Category: প্রচ্ছদ

  • বরিশালে বড় আঁকারের সাইলো নির্মাণ করা হবে: খাদ্যমন্ত্রী

    বরিশালে বড় আঁকারের সাইলো নির্মাণ করা হবে: খাদ্যমন্ত্রী

    ব্যবসায়ীরা সৎ না হলে দেশের ভাগ্যের উন্নয়ন হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘সার্বিক দিক চিন্তা করলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে আমাদের সততা নিয়ে প্রশ্ন আছে। ব্যবসায়ীরা সবাই যদি সৎ না হন, তাহলে দেশের ভাগ্য উন্নয়ন হয় না। প্রধানমন্ত্রী যে চেষ্টা করে যাচ্ছেন, তার সঙ্গে আমাদেরকেও সমপর্যায়ে কাজ করতে হবে। আমাদের ব্যবসায়ীরা যদি সৎ না হন, লাভ বেশি করতে চান, মানবতাবিরোধী কাজ করতে চান, তাদের বিচার আল্লাহ করবে।’

    মঙ্গলবার (১৫ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিতব্য খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    খাদ্যমন্ত্রী আরও বলেন, বিদেশ থেকে চাল আমদানি না হলে চালের কেজি হতো একশ’ টাকা। তাই সরকার খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি ব্যবস্থাপনার আধুনিকরণ করছে। স্বল্পমূল্যে সার দেওয়া হচ্ছে, কীটনাশক দেয়া হচ্ছে, উন্নত গবেষণা হচ্ছে।

    এসময় মন্ত্রী চালকল মালিকদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ বছর চুক্তি অনুযায়ী মিল মালিকরা চাল সরবরাহ না করতে পারলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১০ লাখ রোহিঙ্গাকে পুষতে হচ্ছে, প্রতিবছর রোহিঙ্গাদের ২০ হাজার শিশু জন্ম নিচ্ছে। এদেরকে খাওয়ানো হচ্ছে। সার্বিক চিন্তা করলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে আমাদের সততা নিয়ে প্রশ্ন আছে।

    তিনি আরও জানান, ভবিষতে ৩৫ লাখ টন খাদ্যশস্য মজুত রাখার লক্ষ্যে সরকার কাজ করছে। গত কয়েকদিন আগে ৩৫টি ধানের সাইলো নির্মাণের বিষয়টি জাতীয় অর্থনীতি কমিটি-একনেকে পাস হয়েছে। এছাড়া বরিশাল-চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, নওগাঁ নতুন পাঁচটি বড় আঁকারের সাইলো নির্মাণ করা হবে। আগামী ২০২৫ সালের মধ্যে পাঁচ লাখ মেট্রিকটন ধারণ ক্ষমতা নিয়ে কাজ করছে সরকার।

    পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, প্রকল্প পরিচালক রেজাউল করিম শেখ। পরে মন্ত্রী চলমান বোরো সংগ্রহ-২০২১ কার্যক্রম নিয়ে খাদ্য অধিদফতরের সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেন।

  • নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে পরীমনির মামলা

    নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে পরীমনির মামলা

    আজ সোমবার সকালে পরীমনি লিখিত অভিযোগ জমা দেন। পুলিশ–সংশ্লিষ্ট সূত্র বলছে, পরীমনির অভিযোগটি রেকর্ড করা হয়েছে।

    পরীমনির সাভার থানায় মামলার দায়ের প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা খুদে বার্তায় প্রথম আলোকে জানান, তাঁর বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।

    ঢাকা জেলা পুলিশের শীর্ষস্থানীয় এ কর্মকর্তা বলেন, ‘আমরা আসামিদের ধরার চেষ্টা করছি।’

  • সেই রাতে পরীমনির সঙ্গে যা ঘটেছিল

    সেই রাতে পরীমনির সঙ্গে যা ঘটেছিল

    বর্তমান সময়ের লাস্যময়ী অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি নিজেই। এমনকি তাকে নির্যাতনও করা হয়েছে বলে দাবি করেছেন।

