Category: প্রচ্ছদ

  • বিএমপি’র উত্তর ও দক্ষিণ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

    বিএমপি’র উত্তর ও দক্ষিণ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

    আজ রোববার, ০৬ জুন ২০২১ খ্রিষ্টাব্দ বেলা ১৪:৩০ ঘটিকায় বিএমপি সদর দপ্তর, সম্মেলন কক্ষে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের সাথে বিএমপি’র উত্তর ও দক্ষিণ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২০২২ স্বাক্ষরিত হয়।

    উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা এবং উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার, মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয়ের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২০২২ স্বাক্ষর করেন।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর ও দক্ষিণ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূলত বরিশাল মেট্রোপলিটন পুলিশের সার্বিক পুলিশিং কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, প্রান্তিক পর্যায়ে অর্থাৎ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দেওয়া, এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থার আওতায় উক্ত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।

    উল্লেখ্য যে এ-সময়ে উপস্থিত ছিলেন, বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ আকরামুল হাসান (ফোকাল পয়েন্ট , এপিএ বিএমপি ) , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা জনাব মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার এস্টেট জনাব মোঃ ইব্রাহিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জননীকে স্মরণ করবে বরিশালবাসী

    শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জননীকে স্মরণ করবে বরিশালবাসী

    আগামীকাল সোমবার শহীদ জননী ও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রথম মৃত্যু বার্ষিকী। দিনটি পালনে জেলা আওয়ামী লীগ দুইদিন ব্যাপি ও মহানগর আওয়ামী লীগ তিনদিন ব্যাপি কর্মসুচী গ্রহন করেছে। শহীদ জননীর প্রথম মৃত্যু বার্ষিকী পালনে গতকাল শনিবার জেলা ও মহানগর আওয়ামী লীগের এক প্রস্তুতি সভায় দুইদিন ব্যাপি কর্মসুচী গ্রহন করা হয়। নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে বিকেলে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. মুনসুর আহমেদ, অধ্যাপক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মুজিবুর রহমান, মাহতাব হোসেন সুরুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. সাইফুল আলম গিয়াস, জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. ফয়জুল হক ফয়েজ, উপ- দপ্তর সম্পাদক এ্যাড. কাইয়ুম খান কায়সার, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. মিলন ভূইয়া, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান। সভার সিদ্ধান্ত অনুযায়ী ৭ জুন সকাল ৯ টায় নগরীর মুসলিম গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হবে। ৮ জুন বিকেল ৫ টায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত হবে। মহানগর আওয়ামী লীগের তিনদিন ব্যাপি কর্মসুচীর মধ্যে রয়েছে ৭ জুন সকাল সাতটায় দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০টায় নগরীর ৩০ ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে কবর জিয়ারত এবং পুস্পস্তবক অর্পন, ৭ জুন থেকে ৯ জুন পর্যন্ত কালোব্যাজ ধারন, ৭ থেকে ৯ জুন পর্যন্ত দলীয় কার্যালয়ে ফজর থেকে আসর পর্যন্ত কোর আন খতম, ৭ জুন নগরীর ৩০টি ওয়ার্ডে কোরআন খতম ও ধর্মীয় উপসনালয়ে দোয়া প্রার্থনা। ৯ জুন দলীয় কার্যালয়ে রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত।
    মরহুম বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সহধর্মিণী ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালো রাতের শহীদ শিশু সুকান্ত বাবুর মা। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৭ জুন মারা যান। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় নগরীর মুসলিম গোরস্থানে মরহুমাকে দাফন করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতের প্রত্যক্ষদর্শী ও গুলিবিদ্ধ সাহান আরা বেগম তিন পুত্র ও এক কন্যা সন্তানের জননী। কাল রাতে তিনি গুলিবিদ্ধ হয়ে অচেতন হয়ে পড়েছিলেন। খুনীরা তাকে মৃত ভেবে চলে যায়। কিন্তু পাষন্ড ঘাতকদের গুলিতে শহীদ হয়েছেন তার শিশু পুত্র সুকান্ত বাবু আব্দুল্লাহ। জীবদ্দশায় সাহান আরা বেগম ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আওয়ামী লীগের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের একমাত্র আশ্রয় ও ভরসারস্থল। শহীদ জননীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ইতিমধ্যেই শোকের ব্যানারে ছেয়ে গেছে নগরী। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে নগরীর দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের মনে ফুটে উঠেছে প্রিয়জন হারানোর বেদনা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা ছাড়াও ব্যক্তিগতভাবেও অনেকে দোয়া মোনাজাতের আয়োজন করবে।

