Category: প্রচ্ছদ

  • রুপাতলী মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর শপথ গ্রহণ অনুষ্ঠিত

    রুপাতলী মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর শপথ গ্রহণ অনুষ্ঠিত

    আজ বেলা ২ টায় বরিশাল রুপাতলী বাসস্ট্যান্ডে, বরিশাল রুপাতলী মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (১৩৬২) এর নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়, সভাপতি পরিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক আহাম্মেদ শাহরিয়ার বাবু সহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের আনুষ্ঠানিক ভাবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে শপথ বাক্য পাঠ করান বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    এ সময় তিনি বলেন, বরিশালে কোনো চাঁদাবাজ দখলবাজদের ঠাই নেই, শ্রমিকের অর্থ আত্মসাৎ চলবেনা তাদের প্রাপ্য সম্মান ও মূল্য দিতে হবে, আমি সর্বদা শ্রমিকদের পাশে আছি যে কোনো সমস্যা হলে সরাসরি আমাকে জানাবেন আমি সমাধান করবো। যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তারা সাবধান হোন, বরিশালে কোনো অন্যায় অবিচার চলবে না।

    এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আ’লীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, এ্যাড. গোলাম সরোয়ার রাজিব, সাংগঠনিক সম্পাদক এম জাহিদুর রহমান মনির, শেখ সাইদ আহমেদ মান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান জিয়া, দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত, শ্রম বিষয়ক সম্পাদক কাওসার হোসেন শিপন, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এম সাইদুর রহমান জাকির সহ বরিশাল মহানগর ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সুসম্পর্ক গড়ে তুলতে চাই-পুলিশ কমিশনার বিএমপি

    পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সুসম্পর্ক গড়ে তুলতে চাই-পুলিশ কমিশনার বিএমপি

