Category: প্রচ্ছদ

  • নির্বাচনে বিঘ্ন সৃষ্টিকারী, অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের কঠোর হস্তে দমন করতে হবে; পুলিশ কমিশনার বিএমপি।

    নির্বাচনে বিঘ্ন সৃষ্টিকারী, অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের কঠোর হস্তে দমন করতে হবে; পুলিশ কমিশনার বিএমপি।

    আগামী ২১-০৬-২১ তারিখ অনুষ্ঠিতব্য বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে আজ রোববার ২০-০৬-২১ তারিখ, সকাল ১০ ঘটিকায় বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে নির্বাচনী কর্তব্যে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

    উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

    এসময় সভাপতি মহোদয় বলেন, আইনী শক্তি অসীম, আর তাই আইন প্রয়োগকারি সংস্থার সদস্য হিসেবে কোন ক্রমেই নিজেদেরকে দূর্বল ভাবা চলবে না। আমাদের প্রধান কাজ নির্বাচনের দিন জনগণের ভোটাধিকার প্রয়োগে প্রিজাইডিং অফিসারের পাশে থেকে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা। কোন কেন্দ্রে অনিয়ম পরিলক্ষিত হলে, পর্যায়ক্রমে চেইন অব কমান্ড মেনে সিনিয়র অফিসারদের নজরে এনে নিরপেক্ষ পরিবেশে বিঘ্ন সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি মহোদয় সহ সকল চেইনঅব কমান্ড এর নির্দেশনা হল অবাধ, সুষ্ঠু , নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন।

    মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা পালনে আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে । জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি উপহার দেয়াই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনে সর্বোচ্চ বিচক্ষণতা ও পশাদারিত্বের সাথে কর্তব্য পালন করতে হবে। কোন প্রার্থীর পক্ষে-বিপক্ষে কিংবা কোথাও কোন অনুকম্পার খবর পেলে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

    সকলের সমন্বয়,টিম ওয়ার্ক ও আস্থার সম্পর্ক তৈরির মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ মনজুর রহমান পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব খান মুহাম্মদ আবু নাসের সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

  • সারাদেশে মোটরচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত

    সারাদেশে মোটরচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত

    কাল থেকে সারা দেশে মোটরচালিত রিকশা, ভ্যান নিষিদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    আজ রবিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক পরিবহন টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

  • মুজিববর্ষ উপলক্ষে বরিশালে প্রধানমন্ত্রী উপহার ২১৭ টি ঘর হস্তান্তর

    মুজিববর্ষ উপলক্ষে বরিশালে প্রধানমন্ত্রী উপহার ২১৭ টি ঘর হস্তান্তর

    মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন দের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

    আজ (২০ জুন) রবিবার সকাল সাড়ে ১০ টায় গণভবন প্রান্ত, প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্ত এবং ৪৯২ টি উপজেলায় এক যোগে উদ্যোগী দপ্তর আশ্রয়ণ-২ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয় এর প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন দের মাঝে জমি ও গৃহ হস্তান্তর।

    সারা বাংলাদেশে ৫৩ হাজার ৩ শত ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বরিশাল জেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ উদ্বোধনের সাথে সাথে তার পক্ষ থেকে বরিশাল সদর উপজেলায় জমি এবং গৃহ হস্তান্তর করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল, উপ-মহাপুলিশ পরিদর্শক বরিশাল রেঞ্জ বরিশাল এস এম আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রলয় চিসিম, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, পুলিস সুপার বরিশাল মোঃ মোঃ মারুফ হোসেন পিপিএম।

