Category: প্রচ্ছদ

  • বিএমপি’র এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ও রহমতপুরে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

    বিএমপি’র এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ও রহমতপুরে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

    ২৬ জুন ২০২১ খ্রিঃ অপরাহ্ণ বিএমপি’র এয়ারপোর্ট থানাধীন ০৪ নং ওয়ার্ডস্থ ০৫ নং রহমতপুর ইউপির রহমতপুর আলী মার্কেটে ১৯ নং বিট পুলিশিং কার্যালয় এবং ০৬ নং মাধব পাশা ইউপির ০৭,০৮ ও ০৯ নং ওয়ার্ডে ২২ নং মোহনগঞ্জ বাজার বিট পুলিশিং কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

    ০৬ নং মাধব পাশা ইউপির ০৭,০৮ ও ০৯ নং ওয়ার্ডে ২২ নং মোহনগঞ্জ বাজার বিট পুলিশিং কার্যালয় শুভ উদ্বোধন এবং প্রধান অতিথির আসন গ্রহণ করেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব মোঃ এনামুল হক ও
    ০৪ নং ওয়ার্ডস্থ ০৫ নং রহমতপুর ইউপির রহমতপুর আলী মার্কেটে ১৯ নং বিট পুলিশিং কার্যালয় শুভ উদ্বোধন এবং প্রধান অতিথির আসন গ্রহণ করেন,
    উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম বার।

    সভায় প্রধান অতিথিদ্বয় বিট পুলিশিং এর লক্ষ্য, উদ্দেশ্য ও সুফল সম্পর্কে আলোচনা শেষে বিট অফিসারের মোবাইল নম্বর সকলকে অবগত করেন।

    অনুষ্ঠান সভাপতিত্ব করেন, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি জনাব কমলেশ হালদার এবং সঞ্চালনায় ছিলেন, এসআই জনাব মোঃ আসাদুজ্জামান।

    এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিঃ উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব রুনা লায়লা , এয়ারপোর্ট থানা বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার জনাব মাসুদ রানা, সংশ্লিষ্ট বিট অফিসার ও অন্যান্য কর্মকর্তা সহ ওয়ার্ডের সর্বস্তরের সুশীল সমাজের নেতৃবৃন্দ।

  • বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    ২৬ জুন’২০২১ খ্রিঃ বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষ বরিশালে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে, সহকারী পুলিশ কমিশনার ক্রাইম এনালাইসিস বিএমপি জনাব নাসরিন জাহান এর সঞ্চালনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ আকরামুল হাসানের নোয়াখালী সদর সার্কেল হিসেবে বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

    বদলী জনিত বিদায়ে, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। মাননীয় পুলিশ কমিশনার মহোদয়সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী, ধৈর্যশীল ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। সহকর্মীবৃন্দ বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

    এ সময় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বলেন,
    বিদায়ী অতিথি বদলি জনিত বিদায়ে আমরা একজন নির্ভরযোগ্য, মেধাবী, পরিশ্রমী, প্রতিশ্রুতিশীল, ধৈর্যশীল আগুয়ান কর্মকর্তার অভাব অনুভব করবো।

    তাঁর প্রযুক্তিগত জ্ঞানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সমৃদ্ধ ছিলো। দক্ষতা শক্তি ও মেধা কাজে লাগিয়ে প্রতিটি কাজ সুনিপুণ ভাবে সম্পন্ন করতো। তার সৃজনশীলতায় বাংলাদেশ পুলিশ সমৃদ্ধ হবে। নতুন কর্মস্থলে তাঁর পারিবারিক সমৃদ্ধি সফলতা কামনা করছি।

    অতিরিক্ত পুলিশ কমিশনার সদর-দপ্তর জনাব প্রলয় চিসিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের Statistics এর ছাত্র হিসেবে বিএমপি’র কর্মব্যস্ত
    বিদায়ী অতিথি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস আমাদের জন্য একটা বাড়তি পাওনা ছিলো।

    অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ এনামুল হক বলেন, পরিশ্রমী কর্মকর্তা বিদায়ী অতিথি জনাব মোঃ আকরামুল হাসান প্রতিটি কাজ রুট লেভেলে গিয়ে ধৈর্যের সাথে খুটিনাটি বিষয় খতিয়ে পর্যালোচনা করার বিরল গুণের অধিকারী ছিলেন।

    এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ এনামুল হক, উপপুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস জনাব মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি জনাব এসএম তানভীর আরাফাত ,উপ-পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার উত্তর এন্ড গোয়েন্দা বিভাগ বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম বার,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি জনাব মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব রুনা লায়লা , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা বিএমপি জনাব শেখ মোহাম্মদ সেলিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিএমটি এন্ড ফোর্স বিএমপি ফারুক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • ৩০ জুন থেকে বরিশালে সর্বাত্মক ‘লকডাউন’ ঘোষণা

    ৩০ জুন থেকে বরিশালে সর্বাত্মক ‘লকডাউন’ ঘোষণা

    মহামারী প্রাণঘাতী করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আগামী ৩০ জুন থেকে বরিশাল সর্বাত্মক ‘লকডাউন’ঘোষণা করা হয়েছে। সেই সাথে পিরোজপুরের সাথে এই জেলার সকল প্রকার সড়ক যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (২৫ জুন) উচ্চপর্যায়ের জুম মিটিং এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    বিষয়টি শুক্রবার মুঠোফোনে সাংবাদিকগণ কে নিশ্চিত করে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল।এর আগে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ড ও জেলায় করোনাভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় বরিশাল জেলা ও মহানগরকে কঠোর লকডাউনের আওতায় আনার জন্য জেলা প্রশাসককে সুপারিশ করেছেন সিভিল সার্জন।
    এ সংক্রান্ত একটি চিঠি গত বুধবার জেলা প্রশাসকের কাছে প্রেরণ করে সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।

    চিঠিতে উল্লেখ করা হয়, বরিশালে বিগত ১ সপ্তাহে করোনায় সংক্রমণ বেড়েছে। পাশাপাশি বেড়েছে মৃত্যুহারও। এ অবস্থা চলতে থাকলে বরিশালে করোনা ভয়াবহ রূপ নিতে পারে। তাই যত দ্রুত সম্ভব বরিশালকে কঠোর লকডাউনের আওতায় আনতে পরামর্শ দেওয়া হয় ওই চিঠিতে।

    প্রসঙ্গত উল্লেখ্য, বিগত ১ সপ্তাহে বরিশাল জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। গেল সপ্তাহে যেখানে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল ৭-৮ জন সেখানে এখন সংক্রমণ ৫৪ জনে দাঁড়িয়েছে। এর আগে খুলনা বিভাগের সাথে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক পরিবহন বন্ধের সুপারিশ করে বিভাগীয় কমিশনারকে চিঠি দিয়েছিল বিভাগীয় স্বাস্থ্য প্রশাসন।

  • বরিশালে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন করলেন মেয়র সাদিক

    বরিশালে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন করলেন মেয়র সাদিক

    বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে ৭২ হাজার গাছে চারা রোপণ করবে বরিশাল মহানগর আওয়ামী লীগ।

    বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত নগরীর টর্সাল সেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান নগর আ.লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকান্ডে উদ্ভুদ্ধ হয়ে বরিশাল নগরীকে আরো সবুজায়ন করতে আ.লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

    জলবায়ু পরিবর্তন রোধ ও ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়তে ৭২ হাজার গাছের চারা রোপণ করা হবে।

    এই কর্মসূচীতে ফলজ, বনজ ও ঔষধীসহ নানান ধরনের গাছ লাগানো হবে। সবুজ বরিশাল গড়তে নগরীর প্রতিটি বাড়ির খালি জায়গায় ও ভবনের ছাদে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

    উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, বরিশাল সিটি কর্পোরেশরনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামীলীগ এর যুগ্ন সম্পাদক হাসান মাহমুদ বাবু ও এ্যাডঃ গোলাম সরোয়ার রাজিব  সাথে 30 ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি ও সম্পাদক এবং সহযোগী সকল সংগঠন এর নেতৃবৃন্দ ও তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন

  • “যেকোন টেকসই উন্নয়নে পূর্ব শর্ত একটি সুষ্ঠু সুন্দর ও নিরাপদ পরিবেশ।”_বিএমপি কমিশনার

    “যেকোন টেকসই উন্নয়নে পূর্ব শর্ত একটি সুষ্ঠু সুন্দর ও নিরাপদ পরিবেশ।”_বিএমপি কমিশনার

