Category: প্রচ্ছদ

  • লকডাউন উপেক্ষা করে ঈদের আমেজে মেতে উঠেছেন বরিশালবাসী!

    লকডাউন উপেক্ষা করে ঈদের আমেজে মেতে উঠেছেন বরিশালবাসী!

    নগরীর বাণিজ্যিক এলাকা ও প্রধান সড়কে দেখা গেছে ঈদ কেনাকাটায় বের হওয়া মানুষের ঢল।

    ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে সড়ক সংকুচিত হওয়ায় গাদাগাদি করে চলাচল করতে বাধ্য হচ্ছেন নগরবাসী। তাদের মধ্যে অনেকেই মাস্ক না পরে সামাজিক দূরত্ব অমান্য করে কেনাকাটা করছেন। ‘নো মাস্ক নো সার্ভিস’ লেখা সম্বলিত স্টিকার লাগিয়ে মাস্ক না পরেই বেচাবিক্রি করতে দেখা গেছে দোকান মালিক-কর্মচারীদের।

    এছাড়া বাস চলাচল বন্ধ থাকলেও গাদাগাদি করে যাত্রী পরিবহন করছেন সিএনজি-অটোরিকশা চালকরা।

    স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রচার-প্রচারণা অভিযান চালালেও নগরবাসী সচেতন হচ্ছে না।

    বুধবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, সদর রোড, গির্জা মহল্লা, কাটপট্টি, ফরিয়াপট্টি, বাজার রোড, পোর্ট রোডসহ কয়েকটি সড়কে দুপুর ২টার পরেও জনসমাগম দেখা গেছে।

    নগরীর অধিকাংশ বিপণিবিতানে ঘোষিত ও অঘোষিত মূল্যছাড়ে এসব এলাকায় ক্রেতা সমাগম বেড়েছে। এতে বজায় ছিল না সামাজিক দূরত্ব। প্রধান সড়কগুলোর পাশাপাশি নগরীর শাখা সড়কেও ছিল মানুষের ভিড়। এসব এলাকার বাসিন্দাদের গরমে অতিষ্ঠ হয়ে রাস্তার পাশে অবস্থান করে মাস্কবিহীন অবস্থায় আড্ডায় মেতে থাকতে দেখা গেছে।

    নগরীর রহমতপুর থেকে এক সন্তানকে নিয়ে চকবাজারে ঈদ কেনাকাটা করতে আসা আফিয়া বেগম জানান, সামনে ঈদ তাই সন্তানদের জন্য কাপড় কিনতে এসেছেন। এ সময় তিনি মাস্ক না পরেই দোকানে দোকানে গিয়ে কেনাকাটা করেছেন।

    দোকানে ‘নো মাস্ক নো সার্ভিস স্টিকার’ টানানো থাকলেও গির্জা মহল্লা, চকবাজার, কাঠপট্টি এলাকার বেশ কয়েকটি দোকানের সব বিক্রয়কর্মীকে মাস্কবিহীন অবস্থায় পণ্য বিক্রি করতে দেখা গেছে। এছাড়া নগরীর শাখার সড়কের অধিকাংশ দোকানি স্বাস্থ্য নিরাপত্তাবিধি পুরোপুরি অমান্য করে ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

     

    নগরবাসীর স্বাস্থ্য নিরাপত্তা রক্ষায় বরিশাল জেলা প্রশাসনের তিনটি ভ্রাম্যমাণ আদালতের দল প্রত্যেক দিন অভিযান চালিয়ে দিচ্ছেন অর্থদণ্ড। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানেও জনসাধারণকে সচেতন করা যাচ্ছে না।

    মাস্ক না পরে ঈদ কেনাকাটায় ব্যস্ত ক্রেতা মো. আসলাম জানান, সামনে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে তাই দোকানে এসেছেন। গরমে পরতে কষ্ট হওয়ায় মাস্ক পকেটে রেখেছেন। গরম কমলেই মাস্ক পরবেন বলে জানান তিনি।