    রোববার রাত ৭টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি স্ট্যাটাসে এই অভিযোগ করেন পরীমনি, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে স্ট্যাটাসের শুরুতে নায়িকা লেখেন, ‘আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমি এর বিচার চাই।’ তবে স্ট্যাটাসের কোথাও অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম লেখেননি তিনি।

    এ ঘটনার পরপরই গণমাধ্যমকর্মীরা পরীমনির বনানীর বাসায় গিয়ে জড়ো হন। পরে রাত ১১টায় সংবাদ সম্মেলনে অভিযুক্তের নাম ও কখন, কোথায় তাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয় তার বর্ণনা দেন নায়িকা।

    পরীমনি বলেন, ‘গত ১০ জুন রাতে পারিবারিক বন্ধু অমি ও ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী জিমির সঙ্গে বাইরে বের হয়েছিলাম। রাত তখন ১২টা পেরিয়েছে। বন্ধুটি তাদের নিয়ে যান আশুলিয়ার উত্তরা বোট ক্লাবে। পরে সেখানে নাসিরউদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি আসেন। তিনি নিজেকে ক্লাবটির সাবেক প্রেসিডেন্ট পরিচয় দেন। সেদিন তিনিসহ চারজন মদ্যপ ব্যক্তি আমাকে শারীরিকভাবে নির্যাতন করেন। চড়-থাপ্পড় মারেন। মাধুরী দিক্ষিত বলে নাচতে বলেন। একপর্যায়ে একজন আমাকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণের চেষ্টা করে। গায়ে আঘাত করেন। শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় পরীমনির সঙ্গে থাকা কস্টিউম ডিজাইনার জিমিকেও মারধর করে তারা।’

    এ ঘটনার পর পরীমনি বনানী থানায় অভিযোগ করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে তিনি কোনো সহযোগিতা পাননি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তারা অভিযোগ রেকর্ড করেননি। এরপর হাসপাতাল পর্যন্ত গিয়েও নিরাপত্তাহীনতায় ভুগে চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরে যান।

    পরীমনি বলেন, ‘এমন ঘটনায় সাধারণ মেয়েরা প্রথমে কোথায় যায়? থানায় যায়। আমিও থানায় গিয়েছি। আমি বারবার বলেছি, ঘটনাটা যদি নিজের সঙ্গে না ঘটে তাহলে কেউ বুঝবে না। ওইদিন পর্যন্ত কি তবে অপেক্ষা করবেন?’

    অভিযুক্তদের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে উপস্থিত সাংবাদিকদের পরীমনি বলেন, ‘আমার মুখটা সাদা কাপড়ে ঢাকা পড়লেই কেবল বুঝতেন। আমি চার দিন ধরে কারও সাপোর্ট পাইনি। আপনারা সত্যিটা খোঁজেন। সাধারণ কোনো মেয়ের হলে সে খবর হয়তো আপনাদের কাছে পৌঁছায় না। সাংবাদিকদের কাছে খবর পৌঁছানো হয় না। আমার মতো যখন কোনো মেয়েকে ভয় দেখানো হয় তখন সাধারণ মেয়ের খবর তো পাবেন না!’

    কাঁদতে কাঁদতে সাংবাদিকদের উদ্দেশে পরীমনি বলেন, ‘আপনারা আমাকে ৫ মিনিট কাঁদতে দেখছেন। কিন্তু আমি গত চারদিন ধরে কাঁদছি। ওই লোক আমাকে কি সব বিশ্রি কথা বলেছিলো। আমি বলতে পারছি না। আমি পাগল হয়ে যাচ্ছি। আমার জায়গায় আপনারা থাকলে হয়ত কথাও বলতে পারতেন না। আমি ওইখানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ওয়েটাররা ধরে আমাকে নামিয়ে দেয়। সিসি ক্যামেরায় সব রেকর্ড আছে। আমার মনে হয়েছে বিষয়টি তাদের পূর্বপরিকল্পিত।’