    ২৪ জুন ২০২১ খ্রিঃ সকাল দশ ঘটিকায়, গ্রান্ড পার্ক বরিশালে, বরিশাল রেঞ্জ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী কর্তৃক আয়োজিত “বর্তমান সরকারের এসডিজি অর্জনে ক্ষেত্রে আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সম্পৃক্ততা ও ভবিষ্যৎ করণীয় “শীর্ষক সেমিনার অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএমবার মহোদয় একথা বলেন ।

    তিনি বলেন, সারা বিশ্বকে সমন্বিত সমতা বজায় রেখে টেকসই এবং গোল ভিত্তিক উন্নয়নের ধারা অব্যাহত রেখে বিভিন্ন কর্মসূচি জাতিসংঘ কর্তৃক নেয়া হয়ে থাকে, ২০৩০ সাল পর্যন্ত এসডিজি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল নেয়া হয়েছে।

    পৃথিবীতে অপরিকল্পিত ভাবে অনেক উন্নয়ন হয়ে থাকে, তবে তা টেকসই হয় না। অনেক দেশ পিছিয়ে থাকে, উন্নয়ন হয় না। আবার উন্নয়ন হয় কিন্তু টেকসই হয় না, পরবর্তী ধারাবাহিকতা থাকেনা।

    তিনি আরও বলেন, বরিশাল রেঞ্জ আনসার বিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সময়োপযোগী এবং দূরদৃষ্টি সম্পন্ন ভিশনারী এই সেমিনার গ্রহণের মাধ্যমে আমাদের বর্তমান সম্পৃক্ততা ও ভবিষ্যতে কিভাবে অংশগ্রহণ করতে পারি মর্মে, বরিশাল মেট্রোপলিটন পুলিশ তথা পুলিশ বাহিনীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যেকোন টেকসই উন্নয়নে পূর্ব শর্ত একটি সুষ্ঠু সুন্দর ও নিরাপদ পরিবেশ,এদেশের উন্নয়নকে সমর্থন দিয়ে সেই সকল উন্নয়নের পূর্ব শর্ত ও পরিবেশ রক্ষায় বাংলাদেশ পুলিশ, আনসার বিডিপি, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা সর্বাগ্রে রয়েছে।

    সমাজের তৃণমূল পর্যন্ত খুঁজে খুঁজে আরও কিভাবে আনসার বাহিনীকে সুসজ্জিত ও কাজে লাগিয়ে জাতিসংঘ কর্তৃক উন্নয়নের গোল কাজে লাগিয়ে এসডিজি লক্ষ্যমাত্রা পূরণ তথা জাতীয় রূপকল্প, ভিশন, মিশনে বিশেষ ভূমিকা রাখার মাধ্যমে এই সমাজ ও অর্থনীতির চাকা সচল রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে কর্মযজ্ঞ হাতে নিয়েছেন সকলের সমন্বিত অংশগ্রহণ তথা আনসার বিডিপির বর্ধিত ভূমিকায় তা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে বর্ণাঢ্য আয়োজন

    আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে বর্ণাঢ্য আয়োজন

    আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীর ঈশ্বরবসু রোডে ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করেন।

     

     

    এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আফজালুল করিমসহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও রাত ১২টা ১মিনিটে নগরীর ৭২টি স্থান থেকে একযোগে আতশবাজির প্রদর্শন করা হয়।মধ্যরাতে কিছু সময়ের জন্য বরিশাল নগরীর আকাশ ছিল রঙে রঙিন আলোকোজ্জ্বল। আতশবাজির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে নগরী।

     

     

    উৎসুক মানুষ আতশবাজির প্রদর্শন উপভোগ করতে বাইরে বের হয়ে আসে। অপরদিকে বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরকাড়া আলোকসজ্জা করা হয়েছে। দিনের বেলায় আলোকসজ্জার নিভু বাতি দৃষ্টিনন্দন দেখালেও রাতে নজরকাড়া পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে ৭২ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

     

    দিবসটি উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে মহানগর আওয়ামী লীগ।মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া বিডি ক্রাইমকে জানান, নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের বিবির পুকুরপাড়, সিটি করপোরেশনের এনেক্স ভবন, জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়, সব ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়,

     

    দলীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, কাকলী হল মোড়, জিলা স্কুল মোড়, বিএম কলেজ রোড, থানা কাউন্সিল, নাজিরের পোলসহ আলোকসজ্জা করা হয়েছে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে ও মোড়ে।দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে ৭২ হাজার গাছের চারা রোপণ করবে মহানগর আওয়ামী লীগ।

     

     