    চকবাজার, কাঠপট্টি, পদ্মাবতী ও লাইন রোড ব্যবসায়িক কল্যাণ মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুর রহিম বলেন, আমরা দোকানদার ও ক্রেতাদের সচেতন করতে প্রত্যেক দিন মাইকিং করছি। দোকানে আসা ক্রেতাদের ফ্রি মাস্ক দিচ্ছি। তারপরও কিছু কিছু ক্রেতা মাস্ক পরেন না। সবার মঙ্গলার্থে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করছি। বৃহস্পতিবার থেকে এই বাণিজ্যিক এলাকার দুটি স্পটে হাত ধোয়ার ব্যবস্থা ও বেশ কয়েকটি পয়েন্টে ফ্রি মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হবে।

    জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সুব্রত কুমার দাস জানান, আমরা মানুষকে প্রতিনিয়ত সচেতন করছি। মাস্ক বিতরণ করছি, জেল-জরিমানাও করা হচ্ছে। নগরবাসীর স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেক দিন তিনটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • বরিশালে তুলার দোকান পুড়ে ছাই আতংকিত এলাকাবাসী

    বরিশালে তুলার দোকান পুড়ে ছাই আতংকিত এলাকাবাসী

    বরিশাল নগরীর বটতলা মসজিদের পাশে একটি তুলার দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২৮ এপ্রিল রাত সোয়া ১১ টার দিকে এই ঘটনা ঘটে বলে প্রত্যাক্ষদর্শীরা জানায়।

    স্থানীয় সূত্রে জানা গেছে জৈনিক হাবিব খলিফার তুলার দোকান বন্ধ করে বাসায় যায় হঠাৎ রাতে খবর পায় যে তার দোকানে আগুন লেগেছে।

    আগুনের দৃশ্য দেখে বাসা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। এসময় বরিশাল ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আঘাঘন্টা চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রনে আনে।

    কিন্তু দোকানের কোন মালামল রক্ষা করা সম্ভব হয়নি বলে জানান বরিশাল ফায়ার সার্ভিসের জেলা প্রধান মমতাজ উদ্দিন। তিনি আরো জানান, আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমান এবং সূত্রপাত এখনই বলা যাচ্ছে না।

    সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশের কর্মকর্তারা। তারাও প্রায় ৪/৫ টিম ফাসার সার্ভিসকে সহযোগীতা করেছে বলে নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম।

    তিনি আরো জানান সংবাদ পেয়ে আমার প্রায় ৪/৫টিম ওখানে কাজ করেছে।

  • মহামারির চরম খরায়ও মানবিক সাহায্য নিয়ে পাশে থাকতে চাই; পুলিশ কমিশনার বিএমপি

    মহামারির চরম খরায়ও মানবিক সাহায্য নিয়ে পাশে থাকতে চাই; পুলিশ কমিশনার বিএমপি

    ২৭ এপ্রিল ২০২১ খ্রিঃ সকাল ১০ঃ৩০ ঘটিকায় পুলিশ লাইন্স বরিশালে বিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

    সভাপতি মহোদয়, কল্যাণ সভার শুরুতেই বিএমপি’র সকল সদস্যদের বিবিধ কল্যাণে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন ও চলতি মাসের বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন ধরনের কল্যানমূলক সিধান্ত গ্রহণ করেন।

    এ-সময় তিনি গরমে কর্তব্যরত অবস্থায় মারাত্মকভাবে পানিশূন্যতায় হিট স্ট্রোক না হয় সে মর্মে পর্যাপ্ত খাবার সরবরাহের পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান সহ সুষম খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আবাসনসহ নানান ধরনের কল্যাণ সাধন নিয়ে আলোচনার পাশাপাশি পুলিশের আচার-আচরণ, শৃঙ্খলা, ড্রেসরুল সহ নানাবিধ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।

    তিনি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সুসম্পর্ক গড়ে তুলতে মাননীয় আইজিপি মহোদয়ের সুদূরপ্রসারী সুযোগ্য নেতৃত্ব ও নির্দেশনায় সারাবাংলাদেশে চলমান বিট পুলিশিং পরীক্ষিতভাবে জনগণের জন্য যেমন সুফল বয়ে এনেছে, তেমনি আমাদের জন্য সহায়ক ভূমিকা রেখেছে।এই বিট পুলিশিংয়ে যেন কোন প্রকার ভাটা না পরে। তাই প্রো-একটিভ পুলিশিং এর অংশ হিসেবে কমিউনিটি পুলিশিং ও বিট পলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দানাবাঁধার আগেই সমূলে নির্মূল করতে হবে।

