Category: প্রচ্ছদ

  • বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি, কমিটি বিলুপ্ত

    বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি, কমিটি বিলুপ্ত

    দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে অব্যাহতি দেয়া হয়েছে।

    কেন্দ্রীয় ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ (২৫ই) মে, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ তথ্য জানায়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বিজ্ঞপ্তিতে সই করেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে অব্যাহতি দেয়া হলো।

    একই সঙ্গে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্তি করা হয়েছে। বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার জানান, ২০ এপ্রিল বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগ তুলে এয়ারপোর্ট থানায় মামলা করেন।

    এই মামলার পর থেকে জসীম পলাতক রয়েছেন। এর আগে ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় এক তরুণীকে অপহরণ ও অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

    পরে জামিনে মুক্ত হলেও ঘটনার পর থেকে তাকে আর বরিশালে দেখা যায়নি বলে জানান দলের নেতা-কর্মীরা। ওই কমিটির সাংগঠনিক সম্পাদক তৌছিক আহম্মেদ রাহাত বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্টোর অফিসার পদে চাকরির সুবাদে রাজনীতি থেকে বিদায় নেন। ২০১১ সালে সবশেষ বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি গঠন হয়েছিল।

  • প্রাকৃতিক দূর্যোগেও সর্বাগ্রে জনগণের পাশে থাকবে বিএমপি; পুলিশ কমিশনার বিএমপি

    প্রাকৃতিক দূর্যোগেও সর্বাগ্রে জনগণের পাশে থাকবে বিএমপি; পুলিশ কমিশনার বিএমপি

    ২৪ মে ২০২১ খ্রিঃ বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বরিশালে আসন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় দূর্যোগ বিষয়ক জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

    সভায় সভাপতি মহোদয় বিএমপি’র সকল কর্মকর্তাবৃন্দের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় জনগণের পাশে থাকার জন্য পূর্ববর্তী ও দূর্যোগ পরবর্তী দিকনির্দেশনা প্রদান করেন ।

    এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদর-দপ্তর জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি জনাব মোঃ নজরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই বিএমপি জনাব মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি জনাব এসএম তানভীর আরাফাত বিপিএম বার , উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা ও উত্তর বিভাগ বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব খাঁন মোহাম্মদ আবু নাসের সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

  • সরকার কর্তৃক জনগণের দেয়া এই উপহার ব্যবহার করে দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে ;বিএমপি কমিশনার

    সরকার কর্তৃক জনগণের দেয়া এই উপহার ব্যবহার করে দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে ;বিএমপি কমিশনার

    ২৪ মে ২০২১ খ্রিঃ বিকেল ১৬ঃ৩০ ঘটিকায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর প্রাঙ্গনে , কোতয়ালী মডেল থানায় ০৩ টি নতুন গাড়ি হস্তান্তর করা হয় ।

    গাড়ি হস্তান্তর করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

    হস্তান্তর কালে বিএমপি কমিশনার মহোদয় বলেন, সেবার মান বৃদ্ধিকল্পে আমাদের সক্ষমতা বাড়াতে সরকার কর্তৃক জনগণের দেয়া এই উপহার ব্যবহার করে নির্ভেজাল সেবা দিয়ে আরও বেগবান হয়ে সেবাপ্রত্যাশী ভুক্তভোগীর দোরগোড়ায় পৌঁছাতে হবে।

    এই গাড়ি ব্যবহার করে জাতীয় জরুরি সেবা 999 এর সেবাপ্রত্যাশীদের আহ্বানে সারা দিয়ে দ্রুততম সময়ে সেবা দেয়া সম্ভব হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই রাষ্ট্রিয় সম্পত্তির যথাযোগ্য ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

    এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদর-দপ্তর জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি জনাব মোঃ নজরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই বিএমপি জনাব মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি জনাব এসএম তানভীর আরাফাত বিপিএম বার , উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা ও উত্তর বিভাগ বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব খাঁন মোহাম্মদ আবু নাসের সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

