Category: প্রচ্ছদ

  • শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৬ মরদেহ উদ্ধার

    শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৬ মরদেহ উদ্ধার

    মাদারীপুরের শিবচরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় বাল্কহেডের (বালু টানা কার্গো) সাথে স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এ পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার হয়েছে। সোমবার (৩ মে) ভোরে এ দুর্ঘটনাটি ঘটে।

    কাঁঠালবাড়ী নৌপুলিশ সূত্রে জানা গেছে, শিমুলিয়া থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। স্পিডবোটটি কাঁঠালবাড়ী (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে আসলে নদীতে থাকা একটি বাল্কহেড এর পেছনে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

    কাঁঠালবাড়ী নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘দুর্ঘটনার পর থেকে আমরা ২৬ জনের লাশ উদ্ধার করেছি। দুইজনকে আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কতজন বোটে ছিল তা জানা যায়নি।

  • ১৬ মে পর্যন্ত বাড়লো লকডাউন

    ১৬ মে পর্যন্ত বাড়লো লকডাউন

    করোনা সংক্রমণের কারণে চলমান ‘লকডাউন’ বা বিধি-নিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩ মে) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান।

    গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা এতে অংশ নেন।

    আনোয়ারুল ইসলাম বলেন, আজ সিদ্ধান্ত হয়েছে যে লকডাউন যেটা আছে সেটা ১৬ তারিখ (১৬ মে) পর্যন্ত একইভাবে কনটিনিউ করবো।
    ম্যাসিভলি যদি মাস্ক না পরে তাহলে আমরা এখন স্ট্রং অ্যাকশনে যাচ্ছি।

    ‘কাল স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে একটা মিটিং হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে, আজ কেবিনেট করে (অনুমোদন) দিয়েছে। আজ থেকে পুলিশ, সিটি করপোরেশন ও ম্যাজিস্ট্রেট দেশের প্রত্যেক মার্কেট সুপারভাইজ করবেন। যদি কোনো মার্কেটে… মাস্ক ছাড়া যদি লোকজন ঘোরাফেরা করে তাহলে প্রয়োজনে আমরা সেসব মার্কেট বন্ধ করে দেবো। এটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আমাদের কো-অপারেট করবেন বলে আশ্বস্ত করেছেন এবং ওনারা নিজেরাও এটা সুপারভাইজ করবেন। ’

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো অবস্থাতেই যদি স্বাস্থ্যবিধির ব্যাপক ভায়োলেশন হয় তাহলে প্রয়োজনে ওই মার্কেট আমরা বন্ধ করে দেবো।

    তিনি জানান, আর ৬ মে থেকে গণপরিবহন জেলার ভেতরে চলাচল করতে পারবে। যেমন- ঢাকা জেলার মধ্যে থাকতে হবে। আন্তঃজেলা চলাচল করবে না। ওনারা আমাদের কথা দিয়েছেন, কোনোভাবে গণপরিবহনে স্বাস্থ্যবিধি ভায়োলেট করা হবে না। যদি করা হয় তাহলে বন্ধ করে দেওয়া হবে। এটা আমরা দেখবো।

    তিনি বলেন, লঞ্চ ও ট্রেন বন্ধ থাকবে। যেহেতু ওগুলো এক জেলা থেকে আরেক জেলায় যায়। সুতরাং, বন্ধ থাকবে।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রাইভেটের কোনো ইন্ডাস্ট্রি এই সময়ে বন্ধ করা যাবে না। যেগুলো যেভাবে আছে সেগুলো ওভাবেই চলবে।

  • বিএমপি’র ০৪ সহকারী পুলিশ কমিশনার’র ০৪ বছর পূর্তি

    বিএমপি’র ০৪ সহকারী পুলিশ কমিশনার’র ০৪ বছর পূর্তি

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার সহকারী পুলিশ কমিশনারবৃন্দ’র ০৪ বছর পূর্তি উপলক্ষে, ০২ মে ২০২১ খ্রিঃ বরিশাল মেট্রোপলিটন সদর-দপ্তর পুলিশ কমিশনার কার্যালয়ে বেলা বারো ঘটিকায়, মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় ব্যাজ পরিয়ে দেন এবং শুভেচ্ছা জানান।