  • বরিশাল নগরীতে বিদ্যুতের তারের সঙ্গে ঝুলছিলো লাইনম্যানের মরদেহ

    বরিশাল নগরীতে বিদ্যুতের তারের সঙ্গে ঝুলছিলো লাইনম্যানের মরদেহ

    বরিশাল নগরীতে খুঁটিতে কাজ শেষ করে নিচে নামার আগেই বিদ্যুতের সংযোগ দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হাওলাদার (৩০) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

    আজ শনিবার (৫ জুন) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর রূপাতলী এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে (পাওয়ার হাউস) এ ঘটনা ঘটে।
    খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিভেন্সের বরিশাল সদর স্টেশানের সদস্যরা বিদ্যুতের পোলের (পোস্ট) তারের সঙ্গে ঝুলে থাকা

    ফয়সালের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা নিহত লাইনম্যান ফয়সাল হাওলাদার বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন চরবাড়িয়া এলাকার সিকিম আলী হাওলাদারের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করে সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী জানান, পাওয়ার হাউজ চত্বরে মই বেয়ে পোস্ট/খাম্বাতে উঠে কাজ করছিলেন লাইনম্যান ফয়সাল হাওলাদার। লাইন মেরামত শেষ না হতেই বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হলে ওই লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

    এদিকে সংস্কার ও আধুনিকায়ন কাজের জন্য আজ সকাল থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্তবরিশাল নগরের বিভিন্ন এলাকা বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ছিলো। তবে বিকেল ৫টার পর কিছু এলাকায় বিদ্যুৎ এলেও এ দুর্ঘটনার পর সন্ধ্যা ৭টা পর্যন্ত আলেকান্দাসহ বিভিন্ন এলাকার বিদ্যুৎ আসেনি। এতে বিপাকে পড়েছেন ওইসব এলাকার সাধারণ মানুষ।

  • বরিশালে সাহান আরা বেগমের নামে একাডেমিক ভবনের শুভ উদ্ধোধন

    বরিশালে সাহান আরা বেগমের নামে একাডেমিক ভবনের শুভ উদ্ধোধন

    শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের নামে বরিশাল ব্রজমোহন (বিএম) স্কুলের নতুন ৫ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্ধোধন করা হয়েছে।

    শনিবার ( ৫ জুন) বিকেল ৪ টায় নগরীর কালিবাড়ী রোডস্থ বিএম স্কুলের এ একাডেমিক ভবনের উদ্ধোধন করেন বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

    এসময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ব্রজমোহন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মাহবুব মোর্শেদ,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমিজ উদ্দিন তালুকদার সহ ম্যানিজিং কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্টরা জানান, এক কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট নতুন এ একাডেমিক ভবন নির্মাণ কাজ সম্পন্ন করেন শিক্ষা প্রকৌশল৷

    উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক( মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সহধর্মিণী ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডীল সদস্য ছিলেন।

  • নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে পুলিশকে তথ্য দিন -বিএমপি কমিশনার

    নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে পুলিশকে তথ্য দিন -বিএমপি কমিশনার

    ভুক্তভোগীর প্রতি অনাস্থার নেপথ্যে কেউ থাকলে জানাবেন। কেননা বিএমপির প্রতিটি থানায় প্রতিমাসের নির্ধারিত তারিখে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’র কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।

     

     

    তাই কোন সেবাপ্রত্যাশী ভুক্তভোগীর প্রতি অনিয়ম করলে সরাসরি বা গোপনে আমাদেরকে জানান। শুক্রবার (৪জুন) বন্দর থানায় আয়োজিত ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। প্রধান অতিথি বলেন, ওপেন হাউজ ডে’তে আমরা তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি ; ভুক্তভোগীর কথা শুনি।