    বুধবার বিকাল ৩টায় নগরীর ওয়াপদা কলোনীর বধ্যভূমি এলাকায় গাছের চারা রোপণের মধ্য দিয়ে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন

  • বরিশালে নানা আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

    বরিশালে নানা আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

    বরিশালে রাতে আতসবাজী দলীয় পতাকা উত্তোলন সহ স্বাধীনতার স্থপটতি জাতীর জনক বঙ্গবন্ধুর মূরালে পূস্পর্ঘ অর্পণের মধ্যে উৎসবমূখর পরিবেশে ও যথাযোগ্য মর্যদায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বরিশাল সিটি মেয়র, ও বরিশাল জেলা এবং মহানগর আওয়ামী লীগ সহ দলীয় অঙ্গ সংগঠন।

     

    আজ বুধবার (২৩) জুন সকাল নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যলয়ে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধুর মূরালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে পূস্প মাল্য অর্পন করে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

     

    এর পরই বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড, একে এম জাহাঙ্গীর হোসাইন, ও সাধারন সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।

     

    প্রর্যায়েক্রমে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (সাবেক) সংসদ এ্যাড, তালুকদার মোঃ ইউনুস সহ জেলার নেতৃবৃন্দদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

     

    এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম তার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান। পরবর্তীতে নগরীর ত্রিশটি ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা লীগ,শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নিজ নিজ দলীয় ভাবে তারা শ্রদ্ধা জানান।

     

    বিকালে দলীয় কার্যলয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

     

    এর পূর্বে সকালে দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম প্রহরে দলীয় কাযলয়ে রাত ১২,১ মিনিটে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ধোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও জেলা আওয়ামী লীগ সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস সহ দলীয় নেতৃবৃন্দ।

  • বরিশাল সদর উপজেলার দুই ইউপিতে আ’লীগ একটিতে হাতপাখা ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

    বরিশাল সদর উপজেলার দুই ইউপিতে আ’লীগ একটিতে হাতপাখা ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

    সদর উপজেলার চারটি ইউনিয়নে অবাধ, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে।  সোমবার অনুষ্ঠিত ভোটে চার ইউপিতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

    নির্বাচনে চরবাড়িয়া ও কাশিপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জয়ী হয়েছে। এছাড়া টুঙ্গী বাড়িয়া ইউপিতে স্বতন্ত্র ও জাগুয়া ইউপিতে চরমোনাই পীরের দলের প্রার্থী জয়ী হয়েছে।

    জয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলো- চরবাড়িয়ায় মাহতাব হোসেন সুরুজ, জাগুয়ায় হাতপাখা প্রতীকের মো. হেদায়তুল্লাহ খান, কাশিপুরে লিটন মোল্লা ও টুঙ্গীবাড়িয়া ইউপিতে স্বতন্ত্র নাদির রহমান বিজয়ী হয়েছেন।

    চরবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন মাহাতাব হোসেন সুরুজ। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাহতাব হোসেন সুরুজ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

    নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন আনারস প্রতীকের মো. শহীদুল ইসলাম ওরফে ইটালী শহিদ। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

    দলীয় সিদ্বান্ত উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতায় থাকায় তাকে বহিস্কার করা হয়েছে। প্রথমবারের মতো চরবাড়িয়া ইউপিতে ইভিএম পদ্বতিতে ভোট গ্রহন করা হয়।

    এতে নৌকা প্রতীকের প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ পেয়েছেন ৪ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইটালী শহিদ পেয়েছেন ২ হাজার ৪৫২ ভোট।

    ইউপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ইমাম আব্দুল করিম প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

    তার প্রাপ্ত ভোট সংখ্যা হলো ১ হাজার ৪৩২ ভোট। ইউনিয়নের ৪৪ দশমিক ৪৮ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

    ইউপিতে মোট ভোটার ছিল ১৯ হাজার ৩৩৩ জন।জাগয়া ইউপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. হেদায়তুল্লাহ খান পেয়েছেন ২ হাজার ৩৯৬ ভোট।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের দিদারুল আলম শাহীন পেয়েছেন ১ হাজার ৬৯৮ ভোট।

    কাশিপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম লিটন মোল্লা পেয়েছেন ৩ হাজার ৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন স্বতন্ত্র নুরুল ইসলাম।

    তিনি পেয়েছেন ৩ হাজার ৩১৪ ভোট। এছাড়া টুঙ্গীবাড়িয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের নাদিরা রহমান বিজয়ী হয়েছেন। তিনি হারিয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মো. বাহাউদ্দিনকে।

  • ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭২ হাজার বৃক্ষ রোপন করবে বরিশাল মহানগর আওয়ামী লীগ

    ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭২ হাজার বৃক্ষ রোপন করবে বরিশাল মহানগর আওয়ামী লীগ

    আগামী ২৩ জুন দলের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭২ হাজার গাছের চারা রোপন করবে বরিশাল মহানগর আওয়ামী লীগ। এছাড়া প্রথম প্রহরে নগরীর ৭২টি স্থান থেকে একযোগে আঁতশবাজী প্রদর্শন উৎসব, ৩০টি ওয়ার্ডে দলের স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা, জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পর্ঘ অর্পণ ও ঐতিহাসিক ভাষণ প্রচার, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত, জেলা ও মহানগর কার্যালয় এবং নগরীর ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় আলোকসজ্জা করাসহ ৩দিনব্যাপী ব্যাপক আয়োজনের মধ্য এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছে মহানগর ও জেলা আওয়ামী লীগ।

    প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে গত ১৬ জুন নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে জেলা ও মহানগর আওয়ামী লীগের এক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত হয়। মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ বিভিন্ন পর্যায়ের নেতা বক্তব্য রাখেন।

    সভায় ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর ৩০টি ওয়ার্ডের সবগুলোতে দলের স্থায়ী কার্যালয় নির্মাণের সিদ্ধান্ত হয়। ২২ জুন থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়, নগরীর ৩০ টি ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় এবং দলীয় সকল কাউন্সিলদের কার্যালয় আলোকসজ্জা করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে ৩ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের। ২৩ জুন প্রথম প্রহরে কেক কেটে নগরীর ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে সব ওয়ার্ডে স্থায়ী কার্যালয় নির্মাণ কর্মসূচীর সূচনা করবেন মেয়র সাদিক আবদুল্লাহ। এছাড়া প্রথম প্রহরে নগরীর ৭২টি স্থান থেকে একযোগে বর্ণিল আঁতশবাজী প্রদর্শন উৎসব করবে তারা। ড্রোন থেকে সরাসরি লাইভে আঁতশবাজী উৎসব প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

    দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত জানান, ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৬টায় সদর রোডের আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন নেতাকর্মীরা। ওই দিন ৩০ টি ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় এবং দলীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত ও বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত একযোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন প্রচার করা হবে। বিকেলে সদর রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং সকল শহীদ ও আওয়ামী লীগের প্রয়াত সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় আয়োজন করা হয়েছে বিশেষ দোয়া-মোনাজাতের।

    যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার রাজিব জানান, ৭২ হাজার গাছের চারা রোপন করে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চায় মহানগর আওয়ামী লীগ। ২৪ জুন বিকেলে নগরীর বধ্যভূমি ও নির্যাতন কেন্দ্রে বৃক্ষরোপনের মধ্য দিয়ে ৭২ হাজার চারা রোপনের মধ্য দিয়ে মেয়র সাদিক আবদুল্লাহ এই কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানান তিনি।

    মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অনেক চড়াই উৎরাই পেরিয়ে ৭২তম প্রতিকষ্ঠাবার্ষিকী পালন করছে বাংলাদেশ আওয়ামী লীগ। টানা ৩ মেয়াদে দেশ পরিচালনার দায়িত্ব আওয়ামী লীগের হাতে তুলে দিয়েছে জনগণ। দলের এই ধারাবাহিক সাফল্য জনগণের মাঝে ছড়িয়ে দিতে ৩ দিনব্যাপী আকর্ষনীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে এবারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে মহানগর আওয়ামী লীগ। এর মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হবে বলে প্রত্যাশা করেন তিনি।

    এদিকে আওয়ামী লীগের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

  • একযোগে নির্বাচনী এলাকা ও কেন্দ্র পরিদর্শন

    একযোগে নির্বাচনী এলাকা ও কেন্দ্র পরিদর্শন

    ২০ জুন ২০২১ খ্রিঃ অপরান্হে মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মোঃ সাইফুল হাসান বাদল,

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, কমান্ডিং অফিসার র‍্যাব-৮, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরিশাল একযোগে নির্বাচনী এলাকা ও কেন্দ্র পরিদর্শন করেন।

    এ-সময় অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলেন এবং সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

    এ-সময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।