    পর্যায়ক্রমে ব্যাজ পরিধান করলেন, সহকারী পুলিশ কমিশনার বিএমপি ট্রাফিক জনাব মোঃ রবিউল ইসলাম শামীম, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা বিএমপি জনাব মোঃ মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার বিএমপি প্রকৌশলী জনাব শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার বিএমপি প্রসিকিউশন জনাব মোঃ মনিরুল ইসলাম।

    এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি জনাব মোঃ নজরুল হোসেন।

  • বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের আইন উপদেষ্টা নির্বাচিত হলেন আসাদুজ্জামান মোল্লা দুর্জয়

    বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের আইন উপদেষ্টা নির্বাচিত হলেন আসাদুজ্জামান মোল্লা দুর্জয়

    বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের আইন উপদেষ্টা নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক সাবেক সভাপতি, মাদারীপুর জেলা ছাত্রলীগ এবং যুবলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর সংগ্রামী সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডঃ মোঃ আসাদুজ্জামান মোল্লা দুর্জয়।

    এতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ বরিশাল মহানগর সহ বিভিন্ন সংগঠন শুভেচ্ছা জানায়।

    বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর এর সভাপতি মুহাঃ পলাশ চৌধুরী এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।

  • বরিশালে করোনায় ৫ জনের মৃত্যু

    বরিশালে করোনায় ৫ জনের মৃত্যু

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া পাঁচজনের মৃত্যু হয়েছে।

     

    আজ (শনিবার ১ মে) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া এই পাঁচজনের মধ্যে একজন করোনা ‘পজিটিভ’ ছিলেন। বাকি চারজন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন।

     

     

    এ নিয়ে এই হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৩২। আর করোনা ‘পজিটিভ’ হিসেবে মারা গেছেন ১৭৬ জন। হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন ৮৬ জন।

    এর মধ্যে ৫৫ জন উপসর্গ নিয়ে ভর্তি। বাকি ৩৩ জন নমুনা পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ হয়েছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

    বিভাগে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মৃত ব্যক্তির সংখ্যা ২৬২। এর মধ্যে বরিশালে ১০৯ জন, পটুয়াখালীতে ৫০, ভোলায় ২৪, পিরোজপুরে ৩১, বরগুনায় ২৪ ও ঝালকাঠিতে ২৪ জন রয়েছেন।

    এদিকে ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৬৮ শতাংশ।

    নতুন ৩৯ জন নিয়ে এ পর্যন্ত বরিশাল বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫৬২ জনের।

    এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৬ হাজার ৬১৮ জন। এ ছাড়া পটুয়াখালীতে ২ হাজার ১২৩ জন, ভোলায় ১ হাজার ৭৬১, পিরোজপুরে ১ হাজার ৫৭৯, বরগুনায় ১ হাজার ২১৩ এবং ঝালকাঠিতে ১ হাজার ২৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৪৯ জন।

  • মঈন আব্দুল্লাহ “এফবিসিসিআই” এর পরিচালক পদে পুনরায় নির্বাচিত হওয়ায় পলাশ চৌধুরীর শুভেচ্ছা

    মঈন আব্দুল্লাহ “এফবিসিসিআই” এর পরিচালক পদে পুনরায় নির্বাচিত হওয়ায় পলাশ চৌধুরীর শুভেচ্ছা

    তানজিম হোসাইন রাকিবঃ বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য,বরিশাল আওয়ামীলীগ এর দুর্দিনের কাণ্ডারী”সেরনিয়াবাত মঈনউদ্দীন আব্দুল্লাহ বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন

    “এফবিসিসিআই” এর পরিচালক পদে পুনরায় নির্বাচিত হওয়ায়  শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর সভাপতি, বাাংলার মুখ ২৪.কম এবং দৈনিক বরিশাল সংবাদ এর প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী।