    এসময় আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ বরিশাল তালুকদার মোঃ ইউনুস, উপজেলা পরিষদ চেয়ারম্যান বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর নিশাত তামান্না, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমসহ মুক্তিযোদ্ধা, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কাযক্রম চলমান রয়েছে। সে ধারাবাহিকতায় সরকারী অর্থায়নে মুজিব বর্ষ উপলক্ষে প্রথম পর্যায় বরিশাল জেলায় ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ৫শ’ ৫৬টি পরিবারকে জমি সহ নতুন নির্মিত গৃহ দিয়েছে সরকার।বরিশাল জেলার উপজেলাওয়ারী বরিশাল সদর ১৫৭ টি, বাকেরগঞ্জ ১২০ টি, মেহেন্দিগঞ্জ ২৫২ টি, উজিরপুর ৭০ টি, বানারীপাড়া ২০০ টি, গৌরনদী ২০০ টি, মুলাদী ৩০০ টি, বাবুগঞ্জ ১৭০ টি, হিজলা ৫১ টি, আগৈলঝাড়া ৩৬ টিসহ মোট ১৫৫৬ টি গৃহ উপকারভোগীর নিকট হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় দফায় বরিশাল জেলায় ৫৪৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ঘরে নির্মাণ করা হচ্ছে। বরিশাল সদর ১০০, বাকেরগঞ্জ ৫০, বাবুগঞ্জ ১০, উজিরপুর ২৫, মুলাদী ৫০, মেহেন্দিগঞ্জ ৬৫, হিজলা ৫৯, গৌরনদী ২০, আগৈলঝাড়া ১৫, বানারীপাড়া ১৫৫ টি ঘর। ২ শতাংশ খাস জমি সহ ২ কক্ষ বিশিষ্ট প্রত্যেকটি ঘরের মোট আয়তন ২৯৪ বর্গফুট।

    প্রধানমন্ত্রীর ঘোষনা ও নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিতকল্পে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জমি সহ এই ঘর প্রদান করা হচ্ছে। ঘরের পাশে সবজী চাষ সহ আয় বর্ধক নানা সুযোগ সুবিধা থাকবে।

  • ইউপি নির্বাচনে বিদ্রোহঃ বরিশালে ১৯ আ’ লীগ নেতা বহিষ্কার

    ইউপি নির্বাচনে বিদ্রোহঃ বরিশালে ১৯ আ’ লীগ নেতা বহিষ্কার

    ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর বিরোধীতা করায় বরিশালে ১৯ আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

    শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস।

    জেলা আওয়ামী লীগ থেকে প্রেরণ করা এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২১ জুন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশালের হিজলা, মুলাদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, বরিশাল সদর ও বাবুগঞ্জ উপজেলার যেসকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকার বিদ্রোহী প্রার্থী হয়েছেন বা বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিয়েছে এমন ১৯ জনকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

    বহিষ্কৃতরা হলো, হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পন্ডিত সাহাবুদ্দিন আহম্মেদ, ফারুক সরদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সিকদার, মুলাদী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সী, সদস্য মজিবুর রহমান শরীফ, ইউসুফ আলী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজেম আলী হাওলাদার, সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম (ইতালী শহিদ), বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন পান্না, দাড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বাছের আহম্মেদ বাচ্চু, গারুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন তালুকদার মিন্টু, কলসকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম তালুকদার এবং বিদ্রোহী প্রার্থীকে সমর্থনকারী বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম মীর, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনির খান, ইসমাইল বেপারী, জাহাঙ্গীর নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ রব বেপারী।

    বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস বলেন, যাদের বহিষ্কার করা হয়েছে এরা দলীয় সিদ্ধান্ত অমান্যকারী। এদের মধ্যে কেউ দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করছে আবার কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে।

  • ইউপি নির্বাচন: দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা বাহিনীর ১২ হাজার সদস্য

    ইউপি নির্বাচন: দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা বাহিনীর ১২ হাজার সদস্য

    আগামী ২১ জুন ইউপি নির্বাচন। এ নির্বাচনে ভোটের  প্রাক্কালে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন রেঞ্জ ডিআইজি মো. আক্তারুজ্জামান।   

    শনিবার দুপুরে বরিশাল পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং  করেন ডিআইজি। এ সময় সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেয়া হয়। এর ব্যতয় হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দেন তিনি।

    বরিশাল জেলার ১০ উপজেলার ৫০টি ইউনিয়নে ৪শ’ ৭৪টি কেন্দ্রের ২ হাজার ৯শ’ ৬৮টি কক্ষে ভোট দেবেন ৯ লাখ ২০ হাজার ৪ শ’ ৬৩ জন ভোটার। আইন শৃঙ্খলা বাহিনীর ১২ হাজার সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন রেঞ্জ ডিআইজি।