    আমরা ইউনিফর্মধারী প্রশিক্ষিত পুলিশ সদস্য।
    প্রতিমাসে ভালো কাজের স্বীকৃতি হিসেবে যেমন পুরস্কার দিয়ে উৎসাহিত করে থাকি, তেমনি অনৈতিক, অপেশাদার, গর্হিত কাজে জড়ালে কঠোর বিভাগীয় ভর্ৎসনা রয়েছে।

    তিনি আরও বলেন, আমাদের জনগণের দোরগোড়ায় পৌঁছানো সক্ষমতা মাথায় রেখে বৈশ্বিক মহামারিতে নিয়মিত কর্তব্যের পাশাপাশি ত্রাণ সহায়তা মাস্ক বিতরণ সহ নানাবিধ মানবিক সাহায্য নিয়ে যেভাবে দাঁড়িয়েছি, বিশেষ করে ২৪ ঘন্টা শ্বাসকষ্ট রোগীর প্রাথমিক স্টেজে অক্সিজেন সেবা সরবরাহ সেন্টার চালু রেখেছি, ইতোমধ্যে তা জনমনে ব্যপক সারা দিয়েছে। এই ধারা অব্যাহত রেখে একসাথে কাজ করার মাধ্যমে যে-কোন পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

    প্রতিটি মহামারিতে দুর্ভিক্ষের সম্ভাবনা থাকে, সুতরাং
    বৈশ্বিক মহামারিতে অর্থনৈতিক মন্দা, খাদ্য সামগ্রী সংকট, পুষ্টির চাহিদা মোকাবেলায় বসবাসের আশপাশের খালি জমি বা জায়গায় বেশি বেশি দৃষ্টিনন্দন শাকসবজি, ফলমূল, মাছ চাষের আওতায় আনতে হবে। মহামারি মোকাবেলায় নিজেদেরকে সুরক্ষিত রেখে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ সফলভাবে মোকাবেলায় পেশাদারিত্ব ছাপিয়ে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক পুলিশিং তুলে ধরতে হবে।এভাবে আমরা নিজেদের সুরক্ষিত রেখে জীবন-জীবিকা সুরক্ষিত রাখতে পারলে আমাদের অর্থনীতির চাকা সমুন্নত রেখে অনেক দূর এগিয়ে নিতে পারবো।

    প্রযুক্তির ব্যবহারে জনগণের দোরগোড়ায় নির্ভেজাল সেবা ও কল্যাণ নিশ্চিত করতে আমরা
    এই শহরে অপরাধ নিবারণের সহায়ক হিসেবে ভিডিও থেরাপি বা ফটো থেরাপী কল্পে বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজস্ব ব্যবস্তাপনায় গুরুত্বপূর্ণ পয়েন্টেগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং তা বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার এর মাধ্যমে বিশ্লেষণ ও মনিটরিং এর মাধ্যমে নগরীকে সুরক্ষিত রাখার এক কর্মযজ্ঞ হাতে নিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আমাদের যেসকল প্রস্তুতি রয়েছে সেগুলো আরও ভালোভাবে সচেতনতার সাথে খেয়াল রাখতে হবে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাদের পেশাদারিত্ব ও জনসেবার মধ্য দিয়ে মানবিক পুলিশ ইউনিট হিসেবে ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে, বিএমপি সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে গৃহীত প্রশিক্ষণ কর্মশালায় আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে মাঠপর্যায়ে জনগণের দোরগোড়ায় নির্ভেজাল সেবা নিশ্চিত করার মাধ্যমে সেই ধারা অব্যাহত রাখা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    অতিরিক্ত পুলিশ কমিশনার সদর দপ্তর জনাব প্রলয় চিসিম বলেন, করোনা নতুন উদ্যম নিয়ে আক্রমণ করছে। সেক্ষেত্রে কোনপ্রকার উপসর্গ পেলে গোপন না রেখে তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে। অধঃস্তনগণ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলছে কি-না তা নিয়মিত তদারকি করতে সকল শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