    দক্ষিণবাংলার সিংহপুরূষ মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর পুত্র ও বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,র ছোট ভাই বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য,বরিশাল আওয়ামীলীগ এর দুর্দিনের কাণ্ডারী”সেরনিয়াবাত মঈনউদ্দীন আব্দুল্লাহ বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন
    “এফবিসিসিআই” এর পরিচালক পদে পুনরায় নির্বাচিত হন।

    বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর এর সভাপতি, বাংলার মুখ ২৪.কম এবং দৈনিক বরিশাল সংবাদএর প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী তার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) সহ বিভিন্ন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

  • বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক: মামুনুলের বিরুদ্ধে ঝর্ণার মামলা

    বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক: মামুনুলের বিরুদ্ধে ঝর্ণার মামলা

    হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম- মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছেন তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। আজ শুক্রবার (৩০ এপ্রিল) নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলাটি করেন তিনি।

    সোনারগাঁ থানা পুলিশ সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ে না করা এবং আটক রেখে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৩০।

    নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ ধারায় মামলাটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মামলার অভিযোগে বলা হয়েছে, বিয়ে ও অন্যান্য প্রলোভন দেখিয়ে একাধিকবার মামুনুল তার (ঝর্ণার) সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।’

    মামলার এজাহারে বলা হয়, মামুনুল হক দ্বিতীয় স্ত্রী দাবি করলেও মামলায় জান্নাত নিজেকে মামুনুল হকের স্ত্রী বলেননি। তিনি বলেন, ‘বিয়ের প্রলোভন ও অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল হক আমার সঙ্গে সম্পর্ক করেছেন। কিন্তু বিয়ের কথা বললে মামুনুল করছি, করব বলে সময়ক্ষেপণ করতে থাকেন। ২০১৮ সাল থেকে ঘোরাঘুরির কথা বলে মামুনুল বিভিন্ন হোটেল, রিসোর্টে আমাকে নিয়ে যান।এসময় তাকে তার বাবা-মার সঙ্গেও যোগাযোগ করতে দেয়া হয়নি। প্রথম স্বামী শহীদুলের সঙ্গে সংসার ভাঙার মাস্টারমাইন্ডও ছিল মামুনুল।’

    অভিযোগে জান্নাত বলেন, ‘বিচ্ছেদের পর তিনি সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিকভাবে অসহায় হয়ে পড়েন। এ সময় মামুনুল আমাকে খুলনা থেকে ঢাকায় আসার জন্য বলেন। আমি ঢাকায় চলে আসি। মামুনুল আমাকে তার অনুসারীদের বাসায় রাখেন। সেখানে নানাভাবে আমাকে প্রস্তাব দেন। একপর্যায়ে পারিপার্শ্বিক অবস্থার কারণে তার প্রলোভনে পা দিই। এরপর তিনি উত্তর ধানমন্ডির নর্থ সার্কুলার রোডের একটি বাসায় আমাকে সাবলেট রাখেন। একটি বিউটি পারলারে কাজের ব্যবস্থা করে দেন। ঢাকায় থাকার খরচ মামুনুলই দিচ্ছিলেন।’

    জান্নাত আরা ঝর্ণা অভিযোগে বলেন, ‘৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে ঘোরাঘুরির কথা বলে মামুনুল হক নিয়ে যান। সেখানে অবস্থানকালে কিছু মানুষ আমাদের আটক করে ফেলে। পরে মামুনুল হকের অনুসারীরা রিসোর্টে হামলা করে আমাদের নিয়ে যায়। কিন্তু মামুনুল আমাকে নিজের বাসায় ফিরতে না দিয়ে পরিচিত একজনের বাসায় অবৈধভাবে আটকে রাখেন। কারও সঙ্গে যোগাযোগও করতে দেননি।’

    গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীসহ স্থানীয়দের হাতে আটক হন মামুনুল।

  • দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যুৃ

    দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যুৃ

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৩৯৩ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৩৪১ জন রোগী। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাত লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে দাঁড়াল।

    বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৮২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থের সংখ্যা ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।

    এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৩৫৮টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৪২৮টি নমুনা সংগ্রহ এবং ২৮ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে করোনর নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯.৩৯ শতাংশ।