    একপর্যায়ে অঝরো কাঁদতে কাঁদতে পরীমনি চিৎকার করে বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে আপনারা জেনে রাখুন, আমি আত্মহত্যা করার মতো মেয়ে নই। যদি মরে যাই তবে বুঝবেন, আমাকে মেরে ফেলা হয়েছে। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি এর বিচার চাই। মরলে আমি আমার বিচার নিয়ে মরব।’

    পরীমনির ফেসবুকে দেয়া স্ট্যাটাস ও সংবাদ সম্মেলনে বলা বক্তব্যের প্রসঙ্গে পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক এআইজি সোহেল রানা বলেন, ‘পরীমনির ফেসবুক স্ট্যাটাস পুলিশ সদর দপ্তরের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করতে মাঠপর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন। অভিনেত্রীর অভিযোগের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। তিনি পুলিশের প্রয়োজনীয় ও উপযুক্ত সেবা পাবেন। উপযুক্ত বিচার পাবেন।’

    এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেয়া পরীমনির স্ট্যাটাসটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। স্ট্যাটাসে পরীমনি লেখেন-
    বরাবর,

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আমি পরীমনি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র।

    আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি।

    আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে।

    আমি এর বিচার চাই।

    এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্র বন্ধু বেনজির আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাইনা মা।

    যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!

    আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারিনা। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।

    আফসোস ছাড়া কারোর কি করবার থাকবে তখন!

    আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা?

    আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোন অন্যায় মেনে নিতে!

    আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহুর্ত মাকে খুব দরকার এখন, মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে , ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার।

    আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা।

    মা আমি বাচঁতে চাই।

    আমাকে বাঁচিয়ে নাও মা

  • মান সম্পন্ন সড়ক সংস্কারে মেয়র সাদিকের নির্দেশনা

    মান সম্পন্ন সড়ক সংস্কারে মেয়র সাদিকের নির্দেশনা

    অনলাইন ডেস্কঃ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হ‍াসপাতালের বহি:বিভাগ থেকে মেডিকেল কলেজ লেন পর্যন্ত সংস্কারাধীন সড়কের কাজ পরিদর্শন করেছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ‍

    এসময় সংস্কার কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরবর্তীতে সড়ক সংস্কার কাজটি খোদ সিটি করপোরেশন বাস্তবায়ন করবে ‍এমন সিদ্ধান্ত নেন মেয়র সাদিক।

    প্রসংগত, উল্লিখিত সড়কটির সংস্কার কাজ বাস্তবায়নে ছিল বরিশাল গণপূর্ত বিভাগ।

    এদিকে নগরীর কালীবাড়ি রোডস্থ শ্রী শ্রী পাষানময়ী কালীমাতার মন্দিরের ‍ঐতিহ্যবাহী পুকুরটির সংস্কার কাজ শুরু হয় কিছুদিন আগে। যার ‍উদ্বোধন করেছিলেন মেয়র সাদিক আবদুল্লাহ।

    তবে পুকুর সংরক্ষণ কাজে সংলগ্ন সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে সড়কটি পরিদর্শন করেন সিটি মেয়র।

    এসময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কটি দ্র্রুুত সংস্কারের নির্দেশ দেন সংশ্লিষ্ট বিভাগকে।

  • বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    বরিশালে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭)।
    রবিবার (১৩ জুন) বেলা ১১টায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে জাতীয় পতাকা এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

    বরিশাল জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসান এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও বিসিবি পরিচালক আলমগীর খান আলোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলাধুলা শরীর ও মনকে বিকশিত করে। নতুন প্রজন্মকে বেশি করে খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে তারা মাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরত থাকতে পারবে। তাই সকল ক্রীড়া সংস্থা ও সংগঠনকে বেশি বেশি খেলাধুলা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

  • বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

    বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

     বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সেবাগ্রহীতা ও সেবাপ্রদানকারীদের জবাবদিহিতামূলক এই মতবিনিময়ে সমাজের সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি ছিল। সুনির্দিষ্ট তথ্য নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় নাগরিকদের অংশগ্রহণ কামনা করা হয় ওপেন হাউস ডে’র অনুষ্ঠানে।

    রবিবার বরিশাল কোতোয়ালি মডেল থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