    রবিবার (৩০ মে) সকাল ১০ঃ৩০ টায় পুলিশ লাইন্স বরিশালে বিএমপি’র এক মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। সভাপতি কল্যাণ সভার শুরুতেই বিএমপি’র সকল সদস্যদের বিবিধ কল্যাণে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন ও চলতি মাসের বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন ধরণের কল্যাণমূলক সিধান্ত গ্রহণ করেন এবং সুষম খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আবাসনসহ নানান ধরনের কল্যাণ সাধন নিয়ে আলোচনার পাশাপাশি পুলিশের আচার-আচরণ, শৃঙ্খলা, ড্রেসরুল সহ নানাবিধ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন। তিনি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সুসম্পর্ক গড়ে তুলতে, জনগণের দোরগোড়ায় নির্ভেজাল সেবা পৌঁছাতে, পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে গৃহীত প্রশিক্ষণ সহ আমরা বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছি, জনমুখী, সেবাধর্মী, স্মার্ট, তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক সর্বোপরি একটি মানবিক পুলিশ ইউনিট হিসেবে কার্যকর করার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছি। মেট্রোপলিটন পুলিশ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার এর মাধ্যমে সিসিটিভি ফুটেজ মনিটরিং ও বিশ্লেষণ তথা প্রতিটি থানায় ভিডিও ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থানায় নগরীকে সুরক্ষিত রাখার এক কর্মযজ্ঞ হাতে নিয়েছি, যা মাননীয় আইজিপি’র মাধ্যমে শীঘ্রই শুভ উদ্বোধন করতে যাচ্ছি। কমিউনিকেশন এর দিক থেকে টু ওয়ে হ্যালো এপস্ চালু করেছি, যাবতীয় সমস্যাগুলো সঠিক ভাবে চিহ্নিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশকে একটি আদর্শ ইউনিট হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আরও উন্নত পুলিশি সেবা নিশ্চিতকল্পে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় “Public perception on current Policing strategies in BMP” শীর্ষক গবেষণা শুরু করেছি, যা অন্যান্য ইউনিটের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত ও মাইলফলক হয়ে থাকবে। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছাতে যতপ্রকার প্রযুক্তির উৎকর্ষ, আইডিয়া ও প্রচেষ্টা রয়েছে তা সর্বাধিক গুরুত্বের সাথে গ্রহণ করে সকল ইউনিটের কাছে লিডিং ইউনিট হিসেবে এগিয়ে রয়েছি।অবস্থানকে আরও শক্ত করে ধরে রাখতে হবে। ঘাত-প্রতিঘাত ধৈর্যের সাথে মোকাবিলা করে সামাজিক নেতৃবৃন্দের নিয়ে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সর্বাগ্রে জনগনের পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, আমরা ইউনিফর্মধারী প্রশিক্ষিত শৃঙ্খলা বাহিনীর সদস্য। ভালো কাজের স্বীকৃতির পাশাপাশি অনৈতিক, অপেশাদার, গর্হিত কাজের মাধ্যমে ইউনিট তথা বাংলাদেশ পুলিশের বদনামের কারণ হলে কঠোর বিভাগীয় শাস্তির ব্যবস্থাও রয়েছে। সুতরাং বাহিনীর সুনাম বিঘ্নিত হয় এমন কোন কাজ করা যাবে না।প্রতিবেশী দেশের মতো তৃতীয় ঢেউ যেন গ্রাস না করতে পারে সে মর্মে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে পেশাদারিত্ব ছাপিয়ে, নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক পুলিশিং তুলে ধরতে হবে। এভাবে আমরা নিজেদের সুরক্ষিত রেখে অন্যের জীবন-জীবিকা সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা সমুন্নত রাখায় বিশেষ ভূমিকা রাখতে হবে। অতিরিক্ত পুলিশ কমিশনার সদর দপ্তর প্রলয় চিসিম বলেন, মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে আমরা অনেক দূর এগিয়ে আছি। কর্তব্য পালন করতে গিয়ে অপেশাদার গর্হিত কোন কাজ যেন না হয় সেবিষয়ে সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে এবং শীর্ষ কর্মকর্তাগণ এ বিষয়ে নিয়মিত তদারকি করবে। অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ এনামুল হক বলেন, কর্তব্য পালনে পুলিশি সেবা পেশাদারিত্ব এবং আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন এবং যে-কোন পরিস্থিতি পর্যায়ক্রমে শীর্ষ কর্মকর্তাদের অবগত করতে হবে। উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি মোঃ নজরুল হোসেন বলেন, পুলিশে শৃঙ্খলা পরিপন্থী কোন আচরণ বরদাস্ত করা হবে না। উপ-পুলিশ কমিশনার সাপ্লাই লজিস্টিকস জনাব মোঃ জুলফিকার আলি হায়দার দাপ্তরিক ও অন্যান্য কার্যক্রমে কাগজ, কলম থেকে শুরু করে আনুষাঙ্গিক সকল মালামাল ব্যবহারে কোনপ্রকার অপচয় না হয় সেদিকে বিশেষ খেয়াল ও যত্নশীল হয়ে ব্যবহার করতে বিশেষ গুরুত্ব আরোপ করেন।সভা শুরুতে মরহুম কনস্টেবল রকিবুল এর স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সভা শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সভাপতি মহোদয়ের হাত থেকে অফিসারদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

    সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা মাসুদ রানা’র সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ আকরামুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা বিএমপি শেখ মোহাম্মদ সেলিম। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ ফজলুল করীম সহ অন্যান্য

  • বরিশালে বিশ্ব তামাক মুক্ত দিবসে আলোচনা সভা

    বরিশালে বিশ্ব তামাক মুক্ত দিবসে আলোচনা সভা

    বরিশালে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার(৩১ মে) বরিশাল জেলা প্রশাসকের কার্যালের সম্মেলন কক্ষে আলােচনা সভাটি অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

    বিশেষ অতিথি হিসেবে বরিশাল সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম, বরিশাল সিভিল সার্জন মোঃ মনোয়ার হােসেন, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক।

    আ্লোচনা সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস। অনুষ্ঠানে বক্তরা তামাকের নানা ব্যবহার নিয়ে আলোচনা করেন।