     

     

    সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি। তাই, নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে অপরাধ দানাবাঁধার আগেই এখানে এসে বেশি বেশি তথ্য দিয়ে সহায়তার আহবান জানান বিএমপি কমিশনার।

     

     

    এছাড়া মহামারি করোনা নিয়ে তিনি বলেন, আগের মতোই স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন করতে হবে, সচেতনতা বাড়াতে হবে। এজন্য একজন ইমানদার দেশপ্রেমিক নাগরিক হিসেবে সকলেরই স্বাস্থ্যসুরক্ষার পক্ষে কাজ করতে হবে। সকলের আন্তরিক তৎপরতায় সুস্থ ও নিরাপদ নগরী উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন কমিশনার।

     

     

    উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম সেবার সভাপতিত্বে, অনুষ্ঠিত উক্ত ওপেন হাউজ ডে’তে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ এনামুল হক বলেন, লোকাল মুরব্বিদের নিয়ে যে কোন সমস্যা সামাজিকভাবে মোকাবিলা করতে চেষ্টা করুন ।

     

     

    তিনি আরো বলেন, আমাদের মোবাইল নম্বর ২৪ ঘন্টার জন্য খোলা থাকে, জনগুরুত্বপূর্ণ যে-কোন বিষয়ে বেশি বেশি তথ্য দিন।উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা বলেন, আপনি নিজে আসুন অপরকে নিয়ে আসুন। ওপেন হাউজ ডের সুফল নিয়ে আশেপাশে চেনা-জানাদের মাঝে বেশি বেশি শেয়ার করুন।

     

     

     

    বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার মোঃ ইব্রাহিম।

  • বাজেট পেশ আজ, দুঃসময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ

    বাজেট পেশ আজ, দুঃসময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ

    করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারে আজ (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ।

    দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে যাচ্ছে ৫০তম এ বাজেট। আলোচিত এই বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

    বাজেট প্রসঙ্গে সম্প্রতি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বাঁচানোর লক্ষ্য নিয়েই ২০২১-২২ অর্থবছরের বাজেট দেওয়া হবে। এ বাজেটে সবার স্বার্থ সংরক্ষণ করা হবে। পাশাপাশি পিছিয়ে পড়া প্রান্তিক মানুষকে সঙ্গে রাখা হবে। আগামী বছর একই ধারা থাকবে। আর রাজস্ব আহরণ কম হলে ব্যয় কমাতে হয়। পাশাপাশি প্রশাসনিক অদক্ষতা ও জবাবদিহিতার অভাবে যে বরাদ্দ দেওয়া হয়, সেটিও ব্যয় করা যাচ্ছে না।

    রাজস্ব আয়
    আগামী অর্থবছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে কর খাত থেকে মোট আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৪৬ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং এনবিআরবহির্ভূত কর হচ্ছে ১৬ হাজার কোটি টাকা। এছাড়া কর ছাড়া প্রাপ্তি ধরা হয়েছে ৪৩ হাজার কোটি টাকা। আর বৈদেশিক অনুদান থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৩ হাজার ৪৯০ কোটি টাকা। বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা।

    বাজেটে ব্যয়
    বড় বাজেটের ব্যয়ের খাতগুলোর মধ্যে সরকারের পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা। যা জিডিপির ১০ দশমিক ৪৬ শতাংশ। এর মধ্যে আবর্তক ব্যয় ৩ লাখ ২৮ হাজার ৮৪০ কোটি টাকা। যার মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ হিসেবে ব্যয় ধরা হয়েছে ৬২ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণের সুদ ৬ হাজার ৫৮৯ কোটি টাকা। এছাড়া উন্নয়ন ব্যয় ২ লাখ ৩৭ হাজার ৭৮ কোটি টাকা, ঋণ ও অগ্রিম ৪ হাজার ৫০৬ কোটি টাকা এবং খাদ্য হিসাবে ব্যয় ধরা হয়েছে ৫৯৭ কোটি টাকা।

