ‍এলাকা থেকে বের হয়। পরে শহরময় প্রচারণা চালান পুলিশ সদস্যরা।‍

    পাশাপাশি করোনা সচেতনতায় মাস্ক পরার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিজীবীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেন।

    ‍এর আগে মঙ্গলবার বরিশাল মহানগরীতে সচেতনতামূলক প্রচারণা চালায় বরিশাল জেলা প্রশাসন।

    করোনা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে ‍‍এই অভিযান পরিচালনা করা হয়।
    ‍এসময় ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। পাশাপাশি বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট।

     

    ‍এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ জানান, করোনার বিস্তাররোধে শাটডাউন পুরোপুরিভাবে কার্যকরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। ‍

    এর‍ই ধারাবাহিকতায় অভিযানে নেমেছেন তারা। তবে প্রথমদিকে ব্যবসাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের শুধ‍ু মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে।

    তবে পরবর্তীতে তারা আরও কঠোর হবেন জানিয়ে জেলা প্রশাসনের ‍এধরনের অভিযান চলমান থাকার বিষয়টি ‍উল্লেখ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ।

  • সড়ক দূর্ঘটনায় আহত ডিবিসি চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধানের পাশে পুলিশ কমিশনার বিএমপি।

    সড়ক দূর্ঘটনায় আহত ডিবিসি চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধানের পাশে পুলিশ কমিশনার বিএমপি।

    আজ ২৯ জুন ২০২১ খ্রিঃ বেলা ১৪:০০ ঘটিকায়,

    সড়ক দূর্ঘটনায় আহত ডিবিসি চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধান জনাব অপূর্ব অপুকে দেখতে নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে গেলেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

    এসময় তিনি সড়ক দূর্ঘটনায় আহত অপূর্ব অপুর বর্তমান শারীরিক অবস্থা জানার পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খোঁজখবর নেন এবং দ্রুত তাহার আরোগ্য কামনা করে তাকে মানসিকভাবে আস্বস্ত করেন।

    উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ২৪-৬-২১ খ্রিঃ বিকেল পৌনে ৩টার দিকে ডিবিসি চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধান জনাব অপূর্ব অপু খুলনার কাটাখালিতে মোটরসাইকেল আরোহী অবস্থায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। প্রাথমিক অবস্থায় তিনি খুলনার সোনাডাঙা হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বরিশাল মহানগরীর রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) জনাব মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা, জনাব মোঃ নূরুল ইসলাম পিপিএম, পুলিশ পরিদর্শক তদন্ত জনাব আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • বরিশালে সাংবাদিক অপূর্বর পাশে পুলিশ, সাংবাদিক, সুধী সমাজ

    বরিশালে সাংবাদিক অপূর্বর পাশে পুলিশ, সাংবাদিক, সুধী সমাজ

    ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার অপূর্ব অপু খুলনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন গত বৃহস্পতিবার। তার মাথায় চারটা সেলাই ও বুকের ওপর বামপাশের কলারবোনের হাড় ভেঙেছে।

    প্রথমে খুলনা পরে গতকাল রোববার বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে অপুকে ভর্তি করানো হয়েছে। সেখানে অর্থোপেডিক্সর ডা সুদীপ হালদার ও নিউরোর ডা অমিতাভ সরকারের তত্বাবধানে আছেন সাংবাদিক অপূর্ব অপু।

    মঙ্গলবার হাসপাতালে অপুকে দেখতে যান বরিশাল বিভাগের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। সাথে ছিলেন বরিশালের এসপি মারুফ হোসেন, অতিরিক্ত এসপি শাহাজাহান মিঞা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সংবাদ পত্র প্রকাশনা পরিষদের সম্পাদক ও প্রেসক্লাবের সহ সভাপতি এসএম জাকির, সাংবাদিক ইউনিয়নে সভাপতি সাইফুর রহমান মিরণ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সহসভাপতি রাহাত খান, নাসিমুল হকসহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচাক শারমিন আনোয়ার।

    এসময় তারা অপূর্বর রোগ মুক্তি কামনা করে শারীরিক সার্বিক খোঁজ খবর নেন ও কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বলেন। এর আগে সেখানে বরিশালের সিনিয়র সাংবাদিকবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতারাও দেখতে যান অপুকে।

    প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে অপূর্ব অপুর বড় ফুপু বাধর্ক্যজনিত রোগে খুলনায় নিজ বাসভবেন মারা যান। তাকে দেখতেই মোটরসাইকেলে বরিশাল থেকে খুলনা গিয়েছিলেন অপু। পরে বাগেরহাটের কাটাতলিতে সড়ক দুর্ঘটনার শীকার হন অপু।

    স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে সেখানকার স্বাস্থ্য কমপ্লেক্স পরে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে এবং দুদিন পরে বরিশালে আনা হয় গত রোববার।