  • সৌদি সরকারের খাদ্য ঝুড়ি উপহার পেল বুড়িচংয়ে র ১হাজার দরিদ্র পরিবার

    সৌদি সরকারের খাদ্য ঝুড়ি উপহার পেল বুড়িচংয়ে র ১হাজার দরিদ্র পরিবার

    সৌদি আরবস্থ কিং সালমান কিউ মেটেরিয়েল এইড এন্ড রিলিপ সেন্টারের উদ্যোগে বাংলাদেশের এফডিএমএন’স ও দরিদ্র জনগোষ্ঠির ৮০ হাজার পরিবারের মধ্য বুড়িচং উপজেলায় ১ হাজার  খাদ্য সামগ্রীর ঝুড়ি বিতরণ করা হয়েছে।

    বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফ মাহমুদ অপু’র পিতা বিশিষ্ট সমাজ সেবক বুড়িচং সদরের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন এর তত্বাবধনে ও তাদের উপস্থিতিতে শনিবার (২৯ মে ২০২১) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর উচ্চ মাঠে ৩শত ও হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন এলাকার ৭শত দরিদ্র জনগোষ্ঠির মাঝে খাদ্যসামগ্রী ঝুড়ি বিতরণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ আলমগীর হোসেন,বুড়িচং সদর পরিষদের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউছার সবুজ,ইউপি সদস্য জামাল উদ্দিন,বুড়িচং উপজেলা যুবলীগের সভাপতি জিএম জাকারিয়া, যুবদলের সাধারণ সম্পাদব আবু নাছের মুন্সী,আওয়ামীলীগ নেতা মমতাজ উদ্দিন,যুবলীগের নেতা জহিরুল ইসলাম,।

    হরিপুর বিদ্যালয়ের মাঠে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবু তাহের, স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মেম্বার,প্রভাষক মনিরুল ইসলাম,ডা: দেলোয়ার হোসেন রতন, ইকবাল হোসেন মাস্টার,মোঃ হাসান মাস্টার,যুবলীগের নেতা বেল্লাল উদ্দিন মিঠুপ্রমূখ।

    স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফ মাহমুদ অপু’র জানান,১ হাজার কার্টুন ঝুড়ি খাদ্য সামগ্রী এলাকার গরীব ও অসহায় মানুষের বিতরণ করা হয়। এতে সৌদি আরব সরকারের দেয়া উপহারের মধ্যে ডাল ৭ কেজি, চাউল ১০ কেজি, চিনি ৩ কেজি, তৈল ৩ কেজি ও ১ কেজি লবন সহ মোট ২৪ কেজি ঝুড়িতে রয়েছে। উক্ত বিতরণ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বুড়িচং দরবার শরিফের পীর সাহেব মোঃ আব্দুর জব্বার।

  • বরিশালে আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস পালিত

    বরিশালে আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস পালিত

    বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। দিবসটি উপলক্ষে আজ শনিবার (২৯ মে) বেলা ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর সার্কিট হাউজের সামনে থেকে একটি র‍্যালি বের হয়।

    এর আগে বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন।

    এ সময় তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলাদেশ।

    র‍্যালিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. এনামুল হক, অতিরিক্ত ডিআইজি (বরিশাল রেঞ্জ) একেএম এহসান উল্লাহ,

    উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, উপপুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মো. জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার পিপিএম,

    উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) খাঁন মোহাম্মদ আবু নাসের,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা,

    অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. আকরামুল হাসান সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

    আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ট্যুরিস্ট) মোঃ রেজাউল করিম, পুলিশ সুপার (নৌ পুলিশ) মো. কফিল উদ্দিন, চিফ ইউনিসেফ এ এইচ তৌফিক আহমেদ,

    নির্বাহি পরিচালক (আভাস) রহিমা সুলতানা কাজল, ডিডি (এলজি) উপ-সচিব মো. শহিদুল ইসলাম সহ বরিশাল বিভাগের সর্বস্তরের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ এনজিও প্রতিনিধিগণ।