    ঘাটতি বাজেট
    আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান বেড়ে যাওয়ায় আগামী বাজেটে ঘাটতির পরিমাণও অনেক বেড়েছে। আগামী বছর অনুদানসহ ঘাটতির পরিমাণ ৬ দশমিক ১ শতাংশ চূড়ান্ত করা হয়েছে। টাকার অংকে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। যেখানে চলতি অর্থবছরে অনুদানসহ ঘাটতির পরিমাণ ছিল ১ লাখ ৮৫ হাজার ৯৮৭ কোটি টাকা। যা জিডিপির ৫.৯ শতাংশ। আর চলতি অর্থবছরে অনুদান ব্যতীত সামগ্রিক ঘাটতি ছিল ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। যা জিডিপির ৬ শতাংশ।

    ঘাটতি সংস্থানে ঋণ
    বড় বাজেটের বড় ঘাটতি পূরণ করা হবে ঋণের মাধ্যমে। যদিও করোনা প্রাদুর্ভাবের কারণে বিভিন্ন দাতা সংস্থা বাংলাদেশকে সহায়তা করছে। যা বাজেটের হিসাবেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাজেট সহায়তা হিসাবে আগামী বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়া হবে ১ লাখ ১৩ হাজার ৪৫৩ কোটি টাকা। এর মধ্যে ব্যাংকিং খাত থেকে নেওয়া হবে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। যদিও চলতি অর্থবছরের তুলনায় ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা কমেছে। চলতি অর্থবছরে ব্যাংক থেকে ঋণ গ্রহণের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৭৯ হাজার ৭৪৯ কোটি টাকা। এছাড়া সঞ্চয়পত্র থেকে ৩২ হাজার কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে নেওয়া হবে ৫ হাজার ১ কোটি টাকা। পাশাপাশি বিদেশি ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৭ হাজার ৭৩৮ কোটি টাকা। ঋণের বিপরীতে সুদ পরিশোধ করতে হয়। এজন্য আগামী অর্থবছরে সুদ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৭ হাজার ৫৮৯ কোটি টাকা।

    আগামী বাজেটে আটটি খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে করোনা নিয়ন্ত্রণে অর্থায়ন ও স্বাস্থ্য খাতে অতিরিক্ত বরাদ্দ নিশ্চিত, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তার আওতা সম্প্রসারণ করা। এছাড়া প্রণোদনা প্যাকেজ সফলভাবে বাস্তবায়ন, নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প ও বিনামূল্যে খাদ্য বিতরণ, অধিক খাদ্য উৎপাদনে কৃষিতে গুরুত্ব এবং মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

  • বরিশালে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    বরিশালে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ-১৭) বরিশাল জেলা পর্যায়ে উদ্বোধন করা হয়।

    আজ ৩ ( জুন ) সকাল ১১.৩০ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াত বরিশাল স্টোডিয়ামে উদ্বোধন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

