Category: প্রচ্ছদ

  • শাহান আরা বেগম’র ১ম মৃত্যুবার্ষিকীতে বরিশাল সদর উপজেলা পরিষদ এর উদ্যোগে দোয়া ও মোনাজাত

    শাহান আরা বেগম’র ১ম মৃত্যুবার্ষিকীতে বরিশাল সদর উপজেলা পরিষদ এর উদ্যোগে দোয়া ও মোনাজাত

    দক্ষিন বাংলার রাজনৈতিক অভিভাবক পার্বত্য শান্তিচুক্তি কমিটির আহবায়ক, মাননীয় মন্ত্রী, বরিশাল জেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এর সহধর্মিনী এবং বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর মাতা, বরিশাল জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা, শহিদ জননী সাহান আরা বেগম এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত এর আয়োজন করা হয়। উপজেলা পরিষদ বরিশাল সদর এর উদ্যোগে উক্ত দোয়া ও মোনাজাতের এর আয়োজন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্না সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

  • শাহান আরা বেগম’র ১ম মৃত্যুবার্ষিকীতে সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ এর উদ্যোগে দোয়া ও মোনাজাত

    শাহান আরা বেগম’র ১ম মৃত্যুবার্ষিকীতে সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ এর উদ্যোগে দোয়া ও মোনাজাত

    দক্ষিন বাংলার রাজনৈতিক অভিভাবক পার্বত্য শান্তিচুক্তি কমিটির আহবায়ক, মাননীয় মন্ত্রী, বরিশাল জেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এর সহধর্মিনী এবং বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর মাতা, বরিশাল জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা, শহিদ জননী সাহান আরা বেগম এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত এর আয়োজন করা হয়। সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ এর উদ্যোগে উক্ত দোয়া ও মোনাজাতের এর আয়োজন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

  • সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুজিব বর্ষ’ উপলক্ষে আজ বৃহস্পতিবার সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

    উদ্বোধনের সময় দেওয়া ভাষণে ইসলামের প্রকৃত মর্মবাণী প্রচারে এই মসজিদগুলো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইসলামের মর্মবাণী যেন এ দেশের মানুষ জানতে পারে, বুঝতে পারে। আমরা বাংলাদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, স্ব স্ব ধর্ম যত্নসহকারে লালন-পালন করি এবং সংরক্ষণ করি। ইসলাম আমাদের সেই মানবতার শিক্ষাই দিয়েছে।’

     

    শেখ হাসিনা আরও বলেন, ‘বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে সঠিক ইসলামি মূল্যবোধের চর্চা ও উন্নয়ন এবং ইসলামি সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যেই আমরা প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি।’

    প্রধানমন্ত্রী সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ-সংক্রান্ত মূল অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন।

    ২০১৪ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিটি জেলা ও উপজেলায় একটি উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার সারা দেশে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। বিশ্বে এ ধরনের প্রকল্প নজিরবিহীন। পদ্মা বহুমুখী সেতুর পর নিজস্ব অর্থায়নে এটা সরকারের দ্বিতীয় বৃহত্তম প্রকল্প।

    ২০১৭ সালের ২৫ এপ্রিল প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের এই যৌথ উদ্যোগ বাস্তবায়িত করেছে সরকারের গণপূর্ত অধিদপ্তর।

    চারতলাবিশিষ্ট প্রতিটি মসজিদে একসঙ্গে ১ হাজার ২০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। অন্যদিকে, তিনতলাবিশিষ্ট মডেল মসজিদগুলোয় একত্রে ৯০০ জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।
    ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। গণভবন থেকে মুখ্য সচিব আহমদ কায়কাউস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়াসহ পিএমও এবং গণভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু বাংলাদেশের ইসলাম প্রচারের পথিকৃৎ’ শীর্ষক একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