  • বরিশালে ৭৫ এর শহীদ জননী মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের স্মরণ সভা অনুষ্ঠিত

    বরিশালে ৭৫ এর শহীদ জননী মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের স্মরণ সভা অনুষ্ঠিত

    বরিশালে ৭৫ এর শহীদ জননী মুক্তিযোদ্ধা সাংস্কৃতিজন শিক্ষানুরাগী রাজনীতিক সাহান আরা বেগমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকেলে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে ওই স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়।

    সভায় বক্তারা বলেন, সাহান আরা বেগমের বর্ণাঢ্য জীবন অনুকরণীয়। আগামী প্রজন্মের মাঝে তার সংগ্রামী জীবনের আদর্শ ছড়িয়ে দিতে হবে। মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগমের নামে ট্রাস্ট প্রতিষ্ঠা এবং শিক্ষা বৃত্তি চালু করার আহ্বান জানান।

    স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন প্রয়াত সাহান আরা বেগমের বড় ছেলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক, সাংবাদিক ও আইনজীবী মানবেন্দ্র বটব্যাল, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, জ্যেষ্ঠ সাংবাদিক মুরাদ আহমেদ, জাতীয় দৈনিকের বরিশাল ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সভাপতি পুলক চ্যাটার্জী, শহীদ আবদুর রব সেরনিয়বাত বরিশাল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ও সম্পাদক পরিষদের সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্বাস উদ্দিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসাদুজ্জামান, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক কবি নজমুল হোসেন আকাশ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা, মো. সাইফুল ইসলাম, বরিশাল ইলেকট্রনিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন।

    অনুষ্ঠানে বরিশালের সকল সাংবাদিক সংগঠন, সুশীল সমাজ, শিক্ষাবিদ, সাংস্কৃতিজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রয়াত সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন নগরীর চকবাজার জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ।

  • সাহান আরা বেগম’র ১ম মৃত্যুবার্ষিকীতে বিসিসি ২৪ নং ওয়ার্ড আ.লীগ এর সাধারন সম্পাদক এর উদ্যোগে দোয়া ও মোনাজাত

    সাহান আরা বেগম’র ১ম মৃত্যুবার্ষিকীতে বিসিসি ২৪ নং ওয়ার্ড আ.লীগ এর সাধারন সম্পাদক এর উদ্যোগে দোয়া ও মোনাজাত

    দক্ষিন বাংলার রাজনৈতিক অভিভাবক পার্বত্য শান্তিচুক্তি কমিটির আহবায়ক, মাননীয় মন্ত্রী, বরিশাল জেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এর সহধর্মিনী এবং বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর মাতা, বরিশাল জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা, শহিদ জননী সাহান আরা বেগম এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত এর আয়োজন করা হয়। বরিশাল সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক সাফিন মাহমুদ তারিক  এর উদ্যোগে উক্ত দোয়া ও মোনাজাতের এর আয়োজন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামীলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার রাজিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম এর প্রথম প্রয়ানবার্ষিকীতে বরিশাল জেলা ও মহানগর যুবলীগ’র দোয়া মোনাজাত

    বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম এর প্রথম প্রয়ানবার্ষিকীতে বরিশাল জেলা ও মহানগর যুবলীগ’র দোয়া মোনাজাত