    এসময় তিনি বিএমপি কর্তৃক করোনায় শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ সেবা কর্মসূচি গ্রহণে সভাপতি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

    অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ এনামুল করীম বলেন, কর্তব্য পালনে পুলিশি সেবা পেশাদারিত্ব এবং আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন এবং যে-কোন পরিস্থিতি পর্যায়ক্রমে শীর্ষ কর্মকর্তাদের অবগত করার জন্য নির্দেশ প্রদান করেন।

    উপ-পুলিশ কমিশনার সাপ্লাই লজিস্টিকস জনাব মোঃ জুলফিকার আলি হায়দার ফোর্সের খাবার মেসে নিয়মিত খাদ্য তালিকায় ইফতার ও সেহরীতে ডিম, দুধ এবং কলা সরবরাহের জন্য মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

    সহকারী পুলিশ কমিশনার এয়ারোর্ট থানা জনাব মাসুদ রানা’র সঞ্চালনায় এ-সময়ে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর জনাব মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম,
    উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার
    ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব খাঁন মোহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার উত্তর (অতিঃ দায়িত্ব গোয়েন্দা বিভাগ) জনাব মোঃ
    মনজুর রহমান পিপিএম বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিএমটি এন্ড ফোর্স বিএমপি জনাব ছোয়াইব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি জনাব মোঃ রেজাউল করিম,
    অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ আকরামুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর গোয়েন্দা বিএমপি জনাব শেখ মোহাম্মদ সেলিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • বরিশালে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, হিট স্টোকে রিক্সা চালকের মৃত্য

    বরিশালে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, হিট স্টোকে রিক্সা চালকের মৃত্য

    বরিশালে দাবদাহে হাঁসফাঁস নাগরিক জীবন। গরমের তীব্রতায় আবালবৃদ্ধবনিতা কাতর হয়ে পড়েছে। সকাল থেকেই গরম হাওয়া। রোদের তেজ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে গরমের তীব্রতাও। এদিকে মৃদু থেকে এ  মাঝারী ধরনের তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। বরিশাল আবাহওয়া দপ্তরের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, মঙ্গলবার (২৭ এপ্রিল) বরিশালে তাপমাত্রা ছিল ৩৭. ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার  ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস । গত ২৫ এপ্রিল ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল যা গত ৭ বছরের সবোর্চ্চ রেকর্ড । তিনি বলেন, তাপমাত্রা তুলনামূলকভাবে কমেছে। বৃষ্টি না থাকায় অসহনীয় এমন গরম হাওয়া বয়ে যাচ্ছে।

    মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যহত থাকবে । আগামী ২ দিনে কোন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই । চলতি মাসের শেষ দিকে কিংবা মে মাসের প্রথম দিকে ঝড়-বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে তাপপ্রবাহ প্রশমিত হবে তখন। বাতাসের গতিবেগ কম আর আর্দ্রতা বেশি থাকায় ঘাম ঝরছে বলে জানান তিনি। এদিকে প্রচন্ড গরমে হিট স্টোকে রাজা মিয়া নামের এক রিক্সা চালকের মৃত্যু ঘটেছে।

    মঙ্গলবার সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে অর্ধাশতাধিক জন সাধারনের চোখের সামনে  এ ঘটনা ঘটে। জানা গেছে, রাজা মিয়া নগরীর বগুড়া রোড অপসোনিন মেডিসিন ফেক্টরি কারখানা এলাকায় তারা বসবাস করেন। সদররোডে বে-সরকারী ল্যাব এইড হাসপাতালের গার্ড সদস্যরা বলেন দূর্ঘটনাটির ঠিক কয়েক মিনিট আগে রিক্সা চালক তাদের ল্যাব এইডের সামনে এসে থামিয়ে দাড়ান এ সময় তিনি কয়েকবার শরীরের কাপুনী দিয়ে রাস্তায় পড়ে গেলে তাকে ধরে ল্যাব এইডের ট্রলিতে রেখে সেবা দেয়ার চেষ্টা করেন সেবিকারা।