  • বিএমপি উত্তর কার্যালয় বার্ষিক পরিদর্শন।

    বিএমপি উত্তর কার্যালয় বার্ষিক পরিদর্শন।

    মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় ২০২১ খ্রিঃ বেলা ১২ঃ০০ ঘটিকায় উপ-পুলিশ কমিশনার উত্তর কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন।

    এসময়ে তিনি উত্তর বিভাগের সকল অফিসারদের ”সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান সহ কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং, করোনা সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম জোরদারে বিশেষ তাগিদ প্রদান করেন।

    এসময়ে উপস্থিত ছিলেন ,উপ-পুলিশ কমিশনার বিএমপি উত্তর জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার , অতিরিক্ত উপপুলিশ কমিশনার বিএমপি উত্তর জনাব রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া বিএমপি জনাব শারমিন সুলতানা রাখি, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা বিএমপি জনাব মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি জনাব কমলেশ হালদার, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা বিএমপি জনাব মোঃ আজিমুল করিম সহ অন্যান্য অফিসারবৃন্দ।

  • মৃত্যুবার্ষিকীতে সহকর্মীদের শ্রদ্ধা-ভালোবাসায় লিটন বাশার কে স্মরণ

    মৃত্যুবার্ষিকীতে সহকর্মীদের শ্রদ্ধা-ভালোবাসায় লিটন বাশার কে স্মরণ

    চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক এর সাবেক ব্যুরো প্রধান সাহসী সাংবাদিক লিটন বাশার কে বিনম্র চিত্তে স্মরণ করেছেন তাঁর সহকর্মীরা।

    ২৭ জুন রোববার তাঁর প্রয়ান দিবস উপলক্ষে কবর জিয়ারত, দোয়া মোনাজাত এবং দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন বরিশালের সাংবাদিকরা।

    রোববার বাদ এশা নগরীর লঞ্চ ঘাট এলাকায় নদী বন্দরে সর্বস্তরের সাংবাদিকদের সামাজিক প্ল্যাটফর্ম ‘উদ্যোগ’ এর আয়োজনে দুস্থ এবং ছিন্নমূল মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

    এর আগে নদী বন্দরে মরহুম লিটন বাশার এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এসময় ‘উদ্যোগ’ এর প্রধান পৃষ্ঠপোষক, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক মতবাদ এর সম্পাদক এস.এম জাকির হোসেন,

    সময় টেলিভিশন’র বিশেষ প্রতিনিধি ফিরদাউস সোহাগ, ক্যামেরা পার্সন মাহমুদুন্নবী, কালের কণ্ঠের বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার মইনুল হোসেন সবুজ, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার, বরিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বাংলানিউজের স্টাফ রিপোর্টার মুশফিক সৌরভ, নিউজ বাংলার তন্ময় তপু, বিএসএল নিউজ’র সম্পাদক মশিউর রহমান, দৈনিক বরিশাল সংবাদ এর তানজিম হোসাইন রাকিব প্রমুখ।

  • ফের ভয়াবহ রুপ নিচ্ছে করোনা!

    ফের ভয়াবহ রুপ নিচ্ছে করোনা!

    মহামারী করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে বরিশাল। গত এক সপ্তাহ ধরে এই ঊর্ধ্বমুখী পরিস্থিতি বিরাজ করছে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ছয়টি জেলায়। প্রতিদিন সংক্রমণের হার বৃদ্ধির কারণে উচ্চঝুঁকিতে রয়েছে বরিশাল।সংক্রমণ রোধে অচিরেই বরিশাল জেলা ও মহানগরকে কঠোর লকডাউনের আওতায় আনা হচ্ছে। প্রতিদিন বরিশাল বিভাগে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

     

     

     

    এ মাসের শুরুর দিকে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোয় শুরু হওয়া সংক্রমণ এখন অন্য জেলাগুলোতেও ছড়িয়ে পড়েছে। ঢাকার পার্শ্ববর্তী এলাকার পাশাপাশি এখন বিভিন্ন জেলার প্রধান শহরগুলোতেও সংক্রমণ বিপজ্জনক হয়ে উঠছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে গত সপ্তাহ ধরেই ঢাকা ও এর পাশের জেলায় ‘লকডাউন’ চলছে। কিন্তু পরিস্থিতির তেমন কোনো উন্নতি হচ্ছে না। ‘লকডাউন’ উপেক্ষা করে মানুষের চলাচলের কারণে বরিশাল বিভাগের প্রতিটি জেলাতেই গত ১৫ দিনে সংক্রমণ বাড়ছে। এদিকে করোনা নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা চেয়ে লকডাউন বাস্তবায়নে বরিশাল সিটি কর্পোরেশনের সর্বস্তরের নাগরিকদের সম্পৃক্তকরন সভার আয়জন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

     

     