    পুলিশ কমিশনার বলেন, এই ওপেন হাউজ ডে’তে আমরা তিন ধরণের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি। ভুক্তভোগীর কথা শুনি, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি, এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি।

    তিনি আরও বলেন, আপনি যে-ই হোননা কেন, এমন কোন কাজ করতে পারবেন না যা সামাজিক বিশৃঙ্খলার কারণ বা অন্যের শান্তি বিঘœ হতে পারে। এমন কোন কাজ বরদাস্ত করা হবে না। আমরা সর্বোচ্চ সৎ সাহস দেখিয়ে সেবাগ্রহীতা ও সেবাপ্রদানকারীদের জবাবদিহিতামূলক এই মতবিনিময়ের আয়োজন করেছি। ন্যায় বিচার এর সুফল পেতে সুনির্দিষ্ট তথ্যসহ সর্বস্তরের নাগরিকদের এই ওপেন হাউজ ডে’তে উপস্থিতি ও সহযোগিতা কাম্য। আমরা আইনের দাস, আইনের বাহিরে কোন কিছু করার অধিকার নেই।

    আদালতের রায় ছাড়া কাগজকলম দেখে রায় দেয়ার অধিকার আমাদের নেই। কেউ কারো দখলকৃত সম্পত্তিতে আদালত প্রক্রিয়া ব্যতিত জোরপূর্বক প্রবেশ করতে পারবে না। অনেক বিষয় আমাদের আওতায় না থাকলেও ফৌজদারি অপরাধ দানাবাঁধার আগেই তা দমন করতে আমরা জনগণের পাশে থেকে কাজ করে থাকি। জনগণের দোরগোড়ায় নির্ভেজাল সেবা নিশ্চিত তথা বিট এলাকায় সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট বিট অফিসারকে আরও বেগবান হয়ে কাজ করতে হবে।

    আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. মোকতার হোসেন। কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম, এসি মোঃ ইব্রাহীম।

  • শিশু-কিশোরদের কে মাদকবিরোধী, সন্ত্রাসবিরোধী, সুস্থ-সুন্দর মনের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এধরনের একটি ক্রিয়া আয়োজনের গুরুত্ব অপরিসীম; পুলিশ কমিশনার বিএমপি

    শিশু-কিশোরদের কে মাদকবিরোধী, সন্ত্রাসবিরোধী, সুস্থ-সুন্দর মনের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এধরনের একটি ক্রিয়া আয়োজনের গুরুত্ব অপরিসীম; পুলিশ কমিশনার বিএমপি

    আজ রোববার, ১৩ জুন ২০২১ খ্রিষ্টাব্দ বেলা ১১:০০ ঘটিকায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়াম বরিশালে বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

    তিনি বলেন, আজকের শিশু-কিশোরই আমাদের জাতির ভবিষ্যৎ। আমাদের অগ্রগতি-উন্নয়নকে টেকসই করার জন্য, সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সুস্থ দেহ-মনের দেশপ্রেমিক নাগরিক প্রয়োজন। আর সুস্থ দেহ-মনের দেশপ্রেমিক নাগরিক তৈরিতে এ ধরনের একটি ক্রিয়া আয়োজন খুবই সহায়ক।

    এ-সময় তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে লালিত তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে চলছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে আমাদেরকে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, অর্থনীতিসহ সকল সেক্টরে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

    মাদকবিরোধী, সন্ত্রাসবিরোধী, জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে থাকা একটি সুস্থ-সুন্দর জাতি গঠনে তোমরাই আমাদের জাতির ভবিষ্যৎ। দেশব্যাপী এ ধরনের একটি ক্রিয়া আয়োজন খেলোয়াড় তৈরিতে আমাদের ক্রিয়া জগতে একটি বলিষ্ঠ ভূমিকা রাখবে।