    এসময় কোতয়ালী মডেল থানার টহলরত এ.এস.আই রিয়াজুল ইসলাম রাজা মিয়াকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায় । সেখানে কর্ত্যবরত আবাসিক মেডিকেল চিকিৎসক ডাঃ মলয় কৃষ্ণ রিক্সা চালক রাজা মিয়াকে মৃত্যু ঘোষনা করেন বলে বিষয়টি এ.এস.আই রিয়াজুল ইসলাম নিশ্চিত করেন। তিনি বলেন, ল্যাব এইডে রাখা অবস্থায় রাজা মিয়ার মেয়ে মাহিনুর ও ছেলে ইমন দ্রুত সংবাদ পেয়ে তারা চলে আসলে তাদেরকে সাথে নিয়ে সদর হাসপাতালে নিয়ে যাই। পড়ে সেখানে বসে ছেলে ও মেয়ের কাছে তাদের পিতার লাশ হস্তান্তর করা হয়।

  • বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ

    বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ

    করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ এর শুরু থেকে বরিশাল জেলা প্রশাসন এ জেলার দরিদ্র অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করছে।

    এরই ধারাবাহিকতায় আজ ২৭ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী ১০০০ হাজার নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের মাঝে বিতরণ করা হয়।

    উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল, লবন দেওয়া হয়। পাশাপাশি ৬০ জন করোনায় ক্ষতিগ্রস্থ ফটো সাংবাদ কর্মীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

    এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা তালুকদার মোঃ ইউনুস, উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান

    সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব কাজী মিরাজ মাহমুদ, এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, পর্যায়ক্রমে আরও অনেকের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করবো।

    আপনারা স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করে চলাফেরা করবেন পাশাপাশি সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবেন।

    সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না। এসময় তিনি বরিশাল নিরাপদে ঘরে অবস্থা করার অনুরোধ জানিয়েছেন।

  • নগরীতে জলাবদ্ধতা নিরসনে ৫ টি খাল পরিস্কার পরিচ্ছন্ন কাজের শুভ উদ্বোধন

    নগরীতে জলাবদ্ধতা নিরসনে ৫ টি খাল পরিস্কার পরিচ্ছন্ন কাজের শুভ উদ্বোধন

    দখলদারদের আগ্রাসন, অপরিকল্পিত নগরায়ন এবং ময়লা-আবর্জনায় পূর্ণ হয়ে খাল গুলি এখন মৃতপ্রায়। শুধু জেল খাল নয়, নগরীর মধ্য দিয়ে বয়ে যাওয়া সাগরদী খাল, চাঁদমারী খাল, লাকুটিয়া খাল, নবগ্রাম খাল, ভাটার খাল ও শোভারানীর খালসহ ২২টি খালের অস্তিত্ব এখনো রয়েছে।

    আজ ২৬ এপ্রিল সোমবার দুপুর ১২ টায় নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন নবগ্রাম খালের পরিস্কার পরিচ্ছন্না ও খনন কাজের শুভ উদ্বোধন করেন মেয়র বরিশাল সিটি কর্পোরেশন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও

    উদ্বোধন শেষে ভেকু দিয়ে খাল খনন করেন সিটি মেয়র

    জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

    এসময় দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিইও বরিশাল সিটি কর্পোরেশ মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল (রাজস্ব) রাজিব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার ভূমি বরিশাল সদর নিশাত তামান্না, সহকারী কমিশনার বরিশাল সুব্রত বিশ্বাস দাস, কাউন্সিল বৃন্দ সহ সিটি কর্পোরেশন এর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    বরিশাল নগরীর ৫ টি খাল পরিস্কার পরিচ্ছন্ন ও খনন করা হবে খাল গুলি হলো জেল খাল, সাগরদী খাল, লাকুটিয়া খাল, নবগ্রাম খাল, ভাটার খাল।