    শনিবার (২৬ জুন) বিকেল ৪ টায় বরিশাল নগরীর ক্লাবরোড অবস্থিত বরিশাল ক্লাবে সভাটি হয়।এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, আসুন আমরা সুস্থ্য থাকি সবাইকে সুস্থ্য রাখি।তিনি আরো বলেন, আমরা সবাই লকডাউন মেনে চললে যেমন আমরা উপকৃত হবো তেমনি সমাজও উপকৃত হবে।তাই আসনু সবাই লকডাউন মেনে চলি। সভায় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এ কে এম জাহাঙ্গীর হোসেন এবং সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকনসহ বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও বরিশাল মহানগর আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

     

     

    এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৬৮ জনে।এ সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯৮ জন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর।বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৬ হাজার ৮৬৮ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭৯৫ জন।আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ১৩ জন নিয়ে ৭ হাজার ৫১৫ জন, পটুয়াখালী জেলায় নতুন আক্রান্ত না থাকায় ২ হাজার ৪১৯ জন, ভোলা জেলায় নতুন ২ জনসহ ২ হাজার ১৮ জন, পিরোজপুর জেলায় নতুন ২৬ জন নিয়ে ২ হাজার ২ জন, বরগুনা জেলায় নতুন ৭ জন নিয়ে আক্রান্ত ১ হাজার ৩৬০ জন ও ঝালকাঠি জেলায় নতুন ২৬ জন শনাক্ত হওয়ায় সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫৪ জনে।

     

     

    এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শনিবার (২৬ জুন) সকাল পর্যন্ত শেবাচিমের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৮ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি তিনজনের মৃত্যু হয়েছে। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৯৫ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ২১ জনের করোনা পজিটিভ ও ৭৪ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জন করোনা পরীক্ষা করান। যার মধ্যে ৩২.৯৭ শতাংশ পজিটিভ শনাক্তের হার।বরিশাল বিভাগে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

  • বরিশালে আনা হয়েছে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক অপূর্ব অপুকে

    বরিশালে আনা হয়েছে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক অপূর্ব অপুকে

    সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের বরিশাল অফিস প্রধান অপূর্ব অপুকে গতকাল শনিবার বরিশালে আনা হয়েছে। তিনি বর্তমানে নগরীর বান্দ রোডস্থ বেসরকারি ক্লিনিক রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলযোগে বরিশাল থেকে খুলনা যাবার পথে বাগেরহাটে তিনি দুর্ঘটনার কবলে পরেন। এব্যাপারে ডিবিসি নিউজের বরিশাল অফিসের ক্যামেরা পারসন সুজয় দাসের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার দুর্ঘটনায় আহত হবার পর প্রথমে অপূর্ব অপুকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে মাথায় ও বাম হাতে গুরুতর চোট পাওয়ায় দ্রুত তাকে খুলনায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। খুলনা নগরীর সোনাডাঙা এলাকার হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে সিটি স্কান, এক্স – রে সহ নানা পরীক্ষা নীরিক্ষা করার পর ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে রাখে সেখানকার চিকিৎসক ডা.রিয়াজ। সুজয় বলেন, ডিবিসি নিউজের খুলনা অফিস প্রধান আমিনুল ইসলাম সহ সেখানকার স্থানীয় সাংবাদিকেরা অপূর্ব অপুর চিকিৎসা বিষয়ে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করেন।এছাড়া বরিশালের চিকিৎসক ডা. সুদীপ হালদার চিকিৎসা সংক্রান্ত সকল বিষয়ে খোঁজ খবর রাখেন। তাঁর পরামর্শে শনিবার খুলনা থেকে বরিশালে আনা হয় অপূর্ব অপুকে। বরিশালে রাহাত আনোয়ার হাসপাতালে পৌঁছাবার পর শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, ইলেকট্রনিকস জার্নালিস্ট এসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়ন বরিশালের নেতৃবৃন্দ সেখানে ছুটে যান। আঘাত গুরুতর হওয়ায় বর্তমানে সাংবাদিক অপূর্ব অপু হাসপাতালেই রয়েছেন। দুর্ঘটনার ব্যাপারে সাংবাদিক অপূর্ব অপুর কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সঙ্গীয় আরোহীকে নিয়ে মোটরসাইকেলে বরিশাল থেকে খুলনা যাত্রা করেন তিনি।মোটরসাইকেল চালানোর দায়িত্বে ছিল অপর ব্যক্তি। বাগেরহাট পৌঁছাবার পর তাঁর মোবাইলে গৌরনদী উপজেলার ট্রিপল মার্ডার সংক্রান্ত একটি খবর মেসেজ আকারে আসে। মোটরসাইকেলে বসেই সেটি সম্পাদনার কাজ করছিলেন অপূর্ব অপু। এসময় মোটরসাইকেল চালক হঠাৎ জোরে ব্রেক কষলে আচমকা পেছন থেকে ছিটকে পরেন তিনি। তারপর রাস্তার পাশের শক্ত কোন বস্তুর সঙ্গে সজোরে আঘাত লাগে তাঁর।সেসমই অজ্ঞান হয়ে পরেন অপূর্ব অপু। জ্ঞান ফিরলে নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করেন তিনি।