    সরকারপ্রধান অনুষ্ঠান থেকে খুলনা জেলা মডেল মসজিদ, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা মডেল মসজিদ এবং সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। এ প্রকল্পের আওতায় জেলা সদর ও সিটি করপোরেশন পর্যায়ে চারতলা এবং উপজেলা ও উপকূলীয় এলাকায় তৃতীয় তলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে। মূল মসজিদটি হবে শীতাতপনিয়ন্ত্রিত। নারীদের জন্য পৃথক নামাজকক্ষের ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থ ও প্রতিবন্ধী মুসল্লিদের নামাজকক্ষে সহজে প্রবেশের সুবিধার্থে র‌্যাম্প স্থাপন করা হয়েছে।

    চারতলাবিশিষ্ট প্রতিটি মসজিদে একসঙ্গে ১ হাজার ২০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। অন্যদিকে, তিনতলাবিশিষ্ট মডেল মসজিদগুলোয় একত্রে ৯০০ জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।

    এ ছাড়া মসজিদে পবিত্র কোরআন চর্চার জন্য হিফজখানা, হজযাত্রী ও ইমামদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, মুসল্লিদের জ্ঞান আহরণের জন্য মসজিদে নববির আদলে ইসলামিক লাইব্রেরির ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদ কমপ্লেক্সের মধ্যে পৃথক ভবনে ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে থাকবে ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও উপজেলা পর্যায়ের অফিস, কনফারেন্স হল, গবেষণাকক্ষ, প্রতিবন্ধী কর্নার, হজযাত্রীদের প্রাক্‌-নিবন্ধন, দেশি-বিদেশি পর্যটকদের আবাসনের ব্যবস্থা ইত্যাদি।

    মডেল মসজিদ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (ডিপিডি) শফিক তালুকদার গতকাল বুধবার সাভার উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে এ প্রকল্পে মসজিদগুলোর অবস্থান এবং নির্মাণশৈলী এবং সরকারের ব্যয়ের ইতিবৃত্ত তুলে ধরেন।

    এই কর্মকর্তা বলেন, দেশে যুগান্তকারী ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় ৫০টির মতো মসজিদ নির্মাণ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের শেষ নাগাদ আরও ১০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে। তিনি জানান, বিশ্বে এই প্রথম কোনো সরকার একসঙ্গে এই বিপুলসংখ্যক মসজিদ কমপ্লেক্স নির্মাণ করছে।
    এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য প্রসঙ্গে শফিক তালুকদার বলেন, ইসলামি মূল্যবোধ ও মুসলিম ভ্রাতৃত্ববোধের প্রচারণার পাশাপাশি জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে ইসলামের মূল বাণী প্রচার করাই এ প্রকল্পের উদ্দেশ্য।

    যে ৫০টি মডেল মসজিদ নির্মিত হয়েছে, সেগুলো হচ্ছে ঢাকার সাভার উপজেলায়, ফরিদপুরের মধুখালী ও সালথা উপজেলায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কুলিয়ারচর উপজেলায়, মানিকগঞ্জের শিবালয় উপজেলায়, রাজবাড়ী সদর উপজেলায়, শরীয়তপুর সদর ও গোসাইরহাট উপজেলায়, বগুড়ার সারিয়াকান্দি, শেরপুর ও কাহালু উপজেলায়, নওগাঁর সাপাহার ও পরশা উপজেলায়, সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলায়, পাবনার চাটমোহর উপজেলায়, রাজশাহীর গোদাগাড়ী ও পবা উপজেলায়, দিনাজপুরের খানসামা ও বিরল উপজেলায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়, পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলায়, রংপুর জেলা, সদর উপজেলা, মিঠাপুকুর, পীরগঞ্জ ও বদরগঞ্জ উপজেলায়, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়, নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়, ময়মনসিংহের গফরগাঁও ও তারাকান্দা উপজেলায়, চট্টগ্রাম জেলার লোহাগাড়া, মিরসরাই ও সন্দ্বীপ উপজেলায়, জামালপুর সদর ও ইসলামপুর উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বিজয়নগর উপজেলায়, ভোলা সদর, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলায়, খাগড়াছড়ির পানছড়ি উপজেলায়, কুষ্টিয়া সদর, খুলনা জেলা, চাঁদপুরের কচুয়া উপজেলায়, ঝালকাঠির রাজাপুর উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলায়।