    পরে বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ লাইন্সের ড্রিলসেডে এক আলোচনা সভা ও শান্তিরক্ষায় বাংলাদেশের কার্যক্রমের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

    আলোচনা সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বিএমপি) মো. রাসেল।

  • বরিশালে অংশীজন পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

    বরিশালে অংশীজন পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

    জাতীয় শিল্পনীতি ২০২১ প্রণয়নের লক্ষে বরিশাল অনুষ্ঠিত হলো অংশীজন কর্মশালা।

    আজ শনিবার(২৯ মে) সকাল সাড়ে ১১ টায় বরিশাল সার্কিট হাউজে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে জুম ভিডিও কনফারেন্স মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল।

    অতিরিক্ত সচিব (আইন, নীতি ও আস) শিল্প মন্ত্রণালয় মোহাঃ সেলিম উদ্দিন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক  জসীম উদ্দীন হায়দার।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী সচিব (নীতি) শিল্প মন্ত্রণালয় মোঃ সলিম উল্লাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ আবদুর রাজ্জাক, এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক বরিশাল মোঃ সাজ্জাদ হোসেন,

    পরিচালক বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরিশাল মোঃ সোহরাব হোসেন, সভাপতি বরিশাল চেম্বার অফ কমার্স সাইদুর রহমান রিন্টুসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

    শুরুতে সংক্ষিপ্ত এক প্রেজেন্টেশন উপস্থাপনের মধ্য দিয়ে শিল্প মন্ত্রণালয় কর্তৃক নতুন জাতীয় শিল্পনীতি ২০২১ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারি ধারাবাহিকতায় বরিশালে শিল্প প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে নতুন জাতীয় শিল্পনীতি বিষয়ে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।

  • ঘূর্ণিঝড় ‘ইয়াসে’ দখিনের ৯ জেলার ২৭ উপজেলা

    ঘূর্ণিঝড় ‘ইয়াসে’ দখিনের ৯ জেলার ২৭ উপজেলা

    ঘূর্ণিঝড়‘ইয়াস’ বুধবার (২৬ মে) সকাল থেকে ভারতের উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাব থেকে বাংলাদেশ এখন সম্পূর্ণ মুক্ত। তবে ‘ইয়াস’র প্রভাবে অতি জোয়ার বা জলোচ্ছ্বাসে উপকূলীয় ৯ জেলার ২৭ উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

    বুধবার (২৬ মে) দুপুরে সচিবালয়ে সার্বিক ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ কথা জানান। ভোলার লালমোহন উপজেলায় গাছ চাপা পড়ে একজন মারা গেছেন বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

     

    তিনি জানান, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর মধ্যে রয়েছে- শ্যামনগর, আশাশুনি, কয়রা, দাকোপ, পাইকগাছা, শরণখোলা, মোংলা, মোরেলগঞ্জ, মঠবাড়িয়া, বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী,

    পটুয়াখালী সদর, গলাচিপা, রাঙ্গাবালী, দশমিনা, মির্জাগঞ্জ, কলাপাড়া, চরফ্যাশন, মনপুরা, তজুমদ্দিন, দৌলতখান, বোরহানউদ্দিন, ভোলা সদর, হাতিয়া, রামগতি ও কমলনগর।

  • করোনার কাছে হেরে গেলেন বিসিসির সাবেক কাউন্সিলর জেলাল

    করোনার কাছে হেরে গেলেন বিসিসির সাবেক কাউন্সিলর জেলাল

    বরিশাল সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন করোনা আক্রান্তে মারা গেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)।

    রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    জাকির হোসেন জেলালের মৃত্যুর বিষয়টি মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার আপন ভাই সৈয়দ দুলাল নিশ্চিত করেন।

    উল্লেখ,গত মাসের শেষের দিকে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে এরপর তিনি তার বরিশালের বাসভবনেই অবস্থান করছিলেন। এক পর্যায়ে অসুস্থ্য বোধ করায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