  • মামুনুল ফের ৭ দিনের রিমান্ডে

    মামুনুল ফের ৭ দিনের রিমান্ডে

    হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা মামলায় চার দিন ও মতিঝিল থানার মামলায় তিনদিনসহ মোট সাতদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। 
    গত ২৬ মার্চ বায়তুল মোকাররমের ঘটনায় পল্টন থানার মামলায় তদন্ত কর্মকর্তা পরিদর্শক কামরুল ইসলাম আসামি মামুনুল হককে গ্রেফতার দেখানোর আবেদনসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
    এ সময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। ব্যাপক সহিসংতা চালানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলায়। টার্গেট করে হামলা চালনো হয় সরকারি স্থাপনায়। করা হয় অংগ্নিসংযোগ। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা রণক্ষেত্রে পরিণত করে হেফাজত নেতাকর্মীরা। আক্রোশ থেকে বাদ যায়নি গণমাধ্যমও।
    সহিংসতার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় শতাধিক মামলা হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ ও চট্টগ্রাম জেলার ২৩টি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে।
    ইতোমধ্যে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার সহিসংতার ঘটনায় মামুনুল হকের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি।
    সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, আমরা ইতোমধ্যে এ ঘটনায় মামুনুলের সম্পৃক্ততা পেয়েছি। আমরা অপেক্ষা করছি একটা কেস চলমান আছে। সেটার রিমান্ড চলছে এটা শেষ হলেই আমরা আবার তাকে রিমান্ডে নিয়ে আসব।
    সিআইডির তদন্তাধীন মামলাগুলোর মধ্যে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
    সিআইডি প্রধান জানান, নিবিড় তদন্ত এবং প্রযুক্তিগত ও ফরেনসিক প্রমাণের জন্য মামলাগুলো সিআইডিতে পাঠানো হয়েছে।
    সিআইডি প্রধান বলেন, আমাদের ফরেনসিক আছে, সাইবার পুলিশ আছে। যত ধরনের বিষেশজ্ঞ তদন্তের কাজে ব্যবহৃত হয় এগুলো সবই সিআইডির আছে। এর ফলে আমরা আমাদের কাজগুলো করে বাকি পুলিশদের সাপোর্ট দিতে পারি।
    আরও বেশকিছু মামলার তদন্তভার নিতে যাচ্ছে সংস্থাটি।
    এর আগে ১৯ এপ্রিল মামুনুলকে আদালতে তোলা হয়। আগেই তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
    গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।
  • নগরীতে জোৎসনা তান্ডব;দোকান ভাংচুর,ব্যাবসায়ীকে কুপিয়ে জখম

    নগরীতে জোৎসনা তান্ডব;দোকান ভাংচুর,ব্যাবসায়ীকে কুপিয়ে জখম

    বরিশাল নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন গুরতর আহত হয়েছে। রবিবার( ২৫ এপ্রিল) নগরীর ৬নং ওয়ার্ডের হকার্স মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থায়ীয় প্রত্যক্ষদর্শীরা জানান,রবিবার বিকেলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষনে নাম দেওয়াকে কেন্দ্র করে হকার্স মার্কেটের মেসার্স শিকদার প্ল্যাস্টিক এন্ড ক্রোকারিজ এর স্বত্বাধিকারী সোহাগ সিকদার (৩০) এর উপর এই হামলা চালায় একই এলাকার স্থানীয় মৃত মকবুলের ছেলে তুহিন ও তার স্ত্রী জোৎসনা ওরফে (ইয়াবা জোৎসনা)।হামলায় গুরতর আহত অবস্থায় সোহাগ সিকদারকে শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান আহতর পরিবার। এ ব্যাপারে আহত সোহাগে ছোট ভাই ও ওয়ার্ল্ড ভিষনের দায়িত্বে থাকা ৬নং ওয়ার্ডের সাধারন সম্পাদক প্রিন্স মাহমুদ সোহেল জানান, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষনে হতদরিদ্রদের জন্য বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়।