  • বরিশালে নিজ কর্মস্থলেই চিরবিদায় নিলেন চিকিৎসক মান্নান

    বরিশালে নিজ কর্মস্থলেই চিরবিদায় নিলেন চিকিৎসক মান্নান

    নিজ কর্মস্থলেই চিরবিদায় নিয়েছেন দক্ষিণাঞ্চলবাসীর চিকিৎসা সেবার একমাত্র আশ্রয়স্থল বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) শেষ ভরসা ডাঃ আব্দুল মান্নান।

    যে কার্ডিওলজি বিভাগে রোগীদের দিন-রাত পরিশ্রম করে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তুলেছেন সেই চিরচেনা কর্মস্থল কার্ডিওলজি বিভাগের আইসিইউতে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ডাঃ আব্দুল মান্নান শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।

    তিনি (আব্দুল মান্নান) ছিলেন শেবাচিম হাসপাতালের সিসিইউ’র রেজিস্ট্রার।
    সোমবার সকালে তার পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে হৃদরোগে আক্রান্ত আব্দুল মান্নানের হার্টে একাধিক রিং স্থাপন করা হয়। সে অবস্থাতেই তিনি সুস্থ্য হয়ে সিসিইউ রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।

    রবিবার দুপুরে নিজ বাসায় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পরেন। তাৎক্ষনিক মুমূর্ষ অবস্থায় তাকে শেবাচিমের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মৃত্যুবরণ করেছেন।

    সূত্রে আরও জানা গেছে, ডাঃ আব্দুল মান্নানের স্ত্রী মরফিয়া বেগম শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার।

  • বরিশালে ৩১৬টি সাইক্লোন শেল্টার ও আরও ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত

    বরিশালে ৩১৬টি সাইক্লোন শেল্টার ও আরও ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত

    ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর ভয়াবহতা থেকে উপকূলের মানুষের জানমাল রক্ষায় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এ লক্ষ্যে বরিশাল বরিশাল জেলায় প্রস্তুত রাখা হয়েছে ৩১৬টি সাইক্লোন শেল্টার এবং আরও ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান।

     

    বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস বলেন, বরিশাল জেলায় মোট ৩১৬টি বিশেষায়িত সাইক্লোন শেল্টার রয়েছে। এছাড়া দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের মতো জেলায় ৭শ’ ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পাকা ভবন রয়েছে। সাইক্লোন শেল্টার ও শিক্ষা প্রতিষ্ঠানে ৬ লাখ ৪২ হাজার মানুষ এবং প্রায় ৫০ হাজার গবাদী পশু নিরাপদ আশ্রয় নিতে পারবে।

     

    ঘূর্ণিঝড় আঘাত হানলে স্থানীয় জনগণের মাঝে দ্রুত বিতরণের জন্য জেলায় ৮৪ মেট্রিক টন চাল ও নগদ ১৫ লাখ টাকা রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক মন্ত্রণালয়ে যোগযোগ করা হচ্ছে। সরকারের যে কোন নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

     

    এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত হানার খবরে ওইসব সাইক্লোন শেল্টার ও শিক্ষা প্রতিষ্ঠানের বাথরুম-টয়লেট ব্যবহার উপযোগী এবং সুপেয় পানি ও বিদ্যুতের ব্যবস্থা, বিদ্যুত না থাকলে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া শুকনা খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে।

     

    এছাড়া ঘূর্ণিঝড়ের সময় জানমালের ক্ষয়ক্ষতি কমাতে রোববার বরিশালের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে জুম কনফারেন্স করেছেন জেলা প্রশাসক।

     

    সভায় ঘূর্ণিঝড় শুরুর আগেই সকল এলাকায় সতর্ককতামূলক মাইকিং করার নির্দেশনা দেয়া হয়। এছাড়া ঘূর্ণিঝড় শুরুর আগেই সাইক্লোন শেল্টারসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গবাদী পশুসহ সকলকে আশ্রয়ের ব্যবস্থা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেন জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার।

  • বরিশালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

    বরিশালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

    বরিশালের উজিরপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামেরকাঠী টেকনিক্যাল বি.এম এন্ড কমার্স কলেজে ৩তলা বিশিষ্ট নবনির্মিত বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র শুভ উদ্বোধন করেন।

    ২৩ মে রবিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উজিরপুর বাসির সাথে কথা বলেন।

    এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী শারীরিক প্রতিবন্ধী স্নাতক বর্ষের শিক্ষার্থী ফাতেমা খানমের সাথে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি কথা বলেন।

    রামেরকাঠী টেকনিক্যাল বি.এম এন্ড কমার্স কলেজে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, উজিরপুর-বানারীপাড়া আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, হিজলা-মেহেন্দীগঞ্জ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ

    সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, সাবেক মূখ্য সচিব আব্দুস সোবাহান সিকদার, বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম

    জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ সরদার, সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার আবুজাফর মোঃ রহমত উল্লাহ, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী

    উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতা মোঃ আনিসুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, মডেল থানা অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, অধ্যক্ষ তৌহিদুল ইসলাম

    প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদারসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক. ইউপি চেয়ারম্যান রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রী কিছু সময়ের জন্য সিপিপি শিল্পগোষ্ঠীর মনোমুদ্ধকর গান উপভোগ করেন।

    মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশে ১১০টি ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয় কেন্দ্র, ৩০টি ত্রাণ গুদাম কাম দূর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র, ৫টি মুজিব কিল্লাসহ ৫০টি মুজিব কিল্লার ভিত্তি প্রস্তর মাননীয় প্রধানমন্ত্রী একযোগে উদ্বোধন করেন।

    এর মধ্যে বরিশালের উজিরপুর রামেরকাঠী টেকনিক্যাল বি.এম এন্ড কমার্স কলেজ, নোয়াখালী সুবর্ণচরে মুজিব কিল্লা, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইন্দ্রাকপুর উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন।

  • দীর্ঘ দেড় মাস পর লঞ্চ চালু: বরিশাল নদী বন্দরে আনন্দের জোয়ার

    দীর্ঘ দেড় মাস পর লঞ্চ চালু: বরিশাল নদী বন্দরে আনন্দের জোয়ার

    দীর্ঘ দেড়মাস পর সোমবার থেকে আবারও বরিশাল-ঢাকা নৌরুটসহ সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হচ্ছে। আজ রবিবার সরকারি ঘোষণার পরপরই বরিশাল নদী বন্দরে নোঙ্গর করে রাখা যাত্রীবাহী লঞ্চগুলো ধোয়া মোছা শুরু হয়। ছুটিতে থাকা কর্মীচারীদের দ্রুত কর্মস্থলে ফিরতে বলা হয়।

    দীর্ঘ ৪৬ দিন পর লঞ্চ চালুর খবরে আনন্দের বন্যা বইছে বরিশাল নদী বন্দরের নৌযান শ্রমিকদের মাঝে। তবে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলে প্রতিজ্ঞাবদ্ধ বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষ। লঞ্চ মালিক-শ্রমিক এবং সংশ্লিস্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে স্বাস্থ্য বিধি প্রতিপালনের পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের নেতারা।

    করোনা সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে সরকার সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে। পরদিন ৬ এপ্রিল থেকে সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এতে নৌযান শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছে গত দেড় মাস ধরে।

    লঞ্চ চালুর দাবিতে তারা বরিশাল এবং চাঁদপুর নদী বন্দরে বিক্ষোভ করে। লঞ্চ মালিকরাও গত শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে লঞ্চ চালুর দাবি জানান। মালিক-শ্রমিকদের দাবির প্রেক্ষিতে সরকার এক ঘোষণায় সোমবার থেকে সারা দেশে যাত্রীবাহি নৌযান চালুর ঘোষণা দেয়। এতে আনন্দের জোয়ার বইছে বরিশাল নদী বন্দরের শ্রমিক-মালিকদের মাঝে।