  • উদীয়মান প্রমিজিং দক্ষ পুলিশ অফিসার চায় বাংলাদেশের মানুষ-বিএমপি কমিশনার

    উদীয়মান প্রমিজিং দক্ষ পুলিশ অফিসার চায় বাংলাদেশের মানুষ-বিএমপি কমিশনার

    মঙ্গলবার (১ জুন) বিএমপি অফিসার্স মেস চাঁদমারি বরিশালে, বদলি ও পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি রাসেলের সঞ্চালনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স (সদ্য পদোন্নতিপ্রাপ্ত এসপি) পুলিশ সুপার বরিশাল রেঞ্জ অফিস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএমপি ফোর্স মোঃ আব্বাসউদ্দীন ভোলা সদর অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ কমিশনার বিএমপি স্টাফ অফিসার এন্ড স্টেট প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী (এ এস পি) বাউফল সার্কেল হিসেবে বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বদলীজনিত বিদায়ে, বিএমপি কমিশনারের হাত থেকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক এবং সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথিবৃন্দ।
    পুলিশ কমিশনার মহোদয়সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন এবং বিদায়ী অতিথিদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এসময় পুলিশ কমিশনার বলেন, ভালো অফিসার হিসেবে বিদায়ী কর্মকর্তাবৃন্দ একেকজন ভালো ও সুযোগ্য কর্মকর্তা হিসেবে বিবেচিত বলেই যথাযোগ্য বদলি হয়েছে। মেট্রোতে নবীন কর্মকর্তা হিসেবে কাজী সোয়াইব আহমেদ’র উপর অর্পিত কাজগুলো অত্যন্ত আন্তরিক অংশগ্রহণে একজন ডেডিকেটেড পুলিশ অফিসার হিসেবে মনে হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স, আব্বাসউদ্দিন দীর্ঘদিন এই পুলিশ বাহিনীতে কর্মরত। জেষ্ঠ পুলিশ কর্মকর্তা, ব্যক্তি জীবনে তিনি অনেক সুখী মানুষ, মা-বাবার দোয়ায় সৃষ্টিকর্তার ইচ্ছায় তাঁর প্রাপ্তি অনেক। তাঁর অভিজ্ঞতার ঝুলি অনেক বড়। অভিজ্ঞতার নির্যাস দিয়ে শেষ পর্যন্ত জনকল্যাণে নিজেকে বিলিয়ে দিবেন। সহকারী পুলিশ কমিশনার বিএমপি স্টাফ অফিসার এন্ড কোতোয়ালি প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরীকে একজন কর্মঠ ও টেকনিক্যাল গুণসম্পন্ন অফিসার হিসেবে খুব কাছ থেকে দেখেছি। তার টেকনিক্যাল জ্ঞান এর অনেক ব্যবহার রয়েছে আমাদের বিএমপি’র উন্নয়নমূলক কর্মকাণ্ডে। ক্লুলেস মামলা তদন্তেও প্রযুক্তির ব্যবহারে রয়েছে ব্যাপক সফলতা। আমি, বদলী ও পদোন্নতিজনিত বিদায়ী অতিথিদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। শুধু চাকুরির জন্য চাকুরি নয় মানুষের সুখ দুঃখের সাথী হিসেবে নির্ভেজাল ও নিরপেক্ষভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আন্ডারকমান্ডকে সঠিকভাবে গাইড করা, মনিটরিং করা সহ যে কাজগুলো রয়েছে; সেগুলো তাঁরা আরও সঠিকভাবে পালন করবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন এনামুল হক, উপ-পুলিশ কমিশনার বিএমপি সদরদপ্তর মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি মোঃ এসএম তানভীর আরাফাত বিপিএমবার, উপ-পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার ডিবি এন্ড উত্তর বিএমপি মোঃ মনজুর রহমান পিপিএম বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ
  • স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে

    স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে

    ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষ বরিশালে ০১ জুন ২০২১ খ্রিঃ বেলা ১১ঃ০০ ( এগারো) ঘটিকায় মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মোঃ সাইফুল হাসান বাদল এর সভাপতিত্বে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব (১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালিকা (১৭) – ২০২১ এর বিভাগীয় পর্যায়ে খেলা’র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    সভায় COVID-19 পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বর্ণিত টুর্নামেন্ট পরিচালনা সহ করণীয় ও বর্জনীয় শীর্ষক বিভিন্ন আলোচনা করা হয়।

  • খুলনার নতুন ডিসি নলছিটির মনিরুজ্জামান তালুকদার

    খুলনার নতুন ডিসি নলছিটির মনিরুজ্জামান তালুকদার

    ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. মনিরুজ্জামান তালুকদার (খোকন) খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

    সোমবার (৩১ মে) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    তিনি ২১ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়ে প্রথমে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগাদান করেন।

    পরবর্তীতে চরফ্যশনের এসিল্যান্ড, মুলাদীর ইউএনও, বরিশাল সিটি কর্পোরেশন এর সচিব, কুমিল্লার এডিসি, দুদক চেয়্যারম্যানের একান্ত সচিব, ২০১৯ সালের ২৩ জুন  মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের হিসেবে যোগদান করেন।

    প্রশাসন ক্যাডারে চাকরির পূর্বেও তিনি ২০ তম বিসিএসএ সমবায় ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে বরগুনার জেলা সমবায় অফিসার ছিলেন এবং এর আগে পূবালী ব্যাংক লিঃ এর সিনিয়র অফিসার ছিলেন।