  • আবারো বাড়তে পারে লকডাউন

    আবারো বাড়তে পারে লকডাউন

    করোনাভাইরাস সংক্রমণে চলতি মাসে দৈনিক একশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে সরকারের দেওয়া কঠোর লকডাউনে ধাপে ধাপ বাড়িয়ে আগামী ৫ মে পর্যন্ত করায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, ঈদের আগমুহূর্তে সরকারি কর্মদিবস মাত্র তিন দিন রয়েছে। এ মুহূর্তে লকডাউন তুলে নেওয়া ঠিক হবে না। বিশেষজ্ঞদের মতোই লকডাউনের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে সরকার।

    মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীদের কথা ভেবে দোকানপাট ও মার্কেট খুলে দেওয়া হয়েছে। ঈদের আগে তিনটি কর্মদিবস থাকলে কিছুটা শিথিল করে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে।

    জানা গেছে, আগামী ৫ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ রয়েছে। এই লকডাউনের পরবর্তী মাত্র তিন দিন কর্মদিবস রয়েছে। বৃহস্পতিবার ৬ মে প্রথম কর্মদিবস। এরপর ৭ ও ৮ মে শুক্র-শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি। ৯ মে রোববার এক দিন কর্মদিবস থাকলেও পরেরদিন ১০ মে সোমবার শবে কদরের ছুটি। এর পরদিন ১১ মে মঙ্গলবার কর্মদিবস হলেও ১২ মে বুধবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। সে হিসেবে ঈদের আগে কর্মদিবস পাওয়া যাবে মাত্র তিন দিন।

    এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ মাঠপর্যায়ে বাস্তবায়ন হচ্ছে। তবে পরবর্তীতে বিধিনিষেধের সময় বাড়বে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

    মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নামপ্রকাশ না করে বলেন, ঈদের আগে তিনটি কর্মদিবস থাকায় লকডাউন তুলে দেয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে ১৫ মে পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়তে পারে। আর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন সীমিত পরিসরে খুলে দেয়া হতে পারে।

  • এএসআই রুমা পারভীন শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত

    এএসআই রুমা পারভীন শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালি মডেল থানা বিএমপির শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত হয়েছেন এএসআই রুমা পারভীন।

    কোতোয়ালি মডেল থানার ৪৫টি বিটের মধ্যে বরিশাল নগরীর ১০নং ওয়ার্ড কেডিসি এলাকার ৭নং বিট অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন এএসআই রুমা পারভীন।সেবার গুনগত মান বিবেচনা করে তাকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচন করা হয়েছে।

    গত ২৭ এপ্রিল রোজ মঙ্গলবার বরিশাল পুলিশ লাইন্স মাঠে মাসিক কল্যান সভায় বিট অফিসে যথাযথ দ্বায়িত্ব পালন করার জন্য রুমা পারভীনকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    ভালো কাজের স্বীকৃতির পুরস্কার স্বরুপ এএসআই রুমা পারভীনকে নগদ অর্থ ও সম্মান সূচক ক্রেস্ট প্রদান করেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার।

    এছাড়াও জনগণের নিরাপত্তা ও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সব সময় মানুষের পাশে থেকে জনকল্যান মূলক কাজ করার জন্য রুমা পারভীনকে নির্দেশ প্রদান করেন সভায় উপস্থিত কর্মকর্তারা।

    এ বিষয় এএসআই রুমা পারভীন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী ৭নং বিট অফিসার হিসেবে আমি কাজ করে যাচ্ছি। ভালো কাজের মাধ্যমে মানুষের সেবা নিশ্চিতে মাননীয় স্যারদের নির্দেশ অনুসরণ করে চলি । এছাড়াও জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান করার পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধেও জনসচেতনতা মূলক কাজ করে যাচ্ছি।সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামী দিনেও এভাবে মানুষের সেবা করতে পারি। সকলের প্রতি অনুরোধ সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিজে নিরাপদ থাকুন পরিবার এবং দেশকে নিরাপদ রাখুন।