    সরকারি ঘোষনার পরপরই নদী বন্দরে নোঙ্গর করা রাখা নৌযানগুলো ধোয়া মোছার কাজ শুর হয়। বাড়িতে পাঠিয়ে দেয়া শ্রমিকদেরও দ্রুত সময়ের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়। লঞ্চ চালু হলে শ্রমিকরা কোনমতে খেয়ে পড়ে বাঁচতে পারবে বলে জানান নৌযান শ্রমিক ফেডারেশন বরিশালের সভাপতি আবুল হাসেম মাস্টার।

    বরিশাল বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক ও নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আগামীকাল (সোমবার) থেকে যাত্রীবাহী নৌযান চালুর সরকারি সিদ্ধান্তের খবর তিনি শুনেছেন। স্বাস্থ্যবিধি মেনে যাতে লঞ্চ চলাচল করে সেই ব্যবস্থা কথা বলেন তিনি। এদিকে বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, দীর্ঘ দেড় মাস পর যাত্রীবাহী লঞ্চ চালুর খবর নিঃসন্দেহে স্বস্তির।

    তবে মালিক-শ্রমিক এবং বিআইডব্লিউটিএ সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। এ ক্ষেত্রে কোন শৈথিল্য হলে আবারও করোনা সংক্রমণ বাড়তে পারে বলে হুশিয়ারী দেন তিনি। বরিশাল-ঢাকা রুট সহ সারা দেশে যাত্রীবাহী ৭শ’ নৌযান রয়েছে। এতে কাজ করছে অন্তত ২০ হাজার নৌযান শ্রমিক।

  • বাকেরগঞ্জের আউলিয়াপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে ১২ জনকে আসামি করে বাকের গঞ্জ থানায় মামলা

    বাকেরগঞ্জের আউলিয়াপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে ১২ জনকে আসামি করে বাকের গঞ্জ থানায় মামলা

    বাকেরগঞ্জ উপজেলার বঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের বাসিন্দা বাদল খলিফা সহ তাদের আত্মীয় – স্বজন ও পরিবারদেরকে জড়িয়ে বাকেরগঞ্জ থানায় ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন একই এলাকার বাসিন্দা মামলাবাজ বাদী আনিসুর রহমান বিশ্বাস মিন্টু।এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে নিরীহ ব্যক্তিদেরকে মামলা দিয়ে হয়রানি এবং মারধর করায় চাপা ক্ষোভ বিরাজ করছে।

    উল্লেখ্য যুবলীগের কেন্দ্রীয় নেতা বিশ্বাস মতিউর রহমানের ছোট ভাই বি এন পি নেতা  তৎকালীন বি এনপির সাবেক এমপি আবুল হোসেনের সহযোদ্ধা আনিসুর রহমান বিশ্বাস মন্টু এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে হিন্দু বাড়ির জমি দখল এবং তাদেরকে মারধর করে এলাকা ছাড়া করেছে।