  • আমরা জনগনের আস্থার প্রতীক হয়ে সদা জাগ্রত-পুলিশ কমিশনার বিএমপি

    আমরা জনগনের আস্থার প্রতীক হয়ে সদা জাগ্রত-পুলিশ কমিশনার বিএমপি

    সোমবার (৭ জুন) সকাল ১১ টায় কাউনিয়া থানা চত্বরে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।  তিনি বলেন, আমরা জনগনের আস্থার প্রতীক হয়ে সদা জাগ্রত। বিএমপি অনুষ্ঠানের শুরুতেই বিগত ওপেন হাউজ ডে তে আগত ভুক্তভোগীদের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে কাউনিয়া থানা তথা থানায় কর্মরত দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসারগন কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন সেই সংক্রান্তে একটি জবাবদিহিতামূলক বিবরণী (মিউনিট) ওপেন হাউজ ডে তে উপস্থিত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।

    অতঃপর উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ পুলিশ কমিশনার মহোদয়ের নিকট তাদের বিভিন্ন ধরনের সমস্যা ও নানান ধরনের অসংগতি তুলে ধরেন। পুলিশ কমিশনার উত্থাপিত সমস্যার সমাধান কল্পে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যাহা পরবর্তী মাসে আসন্ন ওপেন হাউজ ডে তে উপস্থিত সর্বসাধারণের সামনে জবাবদিহিতামূলক পর্যালোচনা করা হবে। পুলিশি সেবাকে প্রান্তিক জনগোষ্ঠী তথা ভুক্তভোগী সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদানের পর থেকেই তার সুযোগ্য নেতৃত্বে বরিশাল মহানগরীর সকল থানার ওপেন হাউজ ডে কার্যক্রমকে করেছেন আরো বেশি প্রাণবন্ত ও জবাবদিহিতামূলক। এই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে পুলিশকে জনগণের সত্যিকারের বন্ধু হিসাবে জনগণের পাশে থাকার জন্য পুলিশ কমিশনার এসময় ঊর্ধ্বতন কর্মকর্তা সহ থানার সকল অফিসার-ফোর্সদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ এনামুল হক আগত সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা ও নানান অসঙ্গতির তথ্য আমাদের কাছে তুলে ধরুন, যাতে করে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি। তবেই ওপেন হাউজ ডে আয়োজন সার্থক হবে। এসময় উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার কোমলমতি শিশু-কিশোরদের কে অপরাধ মুক্ত, আইন মান্যকারি সুনাগরিক হিসাবে গড়ে উঠার জন্য ওপেন হাউজ ডে তে আগত অভিভাবকদেরকে সন্তান্দের দায়িত্বভার যথাযথ ভাবে পালন করান জন্য আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন-অতিঃ উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা-লায়লা, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা শারমিন সুলতানা রাখি, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) মাসুদ রানা, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা আজিমুল করিম, ইন্সপেক্টর ইনভেস্টিগেশন সহ থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ সহ থানা এলাকার সকল শ্রেণী পেশার লোকজন। এছাড়াও উপস্থিত ছিলেন-বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ।

  • সাহান আরা বেগমের রুহের মাগফিরাত কামনায় বরিশাল আ’লীগের দোয়া মোনাজাত

    সাহান আরা বেগমের রুহের মাগফিরাত কামনায় বরিশাল আ’লীগের দোয়া মোনাজাত

    শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচির আজ শেষ দিনে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

    জোহর বাদ সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে দোয়া মোনাজাতের আয়োজন করেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ।

    এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছসহ আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    দোয়া মোনাজাতে সাহান আরা বেগমের রুহের মাগফিরাত কামনা করা হয়।

    সাহান আরা বেগম পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মীনি ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মাতা। তিনি গত বছরের ৭ই জুন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায়।

  • বরিশাল রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি এসএম আক্তারুজ্জামান

    বরিশাল রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি এসএম আক্তারুজ্জামান

    বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন এসএম আক্তারুজ্জামান।

    আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

    জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এসএম আক্তারুজ্জামান নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, দু-তিনদিনের মধ্যে তিনি বরিশালে যোগদান করবেন।

    এর আগে গত ১৭ মে ডিআইজি শফিকুল ইসলামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

  • সাহান আরা বেগমের মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয় ছাত্রলীগ’র দোয়া মাহফিল

    সাহান আরা বেগমের মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয় ছাত্রলীগ’র দোয়া মাহফিল

    তানজিম হোসাইন রাকিবঃ বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষীকিতে রাজধানীতে মিলাদ ও দোয়া মাহফিল করেছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।

    সোমবার (৭ জুন) বিকেলে মরহুমের আত্মার শান্তি কামনা করে আজিমপুরের স্যার সলিমুল্লাহ এতিমখানায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ এর সভাপতি আল নাহিয়ান খান জয়, ছাত্রলীগ নেত্রী সাবিকুন্নেহার তামান্না, তানিয়া আক্তার তাপসী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান বলেন, ‘বঙ্গবন্ধুর ভাগ্নে বউ সাহান আরা বেগম ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও শহীদ জননী। তার বড় ছেলে সুকান্ত আবদুল্লাহকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয়। সেই রাতে ঢাকার ২৭ মিন্টো রোডে শ্বশুর বঙ্গবন্ধুর ভগ্নিপতি শহীদ আবদুর রব সেরনিয়াবাতের বাসভবনে পরিবারের অন্যদের সঙ্গে ছিলেন সাহান আরা বেগম। তিনি ওই রাতের প্রত্যক্ষদর্শী যেমন ছিলেন, তেমনি গুলিবিদ্ধ হয়ে নিজেও আহত হন।’

    তিনি আরো বলেন, ‘আহত হয়েও তিনি আজীবন লড়াই চালিয়ে গেছেন। আওয়ামী লীগের দুর্দিনে নেতাকর্মীদের সাহস যুগিয়েছেন। আপামর মানুষের উন্নয়নে কাজ করে গেছেন। তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। আজ তার মৃত্যুর এক বছর পূর্ণ হলো। এদিনে আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।’

    উল্লেখ্য, সাহান আরা বেগম একজন রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ছিলেন।

     

  • ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

    ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

    ঐতিহাসিক ছয় দফা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

    সোমবার (৭ জুন) দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে এ শ্রদ্ধা জানানো হয়।

    এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ,

    হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঐতিহাসিক ছয় দফা ছিল মূলত স্বাধীনতা আন্দোলনের মূলভিত্তি। স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতায় যারা বিশ্বাস করে না তারা দেশের স্বাধীনতায়ও বিশ্বাস করে না।

  • বরিশালে সাহান আরা বেগমের মৃত্যু বার্ষিকী পালিত

    বরিশালে সাহান আরা বেগমের মৃত্যু বার্ষিকী পালিত

    বরিশালে মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মাতা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হচ্ছে।

    আজ (৭ই) জুন,সোমবার থেকে তিন দিনের শোক কর্মসূচির দিনের শুরুতে আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় এবং কালো পতাকা উত্তেলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়।

    সকাল ১০টায় নগরীর মুসলিম গোরস্থানে সাহান আরা বেগমের কবর স্থানে দোয়া মোনাজাত এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়াও তার কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে নগরীর বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

    অপরদিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ এ্যাড, তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে দলীয় ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

    এ উপলক্ষে নগরীর কালিবাড়ি রোড়ের সেরনিয়াবাত ভনে প্রাঙ্গনে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • তার পিঠে ছিল গুলির আঘাত, আর বুকে ছিল সুকান্তকে হারানোর নির্মম বেদনা

    তার পিঠে ছিল গুলির আঘাত, আর বুকে ছিল সুকান্তকে হারানোর নির্মম বেদনা

    তানজিম হোসাইন রাকিবঃ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর মাতা, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা বেগম এর ১ম মৃত্যুবার্ষিকী আজ।২০২০ সালের ৭ জুন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশেষ ত্যাগ করেন।

    বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা বেগম সাহান আরা আব্দুল্লাহ বরিশাল শহরের কাউনিয়া এলাকায় অভিজাত কাজী পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম কাজী মোখলেসুর রহমান। ছাত্র জীবন থেকেই বেগম সাহান আরা আব্দুল্লাহ রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ১৯৬৯ সালে তিনি বরিশাল মহিলা কলেজের ভিপি নির্বাচিত হন। একই ছাত্রসংসদের সাধারণ সম্পাদক ছিলেন বেগম আরজু মনি সেরনিয়াবাত, আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের মাতা। পরবর্তীতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। তিনি পঁচাত্তরের ট্র্যাজেডির বেঁচে যাওয়া গুলিবিদ্ধ একজন প্রত্যক্ষ দর্শী । সেদিন ঘাতকের গুলিতে তাঁর চার বছরের শিশু পুত্র সুকান্ত বাবু, শ্বশুর আবদুর রব সেরনিয়াবাত, ননদ বেবী সেরনিয়াবাত, দেবর আরিফ সেরনিয়াবাত, এবং ভাসুর শহিদ সেরনিয়াবাত নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।

    বেগম সাহান আরা আব্দুল্লাহ একজন মহীয়সী নারী হিসেবে সমাজ ও রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন নিজ গুণাবলীতে। রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করতেন। তিনি প্রত্যক্ষ রাজনীতিতে যেমন যুক্ত ছিলেন, তেমনি ছিলেন সাংস্কৃতিক সংগঠনগুলোর অন্যতম পৃষ্ঠপোষক। তিনি বরিশালের অন্যতম নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটারের উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান ছিলেন। যুক্ত ছিলেন প্রান্তিকের সাথেও।

    দিনটি পালনে জেলা আওয়ামী লীগ দুইদিন ব্যাপি ও মহানগর আওয়ামী লীগ তিনদিন ব্যাপি কর্মসুচী গ্রহন করেছে। শহীদ জননীর প্রথম মৃত্যু বার্ষিকী পালনে গতকাল শনিবার জেলা ও মহানগর আওয়ামী লীগের এক প্রস্তুতি সভায় দুইদিন ব্যাপি কর্মসুচী গ্রহন করা হয়। নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে বিকেলে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. মুনসুর আহমেদ, অধ্যাপক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মুজিবুর রহমান, মাহতাব হোসেন সুরুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. সাইফুল আলম গিয়াস, জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. ফয়জুল হক ফয়েজ, উপ- দপ্তর সম্পাদক এ্যাড. কাইয়ুম খান কায়সার, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. মিলন ভূইয়া, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান। সভার সিদ্ধান্ত অনুযায়ী ৭ জুন সকাল ৯ টায় নগরীর মুসলিম গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হবে। ৮ জুন বিকেল ৫ টায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত হবে। মহানগর আওয়ামী লীগের তিনদিন ব্যাপি কর্মসুচীর মধ্যে রয়েছে ৭ জুন সকাল সাতটায় দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০টায় নগরীর ৩০ ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে কবর জিয়ারত এবং পুস্পস্তবক অর্পন, ৭ জুন থেকে ৯ জুন পর্যন্ত কালোব্যাজ ধারন, ৭ থেকে ৯ জুন পর্যন্ত দলীয় কার্যালয়ে ফজর থেকে আসর পর্যন্ত কোর আন খতম, ৭ জুন নগরীর ৩০টি ওয়ার্ডে কোরআন খতম ও ধর্মীয় উপসনালয়ে দোয়া প্রার্থনা। ৯ জুন দলীয় কার্যালয়ে রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত।

    বীর মুক্তিযোদ্ধা বেগম সাহান আরা আব্দুল্লাহ ৭ জুন ২০২০ইং (রবিবার) রাত সাড়ে ১১টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী, তিন পুত্র, এক কন্যা এবং নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পুত্র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র। বেগম সাহান আরা আব্দুল্লাহ বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নুর তাপস এর আপন বড় মামী।