    তানজিম হোসাইন রাকিবঃ দক্ষিন বাংলার রাজনৈতিক অভিভাবক পার্বত্য শান্তিচুক্তি কমিটির আহবায়ক, মাননীয় মন্ত্রী, বরিশাল জেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এর সহধর্মিনী এবং বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর মাতা, বরিশাল জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা, শহিদ জননী সাহান আরা বেগম এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত এর আয়োজন করা হয়।বাংলাদেশ আওয়ামীযুবলীগ, বরিশাল জেলা ও মহানগর এর উদ্যোগে উক্ত দোয়া ও মোনাজাতের এর আয়োজন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন প্যানেল মেয়র এড. রফিকুল ইসলাম খোকন,বরিশাল জেলা যুবলীগ এর সভাপতি জাকির হোসেন, বরিশাল মহানগর আওয়ামীলীগ এর যুগ্ন সম্পাদক হাসান মাহমুদ বাবু,বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান,বরিশাল মহানগর আওয়ামীলীগ এর কার্যকরি সদস্য ও যুবলীগ নেতা শেখ আরাফাত জামান বাবু,বরিশাল জেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক এ্যাড কাইয়ুম খান কায়সার,বরিশাল মহানগর আওয়ামীলীগ কমিটির সদস্য রফিকুল ইসলাম ঝন্টু,বরিশাল মহানগর আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক ও বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত, বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা,বরিশাল মহানগর আওয়ামীলীগ এর শ্রম বিষয়ক সম্পাদক কাওসার হোসেন শিপন, মহানগর যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মেজবাহ উদ্দিন জুয়েল, বরিশাল মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক পরিমল দাস, মহানগর যুবলীগের সাবেক সদস্য শহিদুল্লাহ রেজভী,বরিশাল মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি, সাবেক বাকসু সদস্য,বাংলার মুখ ২৪.কম ও দৈনিক বরিশাল সংবাদ এর প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী, বরিশাল মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল মঈন, বরিশাল জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক,সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত, আতিকুল্লাহ মুনিম, সাংগঠনিক সম্পাদক রাজিব খান, আরিফুর রহমান সোহাগ, সহ সকল ওয়ার্ড ও উপজেলা থেকে শতশত যুবলীগ এর নেতাকর্মীরা এই দোয়া মোনাজাত এ অংশগ্রহণ করেন

  • অনিয়মের আখড়া বরিশাল বিআইডব্লিউটিসি কার্যালয় অফিস টাইমে কর্মকর্তারা বাসায়: কর্মচারীরা ব্যস্ত টিকিট চুরিতে

    অনিয়মের আখড়া বরিশাল বিআইডব্লিউটিসি কার্যালয় অফিস টাইমে কর্মকর্তারা বাসায়: কর্মচারীরা ব্যস্ত টিকিট চুরিতে

    নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল বিআইডব্লিউটিসি আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম-অভিযোগের অন্ত নেই। উপরোক্ত সংশ্লিষ্ট মহলের সঠিক তদারকি না থাকায় এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা আঞ্চলিক কার্যালয়কে অনিয়ম- দুর্নীতির আখরায় পরিনত করেছেন। আর বছরের পর বছর এভাবে চললেও অভিযুক্তদের বিরুদ্ধে নেয়া হচ্ছেনা কোন ব্যবস্থা। আর এই সুযোগে টিকিট বিক্রী করে টাকা আত্মসাৎ, অফিসের টাইমে বাসায় অবস্থান করা ও কোন প্রকার ছুটি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত থাকা এখন এখানকার নিত্যদিনের ঘটনা।

    অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে বরিশাল বিআইডব্লিউটিসি রকেট ঘাটে গিয়ে টিকিট বিক্রীর টাকা আত্মসাতের চিত্র দেখা গেছে। গত ২ জুন ২০২১ ইং তারিখে বরিশাল বিআইডব্লিউটিসির আঞ্চলিক কার্যালয়ের প্রান্তিক সহকারী মুমিদুল ইসলাম সজল যাত্রীদের নিকট থেকে ১২০ টাকা করে নিয়ে ৬০ টাকা মূল্যের টিকিট হাতে দিচ্ছেন। আর যাত্রী সাধারণ সেই টিকিট নিয়েই তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন। আর এর ফলে সরকার মাসে হারাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব।