    এর আগেও এলাকার বহু হতদরিদ্রদের যাচাই বাচাই করে তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হয়।তবে এবারে হামলাকারী এই ইয়াবা ব্যাবসায়ী পরিবারের কোনো সদস্যের নাম তালিকায় না রাখায় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার বড় ভাইয়ের উপর হামলা চালানো হয়। এতে আমার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় লক্ষাধিক টাকারে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হছে বলে জানান সোহাগের পরিবার।

    উল্যেখ্য এই জোৎসনা দীর্ঘদিন ইয়াবা ব্যাবসা করে লাখপতি হয়ে উঠেছেন।

  • রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে শপিং মল–দোকানপাট খোলা: প্রজ্ঞাপন জারি

    রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে শপিং মল–দোকানপাট খোলা: প্রজ্ঞাপন জারি

    শপিংমল ও দোকানপাট আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে খোলা রাখা যাবে। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা থাকবে। এ বিষয়ে আজ শুক্রবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখা যাবে।

    করোনাভাইরাসের সংক্রমণরোধে সারা দেশে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয় গতকাল বৃহস্পতিবার থেকে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এটি চলবে।

  • ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতা জসীমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বরিশাল মহানগর আ. লীগের সুপারিশ

    ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতা জসীমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বরিশাল মহানগর আ. লীগের সুপারিশ

    বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ ওঠায় বিব্রত মহানগর আওয়ামী লীগ। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিকে সুপারিশও করা হয়েছে।

    এদিকে, আজকের মধ্যে ঘরে তুলে না নিলে ধর্ষণের অভিযোগ তুলে নেওয়া দূরের কথা, আগামীকাল সংবাদ সম্মেলন করে ওই ছাত্রলীগ নেতার নানা অপকর্ম প্রকাশ করার আলটিমেটাম দিয়েছে ভুক্তভোগী তরুণী।

    বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় প্রতারণা ও ধর্ষণের লিখিত অভিযোগ করেছেন এক তরুণী। অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে তোলেন জসিম। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বরিশাল সদর হাসপাতালে গর্ভপাতও করানো হয়।

    গত সোমবার রাতে ওই অভিযোগ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জসিমের সঙ্গে তরুণীর বেশ কিছু ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়ে।

    সম্প্রতি রোববার পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জসিম।  আর এর পরই প্রতারণা ও ধর্ষণের অভিযোগ এনেছেন ওই তরুণী। এমনকি আজ বুধবারের মধ্যে তাঁকে ঘরে না তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

    মুঠোফোনে ওই তরুণী জানান, দীর্ঘ প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রলোভনে ধর্ষণ করা হয় তাঁকে। এরপর গর্ভপাত। তাঁকে ঘরে তুলে না নিলে জসিমের নানা অপকর্ম তুলে ধরে সংবাদ সম্মেলন করার কথা বলেন এই তরুণী।

    এ ব্যাপারে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন বলেছেন, ‘রাজনৈতিক চক্রান্তের পুনরায় শিকার আমি। যে মেয়েকে দিয়ে এই অভিযোগ করানো হয়েছে সেই মেয়ে সম্পর্কে আমার আত্মীয় হন। তাঁকেই ঢাল বানিয়ে বিয়ের পরেই আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা হচ্ছে। এর আগেও টপ টেন কাপড়ের শোরুম ভাঙচুর করে আমার নাম দেওয়া হয়েছিল। পরে সাংবাদিকদের অনুসন্ধানে সত্য বেরিয়ে আসে। এবারেও এমন ষড়যন্ত্রের শিকার আমি। মানসিকভাবেই আমাকে ধ্বংস করার পায়তারা করছে রাজনৈতিক প্রতিপক্ষরা।’

    বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, ‘লিখিত অভিযোগ দিয়েছেন ওই তরুণী। তবে সত্যতা যাচাই চলছে। ওই তরুণীর বাসায় পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু তিনি থানায় আসতে চাচ্ছেন না।’

    এদিকে, এ ঘটনায় বিব্রত বরিশাল মহানগর আওয়ামী লীগ। ভাবমূর্তি রক্ষায় আর বিশৃঙ্খলা ঠেকাতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর। তিনি বলেন, ‘জসিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।’