    বর্তমানে বাদল খলিফা,মান্নান খলিফা,বাবুল খলিফা,মোতাহার খলিফা,শাকিল,শাকিব,নাসির খলিফা,মশিউর খলিফা,মামুন খলিফা,কাউসার খলিফা,হুমায়ন খলিফা,পারভেজ খলিফা,বজলু খলিফা এদের বিরুদ্ধে মামলা দেওয়ায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।যে কোন মুহূর্তে সংঘর্ষের আশংকা রয়েছে।উল্লেখ্য বাদলের সাথে নান্না বিশ্বাসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নান্না বিশ্বাস হঠাৎ করে বাদলকে বেধড়ক মারধর মুখের উপর আঘাত করলে তারা কোনো উপায় না পেয়ে বাদলের পরিবার সহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করে।বাদল জানান আউলিয়াপুরের বাসিন্দা অফের উদ্দিন ফকির মারা যাওয়ার আগে এক লক্ষ বিশ হাজার টাকা মিন্টু বিশ্বাসের কাছে রেখে যান।ওই টাকা মিন্টু বিশ্বাস অস্বীকার করে এ নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বিরোধ সৃষ্টি হয়।৬ নং ওয়ার্ডের মেম্বার মাহবুব অফিস উদ্দিন ফকিরের পরিবারের সাথে যোগাযোগ করে তার নামে দোয়া খায়ের করার জন্য ঈদের পরের শুক্রবার অনুষ্ঠানের আয়োজন করা হবে ও ঘোষনা দেওয়া হয়।মিন্টু বিশ্বাস  অফিস উদ্দিন ফকিরের রক্ষিত টাকা ফেরত না দেওয়ায় এবং  অস্বীকার করায় তার নামে জিয়াফত অনুষ্ঠান হয় নি।এই নিয়ে বাধঁন খলিফার সাথে কথা কাটাকাটি হলে বিরোধ সৃষ্টি হয়। এছাড়াও বাদল খলিফা বর্তমানে ১২ নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।বাদলকে প্রানে মেরে ফেলার জন্য বিশ্বাস গ্রুপ উঠে পড়ে লেগেছে।বর্তমানে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।ক্ষমতার অপব্যবহার করে তার ভাই মতিউর রহমান বিশ্বাস যুবলীগের নেতা হওয়ার কারনে এলাকায় ত্রাস ও সন্ত্রাসী  কর্মকান্ড চালিয়ে যাচ্ছে এবং ভাড়াটিয়া সন্ত্রাসীদের এনে মিন্টু বিশ্বাস বাদল খলিফাকে প্রানে মেরে ফেলার হুমকি দেয়।বাদল এর পরিবার সাংবাদিকদের জানান,এই সন্ত্রাসী কর্মকান্ডের হাত থেকে রক্ষা পেতে হলে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ও প্রশাশনের উপরোক্ত  কর্মকর্তার দৃষ্টি কামনা করছেন।

  • আবারো বাড়ল লকডাউনের মেয়াদ: প্রজ্ঞাপন জারি

    আবারো বাড়ল লকডাউনের মেয়াদ: প্রজ্ঞাপন জারি

    মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ২৪ থেকে ৩০ মে পর্যন্ত বাড়ল।

    তবে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুমতি দেয়া হয়েছে আন্তঃজেলা বাস। হোটেল-রেস্তারাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতেও পারবে।

    এসব শর্তে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে চার দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সে সময়ে বিধিনিষেধের শর্তেও নানান পরিবর্তন আনা হয়।

    সেই মেয়াদ শেষ হবে আজ রোববার মধ্যরাতে।

  • সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর

    সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর

    ‘গুপ্তচরবৃত্তি’ ও ‘রাষ্ট্রীয় গোপন নথি নিজের দখলে রাখার’ অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে জামিন দিয়েছেন আদালত। তবে এ জামিন আদেশ আসার আগে পাঁচদিন তাকে কারাগারে কাটাতে হয়েছে।

    দেশ-বিদেশে আলোচনার জন্ম দেওয়া এই মামলায় ভার্চুয়ালি শুনানি নিয়ে রোববার রোজিনা ইসলামের জামিনের আদেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহ। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ৫ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেওয়া হয়েছে।

    গত সোমবার (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় নেওয়া হয়। ওই রাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। পরদিন সকালে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

    রোজিনা ইসলামকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে অর্থাৎ অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টটি প্রায় ১০০ বছরের পুরোনো একটি আইন।

    এদিকে ১৭ মে রোজিনা ইসলামকে আটক করে থানায় নিয়ে যাওযার পর রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায়- এক নারী তার গলা চেপে ধরেছেন।

    রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা, তাকে গ্রেফতার ও তার জামিন হবে কি হবে না, সেটাই গত কয়েকদিন বাংলাদেশের সাংবাদিকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।