    সেখানে দীর্ঘ ২২ দিন চিকিৎসা গ্রহন করেন, এবং করোনা নেগেটিভ আসে, এর পরও তার বুকে সমস্যা দেখা দিলে গত শনিবার দ্রুত তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

    এখন ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে সৈয়দ জেলালের চিকিৎসা চলছিলো।তিনি এখন অভিজ্ঞ ডাক্তারের নিবিড় পর্যবেক্ষনে ছিলেন।

    তার শরীরের অবস্থা আগের চেয়ে ভালো এমনটা তার পরিবারের পক্ষ থেকে জানালেও হটাৎ করে আবার অসুস্থ হয়ে পরলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, সেখানেই আজ রাত আনুমানিক ৮ টা ৩০ ঘটিকায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    বরিশাল নগরীর ১৫ ওয়ার্ডের ৫ বারের জনপ্রিয় সাবেক কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলাল।

    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

  • দেশে ব্ল্যাক ফাঙ্গাসে একজনের মৃত্যু

    দেশে ব্ল্যাক ফাঙ্গাসে একজনের মৃত্যু

    ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে ঢাকায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বারডেম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। ৩ দিন আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (২৫ মে) বারডেম হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এম দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, তিনদিন আগে একজন রোগীর মৃত্যু হয়েছে। আমরা ধারণা করছি, ব্ল্যাক ফাঙ্গাসেই তারা মৃত্যু হয়েছে। মারা যাওয়ার পরে আমরা টেস্টগুলো করেছি, এর রিপোর্ট আমরা এখনও হাতে পাইনি। তবে ল্যাব থেকে জানানো হয়েছে, ওই রোগীর ব্ল্যাক ফাঙ্গাস ছিল।

    দেলোয়ার হোসেন বলেন, মারা যাওয়া ওই রোগীর অনিয়ন্ত্রিত ডায়বেটিস ও কিডনির সমস্যা ছিল। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছিলেন। চিকিৎসার সময় বোঝা যায়নি যে তিনি মিউকোরমাইকোসিসে আক্রান্ত। মৃত্যুর পর এটা জানা গেছে।

    হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, ওই রোগী অন্যান্য রোগের পাশাপাশি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন। ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত একজন রোগী এখনও বারডেম হাসপাতালে ভর্তি আছেন। শনাক্ত হওয়া আরেকজন রোগী অন্য হাসপাতালে চলে গেছেন।

    সম্প্রতি ভারতে বিরল ছত্রাকজনিত এই রোগটি ছড়িয়ে পড়ে। এই খবরে বাংলাদেশেও উদ্বেগ তৈরি হয়। এর মধ্যেই দুজন আক্রান্ত হওয়ার খবর এলো।

    বারডেম হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর গত ২৩ মে ৬০ বছর বয়সী আরেকজনের শরীরেও ছত্রাকজনিত রোগটি শনাক্ত হয়।

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ব্ল্যাক ফাঙ্গাস বলতে বিশেষ ধরনের অণুবীক্ষণিক ছত্রাকের সংক্রমণজনিত বিভিন্ন রোগকে বোঝায়। এই ছত্রাক সর্বব্যাপী- মাটি, পানি ও বাতাসে ছড়িয়ে থাকলেও সংক্রমণ ক্ষমতা এতই কম যে এক লাখ মানুষের মধ্যে মাত্র এক-দুই জনের দেহে এই জীবাণু সংক্রমণ হতে পারে। কোনো কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেই কেবল এই সংক্রমণের মাত্রা বেড়ে যেতে পারে, যেটা লাখে ২০ থেকে ৩০ জন হতে পারে।

  • ঘুর্ণিঝড় ইয়াসের কারনে বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

    ঘুর্ণিঝড় ইয়াসের কারনে বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

    বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণ উপকূলে বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ সব পথের লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মঙ্গলবার দুপুরে নির্দেশনা দিয়ে বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি লঞ্চ চলাচল বন্ধ থাকবে।