    উল্লেখ্য যে, বরিশাল বিভাগের অনূর্ধ্ব-১৭ বয়সের বালক-বালিকাদের অংশগ্রহণে দুটো ক্যাটাগরিতে (বালক-বালিকা) ০৬ টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টে আমন্ত্রিত অতিথিগণ কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন জনাব সাইফুল হাসান বাদল, (অতিরিক্ত সচিব) বিভাগীয় কমিশনার বরিশাল, জনাব রুবিনা আক্তার মাননীয় সংসদ সদস্য, জনাব জসীম উদ্দীন হায়দার, জেলা প্রশাসক বরিশাল, জনাব আলমগীর খান আলো, সাধারণ সম্পাদক, বিভাগীয় ক্রীড়া সংস্থা বরিশাল, জনাব মোঃ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক),
    আরো উপস্থিত ছিলেন সুশীল সমাজের নেতৃবৃন্দ, খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ

  • বিএমপির কমিশনার শাহাবুদ্দিন খানের শুভ জন্মদিন আজ

    বিএমপির কমিশনার শাহাবুদ্দিন খানের শুভ জন্মদিন আজ

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের আজ (১১ জুন) শুভ জন্মদিন। তিনি ১৯৬৪ সালে শৈলকুপার হিতামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

    জন্মদিনে এই পুলিশ কর্মকর্তাকে বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছে। বিশেষ করে শুভেচ্ছা জানিয়ে দেওয়া বার্তা ফেসবুকে ছড়িয়েও পড়ে। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অপরাপর কর্মকর্তারাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

    শাহাবুদ্দিন খান বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে ২০১৯ সালের ৩ এপ্রিল যোগদানের আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তীতে তিনি ১২ এপ্রিল কর্মস্থলে যোগদান করেন।

    পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান এর আগে শিল্প পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

    এছাড়া তিনি কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজশাহী, মুন্সিগঞ্জে পুলিশ সুপার ও ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম ও অপারেশন) এবং র‍্যাব-৪, র‍্যাব-১০ ও র‍্যাব-১২ এর কমান্ডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিকবার সুদান ও কসভোসহ বিভিন্ন দেশে শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনকালে কৃতিত্বের সাক্ষর রেখেছেন।

    বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান এর জন্মদিনে তাকে বাংলার মুখ ২৪.কম এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। বাংলার মুখ ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী তার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) সহ বিভিন্ন বার্তায় এ শুভেচ্ছা জানান।

  • বরিশালে উপজেলা আ’লীগের উদ্যোগে শেখ হাসিনা’র কারামুক্তি দিবস পালন

    বরিশালে উপজেলা আ’লীগের উদ্যোগে শেখ হাসিনা’র কারামুক্তি দিবস পালন

    নিজস্ব প্রতিবেদক

    আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কারামুক্তি দিবস উপলক্ষে বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের জিরো পয়েন্টের একটি মসজিদে এই আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন- বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    তিনি তার বক্তব্যে বলেন, ‘আমাদের দেশের স্বাধীনতা এনে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এ দেশের অর্থনৈতির মুক্তি এনে দিয়েছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সুযোগ্য নেতৃত্বের কারণেই আজ এ দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবব্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

    সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি’র সভাপতিত্বে আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শাহান আরা বেগম’র ১ম মৃত্যুবার্ষিকীতে বরিশাল জেলা পরিষদ এর উদ্যোগে দোয়া ও মোনাজাত

    শাহান আরা বেগম’র ১ম মৃত্যুবার্ষিকীতে বরিশাল জেলা পরিষদ এর উদ্যোগে দোয়া ও মোনাজাত

    দক্ষিন বাংলার রাজনৈতিক অভিভাবক পার্বত্য শান্তিচুক্তি কমিটির আহবায়ক, মাননীয় মন্ত্রী, বরিশাল জেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এর সহধর্মিনী এবং বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর মাতা, বরিশাল জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা, শহিদ জননী সাহান আরা বেগম এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত এর আয়োজন করা হয়। জেলা পরিষদ বরিশাল এর উদ্যোগে উক্ত দোয়া ও মোনাজাতের এর আয়োজন করা হয়। নগরীর মুসলিম গোরস্থানরোড ডি.ডি.এফ আলিম ও হাফিজি মাদ্রাসায় এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দরা।