    সূত্রে জানাগেছে, এ টিকিট চুরি বানিজ্যের সাথে বরিশাল আঞ্চলিক কার্যালয়ে কর্মরত কর্মকর্তারাও জড়িত। তাদেরকেও মাসিক এই চুরির ভাগ দেয়া হয়। আর তাই দিনের পর দিন এই চুরির ঘটনা ঘটলেও উদ্ধর্তন কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেননা। এ বিষয় বরিশাল বিআইডব্লিউটিসি আঞ্চলিক কার্যালয় সরেজমিনে গেলে সেখানে থাকে আরো চমক। অফিস টাইমে কোন প্রকার ছুটি না নিয়েই ব্যবস্থাপক জসিম উদ্দিন ও সহ-ব্যবস্থাপক এমরান থাকেন তাদের বাসভবনে। দীর্ঘ ৫ দিন আঞ্চলিক কার্যালয়ে গেলে একই চিত্র দেখা যায়। বরিশাল বিআইডব্লিউটিসি আঞ্চলিক কার্যালয়ে কর্মরত ব্যবস্থাপক-সহ ব্যবস্থাপক সরকারি কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই মাসের পর মাস এভাবেই অফিস ফাকি দিচ্ছেন। আর তাদের অগোচরে কর্মচারীরা টিকিট বিক্রী করে সরকারি টাকা আত্মসাৎ করছে। এ ব্যাপারে একাধিকবার কল করলেও ব্যবস্থাপক জসিম উদ্দিন ও সহ ব্যবস্থাপক এমরান কোন মন্তব্য করতে রাজি হননি।

    জানাগেছে, ব্যবস্থাপক জসিম উদ্দিনের বদলির আদেশ আসলেও তিনি বরিশাল ত্যাগ করেননি। উল্টো বদলির আদেশ বাতিলের জন্য তদ্বির-লবিং শুরু করেছেন এবং এক প্রকার সফলও হয়েছেন।

    এদিকে প্রান্তিক সহকারী মুমিদুল ইসলাম সজলের বিরুদ্ধে জানাগেছে চাঞ্চল্যকর তথ্য। মুমিদুল ইসলাম সজল শাস্তিমূলক বদলি হয়ে বরিশাল আঞ্চলিক কার্যালয়ে প্রান্তিক সহকারি হিসেবে যোগদান করেন মাত্র ৩ মাস পূর্বে। তিনি এর আগে পাটুরিয়া ঘাটে কর্মরত ছিলেন। সেখানে চরম অনিয়ম ও দুর্নীতি করতে করতে একপর্যায়ে দুদকের হাতে আটক হন। পরে তাকে শাস্তিমূলক বদলি করে বরিশালে পোস্টিং দেয়া হয়। কিন্তু টাকার লোভ কি আর সামলানো যায়? তাই বরিশাল এসেই শুরু করেন তার চুরি কারিশমা।

    এ বিষয় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বাংলার মুখ ২৪.কম এর যুগ্ন বার্তা সম্পাদক তানজিম হোসাইন রাকিব এর জন্মদিন আজ

    বাংলার মুখ ২৪.কম এর যুগ্ন বার্তা সম্পাদক তানজিম হোসাইন রাকিব এর জন্মদিন আজ

    নিজস্ব প্রতিবেদকঃ

    বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার মুখ ২৪.কম এর যুগ্ন বার্তা সম্পাদক তানজিম হোসাইন রাকিবের জন্মদিন আজ।

    আজকের এই দিনে বরিশাল জেলায় একটি মুসলিম সম্ভান্ত্র পরিবারে তিনি জম্মগ্রহন করেন।তার পিতার নাম মোঃ সাইদুল ইসলাম তালুকদার, এবং মাতার নাম মোসাঃ মারুফা বেগম। বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড কালিজিরার উত্তর জাগুয়ার বাসিন্দা তিনি।

    ২০১৮ সালে তানজিম হোসাইন রাকিব বরিশাল থেকে প্রকাশিত বাংলার মুখ ২৪.কম পত্রিকায় কাজের মাধ্যমে মহান এই পেশায় যুক্ত হয়েছিলেন ।

    তরুন এই কলমযোদ্ধা বাংলার মুখ ২৪.কম , দৈনিক বরিশাল সংবাদ পত্রিকায় দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছেন।

    তানজিম হোসাইন রাকিবের শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী সহ আরোও অনেক সাংবাদিক, রাজনৈতিক,সাংস্কৃতিক, প্রশাসনিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।